পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
NTRCA বিশেষ প্রস্তুতি: বিশেষ ফুল মডেল টেস্ট - ৪ (সম্পূর্ণ সিলেবাসের উপর)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
'প্রচুর' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
  1. ক) প্রাচুর্য
  2. খ) প্রাচুর্য্য
  3. গ) প্রাচুর্যতা
  4. ঘ) প্রাচুর্য্যতা
সঠিক উত্তর:
ক) প্রাচুর্য
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাচুর্য
ব্যাখ্যা
'প্রচুর' শব্দের বিশেষ্য রূপ = 'প্রাচুর্য'

প্রচুর (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র+√চুর্‌+অ
অর্থ: ঢের, পর্যাপ্ত

প্রাচুর্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রচুর+য
অর্থ:
- আধিক্য
- বাহুল্য
- প্রচুরতা 
- ধনাঢ্যতা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলা সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন কোনটি?
  1. ক) লিপিমালা
  2. খ) প্রভাবতী সম্ভাষণ
  3. গ) বেতাল পঞ্চবিংশতি
  4. ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
সঠিক উত্তর:
ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা
• রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র'
- এটি ১৮০১ সালে প্রকাশিত হয়।
- এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ।
- রামরাম বসুর আরো একটি গ্রন্থ হচ্ছে - লিপিমালা (১৮০২)।
- রামরাম বসু, উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান ( ১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত) 
- তাই তিনি কেরি সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন। 

- বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ। 
- বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আলো' শব্দের সমার্থক শব্দ নয় নিম্নের কোনটি?
  1. ক) পূলক
  2. খ) রেশন
  3. গ) উদ্ভাস
  4. ঘ) অংশু
সঠিক উত্তর:
ক) পূলক
উত্তর
সঠিক উত্তর:
ক) পূলক
ব্যাখ্যা
'আলো' শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

উদ্ভাস (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ:
- বিকাশ, প্রকাশ
- শোভা
- দীপ্তি, জ্যোতি (আলো এর সমার্থক)
- উজ্জ্বলতা

অন্যদিকে,
পুলক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ:
- রোমাঞ্চ, শিহরণ, কম্পন
- আনন্দ, হর্ষ
 
উৎস : বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
Primary শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মুখ্য
  2. খ) উল্লেখ
  3. গ) প্রারম্ভিক
  4. ঘ) সূচনা
সঠিক উত্তর:
ক) মুখ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মুখ্য
ব্যাখ্যা
Primary শব্দের পারিভাষিক শব্দ = মুখ্য, প্রাথমিক 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ: 
Package = মোড়ক
pact = চুক্তি
paragraph = অনুচ্ছেদ
parliament = সংসদ 
parity = সমতা
pay = বেতন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান। 
.
"আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি" পঙ্‌ক্তিদ্বয় এর রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• আলোচ্য পঙ্‌ক্তিদ্বয় সৈয়দ শামসুল হক রচিত 'আমার পরিচয়' কবিতার অংশ।  

• সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী' লেখক বলা হয়।
- তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।

আমার পরিচয়
- সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।(সংকলিত)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) অনাথা
  2. খ) অনাথিনী
  3. গ) অনাথীনি
  4. ঘ) অনাথী
সঠিক উত্তর:
ক) অনাথা
উত্তর
সঠিক উত্তর:
ক) অনাথা
ব্যাখ্যা
শুদ্ধ শব্দ = অনাথা 

অনাথ শব্দের স্ত্রীবাচক শব্দ = অনাথা 

অনাথ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+নাথ 
অর্থ: পিতামাতাহীন, এতিম; অসহায় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'মনােযােগ দিয়ে লেখাপড়া করবে।' - বাক্যে কোন কালের প্রয়োগ ঘটেছে?
  1. ক) নিত্যবৃত্ত ভবিষ্যত
  2. খ) বর্তমান অনুজ্ঞা
  3. গ) সাধারণ ভবিষ্যত
  4. ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
ব্যাখ্যা
'মনােযােগ দিয়ে লেখাপড়া করবে।' - এই বাক্যটি ভবিষ্যত অনুজ্ঞা কালের উদাহরণ। 

ভবিষ্যৎ অনুজ্ঞা : ভবিষ্যতে কোনাে কাজ করার আদেশ, অনুরােধ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বােঝালে ভবিষ্যৎ কালের, ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে।
যেমন:
আদেশ- এই লেখাটি তুমিই লিখবে।
অনুরােধ- আমার জন্য একটি বই আনবেন।
উপদেশ- মনােযােগ দিয়ে লেখাপড়া করবে।
প্রার্থনা- ‘রেখাে মা, দাসেরে মনে এ মিনতি করি পদে।'

ভবিষ্যৎ কাল যে ক্রিয়ার কাজটি এখনাে ঘটেনি অর্থাৎ অনাগতকালে সংঘটিত হওয়ার অপেক্ষায় আছে তাকে ভবিষ্যৎ কাল বলে।
ভবিষ্যৎ কাল চার প্রকার - 
- সাধারণ ভবিষ্যত
- পুরাঘটিত ভবিষ্যত
- ঘটমান ভবিষ্যত
- ভবিষ্যত অনুজ্ঞা

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার‌?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
• গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার।
যথা- মৌলিক ও সাধিত শব্দ।

• উৎসগত দিক থেকে শব্দ ৪ প্রকার।
যথা- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ।
(অর্ধ-তৎসম শ্রেণিটিকে বাদ দেওয়া হয়েছে)

• অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার‌।
যথা- যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'জাহাজের খালাশি'কে এক কথায় কী বলে?
  1. ক) পন্নগ
  2. খ) লস্কর
  3. গ) যুগপৎ
  4. ঘ) যাযাবর
সঠিক উত্তর:
খ) লস্কর
উত্তর
সঠিক উত্তর:
খ) লস্কর
ব্যাখ্যা
'জাহাজের খালাশি' কে এক কথায় বলে = লস্কর 

অন্যদিকে,
- পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ 
- যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই - যাযাবর।
- একই সময়ে = যুগপৎ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খেলে?
  1. ক) [অ্যা]
  2. খ) [ও]
  3. গ) [অ]
  4. ঘ) [আ]
সঠিক উত্তর:
খ) [ও]
উত্তর
সঠিক উত্তর:
খ) [ও]
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।

সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খােলে;
বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট বেশি খােলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
পার্শ্বিক বর্ণ যুক্ত বর্ণ কোনটি?
  1. ক) কাকা
  2. খ) চাচা
  3. গ) বাবা
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
ঘ) লাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাল
ব্যাখ্যা
পার্শ্বিক ব্যঞ্জন
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
যেমন: লাল শব্দে 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
'ছড়া' কোন ছন্দে রচিত হয়?
  1. ক) মাত্রাবৃত্ত
  2. খ) স্বরবৃত্ত
  3. গ) অক্ষরবৃত্ত
  4. ঘ) ত্রিপদী
সঠিক উত্তর:
খ) স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বরবৃত্ত
ব্যাখ্যা
ছড়ার ছন্দ বাংলা কবিতার প্রাচীনতম ছন্দ।
- ছড়ার ছন্দ স্বরাঘাত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ।
- পর্বের আদি স্বরে স্বাসাঘাত পড়ে বলে এই নাম দেওয়া হয়েছে। 
- একে লৌকিক ছন্দও বলা হয়। 
- আধুনিক কালে এই ছন্দ ছড়ার বিষয়বস্তুর পরিধি ছাড়িয়ে নানা বিষয়ের বাহন হয়ে উঠেছে। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
১৩.
বনফুলের রাজনৈতিক উপন্যাস কোনটি?
  1. ক) অগ্নি
  2. খ) চার অধ্যায়
  3. গ) মুক্তধারা
  4. ঘ) আগুনপাখি
সঠিক উত্তর:
ক) অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্নি
ব্যাখ্যা
• প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।
- বনফুল রচিত রাজনৈতিক উপন্যাস 'অগ্নি' ।
- উপন্যাসটি ভারতের ১৯৪২ সালের আগস্ট আন্দোলনের  পটভূমিতে রচিত।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে। 
- উপন্যাসের নায়ক উক্ত আন্দোলনের নেতা অংশুমান। 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-
- তৃণখন্ড,
- স্থাবর ,
- বৈতরণীর তীরে, 
- দ্বৈরথ,
- নির্মোক,
- সে ও আমি 
- জঙ্গম
- নবদিগন্ত প্রভৃতি।

- 'চার অধ্যায়' (১৯৩৪) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি রাজনৈতিক উপন্যাস।
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত বিখ্যাত উপন্যাস 'আগুনপাখি' 
- 'মুক্তধারা' নাটকটি  রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'মাধ্যমিক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) মধ্য + ইক
  2. খ) মধ্যম + ইক
  3. গ) মাধ্য + ইক
  4. ঘ) মাধ্যম + ইক
সঠিক উত্তর:
খ) মধ্যম + ইক
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যম + ইক
ব্যাখ্যা
মাধ্যমিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = মধ্যম + ইক 
অর্থ: 
- মধ্যবর্তী, 
- মধ্যস্থ
- মধ্যম সম্পর্কিত

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
নির্দেশক সর্বনাম ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
  1. ক) ওরা খেলায় অংশ নেয় নি।
  2. খ) সে নিজে অঙ্কটিা করছে।
  3. গ) কজন এসে খবরটা দেয়।
  4. ঘ) নিজেরা নিজেরা কাজটি সম্পন্ন করেছে।
সঠিক উত্তর:
ক) ওরা খেলায় অংশ নেয় নি।
উত্তর
সঠিক উত্তর:
ক) ওরা খেলায় অংশ নেয় নি।
ব্যাখ্যা
বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে।

অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিচু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয, তাকেঅনির্দিষ্ট সর্বনাম বলে। কেউ, কোথাও, কিছু, একজন ইত্যাদি দ্বারা অনির্দিষ্টতা নির্দেশ করা হয়্।
যেমন: একজন এসে খবরটা দেয়।

নির্দেশক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে।
 যেমন:
- নিকট নির্দেশক: এ, এই, এরা, ইনি;
- দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি।

অত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করছে, এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরণের সর্বনাম ব্যবহার করা হয়। আত্মবাচক নির্দেশক: নিজে, স্বয়ং ইত্যাদি।
যেমন: সে নিজে অঙ্কটিা করছে।

পারস্পরিক সর্বনাম: দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৬.
মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি?
  1. ক) তোহফা
  2. খ) বিষাদ সিন্ধু
  3. গ) রত্নবতী
  4. ঘ) জমিদার দর্পণ
সঠিক উত্তর:
গ) রত্নবতী
উত্তর
সঠিক উত্তর:
গ) রত্নবতী
ব্যাখ্যা
 • বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম গদ্যগ্রন্থ 'রত্নবতী'। 

মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ 'রত্নবতী' (১৮৬৯)।
- এটি মুসলমান সাহিত্যিক রচিত প্রথম বাংলা উপন্যাস।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) প্রকাশের চার বছর পর 'রত্নবতী' উপন্যাস প্রকাশিত হয়।
- লেখকের নাম পৃষ্ঠায় 'কৌতুকাবহ উপন্যাস' বলে উল্লেখ করেছেন। 
- প্রকৃতপক্ষে এটি রূপকথা জাতীয় শিক্ষামূলক একটি দীর্ঘ গল্প। 

- 'তোহফা' আলাওল রচিত নীতি কাব্য।
- 'বিষাদ সিন্ধু' (১৮৮৫-১৮৯১) মীর মশাররফ হোসেনের একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
- ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
Choose the similar meaning of the word 'Revoke'.
  1. ক) Commence
  2. খ) Repeal
  3. গ) Begin
  4. ঘ) Continue
সঠিক উত্তর:
খ) Repeal
উত্তর
সঠিক উত্তর:
খ) Repeal
ব্যাখ্যা
• Revoke (verb transitive)
English Meaning: officially cancel/ to cancel.
Bangla Meaning; বাতিল করা; প্রত্যাহার করা

Synonym - Rescind, Negate, Repeal, withdraw, suspend, recall, terminate, scrub, invalidate, call off etc.
Antonym - Engage, begin, continue, initiate, commence, start, etc.

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• Commence - আরম্ভ করা বা হওয়া। 
• Repeal - বাতিল করা; প্রত্যাহার করা।
• Begin -  শুরু করা; আরম্ভ করা
• Continue -  চলতে থাকা; অবিরাম অনুবৃত্তি করা; স্থায়ী থাকা; বহাল থাকা:
  সুতরাং বোঝা যাচ্ছে , প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Repeal শব্দটি revoke এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর হচ্ছে - Repeal. 

Source: Bangla Academy Dictionary.
১৮.
The generosity of Hazi Muhammad Mohsin is known to all. Here the word 'generosity ' is a/an -
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Material noun
  4. ঘ) Collective noun
সঠিক উত্তর:
ক) Common noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Common noun
ব্যাখ্যা
• The generosity of Hazi Muhammad Mohsin is known to all. Here the word 'generosity ' is a - Common noun.

Generosity
মূলত হচ্ছে একটি Abstract noun.
Abstract Noun: 
যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।
- তাই প্রশ্নে উল্লেখিত generosity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
১৯.
I got the cleaner (clean) under the cupboards.
  1. ক) clean
  2. খ) cleaned
  3. গ) to clean
  4. ঘ) cleaning
সঠিক উত্তর:
গ) to clean
উত্তর
সঠিক উত্তর:
গ) to clean
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get + ব্যক্তিবাচক object + infinitive (to + v1)  এই structure টি ব্যবহৃত হয়।

সুতরাং, প্রদত্ত বাক্যে get এরপরে object হিসাবে ব্যক্তি (cleaner) আসায়, clean এর infinitive হিসাবে to clean হবে।
২০.
Which of the following words has the opposite meaning of 'Equity'?
  1. ক) Fairly
  2. খ) Bias
  3. গ) Impartiality
  4. ঘ) Justice
সঠিক উত্তর:
খ) Bias
উত্তর
সঠিক উত্তর:
খ) Bias
ব্যাখ্যা
• Equity[noun] 
English meaning: The quality of being fair and impartial.
Bangla Meaning: ন্যায়পরায়ণতা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -

ক) Fairly -  পক্ষপাতহীনভাবে; ন্যায্যভাবে।
খ) Bias - পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক:
গ) Impartiality -  নিরপেক্ষতা; পক্ষপাতশূন্যতা; সমদর্শিতা।
ঘ) Justice - ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ

সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে bias শব্দটি Equity এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর - Bias.
২১.
While roaming around the city, we _____ many interesting sights.
  1. ক) see
  2. খ) saw
  3. গ) seen
  4. ঘ) have seen
সঠিক উত্তর:
খ) saw
উত্তর
সঠিক উত্তর:
খ) saw
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
সুতরাং, সঠিক উত্তর হবে -saw.
Complete sentence: While roaming around the city, we saw many interesting sights.
২২.
She was treating the patients. (Make it Passive)
  1. ক) The patients was treating by her.
  2. খ) The patients was being treated by her.
  3. গ) The patients were treating by her.
  4. ঘ) The patients were being treated by her.
সঠিক উত্তর:
ঘ) The patients were being treated by her.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The patients were being treated by her.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি past continuous tense এ আছে। 
- এই ধরণের বাক্যকে passive করার নিয়ম - 
- প্রথমে object টি subject হিসাবে বসে
- এরপর subject and tense অনুযায়ী auxiliary verb বসে
- being বসে
- এরপর মূল verb এর past participle form
- subject টি object রূপে। 
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The patients were being treated by her.
২৩.
Which of the following words is a common gender?
  1. ক) Actor
  2. খ) Parson
  3. গ) Chairman
  4. ঘ) Judge
সঠিক উত্তর:
ঘ) Judge
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Judge
ব্যাখ্যা
• ইংরেজিতে কতগুলো Noun আছে যারা Masculine and Feminine উভয়কেই বোঝায় এদের কে Common gender বলে।
- প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে Spouse (স্বামী বা স্ত্রী) হচ্ছে Common gender.
- অর্থাৎ এর Masculine and Feminine একই।

• আরো কিছু Common gender এর উদাহরণ -
- Parent
- Bird
- Judge
- Lawyer
- Sheep, etc.

