পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৩
সিলেবাস
পরীক্ষা - ১০ বিষয়: ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৭৩ প্রশ্ন

.
ধান গাছের পাতার অগ্রভাগের ৩- ৪ সে.মি. কেটে ফেলে দমন করা যায় কোন পোকা?
  1. পামরী পোকা
  2. এফিড
  3. পাতা মোড়ানো পোকা
  4. মাজরা পোকা
ব্যাখ্যা
পামরী পোকা:
লক্ষণ:
- ক্ষতিগ্রস্থ পাতায় শিরার সমান্তরালে লম্বালম্বি দাগ পড়ে।
- পূর্ণ বয়স্ক ও গ্রাব দুই অবস্থায় ধানের ক্ষতি করে।
- কীড়াগুলি পাতার দুই পর্দার মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়।
- বাড়ন্ত ধানের জমিতে আক্রমন বেশি হয়।

ব্যবস্থাপনা:
১। আইল বা পার্শ্ববর্তী জায়গায় আগাছা পরিস্কার করা।
২। হাত জালের সাহায্যে বয়স্ক পোকা ধরে মাটিতে পুঁতে ফেলা।
৩। আক্রান্ত ক্ষেতের ধান গাছের পাতার অগ্রভাগের ৩- ৪ সে.মি. কেটে ধ্বংস করা।
৪। শতকরা ৩৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় ব্যবহার করা। যেমন: ক্লোরপাইরিফস গ্রুপের পাইরিফস ২ মিলি/ লি. হারে অথবা কারটাপ গ্রুপের কাটাপ বা কারটাপ বা ফরওয়াটাপ কীটনাশক ১.৬ গ্রাম/ লি হারে পানিতে মিশিয়ে বিকালে স্প্রে করা।

উৎস: কৃষি বাতায়ন।
.
নিচের কোনটি বেগুনের একটি জাত?
  1. পদ্ম
  2. তারাপুরি
  3. চাঁদপুরী
  4. ফরিদপুরী
ব্যাখ্যা
বেগুনের জাত:
- বারি বেগুন-১(উত্তরা)
- বারি বেগুন-২(তারাপুরি)
- বারি বেগুন-৪(কাজল)
- বারি বেগুন-৫(নয়নতারা)

তরমুজ এর জাত:
- পদ্ম, বারি তরমুজ-১, বারি তরমুজ-২ ।

মরিচের জাত:
- ঝাল ও মিষ্টি এ ধরনের মরিচ দেখা যায়।
- ঝাল মরিচের মধ্যে বগুড়া, চাঁদপুরী, ফরিদপুরী উল্লেখযোগ্য।
- এছাড়া কামরাংগা, আকালী ও কালো মরিচ খুব ঝাল।

উৎস: কৃষি তথ্য সার্ভিস
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
.
চা, কফি কী জাতীয় ফসল?
  1. ডাল জাতীয়
  2. নেশা জাতীয়
  3. আঁশ জাতীয়
  4. পানীয় জাতীয়
ব্যাখ্যা
মাঠ ফসল:
- মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি।
- ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল।
- দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য।
- দানা জাতীয় ফসল আমাদের শর্করার জোগান দেয়।
- মসুর, মাষকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে।
- তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিষি, সূর্যমুখী ইত্যাদি।
- এসব ফসল আমাদের খাদ্যের স্নেহ জাতীয় উপাদান সরবরাহ করে।
- পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল।
- পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
অঙ্গজ চারার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. বংশবিস্তার করা সম্ভব নয়
  2. মাতৃগাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে
  3. বীজ ছাড়া অঙ্গজ চারা তৈরি হয় না
  4. দেরিতে ফল আসে
ব্যাখ্যা
অঙ্গজ চারা উৎপাদন:
- প্রায় সব গাছই বীজের মাধ্যমে বংশবিস্তার করে।
- তবে বীজ ছাড়াও গাছের বিভিন্ন অঙ্গের মাধ্যমে চারা উৎপাদন এবং বংশবিস্তার করা সম্ভব।
- অঙ্গজ চারার ব্যবহার কৃষিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং এ থেকে কৃষকেরা অনেক লাভবান হচ্ছেন।
- অঙ্গজ চারার প্রধান বৈশিষ্ট্য হলো এ থেকে জন্মানো গাছে মাতৃগাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে।
- চারা গাছ থেকে তাড়াতাড়ি ফল পেতে হলে অঙ্গজ চারা উৎপাদন পদ্ধতির জুড়ি নেই।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
.
কোন কৃষি গবেষণা প্রতিষ্ঠান পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে?
  1. BRRI
  2. BARI
  3. BINA
  4. BJRI
ব্যাখ্যা
কৃষি গবেষণা প্রতিষ্ঠান:
- বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।
- বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে।
- যেমন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে।
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট চিনি ফসল উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে।
- বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ও পরমাণু গবেষণা ইনস্টিটিউট (BINA) বিভিন্ন ফসলের উপর গবেষণা করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
রুট স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতি হচ্ছে -
  1. দাবা কলম
  2. গুটি কলম
  3. স্টেম কাটিং
  4. জোড় কলম
ব্যাখ্যা
জোড় কলম:
- জোড় কলমের দুটি অংশ (১) রুট স্টক ও (২) সায়ন।
- অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সে গাছটিকে রুট স্টক বলে।
- উন্নত জাতের গাছের যে অঙ্গ স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন।
- রুট স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতিকে জোড় কলম বলে।
- জোড়কলম প্রধানত দু'ধরনের হয়। যেমন-যুক্ত জোড় কলম ও বিযুক্ত জোড় কলম।
- জোড় কলমের মাধ্যমে বর্তমানে আম, তেজপাতা, সফেদা প্রভৃতি গাছের বংশবিস্তার করা হচ্ছে।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
.
ভালো বীজের অঙ্কুরোদ্গমের শতকরা হার কত?
  1. কমপক্ষে ৯৫ ভাগ
  2. কমপক্ষে ৯০ ভাগ
  3. কমপক্ষে ৮০ ভাগ
  4. কমপক্ষে ৮৫ ভাগ
ব্যাখ্যা
ভালো বীজের বৈশিষ্ট্য:
১। অন্য জাতের মিশ্রণমুক্ত থাকতে হবে।
২। বীজ পরিষ্কার ও পুষ্ট হবে।
৩। বীজের রং স্বাভাবিক হবে।
৪। বীজ দাগযুক্ত বা পোকা খাওয়া বা ভাঙা হবে না।
৫। ইট, পাথরের কণা ও আগাছা থেকে বীজ মুক্ত হবে।
৬। বীজ অঙ্কুরোদ্গমের শতকরা হার কমপক্ষে ৮০ ভাগ হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
.
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
  1. ৫টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
উদ্ভিদের পুষ্টি উপাদান:
- উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে।
- এ উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না।
- এ উপাদানগুলোকেই উদ্ভিদের পুষ্টি উপাদান বলে।

উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান:
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এ পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাণে ব্যবহৃত হয়।
- মুখ্য পুষ্টি উপাদান ৯টি।
- যথা- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
.
পলো কী কাজে ব্যবহৃত হয়?
  1. আগাছা দমন
  2. পোকা দমন
  3. কীটপতঙ্গ ধরা
  4. মাছ ধরা
ব্যাখ্যা
পলো:
- পলো মাছ ধরার একটি প্রাচীন পদ্ধতি।
- এটি বাঁশের শলাকা ও বেত দিয়ে তৈরি।
- এর নিচের দিকের মুখ গোলাকার ও বড় এবং উপরের দিকের মুখও গোলাকার কিন্তু ছোট। দুই মুখই খোলা থাকে।
- পলো উপরের দিকে হাত দিয়ে ধরে অগভীর পানিতে চাপ দিতে হয়।
- মাছ পলোতে আটকা পড়লে পলোর ভিতরে ছুটাছুটি করতে থাকে।
- অতঃপর উপরের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পলোর ভিতর থেকে মাছ ধরা হয়।
- শোল, গজার ইত্যাদি বড় মাছ পলোতে ধরা পড়ে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১০.
বন্যাকবলিত এলাকার জন্য উদ্ভাবিত ধানের জাত কোনটি?
  1. ব্রি ধান৫১
  2. ব্রি ধান৫৬
  3. ব্রি ধান৫৪
  4. ব্রি ধান৫৭
ব্যাখ্যা
- বন্যা, খরা, লবণাক্ততা বাংলাদেশের প্রধান কৃষি সমস্যা।
- বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইন্সটিটিউট ব্রিধান ২২ ব্রি ধান২৩ ব্রি ধান-৩৭ এবং ব্রি ধান-৩৮ নামে চারটি ধানের জাত উদ্ভাবন করেছে।
- এ ছাড়া বন্যাকবলিত এলাকার জন্য ব্রি ধান-১১, ব্রি ধান-১২, ব্রি ধান৫১, ব্রি ধান৫২ ও ব্রি ধান৭৯ নামের আরও পাঁচটি জাতের ধান উদ্ভাবন করেছে।
- এই পাঁচ জাতের ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
১১.
প্রাণিজ আমিষের সিংহভাগ আমরা কী থেকে পাই?
  1. মাছ
  2. ডিম
  3. মাংস
  4. সবজি
ব্যাখ্যা
মৎস্য:
- মাছ আমাদের রূপালি সম্পদ এবং আমিষের প্রধান উৎস।
- প্রাণিজ আমিষের সিংহভাগ (৬০%) আমরা মাছ থেকে পাই।
- মাছ আমাদের প্রিয় খাদ্য। তাই আমাদের বলা হয় মাছে-ভাতে বাঙালি।
- বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য উপযোগী।
- এ দেশে চাষযোগ্য মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাইপাঙ্গাস, সিলভারকার্প, গ্রাসকার্প, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।
- বাংলাদেশ থেকে চিংড়িসহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে।
- বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছে।
- এসব প্রযুক্তির বিস্তার ঘটায় দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১২.
এমওপিতে কোন পুষ্টি উপাদানের প্রাধান্য থাকে?
  1. নাইট্রোজেন
  2. ফসফরাস
  3. পটাশিয়াম
  4. ক্যালসিয়াম
ব্যাখ্যা
জৈব সার:
- উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলোই জৈব সারে পাওয়া যায়।
- গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা ও আগাছা পচিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়।

রাসায়নিক সার:
- ইউরিয়াতে নাইট্রোজেন, টিএসপিতে ফসফরাস, এমওপিতে পটাশিয়াম এবং জিপসামে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে।
- এছাড়া জিঙ্ক সালফেটে জিঙ্ক ও সালফার থাকে।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
১৩.
মাটি প্রধানত কয়টি উপাদান দ্বারা গঠিত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
মাটির গঠন:
- মাটি একটি প্রাকৃতিক বস্তু এবং মিশ্র পদার্থ।
- মাটি হলো:
(১) প্রাকৃতিক বস্তু, যা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে ঘটিত;
(২) ভূ-পৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর, যা উদ্ভিদকে অবলম্বন দেয়;
(৩) বিভিন্ন পুরুত্ববিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত যার প্রতিটি স্তরের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্ম বিভিন্ন।

মাটির গঠন উপাদান:
- মাটি প্রধানত ৪টি উপাদান দ্বারা গঠিত। উপাদানগুলো হলো-
(১) অজৈব পদার্থ বা খনিজ পদার্থ,
(২) জৈব পদার্থ,
(৩) পানি ও
(৪) বায়ু।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৪.
রবি মৌসুম এর সময়কাল কত?
  1. ভাদ্র থেকে বৈশাখ মাস
  2. আশ্বিন থেকে ফাল্গুন মাস
  3. চৈত্র থেকে ভাদ্র মাস
  4. আষাঢ় থেকে ভাদ্র মাস
ব্যাখ্যা
ফসলের মৌসুম:
- একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে।
- অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে।
- বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে।
- ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। যথা-
ক. রবি মৌসুম
খ. খরিপ মৌসুম

ক. রবি মৌসুম:
- আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে।
- রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে।
- এ মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে।

খ. খরিপ মৌসুম:
- চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে।
- খরিপ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়; যথা- খরিপ-১ বা গ্রীষ্মকাল এবং খরিপ-২ বা বর্ষাকাল।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
১৫.
ফুলকপির ক্লাবরুট রোগের কারণ কোনটি?
  1. Plasmodiophora brassicae
  2. Alternaria Solani
  3. Phytophthora infestans
  4. Xanthomonas oryzae
ব্যাখ্যা
ক্লাবরুট:
- ক্লাবরুট (Clubroot) ব্রাসিকাসি (Brassicaceae) পরিবারের সব উদ্ভিদের জন্য ক্ষতিকর।
- এতে ক্যাবেজ, ফুলকপি, ব্রোকোলি, ব্রাসেলস স্প্রাউট, রেডিশ, শালগম, সরিষা, ও কানোলা আক্রান্ত হতে পারে।
- রোগটির কারণ Plasmodiophora brassicae নামক এককোষী পরজীবী প্রোটিস্টা।
- এটি গাছের শিকড় বিকৃত ও ফোলা আকৃতির করে তোলে এবং ফসলের বৃদ্ধি ব্যাহত করে।

উৎস: UNIVERSITY OF MINNESOTA EXTENSION.
১৬.
কোন ফসল দ্বারা সবুজ সার তৈরি করা যায়?
  1. ধইঞ্চা
  2. গোমটর
  3. শন
  4. সবগুলো
ব্যাখ্যা
সবুজ সার তৈরি:
- জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় চাষ করে মাটিতে মিশিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে।
- ধইঞ্চা, গোমটর, বরবটি, শন, কলাই এসব ফসল দ্বারা এ সার তৈরি করা যায়।

