পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৫৯ --------------- রিভিশন পরীক্ষা - ৮ টপিক: পরীক্ষা - ৫৩ থেকে ৫৮ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
‘মূর্ছিত হইয়া বীর রথেতে পড়িল।’- বাক্যে ‘রথেতে’ কোন কারকের উদাহরণ?
  1. করণ কারক
  2. কর্মকারক
  3. অপাদান কারক
  4. সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- তিলে তৈল হয়।- বাক্যকে কি থেকে তেল হয়? দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘তিলে’। সুতরাং এ বিভক্তি যোগে ‘তিলে’ অপাদান কারকে সপ্তমী।

• অপাদান কারকের এরূপ কিছু উদাহরণ হলো:
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে ৫মী বিভক্তি।

• ‘মূর্ছিত হইয়া বীর রথেতে পড়িল।’- প্রদত্ত বাক্যকে কি থেকে পড়িল প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘রথেতে’। সুতরাং 'রথেতে' অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। বাক্যের মধ্যে ‘রথেতে পড়িল’ শব্দে বিচ্যুত ভাব প্রকাশ পেয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী।
.
দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশে কোন বিরামচিহ্নটি ব্যবহৃত হয়?
  1. ত্রিবিন্দুচিহ্ন
  2. বিকল্পচিহ্ন
  3. বিন্দুচিহ্ন
  4. বিস্ময়চিহ্ন
সঠিক উত্তর:
বিস্ময়চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
বিস্ময়চিহ্ন
ব্যাখ্যা
• বিস্ময়চিহ্ন (!):
সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয়।
যেমন:
- মানে কী! সে আর চাকরি করবে না।
- তার গানের কণ্ঠ দারুণ!

অন্যদিকে,
• ত্রিবিন্দু (...):
বাক্যের বা উদ্ধিৃতির কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহৃত হয়।
যেমন:
- তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা ...।"
- আমাদের ঐক্যের বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।

• বিন্দু (.):
শব্দ সংক্ষেপ, ক্রম নির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়।
যেমন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. শহীদুল্লাহ্‌।

• বিকল্পচিহ্ন (/):
একটি বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্পচিহ্ন ব্যবহার হয়।
যেমন - শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করুন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
অনিক ও শফিকের বর্তমান বয়সের সমষ্টি ৩৬ বছর। রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক। ৪ বছর পরে অনিকের বয়স হবে ২৪, বর্তমানে রফিকের বয়স কত?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: অনিক ও শফিকের বর্তমান বয়সের সমষ্টি ৩৬ বছর। রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক। ৪ বছর পরে অনিকের বয়স হবে ২৪, বর্তমানে রফিকের বয়স কত?

সমাধান:
৪ বছর পরে অনিকের বয়স ২৪ হলে, বর্তমান বয়স = ২৪ - ৪ = ২০ বছর
তাহলে শফিকের বর্তমান বয়স = ৩৬ - ২০ = ১৬ বছর [যেহেতু দুইজনের বয়সের সমষ্টি ৩৬ বছর]
∴ রফিকের বয়স = ১৬/২ = ৮ বছর [যেহেতু রফিকের বয়স শফিকের বয়সের অর্ধেক ]
.
নিচের কোন স্বীকার্যটি ভুল?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. সকল সমকোণ পরস্পর সমান।
  4. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন স্বীকার্যটি ভুল?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
.
এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৭ কি.মি. এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১১ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৩.৫ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৭ কি.মি. এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১১ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ কত?

সমাধান:
দাঁড়ের গতিবেগ + স্রোতের গতিবেগ = ১১ কি.মি./ঘণ্টা
দাঁড়ের গতিবেগ - স্রোতের গতিবেগ = ৭ কি.মি./ঘণ্টা
_____________________________________________________________
(-) করে, ২ স্রোতের গতিবেগ = ৪ কি.মি./ঘণ্টা
স্রোতের গতিবেগ = ৪/২ কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের গতিবেগ = ২ কি.মি./ঘণ্টা
.
রেলপথে আমবাগান থেকে কলাবাগানের দূরত্ব ৪৮০ কিলোমিটার। সকাল ৬ টায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমবাগানের উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমবাগান থেকে কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
  1. ৯ টায়
  2. ১০ টায়
  3. ১১ টায়
  4. কখনই দেখা হবেনা
সঠিক উত্তর:
১০ টায়
উত্তর
সঠিক উত্তর:
১০ টায়
ব্যাখ্যা
প্রশ্ন: রেলপথে আমবাগান থেকে কলাবাগানের দূরত্ব ৪৮০ কিলোমিটার। সকাল ৬ টায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমবাগানের উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমবাগান থেকে কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?

সমাধান:
আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটি পথ অতিক্রম করে = ৪৮০ - ৬০ = ৪২০ কি.মি.
গতিবেগ = ৬০ + ৮০ = ১৪০ কি.মি.

