পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ মে, ২০২০সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ মে, ২০২০ · ৭৫ প্রশ্ন

.
’পুষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ক্ষীণ
  2. খ) জীর্ণ
  3. গ) দুর্বল
  4. ঘ) ভঙ্গর
সঠিক উত্তর:
ক) ক্ষীণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষীণ
ব্যাখ্যা

পুষ্ট (বিশেষণ) পালিত, বর্ধিত; বৃদ্ধিপ্রাপ্ত; মোটাসোটা; পরিণত।
ক্ষীণ (বিশেষণ) কৃশ; রোগা; শীর্ণ (ক্ষীণ দেহ)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
’অবলীলা’ শব্দের অর্থ কী?
  1. ক) খেলাধুলা
  2. খ) স্বাচ্ছন্দ্য
  3. গ) অবহেলা
  4. ঘ) অনুশোচনা
সঠিক উত্তর:
খ) স্বাচ্ছন্দ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাচ্ছন্দ্য
ব্যাখ্যা
অবলীলা /বিশেষ্য পদ/ অনায়াস, সহজ, হেলা, অনায়াস; অক্লেশ, অসঙ্কোচ।
স্বাচ্ছন্দ্য /বিশেষ্য পদ/ স্বচ্ছন্দতা, সুস্থভাব, স্বাধীনতা, সহজভাব, আরাম।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
‘বৈভব’ শব্দের অর্থ কী?
  1. ক) বিত্ত
  2. খ) বিকাল
  3. গ) নিস্তেজ
  4. ঘ) মন্ড
সঠিক উত্তর:
ক) বিত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিত্ত
ব্যাখ্যা
বৈভব (বিশেষ্য) ঐশ্বর্য; ধন; সম্পদ (‘দিল্লীশ্বরের সেই অতুল বৈভব, বিপুল প্রতাপ আজ স্তিমিতপ্রায়’)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
‘দ্বেষ’ শব্দের অর্থ কী?
  1. ক) জায়গা
  2. খ) দ্বীপ
  3. গ) আলো
  4. ঘ) হিংসা
সঠিক উত্তর:
ঘ) হিংসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিংসা
ব্যাখ্যা
দ্বেষ (বিশেষ্য) ঈর্ষা; হিংসা; পরশ্রীকাতরতা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
’অনিল’ শব্দের অর্থ কী?
  1. ক) বাতাস
  2. খ) তরঙ্গ
  3. গ) বাগান
  4. ঘ) আকাশ
সঠিক উত্তর:
ক) বাতাস
উত্তর
সঠিক উত্তর:
ক) বাতাস
ব্যাখ্যা
অনিল (বিশেষ্য) বায়ু; বাতাস; সমীরণ(মলয়ানিল)।
[(তৎসম বা সংস্কৃত)√অন্(বাঁচা)+ইল(ইলচ্)]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) উদীচী
  2. খ) উদীচি
  3. গ) উদিচি
  4. ঘ) উদিচী
সঠিক উত্তর:
ক) উদীচী
উত্তর
সঠিক উত্তর:
ক) উদীচী
ব্যাখ্যা
উদীচী (বিশেষ্য) দিক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অশরিত্রী
  2. খ) অশরিরি
  3. গ) অশরীরি
  4. ঘ) অশরীরী
সঠিক উত্তর:
ঘ) অশরীরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অশরীরী
ব্যাখ্যা
অশরীরী- অতনু, দেহ হীন, বিদেহী, দেহ নেই এমন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ
  1. ক) উত্তরসুরী
  2. খ) উত্তরসূরি
  3. গ) উত্তরসুরি
  4. ঘ) উত্তরসূরী
সঠিক উত্তর:
খ) উত্তরসূরি
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তরসূরি
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে ‘উত্তরসূরি‘ বানানটি শুদ্ধ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভুমিষ্ট
  2. খ) ভূমিষ্ট
  3. গ) ভুমিষ্ঠ
  4. ঘ) ভূমিষ্ঠ
সঠিক উত্তর:
ঘ) ভূমিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমিষ্ঠ
ব্যাখ্যা
ভূমিষ্ঠ (বিশেষণ) প্রসূত (তার একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১০.
এক কথায় প্রকাশ করুন- অপকার করার ইচ্ছা-
  1. ক) অপচিকীর্ষা
  2. খ) কৃতঘ্নতা
  3. গ) অকৃতদার
  4. ঘ) অপারগ
সঠিক উত্তর:
ক) অপচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) অপচিকীর্ষা
ব্যাখ্যা

অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা।
অপকার করিবার ইচ্ছা -অপচিকীর্ষা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১১.
’শ্যেনদৃষ্টি’ কথাটি অর্থ কী?
  1. ক) লোভী দৃষ্টি
  2. খ) তীক্ষ্ণ দৃষ্টি
  3. গ) শীতল দৃষ্টি
  4. ঘ) পেলব দৃষ্টি
সঠিক উত্তর:
খ) তীক্ষ্ণ দৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) তীক্ষ্ণ দৃষ্টি
ব্যাখ্যা
শ্যেনদৃষ্টি (বিশেষ্য) ক্রুর দৃষ্টি; বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি।
১২.
এক কথায় প্রকাশ করুনঃ যে সকল অত্যাচার সয়ে যায়-
  1. ক) সব্যসাচী
  2. খ) নিগৃহীত
  3. গ) অনুরক্ত
  4. ঘ) সর্বংসহা
সঠিক উত্তর:
ঘ) সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্বংসহা
ব্যাখ্যা

যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা
যে আকাশে চরে—খেচর।
যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।
যা সহজে লাভ করা যায়—সুলভ।
যা সহজে লাভ করা যায়—সুলভ।
যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।

১৩.
রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কবিতা
  3. গ) ছোট গল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা
শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
‘নৌকা চলাচলেরর যোগ্য’ কে এক কথায় কী বলে?
  1. ক) নাব্য
  2. খ) গভীর
  3. গ) নব্য
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) নাব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) নাব্য
ব্যাখ্যা

নৌকা চালায় যে – নাবিক।
নৌ বা নৌকা চলাচলের যোগ্য – নাব্য।
নিজেকে হীন মনে করে যে – হীনমন্য
নিজেকে হত্যা করে যে – আত্মঘাতী।
নিজেকে সামলাতে পারে না যে – অসংযমী।
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত – অনাহূত।
নতুন বিবাহিত স্ত্রী – নবোঢ়া।
নেই রদ (দাঁত) যার – নীরদ।

১৫.
এক কথায় প্রকাশ করুনঃ যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-
  1. ক) দুর্গম
  2. খ) দুস্তর
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
সঠিক উত্তর:
খ) দুস্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) দুস্তর
ব্যাখ্যা
দুস্তর (বিশেষণ) ১ দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন (দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে-কাজী নজরুল ইসলাম)। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৬.
‘ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) জেদী
  2. খ) অকর্মণ্য
  3. গ) পালোয়ান
  4. ঘ) কৃপণ
সঠিক উত্তর:
খ) অকর্মণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) অকর্মণ্য
ব্যাখ্যা
ধর্মের ষাঁড় (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) স্বেচ্ছাচারী ও অলস ব্যক্তি, উদ্দেশ্যহীনভাবে যেখানে সেখানে ঘুরে বেড়ানোই যার কাজ। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৭.
বাগধারাটির অর্থ নির্ণয় করুনঃ ‘ছ কড়া ন কড়া’।
  1. ক) অতি গবির
  2. খ) ইতস্তত করা
  3. গ) দেরি করা
  4. ঘ) সস্তা দর
সঠিক উত্তর:
ঘ) সস্তা দর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সস্তা দর
ব্যাখ্যা
ছ কড়া ন কড়া- (বিশেষ্য) তুচ্ছ; হেয়; নগণ্য; অজ্ঞাত। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৮.
বাগধারাটির অর্থ নির্ণয় করুনঃ ‘ধামাধরা’।
  1. ক) কপট গাম্ভীর্য
  2. খ) চাটুকারিতা
  3. গ) পরিপাটি থাকা
  4. ঘ) মিথ্যা বলা
সঠিক উত্তর:
খ) চাটুকারিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) চাটুকারিতা
ব্যাখ্যা
ধামাধরাঃ চাটুকারিতা, তোষামোদকারী; খোশামুদে; সব সময়ে জো-হুকুম বলে এমন। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৯.
Q-19 to Q-23: Choose the most appropriate synonym to the word in capital letters.
ANGUISH
  1. ক) Affection
  2. খ) Suffering
  3. গ) Conflict
  4. ঘ) Encouraging
সঠিক উত্তর:
খ) Suffering
উত্তর
সঠিক উত্তর:
খ) Suffering
ব্যাখ্যা
Anguish [Uncountable noun] নিদারুণ (বিশেষত মানসিক) যন্ত্রণা; তীব্র মনঃকষ্ট।
২০.
ANECDOTE
  1. ক) Medicine
  2. খ) Ancient
  3. গ) Scientific
  4. ঘ) Story
সঠিক উত্তর:
ঘ) Story
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Story
ব্যাখ্যা
Anecdote (noun) বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত (এবং সাধারণত মজার) কাহিনী।
২১.
WEIRD
  1. ক) Strange
  2. খ) Matured
  3. গ) Unwanted
  4. ঘ) Irrational
সঠিক উত্তর:
ক) Strange
উত্তর
সঠিক উত্তর:
ক) Strange
ব্যাখ্যা

Weird (adjective)
(১) অস্বাভাবিক; ভুতুড়ে; অপার্থিব; রহস্যময়: We heard weird shrieks from the darkness of the abandoned house.
(২) (কথ্য) অদ্ভুত; বোঝা বা ব্যাখ্যা করা দুঃসাধ্য এমন: What weird fashions the young sometimes adopt!

২২.
HOMAGE
  1. ক) Concise
  2. খ) Conceal
  3. গ) Pride
  4. ঘ) Respect
সঠিক উত্তর:
ঘ) Respect
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Respect
ব্যাখ্যা

Homage (noun) [uncountable noun] শ্রদ্ধা; অভ্যর্থনা; শ্রদ্ধাঞ্জলি; প্রণতি; সম্মান; পাদবন্দনা।
Do/pay homage (to somebody) শ্রদ্ধা জ্ঞাপন/নিবেদন করা; সম্মান/প্রণতি জানানো; অভ্যর্থনা করা।

২৩.
PLUNGE
  1. ক) Plow
  2. খ) Time
  3. গ) Tool
  4. ঘ) Fall
সঠিক উত্তর:
ঘ) Fall
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Fall
ব্যাখ্যা

Plunge (verb transitive), (verb intransitive)
(১) plunge (into) (ভিতরে) ঝাঁপ দেওয়া; ডুবিয়ে দেওয়া; নিমজ্জিত/নিমগ্ন করা; ঢুকিয়ে দেওয়া: plunge one’s hand into water; plunge a country into confusion; plunge a room into darkness; plunge into an agreement; be plunged into grief.
(২) (ঘোড়া) সামনে-পিছনে দ্রুত নড়াচড়া করা; (জাহাজ) সম্মুখভাগ জলমধ্যে প্রবিষ্ট করা; (অপশব্দ) জুয়া খেলায় আকণ্ঠ মগ্ন হওয়া; আকণ্ঠ ঋণগ্রস্ত হওয়া; ঋণের বোঝায় ডুবুডুবু হওয়া।
take the plunge (লাক্ষণিক) চূড়ান্ত/গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া; ঝাঁপ দেওয়া: They have finally decided to take the plunge and get married.

