পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ৫ টপিক: আফ্রিকা মহাদেশ উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা, আফ্রিকার শিং, মধ্য আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিন আমেরিকা, ওশেনিয়া মহাদেশ - অস্ট্রেলেশিয়া, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা। এক নজরে সকল মহাদেশ: গুরুত্বপূর্ণ নগরী, নামের বিবর্তন [ Live Class – 7 & 8]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
বিশ্বের সবচেয়ে বড় প্রবাল (Coral) প্রাচীর- 
  1. বেলিজ ব্যারিয়ার রিফ
  2. তুবাতাহা রিফ
  3. রেড সি করাল রিফ 
  4. গ্রেট ব্যারিয়ার রিফ
সঠিক উত্তর:
গ্রেট ব্যারিয়ার রিফ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেট ব্যারিয়ার রিফ
ব্যাখ্যা

প্রবাল প্রাচীর:
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ।
- এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
- 'Ayers Rock' অবস্থিত অস্ট্রেলিয়ায়।
- অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়।
- অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোসিয়াস্কো।

অন্যদিকে,
- বেলিজ ব্যারিয়ার রিফ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর এবং উত্তর গোলার্ধের বৃহত্তম।
- তুবাতাহা রিফ ফিলিপাইনসের সুলু সাগরে অবস্থিত।
- রেড সি করাল রিফ প্রায় ২,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।

উৎস: অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।

.
যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে কোন অঙ্গরাজ্য ক্রয় করে?
  1. আলাস্কা
  2. লুইসিয়ানা
  3. টেক্সাস
  4. ফ্লোরিডা 
সঠিক উত্তর:
লুইসিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
লুইসিয়ানা
ব্যাখ্যা

 - যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা  অঙ্গরাজ্য ক্রয় করে।
-  ১৮০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে ক্রয় করে ;
- প্রতি একর তিন সেন্টেরও কম দামে ৮২৮,০০০ বর্গমাইল (২,১৪৪,৫২০ বর্গকিলোমিটার) জমি,

এছাড়াও,
মার্কিন যুক্তরাষ্ট্র:

- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে রাশিয়া থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
-  আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন। -

উৎস: ব্রিটানিকা।

.
সর্বপ্রথম কোন দেশের মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য 
  3. নিউজিল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

নারীদের ভোটাধিকার:
- প্রাচীন গ্রিস ও রোমে, এবং এমনকি ১৮শ শতকের শেষ দিকে ইউরোপের উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতেও নারীরা ভোট দিতে পারতেন না।
- ১৮৩২ সালে যুক্তরাজ্যে যখন সাধারণ জনগণের ভোটাধিকার কিছুটা সম্প্রসারিত হয়, তখনও নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
- ১৯শ শতকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার নিয়ে বড় আন্দোলন শুরু হয়।
- তবে এই দুটি দেশ সবার আগে নারী ভোটাধিকার দেয়নি।
- ১৮৯৩ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ডের মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়।

অন্যদেক,
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- ফিনল্যান্ড ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- নরওয়ে ১৯১৩ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্থানীয় নির্বাচনে তাদের ভোটদানের অধিকার ছিল।
- নারীদের ভোটাধিকার ছিল দীর্ঘ ও কঠিন আন্দোলনের ফল।
- আজকে যেটা নারীদের মৌলিক অধিকার, এক সময় সেটা অর্জন করতে বহু নারী আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগ করেছেন।

উৎস: Britannica.

