পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা - গণিত
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৬
  2. খ) ৮২৯
  3. গ) ১১০১
  4. ঘ) ১২০১
সঠিক উত্তর:
ঘ) ১২০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান;
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক - ৭৪২ = (৮৩০ × ২) - ক
⇒ ক - ৭৪২ = ১৬৬০ - ক
⇒ ২ক = ১৬৬০ + ৭৪২
⇒ ২ক = ২৪০২
∴ ক = ১২০১
.
৫ টাকায় ১ টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
ক) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ১ টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে, ১ টি কমলার বিক্রয়মূল্য = ৫ + ৫ এর ২০%
= ৫ + ১ টাকা
= ৬ টাকা

অর্থাৎ, ৬ টাকায় বিক্রয় করতে হবে ১ টি 
১ টাকায় বিক্রয় করতে হবে ১/৬ টি 
∴ ২৪ টাকায় বিক্রয় করতে হবে  ২৪/৬ টি 
= ৪ টি 
.
x - y = √12 এবং xy = 1 হলে, x2 + y2 =?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = √12 এবং xy = 1 হলে, x2 + y2 =?

সমাধান:
x - y = √12 
⇒ (x - y)2 = (√12)2
∴  (x - y)2 = 12

xy = 1

(x - y)2 = x2 - 2xy + y2
⇒ 12 = x2 + y2 - 2 × 1
⇒ 12 = x2 + y2 - 2
∴ x2 + y2 = 12 + 2
= 14
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
খ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০
কোণগুলি হল ৬ক, ৮ক, ১০ক

প্রশ্নমতে,
৬ক + ৮ক + ১০ক = ১৮০
⇒ ২৪ক = ১৮০
∴ ক = ৭.৫

ক্ষুদ্রতম কোণ = ৬ক
= ৬ × ৭.৫
= ৪৫°
.
(০.০৩/১০) =?
  1. ক) ০.০০৯
  2. খ) ০.০০০৯
  3. গ) ০.০০০০৯
  4. ঘ) ০.০০০০০৯
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০৯
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০৩/১০) =?

সমাধান:
(০.০৩/১০) 
= (০.০০৩)
= ০.০০০০০৯
.
F(x) = x3 - 1 হলে, F(-1) =?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) - 2
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
গ) - 2
উত্তর
সঠিক উত্তর:
গ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 - 1 হলে, F(-1) =?

সমাধান:
F(x) = x3 - 1

∴ F(-1) = (-1)3 - 1
= - 1 - 1
= - 2
.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?
  1. ক) ৮ মিটার
  2. খ) ২৪ মিটার
  3. গ) ৬৪ মিটার
  4. ঘ) ৯৬ মিটার
সঠিক উত্তর:
গ) ৬৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?

সমাধান:
প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়।
ঘরটির ক্ষেত্রফল = ১৮২৪/৯.৫০ বর্গমি.
= ১৯২ বর্গমিটার

ধরি, ঘরের প্রস্থ ক মিটার 
দৈর্ঘ্য = ৩ক মিটার

৩ক × ক = ১৯২
⇒ ৩ক = ১৯২
⇒ ক = ৬৪
∴ ক = ৮ 

প্রস্থ ৮ মিটার
দৈর্ঘ্য = (৩ × ৮) মিটার
= ২৪ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৮ + ২৪) মিটার
= ২ × ৩২ মিটার
= ৬৪ মিটার
.
(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) 2 > x > - 5
  2. খ) - 2 < x < 5
  3. গ) 2 < x < 5
  4. ঘ) x < 5
সঠিক উত্তর:
গ) 2 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 2 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 2)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 2 ধনাত্মক ও x - 5 ঋণাত্মক হবে।

x - 2 > 0
∴ x > 2

x - 5 < 0
∴ x < 5

(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট = 2 < x < 5
.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ২১০ হলে, তাদের গ. সা. গু কত?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ২১০ হলে, তাদের গ. সা. গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৭ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে, 
৩৫ক = ২১০
ক = ২১০/৩৫ 
ক = ৬