২৪.
Question 24 to 35: For each question, select the word or phrase that appropriately fills in the gap.
The earlier we leave ______
  1. ক) We will get there earlier
  2. খ) the earlier we will get there
  3. গ) We will got there early
  4. ঘ) early we will get there
সঠিক উত্তর:
খ) the earlier we will get there
উত্তর
সঠিক উত্তর:
খ) the earlier we will get there
ব্যাখ্যা
যত ------ তত অর্থে comparative degree এর ফর্মুলা (the+comparative degree…, the+comparative degree...) ব্যবহৃত হয়।
২৫.
I would have never taken the job ____ what additional pressures it will create for me.
  1. ক) if I had known
  2. খ) if I knew
  3. গ) if I could have known
  4. ঘ) if I had been knowing
সঠিক উত্তর:
ক) if I had known
উত্তর
সঠিক উত্তর:
ক) if I had known
ব্যাখ্যা
অতীতের কোন অপূরণীয় ইচ্ছা/আকাঙ্খা প্রকাশ করতে main clause এ যদি would have + v3 ব্যবহৃত হয়, তবে subordinate clause টি If+ sub + had + v3 হয়।
২৬.
She has been there before,______?
  1. ক) hasn't she?
  2. খ) isn't she?
  3. গ) doesn't she?
  4. ঘ) hadn't she?
সঠিক উত্তর:
ক) hasn't she?
উত্তর
সঠিক উত্তর:
ক) hasn't she?
ব্যাখ্যা

Tag question এর ব্যাসিক রুলসঃ
Rule 1: Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়। যেমনঃ Let’s play football, shall we?
Rule 2 : Imperative Sentence হলে Tag- এ will you বসে। যেমনঃ Open the door, will you?
Rule 3 : নিম্নের Be Verb, Have Verb ও Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative form বসাতে হয়, আবার Negative form থাকলে Affirmative form বসাতে হয়। She has been there before, hasn't she?
Rule 4 : Present indefinite Tense হলে Tag Question-এ don’t / doesn’t বসে। যদি Verb এর শেষে s/es থাকে তাহলে doesn’t বসে। যেমনঃ They play football, don’t they? Borna reads the book carefully, doesn’t she?
Rule 5 : Past indefinite Tense হলে Tag Question-এ didn’t বসে। যেমনঃ Sojib worked hard, didn’t he?
Rule 6: Nobody, None ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত Tag-এ they এবং nothing Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে এবং Tag Question –এ সেই বাক্যের Negative করতে হয় না। যেমনঃ Nobody called me, did they?
Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely, Seldom, little থাকলে সেই বাক্যের Tag Question –এ Negative করতে হয় না। যেমনঃ He hardly comes here, does he?
Rule 8 : যত প্রকার body এবং one আছে তাদের জন্য Tag Question – এ they বসে। যেমনঃ Someone helps me, don’t they?
Special Note: Tag Question –এ Pronoun Form বসাতে হয়। যেমন- একজন মেয়ে কে বোঝালে she এবং ছেলেকে বোঝালে he বসে। একের অধিক ছেলে/মেয়ে কে বোঝালে they বসে। এছাড়া মানুষ বাদে অন্য একটি কোন প্রাণী বা বস্তুকে বোঝালে it বসে। আবার একের অধিক প্রাণি বা বস্তুকে বোঝালে they বসে।

২৭.
We all should stand _____ our decision.
  1. ক) at
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) along
সঠিক উত্তর:
খ) by
উত্তর
সঠিক উত্তর:
খ) by
ব্যাখ্যা
Stand by (somebody) তাকে সমর্থন করা; তার পাশে থাকা।
Source: Bangla Academy Dictionary.
২৮.
Despite his best effort to excel in the competitive exam _____________.
  1. ক) he has firmed up his position
  2. খ) he passed in three out of four test
  3. গ) he failed to register any success
  4. ঘ) we could see his success
সঠিক উত্তর:
গ) he failed to register any success
উত্তর
সঠিক উত্তর:
গ) he failed to register any success
ব্যাখ্যা
বাক্যের শুরুতে despite (সত্ত্বেও) থাকায়, বাক্যটির দ্বিতীয় অংশটি প্রথম অংশের বিপরীতধর্মী হয়েছে।
২৯.
Rima was excited to begin her new job and we were impressed by her _____.
  1. ক) aptitude
  2. খ) melancholy
  3. গ) experience
  4. ঘ) eagerness
সঠিক উত্তর:
ঘ) eagerness
উত্তর
সঠিক উত্তর:
ঘ) eagerness
ব্যাখ্যা
eagerness (noun) আগ্রহ।
৩০.
He is very good _____ reciting poem.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
৩১.
Mr. Asif has three sons, _____________ .
  1. ক) the eldest is Arif
  2. খ) eldest is Arif
  3. গ) the eldest of which is Arif
  4. ঘ) Arif is the oldest
সঠিক উত্তর:
ক) the eldest is Arif
উত্তর
সঠিক উত্তর:
ক) the eldest is Arif
ব্যাখ্যা
বাক্যের অর্থ এবং গঠন ঠিক রাখতে শূন্যস্থানে the eldest is Arif বসবে।
৩২.
They came ____ .
  1. ক) despite of the rain
  2. খ) in spite the rain
  3. গ) despite of raining
  4. ঘ) in spite of the rain
সঠিক উত্তর:
ঘ) in spite of the rain
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in spite of the rain
ব্যাখ্যা
কোন কিছু সত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়। Despite এর পরে কখনোই of বসে না। তাই শূন্যস্থানে in spite of the rain বসবে।
৩৩.
His posture is unimpressive, yet _________.
  1. ক) he failed to sell his idea
  2. খ) he could not make a good presentation
  3. গ) he is successful in convincing his clients
  4. ঘ) he signaled wrong
সঠিক উত্তর:
গ) he is successful in convincing his clients
উত্তর
সঠিক উত্তর:
গ) he is successful in convincing his clients
ব্যাখ্যা