• বাকি অপশনগুলোর মধ্যে - 
- Actor (অভিনেতা) এর feminine gender হচ্ছে Actress (অভিনেত্রী)
- Parson এবং Chairman হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ অর্থাৎ এদের কোনো feminine gender হয় না।
২৪.
Jenifer is one of the most intelligent girls in the class. (Make it Comparative)
  1. ক) Jenifer is intelligent than any other girls in the class.
  2. খ) Jenifer is intelligent than all other girls in the class.
  3. গ) Jenifer is more intelligent than most other girls in the class.
  4. ঘ) Jenifer is more intelligent than any other girls in the class.
সঠিক উত্তর:
গ) Jenifer is more intelligent than most other girls in the class.
উত্তর
সঠিক উত্তর:
গ) Jenifer is more intelligent than most other girls in the class.
ব্যাখ্যা
• One of the যুক্ত superlative sentence কে comparative এ রূপান্তরিত করার নিয়ম হলো - 
 - প্রথমে superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে
- verb বসবে
- এরপর one of the বাদ যাবে
- superlative degree এর comparative form বসে
- এরপর than most other বসবে এবং
- সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 

সুতরাং নিয়মানুযায়ী Jenifer is more intelligent than most other girls in the class. বাক্যটি সঠিক।
২৫.
Which of the following words is in singular form?
  1. ক) Bacteria
  2. খ) Media
  3. গ) Data
  4. ঘ) Synopsis
সঠিক উত্তর:
ঘ) Synopsis
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Synopsis
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কবল মাত্র Synopsis হচ্ছে singular. 
- এর plural form হচ্ছে - Synopses.

অন্যদিকে,
- Data হচ্ছে plural এবং এর singular হচ্ছে Datum.
- Media এর singular হচ্ছে Medium.
- Bacteria এর singular হচ্ছে Bacterium.
২৬.
Complete the proverb - "Fingers were made before _____."
  1. ক) stick
  2. খ) nail
  3. গ) forks
  4. ঘ) hand
সঠিক উত্তর:
গ) forks
উত্তর
সঠিক উত্তর:
গ) forks
ব্যাখ্যা
সম্পূর্ণ proverb টি: Fingers were made before forks.
Bengali Meaning: ঠ্যাং থাকতে ক্যান্ নিবি লাঠি? / দুই দিনের বৈরাগী, ভাতেরে কয় অন্ন।

Source: Live MCQ Lecture.
২৭.
Choose the correct answer.
  1. ক) We reached the school before the bell ring.
  2. খ) We reached the school before the bell rung.
  3. গ) We had reached the school before the ball rang.
  4. ঘ) We had reached the school before the ball rung.
সঠিক উত্তর:
গ) We had reached the school before the ball rang.
উত্তর
সঠিক উত্তর:
গ) We had reached the school before the ball rang.
ব্যাখ্যা
• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে We had reached the school before the ball rang. 

• কিন্তু যদি  before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে। 
যেমনঃ We shall have reached the school before the bell rings.
২৮.
They looked ______ the picture and laughed.
  1. ক) at
  2. খ) after
  3. গ) up
  4. ঘ) into
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
Look at - দেখো; দেখুন; তাকাও, তাকানো
look after somebody/something - যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা।
Look up - কোন কিছু খুজে বের করা।
Look into - তদন্ত করা

সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর at বসবে।
Complete sentence: They looked at the picture and laughed.

Source: Bangla Academy Dictionary
২৯.
I saw a flying bird. Here the word 'flying' is a/an -
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) verbal noun
  4. ঘ) noun
সঠিক উত্তর:
খ) participle
উত্তর
সঠিক উত্তর:
খ) participle
ব্যাখ্যা
• I saw a flying bird. Here the word 'flying' is a - participle.
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
Adverb দ্বারা verb + ing যদি modified হয় তবে তা present participle হবে।
- Participle দ্বারা চলমান sense বোঝায়।
৩০.
'Cut your coat according to your cloth' - এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।
  2. খ) তেল মাথায় তেল দেওয়া
  3. গ) আয় বুঝে ব্যয় কর
  4. ঘ) রতনে রতন চিনে
সঠিক উত্তর:
গ) আয় বুঝে ব্যয় কর
উত্তর
সঠিক উত্তর:
গ) আয় বুঝে ব্যয় কর
ব্যাখ্যা
• 'Cut your coat according to your cloth' - এর সঠিক অনুবাদ - আয় বুঝে ব্যয় কর

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
- রতনে রতন চিনে - Diamond cuts diamond. 
- নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা - Cut off one's nose to spite one's face - 
- তেল মাথায় তেল দেওয়া - Carry coals to Newcastle.

