পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
৪১তম বিসিএস ২৫ দিনে ফাইনাল রিভিশন - বাংলাদেশ বিষয়াবলী - টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন। ১) বাংলাদেশের সংবিধান ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
নিচের কোন নৃগোষ্ঠী ভাষার নিজস্ব বর্ণমালা নেই?
  1. ক) চাকমা ভাষা
  2. খ) সাঁওতালী ভাষা
  3. গ) মুন্ডা ভাষা
  4. ঘ) মণিপুরী ভাষা
সঠিক উত্তর:
খ) সাঁওতালী ভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) সাঁওতালী ভাষা
ব্যাখ্যা
উল্লিখিত ভাষা সমূহের মধ্যে সাঁওতালী ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
দেবনাগিরি, বাংলা, রোমান, ইংরেজি প্রভৃতি হরফে সাঁওতালী ভাষা লেখা হয়।
অন্যদিকে, চাকমা, মুন্ডা এবং মণিপুরী ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে।
(সূত্র: বাংলাপিডিয়া)
.
দেশের সবচেয়ে উঁচু বসতি পাসিংপাড়ায় কোন নৃগোষ্ঠী বসবাস করে?
  1. ক) ত্রিপুরা
  2. খ) পাঙন
  3. গ) লুসাই
  4. ঘ) মুরং
সঠিক উত্তর:
ঘ) মুরং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুরং
ব্যাখ্যা
বাংলাদেশের সবচেয়ে উঁচু বসতি হলো পাসিংপাড়া গ্রাম। এটির অবস্থান বান্দরবান জেলার কেওক্রাডং পর্বতে যা সমুদ্র সমতল থেকে প্রায় ২,৭০০ ফুট উঁচু।
পাসিংপাড়ায় মুরং জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে আনুমানিক পঞ্চাশ/ষাটটি মুরং পরিবার বসবাস করে।
(সূত্র: বাংলানিউজ)
.
বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী দেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার হার কত শতাংশ?
  1. ক) ৫৪.৬০ শতাংশ
  2. খ) ৫৮.৫০ শতাংশ
  3. গ) ৬৩.৩০ শতাংশ
  4. ঘ) ৬৭.৪০ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৬৩.৩০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩.৩০ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে বিভিন্ন বয়সী জনসংখ্যার হার:
- ১৫-৫৯ বয়সী : ৬৩.৩ শতাংশ
- ১৫-৪৯ বয়সী : ৫৪.৬ শতাংশ।
- ০-১৪ বয়সী : ২৮.৫ শতাংশ
- ৬০ বছর ও উর্ধ্বে : ৮.২ শতাংশ।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে বর্তমানে নির্ভরশীলতার অনুপাত কত?
  1. ক) ৪৩
  2. খ) ৫১
  3. গ) ৬২
  4. ঘ) ৮৬
সঠিক উত্তর:
খ) ৫১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১
ব্যাখ্যা
নির্ভরশীলতার অনুপাত হলো একটি দেশের মোট জনসংখ্যার তুলনায় নির্ভরশীল বা অনুপার্জনক্ষম জনসংখ্যার অনুপাত। নির্ভরশীল জনসংখ্যাকে কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে শতকরা হিসেবে এই অনুপাত বের করা হয়।
বিবিএসের সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে বর্তমানে নির্ভরশীলতার অনুপাত (শতকরা):
- জাতীয় পর্যায়ে : ৫১
- শহরাঞ্চলে : ৪৬
- গ্রামাঞ্চলে : ৫৫।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স কত?
  1. ক) ২১.৯ বছর
  2. খ) ২২.৫ বছর
  3. গ) ২৪.২ বছর
  4. ঘ) ২৬.৫ বছর
সঠিক উত্তর:
গ) ২৪.২ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪.২ বছর
ব্যাখ্যা
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে পুরুষদের ক্ষেত্রে প্রথম বিবাহের গড় বয়স ২৪.২ বছর।
অন্যদিকে, মহিলাদের প্রথম বিবাহের গড় বয়স ১৮.৫ বছর।
(সূত্র: SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
.
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর?
  1. ক) ৬২ বছর
  2. খ) ৬৫ বছর
  3. গ) ৬৭ বছর
  4. ঘ) ৬০ বছর
সঠিক উত্তর:
খ) ৬৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৫ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১৩৯ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী সরকারি কর্মকমিশনের সদস্যদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
পদের মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর। অপসারণ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরূপ।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
.
