পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ৮: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
ভাষা ব্যবহার এর ক্ষেত্রে 'ব্রেইল পদ্ধতি' ব্যবহার করে -
  1. ক) মানসিক-প্রতিবন্ধীরা
  2. খ) শারীরিক-শক্তিহীনরা
  3. গ) দৃষ্টি-শক্তিহীনরা
  4. ঘ) শ্রবণ-শক্তিহীনরা
ব্যাখ্যা
• ভাষা:
- ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়।
- সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেইসঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে।
- এছাড়া দৃষ্টি-শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচুনিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি।
- আবার বাক্-শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
.
বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় -
  1. ক) ফারসি ভাষায়
  2. খ) পর্তুগিজ ভাষায়
  3. গ) ইংরেজি ভাষায়
  4. ঘ) ফরাসি ভাষায়
ব্যাখ্যা
• ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ:
- ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
- ব্যাকরণের কাজ হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।
- যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে।
- প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়।
- এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
- তাঁর বাংলা - পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দে 'অ' বর্ণের উচ্চারন [ও] এর মতো হবে?
  1. ক) অনেক
  2. খ) অনাথ
  3. গ) কথা
  4. ঘ) পক্ষ
ব্যাখ্যা
• 'অদ্য' শব্দটিতে অ বর্ণের উচ্চারণ [ও] এর মতো হয়।

• স্বরবর্ণ  অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]।
- সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।

• অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]।
• অ বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোখো], অদ্য [ওদো], মন [মোন্]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
উচ্চারণ স্থান অনুযায়ী 'শ' কেমন ধ্বনি?
  1. ক) তালব্য
  2. খ) মূর্ধন্য
  3. গ) কন্ঠ্য
  4. ঘ) দন্ত্য
ব্যাখ্যা
• উচ্চারণস্থান অনুযায়ী বিভাজন
বাকপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলাে ঐ ব্যঞ্জনের উচ্চারণস্থান।
- উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:
১. ওষ্ঠ্য ব্যঞ্জন,
২. দন্ত্য ব্যঞ্জন,
৩. দন্তমূলীয় ব্যঞ্জন,
৪. মূর্ধন্য ব্যঞ্জন,
৫. তালব্য ব্যঞ্জন,
৬. কণ্ঠ্য ব্যঞ্জন,
৭. কণ্ঠনালীয় ব্যঞ্জন।

• তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ,তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
.
Which one is the dreadful Consequence of the story of a tragedy?
  1. ক) Chiasmus
  2. খ) Catastrophe
  3. গ) Caesura
  4. ঘ) Catharsis
ব্যাখ্যা
♦ Catastrophe:
- এটি সাধারণত অন্তিম দৃশ্য যেখানে hero বা অন্য কোন চরিত্রের মৃত্যু হয়।
- Catastrophe takes place in the last scene of Doctor Faustus in which he begs God's forgiveness but Lucifer drag him to hell.

- Catastrophe is the dreadful consequence of the story of a tragedy. 

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলো:
• Chiasmus: The inversion in the order of words or phrases when repeated.

• Caesura: A break or pause in the rhythmic progression in a verse line.

• Catharsis: The purgation or purification of pity and fear in tragedis.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman
.
Hyperbole is often used to -
  1. ক) convey literal meanings
  2. খ) create an exaggerated statement
  3. গ) depict realistic situations
  4. ঘ) depict ordinary and everyday events
ব্যাখ্যা
♦ Hyperbole:
- অতিরঞ্জন করা।
- An exaggerated statement or an extreme overstatement.
- Hyperbole is a figure of speech in which an author or speaker purposely and obviously exaggerates to an extreme.
- It is used for emphasis or as a way of making a description more creative and humorous.
- It is important to note that hyperbole is not meant to be taken literally; the audience knows it’s an exaggeration.
- Example:

“I'll love you, dear, I'll love you
Till China and Africa meet,
And the river jumps over the mountain
And the salmon sing in the street," (by W.H. Auden: As I Walk Out One Evening)

Source: ABC of English Literature by Dr M Mofizar Rahman, literary term.net
.
What is the normal tone of "Elegy"?
  1. ক) Joyful tone
  2. খ) Gay tone
  3. গ) Grave tone
  4. ঘ) Jocular tone
ব্যাখ্যা
♦ Elegy:
- এর অর্থ শোকগাথা।
- A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called elegy.
- It opens with lamentation for the death of speaker's dear one.
- Its meditative in nature.
- Its tone is grave.
- In its closing part the speaker finds consolation and solace.

• Famous elegy of English Literature:
- In Memoriam (Alfred Tennyson),
- Lycidas (John Milton),
- Adonais ( P. B. Shelley),
- Elegy Written in a Country Churchyard (Thomas Gray) etc.