Source: Live MCQ Lecture
৩১.
Akash went to the market with a view to (buy) a book.
  1. ক) buy
  2. খ) to buy
  3. গ) buying
  4. ঘ) bought
সঠিক উত্তর:
গ) buying
উত্তর
সঠিক উত্তর:
গ) buying
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

সুতরাং সঠিক উত্তর - buying
সম্পূর্ণ বাক্যটি হবে - Akash went to the market with a view to buying a book.
৩২.
৭২ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
ঘ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 

নিয়ম-১ঃ
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি।

নিয়ম-২ঃ
৭২ = ১ × ৭২
      = ২ × ৩৬
      = ৩ × ২৪
      = ৪ × ১৮
      = ৬ × ১২
      = ৮ × ৯
  
৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪,৩৬, ৭২
                                 =১২ টি।
৩৩.
5 টাকায় 6টি দরে জিনিস ক্রয় করে 5 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) 50% লাভ
  2. খ) 25% লাভ
  3. গ) 50% ক্ষতি
  4. ঘ) 25% ক্ষতি
সঠিক উত্তর:
ক) 50% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) 50% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 টাকায় 6টি দরে জিনিস ক্রয় করে 5 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
6টি জিনিসের ক্রয়মূল্য 5 টাকা
1টি জিনিসের ক্রয়মূল্য 5/6 টাকা

4টি জিনিসের বিক্রয় মূল্য 5 টাকা
1টি জিনিসের বিক্রয় মূল্য 5/4 টাকা

লাভ = (5/4) - (5/6) টাকা
       = (30 - 20)/24 টাকা
       = 10/24 টাকা
       = 5/12

5/6 টাকায় লাভ হয় 5/12 টাকা
1 টাকায় লাভ হয় (6 × 5)/(12 × 5) টাকা
100 টাকায় লাভ হয় (6 × 5 × 100)/(12 × 5)  টাকা
                              = 50 টাকা
৩৪.
কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 
  1. ক) ৭.৫%
  2. খ) ৬.৫%
  3. গ) ১০.৫%
  4. ঘ) ১২.৫%
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 

ধরি,
আসল = ৮ টাকা
মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
 = ১৫০০ টাকা

আসল = (৫৫০০ - ১৫০০) = ৪০০০ টাকা।

৪০০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ১৫০০/(৪০০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা (১৫০০ × ১০০)/(৪০০০ × ৩)টাকা 
= ১২.৫%
৩৫.
2 + 7 + 12 + 17 +...............প্রথম 12টি পদের সমষ্টি কত? 
  1. ক) 425
  2. খ) 465
  3. গ) 354
  4. ঘ) 524
সঠিক উত্তর:
গ) 354
উত্তর
সঠিক উত্তর:
গ) 354
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 7 + 12 + 17 +...............প্রথম 12টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে
১ম পদ a = 2
সাধারণ অন্তর d = 7 - 2 = 5

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (12/2){2 × 2 + (12 - 1) × (5)}
= 6 {4 + 11 × (5)}
= 6 (4 + 55)
= 6 × 59
= 354
৩৬.
x2 - 6x + 8, x2 - 7x + 10 এবং x2 - 5x + 6 এর গ.সা.গু = কত?
  1. ক) (x - 3)
  2. খ) (x - 4)
  3. গ) (x - 5)
  4. ঘ) (x - 2)
সঠিক উত্তর:
ঘ) (x - 2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 8, x2 - 7x + 10 এবং x2 - 5x + 6 এর গ.সা.গু = কত?

সমাধান: 
১ম রাশি = x2 - 6x + 8
             = x2 - 2x - 4x + 8
            = x(x - 2) - 4(x - 2)
            = (x - 2)(x - 4)

৩য় রশি = x2 - 7x + 10
             = x2 - 2x - 5x + 10
             = x(x - 2) - 5(x - 2)
             = (x - 2)(x - 5)

২য় রশি = x2  - 5x + 6
             = x2 - 2x - 3x + 6
              = x(x - 2) - 3(x - 2)
             = (x - 2)(x - 3)

নির্ণেয় গ.সা.গু = (x - 2)
৩৭.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 14 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 1214 ঘন সে.মি. 
  2. খ) 1369 ঘন সে.মি. 
  3. গ) 1450 ঘন সে.মি. 
  4. ঘ) 1100 ঘন সে.মি. 
সঠিক উত্তর:
ঘ) 1100 ঘন সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1100 ঘন সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 14 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 14 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
                                           = (22/7) × 52 × 14
                                          = (22/7) ×  25 × 14 
                                          = 1100 ঘন সে.মি.
৩৮.
২৪৩° কোণকে কী কোণ বলা হয়?
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) স্থূলকোণ
  4. ঘ) পূরককোণ
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৩° কোণকে কী কোণ বলা হয়?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
২৫৩° হলো প্রবৃদ্ধ কোণ। 
৩৯.
x + 1/x = 5 হলে x/(x2 +x + 1) এর মান কত?
  1. ক) 1/5
  2. খ) 1/4
  3. গ) 1/6
  4. ঘ) 1/7
সঠিক উত্তর:
গ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 5 হলে x/(x2 +x + 1) এর মান কত? 

সমাধান: 
x + 1/x = 5 
(x2 + 1)/x = 5
x2 + 1 = 5x

 x/(x2 +x + 1) = x/(x2 + 1 + x)
                       = x/(5x + x)
                        = x/6x
                        = 1/6
৪০.
একটি গাছের পাদদেশ হতে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° । গাছটি 30 মিটার উঁচু হলে, গাছটি হতে ঐ স্থানটির দূরত্ব কত?
  1. ক) 15√3 মিটার 
  2. খ) 10√3 মিটার 
  3. গ) 20√3 মিটার 
  4. ঘ) 30√3 মিটার 
সঠিক উত্তর:
ঘ) 30√3 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30√3 মিটার 
ব্যাখ্যা
 
প্রশ্ন: একটি গাছের পাদদেশ হতে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° । গাছটি 30 মিটার উঁচু হলে, গাছটি হতে ঐ স্থানটির দূরত্ব কত?