সংখ্যা দুটির গ.সা.গু = ৬
১০.
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ৩/১০
  3. গ) ৩/৫
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
গ) ৩/৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে।
মোট বল = ৬ + ৪ টি = ১০ টি 
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৪/১০ 
= ২/৫

∴বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - ২/৫
= (৫ - ২)/৫
= ৩/৫
১১.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৩.৫ বর্গমিটার
  2. খ) ৪.৫ বর্গমিটার
  3. গ) ৫.৫ বর্গমিটার
  4. ঘ) ৬.৫ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ৪.৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪.৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, সমান বাহু ক ।
+ ক =  (৩√২)
⇒ ২ক = ১৮
⇒ ক  = ৯ 
∴ ক = ৩

ক্ষেত্রফল = ১/২ × ৩ × ৩ 
= ৪.৫ বর্গমিটার
১২.
(1/a) = √3 - √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?
  1. ক) 12√3
  2. খ) 16√3
  3. গ) 24√3
  4. ঘ) 26√3
সঠিক উত্তর:
গ) 24√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 24√3
ব্যাখ্যা
প্রশ্ন: (1/a) = √3 - √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

সমাধান:
(1/a) = √3 - √2
⇒ a = 1/(√3 - √2)
⇒ a = (√3 + √2)/(√3 - √2)(√3 + √2)
= (√3 + √2)/ (√3)2 - (√2)2
= (√3 + √2)/(3 - 2)
= (√3 + √2)/1
= (√3 + √2)

∴ a + (1/a) = √3 + √2 + √3 - √2
= 2√3

a3 + 3a + 3a-1 + a-3
= a3 + 3a + 3(1/a) + (1/a3)
= a3 + (1/a3) + 3a + 3(1/a) 
= (a + 1/a)3 - 3.a.(1/a)(a + 1/a) + 3(a + 1/a)
= (2√3)3 - 3.2√3 + 3.2√3
= (2√3)3
= 24√3
১৩.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৫
  2. খ) ৭/২৫
  3. গ) ৪/১৫
  4. ঘ) ৩/২০
সঠিক উত্তর:
ঘ) ৩/২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫, ১৫, ২০, ২৫ এর ল. সা. গু = ৩০০

(৩/৫) = (৩ × ৬০)/ (৫ × ৬০) = ১৮০/৩০০
(৪/১৫) = (৪ × ২০)/(১৫ × ২০) = ৮০/৩০০
(৩/২০) = (৩ × ১৫)/(২০ × ১৫) = ৪৫/৩০০
(৭/২৫) = (৭ × ১২)/(২৫ × ১২) = ৮৪/৩০০

∴ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি ৩/২০ 
১৪.
x3 + 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?

সমাধান:
x3 + 1 = (x + 1) (x2 - x + 1)
x2 - 1 = (x + 1) (x - 1)

x3 + 1 এবং x2 - 1 এর গ. সা. গু x + 1

x + 1 = 2
⇒ x = 2 - 1
∴ x = 1
১৫.
নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৫০° হলে ∠ABC =?
  1. ক) ৯০°
  2. খ) ৫০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৪০°
সঠিক উত্তর:
ঘ) ৪০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৫০° হলে ∠ABC =?

সমাধান: 
আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ ৯০°
∴ ∠ACB = ৯০°

ABC ত্রিভুজে,
∠ACB + ∠BAC + ∠ABC = ১৮০° 
⇒ ৯০° + ৫০° +  ∠ABC = ১৮০° 
⇒ ১৪০° +  ∠ABC = ১৮০° 
∴  ∠ABC = ১৮০° - ১৪০°
= ৪০°
১৬.
p এর মান কত হলে 16x2 - xp + 25 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 25
  2. খ) 40
  3. গ) 45
  4. ঘ) 50
সঠিক উত্তর:
খ) 40
উত্তর
সঠিক উত্তর:
খ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 16x2 - xp + 25 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
16x2 - px + 25
= (4x)2 - 2.4x.5 + 52 + 40x - px
= (4x - 5)2 + 40x - px

