পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন১৫৩
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৫৩ প্রশ্ন

.
'কবি অথবা দন্ডিত পুরুষ' - কোন ধরনের রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ/সমালোচনা গ্রন্থ
সঠিক উত্তর:
গ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উপন্যাস
ব্যাখ্যা

হুমায়ুন আজাদ ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
তিনি বাংলাদেশের 'প্রথা বিরোধী লেখক' হিসাবে পরিচিত ছিলেন।
তার সাহিত্যকর্মগুলো নিম্নরূপঃ
 
কাব্যগ্রন্থঃ
- অলৌকিক স্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।

উপন্যাসঃ
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- পাক সার জমিন সাদ বাদ,
- সব কিছু ভেঙে পড়ে,
- কবি অথবা দন্ডিত পুরুষ৷
- রাজনীতিবিদগণ
- আব্বুকে মনে পড়ে (মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস)

সমালোচনা/প্রবন্ধগ্রন্থঃ
- রবীন্দ্রপ্রবন্ধ, রাষ্ট্র ও সমাজচিন্তা
- শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা
- নারী
- দ্বিতীয় লিঙ্গ

ভাষাতত্ত্বঃ
- বাক্যতত্ত্ব
- তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
কাকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে বিবেচনা করা হয়?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) জয়দেব
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) গোবিন্দদাস
সঠিক উত্তর:
খ) জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়দেব
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলি। এর নায়ক নায়িকা - রাধা ও কৃষ্ণ।
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়৷
অন্যান্য উল্লেখযোগ্য বৈষ্ণব পদাবলি রচয়িতা - বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস।
মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ - শ্রীকৃষ্ণকীর্তন৷
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
নিচের কে ইয়ং-বেঙ্গল আন্দোলনের অনুসারী ছিলেন না?
  1. ক) রামতনু লাহিড়ী,
  2. খ) রাধানাথ সিকদার,
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) অক্ষয়কুমার দত্ত
সঠিক উত্তর:
ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা

উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষানুরাগী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ছাত্রদেরকে সমকালীন কলকাতার সমাজ ইয়ং-বেঙ্গল হিসেবে আখ্যায়িত করে।
হেনরি লুই ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন। এ জন্যে তিনি ১৮২৮ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
তার অনুসারীদের মধ্যে রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ উল্লেখযোগ্য।
মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ সালের ডিসেম্বরে ডিরোজিও মৃত্যুবরণ করেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

.
কে প্রথম বাঙালিদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সংস্কার, আধুনিক শিক্ষার বিস্তার ও ধ্যান ধারণা প্রচলনের মাধ্যমে বাংলায় রেনেসাঁ'র সূত্রপাত করেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রাজা রামমোহন রায়
  4. ঘ) অক্ষয়কুমার দত্ত
সঠিক উত্তর:
গ) রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

বাংলায় নবজাগরণের সূচনা করেন রাজা রামমোহন রায়।
বাঙালিদের মধ্যে তিনিই প্রথম ধর্মীয় ও সামাজিক সংস্কার, আধুনিক শিক্ষার বিস্তার ও আধুনিক ধ্যান ধারণা প্রচলনের মাধ্যমে বাংলায় রেনেসাঁ'র সূত্রপাত করেন।
তার পথ অনুসরণ করেই পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ডিরোজিও প্রমুখ বাংলার রেনেসাঁ'র নেতৃত্ব দেন।
রামমোহন রায় ১৮২৮ সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

.
‘সুবচনী’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন -
  1. ক) সমরেশ বসু
  2. খ) সুভাষ মুখোপাধ্যায়
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) বিমল মিত্র
সঠিক উত্তর:
খ) সুভাষ মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুভাষ মুখোপাধ্যায়
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য লেখকদের নাম ও তাদের ছদ্মনামঃ

সুভাষ মুখোপাধ্যায় = সুবচনী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপো;
কামিনী রায় - জনৈক বঙ্গমহিলা।
সমরেশ বসু = কালকূট।
সোমেন চন্দ = ইন্দ্রকুমার সোম।
বিমল মিত্র = জাবালি।
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর
সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'মুসলিম সাহিত্য সমাজের' মুখপত্র হিসেবে পরিচিত ‘শিখা’ পত্রিকার সম্পাদক ছিলেন না কে?
  1. ক) আবুল হোসেন
  2. খ) আবুল ফজল
  3. গ) মোহাম্মদ আবদুর রশিদ
  4. ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন
ব্যাখ্যা

শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
শিখা বছরে একবার প্রকাশিত হত।
শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।

দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন।
প্রকাশকাল আশ্বিন ১৩৩৫ (অক্টোবর ১৯২৮) ও ১৩৩৬ (১৯২৯) সাল।
চতুর্থ ও পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল।
প্রকাশকাল ১৩৩৭ (১৯৩০) ও ১৩৩৮ (১৯৩১) বঙ্গাব্দ।

অপরদিকে,
'মাসিক সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।

উৎসঃ বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার।

.
'গাজী রহমান' কোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের চরিত্র?
  1. দুই সৈনিক
  2. রাইফেল রোটি আওরাত
  3. যাত্রা
  4. জাহান্নম হইতে বিদায়
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
উত্তর
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধকালীন রচিত ও প্রকাশিত উপন্যাস - শওকত ওসমানের জাহান্নম হইতে বিদায়
উপন্যাসের অন্যতম চরিত্র - গাজী রহমান। এই চরিত্রের মাধ্যমে শওকত ওসমান বাংলাদেশে পাকিবর্বরতা তুলে ধরেন।
গাজী রহমান - যুদ্ধকালের সাহসী মুক্তিযোদ্ধা নয়; বরং যুদ্ধের সময় নিরাপদ আশ্রয়ের সন্ধানে পথে নামে সে। এক সময় দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ বোধ করে নিজে।
কিন্তু তার অভিজ্ঞতাতেই পাঠকরা জানতে পারে সাধারণ মানুষ দেশে থেকেই অগ্নিগর্ভ সময়কে মোকাবেলা করছে।
এই উপন্যাসের নায়ক গাজী রহমান বা কোন ব্যক্তি নয়। বরং নায়ক হলো সময় বা যুদ্ধকাল।

উল্লেখ্য,
- সুদীপ্ত শাহীন - 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের চরিত্র।
- হাজী মখদুম মৃধা - 'দুই সৈনিক' উপন্যাসের চরিত্র।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘আজি এ প্রভাতে রবির কর - কেমনে পশিল প্রাণের ’পর, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাত-পাখির গান।’ চরণগুলো রবীন্দ্রনাথের কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
  1. ক) আষাঢ়
  2. খ) নির্ঝরের স্বপ্নভঙ্গ
  3. গ) সোনার তরী
  4. ঘ) বলাকা
সঠিক উত্তর:
খ) নির্ঝরের স্বপ্নভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্ঝরের স্বপ্নভঙ্গ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের প্রভাতসংগীত কাব্যটির (প্রকাশকাল বৈশাখ ১২৯০) দীর্ঘ কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গে’ ‘আজি এ প্রভাতে রবির কর’ – এই কাব্যপঙক্তিতে রবি তথা সূর্যকে সংবর্ধিত করার যে উচ্ছ্বসিত গীতময়তা তা মিলে যায় জীবনের শেষ কাব্য শেষ লেখার ‘প্রথম দিনের সূর্য’ কবিতার সূর্যের সঙ্গে। তবে শেষোক্ত কবিতাটি অতিসংহত, সংবৃত, মন্ত্রবাণীর মতো। এই দুই কাব্যের কবিতাদুটি মিলিয়ে পড়লে আমরা রবীন্দ্রকাব্যাদর্শের একটা বৃত্তায়ন রচনার লেখচিত্র পাই – যা আংটির মতো গোল – শুরু ও শেষ একই, যে-কোনো জায়গায় যেন শুরু ও শেষ হতে পারে। সারাজীবনের অভিজ্ঞতার জটিল সংশ্লেষ, উপনিষদ-ঈশ্বরভাবনা, পাশ্চাত্য দর্শনচিন্তার অভিঘাত, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বাস্তবতায় গড়ে-ওঠা তাঁর চৈতন্য শেষ পর্যন্ত নানা বাঁক ঘুরে, পরিবর্তন-রূপান্তরের মধ্য দিয়ে এই সূর্য-প্রতিমার একটি অপরিবর্তনীয় সূত্র বেঁধে দিয়েছিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর বদলে-যাওয়া কালচেতনা – ক্ষণকালের উদ্ভাস আর নিত্য পরিবর্তনশীল – ‘সবকিছু চলিয়াছে নিরন্তর পরিবর্তনবেগে, / সেই তো কালের ধর্ম। ’ (শেষ লেখা, ২নং কবিতা) অপরিবর্তনীয় সূত্রটি তাই শেষ পর্যন্ত অবিকল ছিল না।

সুত্রঃ কালি ও কলম

.
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন -
  1. ক) ২২ শ্রাবণ ১৩৮২
  2. খ) ১২ ভাদ্র ১৩৮৩
  3. গ) ১১ আশ্বিন ১৩৮৩
  4. ঘ) ১৩ ভাদ্র ৩৮২
সঠিক উত্তর:
খ) ১২ ভাদ্র ১৩৮৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ ভাদ্র ১৩৮৩
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি।
তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ‘ডি. লিট’ উপাধি বা সম্মাননা প্রদান করে।
১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

১০.
পল্লীকবি জসিমউদ্দীন এর কোন কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf' শিরোনামে অনূদিত হয়?
  1. ক) নকশী কাঁথার মাঠ
  2. খ) বালুচর
  3. গ) রাখালী
  4. ঘ) সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
ঘ) সোজন বাদিয়ার ঘাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোজন বাদিয়ার ঘাট
ব্যাখ্যা

কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
এ কাব্যটির প্রধান চরিত্র মুসলমান চাষীর ছেলে সোজন আর হিন্দুর মেয়ে দুলি।
কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf' (১৯৬৯) শিরোনামে অনূদিত হয়। গ্রাম বাংলার অপূর্ব অনবদ্য রূপকল্প এই কাব্য গ্রন্থের প্রধান চরিত্র সোজন ও দুলি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) সান্ধ্য দৈনিক নবযুগ
  2. খ) সাপ্তাহিক বিজলী
  3. গ) বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা
  4. ঘ) লাঙ্গল পত্রিকা
সঠিক উত্তর:
খ) সাপ্তাহিক বিজলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সাপ্তাহিক বিজলী
ব্যাখ্যা

বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
নিচের কোনটি আবু ইসহাক রচিত উপন্যাস নয়?
  1. ক) সূর্য-দীঘল বাড়ী
  2. খ) পদ্মার পলিদ্বীপ
  3. গ) জাল
  4. ঘ) হারেম
সঠিক উত্তর:
ঘ) হারেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হারেম
ব্যাখ্যা

আবু ইসহাক রচিত উপন্যাসঃ
- সূর্য-দীঘল বাড়ী (প্রথম উপন্যাস-১৯৫৫),
- পদ্মার পলিদ্বীপ (প্রথম নাম--মুখর বাটি),
- জাল ইত্যাদি।

তার রচিত গল্পগ্রন্থঃ
- হারেম,
- মহাপতঙ্গ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৩.
‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
ব্যাখ্যা

আহসান হাবীব ছিলেন আধুনিক কাব্য ধারার খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাংবাদিক।
তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রেমের কবিতা
- রাত্রিশেষ,
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুই হাতে দুই আদিম পাথর,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস -
- অরণ্য নীলিমা,
- জাফরানী রং পায়রা ও
- রানী খালের সাঁকো।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
‘মন ও জীবন’ কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
  1. ক) দিলারা হাশেম
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা

বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯): কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
তিনি বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত।
তিনি বেগম (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
তাঁর আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- কেয়ার কাঁটা (১৯৩৭),
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- অভিযাত্রিক (১৯৬৯) ইত্যাদি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]

১৫.
‘শকুন্ত উপাখ্যান’ নাটকের রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) বিজন ভট্টাচার্য
  3. গ) সিকানদার আবু জাফর
  4. ঘ) দ্বীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
গ) সিকানদার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
গ) সিকানদার আবু জাফর
ব্যাখ্যা

'সমকাল' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন - সিকান্‌দার আবু জাফর।
তিনি মূলত কবি, সঙ্গীতরচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ছিলেন।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হচ্ছে -

কবিতাঃ
- প্রসন্ন প্রহর
- তিমিরান্তিক
- বৈরীবৃষ্টিতে

নাটকঃ
- শকুন্ত উপাখ্যান
- সিরাজউদ্দৌলা
- মহাকবি আলাওল

উপন্যাসঃ
- মাটি আর অশ্রু
- জয়ের পথে
- পূরবী
- নবী কাহিনী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৬.
'কুন্দনন্দিনী' বঙ্কিমচন্দ্র রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) কৃষ্ণকান্তের উইল
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) বিষবৃক্ষ
সঠিক উত্তর:
ঘ) বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষবৃক্ষ
ব্যাখ্যা

'বিষবৃক্ষ' বঙ্কিমচন্দ্র রচিত সামাজিক উপন্যাস।
এই উপন্যাসের পটভূমি বিধবাবিবাহ আইন পাস হওয়ার সময়কাল।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - কুন্দনন্দিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৭.
কোন ভাষারীতিটি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল?
  1. ক) সাধু
  2. খ) চলিত
  3. গ) আঞ্চলিক
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ক) সাধু
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধু
ব্যাখ্যা

বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্যঃ
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

সূত্র:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৮.
বিলাতি > বিলিতি - এটি কিসের উদাহরণ?
  1. ক) সম্প্রকর্ষ
  2. খ) স্বরসঙ্গতি
  3. গ) অপিনিহিতি
  4. ঘ) অসমীকরণ
সঠিক উত্তর:
খ) স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বরসঙ্গতি
ব্যাখ্যা

স্বরসঙ্গতিঃ
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন-
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৯.
‘মৃত্যুঞ্জয়’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা

কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস
যেমন-
- মৃত্যুকে জয় করেছে যে = মৃত্যুঞ্জয়।
- পুনঃ আবৃত্তি করা হয় যা = পুনরাবৃত্তি।
- জলে চলে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
নিচের কোন বাক্যে বিশেষ্য পদের বাহুল্য প্রয়োগজনিত ভুল রয়েছে?
  1. ক) এরূপ জীবন কল্পনা করতেও আমাদের আতঙ্ক হয়েছিল।
  2. খ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
  3. গ) অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  4. ঘ) সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
সঠিক উত্তর:
খ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
উত্তর
সঠিক উত্তর:
খ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
ব্যাখ্যা

অপশন খ) তে বাহুল্য বিশেষ্য পদের বাহুল্য প্রয়োগজনিত ভুল রয়েছে।
এর সঠিক রূপঃ অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়।

অপশন গ) তে বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি রয়েছে।
এর শুদ্ধরূপ হবেঃ অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

অপশন ক ও ঘ - তে প্রদত্ত বাক্য দুটি শুদ্ধ।

উৎসঃ ভাষা শিক্ষা বই, ড. হায়াৎ মামুদ।

২১.
‘কৌমুদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) রাত্রি
  2. খ) চাঁদ
  3. গ) অন্ধকার
  4. ঘ) জ্যোৎস্না
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না
ব্যাখ্যা

জ্যোৎস্না শব্দের সমার্থক শব্দ কৌমুদী।
জ্যোৎস্না - চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক।
অন্যদিকে,
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২২.
নিচের কোন বাক্যে মিশ্র ক্রিয়ার উপস্থিতি রয়েছে?
  1. ক) তিনি বলতে লাগলেন
  2. খ) শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
  3. গ) তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
  4. ঘ) এখন যেতে পার
সঠিক উত্তর:
গ) তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
উত্তর
সঠিক উত্তর:
গ) তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
ব্যাখ্যা

মিশ্র ক্রিয়াঃ
বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্‌, হ্‌, দে, পা, যা, কাট্‌ গা, ছাড়, ধর্‌, মার্‌ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।
যেমন -
- বিশেষ্যের উত্তর (পরে) - আমরা তাজমহল দর্শন করলাম। এখন গোল্লায় যাও
- বিশেষণের উত্তর (পরে) - তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
- ধ্বনাত্মক অব্যয়ের উত্তর (পরে) - মাথা ঝিম ঝিম্‌ করছে। ঝম্‌ ঝম্‌ করে বৃষ্টি পড়ছে

প্রশ্নের অন্যান্য উদাহরণগুলো যৌগিক ক্রিয়ার উদাহরণ।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

২৩.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. ক) দার - স্বামী
  2. খ) দর্শক - নির্দেশক
  3. গ) বিন্দু - রাশি
  4. ঘ) প্রাচ্য - প্রতীচ্য
সঠিক উত্তর:
খ) দর্শক - নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
খ) দর্শক - নির্দেশক
ব্যাখ্যা

দর্শক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রদর্শক।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিপরীত শব্দযুগলঃ
পূর্ণ - শূণ্য।
প্রবণতা - উদাসীনতা।
প্রত্যর্থী - অর্থী।
পথ - বিপথ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২৪.
'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' তাকে এক কথায় কি বলে?
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) অবিমৃশ্যকারী
  3. গ) অবিসংবাদী
  4. ঘ) প্রত্যুৎপন্নমতি
সঠিক উত্তর:
খ) অবিমৃশ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
খ) অবিমৃশ্যকারী
ব্যাখ্যা

অবিমৃশ্যকারী = যে ভবিষ্যত না ভেবেই কাজ করে।
অবিসংবাদী = যে বিষয়ে কোন বিতর্ক নেই।
অপরিণামদর্শী = যে ভবিষ্যতের চিন্তা করেনা বা দেখে না।
প্রত্যুৎপন্নমতি = যার উপস্থিত বুদ্ধি আছে।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২৫.
‘রাজা-বাদশা’ মিশ্র শব্দটি কোন দুটি শব্দ যোগে গঠিত?
  1. ক) আরবি + ফারসি
  2. খ) তৎসম + ফারসি
  3. গ) বাংলা + ফারসি
  4. ঘ) বাংলা + আরবি
সঠিক উত্তর:
খ) তৎসম + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎসম + ফারসি
ব্যাখ্যা

বাংলা ভাষার কিছু মিশ্রিত শব্দের উদাহরণ-
- রাজা - বাদশা (তৎসম ও ফারসি ভাষার মিশ্রণ),
- পকেটমার (ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত),
- চৌহদ্দি (আরবি ও ফারসি ভাষার মিশ্রণে গঠিত),
- হাট - বাজার (বাংলা ও ফারসি ভাষার মিশ্রণে গঠিত),
- হেড - মৌলবী (ইংরেজি ও ফারসি ভাষার মিশ্রণ),
- হেড - পন্ডিত (ইংরেজি ও তৎসম ভাষার মিশ্রণ),
- খ্রিস্টাব্দ (ইংরেজি ও তৎসম ভাষার মিশ্রণে গঠিত),
- ডাক্তার - খানা (ইংরেজি ও ফারসি ভাষার মিশ্রণ)।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৬.
অধিরোহণ শব্দে ‘অধি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) আধিপত্য
  2. খ) উপরি
  3. গ) ব্যাপ্তি
  4. ঘ) আতিশয্য
সঠিক উত্তর:
খ) উপরি
উত্তর
সঠিক উত্তর:
খ) উপরি
ব্যাখ্যা

উপসর্গঃ;শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে বলা হয় উপসর্গ।
উপসর্গ ৩ প্রকার।
- সংস্কৃত
- বাংলা
- বিদেশী

সংস্কৃতঃ প্র, পরা, অপ, সম্‌ দূর, অধি এ রূপ বিশটি (২০) টি উপসর্গ রয়েছে।
সংস্কৃত উপসর্গ তৎসম শব্দ বা ধাতুর পূর্বে বসে।

অধি
অর্থদ্যোতকতা - উপরি।
উদাহরণ - অধিরোহণ, অধিষ্ঠান।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৭.
‘Communism’ শব্দের সঠিক পারিভাষিক শব্দ কি?
  1. ক) সাম্রাজ্যবাদ
  2. খ) সামন্তবাদ
  3. গ) সাম্যবাদ
  4. ঘ) সমাজতন্ত্র
সঠিক উত্তর:
গ) সাম্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) সাম্যবাদ
ব্যাখ্যা

Communism - সাম্যবাদ
Imperialism - সাম্রাজ্যবাদ
Feudalism - সামন্তবাদ
Fascism - ফ্যাসিবাদ
উৎসঃ;ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷, অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমী অভিধান।

২৮.
নিচের কোন শব্দটি ষ-ত্ব বিধানের নিয়মসিদ্ধ উপায়ে গঠিত?
  1. ক) ঊষা
  2. খ) বিষম
  3. গ) ষড়যন্ত্র
  4. ঘ) ভূষণ
সঠিক উত্তর:
খ) বিষম
উত্তর
সঠিক উত্তর:
খ) বিষম
ব্যাখ্যা

ই -কারান্ত এবং উ -কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমনঃ অভিসেক > অভিষেক, বিসম > বিষম ইত্যাদি।

কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
দর্শন, আদর্শ, অর্শ, বর্শা ইত্যাদি শব্দে ষ হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৯.
নিচের কোন বানানটি ভুল নয়?
  1. ক) বানিজ্য
  2. খ) পীপিলিকা
  3. গ) অভিজাত্য
  4. ঘ) রেজিস্ট্রি
সঠিক উত্তর:
ঘ) রেজিস্ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেজিস্ট্রি
ব্যাখ্যা

- প্রদত্ত প্রশ্নের অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে রেজিস্ট্রি
- পীপিলীকা শব্দের শুদ্ধ বানান পিপীলিকা
- অভিজাত্য শব্দের শুদ্ধ বানান আভিজাত্য
- বানিজ্য শব্দের শুদ্ধ বানান বাণিজ্য

উৎসঃ;ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৩০.
নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদের উদাহরণ?
  1. ক) পরিঃ + ছেদ = পরিচ্ছেদ
  2. খ) অপঃ + অগ্নি = অবগ্নি
  3. গ) সম + প্রদান = সম্প্রদান
  4. ঘ) অন্তঃ + গত = অন্তর্গত
সঠিক উত্তর:
ঘ) অন্তঃ + গত = অন্তর্গত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তঃ + গত = অন্তর্গত
ব্যাখ্যা

পূর্বপদের শেষে যদি বিসর্গ (র - জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ/ন থাকে, কিংবা অন্তঃস্থ বর্ণ (য্‌/র্‌/ল) অথবা হ থাকে।
তবে সন্ধির ফলে বিসর্গ - রেফ এ রূপান্তরিত হয় এবং তা পরে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
- অন্তঃ + গত = অন্তর্গত।
- দুঃ + জন = দুর্জন।

প্রশ্নের ভুল সন্ধিগুলোর সঠিক রূপান্তরঃ
- পরি + ছেদ = পরিচ্ছেদ
- অপ্‌ + অগ্নি = অবগ্নি
- সম্‌ + প্রদান = সম্প্রদান।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৩১.
Repetition of consonant sounds at the beginning of words is called -
  1. ক) Anaphora
  2. খ) Alteration
  3. গ) Alliteration
  4. ঘ) Allusion
সঠিক উত্তর:
গ) Alliteration
উত্তর
সঠিক উত্তর:
গ) Alliteration
ব্যাখ্যা
Repetition of consonant sounds at the beginning of words or stressed syllables is known as alliteration.
Example: ''Puffs, powders, patches, Bibles, billet-doux''.
Here 'p' has been repeated.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩২.
The literature of _____ was preceded by Romanticism and was followed by Modernism.
  1. ক) Renaissance Period
  2. খ) Elizabethan Period
  3. গ) Victorian Period
  4. ঘ) Post-modern Period
সঠিক উত্তর:
গ) Victorian Period
উত্তর
সঠিক উত্তর:
গ) Victorian Period
ব্যাখ্যা

- Victorian Period হল Romantic Period আর Modern Period-এর মধ্যবর্তী যুগ।
- Romantic Period - এর সাহিত্যিক বৈশিষ্ঠ্য থাকার পাশাপাশি এই যুগের সাহিত্যকর্মে আধুনিক যুগের অনেক বৈশিষ্ঠ্যও ছিল লক্ষ্মণীয়।
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.

৩৩.
"And never a saint took pity on
My soul in agony." these lines are taken from-
  1. ক) Kubla Khan
  2. খ) The Rime of the Ancient Mariner
  3. গ) The Daffodils
  4. ঘ) To Daffodils
সঠিক উত্তর:
খ) The Rime of the Ancient Mariner
উত্তর
সঠিক উত্তর:
খ) The Rime of the Ancient Mariner
ব্যাখ্যা

"Alone, alone, all, all alone,
Alone on a wide wide sea!
And never a saint took pity on
My soul in agony."

- The Rime of the Ancient Mariner (PART IV)
By S. T Coleridge

৩৪.
Who wrote the novel 'Middlemarch'?
  1. ক) William Blake
  2. খ) George Bernard Shaw
  3. গ) William Somerset Maugham
  4. ঘ) George Eliot
সঠিক উত্তর:
ঘ) George Eliot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) George Eliot
ব্যাখ্যা

Middlemarch, in full Middlemarch: A Study of Provincial Life, a novel by George Eliot (pseudonym of Mary Ann Evans), published in eight parts in 1871–72 and also published in four volumes in 1872.
It is considered to be Eliot’s masterpiece.

Her other notable works-
- “Felix Holt”
- “Scenes of Clerical Life”
- “Romola”
- “Adam Bede”
- “Daniel Deronda”
- “The Mill on the Floss”
- “Silas Marner”

Source: Britannica.com

৩৫.
Who wrote ‘In Memoriam’?
  1. ক) Lord Alfred Tennyson
  2. খ) John Milton
  3. গ) John Dryden
  4. ঘ) John Stuart Mill
সঠিক উত্তর:
ক) Lord Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
ক) Lord Alfred Tennyson
ব্যাখ্যা

Lord Alfred Tennyson was a represented/Lyric poet of the Victorian Age.
His famous elegy: ‘In Memoriam’.
His other famous poems:
- Oenone,
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur etc.

Famous comedies:
- The Falcon,
- Queen Mary,
- Harold.