১. প্রথমে এসব ফসলের যেকোনো একটি জমিতে চাষ করতে হবে। ফুল আসার আগে তা মই দিয়ে মাটির সাথে মেশাতে হবে।
২. তারপর আরও ৩-৪ বার চাষ ও মই দিয়ে মাটি ওলটপালট করে মাটির সাথে ভালোভাবে মেশালে ২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়।
৩. সবুজ সার যেখানে তৈরি হয় সেখানেই ব্যবহৃত হয়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
১৭.
বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয় কীভাবে?
  1. নমুনা বীজের চারা যদি সতেজ, সজীব ও স্বাস্থ্যবান না হয়
  2. কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে যেন অন্য ফসলের বীজ থাকলে
  3. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা কম থাকলে
  4. বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে
ব্যাখ্যা
জাত বিশুদ্ধতা:
- কোনো বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয়।
- যেমন: নাইজারশাইল ধানের বীজের সাথে বিনাশাইল ধানের মিশ্রণ থাকলে জাত বিশুদ্ধতা থাকে না।
- নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করলে জাত বিশুদ্ধতা বজায় থাকে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
১৮.
নিচের কোন উদ্ভিদ ছায়া পছন্দ করে?
  1. ভুট্টা
  2. কফি
  3. গম
  4. সবগুলো
ব্যাখ্যা
- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
- এ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতি একান্ত প্রয়োজন।
- সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে পাতায় খাদ্য তৈরি হয়।
- সূর্যালোকের প্রয়োজন অনুসারে উদ্ভিদকে প্রধানত দুই ভাগ করা হয়; যথা-
ক) আলো পছন্দকারী উদ্ভিদ ও
খ) ছায়া পছন্দকারী উদ্ভিদ।
- ভুট্টা, আখ পূর্ণ সূর্যালোকে ভালো জন্মে আবার চা, কফি ছায়া পছন্দ করে।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
১৯.
মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩২টি
ব্যাখ্যা
মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে কৃষি পরিবেশ অঞ্চল:
- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটি, পানি ও জলবায়ুর ভিন্নতা রয়েছে।
- এ ভিন্নতার কারণেই এক এক অঞ্চলে এক এক রকম ফসল ভালো জন্মে।
- মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে।
- এ শ্রেণিভাগ মাটির ধরন, উর্বরতা, ফসল জন্মানোর প্রকৃতি, জমিতে বন্যার সময় পানির উচ্চতা, এলাকাভেদে ফসল জন্মানোর সময়সীমা, বৃষ্টিপাত ও তাপমাত্রাকে বিবেচনা করে করা হয়েছে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২০.
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
২১.
ড্যাম্পিং অফ কী জনিত রোগ?
  1. ভাইরাস জনিত
  2. পুষ্টির অভাব জনিত
  3. ব্যাকটেরিয়া জনিত
  4. ছত্রাক জনিত
ব্যাখ্যা
ড্যাম্পিং অফ রোগ:
- ছত্রাকজনিত এ রোগে চারার গোড়ায় পানি ভেজা দাগ পড়ে ও পচে যায়।
- অনেক সময় শিকড় পচেও চারা মারা যায়।
- আক্রান্ত জায়গায় রিডোমিল গোল্ড দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২২.
দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
  2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
  3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
  4. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান।
- এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে।
- প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে।
- মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবস্থান: জয়দেবপুর, গাজীপুর।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
২৩.
চিনা, কাউন, ফুটি ইত্যাদি কোন মাটিতে চাষ করা যায়?
  1. দোআঁশ মাটি
  2. বেলে মাটি
  3. এঁটেল মাটি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মাটির প্রকারভেদ:
- কৃষিকাজে ব্যবহারের সুবিধার জন্য বুনটের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(১) বেলে মাটি,
(২) দোআঁশ মাটি ও
(৩) এঁটেল মাটি।

(১) বেলে মাটি:
- যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালিকণা থাকে, তাকে বেলে মাটি বলে।
- বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে চিনা, কাউন, ফুটি, আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব।

(২) দোআঁশ মাটি:
- যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা ৭০ ভাগের কম কিন্তু ২০ ভাগের বেশি, তাকে দোআঁশ মাটি বলে।
- এ মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মে।

(৩) এঁটেল মাটি:
- যে মাটিতে কমপক্ষে শতকরা ৪০ ভাগ কর্দমকণা থাকে, তাকে এঁটেল মাটি বলে।
- এ মাটিতে পলিকণাও বেশি থাকে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২৪.
কান্ড উৎপন্ন হয় -
  1. ভ্রূণমূল থেকে
  2. বীজপত্র থেকে
  3. ভ্রূণমুকুল থেকে
  4. রুট ক্যাপ থেকে
ব্যাখ্যা
ভ্রূণ (Embryo):
- বীজত্বক দ্বারা আবৃত সুপ্ত উদ্ভিদকে ভ্রূণ বলে।
- ভ্রূণের দুইটি অংশ যথাঃ ভ্রূণাক্ষ বা টাইজেলাম (Tigellum) ও বীজপত্র (Cotyledon)।
- ভ্রূণাক্ষের দুইটি অংশ যেমন: ভ্রূণমূল (Radicle) যা থেকে বীজ গজানোর পর শিকড় হয় এবং ভ্রূণকান্ড/ভ্রূণমুকুল (Plumule) যা থেকে কান্ড উৎপন্ন হয়।

উৎস: Seed and Seed Technology, B.Ag.Ed, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ?
  1. মিষ্টি আলুর লতা
  2. কাঁকরোলের মূল
  3. আখের কাণ্ড
  4. সবগুলো
ব্যাখ্যা
কৃষিতাত্ত্বিক বীজ:
- কৃষি বিজ্ঞানীদের মতে, উদ্ভিদের যেকোনো অংশ যা উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে।
- যেমন: আদা ও হলুদের কন্দ, মিষ্টি আলুর লতা, কাঁকরোলের মূল, আখের কাণ্ড ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২৬.
উদ্ভিদের কার্ডিনাল তাপমাত্রা বলতে বোঝায় -
  1. সর্বোত্তম তাপমাত্রা
  2. সর্বোচ্চ তাপমাত্রা
  3. সর্বনিম্ন তাপমাত্রা
  4. সবগুলো
ব্যাখ্যা
তাপমাত্রা:
- বেঁচে থাকার জন্য সকল উদ্ভিদে একটি সর্বনিম্ন, সর্বোত্তম এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, একে কার্ডিনাল তাপমাত্রা বলে।
- কার্ডিনাল তাপমাত্রা উদ্ভিদের প্রজাতি ও জাত ভেদে ভিন্ন ভিন্ন হয়।
- কোনো স্থানের ফসলের বিস্তৃতি কার্ডিনাল তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- তাপমাত্রার চাহিদা অনুযায়ী আবাদযোগ্য ফসলকে দুই ভাগে ভাগ করা যায়; যথা- ঠান্ডা ঋতুর ফসল ও উষ্ণ ঋতুর ফসল।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
২৭.
মরিচ গাছ আগা থেকে গোড়ার দিকে ক্রমান্বয়ে শুকিয়ে মারা যাওয়াকে কী বলে?
  1. ড্যাম্পিং অফ
  2. মোজাইক
  3. ডাইব্যাক
  4. কান্ড পঁচা রোগ
ব্যাখ্যা
মরিচেের রোগ দমন:
- মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ হতে পারে।
- এ রোগ দমনের জন্য এক কেজি বীজ ৩ গ্রাম প্রোভেক্সের সাথে মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে।
- মরিচ গাছ অনেক সময় আগা থেকে গোড়ার দিকে ক্রমান্বয়ে শুকিয়ে মারা যায়। একে ডাইব্যাক রোগ বলে।
- এ রোগ দমনের জন্য ১ গ্রাম ব্যাভিস্টিন ১ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হয়।
- হলুদ মোজাইক ভাইরাস রোগ দমনের জন্য আক্রান্ত গাছ দেখামাত্র তুলে পুড়িয়ে ফেলতে হবে।
- রোগ প্রতিরোধী জাতের মরিচ চাষ করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
২৮.
সরিষা কোন মৌসুমের ফসল?
  1. রবি
  2. খরিপ-১
  3. খরিপ-২
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
রবি মৌসুম:
- যেসব ফসল চাষাবাদের জন্য কম তাপমাত্রার প্রয়োজন হয় সেসব ফসল রবি মৌসুমে চাষাবাদ করা হয়।
- রবি মৌসুমে আলু, ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, ওলকপি, ব্রোকলি, শালগম, পালংশাক, পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্যান ফসল চাষ করা হয়।
- মাঠ ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, গম, সরিষা, তিসি, মসুর, ছোলা, খেসারি ইত্যাদি।
- এ মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
২৯.
টমেটোর অনুমোদিত জাত কোনটি?
  1. রতন
  2. সুন্দরী
  3. প্রতিভা
  4. বাংলামতি
ব্যাখ্যা
টমেটোর জাত:
- বাংলাদেশে টমেটোর অনেক অনুমোদিত জাত রয়েছে।
- শীতকালীন জাতের মধ্যে রয়েছে বারি টমেটো-২ (রতন), বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বিনা টমেটো-৩ ।
- বিদেশ থেকে আমদানি করা জাত মারগ্লোব, রুমা ভিএফ, অক্সহার্ট ইত্যাদি।
- গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে-বারি টমেটো-৪, বারি টমেটো-৫, বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বারি টমেটো-১১ (ঝুমকা), বারি হাইব্রিড টমেটো-৩, বারি হাইব্রিড টমেটো-৪ ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩০.
আবৃত বীজের উদাহরণ কোনটি?
  1. ধান
  2. সাইকাস
  3. পাইন
  4. খ ও গ উভয়ই
ব্যাখ্যা
বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে বীজকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(ক) অনাবৃত বীজ: এসব বীজে কোনো আবরণ থাকে না। যেমন: পাইন, সাইকাস ইত্যাদি।
(খ) আবৃত বীজ: এসব বীজের আবরণ থাকে। যেমন: ধান, সরিষা, ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩১.
ভিটামিন 'এ' কোন রোগ দূর করে?
  1. ল্যাথারিজম
  2. রিকেট
  3. অস্টিওম্যালাসিয়া
  4. রাতকানা
ব্যাখ্যা
পুষ্টির চাহিদা পূরণ:
- আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ।
- এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার।
- আমাদের দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য আমিষ দরকার।
- মাছের তেল দেহের জন্য উপকারী।
- বিভিন্ন জাতের ছোট মাছ যেমন- মলা, ঢেলা, কাচকি মাছে প্রচুর ভিটামিন 'এ' পাওয়া যায়।
- ভিটামিন 'এ' রাতকানা রোগ দূর করে।
- মাছের কাঁটায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়, যা দেহের হাড় গঠনে সাহায্য করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩২.
জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা কোনটি?
  1. মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে
  2. মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে
  3. মাটির উর্বরতা বৃদ্ধি করে
  4. সবগুলো
ব্যাখ্যা
জৈব সার:
- যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায়, তাদেরকে জৈব সার বলে।
- যেমন- গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি।
- গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে

জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা:
• জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানই থাকে।
মাটির উর্বরতা বৃদ্ধি করে
• মাটির অণুজীবের কার্যাবলি বাড়ায়।
• মাটির সংযুতির উন্নতি ঘটায়।
মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে
মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩৩.
স্টোমাটাল রেসপিরেশন কীসের মাধ্যমে হয়ে থাকে?
  1. পত্ররন্ধ্র
  2. লেন্টিসেল
  3. কিউটিকল
  4. মূল
ব্যাখ্যা
পত্ররন্ধ্রীয় প্রস্বেদন (Stomatal transpiration) :
- পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন (স্টোমাটাল রেসপিরেশন) বলে।
- পাতা এবং কচি কান্ডে অসংখ্য পত্ররন্ধ্র থাকে।
- পত্ররন্ধ্র প্রধানত পাতার নিচের পৃষ্ঠদেশে দেখা যায়।
- এছাড়া ফুলের বৃতি ও পাপড়িতে পত্ররন্ধ্র থাকে।
- পত্ররন্ধ্রের মধ্য দিয়েই প্রধানত বেশির ভাগ প্রস্বেদন ঘটে।
- পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের পরিমাণ মোট প্রস্বেদনের ৯০-৯৫%।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
কোনো স্থানের ২৫-৩০ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের কী বলে?
  1. ভৌত পরিবেশ
  2. কৃষি পরিবেশ
  3. মাইক্রো ক্লাইমেট
  4. জলবায়ু
ব্যাখ্যা
জলবায়ু:
- জলবায়ু পরিবর্তনের কথাটি আমরা প্রায়ই শুনতে পাই।
- জলবায়ু সম্পর্কে জানতে হলে প্রথমে আবহাওয়া সম্পর্কে জানতে হয়।
- কোনো স্থানের ২৫-৩০ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে।
- জলবায়ুর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
১) জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা।
২) জলবায়ু ধীরে পরিবর্তনশীল।
৩) মাটির গুণাবলিতে প্রভাব ফেলে।
৪) কোনো কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩৫.
ক্রাঞ্জ অ্যানাটমি (Kranz Anatomy) কোন উদ্ভিদে দেখা যায়?
  1. C3 উদ্ভিদ
  2. CAM উদ্ভিদ
  3. C4 উদ্ভিদ
  4. সব উদ্ভিদে দেখা যায়
ব্যাখ্যা
হ্যাচ এন্ড স্ল্যাক চক্র (Hatch and Slack cycle):
- দু'জন অস্ট্রেলীয় বিজ্ঞানী M. D. Hatch এবং C. R. Slack (১৯৬৬) ইক্ষু উদ্ভিদ নিয়ে গবেষণার সময় দেখান যে, সালোকসংশ্লেষণের সময় এদের প্রথম স্থায়ী পদার্থ চার-কার্বনবিশিষ্ট।
- এ চার কার্বনবিশিষ্ট পদার্থসমূহের মধ্যে সবচেয়ে বেশি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
- তাদের নাম অনুযায়ী সালোকসংশ্লেষণের এ চক্রকে হ্যাচ এন্ড স্ল্যাক চক্র বলা হয়।
- যেহেতু এ উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ চার কার্বনবিশিষ্ট সেহেতু হ্যাচ এন্ড স্ল্যাক চক্রকে C4 চক্রও বলা হয় এবং যে সব উদ্ভিদে এ চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়।
- ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, কাটানটে, ডাটাশাক ইত্যাদি C4 উদ্ভিদ।