বাক্যের অর্থ বিবেচনায়, শূন্যস্থানে ''he is successful in convincing his clients'' বসবে।
বাক্যটির অর্থঃ
তাঁর দেহভঙ্গি আকর্ষণীয় নয়, তবুও সে এখন পর্যন্ত তাঁর ক্লায়েন্ট (খরিদ্দার/মক্কেল) কে বুঝানোতে সফল।
Yet (adverb)
(১) (নঞর্থক ও শর্তযুক্ত ক্ষেত্রে অথবা অজ্ঞাত অবস্থা ও অনিশ্চয়তার ক্ষেত্রে সাধারণত বাক্যের শেষদিকে বা ঠিক 'not' শব্দের পরে বসে) এই পর্যন্ত; এখন পর্যন্ত; বর্তমান সময় পর্যন্ত: He has not arrived yet. No improvement of the situation yet. We have not yet prepared ourselves.
(২) (প্রশ্নবোধক বা নঞর্থক ভাব বোঝাতে): Do you have to support him yet? Has the doctor advised anything yet? তথাপি ডাক্তার কি কিছু নির্দেশ দিয়েছেন; তৎসত্ত্বেও।
(৩) (অস্ত্যর্থক বাক্যে) এখন পর্যন্ত; যখন পর্যন্ত (still শব্দের প্রতিশব্দ হিসেবে): How nice that you are here yet. yet there is time to mend the thing. This is yet a dangerous course, আরো ভয়ানক; আরো বেশি ঝুঁকিবহুল পথ।
(৪) ভবিষ্যতে কোনো এক সময়ে; সবকিছু শেষ হওয়ার আগে: What misfortunes await, I am yet to know. The problem can be over come you have to wait yet.
(৫) as yet এখন পর্যন্ত; তখন পর্যন্ত: No fixed programme has been announced as yet.
nor yet (সাহিত্যে) এবং তা সত্ত্বেও (তাই বলে) এ-ও নয়: The boy is not obedient nor yet is he honest.
□ (conjunction) তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক: The novel was no good, yet I could not leave it.
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৪.
Only by chance _________ that she had been stealing from us.
  1. ক) did I discover
  2. খ) I discovered
  3. গ) discovered I
  4. ঘ) ought I to be discovering
সঠিক উত্তর:
ক) did I discover
উত্তর
সঠিক উত্তর:
ক) did I discover
ব্যাখ্যা

Here, the correct asnwer is 'Did I discover'.
It's because the sentence starts with an adverbial phrase headed by ''only''. This situation triggers subject-verb inversion, and if there is only a single verb in the verb phrase, you have to add a form of ''do''.
Only then did he tell me the truth.
Only when he's tired does he start to yawn.
Only by chance did I discover that she had been stealing from us.

৩৫.
Despite his growing wealth and power, Arif remains _______ man.
  1. ক) a humble
  2. খ) a greedy
  3. গ) an irritable
  4. ঘ) an intelligent
সঠিক উত্তর:
ক) a humble
উত্তর
সঠিক উত্তর:
ক) a humble
ব্যাখ্যা
বাক্যের অর্থ অনুসারে সঠিক উত্তর হবে- ‘a humble’.
Humble (adjective) (humbler, humblest) বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র।
৩৬.
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
  1. ক) আয়কর
  2. খ) আমদানী শুল্ক
  3. গ) রপ্তানি শুল্ক
  4. ঘ) মূল্য সংযোজন কর
সঠিক উত্তর:
ঘ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। ১ জুলাই ১৯৯১ সালে মূসক চালু হয়। এটি থেকেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৭.
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
  1. ক) ট্রাজেডি সেন্টার
  2. খ) জিরো পেয়েন্ট
  3. গ) গ্রাউন্ড জিরো
  4. ঘ) জিরো সেন্টার
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরো
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরো
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান। এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন। সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন যখন ধসে পড়ে তখন অসংখ্য প্রাণের সেই মর্মান্তিক প্রয়াণ আজো কাঁদায় বিশ্ববাসীকে। যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
৩৮.
বাংলাদেশের GDP তে বর্তমানে কৃষি খাতের অবদান আনুমানিক -
  1. ক) ১৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
ক) ১৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%