∴ আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটির অতিক্রান্ত সময় হবে = ৪২০/১৪০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মুখোমুখি দেখা হবে = ৩ + ৭ টায়
= ১০ টায়
.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২৫ + ২০)
= ৯০ মিটার
.
১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি নির্দিষ্ট স্থান থেকে একই গতিতে (২০ কি.মি./ঘণ্টা বেগে) যাত্রা শুরু করলে কত সময় পর প্রথম ট্রেনটি  দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে।
  1. ১০ মিনিট
  2. ২০ মিনিট
  3. ৪০ মিনিট
  4. কখনোই না
সঠিক উত্তর:
কখনোই না
উত্তর
সঠিক উত্তর:
কখনোই না
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি নির্দিষ্ট স্থান থেকে একই গতিতে (২০ কি.মি./ঘণ্টা বেগে) যাত্রা শুরু করলে কত সময় পর প্রথম ট্রেনটি  দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে।

সমাধান:
ট্রেন দুটির যাত্রাস্থান এবং গতিবেগ একই হওয়ায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে।
ট্রেনের দৈর্ঘ্যে ভিন্ন হলেও গতিবেগ ও যাত্রাস্থান একই হওয়ায় কখনোই একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে পারবে না।
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। ত্রিভুজটির ভূমির পরিমান ২৪ মিটার হলে লম্বের দৈর্ঘ্য কত মিটার?
  1. ৭ মিটার
  2. ১২ মিটার
  3. ১৭ মিটার
  4. ২৩ মিটার
সঠিক উত্তর:
৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। ত্রিভুজটির ভূমির পরিমান ২৪ মিটার হলে লম্বের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
লম্ব + ভূমি = অতিভুজ
⇒ লম্ব= ২৫- ২৪
⇒ লম্ব = ৬২৫ - ৫৭৬
⇒ লম্ব = ৪৯
⇒ লম্ব = ৭
∴ লম্ব = ৭ মিটার 
১০.
একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ১৪ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৭) = (৭ - ৩)/৭ = ৪/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূরণ হতে সময় লাগে = ৬ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ অংশ পূরণ হতে সময় লাগে = (৭ × ৬)/৩ ঘণ্টা
= ১৪ ঘণ্টা

∴ চৌবাচ্চাটির ৪/৭ অংশ পূরণ হতে সময় লাগবে = (১৪ × ৪)/৭ ঘণ্টা
= ৮ ঘণ্টা
১১.
দুটি পূরক কোণের একটি আরেকটির ৪/৫ অংশ হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. ৪০°
  2. ৮০°
  3. ৫০°
  4. ১০০°
সঠিক উত্তর:
৫০°
উত্তর
সঠিক উত্তর:
৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি আরেকটির ৪/৫ অংশ হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = ৯০°

কোণদ্বয়ের অনুপাত = ৪ : ৫
অনুপাতের যোগফল = ৪ + ৫ = ৯

∴ বৃহত্তম কোণটি = (৯০/৯) × ৫ = ৫০°
১২.
Sima takes after her mother. The underlined part is -
  1. Group verb
  2. Gerund
  3. Linking verb
  4. Modal verb
সঠিক উত্তর:
Group verb
উত্তর
সঠিক উত্তর:
Group verb
ব্যাখ্যা
Sima takes after her mother. The underlined part is - Group verb

• Phrasal Verb/Group verb (গুচ্ছ ক্রিয়া):
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Sima takes after her mother.
- এই বাক্যে takes after ' (verb + preposition)
- তাই এটি Group verb.
১৩.
He is considering applying to _________ university close to home.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।

Complete sentence: He is considering applying to a university close to home.
১৪.
Sabrina became an artist. Here 'became' is a/an -
  1. Group verb
  2. Linking verb
  3. Model verb
  4. Both A + B
সঠিক উত্তর:
Linking verb
উত্তর
সঠিক উত্তর:
Linking verb
ব্যাখ্যা
• Sabrina became an artist. Here 'became' is a/an - Linking verb.

• Copulative/ Linking Verb
- মিলনাত্মক/ যোগসূত্র স্থাপনকারী
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject ও Predicate এর মাঝখানে বসে, Subject ও Predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
- Subjective Complement যেটা Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদবী ইত্যাদি বুঝায় ।

• Sabrina became an artist.
- Subject 'Sabrina' আর object 'artist' এর মাঝে 'became' যোগসূত্র স্থাপন করে, Subject এর অবস্থা বোঝাচ্ছে তাই এটি Linking verb.
১৫.
Which of the following can determine both Countable and Uncountable nouns?
  1. Plenty of
  2. A great deal of
  3. Lots of
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
• A number of: পরিমাণ: Countable: A number of people died of cholera every year.
lots of/ plenty of/ a great deal of/A lot of: প্রচুর: Countable/ Uncountable.
- As countable: A lot of students were present in the class.
- As uncountable: There is a lot of water in the pond.

 • Many: অনেক: Countable: I have many friends.

-------------------------------------

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 
১৬.
২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচকে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১৭.
২০২৪ সালে অস্ত্র রপ্তানিতে শীর্ষ কোনটি?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com