পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ আগস্ট, ২০২১সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে অফিস সহায়ক- ২০২০ (o৬-০৩-২০২০) (গ্রেড-২০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ আগস্ট, ২০২১ · ৯৯ প্রশ্ন

.
a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 8
ব্যাখ্যা

দেওয়া আছে, a + b = 4 এবং a - b = 2
আমরা জানি, ab = {(a + b)2 - (a - b)2}/4
= (42 - 22)/4
= (16 - 4)/4
= 12/4
= 3

.
০.৯৬২৩ - ৩১ = কত?
  1. ক) - ৩০.০৩৭৭
  2. খ) - ২৯.০৩৭৭
  3. গ) - ৩২.৮২৪৬
  4. ঘ) - ৩১.০৩৭৭
ব্যাখ্যা
০.৯৬২৩ - ৩১ = - ৩০.০৩৭৭
.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r হলে এর ব্যসার্ধ হবে r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ 9 গুণ বৃদ্ধি পাবে।

.
√2 / (√6 + 2) = কত?
  1. ক) √3 + √2
  2. খ) 3√2
  3. গ) √3 - √2
  4. ঘ) √3 + 2
ব্যাখ্যা
√2 / (√6 + 2)
= √2 / √2(√3 + √2)
= 1 / (√3 + √2)
= (√3 - √2) /  (√3 + √2)(√3 - √2)
= (√3 - √2) / (3 - 2)
= (√3 - √2)
.
৪ টাকায় ৫ টি করে কলা কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫০%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা

৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা
আবার,
৪ টি কলার বিক্রয় মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা
∴ লাভ = (৫/৪ - ৪/৫) = {(২৫-১৬) / ২০} = ৯/২০ টাকা।
৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯×৫) / (২০×৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯×৫×১০০) / (২০×৪) টাকা
= ২২৫/৪ টাকা
= ৫৬.২৫ টাকা

.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
যে সংখ্যা ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে ৩ মৌলিক সংখ্যা।
.
ত্রিভুজের তিন কোণের সমষ্টি -
  1. ক) ১ সমকোণ
  2. খ) ২ সমকোণ
  3. গ) ৩ সমকোণ
  4. ঘ) ৪ সমকোণ
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° বা ২ সমকোণ।
.
1 + 2 + 3 + ........ + 19 = কত?
  1. ক) 180
  2. খ) 184
  3. গ) 188
  4. ঘ) 190
ব্যাখ্যা

সমষ্টি S = {n(n+1)/2}
= {19(19+1)/2}
= 190

.
x - [x - {x + 1}] এর মান কত?
  1. ক) 1
  2. খ) .1
  3. গ) 1.1
  4. ঘ) x + 1
ব্যাখ্যা

x - [x - {x + 1}]
= x - [x - x - 1]
= x + 1

১০.
কোনো বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) πc
  2. খ) πr2
  3. গ) πr3
  4. ঘ) 2r
ব্যাখ্যা
বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল πr2
১১.
a + 1/a = √3 হলে a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 27
ব্যাখ্যা

দেওয়া আছে, a + 1/a = √3
এখন, a3 + 1/a3
= (a + 1/a)3 - 3. a. 1/a (a + 1/a)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0

১২.
শুন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১৩, ১৮০, ১৪৭, ১১৪ ___ ।
  1. ক) ২৪
  2. খ) ৪৩
  3. গ) ৬১
  4. ঘ) ৮১
ব্যাখ্যা

২১৩ - ৩৩ = ১৮০
১৮০ - ৩৩ = ১৪৭
১৪৭ - ৩৩ = ১১৪
১১৪ - ৩৩ = ৮১

১৩.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ৬৪ বর্গমিটার
  3. গ) ৬৪√৩ বর্গমিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু) বর্গমি.
= √৩/৪ (১৬) বর্গমি.
= ৬৪√৩ বর্গমি.

১৪.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/8
ব্যাখ্যা

১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে প্রথম বার হেড আসার সম্ভাবনা ১/২
দ্বিতীয়বার হেড আসার সম্ভাবনা = ১/২
∴ উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = ১/২ × ১/২ = ১/৪