.
’Apartheid’ নীতি কোন দেশের সাথে সম্পর্কিত ছিল? 
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া 
  3. দক্ষিণ আফ্রিকা 
  4. ঘানা 
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা 
ব্যাখ্যা

- Apartheid নীতি দক্ষিণ আফ্রিকার সাথে "সম্পর্কিত ছিল।

Apartheid:
- Apartheid ছিল একটি বর্ণবৈষম্যমূলক নীতি যা ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কার্যকর ছিল।
- এই নীতি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার আইন করে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, দক্ষিণ এশীয়, বর্ণসংকর ইত্যাদি জাতিগত শ্রেণিতে মানুষকে বিভক্ত করেছিল।
- এবং অ-শ্বেতাঙ্গদের থেকে সকল রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল।
- কিন্তু ১৯৪৮ সালে ড্যানিয়েল এফ. ম্যালানের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি ক্ষমতায় এসে এই নীতিকে আরও বিস্তৃত করে "অ্যাপার্থাইড" নাম দেয়।
- ১৯৬০-এর দশক থেকে এটিকে "সেপারেট ডেভেলপমেন্ট" (বিচ্ছিন্ন উন্নয়ন) বলে অভিহিত করা হয়।
- এর ভিত্তি ছিল ১৯১৩ এবং ১৯৩৬ সালের ল্যান্ড অ্যাক্ট, যা সাদাদের জন্য অসমানুপাতিকভাবে জমি বরাদ্দ করেছিল।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
’The Motorcycle Diaries’ কার জীবন নির্ভর চলচ্চিত্র?
  1. ফিদেল কাস্ত্রো
  2. সালভাদর আলেন্দে
  3. হুগো চাবেজ
  4. চে গুয়েভারা 
সঠিক উত্তর:
চে গুয়েভারা 
উত্তর
সঠিক উত্তর:
চে গুয়েভারা 
ব্যাখ্যা

-  চে গুয়েভারা ১৯৫১ সালের ডিসেম্বর: বন্ধু আলবার্তো গ্রানাদোর সাথে মোটরসাইকেলে (নাম: "দ্য পাওয়ারফুল") আর্জেন্টিনা থেকে চিলি, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা পর্যন্ত; পরে মিয়ামি ও ফিরে আসা।
- চে গুয়েভারা জীবন নির্ভর চলচ্চিত্র- ’The Motorcycle Diaries (২০০৩) বই ও চলচ্চিত্র (২০০৪) হিসেবে প্রকাশিত।

চে গুয়েভারা:

- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা।
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তাস-এর বিরুদ্ধে ১৯৫৩ ১৯৫৯ সালের দিকে কিউবান বিপ্লব সংঘটিত হয়।
- এর ফলে বাতিস্তাস সরকারের পতন ঘটে এবং ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।

উৎস: Britannica.

.
বিশ্বের সরু দেশ হিসেবে পরিচিত- 
  1. কলম্বিয়া 
  2. বলিভিয়া
  3. চিলি
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা

চিলি: 
- চিলি সরু দেশ হিসেবে পরিচিত ।
- বিশ্বের বৃহৎ কপার বা তামা উৎপাদনকারী দেশ ।

অন্যদিকে, 
• বলিভিয়া
- বিশ্বের উচ্চতম রাজধানীর লাপাজ।
- উচ্চতম হ্রদ টিটিকাকা।
- এটি প্রাচীন ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত।
• কলম্বিয়া
- কলম্বিয়ার নামকরণ কলম্বাসের নামে।
- মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ।
- বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ।

• আর্জেন্টিনা: 
- ব্রিটেনের সাথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ।
- ফকল্যান্ড বর্তমানে ব্রিটেনের দখলে।
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট – ইসাবেলা ডি পেরন (আর্জেন্টিনা) ।
- রাজধানী - বুয়েন্স আয়ার্স (লা প্লাটা নদীর তীরে) ।

উৎস: ব্রিটানিকা।

.
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন-
  1. হ্যারি এস ট্রুম্যান
  2. জন এফ কেনেডি
  3. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
ব্যাখ্যা

জন এফ কেনেডি:
- কিউবার ক্ষেপনাস্ত্র সঙ্কটকালীন প্রেসিডেন্ট ।
- পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ।

অন্যদিকে,
• ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের প্রস্তাবক ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
- একনাগাড়ে ১২ বছর ক্ষমতায় ছিলেন।

• হ্যারি এস ট্রুম্যান- হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার নির্দেশ দেন।

• রিচার্ড নিক্সন- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ।
- ১৯৭২ সালের ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।