সংবিধান অনুযায়ী কে জরুরি অবস্থা জারি করে থাকেন?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) জাতীয় সংসদ
  3. গ) মন্ত্রিসভা
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের ১৪১ক (১) অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নামভুক্তির ন্যূনতম বয়স কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২১ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
খ) ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
এই অনুচ্ছেদ অনুসারে ভোটার তালিকায় নামভুক্তির জন্যে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়। এছাড়া অন্যান্য যোগ্যতা সমূহের মধ্যে রয়েছে:
- বাংলাদেশের নাগরিক হওয়া
- কোন আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত না হওয়া
- সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার অধিবাসী বিবেচিত হওয়া
- ১৯৭২ সালের যোগসাজশকারী আদেশের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
বাংলাদেশের সরকার ব্যবস্থা কীরূপ?
  1. ক) যুক্তরাষ্ট্রীয়
  2. খ) সংসদীয়
  3. গ) এককেন্দ্রিক
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ঘ) খ + গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ + গ
ব্যাখ্যা
বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং সংসদীয়।
এই ব্যবস্থায় দেশে কেবল কেন্দ্রিয় সরকার বিদ্যমান এবং দেশের শাসনভার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর ন্যস্ত।
আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আইনসভা সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারি।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০.
কাকে ‘সরকারের স্তম্ভ’ বলা হয়?
  1. ক) সচিবালয়
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) মন্ত্রিসভা
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী ‘সরকারের স্তম্ভ’ হিসেবে অভিহিত।
তিনি একাধারে সরকার প্রধান, সংসদ নেতা এবং মন্ত্রিসভার প্রধান। তার নেতৃত্বে মন্ত্রিসভা পরিচালিত হয় এবং সংসদে আইন প্রণীত হয়।
তার পরামর্শেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করে থাকেন। জরুরি অবস্থার সময় তিনি মন্ত্রিসভার সিদ্ধান্ত ছাড়াই এককভাবে নির্দেশ প্রদান করতে পারেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের সাথে সাথে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১.
নিচের কোনটি মাঠ প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) উপজেলা প্রশাসন
  2. খ) অধিদপ্তর
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) বিভাগীয় প্রশাসন
সঠিক উত্তর:
খ) অধিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিদপ্তর
ব্যাখ্যা
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুটো প্রধান স্তরে বিভক্ত। এগুলো হলো: কেন্দ্রিয় প্রশাসন এবং মাঠ প্রশাসন।
মাঠ প্রশাসন বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন নিয়ে গঠিত। মাঠ প্রশাসনের কাজ হলো কেন্দ্রিয় প্রশাসন গৃহিত নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করা।
অন্যদিকে বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন প্রভৃতি কেন্দ্রিয় প্রশাসনের লাইন সংস্থা হিসেবে কাজ করে।
তবে এদের পরিধি জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১২.
বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে কবে?
  1. ক) ১৮ ফেব্রুয়ারি ১৯৮২
  2. খ) ১০ জুলাই ১৯৮১
  3. গ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
  4. ঘ) ১৭ ডিসেম্বর ১৯৮২
সঠিক উত্তর:
গ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।
এই অধিবেশন ছিলো দ্বিতীয় সংসদের অষ্টম ও সর্বশেষ অধিবেশন।
এর আগে তেজগাঁওয়ে অবস্থিত বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয়ে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতো।
জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। এটি ২১৫ একর জমির উপর শেরে বাংলা নগরে অবস্থিত।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১৩.
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) ইউনিয়ন পরিষদ
  2. খ) জেলা পরিষদ
  3. গ) গ্রাম পরিষদ
  4. ঘ) উপজেলা পরিষদ
সঠিক উত্তর:
ক) ইউনিয়ন পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যা
স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে। এদের মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ।
স্থানীয় সরকারের স্তরসমূহ:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা প্রশাসন
- জেলা পরিষদ।
এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে।
গ্রাম পরিষদ বর্তমানে স্থানীয় সরকারের অংশ নয়।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪.
বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয়-
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৯৩ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
১৯৭৪ সালের ৯ই ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইন জারি করা হয়।
এর উদ্দেশ্য ছিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ প্রতিহত করা এবং কিছু গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।
আইনটি নিরাপত্তা আইন ১৯৫২, জননিরাপত্তা অর্ডিন্যান্স ১৯৫৮ এবং বাংলাদেশ তফসিলী অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৫০) এর ধারাবাহিকতায় প্রণীত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১৫.
বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক বিভাগ রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো:
- ঢাকা
- চট্টগ্রাম
- খুলনা
- রাজশাহী
- সিলেট
- বরিশাল
- রংপুর
- এবং ময়মনসিংহ।
এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ এবং সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
জনসংখ্যায় সবচেয়ে বড় ঢাকা বিভাগ এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে (১৩ টি) এবং সবচেয়ে কম চারটি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।
(সূত্রঃ স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট)
১৬.
