পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
টপিক: Words, Corrections & Compositions উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
What is the adjective form of 'Pathology'?
  1. Pathology
  2. Pathological
  3. Pathologist
  4. Pathologically
ব্যাখ্যা
• Pathological [প্যাথালজিক্‌ল্‌] (adjective):
- English Meaning: Of or caused by disease.
- Bangla Meaning: রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক।

• Other Forms: 
- Pathology (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
- Pathologist (noun) রোগবিজ্ঞানী।
- Pathologically (adverb).

• Synonyms: Morbid (পীড়িত; ব্যাধিগ্রস্ত), Diseased (রুগ্‌ণ; অসুস্থ), Diagnostic (লক্ষণ, রোগ নির্ণয়), Pharmacological, Extreme (চরম)। 
• Antonyms: Healthy (স্বাস্থ্যবান), Salubrious (স্বাস্থ্যকর), Sound (সুস্থ), Considerable (বিবেচ্য/বিবেচনাযোগ্য), Joyful (আনন্দায়ক)। 

• Example Sentence: 
1. Evidence of pathological change in the COPD diaphragm is continuing to mount.
2. The same schedule is in all gambling devices and it creates the pathological gambler.

Source: Live MCQ lecture. 
.
Identify the correct sentence.
  1. The authorities did not accede of the strikers' demands.
  2. The authorities did not accede about the strikers' demands.
  3. The authorities did not accede to the strikers' demands.
  4. The authorities did not accede on the strikers' demands.
ব্যাখ্যা
• Accede: (verb)
- English meaning: to agree to a request, proposal, etc.
- Bangla meaning:  রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো।

• কোনো কিছু সম্পর্কে রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো অর্থে acceded / accede এর পর preposition হিসেবে to ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক বাক্যটি হচ্ছে - The authorities did not accede to the strikers' demands.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
What is the antonym of 'Thrifty'?
  1. Extravagant
  2. Clever
  3. Impressive
  4. Mean
ব্যাখ্যা
• Thrifty (adjective)
English Meaning: Using money and other resources carefully and not wastefully.
Bangla meaning:  মিতব্যয়ী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Extravagant - অপচয়কর; অপব্যয়ী।
খ) Clever - চালাক; চতুর; দক্ষ।
গ) Impressive -  মনের উপর গভীর ছাপ ফেলে এমন; হৃদয়গ্রাহী; চিত্তাকর্ষক।
ঘ)  Mean - সংকীর্ণমনা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Extravagant শব্দটি Thrifty এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
One of the customers ______ complained about the service.
  1. is
  2. are
  3. have
  4. has
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

- তাই বাক্যটিতে one of the এরপর plural noun customers হয়েছে এবং singular form হিসেবে verb হবে has.
- এখানে, বাক্যটি passive sense প্রকাশ করছে। সেক্ষেত্রে is বসলে বাক্যের অর্থ সঙ্গতি ঠিক থাকে না।
- তাই সঠিক উত্তর has হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - One of the customers has complained about the service.
.
Identify the correct sentence.
  1. The teacher recommended for the new book
  2. The police will investigate the case.
  3. Yesterday, we discussed about the matter.
  4. Look into the word in the dictionary.
ব্যাখ্যা
• কিছু কিছু verb - যেমন -
- Reach (পৌঁছান), resemble ( সদৃশ হওয়া), violate ( অমান্য করা, লংঘন করা), discuss (আলোচনা করা), resign (চাকরি ইত্যাদি ত্যাগ করা), sign (সই করা), investigate (তদন্ত), recommend (অনুমোদন করা), order (আদেশ করা), command ( আদেশ করা), enter (প্রবেশ করা) ইত্যাদি।
- এই verb গুলো transitive verb বলে এদের পরে কোন preposition বসে না, সরাসরি object বসে।

যেমনঃ
Inc. We reached at the station.
Cor. We reached the station.

Inc. The boy resembles to his father. (বালকটি তার বাবার মত হয়েছে।)
Cor. The boy resembles his father.

Inc. Yesterday, we discussed on/about the matter.
Cor. Yesterday, we discussed the matter. 
 
