পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৫ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে?
  1. বাগীশ্বরী
  2. অনটন
  3. পৃথগন্ন
  4. বিপদুম্বার
সঠিক উত্তর:
বিপদুম্বার
উত্তর
সঠিক উত্তর:
বিপদুম্বার
ব্যাখ্যা
বিপদুম্বারশব্দটি সঠিক নয়।

অন্যদিকে -
- বাগীশ্বরী,
- পৃথগন্ন,
- অনটন।
উপরিউক্ত শব্দগুলোর সঠিক প্রয়োগ হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
'যা সারাদিন ব্যবহার করা হয়' এর এক কথায় প্রকাশ -
  1. হিতৈষী
  2. সুহৃদ
  3. সুলভ
  4. আটপৌরে
সঠিক উত্তর:
আটপৌরে
উত্তর
সঠিক উত্তর:
আটপৌরে
ব্যাখ্যা
• 'যা সারাদিন ব্যবহার করা হয়' এর এক কথায় প্রকাশ - আটপৌরে

অন্যদিকে,
- 'যা সহজে লাভ করা যায়' এর এক কথায় প্রকাশ - সুলভ।
- 'যার হৃদয় শোভন' এর এক কথায় প্রকাশ - সুহৃদ।
- 'মঙ্গল করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - হিতৈষী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ?
  1. বাহ্যিক
  2. আবশ্যক
  3. একত্রিত
  4. বৈচিত্র
সঠিক উত্তর:
আবশ্যক
উত্তর
সঠিক উত্তর:
আবশ্যক
ব্যাখ্যা
প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:

অশুদ্ধ = শুদ্ধ
→ আবশ্যকীয় - আবশ্যক,
→ একত্রিত - একত্র,
→ বৈচিত্র - বৈচিত্র্য,
→ বাহ্যিক - বাহ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে কী বলে?
  1. ভাববাচ্য
  2. কর্মবাচ্য
  3. কর্তৃবাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।

যেমন:
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এক কথায় প্রকাশ -
  1. চিত্রার্পিতা
  2. পুণ্ডরীক
  3. মহাশ্বেতা
  4. কামাক্ষী
সঠিক উত্তর:
মহাশ্বেতা
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্বেতা
ব্যাখ্যা
• ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা

অন্যদিকে,
- 'অক্ষিতে কাম যার' এর এককথায় প্রকাশ - কামাক্ষী।
- ‘যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা’ এর এককথায় প্রকাশ - চিত্রার্পিতা।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
What does the idiom "up in arms" mean?
  1. To remain calm
  2. To be very happy
  3. To spend time lazily
  4. To be very angry
সঠিক উত্তর:
To be very angry
উত্তর
সঠিক উত্তর:
To be very angry
ব্যাখ্যা

→ The idiom "up in arms" means to be very angry or to protest strongly about something.
It is often used to describe a situation where people are upset or outraged about an injustice, unfair decision, or unpopular action.

• Be up in arms (idiom)
English Meaning: to be very angry; protesting vigorously about something.
Bangla Meaning: রাগান্বিত, বিদ্রোহী।

Examples:
The citizens were up in arms over the new tax policy.
The students were up in arms when the school announced the cancellation of the annual trip.
 
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.

.
Since she studied hard, she passed the exam. [Make it compound]
  1. She studied hard, so she passed the exam.
  2. She studied hard, and she will be passed the exam.
  3. She studied hard and she had passed the exam.
  4. All of the above
সঠিক উত্তর:
She studied hard, so she passed the exam.
উত্তর
সঠিক উত্তর:
She studied hard, so she passed the exam.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) She studied hard, so she passed the exam.