Source: Live MCQ Old Lecture and Britannica

৩৬.
‘On Liberty’ is written by-
  1. ক) John Bunyan
  2. খ) Voltaire
  3. গ) John Stuart Mill
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
গ) John Stuart Mill
উত্তর
সঠিক উত্তর:
গ) John Stuart Mill
ব্যাখ্যা
John Stuart Mill (1806-73):
- On Liberty
- Utilitarianism
- The Subjection of Women
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩৭.
_____ is a kind of drama that provides sensational entertainment.
  1. ক) Tragedy
  2. খ) Comedy
  3. গ) Revenge Tragedy
  4. ঘ) Melodrama
সঠিক উত্তর:
ঘ) Melodrama
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Melodrama
ব্যাখ্যা

Melodrama - a kind of drama that provides sensational entertainment.
Comedy is a kind of drama which begins with adversity or discord but ends in happiness.
Tragedy is a form of drama which presents the fall of a superior human being for a mistake of some kind.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩৮.
Which one of the following words is feminine in form?
  1. ক) Stallion
  2. খ) Lad
  3. গ) Ram
  4. ঘ) Hind
সঠিক উত্তর:
ঘ) Hind
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hind
ব্যাখ্যা

Masculine ---- Feminine
- Stallion (ঘোড়া) ---- Mare (ঘোটকী)
- Lad (বালক) --- Lass (বালিকা)
- Ram (ভেড়া) --- Ewe (ভেড়ি)
- Stag (হরিণ) --- Hind (হরিণী)

Source: Oxford and Bangla Academy Dictionary

৩৯.
N.B. Stands for -
  1. ক) Note before
  2. খ) No bearing
  3. গ) Nota bene
  4. ঘ) No bar
সঠিক উত্তর:
গ) Nota bene
উত্তর
সঠিক উত্তর:
গ) Nota bene
ব্যাখ্যা

Nota bene is a Latin phrase that first appeared in English writing. Often abbreviated as NB, n.b. etc.
The phrase is Latin for ''note well'' and comes from the Latin roots notāre (''to note'') and bene (''well'').
It is in the singular imperative mood, instructing one individual to note well the matter at hand, i.e., to take notice of or pay special attention to it.

৪০.
Which word is similar to 'Resolve'?
  1. ক) deceive
  2. খ) confuse
  3. গ) dismay
  4. ঘ) firmness
সঠিক উত্তর:
ঘ) firmness
উত্তর
সঠিক উত্তর:
ঘ) firmness
ব্যাখ্যা

Resolve (VERB):
Meaning: Settle or find a solution to (a problem or contentious matter); Cause (a symptom or condition) to heal or subside.
Bangla Meaning: সিদ্ধান্ত গ্রহণ করা; স্থির করা; দৃঢ়সংকল্প।
Synonyms: determine, decide, make up one's mind, take a decision, firmness

Source: Oxford and Bangla Academy Dictionary.

৪১.
Which word means the opposite of 'Heal'?
  1. ক) Alleviate
  2. খ) Abundance
  3. গ) Infect
  4. ঘ) Shortage
সঠিক উত্তর:
গ) Infect
উত্তর
সঠিক উত্তর:
গ) Infect
ব্যাখ্যা

Heal (VERB):
Meaning: Become sound or healthy again.
Bangla Meaning: নিরাময় হওয়া/করা; সারা/সারানো।
Synonyms: cure, treat successfully, restore to health, alleviate, assuage, palliate, relieve, ameliorate.
Antonyms: aggravate, infect, worsen.

Source: Oxford and Bangla Academy Dictionary.

৪২.
Identify the word which is spelt correctly :
  1. ক) consciencious
  2. খ) pearseverance
  3. গ) inconnvennience
  4. ঘ) maintenance
সঠিক উত্তর:
ঘ) maintenance
উত্তর
সঠিক উত্তর:
ঘ) maintenance
ব্যাখ্যা

Maintenance (NOUN):
Meaning: The process of keeping something in good condition.
Bangla Meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

অন্যান্য শব্দগুলোর শুদ্ধরূপঃ
Consciencious = Conscientious
Pearseverance = Perseverance
Inconnvennience = Inconvenience

Source: Oxford and Bangla Academy Dictionary.

৪৩.
'He is making insane amounts of money!' The word 'insane' in the above sentence means -
  1. ক) outrageously high
  2. খ) disordered
  3. গ) mentally ill
  4. ঘ) horrible
সঠিক উত্তর:
ক) outrageously high
উত্তর
সঠিক উত্তর:
ক) outrageously high
ব্যাখ্যা

Insane (ADJECTIVE):
Meaning:
1. In a state of mind that prevents normal perception, behaviour, or social interaction; seriously mentally ill.
2. Shocking; outrageous.
3. Outrageously high

Bangla meaning: উম্মাদ; বাতুল; পাগল; বিকৃতমস্তিষ্ক; কাণ্ডজ্ঞানহীন

Source: Oxford and Bangla Academy Dictionary.

৪৪.
Something which is 'ostentatious' is -
  1. ক) easily irritated
  2. খ) displaying arrogance
  3. গ) attracting or seeking to attract attention
  4. ঘ) known for sudden changes in attitude or behavior
সঠিক উত্তর:
গ) attracting or seeking to attract attention
উত্তর
সঠিক উত্তর:
গ) attracting or seeking to attract attention
ব্যাখ্যা

Ostentatious (adjective)
Meaning:
1. attracting or seeking to attract attention, admiration, or envy often by gaudiness or obviousness:
2. overly elaborate or conspicuous:
3. characterized by, fond of, or evincing ostentation.
Source: Merriam-webster Dictionary

৪৫.
Identify the determiner in the following sentence: ‘If you have any problem, telephone me’.
  1. ক) If
  2. খ) any
  3. গ) problem
  4. ঘ) you
সঠিক উত্তর:
খ) any
উত্তর
সঠিক উত্তর:
খ) any
ব্যাখ্যা
all, any, both, some, no, every, either, neither, few, little, many, much, another, enough, several ইত্যাদি হল general determiner।
৪৬.
This is a forbidden place. Here 'forbidden' is a -
  1. ক) gerund
  2. খ) verbal noun
  3. গ) gerundial infinitive
  4. ঘ) past participle
সঠিক উত্তর:
ঘ) past participle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) past participle
ব্যাখ্যা
Forbid একটি Verb যেটির past participle form হল forbidden।
৪৭.
This machine made in Bangladesh is good. The underlined part of the sentence is a -
  1. ক) noun phrase
  2. খ) adverb phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) participle phrase
সঠিক উত্তর:
গ) adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective phrase
ব্যাখ্যা
আন্ডারলাইনকৃত অংশটি machine-কে modify করছে। machine একটি noun।
আমরা জানি, noun-কে মডিফাই করা adjective-এর কাজ।
তাই, আন্ডারলাইন করা অংশটি adjective phrase.
৪৮.
The news that he had an accident is true. This is a -
  1. ক) compound sentence
  2. খ) complex sentence
  3. গ) simple sentence
  4. ঘ) interrogative sentence
সঠিক উত্তর:
খ) complex sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) complex sentence
ব্যাখ্যা
complex sentence-এ একটি Principal Clause থাকে, এক বা একাধিক subordinate clause থাকে।
উপরের বাক্যটিতে ‘that he had an accident’ একটি subordinate clause। The news is true হল principal clause।
৪৯.
Change the voice : “The house is building”.
  1. ক) The house is being built.
  2. খ) The house is built
  3. গ) The house has built.
  4. ঘ) The house has been built.
সঠিক উত্তর:
ক) The house is being built.
উত্তর
সঠিক উত্তর:
ক) The house is being built.
ব্যাখ্যা
build একটি complementবিহীন quasi passive verb. Quasi-passive verbগুলো half active এবং half passive। Quasi-passive Verb যে বাক্যে থাকে তার active এবং passive উভয় form-এর subject একই থাকে।
Source: A Passage to the English Language by S M Zakir Hossain
৫০.
To draw the attention of the reader to a certain (side) aspect or detail of the subject, we use_
  1. ক) PC
  2. খ) postscript
  3. গ) NB
  4. ঘ) RSVP
সঠিক উত্তর:
গ) NB
উত্তর
সঠিক উত্তর:
গ) NB
ব্যাখ্যা
Nota Bene অর্থ হল Note well.
৫১.
'All attended the picnic save your brother'. The word 'save' in this sentence is a/an -
  1. ক) verb
  2. খ) adjective
  3. গ) preposition
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
গ) preposition
উত্তর
সঠিক উত্তর:
গ) preposition
ব্যাখ্যা
Here, 'save' is a preposition and it means 'other than' or 'except'.
We can cite another example here:--
- We have no hope save one.
আমাদের একটি ছাড়া আর কোন আশা নেই।
তদ্রূপঃ---
- All attended the picnic save your brother.
তোমার/ আপনার ভাই ব্যতীত সবাই পিকনিকে উপস্থিত ছিল।
৫২.
Which one is correct sentence?
  1. ক) The teacher recommended the new book.
  2. খ) We played instead of work.
  3. গ) The captain ordered to his soldiers to march on.
  4. ঘ) We reached at the station.
সঠিক উত্তর:
ক) The teacher recommended the new book.
উত্তর
সঠিক উত্তর:
ক) The teacher recommended the new book.
ব্যাখ্যা
প্রথম অপশনটি ছাড়া সবগুলোই অশুদ্ধ বাক্য। অপশন B-তে সঠিক বাক্য হবে We played instead of working. অপশন C তে সঠিক বাক্য হবে The captain ordered his soldiers to march on. অপশন D তে সঠিক বাক্য হবে We reached the station.
Source: A Passage to the English Language by S M Zakir Hossain
৫৩.
The word 'infant' means-
  1. ক) a brother
  2. খ) a sister
  3. গ) a very young child
  4. ঘ) a sibling
সঠিক উত্তর:
গ) a very young child
উত্তর
সঠিক উত্তর:
গ) a very young child
ব্যাখ্যা
infant (noun)- a very young child or baby.
Source: Oxford Languages
৫৪.
Fill in the blank: Virtue will prevail ____ evils one day.
  1. ক) off
  2. খ) over
  3. গ) down
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) over
উত্তর
সঠিক উত্তর:
খ) over
ব্যাখ্যা
prevail over অর্থ জয়ী হওয়া।
৫৫.
How __________ he is!
  1. ক) a nice boy
  2. খ) nice a boy
  3. গ) nice the boy
  4. ঘ) a very nice boy
সঠিক উত্তর:
খ) nice a boy
উত্তর
সঠিক উত্তর:
খ) nice a boy
ব্যাখ্যা
How + adjective + (a/an)+ noun phrase এভাবে sentenceটি গঠিত হয়।
Source: A Passage to the English Language by S M Zakir Hossain
৫৬.
কোন সংখ্যার ৮৯% হ্রাস পেলে ১১/২৫ হয়?
  1. ক) ২৩/২৫
  2. খ) ১১
  3. গ) ৭
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা

(১০০ - ৮৯)% = ১১%

১১% = ১১/২৫
১% = ১১ / (২৫ × ১১)
১০০% = (১১ × ১০০) / (২৫ × ১১)
= ৪

৫৭.
ক ও খ একটি কাজ একত্রে ১২ দিনে, খ ও গ একত্রে ৮ দিনে এবং ক ও গ একত্রে ১৬ দিনে সম্পন্ন করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করতে পারে?
  1. ক) ৪১/১২ দিনে
  2. খ) ৪৮/১৩ দিনে
  3. গ) ৮৯/১২ দিনে
  4. ঘ) ৯৬/১৩ দিনে
সঠিক উত্তর:
ঘ) ৯৬/১৩ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৬/১৩ দিনে
ব্যাখ্যা

ক + খ ১ দিনে করে ১/১২ অংশ,
খ + গ ১ দিনে করে ১/৮ অংশ,
ক + গ ১ দিনে করে ১/১৬ অংশ

∴ ২(ক+খ+গ) ১ দিনে করে = (১/১২ + ১/৮ + ১/১৬) অংশ
= (৪ + ৬ + ৩)/৪৮
= ১৩/৪৮ অংশ
তাহলে, (ক + খ + গ) ১ দিনে করে = ১৩ / (৪৮ × ২) = ১৩/৯৬ অংশ

১৩/৯৬ অংশ কাজ করে ১ দিনে
১ অংশ বা সম্পূর্ণ কাজ করে = ৯৬/১৩ দিনে

৫৮.
কোন আসলের ৬ বছরের সরল মুনাফা সেই আসলের ৩০% হলে কত বছর পর তা আসলের সমান হবে?
  1. ক) ১০
  2. খ) ২২
  3. গ) ২০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা

ধরি,
আসল = ক টাকা
৬ বছর পর মুনাফা = ক এর ৩০%
= ক × ৩০/১০০
= ৩ক/১০

৩ক/১০ টাকা মুনাফা হয় ৬ বছরে
১ টাকা মুনাফা হয় = (৬ × ১০)/৩ক বছরে
ক টাকা মুনাফা হয় = (৬ × ১০ × ক)/৩ক = ২০ বছরে

৫৯.
দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত?
  1. ক) ৮১
  2. খ) ৫৪
  3. গ) ৬৩
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
ঘ) ৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২
ব্যাখ্যা

ধরি,
একক স্থানীয় অংকটি ক
দশক স্থানীয় অংকটি = (৯ – ক)
সুতরাং সংখ্যাটি = ১০(৯ - ক) + ক

শর্তমতে,
১০ক + (৯ - ক) = ১০(৯ - ক) + ক – ৪৫
বা, ৯ক + ৯ = ৯০ – ১০ক + ক – ৪৫
বা, ৯ক + ৯ক = ৪৫ – ৯
বা, ১৮ক = ৩৬
সুতরাং, ক = ২