৩৯.
অতি সম্প্রতি বাংলাদেশ কিশোরী ফুটবল দল Jockey CGI Youth Football Tournament এ চ্যাম্পিয়ন হয়েছে। Tournament টি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) শ্রীলংকা
  2. খ) মালয়েশিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) হংকং
সঠিক উত্তর:
ঘ) হংকং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হংকং
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪০.
কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?
  1. ক) কলকাতা
  2. খ) দিল্লি
  3. গ) লন্ডন
  4. ঘ) কলম্বো
সঠিক উত্তর:
খ) দিল্লি
উত্তর
সঠিক উত্তর:
খ) দিল্লি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রাণকেন্দ্রের একটি সড়কের নামকরণ করা হয়েছে। কনট প্লেস-এর নিকটবর্তী এই স্থানটি ইতোপূর্বে ‘পার্ক স্ট্রিট’ নামে পরিচিত ছিল। উৎসঃ জাতীয় পত্র-পত্রিকা।
৪১.
স্বল্পোন্নত থেকে উন্নশীল দেশে উত্তরণের জন্য নূন্যতম মাথাপিছু আয় কত ডলার হতে হয়?
  1. ক) ১২০০
  2. খ) ১২৩০
  3. গ) ১২৫০
  4. ঘ) ১৮০০
সঠিক উত্তর:
খ) ১২৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৩০
ব্যাখ্যা
জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ১,২৩০ বা এর ঊর্ধ্বে (অথবা, শুধুমাত্র মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ২,৪৬০ বা এর ঊর্ধ্বে); মানব সম্পদ সূচক (HAI) ৬৬ বা এর ঊর্ধ্বে; এবং অর্থনৈতিক সূচক ৩২ বা এর কম নির্ধারণ করেছে। উত্তরণের নিমিত্ত তিনটি সূচকের যে কোন দু’টি অর্জন করলেই চলে। কিন্তু আনন্দের সংবাদ এই যে, ২০১৮-এর ত্রিবার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ তিনটি সূচকেই নির্ধারিত মানদন্ড অতিক্রম করেছে। জাতিসংঘের নিয়মানুসারে পরবর্তী দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় (২০২১, ২০২৪) বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক হলে বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের গন্ডি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হবে। উৎসঃ জাতীয় পত্র-পত্রিকা।
৪২.
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কোন দেশে উৎক্ষেপণ করা হবে?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 রকেটটির মাধ্যমে। SpaceX যুক্তরাষ্ট্রের কোম্পানি। CEO - Elon Musk
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা।
সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৪৩.
'পিস স্ট্যাচু' কোথায় অবস্থিত?
  1. নাগাসাকি
  2. নিউইর্য়ক
  3. হিরোশিমা
  4. ম্যানিলা
সঠিক উত্তর:
নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
নাগাসাকি
৪৪.
বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়?
  1. ক) MICR
  2. খ) RFID
  3. গ) OCR
  4. ঘ) All
সঠিক উত্তর:
ক) MICR
উত্তর
সঠিক উত্তর:
ক) MICR
ব্যাখ্যা
MICR হলো Magnetic Ink Character Recognition। MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী। মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
৪৫.
এলন মাস্ক কীসের জন্য বিখ্যাত?
  1. ক) ইলেক্ট্রিক গাড়ি
  2. খ) সুপার কম্পিউটার
  3. গ) মোবাইল ফোন
  4. ঘ) রোবটিক্স
সঠিক উত্তর:
ক) ইলেক্ট্রিক গাড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইলেক্ট্রিক গাড়ি
ব্যাখ্যা
এলন মাস্ক মহাকাশযান, ইলেকট্রিক গাড়ি ও অনলাইন ট্রানসেকশন এই তিন ইন্ডাস্ট্রিকে আমূল বদলে দিয়েছেন। তিনি পে-প্যাল, টেসলা মটরস সহ স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি(SpaceX), জিপ২(zip2) এবং সোলার সিটির(SolarCity) সহপ্রতিষ্ঠাতা। একই সাথে ওপেন এ.আই(OpenAI) এর কো-চেয়ারম্যান।
৪৬.
কোন খেলোয়াড়ের উপর আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি?
  1. ক) ডেভিড ওয়ার্নার
  2. খ) স্টিভ স্মিথ
  3. গ) ক্যামারন ব্যানক্রফট
  4. ঘ) ডু-প্লেসিস
সঠিক উত্তর:
ঘ) ডু-প্লেসিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডু-প্লেসিস
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৭.
বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে?
  1. ক) শাহবাগ
  2. খ) সাভার
  3. গ) ঝিকরগাছা
  4. ঘ) ত্রিশাল
সঠিক উত্তর:
গ) ঝিকরগাছা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝিকরগাছা
ব্যাখ্যা
যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ছোট ইউনিয়ন গদখালী। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় গদখালী ইউনিয়ন কে। এই অঞ্চলের জমিতে ফুল চাষ করেন এখানকার চাষীরা। বাড়ির চার ধারে সৌখিন ফুলের বাগান নয়। মাঠের পর মাঠজুড়ে ফুলের ক্ষেত। ফুলই এখানে ফসল। উৎসঃ বিবিসি এবং সরকারি ওয়েবসাইট।
৪৮.
এমএস ওয়ার্ডে কোনো টেক্সট ফাইল সেভ (save) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
  1. ক) Insert+S
  2. খ) Ctrl+S
  3. গ) Alt+S
  4. ঘ) Shift+S
সঠিক উত্তর:
খ) Ctrl+S
উত্তর
সঠিক উত্তর:
খ) Ctrl+S
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে কোনো টেক্সট ফাইল সেভ (save) করতে হলে Ctrl+S কমান্ড ব্যবহার করতে হয়।
৪৯.
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে?
  1. ক) মডেম
  2. খ) অডিও কার্ড
  3. গ) সিম কার্ড
  4. ঘ) ভিজিএ কার্ড
সঠিক উত্তর:
ঘ) ভিজিএ কার্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিজিএ কার্ড
ব্যাখ্যা
কম্পিউটারের ভিজি এ (ভিডিও গ্রাফিক্স এরে) কার্ড এর ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে। ভিজিএ, আইবিএম 1987 রিলিজএকটি ভিডিও ট্রান্সমিশন স্ট্রিং সহ পিএস। ২ টি মেশিনের সাথে, একটি উচ্চ রেজোলিউশন, দ্রুত প্রদর্শন হার, সমৃদ্ধ রঙ ইত্যাদি। রঙ ডিসপ্লে ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্লাগ এবং খেলা, অডিও ট্রান্সমিশন সমর্থন করে না।
৫০.
কোনো ই-মেইলে ”CC” এর অর্থ কী?
  1. ক) Close Circuit
  2. খ) Carbon Copy
  3. গ) Close Contact
  4. ঘ) Contact Center
সঠিক উত্তর:
খ) Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
খ) Carbon Copy
ব্যাখ্যা
Cc এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায়। এখানে ই-মেইল ঠিকানাগুলো পরপর কমা দিয়ে টাইপ করতে হয়। Cc দিয়ে Carbon Copy বুঝায়।
৫১.
বেশিরভাগ প্রোগ্রামে কীবোর্ড এর কোন key টি সাধারনত HELP Key হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) F12
  2. খ) F5
  3. গ) F1
  4. ঘ) F2
সঠিক উত্তর:
গ) F1
উত্তর
সঠিক উত্তর:
গ) F1
ব্যাখ্যা