১৫.
০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
  1. ক) ৪৭/৯০
  2. খ) ৪৩/৯০
  3. গ) ৪৩/৯৯
  4. ঘ) ৪৭/১০০
ব্যাখ্যা
০.৪৭ = ৪৭/১০০
১৬.
a2 - b2 এর সমান -
  1. ক) (a + b)(a - b)
  2. খ) ab
  3. গ) (a - b)(a - b)
  4. ঘ) (a + b)(a + b)
ব্যাখ্যা
a2 - b2 = (a + b)(a - b)
১৭.
সরলকোণের মান কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৮০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
৯০° = এক সমকোণ
১৮০° বা দুই সমকোণ = এক সরলকোণ
১৮০° এর চেয়ে বড় কিন্তু ৩৬০° এর চেয়ে ছোট কোণ = প্রবৃদ্ধ কোণ।
১৮.
বৃত্তস্থ সামান্তরিক একটি -
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হয়ে যায়।

১৯.
একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
  1. ক) ৩ : ৫
  2. খ) ৪ : ৫
  3. গ) ১ : ৫
  4. ঘ) ২ : ৫
ব্যাখ্যা
তিনি সপ্তাহে সঞ্চয় করেন = ১২৫০ - ১০০০ = ২৫০ টাকা
সঞ্চয় ও আয়ের অনুপাত = ২৫০ : ১২৫০ = ১ : ৫
২০.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৮০ মিটার
ব্যাখ্যা

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ১.৫x মিটার বা ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২১৬
⇒ ৩x² = ৪৩২
⇒ x² = ১৪৪
∴ x = ১২
অর্থাৎ প্রস্থ x = ১২ মিটার এবং দৈর্ঘ্য ৩x/২ = ৩×১২/২ = ১৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার

২১.
টাকায় ৩ টি আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩৩%
  2. খ) ৩০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা

১ টাকায় ক্রয় করে = ৩ টি আম
১০০  ''     ''    ''   = ৩×১০০ = ৩০০টি আম
২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
৩০০টি   ″         ″      = {(‌১×৩০০)÷২} = ১৫০ টাকা
∴ লাভ = (১৫০ - ১০০)% = ৫০%

২২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৫৯
  3. গ) ৭৭
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
যে সংখ্যা ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে।
এখানে ৫৯ একটি মৌলিক সংখ্যা।
৮৭ কে ৩, ২৯ দ্বারা ভাগ করা যায়, ৬৩ কে ৩, ২১ দ্বারা এবং ৭৭ কে ৭ এবং ১১ দ্বারা ভাগ করা যায়।
২৩.
সমকোণী ত্রিভুজের কোন বাহুটি বৃহত্তম বাহু?
  1. ক) ভূমি
  2. খ) অতিভূজ
  3. গ) লম্ব
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ।
২৪.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
  1. ক) ১৪ দিন
  2. খ) ২৮ দিন
  3. গ) ৩৫ দিন
  4. ঘ) ৪২ দিন
ব্যাখ্যা

১০ জনে একটি কাজের ১/২ করতে পারে ৭ দিনে।
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৭×১০)/১ দিনে।
৫ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৭×১০)/৫ দিনে।
= ২৮ দিনে।

২৫.
একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

২০০ টাকায় ক্ষতি হয় (২০০ - ১৮০) = ২০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (২০×১০০) / ২০০ = ১০ টাকা

২৬.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

√০.৩ = ০.৫৪৭৮
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০

সুতরাং, প্রশ্নোক্ত সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো ০.৩

২৭.
আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
  1. ক) বিদ্যুৎ
  2. খ) পলিও টিকা
  3. গ) ডিনামাইট
  4. ঘ) কয়লা
ব্যাখ্যা

- সুইডেনের বৈজ্ঞানিক আলফ্রেড নোবেল ডিনামাইট আবিস্কার করেন।
মানবকল্যানের জন্য তিনি ডিনামাইট আবিষ্কার করলেও যখন এটি ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হতে থাকে তখন তিনি ডিনামাইট আবিস্কার বাবদ প্রাপ্ত অর্থ মানবকল্যানে দান করেন।
সে অর্থে তিনি ১৮৯৬ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন যা ১৯০১ সাল থেকে ৬ টি বিষয়ে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সারা বিশ্বে প্রদান করা হয়।

- ১৯৫২ সালে জোনাস এডওয়ার্ড সাল্ক‌ পোলিওর টিকা উদ্ভাবন করেন। ১৯৫৭ সালে আলবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কার করেন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : অক্টোবর সংখ্যা

২৮.
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে?
  1. ক) ৪° F
  2. খ) ৪° C
  3. গ) ৪° R
  4. ঘ) ৪° K
ব্যাখ্যা

পানির ঘুনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ আর তা হলো ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩ অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী

২৯.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  1. ক) ৩৭ টি
  2. খ) ৩৮ টি
  3. গ) ৩৯ টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা

- বাংলা বর্ণের উপরের দাগকে মাত্রা বলে।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি।
- এরমধ্যে মাত্রাহীন ১০টি,
- অর্ধমাত্রার ৮টি এবং
- পূর্ণমাত্রার ৩২টি।
- মাত্রাহীন ১০টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩০.
'অতীব' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অতি + ইব
  2. খ) অতী + ব
  3. গ) অত + ইব
  4. ঘ) অত + ঈব
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- অতি + ইব = অতীব,
- সতী + ঈশ = সতীশ,
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- অতি + ইত = অতীত,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমুর্ষূ
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) মুমূর্ষ
ব্যাখ্যা
মুমূর্ষু - মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
৩২.
কোনটি উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  1. ক) কুল
  2. খ) সমূহ
  3. গ) সকল
  4. ঘ) বৃন্দ
ব্যাখ্যা

উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ঃ
- গণ (জনগণ, দেবগণ),
- বর্গ (পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ),
- মণ্ডলী (শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী) এবং
- বৃন্দ (সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ)।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৩৩.
ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) ধ্বনি
  4. ঘ) চিহ্ন
ব্যাখ্যা

- ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
- ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
- ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
- ভাষার মূল উপকরণ - বাক্য;
- ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩৪.
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) শব্দ তত্ত্ব
  2. খ) পদক্রম
  3. গ) ধ্বনিতত্ত্ব
  4. ঘ) বাক্য প্রকরণ
ব্যাখ্যা

• ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ
- ধ্বনির উচ্চারণ প্রণালী,
- উচ্চারণ স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস,
- সন্ধি,
- ধ্বনি পরিবর্তন,
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৫.
'অপমান' শব্দের 'অপ' পদটি কোন অর্থে ব্যবহৃত?
  1. ক) বিকৃত
  2. খ) অভাব
  3. গ) বিপরীত
  4. ঘ) স্থানান্তর
ব্যাখ্যা

'অপমান' শব্দের 'অপ' পদটি ‘বিপরীত’ অর্থে ব্যবহৃত।
এরূপঃ
- অপকার
- অপচয়
- অপবাদ

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৬.
'নীরস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) নি + রস
  2. খ) নী + রস
  3. গ) নিঃ + রস
  4. ঘ) নীঃ + রস
ব্যাখ্যা

ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সাথে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববতী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
যেমন-
নিঃ + রব = নীরব,
নিঃ + রোগ = নীরোগ,
নিঃ + রস = নীরস।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৭.
যে জমিতে ফসল জন্মায় না —
  1. ক) পতিক
  2. খ) অনুর্বর
  3. গ) ঊষর
  4. ঘ) বন্ধ্যা
ব্যাখ্যা

ঊষর - লোনা বা ক্ষারময় অনুর্বর ভূমি।
যে জমিতে ফসল জন্মায় না - ঊষর
যে ভূমি উর্বর নয় - অনুর্বর।
যে নারীর সন্তান হয় না - বন্ধ্যা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ; বাংলা একাডেমী অভিধান ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিরহ
  2. খ) নীরিহ
  3. গ) নীরীহ
  4. ঘ) নিরীহ
ব্যাখ্যা

নিরীহ - শান্ত; গোবেচারা; নিরুপদ্রব; নির্বিরোধ; নিশ্চেষ্ট; অচেষ্ট।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩৯.
'অবিরাম' শব্দের অর্থ কী?
  1. ক) বিরামহীন
  2. খ) বালিশ
  3. গ) চলন
  4. ঘ) সুন্দর
ব্যাখ্যা

অবিরাম - সর্বদা; নিরন্তর; থামে না এমন; বিরতিহীন; বিরাম বা বিশ্রামহীন

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

৪০.
'হরতাল' কোন ভাষার শব্দ?
  1. ক) ওলন্দাজ
  2. খ) চীনা
  3. গ) গুজরাটি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

গুজরাটি : খদ্দর, হরতাল ইত্যাদি।
পাঞ্জাবি : চাহিদা, শিখ ইত্যাদি।
চিনা : চা, চিনি ইত্যাদি।
মায়ানমার(বার্মিজ) : লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি।
জাপানি : রিক্সা, হারিকিরি ইত্যাদি।
ওলন্দাজ : ইস্কাপন, টেটকা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

৪১.
চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে?
  1. ক) খিষ্টধর্ম
  2. খ) প্যাগনিজম
  3. গ) জৈনধর্ম
  4. ঘ) বৌদ্ধধর্ম
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪২.
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
  1. ক) অজানা
  2. খ) দোতলা
  3. গ) আশীবিষ
  4. ঘ) কানাকানি
ব্যাখ্যা

যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।

যেমনঃ
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৪৩.
এককথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'।
  1. ক) দুর্গম
  2. খ) দুস্তর
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
ব্যাখ্যা

দুস্তর - দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন
সুদুস্তর - অত্যন্ত কষ্টে উত্তরণযোগ্য।

যা সহজে লঙ্ঘন করা যায় না - দুর্লঙ্ঘ্য।
যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ; বাংলা একাডেমী অভিধান ;

৪৪.
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
  1. ক) পদ্মরাগ
  2. খ) পদ্মগোখরা
  3. গ) পদ্মপুরান
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ''শিউলিমালা''।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে।

এর গল্পগুলো হলোঃ
- পদ্ম-গোখরা,
- জিনের বাদশা,
- অগ্নি গিরি,
- শিউলিমালা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৪৫.
'উদাসীন পথিকের মনের কথা' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) আবুল মনসুর আহমেদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু (ঐতিহাসিক নাটক);
- উদাসীন পথিকের মনের কথা (আত্মজৈবনিক উপন্যাস);
- গাজী মিয়াঁর বস্তানী (আত্মজৈবনিক উপন্যাস)।

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ

তাছাড়া,
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'৷
- তার রচিত একমাত্র প্রহসন : 'এর উপায় কি?'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

৪৬.
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ—
  1. ক) তীরে পৌছানোর মর্জি
  2. খ) সঞ্চয়ের প্রবৃত্তি
  3. গ) মুমূর্ষ অবস্থা
  4. ঘ) আসন্ন বিপদ
ব্যাখ্যা

- ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি।
- যখন তখন অবস্থা - মুমূর্ষু অবস্থা।
- শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ, সামনেই বিপদ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৭.
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ইয়াকুব আলী চৌধুরী
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

• গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থঃ
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসঃ
- রূপের নেশা,
- ভাঙাবুক ও
- এক মন এক প্রাণ।

• তাঁর রচিত গদ্যগ্রন্থঃ
- বিশ্বনবী,
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম।
- আমার চিন্তাধারা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৮.
'কবর' নাটকটি কার রচনা?
  1. ক) শহীদুল্লাহ কায়সার
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) জসীম উদ্দীন
  4. ঘ) কায়কোবাদ
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর মৌলিক নাটকঃ
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

অনুবাদ নাটকঃ
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

জসিমউদ্দীনের বিখ্যাত একটি কবিতার নাম - কবর

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৯.
মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত—
  1. ক) ধর থেকে ছাড়া - ধরছাড়া
  2. খ) অরুপের মতো রাঙা - অরুপরাঙা
  3. গ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
  4. ঘ) হাসি মাখা মুখ - হাসিমুখ
ব্যাখ্যা

ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

যেমনঃ
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- জয় সূচক ধ্বনি = জয়ধ্বনি,
- হাসি মাখা মুখ = হাসিমুখ,
- বৌ পরিবেশিত ভাত = বৌভাত, 
- স্ব লিখিত অক্ষর = স্বাক্ষর।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫০.
'মুখ তোলা' বাগধারাটির অর্থ—
  1. ক) নিজের মুখ উপরে তোলা
  2. খ) অন্যের মুখ তুলে ধরা
  3. গ) প্রসন্ন হওয়া
  4. ঘ) নষ্ট করা
ব্যাখ্যা

‘মুখ তোলা’ অর্থ - অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।

উদাহরণ -
- খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

৫১.
'বাংলাপিডিয়া' হচ্ছে—
  1. ক) উপন্যা
  2. খ) জাতীয় জ্ঞানকোষ
  3. গ) বাংলা কাব্য
  4. ঘ) মহাকাব্য
ব্যাখ্যা

বাংলাপিডিয়া - বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৫২.
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কী?
  1. ক) কাকের নিদ্রার ন্যায়
  2. খ) অগভীর সতর্ক নিদ্রা
  3. গ) অনিষ্ট চিন্তা
  4. ঘ) কপট চিন্তা
ব্যাখ্যা

কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম/ নিদ্রা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৫৩.
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
  1. ক) হাঙর নদী গ্রেনেড
  2. খ) তেইশ নম্বর তৈলচিত্র
  3. গ) ইছামতি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
  • সেলিনা হােসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)।

    তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
    - জলোচ্ছ্বাস (প্রথম উপন্যাস),
    - কাঁটাতারের প্রজাপতি,
    - যাপিত জীবন,
    - নীল ময়ূরের যৌবন,
    - পোকা মাকড়ের ঘরবসতি,
    - নিরন্তর ঘন্টাধ্বনি,
    - আগষ্টের একরাত,
    - খুন ও ভালোবাসা,
    - গায়ত্রী সন্ধ্যা,
    - অপেক্ষা,
    - গেরিলা ও বীরাঙ্গনা,
    - ঘুমকাতুরে ঈশ্বর,
    - পূর্ণছবির মগ্নতা,
    - ভালোবাসা প্রীতিলতা,
    - কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

    উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫৪.
Students should be attentive _____ their lessons.
  1. ক) with
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) to
ব্যাখ্যা

কিছুর প্রতি মনযোগী হওয়া বুঝাতে attentive to ব্যবহার করতে হয়।
If someone is attentive, they are very helpful and take care of you
Example: He was very attentive to her when she was ill.
প্রশ্নোক্ত বাক্যের অর্থ - ছাত্রদের পাঠে মনোযোগ দেয়া উচিত।

Source: Cambridge Dictionary

৫৫.
Which is the plural form of 'mouse'?
  1. ক) Mouses
  2. খ) Mice
  3. গ) Mouse
  4. ঘ) Mices
ব্যাখ্যা

Mouse (ইঁদুর) এর plural form ‘mice’।
আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice।
Source: Oxford and Merriam-Webster

 
৫৬.
Choose the correctly spelt word.
  1. ক) Liesure
  2. খ) Leisure
  3. গ) Leasure
  4. ঘ) Lesiure
ব্যাখ্যা
Leisure - time when one is not working or occupied; free time; অবসর।
অর্থাৎ, সঠিক উত্তর অপশন (খ)।
৫৭.
Which of the following spellings is correct?
  1. ক) Barier
  2. খ) Barieir
  3. গ) Barriar
  4. ঘ) Barrier
ব্যাখ্যা
Barrier - a fence or other obstacle that prevents movement or access; বাধা।
অর্থাৎ, সঠিক উত্তর অপশন (ঘ)।
৫৮.
Which of the following is an abstract noun?
  1. ক) Man
  2. খ) Height
  3. গ) Jury
  4. ঘ) Long
ব্যাখ্যা

An abstract noun is a noun which refers to ideas, qualities, and conditions - things that cannot be seen or touched and things which have no physical reality.

Example:
- height,
- truth,
- danger,
- happiness,
- time,
- friendship,
- humour.

৫৯.
লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি?
  1. ক) Laiftenant
  2. খ) Lieutenant
  3. গ) Leiftenant
  4. ঘ) Leaftanant
ব্যাখ্যা
লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজী বানান হলোঃ
Lieutenant - a deputy or substitute acting for a superior.
৬০.
Choose the correctly spelt word.
  1. ক) Sunamee
  2. খ) Suname
  3. গ) Tsunami
  4. ঘ) Sunami
ব্যাখ্যা
Tsunami - a long, high sea wave caused by an earthquake or other disturbance; সুনামি।
এটি একটি জাপানি শব্দ।
৬১.
Improvement means-
  1. ক) Deterioration
  2. খ) Preference
  3. গ) Promotion
  4. ঘ) Advancement
ব্যাখ্যা

Improvement - an example of improving or being improved.

Similar:
advancement
- advance
- development
- upgrade
- refinement
- enhancement

৬২.
We waited until the plane _______.
  1. had not taken off
  2. took off
  3. had taken off
  4. did not taken off
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি। 

• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We waited until the plane took off
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
৬৩.
Choose the right preposition for the sentence.
'I count _______ your help'.
  1. ক) upon
  2. খ) after
  3. গ) for
  4. ঘ) with
ব্যাখ্যা

count on someone or count upon - rely on someone to get support or help; নির্ভর করা।

Example:
- I count upon your help.
- I can always count on you to cheer me up.

৬৪.
We should have tasty and ______ meals.
  1. ক) nutrient
  2. খ) nutritional
  3. গ) nutritious
  4. ঘ) nutritive
ব্যাখ্যা
And দ্বারা দুটি সমজাতীয় শব্দ যুক্ত হয়। তাই বাক্যে Tasty (adj) এর সাথে Nutritious (adj) যুক্ত হবে।
বাক্যের অর্থঃ আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।
৬৫.
Had I known her, I ______ her.
  1. ক) would meet
  2. খ) would had meet
  3. গ) would met
  4. ঘ) would have met
ব্যাখ্যা

- 2nd Conditional এর ক্ষেত্রে had কে Subject এর আগে বসিয়ে If কে উহ্য করে দেয়া হয়েছে।
- এবং had এর পর যেহেতু কোনো Past Participle নেই, তাই এটাকে 3rd Conditional মনে করার কোনো কারণ নেই।
- 2nd Conditional অনুযায়ী ২য় অংশ হবে Sub + would / could / might + have + Verb এর past participle.

