পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন৭৮
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৮ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা কোনটি?
  1. জাল স্বপ্ন, স্বপ্নের জাল
  2. বং থেকে বাংলা
  3. স্বাধীনতা আমার স্বাধীনতা
  4. স্বাধীনতা তুমি
সঠিক উত্তর:
স্বাধীনতা তুমি
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা তুমি
ব্যাখ্যা

- 'স্বাধীনতা তুমি' কবি শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা৷
- 'স্বাধীনতা আমার স্বাধীনতা' মমতাজ উদ্দিন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক৷
- 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' এবং 'বং থেকে বাংলা' যথাক্রমে আখতারুজ্জামান ইলিয়াস ও রিজিয়া রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ও উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
মরণোত্তর একুশে পদক লাভ করেন যিনি-
  1. সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. সৈয়দ আলী আহসান
  3. সেলিম আল দীন
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১): আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক, নাট্যকার৷
প্রধান সাহিত্যকর্ম:
উপন্যাস:
- লালসালু
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো

গল্পগ্রন্থ:
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প

নাটক:
- বহিপীর
- সুড়ঙ্গ
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু

পুরস্কার:

- বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬১, লালসালু' উপন্যাসের জন্য
একুশে পদক (মরণােত্তর), ১৯৮৩
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০১ (শ্রেষ্ঠ কাহিনীকার, ‘লালসালু' উপন্যাসের
চলচ্চিত্ররূপের জন্য)

সৈয়দ আলী আহসান, সেলিম আল দীন এবং সেলিনা হোসেন যথাক্রমে ১৯৮২, ২০০৭ এবং ২০০৯ সালে একুশে পদক লাভ করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.

'সুখের লাগিয়া এঘর বাঁধিনু
আনলে পুড়িয়া গেল।
অমিয়-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল'
—পদটি কে রচনা করেছেন?

  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. বিদ্যাপতি
  3. জ্ঞানদাস
  4. চন্ডীদাস
সঠিক উত্তর:
জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানদাস
ব্যাখ্যা

জ্ঞানদাস ছিলেন চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি৷
জ্ঞানদাসের পদরচনার মূল বিষয় প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা।
প্রণয়ের পূর্বরাগ তার রচনায় চমৎকারভাবে ফুটে উঠেছে।
জ্ঞানদাসের একটি বিখ্যাত পদের কিছু
অংশ:
'সুখের লাগিয়া এঘর বাঁধিনু
আনলে পুড়িয়া গেল।
অমিয়-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
''জন্মিলে মরিতে হবে, / অমর কে কোথা
কবে,''— চরণদ্বয় কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
  1. ঐকতান
  2. সাম্যবাদী
  3. বঙ্গভূমির প্রতি
  4. দুই বিঘা জমি
সঠিক উত্তর:
বঙ্গভূমির প্রতি
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গভূমির প্রতি
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের 'নানা-কবিতা' শিরোনামের সংগ্রহ থেকে 'বঙ্গভূমির প্রতি' কবিতাটি গ্রহণ করা হয়েছে৷

“My native Land, Good night!”—Byron.
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
সাধিতে মনের সাদ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে,— নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
—বঙ্গভূমির প্রতি: মাইকেল মধুসূদন দত্ত

.
'ওরা কদম আলী' নাটকটির নাট্যকার কে?
  1. সেলিম আল দীন
  2. মামুনুর রশীদ
  3. দিনবন্ধু মিত্র
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
ব্যাখ্যা

মামুনুর রশীদ মূলত নাট্যকার হিসেবে পরিচিত। তার প্রকাশিত নাটকের নাম:
- ওরা কদম আলী (১৯৭৮),
- ওরা আছে বলেই (১৯৮০),
- মে দিবস (১৯৮১),
- ইবলিশ (১৯৮২),
- এখানে নোঙর(১৯৮৬),
- গিনিপিগ (১৯৮৫),
- সমতট (১৯৯০),
- পাথর (১৯৯৩),
- লেবেদেফ (১৯৯৭)
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'খদ্দর' কোন ভাষার শব্দ?
  1. পাঞ্জাবি
  2. তুর্কি
  3. গুজরাটি
  4. চিনা
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা

গুজরাটি - খদ্দর, হরতাল।
তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা৷
পাঞ্জাবি - চাহিদা, শিখ৷
চিনা - চা, চিনি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

.
নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ?
  1. ক্ষ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
স্পর্শ বা উষ্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে য, র, ল, ব–এ ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলা হয় আর বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'ভানু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আভা
  2. অহ
  3. সবিতা
  4. তনয়া
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা

সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
কন্যা - মেয়ে, নন্দিনী, দুহিতা, আত্মজা, সুতা, তনয়া, তনজা, ঝি, বেটি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
'অঞ্চল' শব্দের যুক্তবর্ণ কিভাবে গঠিত হয়?
  1. ঞ্ + চ
  2. চ্‌ + ঞ
  3. ঞ্‌ + ছ
  4. ণ্‌ + চ
সঠিক উত্তর:
ঞ্ + চ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + চ
ব্যাখ্যা
ঞ্ + চ = ঞ্চ৷ উদাহরণ - অঞ্চল, সঞ্চয়, পঞ্চম ইত্যাদি৷
ঞ + ছ = ঞ্ছ৷ উদাহরণ - বাঞ্ছিত, অবাঞ্ছিত৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
কণ্ঠ্যধ্বনি কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
যেসব ধ্বনির উচ্চারণ স্থান তালু, তাদের তালব্যধ্বনি বলে৷ যেমন- ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ।
যেসব ধ্বনির উচ্চারণস্থান কন্ঠনালির উপরিভাগ বা জিহবামূল, তাদের কণ্ঠ্যধ্বনি বলে৷
যেমন- অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ।
উৎসঃ বাংলা ব্যকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি৷
১১.
'অর্ঘ' শব্দের অর্থ কী?
  1. কর্তন করা
  2. পাথর
  3. পূজা
  4. শ্রদ্ধা
সঠিক উত্তর:
শ্রদ্ধা
উত্তর
সঠিক উত্তর:
শ্রদ্ধা
ব্যাখ্যা