• রোনাল্ড রিগ্যান- হলিউড অভিনেতা ছিলেন।
- তারকা যুদ্ধ প্রকল্প শুরু করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে নির্বাসনে ছিলেন?
  1. টাসমানিয়া দ্বীপ
  2. রোবেন দ্বীপ 
  3. ডেভিলস আইল্যান্ড
  4. আলকাট্রাজ দ্বীপ
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ 
উত্তর
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ 
ব্যাখ্যা

- নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে নির্বাসনে ছিলেন।
 
• নেলসন মেন্ডেলা: 

- রোলিহলাহলা ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান।
- ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি-র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
- তিনি ১৯৯১ সালের জুলাইয়ে দলের সভাপতি হন।

উৎস: ⅰ) Biography of Nelson Mandela, Nelson Mandela.
ii) Britannica.

.
ফকল্যান্ড দ্বীপ নিয়ে কোন দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে? 
  1. জাপান ও যুক্তরাষ্ট্র
  2. চীন ও যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
  4. থাইল্যান্ড ও কম্বোডিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
ব্যাখ্যা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ১৯৮২ সালে আর্জেন্টিনার সঙ্গে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের পর, দ্বীপপুঞ্জটি আবার ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। 
- যুক্তরাজ্য ও  আর্জেন্টিনার সঙ্গে সংঘর্ষ সংঘটিত হয়।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
- দ্বীপপুঞ্জটি পূর্ব ও পশ্চিম ফকল্যান্ড নামে দুটি প্রধান দ্বীপ এবং আরও ৭৭৬টি ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ইতিহাসে ফরাসি, ব্রিটিশ, স্পেনীয় ও আর্জেন্টাইনদের উপস্থিতি ছিল।
- বর্তমানে, দ্বীপপুঞ্জের অধিকাংশ জনগোষ্ঠী ব্রিটিশ।
- অর্থনীতিতে মাছ ধরা, পর্যটন ও ভেড়া পালন উল্লেখযোগ্য।

অন্যদিকে,
- কুরিল দ্বীপপুঞ্জ: রাশিয়া ও জাপানের মধ্যে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ চলছে।
- সেনকাকু দ্বীপ: চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ: চীন, তাইওয়ান, ভিয়েতনাম মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।
- পেরেজিল (লায়লা) দ্বীপ: মরক্কো ও স্পেনের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।
- আবু মুসা দ্বীপ: ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।

উৎস: Britannica.

১০.
দক্ষিণ আফ্রিকার ’ইস্ট লন্ডন’ কীসের জন্য সবচেয়ে বিখ্যাত?
  1. বিখ্যাত বিমান বন্দর
  2. বিখ্যাত প্রদেশ
  3. বিখ্যাত নদীবন্দর 
  4. বিখ্যাত শেয়ার বাজর
সঠিক উত্তর:
বিখ্যাত নদীবন্দর 
উত্তর
সঠিক উত্তর:
বিখ্যাত নদীবন্দর 
ব্যাখ্যা

ইস্ট লন্ডন (East London):
- ইস্ট লন্ডন (East London) দক্ষিণ আফ্রিকার একটি নদী বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দর।
- ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: Worldatlas. ও Britannica.

১১.
আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ- 
  1. চিলি
  2. আর্জেন্টিনা
  3. ব্রাজিল
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

ব্রাজিল:
- আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮৯৫ সালে ব্রাজিলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যাদের ভাষা পর্তুগিজ।
- ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া।

উৎস: ব্রিটেনিকা ওয়েবসাইট।

১২.
সুরিনাম- এর রাজধানীর নাম কী? 
  1. সান্টিয়াগো
  2. জর্জ টাউন
  3. প্যারামারিবো 
  4. বোগাতো
সঠিক উত্তর:
প্যারামারিবো 
উত্তর
সঠিক উত্তর:
প্যারামারিবো 
ব্যাখ্যা

সুরিনাম: 
- অফিসিয়াল নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic Suriname).
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিলোমিটার।
- অফিসিয়াল ভাষা : ডাচ (Dutch);
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)
- সর্বোচ্চ বিন্দু : জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

