পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বাধাবন্ধহীন
  2. অপদার্থ
  3. ফাঁকি
  4. দুর্লভ বস্তু
ব্যাখ্যা
• 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ — 'ফাঁকি'। 

অন্য অপশনে,
• 'অলছ-তলছ' — বাগ্‌ধারাটির অর্থ — বাধাবন্ধহীন। 
• 'অকাল কুষ্মাণ্ড' — বাগ্‌ধারাটির অর্থ — অপদার্থ। 
• 'অমাবস্যার চাঁদ' — বাগ্‌ধারাটির অর্থ — দুর্লভ বস্তু । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'দুর্লভ বস্তু' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়নি?
  1. অমাবস্যার চাঁদ
  2. ইদের চাঁদ
  3. আলেয়ার আলো
  4. আকাশের চাঁদ
ব্যাখ্যা
• 'ইদের চাঁদ' বাগধারাটির অর্থ হলো- কাঙ্ক্ষিত বস্তু।
বাক্য গঠন: ছেলে ফিরে আসায় মা যেন ইদের চাঁদ হাতে পেলেন। 

অন্যদিকে, 
দুর্লভ বস্তু অর্থে বাগধারা:
- আলেয়ার আলো,
- অমাবস্যার চাঁদ, 
- আকাশের চাঁদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শিল' ও 'শীল' শব্দদুটির অর্থ কী প্রকাশ করে?
  1. চরিত্র ও পাথর
  2. বলবান ও পাথর
  3. পাথর ও চরিত্র
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
যেমন:
• 'শিল' শব্দের অর্থ - পাথর, 
• 'শীল' শব্দের অর্থ - চরিত্র। 

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
'পাণিগ্রহ' শব্দের অর্থ কী?
  1. পানি পান
  2. পৃথিবী
  3. বিবাহ
  4. বিজলি
ব্যাখ্যা
• 'পাণিগ্রহ' শব্দের অর্থ – বিবাহ। 

• ‘বিবাহ’ শব্দের প্রতিশব্দ:
- বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, নিকা, শাদি।

অন্যদিকে,
বিজলি শব্দের অর্থ- বিদ্যুৎ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন-
  1. শিঞ্জন
  2. নিক্বণ
  3. কাকলি
  4. গুঞ্জন
ব্যাখ্যা
• 'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন — কাকলি। 

অন্যান অপশনের বাক্য সংকোচন: 
• 'অলঙ্কারের ধ্বনি' — শিঞ্জন,
• ভ্রমরের শব্দ — গুঞ্জন,  
• নূপুরের ধ্বনি — নিক্বণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'সূচি' ও ‘শুচি' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. পবিত্র ও নির্মল
  2. তালিকা ও পবিত্র
  3. পরিচ্ছন্ন ও পবিত্র
  4. সুন্দর ও তালিকা
ব্যাখ্যা
• শব্দজোড়ের উদাহরণ: 
• ‘শুচি’ শব্দের অর্থ - পবিত্র, নির্মল, শুদ্ধ, পরিচ্ছন্ন।
• ‘সূচি’ শব্দের অর্থ - তালিকা, নির্ঘন্ট।

• ‘দারা’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বারা’ শব্দের অর্থ - দিয়ে।

• ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ -অগ্নিশিখা।

• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'স্ত্রী' এর সমার্থক শব্দ -
  1. তনয়া
  2. বনিতা
  3. কনক
  4. অংশুমালী
ব্যাখ্যা
• 'স্ত্রী' এর সমার্থক শব্দ - বনিতা। 

• স্ত্রী শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

অন্যদিকে, 
• কনক 'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ নয়। 
- 'কনক' - স্বর্ণের সমার্থক শব্দ। 

• অংশুমালী- সূর্য এর সমার্থক শব্দ।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।