অর্ঘ - শ্রদ্ধা / মূল্য
অর্ঘ্য - পূজার উপকরণ
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১২.
সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দু + চিন্তা = দুশ্চিন্তা
  2. নি + চয় = নিশ্চয়
  3. মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
  4. শিরঃ + ছেদ = শিরঃচ্ছেদ
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
ব্যাখ্যা

আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৩.
নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস?
  1. সিংহশিশু
  2. অগ্নিদৃষ্টি
  3. কালসিন্ধু
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কালসিন্ধু
উত্তর
সঠিক উত্তর:
কালসিন্ধু
ব্যাখ্যা

উপমিত কর্মধারয়ে উপমেয়ের প্রাধান্য এবং দুটো পদই বস্তুবাচক হয়।
যেমন –
- সিংহের মত শিশু = সিংহশিশু;
- অগ্নির মত দৃষ্টি = অগ্নিদৃষ্টি।

রূপক কর্মধারয়ে উপমানেরই প্রাধান্য এবং একটি পদ ভাববাচক ও অন্যটি বস্তুবাচক হয়।
যেমন -
- স্নেহ রূপ পাশ (বন্ধন) = স্নেহপাশ,
- কাল রূপ সিন্ধু = কালসিন্ধু ইত্যাদি।

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৪.
ও যা অলস! ঘুমানো ছাড়া ওর যেন কোনাে কিছু করবার নেই। বাক্যে 'ঘুমানো' কোন পদ?
  1. সর্বনাম
  2. বিশেষণের বিশেষণ
  3. ক্রিয়াবাচক বিশেষ্য
  4. বস্তুবাচক বিশেষ্য
সঠিক উত্তর:
ক্রিয়াবাচক বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াবাচক বিশেষ্য
ব্যাখ্যা

বাক্যে ক্রিয়াবাচক বিশেষ্যের ব্যবহার :
ছেলেটা একেবারেই পড়াশােনা করে না, ওর খেলা ছাড়া কাজ নেই।
সব সময়েই তাের কান্না, কাঁদা ছাড়া একটুও থাকতে পারিস না?
ও যা অলস! ঘুমানো ছাড়া ওর যেন কোনাে কিছু করবার নেই।
ওপরের বাক্যগুলােতে খেলা, কান্না, কাঁদা, ঘুমানাে—এগুলাে বিভিন্ন ধরনের কাজের নাম বােঝায়। তাই এগুলাে ক্রিয়াবাচক বিশেষ্য।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৫.
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
  1. অদ্যপি
  2. ঐক্যমত্য
  3. অদ্যাপি
  4. ঐকমত্য
সঠিক উত্তর:
অদ্যপি
উত্তর
সঠিক উত্তর:
অদ্যপি
ব্যাখ্যা

- অদ্যাপি (অব্যয়) - এখনও; আজও; একাল পর্যন্ত (অদ্যাপি ব্যবহৃত)।
- ঐকমত্য, ঐক্যমত্য (বিশেষ্য) - একমত; মতের অভিন্নতা; মতের মিল বা ঐক্য।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১৬.
Find the odd one out:
  1. Daniel Defoe
  2. Jonathan Swift
  3. Jane Austen
  4. Alexander Pope
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
Jane Austen is a writer of the Romantic Period.
Daniel Defoe, Jonathan Swift and Alexander Pope are writers of the Augustan Age.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman
১৭.
Macbeth was a -
  1. Plowman
  2. Cobbler
  3. General
  4. King
সঠিক উত্তর:
General
উত্তর
সঠিক উত্তর:
General
ব্যাখ্যা
Macbeth, tragedy in five acts by William Shakespeare, written sometime in 1606–07 and published in the First Folio of 1623 from a playbook or a transcript of one.

Macbeth and Banquo, who are generals serving King Duncan of Scotland.