ক্রাঞ্জ অ্যানাটমি (Kranz Anatomy):
- ক্রাঞ্জ অ্যানাটমি হল C4 উদ্ভিদ-এর পাতার একটি বিশেষ গঠন যা উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক পরিবেশে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।
- C4 উদ্ভিদের পাতার বান্ডলশীথ কোষের চারপাশে মেসোফিল কোষগুলো একটি বিশেষ বলয় তৈরি করে, একেই ক্রাঞ্জ অ্যানাটমি বলে।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
Byzus and Researchgate.
৩৬.
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ কীভাবে বিস্তার লাভ করে?
  1. বাতাসের মাধ্যমে
  2. পানির মাধ্যমে
  3. পোকার মাধ্যমে
  4. ব্যাকটেরিয়ার মাধ্যমে
ব্যাখ্যা
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ:
- ভাইরাসজনিত এ রোগে পাতা কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায়।
- পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায়।
- আক্রান্ত গাছের ডগায় ছোট ছোট পাতা গুচ্ছ আকার ধারণ করে।
- এ রোগ দমনের জন্য টমেটো ক্ষেত আগাছামুক্ত রাখতে হবে, রোগমুক্ত চারা লাগাতে হবে, আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে।
- সাদা মাছি পোকা এ রোগের দ্রুত বিস্তার ঘটায়।
- মাছি পোকা দমনের জন্য ৭-১০ দিন পর পর এডমায়ার নামক কীটনাশক স্প্রে করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩৭.
ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম -
  1. ল্যাকটেজ এন্ডোনিউক্লিয়েজ
  2. রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
  3. লাইগেজ
  4. লাইপেজ
ব্যাখ্যা
প্রত্যাশিত DNA অণুকে ছেদন:
- এক্ষেত্রে প্রথমে প্রত্যাশিত DNA অণুকে মূল DNA থেকে কেটে আলাদা করা হয়।
- প্রত্যাশিত DNA অণুকে কাঁটতে একটি বিশেষ এনজাইম (রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা DNA ছেদন করা হয়) ব্যবহার করা হয়।
- বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত প্রায় ২৫০ টি রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হয়েছে।
- যথা-Eco RI, Hind III, Bam HI ইত্যাদি।
- রেস্ট্রিকশন এনজাইম DNA অণুর একটি সুনির্দিষ্ট সাজান অংশকে (Sequence) কেঁটে দেয়।
- ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন এনজাইম ভিন্ন ভিন্ন DNA sequence বিশিষ্ট স্থানে কর্তন করে থাকে।
- রেস্ট্রিকশন এনজাইম এমনভাবে DNA অণু কর্তন করে যে DNA অণু দুটি স্ট্রান্ডের একটির প্রান্ত অপরটির থেকে লম্বা থাকে।
- ফলে প্রত্যাশিত DNA খন্ডটি নতুন DNA অণুর সাথে সহজে যুক্ত হতে পারে।
- খন্ডিত DNA অণুর প্রান্তদ্বয় আঁঠালো প্রকৃতির হয়, তাই একে আঁঠালো প্রান্ত (Sticky end) বলে।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
মাছের কাঁটায় কোন পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায়?
  1. ক্যালসিয়াম
  2. পটাশিয়াম
  3. লৌহ
  4. বোরণ
ব্যাখ্যা
মাছ:
- আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ।
- এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার।
- আমাদের দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য আমিষ দরকার।
- আমিষের মধ্যে প্রাণিজ আমিষ উৎকৃষ্ট মানের।
- মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে প্রাণিজ আমিষের অভাব দুর করা সম্ভব।
- এ ছাড়াও মাছের তেল দেহের জন্য উপকারী।
- বিভিন্ন জাতের ছোট মাছ যেমন- মলা, ঢেলা, কাচকি মাছে প্রচুর ভিটামিন 'এ' পাওয়া যায়।
- ভিটামিন 'এ' রাতকানা রোগ দূর করে।
- মাছের কাঁটায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়, বা দেহের হাড় গঠনে সাহায্য করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৩৯.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  1. গ্লুকোজ ও পানি
  2. পানি ও কার্বন ডাইঅক্সাইড
  3. গ্লুকোজ ও অক্সিজেন
  4. গ্লুকোজ ও কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণে সৃষ্ট অক্সিজেনের উৎস:
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ৬ অণু অক্সিজেন (O₂) তৈরি হয়।
- বিক্রিয়াটিতে অংশগ্রহণ করে CO₂ ও H₂O অর্থাৎ বিক্রিয়ার কাঁচামাল CO₂ ও H₂O দুটি কাঁচামালে O₂ অণু উপস্থিত।
- অতএব সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হতে পারে দু'টি, একটি হলো CO₂ এবং অপরটি হলো H₂O।
- হিল বিক্রিয়া (Hill Reaction) ও ভ্যান নিল এর পরীক্ষা (Experiment of Van Neil) এর মাধ্যমে এটি নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে যে অক্সিজেন নির্গত হয় তা পানি (H₂O) হতে আসে, কার্বন ডাইঅক্সাইড (CO₂) হতে নয়।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
নিচের কোনটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী?
  1. খাসিয়া
  2. ত্রিপুরা
  3. মারমা
  4. লুসাই
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৪১.
Anti Ballistic Missile Treaty (ABM Treaty) বাতিল হয় কত সালে?
  1. ২০০১ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।
৪২.
গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান 'তক্ষশীলা' কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. ভারত
  3. পাকিস্তান
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
তক্ষশীলা:
- তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
- ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. স্নিকিং
  2. স্প্যামিং
  3. স্নিফিং
  4. ফিশিং
ব্যাখ্যা
বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৪.
'দু'হাতে দু আদিম পাথর' কাব্যগ্রন্থের কবি কে?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. ফররুখ আহমদ
  3. আহসান হাবীব
  4. অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• 'দু'হাতে দু আদিম পাথর' কাব্যগ্রন্থের কবি আহসান হাবীব। 
 -গ্রন্থটি ১৯৮০ সালে প্রকাশিত হয়।

---------------------
আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক। তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন। তাঁর কাব্যচর্চার শুরু বাল্যকাল থেকেই। সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ 'ধর্ম' প্রকাশিত হয়।
- ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা 'মায়ের কবর পাড়ে কিশোর' ছাপা হয় পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে। তখন তিনি দশম শ্রেণীর ছাত্র। এভাবেই তাঁর সাহিত্যিক জীবনের শুরু।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই 'রাত্রিশেষ' প্রকাশিত হয় ১৯৪৭সালে।
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'। ১৯৬৪ সালে ঢাকা থেকে 'সারা দুপুর' প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৪৫.
অন্তর্হতির উদাহরণ কোনটি?
  1. ধাইমা > দাইমা
  2. বিলাতি > বিলিতি
  3. লাঙ্গল > নাঙ্গল
  4. ফাল্গুন > ফাগুন
ব্যাখ্যা
• অন্তর্হতি: পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফলাহার > ফলার;
- আলাহিদা > আলাদা;
- ফাল্গুন > ফাগুন ইত্যাদি।

অন্যদিকে,
• স্বরসঙ্গতি: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

• বিষমীভবন: দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
শরীর > শরীল,
লাল > নাল,
লাঙ্গল > নাঙ্গল ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে
যেমন:
শাক > শাগ;
ধোবা > ধোপা;
কবাট > কপাট;
ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৬.
"চ, ছ, জ, ঝ" কোন ধরনের ব্যঞ্জনধ্বনি?
  1. তালু স্পৃষ্ট
  2. ওষ্ঠ স্পৃষ্ট
  3. মূর্ধা স্পষ্ট
  4. কণ্ঠ স্পৃষ্ট
ব্যাখ্যা
স্পৃষ্ট ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্‌প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।

উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা:
ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
মূর্ধা স্পষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৪৭.
'যথোপযুক্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যথঃ + উপযুক্ত
  2. যথো + উপযুক্ত
  3. যথাঃ + উপযুক্ত
  4. যথা + উপযুক্ত
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়মে গঠিত সন্ধি:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:

• অ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- সর্ব + উচ্চ = সর্বোচ্চ;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ;
- প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর।

• অ + ঊ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- নব + ঊঢ়া = নবোঢ়া;
- সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব।

• আ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- যথা + উচিত = যথোচিত;
- কথা + উপকথন = কথোপকথন;
- যথা + উপযুক্ত = যথোপযুক্ত ইত্যাদি।

• আ + ঊ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি;
- মহা + ঊর্মি = মহোমি;
- মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮.
তারিখবাচক শব্দ কোনটি?
  1. প্রথমা
  2. অষ্টমী
  3. একত্রিশে
  4. চতুর্থ
ব্যাখ্যা
তারিখ পূরণবাচক শব্দ:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যথা:
পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই), সাতই (৭ই), আটই (৮ই), নয়ই (৯ই), দশই (১০ই), এগারোই (১১ই), বারোই (১২ই), তেরোই (১৩ই), চোদ্দই (১৪ই), পনেরোই (১৫ই), ষোলোই (১৬ই), সতেরোই (১৭ই), আঠারোই (১৮ই), উনিশে (১৯শে), বিশে (২০শে), একুশে (২১শে), বাইশে (২২শে), তেইশে (২৩শে), চব্বিশে (২৪শে), পঁচিশে (২৫শে), ছাব্বিশে (২৬শে), সাতাশে (২৭শে), আটাশে (২৮শে), উনত্রিশে (২৯শে), ত্রিশে (৩০শে), একত্রিশে (৩১শে)।