Inc. The Judge investigated into the case.
Cor. The judge investigated the case. 

Inc. The teacher recommended for the new book
Cor. The teacher recommended the new book.
 
Inc. The captain ordered to his soldiers to march on.
Cor. The captain ordered his soldiers to march on.
Inc : My brother has resigned from the post. 
Cor: My brother has resigned the post.

Inc : We have signed into the contract.
Cor: We have signed the contract.

Inc : The police will investigate into the case.
Cor: The police will investigate the case.
 
Inc. We should not violate with/against the law of our country.
Cor. We should not violate the law of our country.

• অন্যদিকে, 
- Dictionary তে শব্দ খোঁজার জন্য "look up" phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।
Correct sentence: Look up the word in the dictionary.
.
Identify the correct sentence.
  1. Maria is being sick since one month.
  2. Maria has been sick since one month.
  3. Maria has been sick for one month.
  4. Maria is being sick for one month.
ব্যাখ্যা

• সঠিক উত্তর হচ্ছে - Maria has been sick for one month.
• For- preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- এখানে for one month – period of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
- কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।

For এর ব্যবহারঃ
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
-ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।) যেমন-
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Rima has been working here for eight months.

অন্যদিকে, 
• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.

.
Fill in the gap. It is I who _______ the master of my fate.
  1. am
  2. is
  3. are
  4. has
ব্যাখ্যা
• সাধারণ নিয়মানুযায়ী, Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে -
- Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
- অর্থাৎ, Relative pronouns-এর ক্ষেত্রে completing sentence-এ number ও person অনুযায়ী পরের verb পরিবর্তিত হয়।

• তাই প্রশ্নে উল্লেখিত বাক্যে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।
- Complete sentence: It is I who am the master of my fate.
.
Neither of the applicants ______ experience for the job.
  1. have enough
  2. has enough
  3. have been enough
  4. has been enough
ব্যাখ্যা
• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- নিয়মানুযায়ী, Neither of এরপর plural noun applicants এবং এরপর singular verb has enough বসবে।
- Complete sentence: Neither of the applicants has enough experience for the job.

More Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
.
'Based on what is experienced or seen rather than on theory' can be termed as -
  1. Empirical
  2. Theoretical
  3. Hypothetical
  4. Visionary
ব্যাখ্যা
Empirical (adjective)
English Meaning: Based on what is experienced or seen rather than on theory.
Bangla Meaning: বাস্তব অভিজ্ঞতা, যিনি তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল, প্রায়োগিক

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Theoretical (adjective)
English Meaning: Based on or calculated through theory rather than experience or practice.
Bangla Meaning: তত্ত্বগত; তাত্ত্বিক (অভিজ্ঞতাভিত্তিক নয়)।

• Hypothetical (adjective)
English Meaning: Imagined or suggested, but perhaps not true or really happening
Bangla Meaning: উপপ্রমেয়মূলক।

• Visionary (adjective)
English Meaning: Thinking about or planning the future with imagination or wisdom.
Bangla Meaning:  অবাস্তব; কাল্পনিক; মনগড়া; স্বপ্নময়; কল্পনাপ্রসূত; স্বপ্নাদ্য

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১০.
Although it rained, ____________
  1. even than we had a great picnic.
  2. but we had a great picnic.
  3. we had a great picnic.
  4. despite we had a great picnic.
ব্যাখ্যা
•  Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু  comma ব্যবহৃত হয় ।
- অন্য কোনো conjunction বসে না।
- Although যুক্ত বাক্য Complex Sentence হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তর - Although it rained, we had a great picnic.

More Example Sentence:
1. Although she is tired, she continues to work diligently.
2. Although they are young, they are incredibly skilled.
3. Although the restaurant is crowded, the service is efficient.
১১.
In the word 'Booklet' the suffix 'let' means -
  1. Small
  2. Easy
  3. Instruction
  4. Introducing
ব্যাখ্যা
• Booklet (noun) 
Bangla meaning: ক্ষুদ্রপুস্তক; পুস্তিকা।
English meaning: a small, thin book with paper covers, typically giving information on a particular subject.