Source: Britannica.com
১৮.
Who is not a university wit?
  1. Thomas Nashe
  2. John Lyly
  3. Edmund Spenser
  4. Robert Greene
সঠিক উত্তর:
Edmund Spenser
উত্তর
সঠিক উত্তর:
Edmund Spenser
ব্যাখ্যা
University wits are a group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century during the Elizabethan Period.
- Thomas Kyd, John Lyly, Robert Greene, George Peele, Christopher Marlowe and Thomas Nashe are university wits.
- Though Edmund Spenser is from the Elizabethan Period, he is not a university wit.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
১৯.
“Are you sure that we are awake? It seems to me that yet we sleep, we dream.”
- These lines are taken from -
  1. Paradise Regained
  2. A Midsummer Night's Dream
  3. Of Dream
  4. Stairway To Heaven
সঠিক উত্তর:
A Midsummer Night's Dream
উত্তর
সঠিক উত্তর:
A Midsummer Night's Dream
ব্যাখ্যা
“Are you sure that we are awake? It seems to me that yet we sleep, we dream.”
― William Shakespeare, A Midsummer Night's Dream
Source: Goodreads
২০.
'Abel Magwitch' is a character from -
  1. David Copperfield
  2. All for Nothing
  3. Great Expectations
  4. The Tempest
সঠিক উত্তর:
Great Expectations
উত্তর
সঠিক উত্তর:
Great Expectations
ব্যাখ্যা
Abel Magwitch, Pip, Estella, Miss Havisham, Mr Jaggers are the important characters of Charles Dickens’ Great Expectations.
Source: Britannica
২১.
The girl in white is my sister. The underlined part of the sentence is a/an-
  1. adjective phrase
  2. noun phrase
  3. adverb phrase
  4. conjunctional phrase
সঠিক উত্তর:
adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
adjective phrase
ব্যাখ্যা
Adjective Phrase: যে শব্দ বা শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে adjective-এর মত অন্য কোন noun, pronoun, বা noun phrase-এর দোষ,গুণ,অবস্থা,বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে।
এখানে, in white অর্থ হল “সাদা পোশাক পরিহিত”। এই শব্দগুচ্ছ হল adjective phrase কারণ এটি girl noun-টির ‘অবস্থা’ প্রকাশ করছে।
Source: A passage to the English Language by S M Zakir Hussain
২২.
“Walk someone through something” means-
  1. To interrupt
  2. To change your feeling about something
  3. To leave a situation when you want to
  4. Carefully explain something to someone
সঠিক উত্তর:
Carefully explain something to someone
উত্তর
সঠিক উত্তর:
Carefully explain something to someone
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Meaning: to slowly and carefully explain something to someone or show someone how to do something (phrasal verb)
Bengali Meaning: ব্যাখ্যা করা
Source: Cambridge Dictionary
২৩.
Which “but” is an adverb?
  1. He stumbled but he did not fall.
  2. The stick was thin but it was strong.
  3. This is nothing but an insult.
  4. He is but a shadow of his former self.
সঠিক উত্তর:
He is but a shadow of his former self.
উত্তর
সঠিক উত্তর:
He is but a shadow of his former self.
ব্যাখ্যা
১ম ও ২য় অপশনের but conjunction কারণ এই দুটি বাক্যেই but দুটি Clause-কে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।
৩য় অপশনের but preposition কারণ এটি except অর্থে ব্যবহৃত হয়েছে। আর except হিসেবে ব্যবহৃত হলে but একটি preposition হিসেবে গণ্য হতে পারে।
৪র্থ অপশনের but adverb-এর কাজ করছে কারণ এটি only অর্থে ব্যবহৃত হয়েছে।
তাই, He is but a shadow of his former self হল সঠিক উত্তর।
Source: Oxford Languages
২৪.
১.১ ও ০.০১ এর গুণফল -
  1. ০.০১১
  2. ১.১১
  3. ০.১১১
  4. ০.১১০
সঠিক উত্তর:
০.০১১
উত্তর
সঠিক উত্তর:
০.০১১
ব্যাখ্যা

১.১ × ০.০১ = ০.০১১

২৫.
শফিক, রফিক এবং অনিকের বেতনের অনুপাত ৭ঃ৫ঃ৩, রফিক অনিক অপেক্ষা ৭২০০ টাকা বেতন বেশি পেলে শফিকের বেতন কত টাকা?
  1. ২৪,২০০
  2. ২২,৫০০
  3. ৫২,৫০০
  4. ২৫,২০০
সঠিক উত্তর:
২৫,২০০
উত্তর
সঠিক উত্তর:
২৫,২০০
ব্যাখ্যা

শফিক, রফিক এবং অনিকের বেতন যথাক্রমে ৭x, ৫x, ৩x টাকা
শর্তমতে, 
৫x - ৩x = ৭২০০
বা, ২x = ৭২০০
∴ x = ৩৬০০ টাকা
∴ শফিকের বেতন = ২৫,২০০ টাকা

২৬.
কোনটি অভেদ?
  1. x+y = 3
  2. x2- 5x - 6 = 0
  3. 4x + 5 = 4
  4. (x+y)2 = x+ 2xy + y2
সঠিক উত্তর:
(x+y)2 = x+ 2xy + y2
উত্তর
সঠিক উত্তর:
(x+y)2 = x+ 2xy + y2
ব্যাখ্যা
সকল বীজগনিতীয় সূত্রই অভেদ।
২৭.
x2 - 5x + 6 > 0 হলে কোনটি সত্য?
  1. 2 < x < 3
  2. x < 2 অথবা x > 3
  3. 2 > x > 3
  4. x > 2 অথবা x < 3
সঠিক উত্তর:
x < 2 অথবা x > 3
উত্তর
সঠিক উত্তর:
x < 2 অথবা x > 3
ব্যাখ্যা

x2 - 5x + 6 > 0 বা, (x - 3)(x - 2) > 0

পাশের সংখ্যা রেখা অনুসারে x<2 অথবা x>3 হলে অসমতাটি সত্য হয়।
∴ সমাধান x<2 অথবা x>3

২৮.
(0.04)-2.5 =?
  1. 3125
  2. 625
  3. 125
  4. 15625
সঠিক উত্তর:
3125
উত্তর
সঠিক উত্তর:
3125
ব্যাখ্যা

(0.04)-2.5
= (4/100)-2.5
= (1/25)-5/2
= (25)5/2
= (52)5/2
= 55
= 3125

২৯.
১, ৩, ৯, ২৭, ৮১ ..... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১২১
  2. ২২১
  3. ১৪৩
  4. ২৪৩
সঠিক উত্তর:
২৪৩
উত্তর
সঠিক উত্তর:
২৪৩
ব্যাখ্যা