-----------------
• সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারোতম ইত্যাদি।

সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।
১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম:

• একাদশ (১১শ) ও এগারোতম (১১তম), দ্বাদশ (১২শ) ও বারোতম (১২তম), ত্রয়োদশ (১৩শ) ও তেরোতম (১৩তম), চতুর্দশ (১৪শ) ও চোদ্দতম (১৪তম), পঞ্চদশ (১৫শ) ও পনেরোতম (১৫তম), ষোড়শ (১৬শ) ও ষোলোতম (১৬তম), সপ্তদশ (১৭শ) ও সতেরোতম (১৭তম), অষ্টাদশ (১৮শ) ও আঠারোতম (১৮তম)।

• ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু 'তম' প্রত্যয় যোগ করা হয়।
যথা:
উনিশতম বা উনবিংশতিতম (১৯তম), বিশতম বা বিংশতিতম (২০তম), একুশতম বা একবিংশতিতম (২১তম), আটাশতম বা অষ্টাবিংশতিতম (২৮তম), উনপঞ্চাশতম বা ঊনপঞ্চাশত্তম (৪৯তম), আশিতম বা অশীতিতম (৮০তম), নব্বইতম বা নবতিতম (৯০তম), নিরানব্বইতম বা নবনবতিতম (৯৯তম) ইত্যাদি।

বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে।
যেমন:
প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী (৪র্থী), পঞ্চমী (৫মী), ষষ্ঠী (৬ষ্ঠী), সপ্তমী (৭মী), অষ্টমী (৮মী), নবমী (৯মী), দশমী (১০মী), একাদশী (১১শী), চতুর্দশী (১৪শী), পঞ্চদশী (১৫শী), ষোড়শী (১৬শী), সপ্তদশী (১৭শী), অষ্টাদশী (১৮শী) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
৪৯.
'ফোয়ারা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. ঝরনা
  3. সমুদ্র
  4. নদী
ব্যাখ্যা
• ঝরনা,
অর্থ:
- পতনশীল জলধারা,
- নির্ঝর।
- ফোয়ারা (সোনালি হাসির ঝরনা তোমার ওষ্ঠাধরে। বিষ্ণু)।

• 'ঝরনা' শব্দের সমার্থক শব্দ: ফোয়ারা; নির্ঝর; পতনশীল জলধারা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম অভিধান।
৫০.
'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।'- এখানে 'পাঠে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. অপাদানে ৭মী
  3. করণে ৭মী
  4. কর্মে ৭মী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- তিলে তৈল আছে। (অধিকরণ কারকে ৭মী বিভক্তি।)
- কপালের লিখন যায় না খণ্ডন। (অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি)
- কাননে কুসুম কলি সকলি ফুটিল। (অধিকরণ কারকে ৭মী বিভক্তি)

এরূপ-
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। (অধিকরণ কারকে ৭মী বিভক্তি।)
[বাক্যেকে কোনো বিষয় দ্বারা প্রশ্ন করলে উত্তর পওয়া যায় 'পাঠে'। সুতরাং 'পাঠে' অধীকরণ কারকে সপ্তমী বিভক্তি।]

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
'নিরঞ্জনের উষ্মা' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. শ্রীকৃষ্ণকীর্তন
  2. গীতগোবিন্দম্
  3. শূণ্যপুরাণ
  4. মঙ্গলকাব্য
ব্যাখ্যা
'শূণ্যপুরাণ':
- 'অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- এটি বিশেষভাবে ধর্মপুজাপদ্ধতি। এতে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা রয়েছে।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪
বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।
- 'নিরঞ্জনের উষ্মা' শূণ্যপুরাণ গ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। নিরঞ্জনের উম্মা অংশের মূল প্রতিপাদ্য হলো: বর্ণ-হিন্দুগণ ধর্মসেবকদের প্রতি নানা অত্যাচার ও অবজ্ঞা করেছেন। এই অত্যাচারে বিরূপ হয়ে দেব নিরঞ্জন ধর্মঠাকুর 'যবন' মুসলমানের রূপ ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- কবিতাটি থেকে প্রমাণিত হয় যে তা 'মুসলমান তুর্কি কর্তৃক বঙ্গবিজয়ের পরের, অন্তত এয়োদশ শতাব্দীর শেষের দিকের রচনা।

অন্যদিকে,
- "শ্রীকৃষ্ণকীর্তন” একটি নাট্যধর্মী কাহিনি কাব্য।

- বৈষ্ণব কবি জয়দেবের রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীতগোবিন্দম্' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে 'গীতগোবিন্দম্' রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫২.
'সিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. রিক্ত
  2. শুষ্ক
  3. পূর্ণ
  4. আদ্র
ব্যাখ্যা
• সিক্ত (বিশেষণ পদ),
অর্থ:
- ভেজা;
- আর্দ্র।

• 'সিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - শুষ্ক।

অন্যদিকে, 
রিক্ত শব্দের অর্থ- শূন্য; খালি; সম্বলহীন।

• 'রিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - পূর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩.
'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অত্যধিক সুবিধে
  2. অহঙ্কার
  3. অযাচিত মাতব্বরি
  4. ভণ্ড
ব্যাখ্যা
• 'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ- অত্যধিক সুবিধে। 

অন্যদিকে, 
• 'পায়া ভারী' অর্থ- অহঙ্কার। 
• 'ফোঁপরদালালি' অর্থ- অযাচিত মাতব্বরি। 
• 'বর্ণচোরা' অর্থ- ভণ্ড। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৪.
'যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।' কোন ধরনের বাক্য?
  1. মৌলিক বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. সরল বাক্য
ব্যাখ্যা
• জটিল বাক্য:
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
জটিল বাক্যে ব্যবহৃত সাপেক্ষ সর্বনাম ও যোজক/অব্যয়গুলো হলো:
যে - সে, যা - তা, যিনি তিনি, যাঁরা তাঁরা ইত্যাদি।

নিত্যসম্বন্ধীয় যোজক (অব্যয়): যখন তখন, যেমন- তেমন, বরং - তবু, যেইনা - অমনি, যেহেতু সেজন্যে/সেহেতু ইত্যাদি।
যেমন:
- যদিও শিশিরের বয়স যথাসময়ে ষোল হইল, তবে সেটা স্বভাবের ষোল।
- রোদে যে বাইরের আকাশ পুড়ছে, তা আমাদের অজানা নয়।
- যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।
- যেহেতু তুমি দোষ করেছ, সেহেতু তুমি শাস্তি পাবে।
- যদিও লোকটির সবই আছে, তথাপি সে সুখী নয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫.
কোনটি বিদেশি স্ত্রীবাচক শব্দ?
  1. সভানেত্রী
  2. সম্রাজ্ঞী
  3. পত্নী
  4. মালেকা
ব্যাখ্যা
• বিদেশি স্ত্রীবাচক শব্দ:
খান - খানম,
মরদ - জেনানা,
মালেক - মালেকা,
মুহতারিম - মুহতারিমা,
সুলতান - সুলতানা।

অন্যদিকর,
কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন-
সম্রাট - সম্রাজ্ঞী, রাজা - রানি, যুবক - যুবতী, শ্বশুর - শ্বশ্রু, নর - নারী, বন্ধু - বান্ধবী, দেবর - জা, শিক্ষক- শিক্ষয়িত্রী, স্বামী - স্ত্রী, পতি - পত্নী, সভাপতি-সভানেত্রী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৫৬.
'কী চাহ শঙ্খচিল' নাটকটিতে কোন ঘটনার পেক্ষাপট বর্ণিত হয়েছে?
  1. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের
  2. ভাষা আন্দোলনের
  3. বাংলাদেশের মুক্তিযুদ্ধের
  4. জমিদারি শোষণের
ব্যাখ্যা
• 'কী চাহ শঙ্খচিল' নাটক:
- 'কী চাহ শঙ্খচিল' নাটকটির রচয়িতা মমতাজউদ্দীন আহমদ।