→ Complex sentence-এর মধ্যে subordinate clause থাকে, যা subordinating conjunction (যেমন: since, because, although ইত্যাদি) দ্বারা যুক্ত হয়।
- Compound sentence তৈরি করতে হলে দুটি independent clause (main clause) কে coordinating conjunction (যেমন: and, but, so, therefore, or ইত্যাদি) ব্যবহার করে যুক্ত করতে হয়।
→ অর্থাৎ যদি Complex Sentence-টি "since," "as," বা "when" দিয়ে শুরু হয়, তাহলে Compound Sentence-এ রূপান্তর করার সময়:
- "Since," "as," বা "when" বাদ যাবে।
- দুই clause-এর মাঝে "and," "so," "hence," বা "therefore" যুক্ত হবে।
- Main clause অপরিবর্তিত থাকবে।

→ উল্লেখিত complex sentence: "Since she studied hard, she passed the exam." এখানে, "Since she studied hard" হলো subordinate clause এবং "she passed the exam" হলো main clause। এই sentence-টি "Since" (যেহেতু) ব্যবহার করে, যা শর্ত বা কারণ বোঝায়। → Compound Sentence রূপান্তর: একটি compound sentence তৈরি করতে, coordinating conjunction (যেমন: and, so, therefore) ব্যবহার করা হয়। (ক) She studied hard, so she passed the exam. "so" এখানে কারণ বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়েছে, যা "Since" এর শর্তের সাথে মিলছে।

→ সুতরাং Transformation Rule অনুসারে সঠিক উত্তর: ক) She studied hard, so she passed the exam.

অন্য অপশন গুলো:
খ) She studied hard, and she will be passed the exam.
এটি grammatical ভাবে, কারণ "will be passed" passive voice যা প্রাসঙ্গিক নয়। 
গ) She studied hard and she had passed the exam.
এটি একটি Compound sentence হলেও, "had passed" past perfect tense ব্যবহার করা হয়েছে, যা প্রাসঙ্গিক বিষয়টির সঙ্গে সঠিকভাবে মেলে না।
ঘ) All of the above
এটি সঠিক নয়, কারণ সব বিকল্পই সঠিক Compound sentence নয়।

Example:
Complex: Since he was late, he missed the bus.
Compound: He was late, and he missed the bus.
Compound: He was late, so he missed the bus.
Compound: He was late, hence he missed the bus.
Compound: He was late, therefore he missed the bus.
.
Which of the following is a synonym of "Whimsical"?
  1. Logical
  2. Sensible
  3. Mischievous
  4. Hardheaded
সঠিক উত্তর:
Mischievous
উত্তর
সঠিক উত্তর:
Mischievous
ব্যাখ্যা
→ Correct Answer: Mischievous.

• Whimsical (adjective)

English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

Synonyms: Mischievous (অনিষ্টকর), Eccentric (অদ্ভুত; খামখেয়ালি), Peculiar (বিচিত্র), Capricious (খামখেয়ালি), Impulsive (আবেগপ্রবন)।
Antonyms: Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন), Logical (যৌক্তিক), Reasonable (যুক্তিপরায়ণ), Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন), Respectful (সম্মানযোগ্য)। 

Other Forms:
- Whimsy, whimsey (noun); খেয়াল; বাতিক; পাগলামি। (২) অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা।
- Whimsically (adverb)
- Whimsicality (noun) খেয়ালিপনা; খেয়াল; মরজি।

Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.’
2. She has a whimsical sense of humor.

Source: Live MCQ Lecture.
.
Which of the following is the correct spelling?
  1. Utilisation
  2. Utilization
  3. Utilyzation
  4. Utiliasion
সঠিক উত্তর:
Utilization
উত্তর
সঠিক উত্তর:
Utilization
ব্যাখ্যা

Answer: b) Utilization

Utilization (noun)
English Meaning: the action of making practical and effective use of something. The act of making use of resources effectively.
Bangla Meaning: "ব্যবহার" বা "উপযোগিতা"।

Examples:
The utilization of technology has significantly increased the speed of our work.
The management has reviewed the report on the utilization of resources.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.

১০.
"She is one of the most talented students in the class." [Make it positive degree]
  1. No other students in the class is as talented as she.
  2. Very few students in the class are as talented as she.
  3. She is more talented than all other students in the class.
  4. All other students in the class were less talented than she.
সঠিক উত্তর:
Very few students in the class are as talented as she.
উত্তর
সঠিক উত্তর:
Very few students in the class are as talented as she.
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Very few students in the class are as talented as she.