১, ৩, ৯, ২৭, ৮১ .....
= ৩, ৩, ৩, ৩, ৩, ৩ ..........
∴ ৩ = ২৪৩

৩০.
ΔABC -এ, AB⊥BC এবং AB = BC হলে ∠C = ?
  1. 40°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

AB⊥BC
∴ ∠B = 90°
আবার, AB = BC
বা, ∠B = C = 45°

৩১.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির AB জ্যা এর দৈর্ঘ্য 24 cm কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব OC = 5 cm হলে বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 25π
  2. 144π
  3. 169π
  4. 194π
সঠিক উত্তর:
169π
উত্তর
সঠিক উত্তর:
169π
ব্যাখ্যা

চিত্রে,

OC = 5, AB = 24
∴ AC = 12
∴ OA2 = AC2 + OC2
= 122 + 52 = 169
∴ OA = 13 যা ব্যাসার্ধ
∴ ক্ষেত্রফল = π × 132 = 169π

৩২.
দু'টি সেট A, B এর ক্ষেত্রে,
         
(A∪B) = ?
  1. A'∪B'
  2. A'∩B'
  3. A∪B
  4. A∩B
সঠিক উত্তর:
A'∩B'
উত্তর
সঠিক উত্তর:
A'∩B'
ব্যাখ্যা
ডি মরগ্যানের উপপাদ্য অনুসারে।
৩৩.
১১ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যার পরিসর কত?
  1. ১১
  2. ১৬
  3. ২৬
  4. ৩৭
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা

১১ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো = {১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭}
এখানে, ক্ষুদ্রতম সংখ্যাটি = ১১ এবং বৃহত্তম সংখ্যাটি = ৩৭
∴ পরিসর = বৃহত্তম সংখ্যা - ক্ষুদ্রতম সংখ্যা
= ৩৭ - ১১
= ২৬

৩৪.
এক প্যাকেট তাস থেকে একটি তাস যতেচ্ছাভাবে নির্বাচন করা হলো তাস টি লাল রংয়ের রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ২/১৩
  3. ৩/১৩
  4. ৪/১৩
সঠিক উত্তর:
১/১৩
উত্তর
সঠিক উত্তর:
১/১৩
ব্যাখ্যা

মোট তাস = ৫২টি,
লাল রংয়ের রাজা বা রানী = ২+২ = ৪টি
∴ সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩

৩৫.
পেয়াজের বৈজ্ঞানিক নাম -
  1. Apis indica
  2. Oryza sativa
  3. Allium cepa
  4. Mangifera Indica
সঠিক উত্তর:
Allium cepa
উত্তর
সঠিক উত্তর:
Allium cepa
ব্যাখ্যা
Mangifera Indica- আম;
Oryza sativa- ধান;
Apis indica- মৌমাছি ;
Allium cepa - পেয়াজ।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩৬.
জীবনের ভৌত ভিত্তি কাকে বলে?
  1. প্রোটোপ্লাজম
  2. সাইটোপ্লাজম
  3. কোষপ্রাচীর
  4. মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর:
প্রোটোপ্লাজম
উত্তর
সঠিক উত্তর:
প্রোটোপ্লাজম
ব্যাখ্যা

পাতলা পর্দাবেষ্টিত জেলীর ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে একে জীবনের ভিত্তি বলা হয়।

এর তিনটি অংশ, যথা - কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।
উৎসঃ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি

৩৭.
কোনটি আবৃতবীজী উদ্ভিদ নয়?
  1. কাঁঠাল
  2. সাইকাস
  3. সুপারি
  4. নারিকেল
সঠিক উত্তর:
সাইকাস
উত্তর
সঠিক উত্তর:
সাইকাস
ব্যাখ্যা

নগ্নবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে।
যেমনঃ সাইকাস, পাইনাস।

যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বক গুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে তারা আবৃতবীজী উদ্ভিদ।
যেমনঃ আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি ইত্যাদি।

উৎসঃ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি

৩৮.
নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙখল?
  1. ঘাস ফড়িং → ঘাস → সাপ → ব্যাঙ
  2. ব্যাঙ → ঘাস ফড়িং → ঘাস → সাপ
  3. সাপ → ঘাস ফড়িং → ঘাস → ব্যাঙ
  4. ঘাস → ঘাস ফড়িং → ব্যাঙ → সাপ
সঠিক উত্তর:
ঘাস → ঘাস ফড়িং → ব্যাঙ → সাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘাস → ঘাস ফড়িং → ব্যাঙ → সাপ
ব্যাখ্যা
সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরােক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।
উদ্ভিদ সূর্যের আলাে ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পােকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে উলি থেকে।
প্রাণীতে শক্তিপ্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলাে খাদ্যশৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু।

উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি
৩৯.
উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটির প্রয়োজন?
  1. আলো
  2. পানি
  3. মাটি
  4. বায়ু
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
উদ্ভিদের বেচে থাকার জন্য পানি প্রয়ােজন। উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি।
উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে।
মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়ােজন। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শােষণ করতে পারে না।
প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।
উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি
৪০.
নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
  1. বায়ুপ্রবাহ
  2. চুলার আগুন
  3. জ্বালানি তেল
  4. তাপ
সঠিক উত্তর:
বায়ুপ্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
বায়ুপ্রবাহ
ব্যাখ্যা
কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি।
যেমন- বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি। কারণ, এটি বায়ুকল চালাতে পারে।
চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি।
উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি
৪১.
পৃথিবীতে চাঁদের আলো আসতে কতক্ষণ লাগে?
  1. ০.৬ সেকেন্ড
  2. ১.৩ সেকেন্ড
  3. ৮ সেকেন্ড
  4. ১.৬ মিনিট
সঠিক উত্তর:
১.৩ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১.৩ সেকেন্ড
ব্যাখ্যা
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিমি আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিমি বেগে চলে।
তাই, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট।
উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি
৪২.
নিচের কোন ডেসিমাল যোগটি ভুল?
  1. ০ + ০ = ০
  2. ০ + ১ = ১
  3. ১ + ০ = ১
  4. ১ + ১ = ০
সঠিক উত্তর:
১ + ১ = ০
উত্তর
সঠিক উত্তর:
১ + ১ = ০
ব্যাখ্যা

কয়েকটি ডেসিমাল যোগঃ
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ২

কয়েকটি বাইনারি যোগ
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ০ এবং এর সাথে হাতে ১ থাকবে (হাতে থাকাকে ক্যারি বলে)৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান

৪৩.
'Oculus' কী ধরনের প্রতিষ্ঠান?
  1. Artificial Intelligence
  2. Virtual Reality
  3. Cloud Computing
  4. Social Media
সঠিক উত্তর:
Virtual Reality
উত্তর
সঠিক উত্তর:
Virtual Reality
ব্যাখ্যা

ফেসবুকের সম্পূরক (Subsidiary) প্রতিষ্ঠান Oculus.
এই প্রতিষ্ঠানটি ভারচুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করে৷
পালমার লাকি এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা৷

৪৪.
বাংলাদেশে টিভি দেখার কোন স্ট্যান্ডার্ডটি ব্যবহৃত হয়?
  1. NTSC
  2. PAL
  3. SECAM
  4. HDTV
সঠিক উত্তর:
PAL
উত্তর
সঠিক উত্তর:
PAL
ব্যাখ্যা

বর্তমান বিশ্বে টিভি ও ভিডিওর যে আদর্শ (Standard) দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে NTSC, PAL, SECAM এবং HDTV.

টিভি সম্প্রচারের সূচনা থেকেই আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশিরভাগ দেশে PAL (Phase Alternate by Line) গৃহীত হয়৷ আমাদের দেশেও এ মানটি প্রচলিত আছে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান

৪৫.
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে আসে -
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম এন্ড্রয়েড
২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়।
প্রথম এন্ড্রয়েড চালিত মোবাইল হচ্ছে T-mobile G1 (HTC Dream)
এই অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগল। এটি মূলত স্মার্টফোন উপযোগী একটি অপারেটিং সিস্টেম। টাচস্ক্রিন মোবাইল এবং ট্যাবলেটে এটি ব্যবহৃত হয়। লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়।
উৎসঃ অ্যান্ড্রয়েড ওয়েবসাইট
৪৬.
প্রথম প্রজন্মের মোবাইল সেবা কোনটি?
  1. AMPS
  2. LTE
  3. HSPA
  4. EDGE
সঠিক উত্তর:
AMPS
উত্তর
সঠিক উত্তর:
AMPS
ব্যাখ্যা
WiMAX, LTE (Long Term Evolution) ইত্যাদি চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা।
HSPA এগুলো ৩য় প্রজন্মের মোবাইল সেবা।
AMPS, TACS প্রথম প্রজন্মের মোবাইল সেবা।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৪৭.
সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট কোনটি?
  1. উইবো
  2. টুইটার
  3. রেডিট
  4. ফাইভ আর
সঠিক উত্তর:
টুইটার
উত্তর
সঠিক উত্তর:
টুইটার
ব্যাখ্যা
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরুতে ১৪০ ক্যারেক্টারে মনের ভাব প্রকাশ করতে হতো। বর্তমানে ২৮০ অক্ষরে টুইট করা যায়।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি, ইভান উইলিয়ামস।
৪৮.
সাকিব একদিন সকালে উঠে মর্নিং ওয়াকে গিয়ে লক্ষ করলো তার ছায়া তার ডানদিকে পড়েছে। সে কোনদিকে মুখ করে হাটছিলো?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
সকালে সূর্য পূর্ব দিকে উঠে, তাই কারো ছায়া পড়বে পশ্চিম দিকে। যেহেতু সাকিবের ছায়া তার ডানদিকে তথা পশ্চিম দিকে, সেহেতু সে দক্ষিণ দিকে মুখ করে হাটছে।
৪৯.
প্রশ্নবোধক স্থানে কোন অক্ষর হবে?
  1. J
  2. K
  3. L
  4. O
সঠিক উত্তর:
K
উত্তর
সঠিক উত্তর:
K
ব্যাখ্যা
বৃত্তের বিপরীত সংখ্যাগুলোর যোগফল সর্বদা ১৭ হচ্ছে।
সেক্ষেত্রে প্রশ্নবোধক স্থানে হবে ১৭ - ৬(F) = ১১ (K)
৫০.
সূর্য যখন ঠিক মাথার উপরে তখন একটা ঘড়িতে চাবি দিয়ে চালু করা হলো। পাঁচ ঘণ্টা দশ মিনিট পর ঘড়ির কাটা কতটুকু ঘুরবে?
  1. ১৪৮°
  2. ১৫২.৫°
  3. ১৫৫°
  4. ১৬৫°
সঠিক উত্তর:
১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫৫°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। তাহলে ৫ ঘণ্টা ১০ মিনিটে ঘড়ির কাটা ঘুরবে (৩৬০/১২ × ৩১/৬)° = ১৫৫°
৫১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বয়ঃজৈষ্ঠ
  2. বয়োঃজৈষ্ঠ
  3. বয়োজ্যেষ্ঠ
  4. বয়োজৈষ্ঠ
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
ব্যাখ্যা
বয়োজ্যেষ্ঠ [বয়োজেশ্‌ঠো] (বিশেষণ) - বয়সে বড়; অধিক বয়স্ক।
{(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+জ্যেষ্ঠ}
৫২.
‘Officialese’ means -
  1. Plural number of office
  2. Style of writing of official documents
  3. Plural number of official
  4. Formality of a office
সঠিক উত্তর:
Style of writing of official documents
উত্তর
সঠিক উত্তর:
Style of writing of official documents
ব্যাখ্যা
Officialese - the formal and typically verbose style of writing considered to be characteristic of official documents, especially when it is difficult to understand.
৫৩.
বাংলা বর্ণ বিন্যাসে ব্যঞ্জনবর্ণ ‘ধ’ এর অবস্থান কততম?
  1. ১৩
  2. ১৭
  3. ১৯
  4. ৩৩
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
বাংলা ব্যঞ্জনবর্ণ - ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন
অর্থাৎ, ধ এর অবস্থান ১৯ তম।
৫৪.
প্রশ্নে প্রদত্ত চিত্রটি আয়নাতে কি রকম দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
৫৫.
১/৪ + ১/৮ = ?
  1. ৩/৪
  2. ১/২
  3. ৫/৮
  4. ৩/৮
সঠিক উত্তর:
৩/৮
উত্তর
সঠিক উত্তর:
৩/৮
ব্যাখ্যা
১/৪ + ১/৮
= (২ + ১)/৮
= ৩/৮
৫৬.
কোন সমার্থক শব্দ গুচ্ছটি অশুদ্ধ?
  1. গাঁ, তনু
  2. নভোমন্ডল, ব্যোম
  3. উত্তর, উদীচী
  4. খবর, সন্দেশ
সঠিক উত্তর:
গাঁ, তনু
উত্তর
সঠিক উত্তর:
গাঁ, তনু
ব্যাখ্যা