সমাধান:
মনেকরি গাছটির পাদবিন্দু B, ভূমিতলের নির্দিষ্ট স্থান O এবং গাছটির শীর্ষবিন্দু A। অতএব গাছটি থেকে নির্দিষ্ট স্থানের দূরত্ব OB
∠AOB = 30° এবং AB = 30 মিটার
এখন,
tan 30° =AB /OB 
1/√3 = 30/OB 
OB = 30√3 মিটার 
৪১.
6x2 - 19x + 10 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (5x - 2)(3x - 2)
  2. খ) (2x - 5)(2x - 3)
  3. গ) (2x - 9)(3x - 10)
  4. ঘ) (2x - 5)(3x - 2)
সঠিক উত্তর:
ঘ) (2x - 5)(3x - 2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (2x - 5)(3x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 19x + 10 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
6x2 - 19x + 10
= 6x2 - 15x - 4x + 10 
= 3x(2x - 5) - 2(2x  - 5)
= (2x  - 5)(3x  - 2)
৪২.
৪০ জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া হলো মধ্যক কত? 
  1. ক) ১৬০
  2. খ) ১৬২
  3. গ) ১৬৩
  4. ঘ) ১৬৫
সঠিক উত্তর:
ঘ) ১৬৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬৫
ব্যাখ্যা
৪০ জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া হলো মধ্যক কত? 


সমাধান: 


এখানে
n  = ৪০ 

মধ্যক = {n /২ তম পদ ও (n /২) + ১ তম পদের সমষ্টি}/২
= {৪০/২ তম পদ ও (৪০ /২) + ১ তম পদের সমষ্টি}/২
= [২০তম পদ ও ২১তম পদের সমষ্টি}/২
= (১৬৫ + ১৬৫)/২ = ১৬৫ 
৪৩.
১ বর্গফুট = ______ বর্গসেন্টিমিটার
  1. ক) ৭২১ বর্গসেন্টিমিটার
  2. খ) ৯২৯ বর্গসেন্টিমিটার
  3. গ) ৮৩৯ বর্গসেন্টিমিটার
  4. ঘ) ৬৬৫ বর্গসেন্টিমিটার
সঠিক উত্তর:
খ) ৯২৯ বর্গসেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯২৯ বর্গসেন্টিমিটার
ব্যাখ্যা
১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার 
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)
১ বর্গসেন্টিমিটার = ০.১৫৫ বর্গইঞ্চি (প্রায়)
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
৪৪.
x + 2y = 8, 2x + y = 7 সমীকরণদ্বয়ে (x, y) এর মান কত? 
  1. ক) (2, 3)
  2. খ) (2, 4)
  3. গ) (2, 6)
  4. ঘ) (4, 3)
সঠিক উত্তর:
ক) (2, 3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 8, 2x + y = 7 সমীকরণদ্বয়ে (x, y) এর মান কত? 

সমাধান: 
x + 2y = 8..............(1)
2x + y = 7..............(2)

(1) - (2) × 2 ⇒ 
x + 2y - 4x - 2y = 8 - 14
- 3x = - 6
x = - 6/-3
x = 2

(1) ⇒
2 + 2y = 8
2y = 8 - 2
2y = 6
y = 3

(x, y) = (2, 3)
৪৫.
2n + 6 - 2n + 2 = 15 হলে n এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) - 1
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 2n + 6 - 2n + 2 = 15 হলে n এর মান কত?

সমাধান: 
2n + 6 - 2n + 2 =15
বা, 2n + 2 + 4 - 2n + 2 = 15 
বা, 2n + 2 . 24 - 2n + 2 = 15
বা, 2n + 2 (16 - 1) =15
বা, 2n + 2 .15 = 15 
বা, 2n + 2 = 1
বা, 2n + 2 =20
বা, n + 2 = 0 
    n = - 2 
৪৬.
A = {x ∈ N : 1 < x ≤ 4} এবং B = Ø হলে A ∪ B = কত? 
  1. ক) Ø
  2. খ) {2, 3}
  3. গ) {2, 3, 4}
  4. ঘ) {1, 2, 3, 4}
সঠিক উত্তর:
গ) {2, 3, 4}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2, 3, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 < x ≤ 4} এবং B = Ø হলে A ∪ B = কত? 

সমাধান: 
A = {x ∈ N : 1 < x ≤ 4}
 B = Ø

A = {2, 3, 4}
B =  Ø
 
A ∪ B = {2, 3, 4} ∪ Ø
          = {2, 3, 4}
৪৭.
১৬, ২৪, ৩২ এর ৪র্থ সমানুপাতী কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৪২
  3. গ) ৪৮ 
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
গ) ৪৮ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬, ২৪, ৩২ এর ৪র্থ সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি = ১৬
২য় রাশি = ২৪
৩য় রাশি = ৩২ 
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি ×  ৩য় রাশি 
১৬ × ৪র্থ রাশি = ২৪ × ৩২ 
৪র্থ রাশি = (২৪ × ৩২)১৬
= ৪৮
৪৮.
x4 + 2x2 + 1 = 7x2 হলে, x + 1/x = কত?
  1. ক) √3
  2. খ) √5
  3. গ) √7
  4. ঘ) √11
সঠিক উত্তর:
গ) √7
উত্তর
সঠিক উত্তর:
গ) √7
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 2x2 + 1 = 7x2 হলে, x + 1/x = কত?