∴ সংখ্যাটি = ১০(৯ - ২) + ২ = ৭২

৬০.
log(3√5) / log5 = কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
গ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/3
ব্যাখ্যা

log(3√5) / log5
= (log51/3) / log5
= (1/3 log5) / log5
= 1/3

৬১.
একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হত। গরুটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩৫০০
  2. খ) ৩২০০
  3. গ) ২৫০০
  4. ঘ) ৩০০০
সঠিক উত্তর:
ঘ) ৩০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০০০
ব্যাখ্যা

৫% লাভে বিক্রয় করলে পূর্বের থেকে বিক্রয়মূল্য বেশি হয় = ১০% + ৫% = ১৫%
১৫% = ৪৫০
সুতরাং, ১০০% = (৪৫০×১০০)/১৫ = ৩০০০ টাকা। 

৬২.
২ - ২ + ২ – ২ +..... ধারাটির (২n + ২) সংখ্যক পদের সমষ্টি কত?
  1. ক) ২
  2. খ) ০
  3. গ) ২n
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০
ব্যাখ্যা
২n + ২ জোড় সংখ্যা হওয়ায় (২n + ২) সংখ্যক পদের সমষ্টি শূন্য হবে।
৬৩.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ১৩, ১১, ৭ সে.মি। এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ২০০০ বর্গ সে.মি
  2. খ) ৬২২ বর্গ সে. মি
  3. গ) ৩৭৫ বর্গ সে. মি
  4. ঘ) ২০০২ বর্গ সে. মি
সঠিক উত্তর:
খ) ৬২২ বর্গ সে. মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২২ বর্গ সে. মি
ব্যাখ্যা
ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে a,b,c হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল = ২(ab+bc+ca) বর্গ একক
৬৪.
নিচের চিত্রের জন্য কোনটি সঠিক?
  1. ক) AB = BD
  2. খ) AC = CD
  3. গ) AD < CD
  4. ঘ) AC = AD
সঠিক উত্তর:
খ) AC = CD
উত্তর
সঠিক উত্তর:
খ) AC = CD
ব্যাখ্যা

∠B = 90°
∠BAD = 60°
∠ADC=180° - (90°+60°) = 30°
সুতরাং,
∠CAD = ∠ADC
∴ AC = CD (কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান)

৬৫.
২০টি খাতাকে কতভাবে সাজানো যাবে যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর পাওয়া খাতা কখনো একসাথে হবে না যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর পাওয়া খাতা একের অধিক নয়?
  1. ক) ২০×১৯!
  2. খ) ১৮×১৮!
  3. গ) ১৮!×১৯
  4. ঘ) ১৯!×১৮
সঠিক উত্তর:
ঘ) ১৯!×১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯!×১৮
ব্যাখ্যা

২০ টি খাতা নিজেদের মধ্যে সাজানো যাবে ২০! ভাবে।
আবার, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর পাওয়া খাতা দুটিকে একসাথে রেখে একটি খাতা ধরলে মোট খাতা হয় ১৯টি,
১৯টি খাতা নিজেদের মধ্যে সাজানো যাবে ১৯! ভাবে।
আবার সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর পাওয়া খাতা দুটিকে নিজেদের মধ্যে সাজানো যাবে ২! উপায়ে।

∴ সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর পাওয়া খাতা দুটিকে একসাথে না রেখে সাজানো যাবে = ২০! – (১৯!×২!) উপায়ে
= (২০×১৯!) – (১৯!× ২)
= ১৯!(২০ – ২)
= ১৯! × ১৮

৬৬.
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে তিনবার একই ফল আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ০
  3. গ) ১/৪
  4. ঘ) ১/৮
সঠিক উত্তর:
গ) ১/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৪
ব্যাখ্যা

একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু হয় ৮টি, যার মধ্যে তিনবারই একই ফল আসার অনুকূল ঘটনা ২টি (HHH ও TTT)
∴ সম্ভাবনা = ২/৮ = ১/৪

৬৭.
A = {p, q, r} হলে, A সেটের প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) ১
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা

যদি A, B-এর উপসেট হয়, কিন্তু AB সমান না হয়, তবে A হচ্ছে B-এর প্রকৃত উপসেট।
একে লেখা হয় AB এভাবে।
অর্থাৎ, B-তে এমন একটি উপাদান x আছে যা A-তে নেই। 

একটি সেটের উপাদান সংখ্যা n হলে,
প্রকৃত উপসেট সংখ্যা = ২n-1

যেহেতু, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা ৩টি।
তাই, প্রকৃত উপসেট সংখ্যা = ২ - ১ = ৭

৬৮.
লব্ধ রাশি নয় কোনটি?
  1. ক) কাজ
  2. খ) ত্বরণ
  3. গ) সময়
  4. ঘ) বল
সঠিক উত্তর:
গ) সময়
উত্তর
সঠিক উত্তর:
গ) সময়
ব্যাখ্যা

মৌলিক রাশি ৭টি। যথা-
দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা।

মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশি প্রকাশ করা হয় তখন তা হল লব্ধ রাশি। বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি লব্ধ রাশির উদাহারণ। 
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৬৯.
মৌলিক বল কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

মহাবিশ্বের মৌলিক বলগুলো হলোঃ
১) মহাকর্ষ বল
২) তড়িৎ চৌম্বকীয় বল
৩) দুর্বল নিউক্লীয় বল
৪) সবল নিউক্লীয় বল
(উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান)

৭০.
“চুল আঁচড়ানোর পরে চিরুনির সামনে ছোট কাগজের টুকরা রাখলে কাগজের টুকরাগুলো চিরুনিতে আটকে যায়।” - এটাকে কিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
  1. ক) বস্তুর ধর্ম
  2. খ) চল তড়িৎ
  3. গ) স্থির তড়িৎ
  4. ঘ) বস্তুর অস্থায়ী চুম্বকত্ব
সঠিক উত্তর:
গ) স্থির তড়িৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্থির তড়িৎ
ব্যাখ্যা

স্থির তড়িৎ
খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকেই গ্রীকদের জানা ছিল যে, অ্যাম্বারকে (Amber) রেশমী কাপড় দিয়ে ঘষলে অ্যাম্বার ছোট ছোট বস্তুকণা (যেমন, কাঠের গুঁড়া)কে আকর্ষণ করার গুণ অর্জন করে।
একই ভাবে চিরুনী দিয়ে শুষ্ক চুল আঁচড়িয়ে ছোট ছোট কাগজের টুকরার কাছে নিলে টুকরাগুলো আকৃষ্ট হয়। এ গুণ শুধু অ্যাম্বার বা চিরুনীতে উৎপন্ন হয় তা নয়, অনেক বস্তুতেই হয়।
ঘষার ফলে অ্যাম্বার বা চিরুনীতে এক ধরনের অদৃশ্য শক্তির সঞ্চার হয়। এ অদৃশ্য শক্তিকেই তড়িৎ বলে।
গ্রীক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন (Electron) বলে। এই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি (Electricity) শব্দের উৎপত্তি হয়েছে।

তড়িৎ-এর প্রকারভেদ
তড়িৎ দুই প্রকার। যথাঃ
১) স্থির তড়িৎ এবং
২) চল তড়িৎ।
তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত হয় না তখন একে স্থির তড়িৎ বলে। (প্রশ্নের উদাহরণ)
তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন একে চল তড়িৎ বলে।

উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি।

৭১.
বেকিং পাউডারের মূল উপাদান কোনটি?
  1. ক) NaHCO3
  2. খ) Na2CO3
  3. গ) MgCO3
  4. ঘ) Ca(HCO3)2
সঠিক উত্তর:
ক) NaHCO3
উত্তর
সঠিক উত্তর:
ক) NaHCO3
ব্যাখ্যা

বেকিং পাউডার মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কেক বা পিঠা ফোলানোর জন্য সাধারণত বেকিং পাউডার ব্যবহার করা হয়।
বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত NaHCO3.
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।

৭২.
ছোট কক্ষের চেয়ে বড় কক্ষে শব্দের প্রতিধ্বনি হবার সম্ভাবনা-
  1. ক) কম হবে
  2. খ) বেশি হবে
  3. গ) সমান হবে
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সমান হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) সমান হবে
ব্যাখ্যা

প্রশ্নে প্রতিধ্বনি শুনতে পাওয়ার সম্ভাবনা চাওয়া হয়নি
কক্ষ ছোট বা বড় যেমনই হোক প্রতিধ্বনি হবে তথা হবার সম্ভাবনা একই।
আমরা শুনতে পাব নাকি পাব না এটা নির্ভর করছে কক্ষের আকারের উপর।

কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যখন দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এককথায়, প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি।
শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম ১৬.৬ মিটার হওয়া প্রয়োজন।
শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৩.
ভূমি থেকে নিক্ষিপ্ত কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যদি তিন সেকেন্ড সময় লাগে, তবে, ঐ উচ্চতা থেকে বস্তুটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে?
  1. ক) ৩ সেকেন্ড
  2. খ) ৯ সেকেন্ড
  3. গ) ৯.৮ সেকেন্ড
  4. ঘ) ২৯.৪ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ৩ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ সেকেন্ড
ব্যাখ্যা
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ প্রয়োগে প্রমাণ করা যায় যে, উপরের দিকে কোন বস্তু ছুড়ে মারলে তার উথান এবং পতনের সময় এক হবে।
৭৪.
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত?
  1. ক) Cu
  2. খ) Pb
  3. গ) Fe
  4. ঘ) W
সঠিক উত্তর:
ঘ) W
উত্তর
সঠিক উত্তর:
ঘ) W
ব্যাখ্যা

বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি।
Tungsten (Wolfram) এর সংকেত W.

৭৫.
কনুই হতে কব্জি পর্যন্ত বিস্তৃত দুটি হাড়কে কি বলে?
  1. ক) হিউমেরাস
  2. খ) এইচ ফিমার
  3. গ) ফ্রন্টালস
  4. ঘ) রেডিও আলনা
সঠিক উত্তর:
ঘ) রেডিও আলনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও আলনা
ব্যাখ্যা

বাহুঃ
প্রতিটি বাহু নিম্নলিখিত অস্থির সমন্বয়ে গঠিত। যথাঃ

ক. হিউমেরাসঃ
কাঁধ হতে কনুই পর্যন্ত বিস্তৃত একখানা লম্বা হাড় আছে। এটিকে হিউমেরাস বলে।

খ. নিম্নবাহু বা রেডিও আলনাঃ
মোট দুখানা অস্থি নিয়ে নিম্নবাহু গঠিত। এরা কনুই হতে কবজি পর্যন্ত বিস্তৃত। দুটি অস্থির একটিকে রেডিও এবং অপরটিকে আলনা বলা হয়।

গ. মনিবন্ধ বা কার্পালঃ
রেডিও আলনার নিচে অবস্থিত দুসারিতে মোট আটটি অস্থিকে মনিবন্ধ বা কার্পাল বলে।
কার্পাল অস্থিগুলো কবজি গঠন করে।

ঘ. করতল বা মেটাকার্পালঃ
কার্পাল অস্থির সাথে যুক্ত সরু, লম্বা ও সামান্য বড় ৫টি অস্থিকে করতল বা মেটাকার্পাল বলে। এরা হাতের তালু গঠন করে।

ঙ. অঙ্গুলি বা ফ্লাঞ্জেসঃ
বৃদ্ধাঙ্গুলে দুটি ও অপর চারটি অঙ্গুলিতে তিনটি করে মোট চৌদ্দখানা হাড় আছে। এ অস্থিগুলিকে ফ্লাঞ্জেস বলে।

কাজঃ আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজ আমরা উর্ধ্বাঙ্গ তথা বাহু দিয়ে করে থাকি।

সুত্রঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
পাচক রস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
  1. ক) মুখ গহ্বর
  2. খ) অন্ননালী
  3. গ) গ্যাস্ট্রিক গ্রন্থি
  4. ঘ) গলবিল
সঠিক উত্তর:
গ) গ্যাস্ট্রিক গ্রন্থি
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্যাস্ট্রিক গ্রন্থি
ব্যাখ্যা

গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলির প্রাচীরে থাকে। এ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ট্রিপসিন, লাইপেজ, এমাইলেজ যা গ্যাস্ট্রিক জুস বা পাচক রস নামে পরিচিত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই

৭৭.
ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?
  1. ক) ডান অলিন্দ
  2. খ) ডান নিলয়
  3. গ) বাম অলিন্দ
  4. ঘ) বাম নিলয়
সঠিক উত্তর:
গ) বাম অলিন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাম অলিন্দ
ব্যাখ্যা

উর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা দিয়ে শরীরের CO2 যুক্ত রক্ত হৃৎপিন্ডের ডান অলিন্দে প্রবেশ করে।
ফুসফুসীয় শিরার ভিতর দিয়ে O2 যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে।

সুত্রঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৭৮.
নিচের কোন মৌমাছিটি প্রজননে সক্ষম?
  1. ক) স্ত্রী মৌমাছি
  2. খ) কর্মী মৌমাছি
  3. গ) রাণী মৌমাছি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) রাণী মৌমাছি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাণী মৌমাছি
ব্যাখ্যা

একটি মৌচাকে বা পরিবারে তিন শ্রেণীর মৌমাছি থাকে। যথা:
১) রাণী
২) পুরুষ ও
৩) শ্রমিক মৌমাছি।
রাণী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির। একটি চাকে একটি মাত্র রাণী মৌমাছি থাকে। একমাত্র কাজ ডিম পাড়া। এটি প্রজননে সক্ষম। একটি রাণী মৌমাছির আয়ুষ্কাল প্রায় ২/৩ বছর।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।