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ২০১২ সালে
  2. খ) ২০১৪ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০১৬ সালে
সঠিক উত্তর:
গ) ২০১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৯ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় ১৯৮২ সালে।
১৯৮৫ সালে প্রথম এবং ২০১৯ সালে সর্বশেষ ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ নির্বাচন:
- প্রথম : ১৯৮৫ সালে
- দ্বিতীয় : ১৯৯০ সালে
- তৃতীয় : ২০০৯ সালে
- চতুর্থ : ২০১৪ সালে
- পঞ্চম : ২০১৯ সালে।
(সূত্রঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট এবং প্রথম আলো)
১৭.
বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
  1. ক) আবদুল বাসেত মজুমদার
  2. খ) অ্যাড. নজিবুল্লাহ হিরু
  3. গ) আবদুল আওয়াল খান
  4. ঘ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
সঠিক উত্তর:
ঘ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি ৮ অক্টোবর ২০২০ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২০২০ দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী ১৫তম অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম মারা যান।
(সূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট)
১৮.
বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন?
  1. ক) পাঁচ জন
  2. খ) সাত জন
  3. গ) নয় জন
  4. ঘ) দশ জন
সঠিক উত্তর:
খ) সাত জন
উত্তর
সঠিক উত্তর:
খ) সাত জন
ব্যাখ্যা
সুপ্রিমকোর্টের দুটি বিভাগের একটি হলো আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বর্তমান বিচারপতির সংখ্যা ৭ জন। এরা হলেন:
- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (প্রধান বিচারপতি)
- বিচারপতি মোহাম্মদ ইম্মান আলী
- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
- বিচারপতি মির্জা হোসাইন হায়দার
- বিচারপতি আবু বকর সিদ্দিক
- বিচারপতি মো. নুরুজ্জামান
- বিচারপতি ওবায়দুল হাসান।
(সূত্রঃ সুপ্রিমকোর্ট ওয়েবসাইট)
১৯.
নিচের কোনটি সরকার কাঠামোর অংশ নয়?
  1. ক) হাইকোর্ট বিভাগ
  2. খ) সামরিক বাহিনী
  3. গ) আইনসভা
  4. ঘ) সিভিল সোসাইটি
সঠিক উত্তর:
ঘ) সিভিল সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিভিল সোসাইটি
ব্যাখ্যা
সিভিল সোসাইটি আনুষ্ঠানিকভাবে সরকার কাঠামোর অংশ নয়। সিভিল সোসাইটি হলো বেসরকারি স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী।
এই গোষ্ঠী সরকারি কাঠামোর বাহিরে অবস্থান করে সরকারি সিদ্ধান্ত ও নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণে প্রভাব বিস্তার করে।
অন্যদিকে সামরিক বাহিনী, হাইকোর্ট এবং আইনসভা সরকার কাঠামোর অংশ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
২০.
নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত?
  1. ক) ধীরে বহে মেঘনা
  2. খ) চিত্রা নদীর পাড়ে
  3. গ) সূর্য দীঘল বাড়ী
  4. ঘ) হাজার বছর ধরে
সঠিক উত্তর:
ক) ধীরে বহে মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধীরে বহে মেঘনা
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত একটি চলচ্চিত্র হলো ‘ধীরে বহে মেঘনা’।
এটির পরিচালক আলমগীর কবির এবং পরিকল্পনাকারী জহির রায়হান।
ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পায়।
অন্যদিকে,
- চিত্রা নদীর পাড়ে : দেশভাগের পটভূমিতে
- সূর্য দীঘল বাড়ী : গ্রামীণ জীবন
- হাজার বছর ধরে : বাংলার আবহমান জীবনপ্রবাহ।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং দৈনিক প্রথম আলো)
২১.
আত্মজীবনী ক্যাটাগরিতে ‘বাংলা একাডেমি পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) মুহাম্মদ সামাদ
  2. খ) ফেরদৌসী কাদেরী
  3. গ) সাহিদা বেগম
  4. ঘ) ফেরদৌসী মজুমদার
সঠিক উত্তর:
ঘ) ফেরদৌসী মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফেরদৌসী মজুমদার
ব্যাখ্যা
বাংলা একাডেমি পুরস্কার-২০২০ বিজয়ীরা হলেন:
- আত্মজীবনীতে : ফেরদৌসী মজুমদার
- কবিতায় : মুহাম্মদ সামাদ
- কথাসাহিত্যে : ইমতিয়ার শামীম
- প্রবন্ধ/গবেষণায় : বেগম আকতার কামাল
- অনুবাদে : সুরেশরঞ্জন বসাক
- নাটকে : রবিউল আলম
- শিশুসাহিত্যে : আনজীর লিটন
- মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় : সাহিদা বেগম
- বিজ্ঞান/কল্পবিজ্ঞানে : অপরেশ বন্দোপাধ্যায়
- ফোকলোর বিভাগে : মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
(সূত্র: প্রথম আলো)
২২.