সমাধান:
দেয়া আছে
x4 + 2x2 + 1 = 7x2 
বা, x4 + 1 = 5x2
বা, x4/x2 + 1/x2 = 5x2/x2
বা, x2 + 1/x2 = 5
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 5
বা, (x + 1/x)2 -  2 = 5
বা, (x + 1/x)2 = 5 + 2
বা, (x + 1/x)2 = 7
      x + 1/x = √7
৪৯.
প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?
  1. ক) ২৫ টি
  2. খ) ৫০ টি
  3. গ) ১০০ টি
  4. ঘ) ৭৫ টি
সঠিক উত্তর:
খ) ৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?

সমাধান: 
১টি চকলেটে লাভ = (৮.৫০ - ৮) টাকা = .৫০ টাকা 

০.৫০ টাকা লাভ হয় = ১টি চকলেটে 
১  টাকা লাভ হয় = ১/০.৫০ টি চকলেটে 
২৫  টাকা লাভ হয় = (১ × ২৫)/০.৫০ টি চকলেটে 
=  (১ × ২৫ × ১০০)/৫০
= ৫০ টি চকলেটে 
৫০.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ২৫ সে.মি, ২০ সে.মি ও ৫০০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?
  1. ক) ১২ সে.মি
  2. খ) ১০ সে.মি
  3. গ) ১৪ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
সঠিক উত্তর:
খ) ১০ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ২৫ সে.মি, ২০ সে.মি ও ৫০০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ২৫ সে.মি
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ =  ২০ সে.মি, 
আয়তাকার ঘনবস্তুর আয়তন = ৫০০০ ঘন সে.মি. 

আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = আয়তন/(প্রস্থ × দৈর্ঘ্য)
                                          = ৫০০০/(২৫ × ২০)
                                           = ১০ সে.মি
৫১.
tanθ.√(1 - sin2θ) = ?
  1. ক) sinθ
  2. খ) cosθ
  3. গ) tanθ
  4. ঘ) cotθ
সঠিক উত্তর:
ক) sinθ
উত্তর
সঠিক উত্তর:
ক) sinθ
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ.√(1 - sin2θ) = ?

সমাধান:
tanθ.√(1 - sin2θ) 
= (sinθ/cosθ)√(cos2θ)
= (sinθ/cosθ)(cosθ)
= sinθ
৫২.
আসিয়ানের ৪০ ও ৪১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) জাকার্তা, ইন্দোনেশিয়া
  2. খ) আলজিয়ার্স, আলজেরিয়া
  3. গ) শারম আল শেখ, মিশর
  4. ঘ) নমপেন, কম্বোডিয়া
সঠিক উত্তর:
ঘ) নমপেন, কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নমপেন, কম্বোডিয়া
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৮ - ১৩ নভেম্বর চারদিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
• করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়েছে।
• চেয়ারম্যান দেশ - কম্বোডিয়া (২০২২) এবং ইন্দোনেশিয়া (২০২৩)।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৫৩.
সাঁওতালদের বসবাস রয়েছে কোন অঞ্চলে?
  1. ক) রাঙামাটি
  2. খ) রংপুর
  3. গ) বান্দরবান
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
খ) রংপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রংপুর
ব্যাখ্যা
সাঁওতাল
• সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
• তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
• প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোটনাগপুর; পরে সরকার কর্তৃক নির্ধারিত সাঁওতাল পরগনায়।
• সাঁওতালদের ভাষা: সাঁওতালি।
• সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে।
• সাঁওতালদের যেমন ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই। খ্রিস্টান মিশনারিদের দ্বারা তাদের মধ্যে খ্রিস্টধর্ম প্রচারিত হচ্ছে। 
• প্রধান উৎস: সোহরাই।

তথ্যসূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৫৪.
কোনটি কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হিসেবে পরিচিত?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) BIOS
  4. ঘ) Hard Disc
সঠিক উত্তর:
খ) RAM
উত্তর
সঠিক উত্তর:
খ) RAM
ব্যাখ্যা
• মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
• এটি একটি অস্থায়ী মেমোরি।
• কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
• বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
• এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়।

তথ্যসূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিশ' প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
  2. খ) ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর
  3. গ) ১৯৪৮ সালের ২ সেপ্টেম্বর
  4. ঘ) ১৯৪৯ সালের ২ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ
• তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
• এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
• তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

বিঃদ্রঃ - যদি কোথাও তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠার তারিখ ২ সেপ্টেম্বর না থেকে ১ সেপ্টেম্বর থাকে তাহলে ১ সেপ্টেম্বর উত্তর করতে হবে। অনুরুপ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকাটি কখন প্রকাশিত হয় জানতে চাইলে ১৬ সেপ্টেম্বর উত্তর হবে। আর যদি ১৬ সেপ্টেম্বর না থাকে তাহলে হবে ১৫ সেপ্টেম্বর।  

তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫৬.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.৪১ শতাংশ
  2. খ) ১.৪৭ শতাংশ
  3. গ) ১.২৭ শতাংশ
  4. ঘ) ১.৩৭ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ১.৩৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১.৩৭ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, 
• মোট জনসংখ্যা : ১৭ কোটি ৮ লাখ 
• জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
• নারী ও পুরুষ অনুপাত  : ১০০ : ১০০.২ 
• স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২% যার মধ্যে পুরুষ - ৭৭.৪% নারী - ৭২.৯%।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২
৫৭.
কম্পিউটারে সাধারণত কয় ধরনের স্মৃতি থাকে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
কম্পিউটারে সাধারনত দুই ধরনের স্মৃতি থাকে।  যথা - 
১। প্রধান স্মৃতি (Main Memory)
২। সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
 