গাঁ - গ্রাম , পল্লী
অঙ্গ - গা, গাত্র, তনু,
আকাশ - গগন, নভোমণ্ডল, ব্যোম
উত্তর - জবাব, প্রতিবাক্য, উদীচী
খবর - বিবরণ, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত

৫৭.
চিত্রের প্রশ্নবোধক স্থানের জন্য সবচেয়ে মানানসই চিহ্ন কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রথম কলামকে দ্বিতীয় কলাম থেকে বাদ দিলে তৃতীয় কলামের চিত্র পাওয়া যায়।
৫৮.
CRICKET = RCCIEKT হয়, তবে নিচের কোনটি সঠিক?
  1. AUCTION = UATCINO
  2. CHICKEN = ICHKCNE
  3. FORTUNE = OFTRNUE
  4. MACHINE = AMHCIEN
সঠিক উত্তর:
FORTUNE = OFTRNUE
উত্তর
সঠিক উত্তর:
FORTUNE = OFTRNUE
ব্যাখ্যা
প্রশ্নের শব্দটি ৭ অক্ষরের। যেখানে ৭ নং অক্ষর বাদে প্রথম ছয়টি অক্ষর জোড়ায় জোড়ায় স্থান পরিবর্তন করেছে।
সেক্ষেত্রে FORTUNE = OFTRNUE হবে সঠিক উত্তর।
৫৯.
Find the odd one out.
  1. Geneva
  2. Sydney
  3. Johannesburg
  4. Santiago
সঠিক উত্তর:
Santiago
উত্তর
সঠিক উত্তর:
Santiago
ব্যাখ্যা
জেনেভা সুইজারল্যান্ডের, সিডনি অস্ট্রেলিয়ার, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর। কিন্তু এই শহরগুলোর কোনটিই সে দেশের রাজধানী না। তবে সান্তিয়াগো চিলি’র রাজধানী।
৬০.
শতাব্দী ও গৌরব কোন ফসলের জাত?
  1. সরিষা
  2. গম
  3. ভুট্টা
  4. আলু
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
- শতাব্দী ও গৌরব হলো গমের দুটো জাত।
গমের জাতসমূহের মধ্যে রয়েছে:
- দোয়েল
- সোনালিকা
- সৌরভ
- বলাকা
- অঘ্রাণী
- প্রতিভা
- কাঞ্চন
- প্রদীপ
- আকবর প্রভৃতি।
(সূত্রঃ কৃষি শিক্ষা বোর্ড বই এবং কৃষি তথ্য সার্ভিস)
৬১.
নিচের কোনটি ‍মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়?
  1. হাঙর নদী গ্রেনেড
  2. আলোর মিছিল
  3. চিত্রা নদীর পাড়ে
  4. আবার তোরা মানুষ হ
সঠিক উত্তর:
চিত্রা নদীর পাড়ে
উত্তর
সঠিক উত্তর:
চিত্রা নদীর পাড়ে
ব্যাখ্যা
- 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত যার পরিচালক হলেন তানভীর মোকাম্মেল।
- এটি ১৯৯৮ সালে মুক্তি পায় এবং ১৯৯৯ সালে শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
অন্যদিকে,
- আলোর মিছিল (পরিচালক নারায়ণ ঘোষ মিতা), হাঙর নদী গ্রেনেড (পরিচালক চাষী নজরুল ইসলাম) এবং আবার তোরা মানুষ হ (পরিচালক খান আতাউর রহমান) হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
(সূত্রঃ বাংলা ট্রিবিউন এবং চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র)
৬২.
প্রথমবারের মতো দেশে 'টাকা দিবস' পালিত হয় কবে?
  1. ৫ ফেব্রুয়ারি
  2. ৩ মার্চ
  3. ৪ মার্চ
  4. ১১ জানুয়ারি
সঠিক উত্তর:
৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৪ মার্চ
ব্যাখ্যা
- গত ৪ মার্চ ২০২১ দেশে প্রথমবারের মতো 'টাকা দিবস' উদযাপিত হয়।
- ব্যাংকনোট ও মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন 'কালেক্টার' এর উদ্যেগে দিবসটি পালিত হয়।
- ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম নোট হিসেবে ১ ও ১০০ টাকার নোট বের করা হয়।
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৪ মার্চ ‘টাকা দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
(সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
৬৩.
কোন সংসদের ব্যাপ্তি সবচেয়ে কম ছিলো?
  1. প্রথম সংসদ
  2. তৃতীয় সংসদ
  3. ষষ্ঠ সংসদ
  4. পঞ্চম সংসদ
সঠিক উত্তর:
ষষ্ঠ সংসদ
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ঠ সংসদ
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ হলো ষষ্ঠ জাতীয় সংসদ। ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত এই সংসদের মেয়াদ ছিলো মাত্র ১২ দিন।
- এই সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ হয়।
- সপ্তম সংসদ হলো দেশের প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ।
- প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না।
- চতুর্থ সংসদে নারীদের জন্যে সংরক্ষিত কোন আসন ছিলো না।
- বর্তমান সংসদ দেশের ১১তম সংসদ।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
৬৪.
দেশের ৩৫তম নদীবন্দর কোনটি?
  1. রূপপুর নদীবন্দর
  2. মীরসরাই রাসমনি নদীবন্দর
  3. বালাগঞ্জ নদীবন্দর