তাই সূত্রানুযায়ী সঠিক উত্তর would have met.

৬৬.
Which is an adjective?
  1. ক) Eligible
  2. খ) Enhance
  3. গ) Production
  4. ঘ) Search
ব্যাখ্যা

Eligible (adj) - having the right to do or obtain something; satisfying the appropriate conditions; মনোনীত হইবার যোগ্য।

অপরদিকে,
Enhance (verb) - উন্নত করা।
Production (noun) - উৎপাদন।
Search (verb) - অনুসন্ধান করা।

৬৭.
Fortune ____ the brave.
  1. ক) favoured
  2. খ) had favoured
  3. গ) with favour
  4. ঘ) favours
ব্যাখ্যা

“Fortune” শব্দটি Third person singular number.
এবং বাক্যটি চিরন্তন সত্য হওয়ায় এটি Present Indefinite Tense হবে।
অর্থাৎ, শূন্যস্থানে favours বসবে।

৬৮.
My father arrived while I ______ the book.
  1. ক) would read
  2. খ) had read
  3. গ) read
  4. ঘ) was reading
ব্যাখ্যা

While এর ক্ষেত্রে যদি প্রথম অংশে Simple past tense থাকে তাহলে while এর পরের verb এর tense হবে Past continuous tense.
তাই সঠিক বাক্যঃ My father arrived while I was reading the book.

৬৯.
Which of the following is the Masculine gender of 'Deer'?
  1. ক) Mate
  2. খ) Duck
  3. গ) Doe
  4. ঘ) Buck
ব্যাখ্যা
Buck - the male of some horned animals, especially the fallow deer, roe deer, reindeer, and antelopes.
৭০.
Dhaka is becoming one of the ______ cities in Asia.
  1. ক) more busy
  2. খ) busy
  3. গ) busiest
  4. ঘ) most busiest
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি Superlative Degree তে গঠিত হওয়ায় শূন্যস্থানে busy এর Superlative form ‘busiest’ বসবে।
৭১.
She is ____ all the time.
  1. ক) cough
  2. খ) coughing
  3. গ) was cough
  4. ঘ) coughed
ব্যাখ্যা

Present Continuous Tense Structure: Subject + am/is/were + verb + ing + object.
সূত্রানুযায়ী শূন্যস্থানে cough verb এর ing form অর্থাৎ, coughing বসবে।

৭২.
Which of the following is a plural number?
  1. ক) News
  2. খ) Crises
  3. গ) Mathematics
  4. ঘ) Economics
ব্যাখ্যা

Crisis - a time of intense difficulty or danger; সংকট।
এর plural form হলো Crises.

অপরদিকে,
Mathematics, Economics, News এরা দেখতে plural হলেও মূলত এরা Singular.

৭৩.
Calm শব্দটির Synonym হচ্ছে —
  1. ক) Agitated
  2. খ) Quiet
  3. গ) Angry
  4. ঘ) Inflamed
ব্যাখ্যা

Calm - not showing or feeling nervousness, anger, or other strong emotions.
Similar: still, tranquil, quiet, serene.

অপরদিকে,
Agitated - উত্তেজিত।
Angry - রাগান্বিত।
Inflamed - (of strong feelings) provoked or intensified.

৭৪.
'Blue blood' –Phrase টির অর্থ কী?
  1. ক) Scoundrel
  2. খ) Sound health
  3. গ) Aristocratic birth
  4. ঘ) Blood of blue color
ব্যাখ্যা
  • Blue blood
    English Meaning: membership in a noble or socially prominent family; noble birth.
    Bangla Meaning: অভিজাত।
    Ex. Sentence: Man should not boast of his blue blood.
    Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

  • তাই সঠিক উত্তর হবে Aristocratic birth.
৭৫.
Help the poor বাক্যটির passive form হবে —
  1. ক) Let the poor be helped.
  2. খ) Let the poor is helped.
  3. গ) Let the poor are helped.
  4. ঘ) Let help the poor.
ব্যাখ্যা

মূল verb দিয়ে শুরু হওয়া Imperative Sentence কে passive করার নিয়মঃ
Structure:
- প্রথমে Let বসে + Object টি Subject রূপে বসে + be + Verb এর Past participle.

সূত্রানুযায়ী সঠিক উত্তর- Let the poor be helped.