40x - px = 0
⇒ x(40 - p) = 0
⇒ 40 - p = 0
∴ p = 40

অতএব, p এর মান 40 হলে 16x2 - xp + 25 একটি পূর্ণবর্গ হবে।
১৭.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরো করা হয়েছে। বৃহত্তম টুকরো ও ক্ষুদ্রতম টুকরোটির পার্থক্য কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৯ মিটার
  4. ঘ) ২১ মিটার
সঠিক উত্তর:
ঘ) ২১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরো করা হয়েছে। বৃহত্তম টুকরো ও ক্ষুদ্রতম টুকরোটির পার্থক্য কত?

সমাধান:
টুকরোগুলি হল ৩ক, ৭ক, ১০ক

৩ক + ৭ক + ১০ক = ৬০
⇒ ২০ক = ৬০
∴ ক = ৩

বৃহত্তম ও ক্ষুদ্রতম টুকরোটির মধ্যে পার্থক্য = ১০ক - ৩ক
= ৭ক
= ৭ × ৩
= ২১
১৮.
নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ঘ) 90°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?


সমাধান:

AC ⊥ BD
∠ACB = 90° ; ∠ACD = 90°

CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক।
∠ACE = 45°
 ∠ACF = 45°

∴ ∠ECF = 45° + 45°
= 90°
১৯.
নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?
  1. ক) x + y - 1
  2. খ) x - y + 1
  3. গ) - x + y + 1
  4. ঘ) x + y + 1
সঠিক উত্তর:
ঘ) x + y + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + y + 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?

সমাধান:
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
২০.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হিসেব করার সময় ৪ % অতিরিক্ত হিসেব করা হয় । বর্গের ক্ষেত্রফল শতকরা কত বেশী হবে? 
  1. ক) ৪.১৫%
  2. খ) ৫%
  3. গ) ৮.১৬%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ৮.১৬%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.১৬%
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হিসেব করার সময় ৪ % অতিরিক্ত হিসেব করা হয় । বর্গের ক্ষেত্রফল শতকরা কত বেশী হবে? 

সমাধান:
ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য ২৫ মিটার।

ক্ষেত্রফল = ২৫ বর্গমিটার 
= ৬২৫ বর্গমিটার

৪% বেশীতে  বর্গের বাহুর দৈর্ঘ্য = ২৫ + ২৫ এর ৪% মিটার
= ২৫ + ২৫ × ৪/১০০  মিটার 
= ২৫ + ১ মিটার
= ২৬ মিটার

 পরিবর্তিত ক্ষেত্রফল = ২৬ বর্গমিটার
= ৬৭৬ বর্গমিটার


∴ বর্গের ক্ষেত্রফল শতকরা বেশী হবে = (৬৭৬-৬২৫)/৬২৫ × ১০০ %
= (৫১/৬২৫) × ১০০ %
= ৮.১৬ %
২১.
৪, ৬, ৫ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
  1. ক) ৭
  2. খ) ৭.৫
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৫ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?

সমাধান:
প্রশ্নমতে,
(৪ + ৬ + ৫ + x)/৪ = ৫.৫
⇒ (৪ + ৬ + ৫ + x) = ২২
⇒ ১৫ + x = ২২
∴ x = ২২ - ১৫
= ৭
২২.
সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ক) ৮ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১৬ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা ক মিটার
ভূমি = ২ক মিটার

আমরা জানি, 
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ২ক বর্গমিটার
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ১২৮
⇒ ক = ৬৪
∴ ক = ৮ মিটার

সামন্তরিকের উচ্চতা ৮ মিটার
ভূমি = ২ক
= ২ × ৮ মিটার
= ১৬ মিটার
২৩.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার । এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার । এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = ৬ × বাহু  
= ৬ × ৬
= ৬ × ৩৬ 
= ২১৬ বর্গমিটার