৭৯.
কোন বিশেষ ইলেকট্রনিকস ডিভাইসে ব্যাটারির এক ধরণের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয় উল্টো সংযোগে হয় না?
  1. ক) ডায়োড
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) আইসি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) ডায়োড
উত্তর
সঠিক উত্তর:
ক) ডায়োড
ব্যাখ্যা

ডায়োড এমন একটি ইলেকট্রনিকস ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরণের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয়, উল্টো সংযোগে হয় না।
ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই। সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode।
ডায়োডের আরো একটি ব্যবহার হচ্ছে AC থেকে DC তৈরি করা অর্থাৎ ডায়োড রেক্টিফায়ার হিসাবে কাজ করে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৮০.
নিদ্রাহীনতাজনিত রোগকে কি বলা হয়?
  1. ক) অ্যাংজাইটি
  2. খ) ইনসোমনিয়া
  3. গ) কনস্টিপেশন
  4. ঘ) রিউমেটিক ফিভার
সঠিক উত্তর:
খ) ইনসোমনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনসোমনিয়া
ব্যাখ্যা
Insomnia is a common sleep disorder. With insomnia, you may have trouble falling asleep, staying asleep, or getting good quality sleep. This happens even though you have the time and the right environment to sleep well. Insomnia interferes with your daily activities and may make you feel unrested or sleepy during the day.
Source: Nationa Institute of Health.
৮১.
NMT-এর Analog Mobile Telephone Network সিস্টেমটি 1981 সালে প্রথম কোথায় শুরু হয়েছিলো?
  1. ক) পূর্ব এশিয়ায়
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) ইংল্যান্ডে
  4. ঘ) নর্ডিক দেশগুলিতে
সঠিক উত্তর:
ঘ) নর্ডিক দেশগুলিতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নর্ডিক দেশগুলিতে
ব্যাখ্যা

প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রথম প্রজন্মের নেটওয়ার্ক ছিল নর্ডিক মোবাইল টেলিফোন (এনএমটি) সিস্টেম, যা একযোগে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে ১৯৮১ সালে চালু হয়।
এনএমটি হল প্রথম মোবাইল ফোন নেটওয়ার্ক যা আন্তর্জাতিক রোমিং করতে সক্ষম হয়। সুইডিশ তড়িৎ প্রকৌশলী অস্ট মাকিতালো (Öst Mäkitalo) ১৯৬৬ সালে এই দৃষ্টিভঙ্গিতেই কাজ শুরু করেন, এবং তিনি এনএমটি সিস্টেমের জনক হিসেবে বিবেচিত হন এবং কেউ কেউ তাকে সেলুলার সিস্টেমের জনকও বলে।

Source: Swedish National Museum of Science and Technology

৮২.
WAP-এর পূর্ণরুপ কী?
  1. ক) Wireless Application Protocol
  2. খ) Wireless Access Process
  3. গ) Windows Application Protocol
  4. ঘ) Windows Access Process
সঠিক উত্তর:
ক) Wireless Application Protocol
উত্তর
সঠিক উত্তর:
ক) Wireless Application Protocol
ব্যাখ্যা

WAP stands for Wireless Application Protocol.
It is a protocol designed for micro-browsers and it enables the access of internet in the mobile devices. It uses the mark-up language WML (Wireless Markup Language and not HTML), WML is defined as XML 1.0 application. It enables the creation of web applications for mobile devices.
In 1998, WAP Forum was founded by Ericson, Motorola, Nokia, and Unwired Planet whose aim was to standardize the various wireless technologies via protocols.

৮৩.
Media Access Control (MAC) Address কে প্রদান করে?
  1. ক) Router
  2. খ) Hub
  3. গ) Modem
  4. ঘ) Network Interface Card
সঠিক উত্তর:
ঘ) Network Interface Card
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Network Interface Card
ব্যাখ্যা
কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড MAC অ্যাড্রেস প্রদান করে। এই কার্ডের বৈশিষ্ট্য হলো এতে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে যাকে MAC অ্যাড্রেস বলে।
এই কার্ডে প্রদত্ত ম্যাক অ্যাড্রেসের একটির সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ম্যাক অ্যাড্রেস কম্পিউটারের (ROM) রমে সংরক্ষিত থাকে। এই কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
৮৪.
কোনটি CUI-based OS?
  1. ক) Mac OS
  2. খ) WINDOWS 98
  3. গ) MS DOS
  4. ঘ) WINDOWS XP
সঠিক উত্তর:
গ) MS DOS
উত্তর
সঠিক উত্তর:
গ) MS DOS
ব্যাখ্যা

Character User Interface Operating System (CUI) হলো বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম। এখানে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন কি ব্যবহার করে নির্দেশ প্রদান করা হয়। যেমনঃ MS-DOS, PC-DOS and UNIX ইত্যাদি।
গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অপারেটিং সিস্টেম হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। মাউস, কি-বোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা হয়। যেমনঃ Windows 95/98/XP/Vista/7/8/10, MacOS ইত্যাদি।

৮৫.
অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্যবহৃত হয়-
  1. ক) ন্যারো ব্যান্ড
  2. খ) ভয়েস ব্যান্ড
  3. গ) ব্রড ব্যান্ড
  4. ঘ) কোনটিই না
সঠিক উত্তর:
গ) ব্রড ব্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রড ব্যান্ড
ব্যাখ্যা

ব্রড ব্যান্ড:
ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইড্থ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে।
সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
রোগ নির্ণয় এবং প্রেসক্রিপশন করার জন্য নিচের কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
  1. ক) Mycin
  2. খ) Mysin
  3. গ) Mymedicine
  4. ঘ) Medhelpline
সঠিক উত্তর:
ক) Mycin
উত্তর
সঠিক উত্তর:
ক) Mycin
ব্যাখ্যা
Mycin হলো কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সফটওয়্যার যা ব্যক্টেরিয়া সংক্রমিত বিভিন্ন রোগ নির্নয় এবং রোগীর শরীরের রক্ত, মল, মূত্র ওজন এবং মেডিক্যাল রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ঔষধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দেশনা প্রদান করে থাকে।
এটি মূলত একটি কম্পিউটার নিয়ন্ত্রিত নলেজ ভিত্তিক এক্সপার্ট প্রোগ্রাম যা 1972 সালে ইউ এস এ’র Stanford University ডাক্তারদের সহায়তার জন্য এটির ব্যবহার শুরু করে।
৮৭.
প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচের কোনটির ব্যবহার?
  1. ক) অ্যানালগ সিস্টেম
  2. খ) সেমিকন্ডাক্টর প্রযুক্তি
  3. গ) মাইক্রোপ্রসেসর
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ
১. নেটওয়ার্ক AMPS, NMT ও TACS সিস্টেমের ব্যবহার।
২. মোবাইল টেলিফোন স্ট্যান্ডার্ড হিসেবে মোবাইল রেডিও টেলিফোনের ব্যবহার।
৩. নেটওয়ার্কে রেডিও সিগন্যাল হিসেবে অ্যানালগ সিস্টেমের ব্যবহার।
৪. সিগন্যাল ফ্রিকুয়েন্সি অনেক কম।
৫. ব্যবহারকারী কথা বলার সময় অবস্থান পরিবর্তন করলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
৬. ছোট ও হালকা মোবাইল ফোনের ব্যবহার।
৭. সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসরের ব্যবহার।
৮.চ্যানেল অ্যাকসেস পদ্ধতি FDMA (Frequency Division Multiple Access)।
উদাহরণ : Nordic Mobile Telephone (NMT), Nordic দেশসমূহে ব্যবহূত, যেমন- সুইজারল্যান্ড, হল্যান্ড, পূর্ব ইউরোপ এবং রাশিয়া। এছাড়া AMPS (Advanced Mobile Phone System) উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় ব্যবহার করা হয়।

৮৮.
অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, স্টোরেজ ইত্যাদি ভাড়ায় ব্যবহার সংক্রান্ত ক্লাঊড কম্পিউটিং কোন ধরনের সেবার অন্তর্গত?
  1. ক) অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS)
  2. খ) প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS)
  3. গ) সফ্টওয়্যার সেবা (Softwar as a service-SaaS)
  4. ঘ) ক্লাউড ক্লায়েন্ট সেবা (Cloud user as a Service-CuaS)
সঠিক উত্তর:
ক) অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS)
উত্তর
সঠিক উত্তর:
ক) অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS)
ব্যাখ্যা
অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্ক, স্টোরেজ, সিপিইউ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ইত্যাদি ভাড়া দেয় যেন ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালাতে পারেন।
৮৯.
ব্যবহারকারীদের ব্যাক্তিগত তথ্যে শেয়ার তথা Privacy Policy নিয়ে সম্প্রতি কোন দুটি টেক জায়ান্টের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে?
  1. ক) ফেসবুক ও মাইক্রোসফট
  2. খ) অ্যাপল ও মাইক্রোসফট
  3. গ) ফেসবুক ও অ্যাপল
  4. ঘ) গুগল ও মাইক্রোসফট
সঠিক উত্তর:
গ) ফেসবুক ও অ্যাপল
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেসবুক ও অ্যাপল
ব্যাখ্যা

শিগগিরই আইফোনের জন্য আইওএস ১৪-এর নতুন সংস্করণ ছাড়বে অ্যাপল। সে অপারেটিং সিস্টেমে নামানো কোনো অ্যাপ যদি ব্যবহারকারীর তথ্য পর্যবেক্ষণ বা ট্র্যাক করতে চায়, তবে আগে সে ব্যবহারকারীর কাছ থেকে আলাদা করে সুনির্দিষ্ট সম্মতি নিতে হবে। এটা তো স্বাভাবিক যে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ভয়ে বেশির ভাগ ব্যবহারকারী সে সম্মতি জানাবেন না।

ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে যাঁরা দীর্ঘদিন ধরেই সোচ্চার, তাঁরা এখন সন্তুষ্ট হতেই পারেন। তবে পুরোপুরি সন্তুষ্ট হবেন কি না, চলুন তা নিয়ে আলোচনা করা যাক। অ্যাপলের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতি বোধ হয় ফেসবুকেরই হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কিছু সংবাদপত্রে গোটা পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন প্রকাশ করে দুশ্চিন্তার কথাও জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। প্রতিষ্ঠানটির ভাষ্য, অ্যাপলের উদ্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের।

প্রথম আলোর এই গুরুত্বপূর্ণ নিউজটি এখানে পড়ে নিতে পারেন - [লিঙ্ক]

৯০.
ই-কমার্স বলতে বুঝায়-
  1. ক) ইন্টারনেটে প্রসাধনী সামগ্রী কেনাবেচা
  2. খ) ক্রেতা ও বিক্রেতার মধ্যে অনলাইন যোগাযোগ
  3. গ) অনলাইনে ব্যবসা বাণিজ্য
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত।
Daraz, alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷

৯১.
একজন গ্রাহকের প্রদত্ত নাম, পিতার-মাতার নাম, ঠিকানা ইত্যাদি প্রতিটি উপাত্ত এক একটি-
  1. ক) রেকর্ড (Record)
  2. খ) ফিল্ড (Field)
  3. গ) ডাটা টেবিল (data Table)
  4. ঘ) ডেটা (Data) সমগ্র
সঠিক উত্তর:
খ) ফিল্ড (Field)
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিল্ড (Field)
ব্যাখ্যা
রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের (Cell) ডাটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরো কলামটিতে থাকে একই ধরনের ডাটা।
৯২.
বুলিয়ান অ্যালজেবরা অনুসার 1 + 1 = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
বুলিয়ান অ্যালজেবরার সত্য এবং মিথ্যাকে যথাক্রমে বাইনারি 1 এবং 0 দিয়ে প্রকাশ করা হয়। বুলিয়ান অ্যালজেবরা যোগের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ-
(১) 0 + 0 = 0
(২) 0 + 1 = 1
(৩) 1 + 0 = 1
(৪) 1 + 1 = 1
প্রথম থেকে তৃতীয় সমীকরণ আমাদের প্রচলিত যোগের নিয়মের সঙ্গে মিল আছে, কিন্তু চতুর্থ সমীকরণ অর্থাৎ 1 + 1 = 1
এর সাথে প্রচলিত অ্যালজেবরার যোগের কোন মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে, বুলিয়ান যোগের ‘+’ চিহ্ন, সাধারণ অ্যালজেবরার যোগকে বুঝায় না। বুলিয়ান যোগ লজিক্যাল 'অর' (OR) অপারেশন বুঝায়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)
৯৩.
যদি n = x+1 হয়, যেখানে x হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে নিচের কোনটি সঠিক?
  1. ক) n মৌলিক সংখ্যা
  2. খ) n জোড় সংখ্যা
  3. গ) n বিজোড় সংখ্যা
  4. ঘ) n অমূলদ সংখ্যা
সঠিক উত্তর:
গ) n বিজোড় সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) n বিজোড় সংখ্যা
ব্যাখ্যা
চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে। জোড়সংখ্যা + ১ = বিজোড় সংখ্যা
৯৪.
  1. ক) ১
  2. খ) ৭
  3. গ) ২০
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা

(৭ - ৩) × ২ = ৮
(১১ - ৯) × ২ = ৪
(১৭ - ৭) × ২ = ২০

৯৫.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
+ চিহ্নটি ঘড়ির কাটার দিকে এবং o চিহ্নটি ঘড়ির কাটার বিপরীত ৯০ ডিগ্রী কোণে ঘুড়ছে।
৯৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Ricession
  2. খ) Recession
  3. গ) Recisscion
  4. ঘ) Ricesion
সঠিক উত্তর:
খ) Recession
উত্তর
সঠিক উত্তর:
খ) Recession
ব্যাখ্যা
Recession শব্দের অর্থ মন্দা।
৯৭.
“সুত” শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) সূত্র
  2. খ) পুত্র
  3. গ) সুতা
  4. ঘ) পবিত্র
সঠিক উত্তর:
খ) পুত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পুত্র
ব্যাখ্যা
সুত শব্দের প্রতিশব্দ হচ্ছে পুত্র।
৯৮.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৩ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
১ - ১০০ পর্যন্ত লিখতে ৩ সংখ্যাটি ৩৩ এ দুইবারসহ মোট ২০ বার ব্যবহৃত হয়।
৯৯.
Exercise : Strong :: ? : ?
  1. ক) Perform : Shy
  2. খ) Read : Knowledge
  3. গ) Watch : Alert
  4. ঘ) Drink :Thirsty
সঠিক উত্তর:
গ) Watch : Alert
উত্তর
সঠিক উত্তর:
গ) Watch : Alert
ব্যাখ্যা

Exercise (ব্যায়াম) করলে Strong (শক্তিশালী) হওয়া যায়।
Watch (সতর্ক দৃষ্টি) রাখলে Alert (হুশিয়ার/সাবধান) থাকা যায়।

Read : Knowledge এর সাথে কনফিউশন হলেঃ
Exercise করলে শরীর Strong (Adjective) হয়।
Read বা পড়লে Knowledgeable (Adjective) হয়।
কিন্তু, অপশনে Knowledge (Noun) দেয়া। Knowledgeable এবং Knowledge দুটো এক নয়।

১০০.
প্রদত্ত ধারাতে কোন সংখ্যাটি ভুল?
৮, ২৭, ৬৪, ১০০, ১২৫, ২১৬
  1. ক) ২৭
  2. খ) ১০০
  3. গ) ১২৫
  4. ঘ) ২১৬
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা

= ৮
= ২৭
= ৬৪
= ১২৫
= ২১৬
, ৩, ৪, ৫, ৬ এভাবে বাড়ছে। তাই ১০০ সংখ্যাটি ভুল।

১০১.
‘RESIDENT’ শব্দটির দর্পন প্রতিবিম্ব কোনটি?
  1. ক) TИƎDIƧƎЯ
  2. খ) ЯƎƧITИƎD
  3. গ) TИƎꓷIƧƎЯ
  4. ঘ) TИƎႧIƧƎЯ
সঠিক উত্তর:
গ) TИƎꓷIƧƎЯ
উত্তর
সঠিক উত্তর:
গ) TИƎꓷIƧƎЯ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
১০২.
75312 = SWEAT হলে 712 = ?
  1. ক) WET
  2. খ) SEA
  3. গ) SAT
  4. ঘ) EAT
সঠিক উত্তর:
গ) SAT
উত্তর
সঠিক উত্তর:
গ) SAT
ব্যাখ্যা

7 = S
1 = A
2 = T
∴ 712 = SAT

১০৩.
A এবং B পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করল। A, পশ্চিম দিকে ৩ মাইল যাওয়ার পর ডানদিকে ফিরে আরও ৪ মাইল গেল। B, পূর্ব দিকে ৪ মাইল যাওয়ার পর বাম দিকে ফিরে আরও ৪ মাইল গেল। A ও B এর মধ্যে এখন সরাসরি দূরত্ব কত?
  1. ক) ৮ মাইল
  2. খ) ৭ মাইল
  3. গ) ৬ মাইল
  4. ঘ) ৪ মাইল
সঠিক উত্তর:
খ) ৭ মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ মাইল
১০৪.
কোন চাকাটি সবচেয়ে দ্রুত ঘুরবে?
  1. ক) 5
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
২ নং এ চাকার দাঁত বা Cog ছোট এবং বেল্ট Cog এর সঙ্গে লেগে থাকায়, ২ নং চাকাটি সবচেয়ে দ্রুত ঘুরবে।
১০৫.
আনিস, নিলয়ের আপন ভাই। তিথি, অতুলের বোন। নিলয়, তিথির ছেলে হলে আনিস তিথির কি হবে?
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) বাবা
  4. ঘ) ভাগ্নে
সঠিক উত্তর:
ক) ছেলে
উত্তর
সঠিক উত্তর:
ক) ছেলে
ব্যাখ্যা
আনিস আর নিলয় আপন ভাই। তাই, নিলয়, তিথির ছেলে হলে আনিসও তিথির ছেলেই হবে।
১০৬.
কখন ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা একই রেখায় অবস্থান করে?
  1. ক) ১১ঃ২০
  2. খ) ৫ঃ০০
  3. গ) ১২ঃ০০
  4. ঘ) ১০ঃ০০
সঠিক উত্তর:
গ) ১২ঃ০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ঃ০০
ব্যাখ্যা
১২টার সময় ঘন্টা , মিনিট ও সেকেন্ডের কাটা একই রেখায় অবস্থান করে।
১০৭.
চিত্রের বারটির ভারসাম্য বজায় না রেখে ডান পাশে হেলিয়ে রাখতে প্রশ্নবোধক এর স্থলে নুন্যতম কোন ভরটি ব্যবহার করতে হবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১
ব্যাখ্যা

১০ দিলে ভারসাম্য বজায় রাখবে। তাই, ডানে হেলিয়ে রাখতে হলে ১০ এর উপরে অর্থাৎ ১১ বা ১৫ লাগবে।
তবে, যেহেতু প্রশ্নে নূন্যতম চাওয়া হয়েছে তাই ১১ উত্তর হবে।

১০৮.
'ধামাইল গান' কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রংপুর
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
ক) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট
ব্যাখ্যা

- ধামাইল গান সিলেট অঞ্চলের বিশেষত হাওরাঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
- রাধারমণ দত্তকে ধামাইল গানের স্রষ্টা মনে করা হয়।
- পালা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান, জন্ম, বিবাহ প্রভৃতি সামাজিক উৎসবে ঘটা করে ধামাইল নাচ-গান করা হয়ে থাকে।
- বাড়ির খোলা আঙ্গিনায় বিশ-পঁচিশ জন নারী গোল হয়ে দাঁড়িয়ে ধামাইল নাচ ও গান পরিবেশন করে। করতালি দ্বারা গানের তাল রক্ষা করা হয়, স্বতন্ত্র বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না।
(সূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)

১০৯.
কার ক্ষমতা গ্রহণের মাধ্যমে প্রাচীন বাংলায় ‘মাৎস্যন্যায়’ অবস্থার অবসান হয়?
  1. ক) রাজা গণেশ
  2. খ) চন্দ্রগুপ্ত মৌর্য
  3. গ) রাজা শশাঙ্ক
  4. ঘ) গোপাল
সঠিক উত্তর:
ঘ) গোপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোপাল
ব্যাখ্যা
- ৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা দেখা দেয়। তৎকালীন বাংলার অনিয়ম ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকে ঐতিহাসিকরা ‘মাৎস্যন্যায়’ হিসেবে অভিহিত করেন।
- পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এই সময়ে বাংলার অবস্থাও তেমনটিই ছিলো। যার কারণে এ সময়কে ‘মাৎস্যন্যায়’ বলা হয়।
- ৭ম শতকের মাঝামাঝি থেকে ৮ম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর বাংলায় ‘মাৎস্যন্যায়’ অবস্থা বিরাজমান ছিলো।
- ৭৫০ সালে ‘গোপাল’ কর্তৃক বাংলার শাসনভার গ্রহণের মাধ্যমে ‘মাৎস্যন্যায়’ অবস্থার অবসান ঘটে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের শাসনামলের সূচনা ঘটে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১০.
খিলাফত আন্দোলনের যুগপৎ কোন আন্দোলনটি সংঘটিত হয়?
  1. ক) স্বদেশী আন্দোলন
  2. খ) অসহযোগ আন্দোলন
  3. গ) ভারত ছাড় আন্দোলন
  4. ঘ) আইন অমান্য আন্দোলন
সঠিক উত্তর:
খ) অসহযোগ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) অসহযোগ আন্দোলন
ব্যাখ্যা
- ১৯২০ সালে সেভার্স চুক্তির অধীনে ব্রিটিশ সরকার মুসলমানদের খেলাফত অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নিলে এর বিরুদ্ধে ভারতীয়রা ‍মুসলমানরা যে আন্দোলন গড়ে তোলে তা ‘খিলাফত আন্দোলন’ নামে পরিচিত।
- মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, আবুল কালাম আজাদ প্রমুখ খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন।
- একই সময়ে চেমসফোর্ড-মন্টেগু সংস্কার আইন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রভৃতি ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে দেশব্যাপী ‘অসহযোগ আন্দোলন’ পরিচালিত হয়।
- এ দুটি আন্দোলন তখন সমগ্র ভারতবর্ষে ব্যাপক সাড়া ফেলে। ১৯২৪ সালে কামাল আতাতুর্ক তুরস্কের খিলাফত বিলুপ্ত করলে খিলাফত আন্দোলনের সমাপ্তি ঘটে।
অন্যদিকে,
- স্বদেশী আন্দোলন : ১৯০৫ সালে
- আইন অমান্য আন্দোলন : ১৯৩০ সালে
- ভারত ছাড় আন্দোলন : ১৯৪২ সালে।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১১.
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয় কবে থেকে?
  1. ক) ১৮ জানুয়ারি ২০২১
  2. খ) ২৭ জানুয়ারি ২০২১
  3. গ) ১ ফেব্রুয়ারি ২০২১
  4. ঘ) ১১ ফেব্রুয়ারি ২০২১
সঠিক উত্তর:
খ) ২৭ জানুয়ারি ২০২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা
- বাংলাদেশে গত ২৭ জানুয়ারি ২০২১ কোভিড-১৯ রোগের ভ্যাকসিন প্রদান শুরু হয়। কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনো ভেরোনিকা কস্তা দেশের প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেন।
- ৭ ফেব্রুয়ারি থেকে গণপর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
- সরকার দেশের ৮০ শতাংশ জনগণকে পর্যায়ক্রমে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের লক্ষ্যস্থির করেছে।
(সূত্র: বিবিসি বাংলা)
১১২.
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে?
  1. ক) আবুল হাসানাত মুহাম্মদ
  2. খ) ক্যাপ্টেন এম. মনসুর আলী
  3. গ) খন্দকার মুশতাক আহমেদ
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
ক) আবুল হাসানাত মুহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুল হাসানাত মুহাম্মদ
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামারুজ্জামান (পুরো নাম - আবুল হাসানাত মুহাম্মদ কামারুজ্জান)
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন এম. মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