৭৬.
'সে কি যায়'? –এর ইংরেজী অনুবাদ হলো–
  1. ক) Is he go?
  2. খ) Do he go?
  3. গ) Does he go?
  4. ঘ) What he go?
ব্যাখ্যা

Third person singular number এর ক্ষেত্রে Auxiliary verb ‘does’ বসে।
Interrogative Sentence এর structure অনুয়ায়ী ‘Does he go?’ বাক্যটি হলো 'সে কি যায়'? –এর সঠিক ইংরেজী অনুবাদ।

৭৭.
Who wrote 'Pride and Prejudice'?
  1. ক) Jane Austen
  2. খ) Charles Dickens
  3. গ) O Henry
  4. ঘ) John Milton
ব্যাখ্যা

Jane Austen (1775-1817):
- She was an anti-romantic novelist in the Romantic Age.
- She is called so because of her stern attitude against youthful passion.

Works:
- Pride and Prejudice (1797)
- Sense and Sensibility (1797-98)
- Mansfield Park (1814)
- Emma (1816)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৭৮.
I saw ______ one eyed man.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) none of them
ব্যাখ্যা

article ‘a’ বসে consonant (Vowel পাঁচটি ছাড়া বাকিগুলো) যুক্ত শব্দের শুরুতে।
article ‘an’ বসে vowel (a, e, I, o, u) যুক্ত শব্দের শুরুতে।

বি:দ্র: ‘a ও ‍an’ বসানোর ক্ষেত্রে প্রথম শব্দের উচ্চারণই মুখ্য।
অর্থাৎ প্রথম উচ্চারণটি যদি vowel এর হয়। তাহলে an হবে।
আর যদি প্রথম উচ্চারণটি consonant এর হয় তাহলে a হবে।

O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে ‍an বসবে। শুধু one এর পূর্বে ‍a বসবে।
তাই সঠিক বাক্য - I saw a one eyed man.

উৎস: A passage to the English Language- S.M. Jakir Hussain

৭৯.
'আমার সোনার বাংলা' রবীন্দ্র সংগীতের প্রথম কত পঙক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা

- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।

৮০.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ক) ইতালী
  2. খ) গ্রীস
  3. গ) তুরস্ক
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা

- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

সোর্সঃ ন্যাশনাল জিওগ্রাফিক।

৮১.
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
  1. ক) হাইল
  2. খ) পাথরচাওলী
  3. গ) চলনবিল
  4. ঘ) হাকালুকি
ব্যাখ্যা

- বাংলাদেশের হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর।
- এটি সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত।
- এর আয়তন ২১,৫০০ হেক্টর৷

উৎসঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।

৮২.
বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা

- বাংলাদেশের বর্তমান বিভাগ ৮ টি।

যথাঃ
- চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , ময়মনসিংহ।
- এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ এবং সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
- জনসংখ্যায় সবচেয়ে বড় ঢাকা বিভাগ এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে (১৩ টি) এবং সবচেয়ে কম চারটি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।


সোর্সঃ স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।

৮৩.
একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
  1. ক) ৫০৬
  2. খ) ২১০
  3. গ) ২০৬
  4. ঘ) ৩০৯
ব্যাখ্যা

অস্থি বা হাড় যোজক কলার রূপান্তরিত রূপ। এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা।
লম্বা, ছোট, অসমান, চ্যাপ্টা মোট ২০৬ টি অস্থির সমন্বয়ে পূর্ণ বয়স্ক মানব কঙ্কাল গঠিত হয়।
শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরো বেশি থাকে।

- অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি।
- অস্থিতে ৪০ থেকে ৫০ ভাগ পানি থাকে
- অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৮৪.
বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) রংপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা

- স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জি.এস.বি ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে, পার্মিয়ান যুগের গন্ডোয়ানা কয়লাক্ষেত্র আবিষ্কার করে।
- বড়পুকুরিয়া কয়লা অববাহিকায় ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে জি.এস.বি ৭টি উত্তোলন কূপ (drill holes) খনন করতে সক্ষম হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৮৫.
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৩
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৪
ব্যাখ্যা

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান মহাসচিব হলেন শ্রীলংকান ইসালা রুয়ান ভিরাকুন।

সোর্সঃ সার্ক ওয়েবসাইট।

৮৬.
ইসলামী সহযোগীতা সংস্থা (ওয়াইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ২
ব্যাখ্যা

- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- অফিসিয়াল ভাষাঃ আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)

৮৭.
ঢাকায় বাংলাদেশ রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
  1. ক) মীর জুমলা
  2. খ) ইব্রাহীম খান
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) ইসলাম খান
ব্যাখ্যা

- মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বারোভূঁইয়াদের দমন করার সহজার্থে ১৬১০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
- তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- ইসলাম খান চিশতি ১৬১১ সালে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে আনেন।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৮৮.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ক) ইরান
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা

- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
- সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।

উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৮৯.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৭৩
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক এবং অভিভাবক সংস্থা বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) গঠিত হয়।
উৎসঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েবসাইট
৯০.
বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়?
  1. ক) খুলনা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) কক্সবাজার
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা

- বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত।
- এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর।
- এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার।

উৎস: parjatan.gov.bd

৯১.
ছয়দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়?
  1. ক) আগরতলা
  2. খ) লাহোর
  3. গ) করাচী
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা

- ‘ছয়দফা’ দাবী কে ‘ম্যাগনাকর্টা’ বা ‘বাঙালির মুক্তির সনদ’ বলা হয়।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ‘ছয়দফা’ দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ হিসেবে পালিত হয়।

সোর্স: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়্।

৯২.
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা

- বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী
- এর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
- মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল।
- বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ত এবং গভীরতম নদী মেঘনা।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

৯৩.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ১০টি
  2. খ) ৮টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।

সেক্টর কমান্ডারসমূহ -
১নং সেক্টর - মেজর জিয়াউর রহমান, মেজর মেজর রফিকুল ইসলাম।
২নং সেক্টর - মেজর খালেদ মোশাররফ, মেজর এ টি এম হায়দার।
৩নং সেক্টর - মেজর কে এম শফিউল্লাহ, মেজর এ এন এম নুরুজ্জামান।
৪নং সেক্টর - মেজর সি আর দত্ত, ক্যাপ্টেন এ রব।
৫নং সেক্টর - মেজর মীর শওকত আলী।
৬নং সেক্টর - উইং কমান্ডার এম কে বাশার।
৭ নং সেক্টর: মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ. রব, মেজর কাজী নূরুজ্জামান।
৮ নং সেক্টর - আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।
৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল, মেজর এম. এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
১০ সেক্টরের দায়িত্ব ছিল নৌ বাহিনীর হাতে, তাই ১০ নং সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না।

উৎস: বাংলাপিডিয়া।

৯৪.
'এসডিজি' এর Goal কয়টি?
  1. ক) ১৪টি
  2. খ) ১২টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৭টি
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির ১৭টি লক্ষ্য হলাে:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযােগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামাে
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভােগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্য অংশীদারিত্ব।

উৎসঃ SDG ওয়েবসাইট।

৯৫.
যে রঙ এর আলো সকল রঙ প্রতিফলিত করে তার রঙ কী?
  1. ক) কালো
  2. খ) লাল
  3. গ) সাদা
  4. ঘ) বেগুনি
ব্যাখ্যা

একটা বস্তু সব রং শোষন করে যেটা প্রতিফলিত করে, সেটাকেই তার রং বলে মনে হয়।
সাদা আলোতে সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে তাই এটি সকল রং প্রতিফলিত করে।
আবার কালো বর্ণের বস্তু এর উপর আপতিত সকল বর্ণ শোষন করে নেয় বলে একে কালো দেখায়। 

৯৬.
মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
  1. ক) ১৭ই এপ্রিল, ১৯৭১
  2. খ) ১০ই এপ্রিল, ১৯৭১
  3. গ) ১২ই এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৪ই এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৯৭.
করোনাভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে?
  1. ক) ইতালী
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) চীন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা

- ১১ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। ১১ জানুয়ারি ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
- ভাইরাসটির অফিসিয়াল নাম - Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2)।
- এই ভাইরাসে আক্রান্ত হলে যে রোগটি হয়, তার অফিসিয়াল নাম - Coronavirus Disease (COVID-19)।

সোর্সঃ দৈনিক পত্রিকা।

৯৮.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ক) ইউনিসেফ
  2. খ) ইউনেস্কো
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইইনিজে
ব্যাখ্যা

- পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।
- ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন।
এগুলো হলোঃ
- চলমান সামরিক আইন প্রত্যাহার করা
- সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
- গণহত্যার তদন্ত করা
- নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

এছাড়া,
- ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইনআরন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে।

সোর্সঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং দৈনিক ইত্তেফাক।

৯৯.
জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) ইউনিসেফ
  2. খ) ডব্লিউএইচও
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) আইএলও
ব্যাখ্যা

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

সোর্সঃ কালের কণ্ঠ।