∴ঘনকের আয়তন = ৬ ঘনমিটার
= ২১৬ ঘনমিটার

এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের  = ২১৬/২১৬
= ১ গুণ
২৪.
১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৪ অংশ
  2. খ) ১/৫ অংশ
  3. গ) ১/৬ অংশ
  4. ঘ) ১/৭ অংশ
সঠিক উত্তর:
গ) ১/৬ অংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৬ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ২০ মিনিট = ৬০ + ২০ মিনিট
= ৮০ মিনিট 

৮ ঘণ্টা = (৮ × ৬০) মিনিট
= ৪৮০ মিনিট

∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার = ৮০/৪৮০ অংশ
= ১/৬ অংশ
২৫.
x + y = 6 হলে, 2xy এর বৃহত্তম মান কত?
  1. ক) 10
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 হলে, 2xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
x = 1, y = 5 হলে,  2xy = 2 × 1 × 5  = 10
x = 2, y = 4 হলে,  2xy = 2 × 4 × 2  = 16
x = 3, y = 3 হলে,  2xy = 2 × 3 × 3  = 18
x = 4, y = 2 হলে,  2xy = 2 × 4 × 2  = 16
x = 5, y = 1 হলে,  2xy = 2 × 5 × 1  = 10
২৬.
একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৫ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৬৪ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৩৪ জন
  4. ঘ) ২৪ জন
সঠিক উত্তর:
গ) ৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ১৫ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
মজুদ খাবার,
৩২ দিনে শেষ করতে পারে ৩০ জন
১ দিনে শেষ করতে পারে ৩০ × ৩২ জন
∴ ১৫ দিনে শেষ করতে পারে (৩০ × ৩২)/ ১৫
= ৬৪ জন 

∴ নতুন ছাত্রের সংখ্যা = ৬৪ - ৩০ জন
= ৩৪ জন
২৭.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১২৫০ টাকা
  3. গ) ১৩০০ টাকা
  4. ঘ) ১৩৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?


সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা


ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।


৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
২৮.
x3 = 64 হলে, log2x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 = 64 হলে, log2x এর মান কত?

সমাধান: 
x3 = 64
⇒ x3 = 43
∴ x = 4

log2
= log24
= log222
= 2log22
= 2 × 1
= 2
২৯.
এক ব্যক্তি ঘন্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ক) ৩ কি.মি./ঘণ্টা 
  2. খ) ২৪/৭ কি.মি./ঘণ্টা 
  3. গ) ৩১/৭ কি.মি./ঘণ্টা 
  4. ঘ) ৫ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
খ) ২৪/৭ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪/৭ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘন্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব x
মোট দূরত্ব = ২x
মোট সময় = (x/৩) + (x/৪)
= ৭x/১২

∴ গড় দূরত্ব = ২x/(৭x/১২)
=  ২৪/৭ কি.মি./ঘণ্টা 
৩০.
একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
  1. ক) ২ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
ক) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৩৫ - ৫ জন 
= ৩০ জন

ফুটবল খেলে, n(F) = ১৮ জন
ক্রিকেট খেলে, n(C) = ১৪ জন

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= 18 + 14 - 30
= 32 - 30
= 2

∴ উভয়টিই খেলে = ২ জন


৩১.
দুটি লাইন একে অন্যের থেকে ৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ক) ৫০ মিটার
  2. খ) ১০০ মিটার
  3. গ) ২০০ মিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

সমাধান:
দুটি লাইন একে অন্যের থেকে ৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে।

সমান্তরাল রেখা কখনো একে অন্যের সাথে মিলিত হয় না। অর্থাৎ, সর্বদাই তাদের মাঝে দূরত্ব ৫ মিটার বজায় থাকবে।
৩২.
দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ৪৫ হলে, উত্তর রাশি কত?
  1. ক) ১১
  2. খ) ৩৩
  3. গ) ৫৫
  4. ঘ) ৯৯
সঠিক উত্তর:
ঘ) ৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ৪৫ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
 দুইটি রাশির অনুপাত ৫ : ১১।
ধরি, রাশি দুটি যথাক্রমে ৫ক ও ১১ক

প্রশ্নমতে,
৫ক = ৪৫
∴ ক = ৯

উত্তর রাশি = ৯ × ১১
= ৯৯
৩৩.
২ টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত?
  1. ক) ৮০°
  2. খ) ৭০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৫০°
সঠিক উত্তর:
ঘ) ৫০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: ২ টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত?