স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে নগদ অর্থ হিসেবে কত টাকা প্রদান করা হয়?
  1. ক) তিন লক্ষ টাকা
  2. খ) চার লক্ষ টাকা
  3. গ) পাঁচ লক্ষ টাকা
  4. ঘ) ছয় লক্ষ টাকা
সঠিক উত্তর:
গ) পাঁচ লক্ষ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঁচ লক্ষ টাকা
ব্যাখ্যা
‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে। স্বাধীনতা পদক মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রদান করা হয়।
স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে যা প্রদান করা হয়:
- আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক
- পদকের একটি রেপ্লিকা
- নগদ পাঁচ লক্ষ টাকা
- একটি সম্মাননাপত্র।
(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
২৩.
কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি?
  1. ক) সাবাশ বাংলাদেশ
  2. খ) স্বাধীনতার সংগ্রাম
  3. গ) অপরাজেয় বাংলা
  4. ঘ) জাগ্রত চৌরঙ্গী
সঠিক উত্তর:
গ) অপরাজেয় বাংলা
উত্তর
সঠিক উত্তর:
গ) অপরাজেয় বাংলা
ব্যাখ্যা
‘অপরাজেয় বাংলা’ কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।
এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত। এটির স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়।
‘জাগ্রত চৌরঙ্গী’ হলো মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য যা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
২৪.
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মারা যান কত বঙ্গাব্দে?
  1. ক) ১৩৮২ বঙ্গাব্দ
  2. খ) ১৩৮৩ বঙ্গাব্দ
  3. গ) ১৩৮৪ বঙ্গাব্দ
  4. ঘ) ১৩৮১ বঙ্গাব্দ
সঠিক উত্তর:
খ) ১৩৮৩ বঙ্গাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৮৩ বঙ্গাব্দ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি।
তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ‘ডি. লিট’ উপাধি বা সম্মাননা প্রদান করে।
১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
২৫.
'অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ইংরেজি অনুবাদক কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) অধ্যাপক আনিসুজ্জামান
  3. গ) বেবী মওদুদ
  4. ঘ) ফকরুল আলম
সঠিক উত্তর:
ঘ) ফকরুল আলম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফকরুল আলম
ব্যাখ্যা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার প্রথম আত্মজীবনীমূলক বই।
২০১২ সালের জুন মাসে বইটি প্রথম প্রকাশিত হয়।
এটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।
প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বর্তমান পর্যন্ত বইটি ১৪টি ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধু রচিত অপর দুটি বই হলো:
- ‘কারাগারের রোজনামচা’ (২০১৭)
- ‘আমার দেখা নয়াচীন’ (২০২০)।
(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক ইত্তেফাক)
২৬.
“সব কটা জানালা খুলে দাও না” -গানটির গীতিকার কে?
  1. ক) গোবিন্দ হালদার
  2. খ) নজরুল ইসলাম বাবু
  3. গ) গৌরীপ্রসন্ন মজুমদার
  4. ঘ) গাজী মাজহারুল আনোয়ার
সঠিক উত্তর:
খ) নজরুল ইসলাম বাবু
উত্তর
সঠিক উত্তর:
খ) নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা
“সব কটা জানালা খুলে দাও না” -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
-‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।
(সূত্র: প্রথম আলো)
২৭.
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান-
  1. ক) সাহিত্যিক
  2. খ) সাংবাদিক
  3. গ) প্রকৌশলী
  4. ঘ) চিকিৎসক
সঠিক উত্তর:
গ) প্রকৌশলী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রকৌশলী
ব্যাখ্যা
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান প্রকৌশলী, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও বিজ্ঞানী।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের সকল বৃহৎ ভৌত অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টা ছিলেন।
বাংলাদেশ সরকার তাকে ২০১৭ সালে একুশে পদক প্রদান এবং ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে।
তিনি ১৯৪৩ সালে সিলেটে জন্ম গ্রহণ করেন এবং ২০২০ সালের ২৮ এপ্রিল ইন্তেকাল করেন।
(সূত্রঃ প্রথম আলো)