F1 - Brings up a Help window in many applications, including browsers, Microsoft Office and others
F2 - Renames a selected object
F3 - Opens search box in browsers
F4 - Displays the Address bar list in My Computer or Windows Explorer (Windows XP)
F5 - Updates the active Window. Useful to refresh a displayed page in a browser
F6 - Cycles through the screen elements in a window
F7 - Turn on/off Caret Mode (Firefox). Performs Spell and Grammar check (MS Word)
F8 - Extend selection (MS Office)
F9 - Updates fields (MS Office)
F10 - Activates menu bar options
F11 - Toggles between full screen and normal display in browsers
F12 - Opens 'Save as' dialog (MS Office)

৫২.
এমএস ওয়ার্ডে কোনো text ইটালিক (Italic) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
  1. ক) Ctrl+I
  2. খ) Shift+I
  3. গ) Alt+I
  4. ঘ) Ctrl+B
সঠিক উত্তর:
ক) Ctrl+I
উত্তর
সঠিক উত্তর:
ক) Ctrl+I
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে কোনো text ইটালিক (Italic) করতে হলে Ctrl+I কমান্ড ব্যবহার করতে হয়।
৫৩.
নিচের কোনটি কম্পিউটারের ভিডিও ফাইলের একটি ফরম্যাট?
  1. ক) jpg
  2. খ) exe
  3. গ) mpg
  4. ঘ) bmp
সঠিক উত্তর:
গ) mpg
উত্তর
সঠিক উত্তর:
গ) mpg
ব্যাখ্যা
An MPG file is a common video file that uses a digital video format standardized by the Moving Picture Experts Group (MPEG).
৫৪.
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. ক) TCP/IP
  2. খ) JCP/IP
  3. গ) VLSI/IP
  4. ঘ) XTP/IP
সঠিক উত্তর:
ক) TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
ক) TCP/IP
ব্যাখ্যা
কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ করার পদ্ধতিই হলো প্রোটোকল। এককথায়, কম্পিউটার নেটওয়ার্কের জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছেন। যেমন: TCP/IP, FTP, IPX/SPX, NETBEUI, Appletalk, EtherNET ইত্যাদি। এগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP প্রোটোকল।
৫৫.
লোহার সাথে কী মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
  1. ক) দস্তা
  2. খ) তামা
  3. গ) কার্বন
  4. ঘ) এলুমিনিয়াম
সঠিক উত্তর:
গ) কার্বন
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন
ব্যাখ্যা
ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের ০.২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী যায়।
৫৬.
রাসেল, আসাদ ও রাজুকে ৩১৫ টাকা ভাগ করে দেওয়া হলো। এতে রাসেলের টাকা আসাদের টাকার ৩/৫ এবং আসাদের টাকা রাজুর টাকার ২ গুণ হলো রাজু কত টাকা পেল?
  1. ক) ৬০
  2. খ) ৯০
  3. গ) ১৫০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ঘ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৫
ব্যাখ্যা

ধরি, রাজু পাবে = ক টাকা
তাহলে আসাদ পাবে = ২ক টাকা এবং রাসেল পাবে = ২ক এর ৩/৫ = ৬ক/৫
প্রশ্নমতে,
ক + ২ক + ৬ক/৫ = ৩১৫
বা, (৫ক + ১০ক + ৬ক)/৫ = ৩১৫
বা, ২১ক = ৩১৫ × ৫
বা, ক = (৩১৫ × ৫)/২১ = ৭৫ টাকা।

৫৭.
রফিকের ওজন যদি ১৭ কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুজনের ওজনের যোগফল ১৪০ কেজি হলে রফিকের ওজন কত কেজি?
  1. ক) ৫৫
  2. খ) ৫৮
  3. গ) ৬১
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৮
ব্যাখ্যা

ধরি, রফিকের ওজন = x
তাহলে আরিফের ওজন = 140 - x
প্রশ্নমতে,
x - 17 = (140 - x)/2
বা, 2x - 34 = 140 - x
বা, 2x + x = 140 + 34
বা, 3x = 174
বা, x = 58