→ Superlative ডিগ্রি থেকে Positive ডিগ্রি করতে হলে "one of the most + adjective" অংশকে "Very few + noun + as/so + adjective + as" কাঠামোতে রূপান্তর করতে হয়।
→ Superlative Degree-এ "one of the", "all other", "most other", "many other", "few other", বা "very few" থাকলে, Positive Degree-এ রূপান্তর করার সময় নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
- Very few দিয়ে শুরু করতে হবে।
- Superlative Degree-এর পরের অংশটি বসবে।
- Verb-এর plural form ব্যবহার করতে হবে।
- so/as ব্যবহার করতে হবে।
- Superlative Degree-এর Positive form বসবে।
- as ব্যবহার করে মূল sentence-এর subject বসবে।

→ গঠন: Very few + Superlative-এর পরের অংশ + verb (plural) + so/as + Positive form + as + মূল subject.
অর্থাৎ Very few + noun (places) + as/so + adjective (beautiful) + as + subject (this place).

→ Degree-এর Rule অনুসারে, Superlative: "She is one of the most talented students in the class."
Positive: Very few students in the class are as talented as she.

Example Sentences:
Superlative: "This is one of the most beautiful places I have ever seen."
Positive: Very few places I have ever seen are as beautiful as this.
Superlative: He is one of the best players in the team.
Positive: Very few players in the team are as good as he.
Superlative: Iron is one of the most useful metals.
Positive: Very few metals are as useful as iron.
১১.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানি ডিপসিক (DeepSeek) এর প্রতিষ্ঠাতা কে?
  1. এলন মাস্ক
  2. সান্দ্রা পিচাই
  3. জেফ বেজোস
  4. লিয়াং ওয়েনফেং
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
উত্তর
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
ব্যাখ্যা
ডিপসিক (DeepSeek):
- ডিপসিক (DeepSeek) একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানি।
- এটি দক্ষিণ-পূর্ব চীনের হাংঝু শহরে অবস্থিত।
- কোম্পানিটি জুলাই ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়েনফেং, একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী।
- লিয়াং কোয়ান্টিটেটিভ হেজ ফান্ড হাই-ফ্লায়ারের সহ-প্রতিষ্ঠাতা।
- তিনি A-100 চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন, যা ডিপসিক প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।
- আনুমানিক ৫০,০০০ চিপ সংগ্রহ তাকে এই কোম্পানি গড়ে তুলতে সাহায্য করে।

ডিপসিকের লক্ষ্য ও অর্জন:
- ডিপসিকের মূল লক্ষ্য হলো কম খরচে কার্যকর AI মডেল তৈরি করা।
- এর R-1 মডেলটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে, যা অন্যান্য AI মডেলের তুলনায় অনেক সাশ্রয়ী।
- এই মডেলটি চ্যাটজিপিটির সমকক্ষ হিসেবে বিবেচিত হয়।
- ২০২৫ সালের ১০ জানুয়ারি ডিপসিক তাদের প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করে।
- অ্যাপটি মুক্তির কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করে।

প্রতিক্রিয়া ও স্বীকৃতি:
- সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে AI জগতের 'অন্যতম যুগান্তকারী আবিষ্কার' হিসেবে উল্লেখ করেছেন।

তথ্যসূত্র:- DeepSeek AI ও বিবিসি বাংলা নিউজ।
১২.
জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয়?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ১ ফেব্রুয়ারি
  3. ৩০ অক্টোবর
  4. ৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় গ্রন্থাগার দিবস ও অমর একুশে বইমেলা ২০২৫
→  জাতীয় গ্রন্থাগার দিবস
-  তারিখ: ৫ ফেব্রুয়ারি
- প্রথম পালিত হয়: ২০১৮ সালে
- সরকারি স্বীকৃতি: ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে
- পালনের কারণ: ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- একুশে ফেব্রুয়ারি ও একুশে বইমেলার সঙ্গে সামঞ্জস্য রেখে দিনটি নির্ধারণ করা হয়েছে।

