পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৪২ বাংলা পরীক্ষা - ১০ (সাহিত্য) টপিক: বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মীর মশাররফ হোসেন, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, সৈয়দ শামসুল হক, মুনির চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া, জসীমউদ্দিন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, আল মাহমুদ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'তিথিডোর' উপন্যাসটি কে রচনা করেছেন?
  1. বুদ্ধদেব বসু
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. বিষ্ণু দে
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• 'তিথিডোর':
- তিথিডোর বুদ্ধদেব বসু রচিত উপন্যাস।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৮। 
- উপন্যাসটি প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান এই তিনখন্ডে বিভক্ত। 
- বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাব নর নারীর জীবন যাপনের মনোরম ও মধুর কাহিনি এ উপন্যাসে বর্ণিত। 
- কাহিনির মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা। 
- এ কাহিনির গীতল ভাষা ও কাব্যময়তা এবং এর শেষাংশে প্রযুক্ত 'চৈতন্যপ্রবাহ' -ধর্মী বর্ণনাভঙ্গির দেখা পাওয়া যায়।

• বুদ্ধদেব বসু:
- বুদ্ধদেব বসু একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন।
- বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।
- বুদ্ধদেব বসু ঢাকা থেকে মাসিক 'প্রগতি' ও কলকাতা থেকে 'কবিতা' পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
- জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় 'বাসন্তিকা' পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

• বুদ্ধদেব রচিত উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

• বুদ্ধদেব বসুর গল্প:
- অভিনয়, অভিনয় নয়,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।

• বুদ্ধদেব বসু রচিত নাটক‌:
- মায়া মালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিনী,
- কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পরিচয়' পত্রিকা সম্পাদনা করেছেন-
  1. মুনির চৌধুরী
  2. অমিয় চক্রবর্তী
  3. বুদ্ধদেব বসু
  4. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'পরিচয়' পত্রিকা:
-  সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় ১৯৩১ সালে ত্রৈমাসিক হিসেবে পরিচয় পত্রিকা কলকাতা থেকে আত্মপ্রকাশ করে। 
- বাংলা সাহিত্যে তিরিশের আধুনিকতার আন্দোলনে 'পরিচয়' পত্রিকার অবদান অনস্বীকার্য।  
- 'কল্লোল' পত্রিকা বন্ধ হওয়ার পর বিষ্ণু দে-ও এ পত্রিকায় যোগ দেন।  

সুধীন্দ্রনাথ দত্ত: 
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। 
- ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
- 'তন্বী' কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।
- ১৯৬০ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:  
- তন্বী, 
- অর্কেস্ট্রা, 
- ক্রন্দসী, 
- উত্তরফাল্গুনী, 
- সংবর্ত, 
- দশমী।  

• তাঁর উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ: 
- স্বগত, 
- কুলায় ও কালপুরুষ। 

• তাঁর রচিত অনুবাদ-কাব্যগ্রন্থ:
- প্রতিধ্বনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন উপন্যাসটি শামসুর রাহমান রচনা করেছেন?
  1. নিজ বাসভূমে
  2. নিরালোকে দিব্যরথ
  3. উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
  4. অদ্ভুত আঁধার এক
সঠিক উত্তর:
অদ্ভুত আঁধার এক
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভুত আঁধার এক
ব্যাখ্যা
• শামসুর রাহমান:
- শামসুর রাহমান ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।
- তাঁর ডাকনাম ছিল বাচ্চু। 
- তিনি  ১৮ আগস্ট ২০০৬ ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস: 
- অক্টোপাস ,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে(প্রথম কাব্যগ্রন্থ), 
- রোদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

• আত্মস্মৃতি: 
- স্মৃতির শহর,  
- কালের ধূলোয় লেখা। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর বাংলাপিডিয়া।
.
বেগম রোকেয়ার পিতৃপ্রদত্ত নাম কী?
  1. রোকেয়া সাখাওয়াত হোসেন
  2. রোকেয়া খাতুন
  3. রোকেয়া বেগম
  4. রোকেয়া আখতার
সঠিক উত্তর:
রোকেয়া খাতুন
উত্তর
সঠিক উত্তর:
রোকেয়া খাতুন
ব্যাখ্যা
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- তাঁর পিতৃপ্রদত্ত নাম রোকেয়া খাতুন।
- বিবাহের পর তাঁর স্বামীর নাম সাখাওয়াত হোসেন যুক্ত হয়।
- তিনি প্রথম জীবনে মিসেস আর এস হোসেন নামে লিখতেন।   
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