সমাধান:
প্রতি মিনিট ঘরের মান = ৩৬০°/৬০
= ৬°

২ টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মিনিটের ঘর আছে ১০ টি

২০ মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে = ১০ × ৬°
= ৬০°

মিনিটের কাঁটা ৬০ ঘরে ঘণ্টার কাঁটা যায় ৫ ঘর
মিনিটের কাঁটা ২০ ঘরে ঘণ্টার কাঁটা যায় (৫ × ২০)/৬০ ঘর
= ৫/৩ ঘর

ঘণ্টার কাঁটা অতিক্রম করে = (৫/৩) × ৬°
= ১০° 

∴২ টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য = ৬০° - ১০°
= ৫০°
৩৪.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪০√২ মিটার। এর পরিসীমা কত?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১৬০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪০√২ মিটার। এর পরিসীমা কত?

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার
কর্ণের দৈর্ঘ্য = ক√২ মিটার

ক√২ = ৪০√২
∴ ক = ৪০

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৪০ মিটার

∴বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ ×৪০ মিটার
= ১৬০ মিটার
৩৫.
যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) -5
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 4) (a + x) = x2 - 16 হয়, তবে a এর মান কত?

সমাধান:
 (x - 4) (a + x) = x2 - 16
⇒ ax - 4a + x2 - 4x = x2 - 16
⇒ ax - 4a - 4x + 16 = 0
⇒ a (x - 4) - 4 (x - 4) = 0
⇒ (x - 4) (a - 4) = 0
∴ (x - 4) = 0,             
⇒ x = 4

a - 4 = 0
⇒ a = 4
৩৬.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ২৮ বছর
  2. খ) ৩৫ বছর
  3. গ) ৫১ বছর
  4. ঘ) ৬০ বছর
সঠিক উত্তর:
গ) ৫১ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩)
= ৬৯ বছর

৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর
৩ বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = ১২ × ২ বছর
= ২৪ বছর
বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি = ২৪ - ৩ - ৩ বছর
= ১৮ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬৯ - ১৮ বছর
= ৫১ বছর
৩৭.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ক) ৭৫
  2. খ) ১২০
  3. গ) ৯০
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
ঘ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

সংখ্যাটি ৭৫
সংখ্যাটির দ্বিগুণ = (৭৫ × ২)
= ১৫০
৩৮.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ক) ৬০ টি
  2. খ) ৪০ টি
  3. গ) ২২ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
ঘ) ১৮ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা ক টি

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রসংখ্যা (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮ 

বেঞ্চ আছে ১৮ টি।
৩৯.
এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির  বিক্রয়মূল্য কত?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৭০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির  বিক্রয়মূল্য কত?

সমাধান:
১২.৫% ক্ষতিতে 
বিক্রয়মূল্য = (১০০ - ১২.৫) টাকা = ৮৭.৫ টাকা

২৫% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য বেশি = (১২৫ - ৮৭.৫) টাকা = ৩৭.৫ টাকা 

বিক্রয়মূল্য ৩৭.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩৭.৫ টাকা 
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৩০)/৩৭.৫ টাকা 
= ৮০ টাকা 

বিক্রয়মূল্য = ৮০ - ৮০ এর ১২.৫%
= ৮০ - ১০ টাকা
= ৭০ টাকা
৪০.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর গ. সা. গু কত?
  1. ক) x + 1
  2. খ) x6 - 1
  3. গ) 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর গ. সা. গু কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x3 + 1 = (x + 1) (x2 - x + 1)
x4 + x2 + 1 = x4 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1) (x2 - x + 1)

∴ x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর গ. সা. গু = 1
৪১.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে, সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে, সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x

প্রশ্নমতে,
x + (1/x) = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒  x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ (x - 1) = 0
∴ x = 1

সংখ্যাটির দ্বিগুণ = ২ × ১
= ২