→ অমর একুশে বইমেলা ২০২৫
- মেলার সময়কাল: ১ ফেব্রুয়ারি – ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- প্রতিপাদ্য: ‘জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’
- উদ্বোধক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- সভাপতি: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ ও কালের কন্ঠ নিউজ। 
১৩.
উদ্ভিদের পুষ্টি উপাদান সালফারের অভাবজনিত সমস্যা কোনটি?
  1. বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়
  2. কান্ডের মধ্যপর্ব ছোট হয়
  3. ডাইব্যাক রোগ হয়
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
ম্যাগনেসিয়াম (Mg): 
- এর অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয় এবং সালোকসংশ্লেষণের হার কমে। 
- পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। 

সালফার (S): 
- এর অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। 
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। 
- কান্ডের শীর্ষ মরে যায় এবং ডাইব্যাক রোগের সৃষ্টি হয়। 
- কান্ডের মধ্যপর্ব ছোট হয় তাই উদ্ভিদ খর্বাকৃতির হয়। 

আয়রন (Fe): 
- এর অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। 
- কখনও কখনও সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়। 
- কান্ড দুর্বল ও ছোট হয়। 

বোরন (B): 
- এর অভাবে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। 
- কচি পাতার বৃদ্ধি কমে এবং পাতা বিকৃত হয়, কান্ড খসখসে হয়ে ফেটে যায়। 
- ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বেকিং সোডা কোন ধরণের পদার্থের সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড উৎপন্ন করে? 
  1. লবণ
  2. ক্ষারীয়
  3. অম্লধর্মী
  4. নিউট্রাল
সঠিক উত্তর:
অম্লধর্মী
উত্তর
সঠিক উত্তর:
অম্লধর্মী
ব্যাখ্যা
বেকিং সোডা (Baking Soda): 
- বেকিং সোডা (NaHCO3) বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। 
- বেকিং সোডা ব্যবহার করে খাবার তৈরির বেলায় খাবারের উপাদান হিসেবে ভিনেগার বা লেবুর রস বা টক দই অথবা অন্য এমন কোন উপাদান থাকে যা অম্লধর্মী। 
- এক্ষেত্রে বেকিং সোডা NaHCO3 খাবারের অম্ল উপাদানের (যেমন- ভিনেগার) সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড (H2CO3) এসিড উৎপন্ন করে। 
- H2CO3 সহজেই বিয়োজিত হয় এবং CO2 গ্যাস উৎপন্ন করে যা রুটিকে ফুলতে সাহায্য করে। 
- বেকিং পাউডার হচ্ছে NaHCO3 ও পটাশিয়াম বাই-টারটারেটের অথবা সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এর মিশ্রণ। 
- এটিকে উত্তপ্ত করলে বেকিং পাউডার থেকে CO2 গ্যাস নির্গত হয় যা কেক বা রুটিকে ফুলতে সাহায্য করে। 
• NaHCO3 + KHC4H4O6K → NaC4H4O6 + H2O + CO2
• 3NaHCO3 + NaAl(SO4)2 → Al(OH)3 + 2Na2SO4 + 3CO2 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
একটি লোহার টুকরোকে দ্রুত ও বারবার চুম্বকিত ও বিচুম্বকিত করলে চৌম্বক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
  1. তাপ শক্তিতে
  2. আলোক শক্তিতে
  3. যান্ত্রিক শক্তিতে
  4. বিদ্যুৎ শক্তিতে
সঠিক উত্তর:
তাপ শক্তিতে
উত্তর
সঠিক উত্তর:
তাপ শক্তিতে
ব্যাখ্যা
শব্দ শক্তির রূপান্তর: 
- কারখানার জীবাণু ধ্বংস করা কিংবা ময়লা জামাকাপড় পরিষ্কার করার জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। 
- এ ক্ষেত্রে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 