  4. পাকুন্দিয়া নদীবন্দর
সঠিক উত্তর:
বালাগঞ্জ নদীবন্দর
উত্তর
সঠিক উত্তর:
বালাগঞ্জ নদীবন্দর
ব্যাখ্যা
- দেশের ৩৫তম নদীবন্দর হলো সিলেট জেলার বালাগঞ্জ নদীবন্দর।
- গত ২৮ জুন ২০২০ বালাগঞ্জকে ৩৫তম নদীবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
- ১৯৬০ সালের ১২ সেপ্টেম্বর সর্বপ্রথম ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও টঙ্গীকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়।
(সূত্র: নৌ পরিবহন মন্ত্রণালয়)
৬৫.
বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. পাট ও পাটজাত পণ্য
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. হিমায়িত খাদ্য
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিলো ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
- রপ্তানি আয়ের পরিমাণ অনুসারে প্রধান রপ্তানি পণ্যসমূহ:
- প্রথম : তৈরি পোশাক : ৮৩ শতাংশ
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য : ২.৬২ শতাংশ
- তৃতীয় : কৃষিজাত পণ্য : ১.৪০ শতাংশ
- চতুর্থ : হিমায়িত পণ্য : ১.৩৫ শতাংশ
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য : ১.১১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা : ২০২০, পৃষ্ঠা-৭৩)
৬৬.
নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়?
  1. কাকড়া
  2. গজারি
  3. গেওয়া
  4. পশুর
সঠিক উত্তর:
গজারি
উত্তর
সঠিক উত্তর:
গজারি
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ হলো সমুদ্র উপকূলের লোনা পানিতে জন্মানো উদ্ভিদ। এসব উদ্ভিদের শ্বাসমূল থাকে। বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। এ বনে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদসমূহের মধ্যে রয়েছে:
- সুন্দরী
- গরান
- গেওয়া
- কেওড়া
- গোলপাতা ইত্যাদি।
- গজারী বা শাল হলো পত্রপতনশীল বৃক্ষ।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ ওয়েবসাইট)
৬৭.
OPEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।
(সূত্রঃ OPEC ওয়েবসাইট)
৬৮.
নিচের কোনটির পূর্বনাম ছিলো ‘বাটাভিয়া’?
  1. জাকার্তা
  2. অসলো
  3. হারারে
  4. হো চি মিন ‍সিটি
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা
- বাটাভিয়া : জার্কাতা
- সলসবেরি : হারারে
- সায়গন : হো চি মিন সিটি
- খ্রিস্টিনা : অসলো।
(সূত্র: ব্রিটানিকা)
৬৯.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. খাদ্য ও কৃষি সংস্থা
  2. বিশ্ব খাদ্য কর্মসূচি
  3. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  4. বিশ্ব অভিযোজন কেন্দ্র
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
(সূত্রঃ WFP ও নোবেল পুরস্কার ওয়েবসাইট)
৭০.
আঙ্কটাডের পরবর্তী মন্ত্রীপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আদ্দিস আবাবা
  2. দোহা
  3. ব্রিজটাউন
  4. কানকুন
সঠিক উত্তর:
ব্রিজটাউন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিজটাউন
ব্যাখ্যা
- UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
- সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৭১.
চৌদ্দ দফার সাথে কার নাম জড়িত?
  1. আব্রাহাম লিংকন
  2. উড্রো উইলসন
  3. থিওডর রুজভেল্ট
  4. জন অ্যাডামস
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন চৌদ্দটি দফা সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করেন।
- এর উদ্দেশ্য ছিলো প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
- চৌদ্দ দফার ১৪ নং দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়। এছাড়া অন্যান্য দফায় ইউরোপিয়ান উপনিবেশগুলোর স্বাধীনতার কথা অন্তর্ভুক্ত ছিলো।
(সূত্র: ব্রিটানিকা)
৭২.
কোন মিলিশিয়া সংগঠনটি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় সশ্বস্ত্র লড়াই চালিয়ে আসছে?
  1. YPG
  2. STC
  3. GNA
  4. PKK
সঠিক উত্তর:
PKK
উত্তর
সঠিক উত্তর:
PKK
ব্যাখ্যা
- তুরস্কের কুর্দি মিলিশিয়া সংগঠন হলো PKK (Partiya Karkeren Kurdistan) বা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি। এটি তুর্কি কুর্দিদের একটি রাজনৈতিক ও মিলিশিয়া সংগঠন।
- ১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন। এরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