১৩.
অস্ট্রেলিয়া কার্বন কর চালু করে কত সালে?
  1. ২০১৪ সাল
  2. ২০১২ সাল
  3. ২০১১ সাল
  4. ২০১৩ সাল
সঠিক উত্তর:
২০১২ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সাল
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া শব্দের অর্থ - দক্ষিণাঞ্চল ।
- দক্ষিণ গোলার্ধের দেশ।
- রাষ্ট্রপ্রধান এবং গভর্নর-জেনারেল : অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হলেন মহামান্য রাজা চার্লস তৃতীয় কমনওয়েলথ এর দেশ হিসেবে।
- অস্ট্রেলিয়ার সংবিধানের অধীনে, গভর্নর-জেনারেল রাজার প্রতিনিধি হিসাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পরামর্শে রাজা কর্তৃক গভর্নর-জেনারেল নিযুক্ত হন।
- প্রধানমন্ত্রী সরকার প্রধান।
- কার্বন ট্যাক্স, কয়লা, তেল পণ্য এবং প্রাকৃতিক গ্যাসের উপর তাদের কার্বন সামগ্রীর অনুপাতে ধার্য করা হয়।
- অস্ট্রেলিয়া কার্বন কর চালু করে ২০১২ সালে ।

উৎস ব্রিটানিকা ওয়েবসাইট।

১৪.
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট – 
  1. বেনজির ভুট্টো
  2. ইসাবেলা পেরন 
  3. সিরিল রামোজ 
  4. কোরাজন একুইনো
সঠিক উত্তর:
ইসাবেলা পেরন 
উত্তর
সঠিক উত্তর:
ইসাবেলা পেরন 
ব্যাখ্যা

 - বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট: ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী: শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী: বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক: নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার: ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

 উৎস: ব্রিটানিকা।

১৫.
’পাপুয়া নিউগিনি’ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? 
  1. নিউজিল্যান্ড
  2. মাইক্রোনেশিয়া
  3. পলিনেশিয়া
  4. মেলানেশিয়া
সঠিক উত্তর:
মেলানেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মেলানেশিয়া
ব্যাখ্যা

মিলেনেশিয়া:
"মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।
. ওশেনিয়া মহাদেশ:

• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া ১. অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড- ১. নিউজিল্যান্ড।
- মাইক্রোনেশিয়া ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।
- বৃহত্তম দ্বীপ গুয়াম মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।
• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১৬.
ওয়াটারগেট কেলেঙ্কারীর সাথে সরাসরি জড়িত ছিলেন কোন আমেরিকান রাষ্ট্রপতি?
  1. জন এফ. কেনেডি
  2. বিল ক্লিনটন
  3. রিচার্ড নিক্সন
  4. রোনাল্ড রিগ্যান
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
ব্যাখ্যা

- রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারি সাথে জড়িত।

ওয়াটারগেট কেলেঙ্কারি:
- ১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে আলোচিত ঘটনা।
- ১৭ জুন এই কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে।
- মার্কিন ইতিহাসের অন্যতম রাজনৈতিক কেলেঙ্কারি।
- এ ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল।
- ১৯৭২ সালের ১৭ জুন ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট অফিস-অ্যাপার্টমেন্ট-হোটেল কমপ্লেক্সে;
- ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সদর দপ্তরে পাঁচজন চোরকে গ্রেপ্তারের পর রিচার্ড এম. নিক্সনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রকাশ পায়।
- ১৯৭৪ সালের ৯ আগস্ট, কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য সম্ভবত অভিশংসনের মুখোমুখি হয়ে।
- রিচার্ড নিক্সন পদত্যাগকারী একমাত্র মার্কিন রাষ্ট্রপতি।
অপরদিকে,
- হ্যারি এস. ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩ তম রাষ্ট্রপতি।
- ১৯৪৫ থেকে ১৯৩৩সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি।

উৎস: Britannica এবং প্রথম আলো।