- মমতাজউদ্দীন আহমেদ রচিত 'কী চাহ শঙ্খচিল' নাটকে তিনি মুক্তিযুদ্ধপরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা, হারানোর বেদনার মূর্তি নির্মাণ করেছেন। আজকাল যে বীরাঙ্গনাদের নিয়ে কথা হয় তাঁরই একটি চিত্র চিত্রিত হয়েছে এই নাটকে।

- মুক্তিযুদ্ধকালীন নারী নির্যাতনের গল্প নিয়ে রচিত এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র "রৌশনারা"।

নাটকের কাহিনি সংক্ষেপ-
মতাজউদ্দীন আহমেদের 'কী চাহ শঙ্খচিল' নাটকের কাহিনি আবর্তিত হয়েছে একাত্তরে পাকসেনা কর্তৃক ধর্ষণের শিকার রৌশনারাকে কেন্দ্র করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের সাথে সাথে পাকিস্তানিদের বাংকার থেকে মুক্ত হয়ে রৌশনারা ঘরে ফিরে আসেন। রৌশনারার এই প্রত্যাবর্তনে পরিবারের সবাই আপাত খুশি হলেও তার পিছনে ছিল তাদের আত্মপ্রতিষ্ঠার লোভ।
রৌশনারার জীবনের বিষাদময় আখ্যানকে পুঁজি করে তার স্বামী-শ্বশুর সবাই সামাজিক প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভ করেছে। স্বার্থসিদ্ধির পর রৌশনারার স্বামী-শ্বশুর অচিরেই শুরু করে তার গর্ভের সন্তান 'লালন' কে নিয়ে সন্দেহ। ৬ বছরের শিশু সন্তান লালনকে শ্বাসরোধ করে হত্যা করে রৌশনারার স্বামী। ছেলেকে বাঁচানোর জন্য রৌশনারাকে মানসিক হাসপাতালে পাগল চিহ্নিত করে ভর্তি করিয়ে দেন তার শ্বশুর জনাব আলী সাহেব (৬০)।

উৎস: 'কী চাহ শঙ্খচিল' নাটক মমতাজউদ্দীন আহমেদ এবং বাংলাপিডিয়া।
৫৭.
'এখন তবে আসি।' বাক্যটি ক্রিয়ার কোন কাল নির্দেশ করছে?
  1. সাধারণ ভবিষ্যৎ কাল
  2. সাধারণ বর্তমান কাল
  3. ঘটমান ভবিষ্যৎ কাল
  4. ঘটমান বর্তমান কাল
ব্যাখ্যা
সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
- সে ভাত খায়।
- আমি বাড়ি যাই।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ-
(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে): এখন তবে আসি।
(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
(৪) 'নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায়: তিনি গতকাল হাটে যাননি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৫৮.
'কুলি' কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. আরবি
  3. তুর্কি
  4. ফরাসি
ব্যাখ্যা
• কুলি (বিশেষ্য পদ),
- তুর্কি ভাষার শব্দ।
অর্থ:
- ভার বহন যার পেশা, মুটে।
- শ্রমিক, মজুর।।

তুর্কি ভাষার কিছু শব্দ হলো:
কুলি, কোর্মা, খাতুন, তোপ, বেগম, লাশ তুর্কি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯.
Choose the correct synonym of 'Confusion'-
  1. Diffusion
  2. Transposition
  3. Tangle
  4. Stream
ব্যাখ্যা
• The correct synonym of 'Confusion'- গ) Tangle.

• Confusion (noun)
- Bangla Meaning: বিশৃঙ্খলা; গোলমাল; বিভ্রান্তি; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে অক্ষমতা।
- English Meaning: an act or instance of confusing.

গ) Tangle (noun)
- Bangla Meaning: জট বা জট পাকানো অবস্থা
- English Meaning: a complicated or confused state or condition.

Tangle এবং Confusion— উভয়ই কাছাকাছি অর্থ প্রকাশ করে তাই এই দুটি সমার্থক। 

• Other options:
ক) Diffusion
- Bangla Meaning: ব্যাপন।
- English Meaning: the state of being spread out or transmitted especially by contact.

খ) Transposition
- Bangla Meaning: পক্ষান্তরণ; স্থান-বিনিময়।
- English Meaning: an act, process, or instance of transposing or being transposed.

ঘ) Stream
- Bangla Meaning: নদী; স্রোতস্বিনী; জলপ্রবাহ।
- English Meaning: a body of running water (such as a river or creek) flowing on the earth.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬০.
Identify the correct preposition:
"The crops depend __ rain for growth."
  1. in
  2. on
  3. at
  4. by
ব্যাখ্যা
• Complete Sentence: The crops depend on rain for growth.

- The verb "depend" is always followed by the preposition "on".
- "depend on" means to rely on or need something to happen.
- "Depend" শব্দটির সাথে সবসময় "on" ব্যবহৃত হয়।
- Depend on অর্থ: নির্ভর করা বা ভরসা করা।

• Depend on someone/something:
- English Meaning: to need the help of someone or something.
- Bangla Meaning: নির্ভর/অবলম্বন করা; নির্ভরশীল/আশ্রয়ী/মুখাপেক্ষী/সাপেক্ষ হওয়া।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
৬১.
The meaning of the word 'Compost' is -
  1. One type of fertilizer
  2. One type of food
  3. Recovering from sickness
  4. Removing obstacles
ব্যাখ্যা
• The meaning of the word 'Compost' is - One type of fertilizer.

• Compost (Noun)
- Bangla Meaning: মিশ্র সার; বিভিন্ন জৈব উপাদানে প্রস্তুত সার।
- English Meaning: a mixture that consists largely of decayed organic matter and is used for fertilizing and conditioning land.

- Compost এক ধরণের সার, যা রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬২.
Which sentence is grammatically correct?
  1. The cattles are grazing in the field.
  2. The cattle is grazing in the field.
  3. The cattle are grazing in the field.
  4. The cattle was grazing in the field.
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) The cattle are grazing in the field.
- Bangla Meaning: গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে।

- Cattle শব্দটি নিজেই বহুবচন (plural) — এটি গরু, ষাঁড় ইত্যাদির দল বোঝায়।
- এটি একবচন নয় এবং এর কোনো plural form 'cattles' হয় না।
- যেহেতু এটা plural, তাই এর সাথে plural verb ("are") ব্যবহার করতে হয়।

• Other options:
ক) The cattles are grazing in the field. → "cattles" ভুল শব্দ, কারণ "cattle" plural হয়েই আছে।

খ) The cattle is grazing in the field. → "cattle" plural, তাই "is" ব্যবহার করা যাবে না।

ঘ) The cattle was grazing in the field. → "was" একবচনের জন্য, তাই ভুল (past tense হলেও "were" লাগবে)।

Source: Cambridge Dictionary.
৬৩.
The word 'cosmopolitan' means-
  1. A compact usually solid piece of substantial material
  2. Having wide international sophistication
  3. The enciphered form of a text
  4. The intelligible form of an encrypted text
ব্যাখ্যা
• The word 'Cosmopolitan' means- Having wide international sophistication.

• Cosmopolitan
- Bangla Meaning: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত। 
- English Meaning: Having wide international sophistication.

• Other options:
ক) A compact usually solid piece of substantial material : Block.

গ) The intelligible form of an encrypted text : plaintext.