• অন্য অপশন গুলো:
- Joyful: হর্ষোত্ফুল্ল
- Gay: হাসিখুশি; উচ্ছল।
- Jocular: রসিকতাপ্রিয়; রসিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল -
  1. জুলাই ২০১৮ - জুন ২০২৩
  2. জুলাই ২০২০ - জুন ২০২৫
  3. জুন ২০২০ - জুলাই ২০২৫
  4. জুলাই ২০২১ - জুন ২০২৬
ব্যাখ্যা
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০ - জুন ২০২৫।

- মোট বিনিয়োগ জিডিপির: ৩৬.৫৯%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%। 
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।
- যেখানে অর্থবছর ২০৩১ এর মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে (UMIC) উন্নীত হওয়া এবং চরম দারিদ্র্য দূর করা হবে।
- অর্থবছর ২০৪১ এর মধ্যে উচ্চ আয়ের দেশের (HIC) মর্যাদা লাভ করার রোডম্যাপ নির্ধারণ করা হয়।

উৎস: বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
.
নিচের কোনটি প্রত্যক্ষ কর?
  1. ক) মূল্য সংযোজন কর
  2. খ) আমদানী শুল্ক
  3. গ) ভূমি রাজস্ব
  4. ঘ) বিক্রয় কর
ব্যাখ্যা
কর:
- কর সরকারি রাজস্বের প্রধান উৎস।
প্রত্যক্ষ কর:
- যে কর প্রথমে যার উপর ধার্য করা হয় চূড়ান্তভাবে তাকেই পরিশোধ করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলা হয়।
- অর্থাৎ এ কর কোনোভাবেই অন্যের উপর চাপানো যায় না।
- যেমন: আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর প্রভৃতি। 
পরোক্ষ কর:
- কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে সে যদি করের ভার অন্যের উপর চাপাতে পারে তাকে বলা হয় পরোক্ষ কর।
- এরূপ করের বোঝা প্রাথমিকভাবে একজন বহন করলেও পরে তা অন্যের উপর চাপাতে পারে।
- যেমন: ভ্যাট, বিক্রয় কর, আমদানী শুল্ক প্রভৃতি।

উৎস: কর ব্যবস্থা ও নিরীক্ষা শাস্ত্র, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী মোট আমদানি ব্যয়ের পরিমাণ কত?
  1. ক) ৩৬৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৪৫৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৩৪৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৫২,৭১৩.১ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
- বাংলাদেশের মোট জনসংখ্যা- ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ ১,১৬৩ জন।
- মাথাপিছু জাতীয় আয় ২৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি  ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয় ৩৭,০৭৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয় ৫২,৭১৩.১ মিলিয়ন মার্কিন ডলার।

উৎস: অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১১.
এক্স-রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কোন মানটির কাছাকাছি হয়?
  1. ক) 10-7 m
  2. খ) 10-8 m
  3. গ) 10-9 m
  4. ঘ) 10-10 m
ব্যাখ্যা
এক্সরে রশ্মি
- এক্সরে হলো এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ। 
- এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক কম। 
- এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10-10 m এর কাছাকাছি। 
- ১৮৯৫ সালে রন্টজেন এক্সরে আবিস্কার করেন। 
- এক্সরে রঞ্জনরশ্মি নামেও পরিচিত। 

চিকিৎসা বিজ্ঞানে এক্সরের অবদান
১. স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি এক্সরের সাহায্যে খুব সহজেই সনাক্ত করা যায়। 
২. মুখমন্ডলীর যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের ব্যবহার অনেক যেমন- দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়। 
৩. পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়। 
৪. এক্সরের সাহায্যে পিত্ত থলি ও কিডনির পাথরকে সনাক্ত করা যায়। 
৫. বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন- যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়। 
৬. চিকিৎসার কাজেও এক্সরে ব্যবহার করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। রেডিওথেরাপি প্রয়োগ করে ক্যান্সারের চিকিৎসা করা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
১২.
নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস?
  1. ক) মনিটর
  2. খ) পাওয়ারসাপ্লাই
  3. গ) প্রসেসর
  4. ঘ) হার্ডডিস্ক
ব্যাখ্যা
হার্ড ডিস্ক (Hard Disk):
- হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। গোলাকার পাতগুলোর উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির উপরে একটি স্তূপ আকারে বসানো থাকে।
- পাতগুলোর মাঝখানে থাকে একটি দণ্ড। উক্ত দণ্ডের সাহায্যেই পাতগুলো একটির ওপরে একটি করে বসানো থাকে।
- কাজের সময় পাতগুলো প্রতি মিনিটে ৭২০০ বা আরো বেশিবার আবর্তিত হয়।

মনিটর (Monitor):
- কম্পিউটারের সাহায্যে ডেটা প্রক্রিয়াকরণের পর তৈরীকৃত ফলাফল যখন কোনো ডিভাইস বা হার্ডওয়্যারের সাহায্যে প্রদর্শিত হয় বা শোনা যায় তাকে সফটকপি বলে। আর ব্যবহৃত ডিভাইস বা হার্ডওয়্যারসমূহকে সফটকপি আউটপুট হার্ডওয়্যার বলে।
- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো। 

পাওয়ার সাপ্লাই (Power Supply):
- পাওয়ার সাপ্লাই ইউনিট এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়।
- কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট কম্পোনেটগুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে। এ

মাইক্রোপ্রসেসর বা প্রসেসর (Microprocessor or Processor):
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI - Very Large Scale Integration) চিপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
(7)10 সংখ্যাটির বাইনারি সংখ্যা কোনটি? 
  1. ক) 100
  2. খ) 101
  3. গ) 110
  4. ঘ) 111
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর:
- দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ২ দ্বারা (যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি ২) ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়।
- অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Bit - MSB) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Bit - LSB) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য বাইনারি মান নির্ণয় করা যায়।


সুতরাং, (7)10 = (111)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।