কম্পিউটারের সিপিইউ আবার তিনটি অংশে বিভক্ত। যথা - নিয়ন্ত্রন অংশ (Control Unit), গাণিতিক-যুক্তিক অংশ (Arithmetic-logic Unit) এবং স্মৃতি (Memory)। 
 
তথ্যসূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৮.
'প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা' কোন অনুচ্ছেদের আলোচ্য বিষয়?
  1. ক) অনুচ্ছেদ ১২২
  2. খ) অনুচ্ছেদ ১১৯
  3. গ) অনুচ্ছেদ ১১৮
  4. ঘ) অনুচ্ছেদ ১২১
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ ১২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ ১২১
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১২১ : প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা
সংসদের নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য একটি করে ভোটার-তালিকা থাকবে এবং ধর্ম, জাত, বর্ণ ও নারী-পুরুষভেদে ভোটারদের বিন্যস্ত করে কোন বিশেষ ভোটার-তালিকা প্রণয়ন করা যাবে না।

অন্যদিকে, 
• অনুচ্ছেদ ১১৮ : নির্বাচন কমিশন প্রতিষ্ঠা।
• অনুচ্ছেদ ১১৯ : নির্বাচন কমিশনের দায়িত্ব।
• অনুচ্ছেদ ১২২ : ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা।     

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।  
৫৯.
ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ভূষিত হন কোন খেতাবে?
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর প্রতীক
  3. গ) বীর বিক্রম
  4. ঘ) বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তর:
খ) বীর প্রতীক
উত্তর
সঠিক উত্তর:
খ) বীর প্রতীক
ব্যাখ্যা
ক্যাপ্টেন ডা.সিতারা বেগম, বীর প্রতীক
• জন্ম;- ১৯৪৬ সালের ৫ই সেপ্টেম্বর। গ্রাম কান্দাইল, ইউনিয়ন জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
• বাবা মোহাম্মদ ইসরাইল, মা হাকিমুন্নেছা বেগম।
• স্বামী ডা. আবিদুর রহমানও একজন মুক্তিযোদ্ধা।
• ডা. সিতারা বেগম কুমিল্লা সিএমএইচের চিকিৎসক ছিলেন।
• খেতাবের সনদ নম্বর ১৫।
• ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে। নাম ‘বাংলাদেশ হাসপাতাল’। 
• এই হাসপাতালে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন।   

তথ্যসূত্র: চিরন্তন ৭১, প্রথম আলো।
৬০.
কবে ভারতীয় সৈন্য বাংলাদেশ ত্যাগ করে?
  1. ক) ১২ মার্চ, ১৯৭২
  2. খ) ১০ ফ্রেব্রুয়ারি, ১৯৭২
  3. গ) ১৭ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ১১ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১২ মার্চ, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
ভারতীয় সৈন্য প্রত্যাবর্তন
• বিজয় লাভের স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তন আওয়ামী লীগ সরকারের অন্যতম সাফল্য হিসাবে বিবেচিত হয়।
• সাধারণত দেখা যায় যে, কোন দেশের মুক্তি সংগ্রামে সাহায্যকারী বিদেশি সৈন্য স্বাধীনতার পরেও বছরের পর বছর থেকে যায়। এর ফলে নানা সমস্যা দেখা দেয়। আওয়ামী লীগ সরকার এ বিপদ সম্পর্কে অবহিত ছিলেন।
• ভারত সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ১২ মার্চ, ১৯৭২ সকল ভারতীয় সৈন্য বাংলাদেশ ত্যাগ করে।

তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন কে?
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) খন্দকার মোশতাক আহমদ
  3. গ) ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী
  4. ঘ) এ এইচ এম কামারুজ্জামান
সঠিক উত্তর:
ঘ) এ এইচ এম কামারুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এ এইচ এম কামারুজ্জামান
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
• এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
• মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক (পাকিস্তান সামরিক বাহিনীর হাতে বন্দি)।
• সৈয়দ নজরুল ইসলাম - উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন)।  
• তাজউদ্দীন আহমদ - প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
• খন্দকার মোশতাক আহমদ - পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
• ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী - অর্থ, শিল্প,বাণিজ্য,পরিবহন ও জাতীয় রাজস্ব মন্ত্রী। 
এ এইচ এম কামারুজ্জামান - স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬২.
পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৭
  2. খ) ১৯৮৬
  3. গ) ১৯৮৯
  4. ঘ) ১৯৯৯
সঠিক উত্তর:
গ) ১৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৯
ব্যাখ্যা
• পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এ ৩ টি জেলার জনগনের সার্বিক উন্নয়নের জন্য রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তার শাসনামলে ১৯৮৯ সালে চতুর্থ জাতীয় সংসদে পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠন করে একটি বিল পাস করে।
• ১৯৮৯ সালের ৬ মার্চ রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৬৩.
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) ৪২ কিমি
  2. খ) ৩২ কিমি
  3. গ) ২৮ কিমি
  4. ঘ) ২৪ কিমি
সঠিক উত্তর:
ঘ) ২৪ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ কিমি
ব্যাখ্যা
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
▪ চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার
▪ এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। 
▪ ২০২৬ সালের জুনের ভেতর শেষ হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ।
▪ প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২