৫৮.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ঘ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় x ও y
প্রশ্নমতে,
x - y = 6
এবং x2 - y2 = 108
বা, (x + y)(x - y) = 108
বা, (x + y)×6 = 108
বা, x + y = 18

৫৯.
বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ঃ৫ এবং দুজেনর মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে বাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ক) ২৯০ঃ২০৭
  2. খ) ১৪৫ঃ১০৩
  3. গ) ৫০০ঃ৩৫০
  4. ঘ) ৭ঃ৫
সঠিক উত্তর:
ক) ২৯০ঃ২০৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯০ঃ২০৭
ব্যাখ্যা

ধরি, বাবু ও জামালের মাসিক বেতন যথাক্রমে 7x ও 5x
প্রশ্নমতে,
7x + 5x = 24000
বা, 12x = 24000
বা, x = 2000
সুতরাং একবছর পর বাবুর বেতনঃজামালের বেতন = (7x + 500) : (5x + 350) = (7 × 2000 + 500) : (5 × 2000 + 350) = 14500 : 10350 = 290:207.

৬০.
দশটি আপেল এবং ১২টি পেয়ারার একত্রিত মূল্য ৯৬০ টাকা। ৮টি আপেল এবং ২০ টি পেয়ারার একত্রিত মূল্য ১০০০ টাকা। আপেল এবং পেয়ারার মূল্যের পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৩০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, প্রতিটি আপেলের মূল্য = x টাকা এবং প্রতিটি পেয়ারার মূল্য = y টাকা।
প্রশ্নমতে,
10x + 12y = 960……(1)
এবং 8x + 20y = 1000…….(2)
(1) ও (2) সমাধান করে পাই,
x = 69.23 এবং y = 22. 3
সুতরাং পার্থক্য = 69.23 - 22.3 = 46.93 টাকা।

৬১.
একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা শতকরা কত মুনাফা করবে?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬২.
আট জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

৬ দিনে করতে পারে ৮ জনে
১ দিনে করতে পারে (৮ × ৬) জনে
৩ দিনে করতে পারে (৮ × ৬)/৩ জনে = ১৬ জনে।
সুতরাং নতুন লোক লাগবে = ১৬ - ৮ = ৮ জন।

৬৩.
একটি কোম্পানির ৪৬ শতাংশ কর্মকর্তা পুরুষ। যদি ৬০ শতাংশ কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে ৭০ শতাংশ পুরুষ হয়, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা?
  1. ক) ৯০
  2. খ) ৮৭.৫
  3. গ) ৮০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ক) ৯০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০
ব্যাখ্যা

ধরি, মোট কর্মকর্তা = ১০০ জন
তাহলে পুরুষ = ৪৬ জন এবং নারী = ৫৪ জন।
লেবার পার্টি করে = ৬০ জন এবং করে না = ৪০ জন।
সুতরাং লেবার ইউনিয়ন করা পুরুষ = ৬০ × ৭০% = ৪২ জন।
তাহলে লেবার পার্টি না করা পুরুষ = ৪৬ - ৪২ = ৪জন এবং মহিলা = ৪০ - ৪ = ৩৬ জন।
সুতরাং ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা মহিলা = (৩৬/৪০) × ১০০ = ৯০%।

৬৪.
দশটি সংখ্যার গড় x এবং এদের পাঁচটি সংখ্যার গড় y। যদি বাকি ৫টি সংখ্যার গড় z হয় তবে নিচের কোনটি সঠিক?
  1. ক) 2x = y+z
  2. খ) 2x = y+x
  3. গ) x = 2y+2x
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 2x = y+z
উত্তর
সঠিক উত্তর:
ক) 2x = y+z
ব্যাখ্যা

দশটি সংখ্যার যোগফল = 10x এবং এদের প্রথম পাঁচটির যোগফল = 5y
তাহলে বাকী পাঁচটির যোগফল = 10x - 5y
সুতরাং বাকী পাঁচটির গড় = (10x - 5y)/5 = 2x - y
প্রশ্নমতে,
z = 2x - y
বা, 2x = y + z.

৬৫.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা?
  1. ক) ৪৯
  2. খ) ৪৬
  3. গ) ৫০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬
ব্যাখ্যা

ধরি, কলম এবং বইয়ের মূল্য x ও y টাকা।
প্রশ্নমতে,
x + y = 95
এবং x + 15 = 2 × (y - 14)
বা, x +15 = 2y - 28
বা, x + y + 15 = 2y + y - 28
বা, 95 + 15 = 3y - 28
বা, 3y = 95 + 15 + 28
বা, 3y = 138
বা, y = 138/3 = 46 টাকা।

৬৬.
যদি 7,11,15 এবং x এর গড় y হয়, তবে x এর মান কত?
  1. ক) 4y-33
  2. খ) (y-26)/4
  3. গ) y-33
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 4y-33
উত্তর
সঠিক উত্তর:
ক) 4y-33
ব্যাখ্যা

প্রশ্নমতে,
(7+11+15+x)/4 = y
বা, 33 + x = 4y
বা, x = 4y - 33.

৬৭.
যদি -2 <= x <= 2 and 3 <= y <= 8 তবে কোনটি সঠিক?
  1. ক) 1 <= y-x <= 10
  2. খ) 1 <= y-x <= 5
  3. গ) 5 <= y-x <= 6
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 5 <= y-x <= 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 <= y-x <= 6
ব্যাখ্যা

এখানে -2<= x <=2……. (1)
and 3<= y <=8………..(2)
(2)-(1) হতে পাই, 5 <= y - x <= 6.