- সংগঠনটি সম্প্রতি ইরাকের মাটিতে ১৩ তুর্কি নাগরিককে হত্যা করে।
অন্যদিকে,
- YPG সিরিয়ান কুর্দিদের সংগঠন
- GNA লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার
- STC হলো ইয়েমেনের একটি মিলিশিয়া বাহিনী।
(সূত্র: কুর্দিস্তান প্রজেক্ট এবং বিবিসি ওয়ার্ল্ড)
৭৩.
দুর্নীতি ধারণা সূচক-২০২০ অনুসারে ‍বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সিঙ্গাপুর
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০ অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
অন্যদিকে,
সর্বাধিক দুর্নীতিগ্রস্ত শীর্ষ দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(সূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৭৪.
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. Covishield
  2. mRNA-1273
  3. tozinameran
  4. Sputnik-V
সঠিক উত্তর:
Covishield
উত্তর
সঠিক উত্তর:
Covishield
ব্যাখ্যা
- ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিটউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।
- বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
অন্যদিকে,
- tozinameran : ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- mRNA-1273 : মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- Sputnik-V : গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৭৫.
বিশ্বের দীর্ঘতম সাবমেরিন ফ্যান কোনটি?
  1. সিন্ধু ফ্যান
  2. বেঙ্গল ফ্যান
  3. মেকং ফ্যান
  4. ক্যারিবিয়ান ফ্যান
সঠিক উত্তর:
বেঙ্গল ফ্যান
উত্তর
সঠিক উত্তর:
বেঙ্গল ফ্যান
ব্যাখ্যা
- সাবমেরিন ফ্যান হলো সমুদ্র তলদেশের একটি ভূমিরূপ। নদীবাহিত পলি সমুদ্র তলদেশে সঞ্চিত হয়ে জালের মতো শাখা-প্রশাখা বিস্তৃত করে সাবমেরিন ফ্যান গড়ে তোলে।
- বঙ্গোসাগরের অবস্থিত বেঙ্গল ফ্যান বিশ্বের দীর্ঘতম সাবমেরিন ফ্যান।
- এটির দৈর্ঘ্য প্রায় ৩,০০০ কিলোমিটার এবং প্রস্থ পায় ১,৪৩০ কিলোমিটার।
- গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং এদের শাখা-প্রশাখার মাধ্যমে বাহিত পলি সঞ্চিত হয়ে বেঙ্গল ফ্যান গঠিত হয়েছে।
- বেঙ্গল ফ্যানের নিকটেই সোয়াচ অব নো গ্রাউন্ড সমুদ্রখাত অবস্থিত।
(ব্রিটানিকা)
৭৬.
নিচের কোনটি সীমান্তবর্তী জেলা নয়?
  1. কক্সবাজার
  2. কিশোরগঞ্জ
  3. হবিগঞ্জ
  4. রাঙামাটি
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
ব্যাখ্যা
- বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানামারের স্থলসীমান্ত বিদ্যমান।
- এর মধ্যে ভারতের সাথে হবিগঞ্জ ও রাঙামাটিসহ ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সীমান্ত বিদ্যমান।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
অন্যদিকে, কিশোরগঞ্জ সীমান্তবর্তী জেলা নয়।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৭৭.
নিচের কোনটি সামাজিক অধিকার?
  1. ভোটাধিকার প্রয়োগ
  2. সম্পত্তি লাভের অধিকার
  3. যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার
  4. দুর্বলের সাহায্য লাভের অধিকার
সঠিক উত্তর:
সম্পত্তি লাভের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তি লাভের অধিকার
ব্যাখ্যা
- যেসব অধিকার আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি তাদের সামাজিক অধিকার বলে।
সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- সম্পত্তি লাভের অধিকার
- চলাফেরা ও মত প্রকাশের অধিকার
- ধর্ম চর্চার অধিকার
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার ইত্যাদি।
অন্যদিকে,
- ভোটাধিকার প্রয়োগ হলো রাজনৈতিক অধিকার
- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার হলো অর্থনৈতিক অধিকার
- দুর্বলের সাহায্য লাভের অধিকার হলো নৈতিক অধিকার।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৭৮.
বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- Sustainable Development Solutions Network (SDSN) প্রকাশিত বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে ১৫৩টি দেশের মধ্যে,
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৭তম
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
(সূত্র: SDSN)