১১৩.
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৬ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুর ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়।
- মেহেরপুর জেলা ও মুজিবনগর এই ৮ নং সেক্টরের অধীন ছিলো।
৮ নং সেক্টরের কমান্ডার ছিলেন:
- মেজর আবু ওসমান চৌধুরী
- মেজর এম. এ. মঞ্জুর।
- ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
১১৪.
বাংলাদেশ থেকে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয় কবে?
  1. ক) ১৯৭৩ সাল
  2. খ) ১৯৭৫ সাল
  3. গ) ১৯৭৬ সাল
  4. ঘ) ১৯৭৯ সাল
সঠিক উত্তর:
গ) ১৯৭৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৬ সাল
ব্যাখ্যা
- বাংলাদেশ বিশ্বের অন্যতম জনশক্তি রপ্তানিকারক দেশ। বাংলাদেশ থেকে প্রথম ১৯৭৬ সালে ৬,০৭৮ কর্মী রপ্তানির মাধ্যমে অভিবাসন শুরু হয়।
- ১৯৭৬-২০১৮ সময়ে মোট ১২.২ মিলিয়ন অভিবাসী কাজের জন্যে বিদেশ গমন করেছে। বর্তমানে আনুমানিক ৮.৫ মিলিয়ন অভিবাসী বিদেশে কর্মরত রয়েছে।
(সূত্র: অভিবাসন ব্যয় জরিপ-২০২০ : পৃ্ষ্ঠা-৩)
১১৫.
'মোদের গরব' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
  4. ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
খ) বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
- ভাষা আন্দোলনের স্মৃতিতে স্থাপিত ভাস্কর্য 'মোদের গরব' বাংলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত।
- এটি ২০০৭ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। এর স্থপতি অখিল পাল। ভাস্কর্যটির উচ্চতা ১৮ ফুট এবং প্রস্থ ৯ ফুট।
(সূত্রঃ বাংলা একাডেমি এবং দৈনিক যুগান্তর)
১১৬.
মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে?
  1. ক) মুর্তজা বশীর
  2. খ) সব্যসাচী হাজরা
  3. গ) শ্যামা জায়েদী
  4. ঘ) সত্য সাহা
সঠিক উত্তর:
খ) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
খ) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
- মুজিববর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা।
২০২০ সালের ১০ জানুয়ারি এই লোগো উন্মোচন করা হয়।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)
১১৭.
জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
  1. ক) স্পিকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) সংসদ বিষয়ক মন্ত্রী
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর ‍লিখিত পরামর্শ অনুসরণ করে থাকেন।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১৮.
সংবিধানের সপ্তম তফসিলের বিষয়বস্তু কী?
  1. ক) রাষ্ট্রপতি নির্বাচন
  2. খ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
  3. গ) বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
  4. ঘ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
সঠিক উত্তর:
ঘ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র
ব্যাখ্যা
- ২০১১ সালে ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল (৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল) যুক্ত করা হয়।
এর মধ্যে,
- ৫ম তফসিল : ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।
- ৬ষ্ঠ তফসিল : ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- ৭ম তফসিল : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১৯.
বাঙালি জাতিধারায় কোন জনগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
  1. ক) ককেশীয়
  2. খ) আদি অস্ট্রেলীয়
  3. গ) আর্য জাতি
  4. ঘ) ভোটচীনীয়
সঠিক উত্তর:
খ) আদি অস্ট্রেলীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) আদি অস্ট্রেলীয়
ব্যাখ্যা
- বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে আদি অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জাতিধারা থেকে।
- ইন্দোচীন থেকে অস্ট্রিক জনগোষ্ঠী প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
- তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালির রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে যা এখনো চলমান রয়েছে।
(সূত্র: বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস : নিহারঞ্জন রায়)
১২০.
বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭২.৩
  2. খ) ৭২.৬
  3. গ) ৭৩.১
  4. ঘ) ৭৪.২
সঠিক উত্তর:
খ) ৭২.৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২.৬
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল,
- জাতীয় : ৭২.৬ বছর
- পুরুষ : ৭১.১ বছর
- নারী : ৭৪.২ বছর।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১২১.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন?
  1. ক) ৫ নং
  2. খ) ৬(১) নং
  3. গ) ৬(২) নং
  4. ঘ) ৬(৩) নং
সঠিক উত্তর:
গ) ৬(২) নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬(২) নং
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ৬ নং অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে।
- ৬(১) নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।
- ৬(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে, ““বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিদ হইবেন।”
অন্যদিকে,
- ৫ নং অনুচ্ছেদে রাজধানী সম্পর্কে বলা হয়েছে।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১২২.
গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব কোনটি?
  1. ক) সোহরাই
  2. খ) ওয়ানগালা
  3. গ) বিজু
  4. ঘ) সাংগ্রাই
সঠিক উত্তর:
খ) ওয়ানগালা
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়ানগালা
ব্যাখ্যা
- গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো ওয়ানগালা। এটি তাদের প্রধান সামাজিক ও কৃষিকেন্দ্রিক উৎসব।
অন্যদিকে,
- সোহরাই হলো সাঁওতালদের প্রধান উসব।
- সাংসারেক গারোদের আদি ধর্মের নাম
- বিহু অহমিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ ও সপ্তম শ্রেণী)
১২৩.
নিচের কোনটি কন্দাল জাতীয় ফসল?
  1. ক) ফুলকপি
  2. খ) টমেটো
  3. গ) আলু
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
গ) আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) আলু
ব্যাখ্যা
- কন্দাল ফসল হলো সেসব ফসল যাদের মূল বা কাণ্ড স্ফিত হয়ে অঙ্গে পরিণত হয়। কন্দাল ফসলের মধ্যে রয়েছে:
- আলু
- মেটে আলু
- মিষ্টি আলু
- কচু প্রভৃতি।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
১২৪.
দেশে সেচের আওতাধীন জমির পরিমাণ কত?
  1. ক) প্রায় ৫০ লক্ষ হেক্টর
  2. খ) প্রায় ৫৬ লক্ষ হেক্টর
  3. গ) প্রায় ৬২ লক্ষ হেক্টর
  4. ঘ) প্রায় ৬৮ লক্ষ হেক্টর
সঠিক উত্তর:
খ) প্রায় ৫৬ লক্ষ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রায় ৫৬ লক্ষ হেক্টর
ব্যাখ্যা
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে সেচের আওতাধীন জমির পরিমাণ ৫৫.৯৮ লক্ষ হেক্টর।
- ২০১৮-১৯ অর্থবছরে সেচের আওতাধীন জমির পরিমাণ ছিলো ৫৫.৮৭ লক্ষ হেক্টর।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-৮৭)
১২৫.
বাংলাদেশের কৃষি পরিবেশগত অঞ্চলের সংখ্যা কতটি?
  1. ক) ২০টি
  2. খ) ২৬টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ৩৯টি
সঠিক উত্তর:
গ) ৩০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০টি
ব্যাখ্যা
- ভূ-প্রকৃতি, পানির সহজলভ্যতা, ফসলের বিন্যাস, মৌসুম, মাটির ধরন, জোয়ার-ভাটা প্রভৃতির উপর ভিত্তি করে বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশগত অঞ্চলে (AEZ) ভাগ করা হয়েছে।
- এই ৩০টি AEZ কে ৮৮টি উপঅঞ্চল এবং উপঅঞ্চলগুলোকে আবার ৫৩৫টি কৃষি পরিবেশগত একক এলাকায় ভাগ করা হয়েছে।
- কৃষি পরিবেশগত অঞ্চলে একই পরিবেশে এবং মাটির বৈশিষ্ট্যে ফসল উৎপাদন হয়।
(সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওয়েবসাইট)
১২৬.
উৎপাদনের দিক থেকে দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
  1. ক) তিতাস
  2. খ) বাখরাবাদ
  3. গ) বিবিয়ানা
  4. ঘ) কৈলাশটিলা
সঠিক উত্তর:
গ) বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবিয়ানা
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে এসব গ্যাসক্ষেত্র থেকে মোট ৯৬৮.৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়েছে।

উৎপাদন অনুসারে গ্যাসক্ষেত্রগুলোর অবস্থান:
- প্রথম: বিবিয়ানা -- ৪৪৬.৪ বি. ঘনফুট
- দ্বিতীয়: তিতাস -- ১৯৫.২ বি. ঘনফুট
- তৃতীয়: হবিগঞ্জ -- ৭৯.৯ বিলিয়ন ঘনফুট।
উল্লেখ্য,
- দেশে মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৭টি।
- এগুলোর মধ্যে ৫টির উৎপাদন বন্ধ এবং ২টি এখনো উৎপাদনে যায়নি।

(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)

১২৭.
চীনা বিনিয়োগকারীদের জন্যে অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে কোথায়?
  1. ক) আড়াইহাজার
  2. খ) আনোয়ারা
  3. গ) কুয়াকাটা
  4. ঘ) সীতাকুণ্ড
সঠিক উত্তর:
খ) আনোয়ারা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ারা
ব্যাখ্যা
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে দেশের বিভিন্ন স্থানে ৫টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এগুলো হলো:
- চীনা অর্থনৈতিক অঞ্চল : আনোয়ারা (চট্টগ্রাম)
- জাপানি অর্থনৈতিক অঞ্চল : আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : মিরসরাই (চট্টগ্রাম)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : মংলা (বাগেরহাট)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : কুষ্টিয়া।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়েবসাইট)
১২৮.
দেশে স্থাপিত প্রথম চিনিকল কোনটি?
  1. ক) ফরিদপুর সুগার মিলস লি.
  2. খ) নর্থবেঙ্গল সুগার মিলস লি.
  3. গ) সেতাবগঞ্জ সুগার মিলস লি.
  4. ঘ) ইস্টবেঙ্গল সুগার মিলস লি.
সঠিক উত্তর:
খ) নর্থবেঙ্গল সুগার মিলস লি.
উত্তর
সঠিক উত্তর:
খ) নর্থবেঙ্গল সুগার মিলস লি.
ব্যাখ্যা
- ব্রিটিশ ভারতে বাংলাদেশ ভূখণ্ডে স্থাপিত প্রথম চিনিকল হলো নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড। এটি ১৯৩০ সালে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে স্থাপিত হয়।
- বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে৷
- এর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড।
(সূত্রঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট)
১২৯.
সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের এখতিয়ার কার?
  1. ক) স্থানীয় সরকার বিভাগ
  2. খ) নিকার
  3. গ) একনেক
  4. ঘ) নির্বাচন কমিশন
সঠিক উত্তর:
খ) নিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকার
ব্যাখ্যা
- বাংলাদেশে নতুন বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা, থানা ও পৌরসভা গঠন/স্থাপন এবং এসবের সীমানা পুনর্নিধারণের এখতিয়ার ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ এর উপর ন্যস্ত।
- নিকারের সভাপতি হলেন প্রধানমন্ত্রী।
- অন্যদিকে, সংসদীয় আসনের সীমানা র্নিধারণ ও পরিবর্তনের এখতিয়ার হলো নির্বাচন কমিশনের।
(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশন ওয়েবসাইট)
১৩০.
নিচের কোনটি সিভিল সোসাইটির অংশ নয়?
  1. ক) সুজন
  2. খ) সিপিবি
  3. গ) টিআইবি
  4. ঘ) সিপিডি
সঠিক উত্তর:
খ) সিপিবি
উত্তর
সঠিক উত্তর:
খ) সিপিবি
ব্যাখ্যা
- সিভিল সোসাইটি বা সুশীল সমাজ সরকারের অংশ নয়, তবে সরকারের নীতি-নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে।
- সমাজের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন বেসরকারি সংগঠন বা এনজিও’র সমন্বয়ে সিভিল সোসাইটি গঠিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্যে নাগরিক (সুজন), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশের সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
- অন্যদিকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) হলো একটি রাজনৈতিক দল যা সিভিল সোসাইটির অংশ নয়।
১৩১.
জেলা পরিষদ প্রধানের পদবী কী?
  1. ক) প্রশাসক
  2. খ) প্রধান নির্বাহী কর্মকর্তা
  3. গ) চেয়ারম্যান
  4. ঘ) মেয়র
সঠিক উত্তর:
গ) চেয়ারম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) চেয়ারম্যান
ব্যাখ্যা
- বাংলাদেশে স্থানীয় সরকার শাসন ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধান হলেন চেয়ারম্যান।
- একজন চেয়ারম্যান, পনের জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্যসহ মোট একুশজনের সমন্বয়ে জেলা পরিষদ গঠিত হয়।
- এদের সকলে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নির্বাচত হন। জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর।
- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক (ডিসি)।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩২.
মার্কিন ড্রোন হামলায় ইরানের আল কুদস ফোর্সের কোন কমান্ডার নিহত হন?
  1. ক) ইসমাইল কানি
  2. খ) আবু মাহাদী আল মুহানদিস
  3. গ) কাশেম সুলাইমানি
  4. ঘ) আব্দুল্লাহ ফাখরিজাদেহ
সঠিক উত্তর:
গ) কাশেম সুলাইমানি
উত্তর
সঠিক উত্তর:
গ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
- ০৩ জানুয়ারি ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার থেকে নিক্ষেপিত হেলফায়ার-২ মিসাইলের আঘাতে ইরানের আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
- একই হামলায় ইরাকি মিলিশিয়া গ্রুপ হাশদ আল রাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহদী আল মুহানদিস সহ আরো কয়েকজন নিহত হন।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১৩৩.
বাংলাদেশ কবে বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৮ এপ্রিল ১৯৭২
  2. খ) ১২ আগস্ট ১৯৭২
  3. গ) ১৭ আগস্ট ১৯৭২
  4. ঘ) ১৫ সেপ্টেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
গ) ১৭ আগস্ট ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ আগস্ট ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশের বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ:
- IBRD (বিশ্বব্যাংক) : ১৭ আগস্ট ১৯৭২
- IDA : ১৭ আগস্ট ১৯৭২
- IFC : ১৮ জুন ১৯৭৬
- MIGA : ১২ এপ্রিল ১৯৮৮
- ICSID : ২৬ এপ্রিল ১৯৮০
- IMF : ১৭ আগস্ট ১৯৭২
- WTO : ১ জানুয়ারি ১৯৯৫
- জাতিসংঘ : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- কমনওয়েলথ : ১৮ এপ্রিল ১৯৭২।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)