৬৮.
একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ঐ স্কুলের শতকরা কত জন ছাত্র তিনটি খেলাই খেলতে পছন্দ করে?
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ৩৫%
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫%
ব্যাখ্যা

ফুটবল খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭০) = ৩০ জন।
হকি খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭৫) = ২৫ জন।
ক্রিকেট খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৮০) = ২০ জন।
খেলা তিনটিই খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (৩০ + ২৫ + ২০) = ৭৫ জন।
∴ খেলা তিনটি খেলতে পছন্দ করে এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭৫) = ২৫ জন।

৬৯.
কালামের বেতন x টাকা, যা সালামের বেতনের অর্ধেক এবং আরিফের বেতনের চারগুণ। তাদের তিনজনের বেতনের যোগফল কত?
  1. ক) 13x/4
  2. খ) 73/4
  3. গ) 3x
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 13x/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 13x/4
ব্যাখ্যা

কালামের বেতন = x টাকা হলে, সালামের বেতন = 2x এবং আরিফের বেতন = x/4
সুতরাংতাদের তিনজনের বেতনের যোগফল = x + 2x+ x/4= 13x/4.

৭০.
যদি 15, 28 ও 33 এই তিনটি সংখ্যার গুণফল z হয়, তাবে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
  1. ক) Z/21
  2. খ) Z/24
  3. গ) Z/55
  4. ঘ) সবগুলোই পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
খ) Z/24
উত্তর
সঠিক উত্তর:
খ) Z/24
ব্যাখ্যা

প্রশ্নমতে,
z = 15 × 28 × 33
বা, z = 13860
এখানে z/24 = 13860/24 = 577.5

৭১.
ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কি.মি.। সে বাসে ঢাকা থেকে বাড়ি রেওয়ানা হলো। ৩১৯ কি.মি. যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌছাতে করিমের মোট কত সময় লাগল?
  1. ক) ২৩ ঘন্টা
  2. খ) ২০ ঘন্টা ৩০ মিনিট
  3. গ) ২০ ঘণ্টা ৫০ মিনিট
  4. ঘ) ২১ ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ২০ ঘন্টা ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ ঘন্টা ৩০ মিনিট
ব্যাখ্যা

বাসে যেতে প্রয়োজনীয় সময় = ৩১৯/২২ = ১৪.৫ ঘন্টা
এবং রিকশায় যেতে প্রয়োজনীয় সময় = (৩৫৫ - ৩১৯)/৬ = ৬ ঘন্টা।
সুতরাং মোট প্রয়োজনীয় সময় = ১৪.৫ + ৬ = ২০.৫ ঘন্টা অর্থাৎ ২০ ঘন্টা ৩০ মিনিট।

৭২.
একটি ক্লাবের ৮০% সদস্য পুরুষ। পুরুষ সদস্যের ৫০% পেশার ডাক্তার, ৩০% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি ৪০ জন ব্যবসায়ী। ঐ ক্লাবের মোট সদস্য সংখ্যা কত?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ২৫০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫০
ব্যাখ্যা

ধরি, মোট সদস্য সংখ্যা = ক জন
তাহলে পুরুষ = ক এর ৮০% = ০.৮ক
প্রশ্নমতে,
০.৮ক এর (১০০% - ৫০% - ৩০%) = ৪০
বা, ০.৮ক এর ২০% = ৪০
বা, ০.১৬ক = ৪০
বা, ক = ২৫০

৭৩.
যদি xy < 0 এবং y > 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই ভুল-
  1. ক) (2x+3y) / (2-x) > 6
  2. খ) (2y+3) / (x-2) > 6
  3. গ) (2x+1) / (2-x) < 6
  4. ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
খ) (2y+3) / (x-2) > 6
উত্তর
সঠিক উত্তর:
খ) (2y+3) / (x-2) > 6
ব্যাখ্যা

যেহেতু xy<0 এবং y>0,সেহেতু y পজিটিভ এবং x নেগেটিভ।
এখানে x এবং y এর মান অপশনগুলোতে ইনপুট করলে দেখা যায়, (2y + 3)/(x - 2) এর মান নেগেটিভ আসে অথচ এখানে বলা আছে 6 এর চেয়ে বেশি যা সম্পূর্ণ পজিটিভ। তাই এই অপশনটি অবশ্যই ভুল।

৭৪.
একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকার বিক্রি করে যে লোকসান করলো তা ৫টি কলমের ক্রয় মূল্যের সমান। একটি কলমের ক্রয় মূল্য কত টাকা
  1. ক) ৫২
  2. খ) ৫৪
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা

১৭টি কলমের বিক্রয়মূল্য = (১৭-৫) = ১২ টি কলমের ক্রয়মূল্য।
১২টি কলমের ক্রয়মূল্য ৭২০ টাকা
∴ ১টি কলমের ক্রয়মূল্য (৭২০/১২) = ৬০ টাকা।

৭৫.
x, y, এবং z তিনটি পূর্ণ সংখ্যা যদি x < y < z এবং y > 2 হয় তবে নিচের কোনটি অবশ্যই ভুল?
  1. ক) xyz > 0
  2. খ) xy-z > 0
  3. গ) y-xz > 0
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) y-xz > 0
উত্তর
সঠিক উত্তর:
গ) y-xz > 0
ব্যাখ্যা

ধরি, x = 2, y = 3 এবং z = 4
এখন, y-xz = 3-2×4 = -5>0
যা অবশ্যই ভুল।