চৌম্বক শক্তির রূপান্তর: 
- একটি লোহার টুকরোকে দ্রুত ও বারবার চুম্বকন ও বিচুম্বকন করলে তাপ উৎপন্ন হয়। 
- এক্ষেত্রে চৌম্বক শক্তি তাপশক্তিতে রূপান্তর হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে -
  1. ষোড়শ শতাব্দীর শেষের দিকে
  2. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
  3. একবিংশ শতাব্দীর শেষের দিকে
  4. সপ্তদশ শতাব্দীর শেষের দিকে
সঠিক উত্তর:
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
উত্তর
সঠিক উত্তর:
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
ব্যাখ্যা
আধুনিক পদার্থবিজ্ঞান: 
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে
- ১৮৬৪ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারণা দেন। তিনি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্র করে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান যা পরবর্তীতে জার্মান পদার্থবিজ্ঞানী হেরিখ হার্জের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়।
- ১৮৯৬ সালে বিজ্ঞানী মার্কনী তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন। 
- বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও একই প্রকার পরীক্ষা নীরিক্ষা চালান, পরবর্তীতে বেতার যন্ত্র আবিষ্কার হয়। 
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পারমাণবিক পদার্থবিজ্ঞানের উদ্ভব ঘটে। 
- ১৮৯৫ সালে রন্টজেন এক্স-রে এবং বেকেরেল আবিষ্কার করেন যে, কিছু কিছু পদার্থ থেকে স্বত:স্ফূর্ত ভাবে রশ্মি নির্গমনের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। 
- মেরী কুরী (১৮৬৭-১৯৩৪) এবং পিয়েরে কুরী (১৮৫৯-১৯০৬) এ ঘটনার নাম দেন তেজস্ক্রিয়তা। 
- ১৮৯৭ সালে জে.জে. থমসন ইলেক্ট্রন আবিষ্কার করেন যা থেকে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
কোন বছর পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়েছিল? 
  1. 1940 সালে
  2. 1950 সালে
  3. 1960 সালে
  4. 1970 সালে
সঠিক উত্তর:
1960 সালে
উত্তর
সঠিক উত্তর:
1960 সালে
ব্যাখ্যা
পরিমাপের একক: 
- পরিমাপ বলতে বুঝায় কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। 
যেমন- রুপম প্রতিদিন সকালে ২ কিলোমিটার দৌড়ায়, প্রীতমের বাসা থেকে স্কুলে যেতে ১৫ মিনিট সময় লাগে। এখানে ২ কিলোমিটার হলে দূরত্বের পরিমাণ এবং ১৫ মিনিট হলো সময়ের পরিমাণ। 
অর্থাৎ, কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে হলে দুটি জিনিসের প্রয়োজন হয়। একটি হলো সংখ্যা অন্যটি হলো একক। 
- যে কোন ভৌত রাশির পরিমাপের জন্য তার একটি নিদিষ্ট পরিমাণকে আদর্শ হিসেবে ধরা হয় এবং এই পরিমাণের সাপেক্ষে সমগ্র ভৌত রাশিটির পরিমাপ করা হয়, এ আদর্শ পরিমাণকে ঐ রাশিটির একক বলা হয়। 
- বিভিন্ন ভৌত রাশি যেমন- ক্ষেত্রফল, আয়তন, ওজন, কোণ, সময়, বল, তাপ, শক্তি ইত্যাদি পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন একক রয়েছে এবং পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে এদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। 
- যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। 
যেমন- মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, নিউটন, জুল ইত্যাদি পরিমাপের এককের উদাহরণ। 

এস.আই (S.I) এর মৌলিক একক: 
- মৌলিক রাশির এককসমূহ অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাই মৌলিক একক ইচ্ছামত নির্বাচন করা যায়। তবে নির্বাচিত এককগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে এবং এই এককগুলোর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে।
যেমন- এটি হবে অপরিবর্তনীয় অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে কোন কিছুর উপর নির্ভর করবে না।
- কালের বিবর্তনে বা অন্য কোন প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর কোন পরিবর্তন হবে না।
- 1960 সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর সময় মৌলিক এককগুলোর যে আদর্শ বা স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছিল পরবর্তীকালে উপযুক্ত বৈশিষ্ট্যগুলো অর্জনের লক্ষ্যে এদের মধ্যে অনেক এককের আদর্শ বদল করা হয়েছে কিন্তু তাতে এককগুলোর মানের কোনরূপ পরিবর্তন হয়নি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।