১৩৪.
কোন শতকে ইউরোপে শিল্পবিপ্লবের সূচনা হয়?
  1. ক) ষোড়শ শতক
  2. খ) সতের শতক
  3. গ) আঠারো শতক
  4. ঘ) উনিশ শতক
সঠিক উত্তর:
গ) আঠারো শতক
উত্তর
সঠিক উত্তর:
গ) আঠারো শতক
ব্যাখ্যা
- আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে। পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে ইংল্যান্ডের তখনকার সমাজব্যবস্থা ও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন সূচিত হয়।
- ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি এই পরিবর্তনকে ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ বা ‘শিল্পবিপ্লব’ হিসেবে অভিহিত করেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৫.
কোন সম্মেলনে ‘জাতিসংঘ গঠনের প্রস্তাব’ গৃহীত হয়?
  1. ক) সানফ্রান্সিসকো সম্মেলন
  2. খ) ইয়াল্টা সম্মেলন
  3. গ) ডাম্বার্টনওকস সম্মেলন
  4. ঘ) মস্কো সম্মেলন
সঠিক উত্তর:
গ) ডাম্বার্টনওকস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাম্বার্টনওকস সম্মেলন
ব্যাখ্যা
- জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৪৪ সালের আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডাম্বার্টনওকস নামের একটি ব্যক্তিগত ভবনে ‘ডাম্বার্টনওকস সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা ‘জাতিসংঘ গঠনের প্রস্তাব’ গ্রহণ করে।
- এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ভোটাধিকার প্রক্রিয়া অমিমাংসিত ছিলো যা ইয়াল্টা সম্মেলনে গৃহিত হয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৬.
বার্বাডোজের রাজধানীর নাম কি?
  1. ক) পোর্ট অব প্রিন্স
  2. খ) সেন্ট জর্জেস
  3. গ) ব্রিজটাউন
  4. ঘ) পোর্ট লুইস
সঠিক উত্তর:
গ) ব্রিজটাউন
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রিজটাউন
ব্যাখ্যা
- ব্রিজটাউন : বার্বাডোজ
- সেন্ট জর্জেস : গ্রানাডা
- পোর্ট লুইস : মরিশাস
- পোর্ট অব প্রিন্স : হাইতি।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৩৭.
নিচের কোন চুক্তিটি এখনো কার্যকর হয়নি?
  1. ক) সিটিবিটি চুক্তি
  2. খ) মন্ট্রিয়াল প্রটোকল
  3. গ) নিউ স্টার্ট চুক্তি
  4. ঘ) পরমাণু নিষিদ্ধকরণ চুক্তি
সঠিক উত্তর:
ক) সিটিবিটি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) সিটিবিটি চুক্তি
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর গৃহিত CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
- চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক।
- কিন্তু অ্যানেক্স-২ অংশের ৮টি দেশ এখনো চুক্তিটি অনুমোদন করেনি। দেশগুলো হলো:
- ভারত
- পাকিস্তান
- উত্তর কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- চীন
- ইসরাইল
- মিশর
- ইরান।
এর ম্যধ্যে প্রথম তিনটি দেশ চুক্তিতে স্বাক্ষরও করেনি।
- বর্তমান পর্যন্ত ১৮৫টি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমোদন করে।
অন্যদিকে,
- মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৮৯ সালে।
- নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় ৫ ফেব্রুয়ারি ২০১১ সালে।
-পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় ২২ জানুারি ২০২১ সালে।
(সূত্রঃ সিটিবিটিও, জাতিসংঘ এবং মার্কিন সরকারি ওয়েবসাইট)
১৩৮.
নিচের কোন দেশটি ‘D-8’ ভুক্ত নয়?
  1. ক) মিশর
  2. খ) মালয়েশিয়া
  3. গ) নেপাল
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপাল
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
১৩৯.
কোন ধরনের দূষণে ফলে বিশ্বে সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়?
  1. ক) শব্দ দূষণ
  2. খ) বায়ু দূষণ
  3. গ) মৃত্তিকা দূষণ
  4. ঘ) পানি দূষণ
সঠিক উত্তর:
খ) বায়ু দূষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ু দূষণ
ব্যাখ্যা
- বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে। এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর করে হ্রাস পাচ্ছে।
(সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা)
১৪০.
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) মিশর
  3. গ) লেবানন
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
খ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশর
ব্যাখ্যা
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো মিশর। দেশটি ১৯৭৯ সালের ২৬ মার্চ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্ডান ১৯৯৪ সালের ২৬ অক্টোবর স্বীকৃতি দেয়।
- তবে প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৯৪৯ সালের ২৮ মার্চ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
(সূত্র: জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি)
১৪১.
সম্প্রতি কোন ইস্যুতে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ বিষয়টি আলেচিত হয়ে উঠেছিলো?
  1. ক) যুক্তরাজ্যের ইইউ ত্যাগ
  2. খ) বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
  3. গ) ইরান ও ছয়জাতি মধ্যকার পরমাণু চুক্তি
  4. ঘ) হংকং ইস্যুতে চীনের উপর মার্কিন অবরোধ
সঠিক উত্তর:
গ) ইরান ও ছয়জাতি মধ্যকার পরমাণু চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান ও ছয়জাতি মধ্যকার পরমাণু চুক্তি
ব্যাখ্যা
- স্ন্যাপব্যাক মেকানিজম হলো আগের অবস্থায় ফিরে যাওয়া।
- সম্প্রতি ইরানের সাথে ছয়জাতির স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের উপর স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগের চেষ্টা চালায়।
- স্ন্যাপব্যাক ইরানের পরমাণু চুক্তি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহিত ২২৩১ রেজ্যুলিউশনের একটি অংশ। যেখানে বলা হয়, ইরান ব্যতীত অন্য ছয়টি দেশের কোনটি যদি মনে করে ইরান চুক্তির শর্ত মেনে চলছে না তাহলে সেই দেশ নিরাপত্তা পরিষদে ইরানের উপর পুনরায় সকল নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করতে পারবে।
- এক্ষেত্রে এই প্রস্তাবে অন্যকোন দেশ ভেটো প্রয়োগ করতে পারবে না। যুক্তরাষ্ট্র ২০১৮ সালের মে মাসে নিজেকে চুক্তি থেকে প্রত্যাহার নেয়। ফলে চুক্তির অন্যগুলোর বক্তব্য ছিলো যেহেতু যুক্তরাষ্ট্র চুক্তিতে নেই, তাই দেশটির স্ন্যাপব্যাক মেকানিজম চালুর অধিকার নেই।
- যার কারণে নিরাপত্তা পরিষদে ডমিনিকান রিপাবলিক ব্যতীত বাকি ১৩টি দেশ যুক্তরাষ্ট্রের স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগের বৈধতার প্রস্তাবে ভেটো দেয়।
- পরমাণু চুক্তি অনুযায়ী ইরানের উপর থেকে ২০২০ সালের অক্টোবরে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস এবং আল জাজিরা)
১৪২.
নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
  1. ক) অগ্ন্যুৎপাত
  2. খ) নদীভাঙন
  3. গ) অগ্নিকাণ্ড
  4. ঘ) ঘূর্ণিঝড়
সঠিক উত্তর:
গ) অগ্নিকাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) অগ্নিকাণ্ড
ব্যাখ্যা

মানবসৃষ্ট কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- রাসায়নিক দূষণ
- যুদ্ধ
- পারমাণবিক বিস্ফোরণ
- মরুকরণ
- অগ্নিকাণ্ড
- জলাবদ্ধতা সৃষ্টি
- বনউজারকরণ ইত্যাদি।
অন্যদিকে,
- প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত
- নদীভাঙন
- তুষারপাত
- ঘূর্ণিঝড়
- খরা
- জলোচ্ছ্বাস
- বন্যা ইত্যাদি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী : পৃষ্ঠা-৮৯)

১৪৩.
মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ২৬২ কিলোমিটার
  2. খ) ২৭৬ কিলোমিটার
  3. গ) ২৮০ কিলোমিটার
  4. ঘ) ২৯০ কিলোমিটার
সঠিক উত্তর:
গ) ২৮০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮০ কিলোমিটার
ব্যাখ্যা
নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের তথ্যানুসারে বাংলাদেশের
- মোট সীমান্ত দৈর্ঘ্য : ৪,৭১১ কিলোমিটার
- ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য : ৩,৭১৫ কিলোমিটার
- মিয়ানমারের সাথে সীমান্ত : ২৮০ কিলোমিটার
- সমুদ্র উপকূল রেখার দৈর্ঘ্য : ৭১৬ কিলোমিটার।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১৪৯)
১৪৪.
কোন বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয়?
  1. ক) মৌসুমি বায়ু
  2. খ) অয়ন বায়ু
  3. গ) স্থানীয় বায়ু
  4. ঘ) সাময়িক বায়ু
সঠিক উত্তর:
খ) অয়ন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) অয়ন বায়ু
ব্যাখ্যা
- পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
- নিয়ত বায়ু তিন প্রকার। যথা:
- পশ্চিমা বায়ু
- অয়ন বায়ু
- মেরু বায়ু।
- পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে।
- অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে।
- মেরু বায়ু প্রবাহিত হয় মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৫.
ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে কী বলা হয়?
  1. ক) আইসোথার্ম
  2. খ) আইসোহাইট
  3. গ) আইসোবার
  4. ঘ) আইসোহেলাইন
সঠিক উত্তর:
খ) আইসোহাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) আইসোহাইট
ব্যাখ্যা
- আইসোহাইট : সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোথার্ম : সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোবার : সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহেলাইন : সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল-বিওবি এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
১৪৬.
বাংলাদেশে সাধারণত কখন বন্যা হয়ে থাকে?
  1. ক) বৈশাখ থেকে আষাঢ়
  2. খ) আষাঢ় থেকে আশ্বিন
  3. গ) কার্তিক থেকে চৈত্র
  4. ঘ) ভাদ্র থেকে মাঘ
সঠিক উত্তর:
খ) আষাঢ় থেকে আশ্বিন
উত্তর
সঠিক উত্তর:
খ) আষাঢ় থেকে আশ্বিন
ব্যাখ্যা
- বন্যা বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর দেশের কোন না কোন স্থানে বন্যা হয়েই থাকে।
- বাংলাদেশে সাধারণত আষাঢ় থেকে আশ্বিন মাস বা মধ্য জুন থেকে সেপ্টেম্বর মাসে বন্যা দেখায় দেয়।
(সূত্রঃ দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
১৪৭.
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন-
  1. ক) ২১ জুন
  2. খ) ২৩ সেপ্টেম্বর
  3. গ) ২১ মার্চ
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ জুন
ব্যাখ্যা
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত হলো ২১ জুন। এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন। একইদিন দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৪৮.
বাংলাদেশের কোথায় কঠিন শিলার খনি রয়েছে?
  1. ক) হাকিমপুর
  2. খ) হালুয়াঘাট
  3. গ) মধ্যপাড়া
  4. ঘ) কুতুবদিয়া
সঠিক উত্তর:
গ) মধ্যপাড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মধ্যপাড়া
ব্যাখ্যা
- বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় কঠিন শিলা বা গ্রানাইটের খনি রয়েছে।
- ১৯৭৪ সালে এখানে প্রথম কঠিন শিলা খনি আবিষ্কৃত হয়। পরবর্তীতে ২০০৭ সালের পর এখান থেকে শিলা উত্তোলন শুরু হয়।
(সূত্রঃ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ওয়েবসাইট)
১৪৯.
মূল্যবোধ মানুষের কোন ধরনের আচরণকে নিয়ন্ত্রণ করে?
  1. ক) আত্মিক
  2. খ) বাহ্যিক
  3. গ) অভ্যন্তরীণ
  4. ঘ) বাহ্যিক ও অভ্যন্তরীণ
সঠিক উত্তর:
ঘ) বাহ্যিক ও অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাহ্যিক ও অভ্যন্তরীণ
ব্যাখ্যা
মূল্যবোধ মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রন করে।
- মূল্যবোধ ব্যক্তির সাথে ব্যক্তির এবং ব্যক্তির সাথে সমাজের আচরণ বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে। মানুষের সমাজ জীবনকে শৃঙ্খলাপূর্ণ ও শান্তিময় করতে মূল্যবোধ সহায়ক ভূমিকা পালন করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র)
১৫০.
নিচের কোনটি একটি সামাজিক কুপ্রথা?
  1. ক) দারিদ্র্য
  2. খ) যৌতুক
  3. গ) নিরক্ষরতা
  4. ঘ) বিদ্যুৎ সংকট
সঠিক উত্তর:
খ) যৌতুক
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌতুক
ব্যাখ্যা
- বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বা অনাচার হলো যৌতুক প্রথা।
- বিয়ের সময় বর বা কনে পক্ষ কর্তৃক বিপরীত পক্ষের নিকট অর্থ বা সম্পদ দাবী ও গ্রহণ করা ‘যৌতুক’ নামে পরিচিত।
- বাংলাদেশের সর্বত্রই এই প্রথা বিদ্যমান রয়েছে। বাংলাদেশর আইনে যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই নিষিদ্ধ।
- এই প্রথার পেছনে মূল কারণ হলো দারিদ্র্য। এছাড়া অশিক্ষা, অর্থলিপ্সা, আইনের যথার্থ প্রয়োগ না হওয়া প্রভৃতি যৌতুক প্রথার জন্যে দায়ী।
- যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১৫১.
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সরকারি হটলাইন কোনটি?
  1. ক) ১০৬
  2. খ) ১০৯
  3. গ) ৩৩৩
  4. ঘ) ৯৯৯
সঠিক উত্তর:
খ) ১০৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৯
ব্যাখ্যা
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হটলাইন : ১০৯
- দুদক হটলাইন : ১০৬
- সরকারি তথ্য ও সেবা : ৩৩৩
- জরুরি সেবা : ৯৯৯।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১৫২.
কোনটি রাজনৈতিক স্বাধীনতার পরিপূর্ণতা পূর্বশর্ত হিসেবে বিবেচিত?
  1. ক) নৈতিক বিচারবোধ
  2. খ) সামাজিক স্বাধীনতা
  3. গ) অর্থনৈতিক স্বাধীনতা
  4. ঘ) আইনগত স্বাধীনতা
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
- অর্থনৈতিক স্বাধীনতা মানে হলো যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি।
- রাজনৈতিক, সামাজিক, আইনগত, সাংস্কৃতিক স্বাধীনতার পরিপূর্ণ বিকাশের জন্যে অর্থনৈতিক স্বাধীনতা আবশ্যক।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৫৩.
কোনটি জনগণ ও সরকারের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
  1. ক) পুলিশ বাহিনী
  2. খ) রাজনৈতিক দল
  3. গ) সংবাদপত্র
  4. ঘ) স্থানীয় সরকার
সঠিক উত্তর:
খ) রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
- আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল সরকার এবং জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
- রাজনৈতিক দলের মাধ্যমে জনগণ সরকারের কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)