তাঁর উল্লে­খযোগ্য রচনা:
- মতিচূর (প্রবন্ধ),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- চাষার দুক্ষু (প্রবন্ধ),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'চলে মুসাফির' ভ্রমণকাহিনি কে রচনা করেছেন?
  1. জসীমউদ্‌দীন
  2. ফররুখ আহমেদ
  3. মীর মশাররফ হোসেন
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
• 'চলে মুসাফির' ভ্রমণকাহিনির রচয়িতা - জসীমউদ্‌দীন।

• তাঁর রচিত অন্যান্য ভ্রমণকাহিনি:

- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়, 
- জার্মানীর শহরে বন্দরে।

জসীমউদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
- 'রাখালী' তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- তিনি ১৯৭৬ সালে ১৪ই মার্চ মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত  কাব্যগ্রন্থ:
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- বালুচর,
- ধানখেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়িনী,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত আত্মকথা:
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু।

• তাঁর উপন্যাস।
- 'বোবা কাহিনী'

• তাঁর রচিত নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
বিখ্যাত 'বাংলাদেশ' কবিতা কে রচনা করেছেন?
  1. শামসুর রাহমান
  2. অমিয় চক্রবর্তী
  3. মুনির চৌধুরী
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• 'বাংলাদেশ' কবিতা:
- কবিতাটির রচয়িতা অমিয় চক্রবর্তী।
- এটি তাঁর 'অনিঃশেষ' কাব্যগ্রন্থভুক্ত কবিতা। 
- কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত।
- কাব্যগ্রন্থটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।

• অমিয় চক্রবর্তী:
- ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)। 
- তাঁর প্রথম প্রকাশিত বই 'কবিতাবলী' (১৯২৪-২৫)।
- ১৯৮৬ সালের ১২জুন শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।
 
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

• তাঁর রচিত গদ্যরচনা:
- চলো যাই,
- সাম্প্রতিক,
- পুরবাসী,
- পথ অন্তহীন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'প্রাগৈতিহাসিক' গল্পের প্রধান চরিত্র-
  1. ভিখু, পাঁচি
  2. শশী, কুসুম
  3. কুবের, কপিলা
  4. সুপ্রিয়া,মালতি
সঠিক উত্তর:
ভিখু, পাঁচি
উত্তর
সঠিক উত্তর:
ভিখু, পাঁচি
ব্যাখ্যা
• প্রাগৈতিহাসিক:
- 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা 'মানিক বন্দ্যোপাধ্যায়'।
- ভিঁখু ও পাচি 'প্রাগৈতিহাসিক' গল্পের পাত্র-পাত্রী। 
- 'প্রাগৈতিহাসিক' মূলত মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
- জৈবিক ক্ষুধার জন্য মানুষ যে পশুতে পরিণত হতে পারে সে কথাই বর্ণিত হয়েছে 'প্রাগৈতিহাসিক' গল্পে।
- জৈব প্রেরণা মানুষের আদিম প্রবৃত্তি।
- 'ভিখু' ও 'পাঁচী' জন্মগতভাবে কামনা বাসনা ও জৈব তাড়না লাভ করেছে এবং এ প্রবৃত্তিকেই তারা আবার তাদের সন্তান সন্ততির মাঝে সঞ্চারিত করে যাবে।
- এ প্রবৃত্তি নিতান্তই প্রাগৈতিহাসিক।

• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প:
- অতসী মামী, 
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ
- হলুদ পোড়া
- ভেজাল, 
- ছোট বকুলপুরের যাত্রী, 
- আত্মহত্যার অধিকার ইত্যাদি।

অন্যদিকে,
- শশী, কুসুম - পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র।
- কুবের, কপিলা - পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্র।
- সুপ্রিয়া,মালতি - দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া ও প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থ।
.
নিচের কোনটি ফররুখ আহমেদের সনেট সংকলন?
  1. সাত সাগরের মাঝি
  2. হাতেমতায়ী
  3. মুহূর্তের কবিতা
  4. সিরাজাম মুনিরা
সঠিক উত্তর:
মুহূর্তের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
মুহূর্তের কবিতা
ব্যাখ্যা
• মুহূর্তের কবিতা:
- ফররুখ আহমদ রচিত সনেটের সংকলন।

- এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।
- এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে।
- সনেট কবিতাগুলো শেক্সপিয়ারিয়-পেত্রার্কীয় রীতিতে ৬-৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
- উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, ধানের কবিতা ইত্যাদি

• ফররুখ আহমেদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:

- সাত সাগরের মাঝি, 
- সিরাজাম মুনিরা, 
- নৌফেল ও হাতেম (কাব্যনাট্য),
- মুহূর্তের কবিতা( সনেট সংকলন), 
- হাতেমতায়ী (কাহিনীকাব্য),
- হাবেদা মরুর কাহিনী  ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা 
- হরফের ছড়া 
- ছড়ার আসর  ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।