ঘ) The enciphered form of a text or of its elements: Ciphertext.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৬৪.
What is the feminine of the word 'horse'?
  1. Roe
  2. Lass
  3. Mare
  4. Ewe
ব্যাখ্যা
• The feminine of the word 'horse' is - গ) Mare.

• Other options:
ক) Roe (হরিণী) is the feminine of hart (পুরুষ হরিণ।)

খ) Lass (বালিকা) is the feminine of lad (বালক)।

ঘ) Ewe (ভেড়ী) is the feminine of ram (ভেড়া)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৬৫.
Which of the following is correctly spelled?
  1. Allignment
  2. Alignment
  3. Aligniment
  4. Aliegnment
ব্যাখ্যা
• The correct spelling is - Alignment.

Alignment
- Bangla Meaning: সরলরেখায় বিন্যাস; সারিবদ্ধকরণ; পঙ্‌ক্তিবিন্যাস।
- English Meaning: the act of aligning or state of being aligned.

• Example Sentence:
- The tiles had slipped out of alignment.
- Her teeth were out of alignment with each other.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬৬.
Choose the correct spelling-
  1. Fertielizer
  2. Fertilizer
  3. Fertilzer
  4. Fertiliezer
ব্যাখ্যা
• The correct spelling is খ) Fertilizer.

খ) Fertilizer (Noun)
- Bangla Meaning: রাসায়নিক সার; কৃত্রিম সার।
- English Meaning: one that fertilizes.

Example Sentences:
- Sewage sludge could be a valuable fertilizer for use in British forests.
- I never use artificial fertilizer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬৭.
Identify the underlined part:
The terminating of Javed was unfortunate.
  1. Infinitive
  2. Verbal Noun
  3. Present participle
  4. Past participle
ব্যাখ্যা
The terminating of Javed was unfortunate.
- জাভেদের চাকুরিচুত্য হওয়া খুবই মর্মান্তিক।

- এখানে The + Gerund + of  অর্থাৎ, The + (Verb+ ing) + of.
- এরা Noun এর মত কাজ করেছে, verb এর মত কাজ করেনি। তাই এরা verbal noun.

• Other options:
ক) Infinitive
- Infinitive হতে হোলে to + verb (e.g., to terminate) হতে হবে যা এখানে নেই।

গ) Present participle
- Adjective হিসেবে ব্যবহৃত হয় ; এখানে noun হিসেবে ব্যবহার হয়েছে।

ঘ) Past participle
- Terminated হলে past participle হতো; "terminating" নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৬৮.
What is the synonym of the word 'Emancipate'?
  1. Docile
  2. Frank
  3. Liberate
  4. Difficult
ব্যাখ্যা
• The synonym of the word 'Emancipate' is- গ) Liberate.

• Emancipate (Verb)
- Bangla Meaning: মুক্তি দেওয়া (বিশেষত রাজনৈতিক বা নৈতিক অবরোধ থেকে)।
- English Meaning: to free from restraint, control, or the power of another.

গ) Liberate (Verb)
- Bangla Meaning: মুক্ত করা; উদ্ধার করা।
- English Meaning: to set at liberty : free.

• Other options:
ক) Docile
- Bangla Meaning: সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন।
- English Meaning: easily taught.

খ) Frank
- Bangla Meaning: অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ; উদার।
- English Meaning: marked by free, forthright, and sincere expression.

ঘ) Difficult
- Bangla Meaning: কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য।
- English Meaning: hard to do, make, or carry out : arduous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬৯.
If I ___ his address, I would visit him.
  1. knew
  2. had known
  3. should know
  4. should have known
ব্যাখ্যা
• Complete Sentence: If I knew his address, I would visit him.

- এই বাক্যটি একটি Second Conditional Sentence, যা বর্তমানে অবাস্তব বা কল্পিত ঘটনা বোঝায়।
- Second Conditional এর গঠন:
- If + past tense, would + verb
- তাই:
- If I knew his address → আমি যদি তার ঠিকানা জানতাম,
- I would visit him → তাহলে আমি তাকে দেখতে যেতাম।

• Other options:
খ) had known
- এটি Third Conditional-এর অংশ (past unreal).

গ) should know
- Second conditional-এ ব্যবহার হয় না।

ঘ) should have known
এটি past regret বোঝাতে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৭০.
What is the synonym of the word 'Demise'?
  1. Secret
  2. Death
  3. Waive
  4. Adverse
ব্যাখ্যা
• The synonym of the word 'Demise' is- খ) Death.

• Demise (Noun)
- Bangla Meaning: মৃত্যু; সম্পত্তি হস্তান্তর।
- English Meaning:  a cessation of existence or activity.

• Other options:
খ) Death
- Bangla Meaning: মৃত্যু; মরণ; জীবনহানি।
- English Meaning:  the end of life.

ক) Secret
- Bangla Meaning: গোপন; গোপনীয়; গুপ্ত; গূঢ়; সংগুপ্ত।
- English Meaning: kept from knowledge or view: hidden.

গ) Waive
- Bangla Meaning: ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা।
- English Meaning: to relinquish (something, such as a legal right) voluntarily.

ঘ) Adverse
- Bangla Meaning: প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।
- English Meaning: acting against or in a contrary direction.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৭১.
He atoned __ his mistake.
  1. of
  2. for
  3. to
  4. in
ব্যাখ্যা
• Complete Sentence: He atoned for his mistake.
- সে তার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেছিল।

- "Atone" শব্দটির পর সবসময় "for" ব্যবহৃত হয়।
- Atone for : ভুল বা অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করা বা ক্ষমা চাওয়া।

Source: Live MCQ Lecture, Bangla Academy Dictionary.
৭২.
A method of growing crops without soil :
  1. Irrigation
  2. Photosynthesis
  3. Transplantation
  4. Hydroponics
ব্যাখ্যা
• A method of growing crops without soil :ঘ) Hydroponics.

ঘ) Hydroponics
- Bangla Meaning: মাটি ছাড়া শুধু জলে প্রয়োজনীয় রাসায়নিক খাদ্য সরবরাহ করে উদ্ভিদ চাষের পদ্ধতি; জলচাষ।
- English Meaning: the growing of plants in nutrient solutions with or without an inert medium.

Other options:
ক) Irrigation
- Bangla Meaning: জল সরবরাহ করা; জলসেচ করা।
- English Meaning: the watering of land by artificial means to foster plant growth.

খ) Photosynthesis
- Bangla Meaning: যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে; সালোকসংশ্লেষণ।
- English Meaning:  synthesis of chemical compounds with the aid of radiant energy and especially light.

গ) Transplantation
- Bangla Meaning: প্রতিস্থাপন, প্রতিস্থাপিত অঙ্গ।
- English Meaning: to lift and reset (a plant) in another soil or situation.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৭৩.
A farm where fruit trees are grown -
  1. Vineyard
  2. Orchard
  3. Garden
  4. Plantation
ব্যাখ্যা
• A farm where fruit trees are grown: খ) Orchard.

খ) Orchard (Noun)

- Bangla Meaning: বেষ্টিত ফলবাগান।
- English Meaning: a planting of fruit trees, nut trees, or sugar maples.

• Other options:
ক) Vineyard
- Bangla Meaning: আঙুরের ক্ষেত; দ্রাক্ষাক্ষেত্র।
- English Meaning: a planting of grapevines.

গ) Garden
- Bangla Meaning: বাগান; বাগিচা; উদ্যান; উপবন।
- English Meaning: a plot of ground where herbs, fruits, flowers, or vegetables are cultivated.

ঘ) Plantation
- Bangla Meaning: বৃক্ষরোপিত এলাকা; আবাদ; উপবন।
- English Meaning: a usually large group of plants and especially trees under cultivation.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.