• সুতরাং বোঝা যাচ্ছে, let suffix টি small বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। 
- তাই In the word 'Booklet' the suffix 'let' means - small.
১২.
Identify the correct sentence.
  1. I'm used to work long hours in this job.
  2. I'm used to working long hours in this job.
  3. I'm used to works long hours in this job.
  4. I'm used working long hours in this job.
ব্যাখ্যা
• শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school.

• তবে  Subject + be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.

• যেহেতু উল্লিখিত বাক্যে used to এর পূর্বে subject + am আছে, তাই used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হবে।
Complete sentence: I'm used to working long hours in this job.
১৩.
Which of the following sentences is correct?
  1. I need some informations about how to apply.
  2. I need a few information about how to apply.
  3. I need a little information about how to apply.
  4. I need few information about how to apply.
ব্যাখ্যা
• বাক্যে উল্লিখিত Information- তথ্ হচ্ছে Uncountable noun.
- তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসে।
-  Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• সুতরাং, সঠিক বাক্যটি হচ্ছে - I need a little information about how to apply.

- অন্য বাক্যগুলোতে ভুল Determiner বসেছে এবং information এর সাথে -s যুক্ত হয়েছে।
- তাই বাক্যগুলো ভুল।

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Determiners can be following types - 
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those. 
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc. 
- Numbers - Two, second, last, etc. 
- Interrogatives - Which, what, whose, etc.
১৪.
All planets orbit around the sun in our solar system. Here 'All' is used as which parts of speech?
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• All এমন একটি শব্দ যা ব্যবহার ভেদে বাক্যে বিভিন্ন parts of speech হিসেবে বসতে পারে।

• All সাধারণত Noun, pronoun, adverb এবং adjective হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- কিন্তু pronoun কখনো noun কে modify করে না।
- Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

• প্রশ্নে উল্লিখিত বাক্য - All planets orbit around the sun in our solar system. Here 'All' is used as - Adjective.
- এই বাক্যে Noun 'planets' কে modify করায় all এখানে adjective.

• অন্যদিকে,
• Adverb
- He was left all alone in the vast sea. (একেবারে)
- ('alone' adverb কে modify করায় এখানে adverb)

 • Noun
- He sacrificed his all for the welfare of his children.
- His possessive case এর object হিসেবে noun.

• Pronoun 
- All is well that ends well - বাক্যে all হচ্ছে pronoun.
- (বাক্যের subject হিসেবে ব্যবহৃত হওয়ায় Pronoun)
১৫.
You __________ others while they are speaking.
  1. shouldn't interrupt
  2. shouldn't interrupted
  3. shouldn't interrupting
  4. shouldn't interrupts
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shouldn't interrupt.
Complete sentence: You shouldn't interrupt others while they are speaking.

• can, could, may, might, must, ought, shall, should, will, would  ইত্যাদি modal verb এর পরে verb এর পরে present form হয়। 
- see, watch, feel, hear, make, bid, know, need, but, dare, let, had rather, had sooner, would better, would rather, than, except, can, could, shall, should, will, would, may, might, must এসব এর পর infinite (to) উহ্য থাকে।
১৬.
If someone is 'Excited and enthusiastic' he/she is -
  1. Indolent
  2. Apathetic
  3. Ebullient
  4. Indifferent
ব্যাখ্যা
• Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic.
Bangla Meaning: উচ্ছ্বসিত।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Indolent (adjective)
English Meaning: Wanting to avoid activity or exertion; lazy.
Bangla Meaning: অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।

• Apathetic (adjective)
English Meaning: Showing or feeling no interest, enthusiasm, or concern.
Bangla Meaning:  সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন।

Indifferent (adjective)
English Meaning: Having no particular interest or sympathy; unconcerned.
Bangla Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৭.
Identify the correct sentence.
  1. They are committed to improves their skills.
  2. They are committed to improved their skills.
  3. They are committed to improving their skills.
  4. They are committed to improve their skills.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - They are committed to improving their skills.

• সাধারণত  Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- তাই উল্লিখিত বাক্যে preposition to এরপর improving বসেছে।
১৮.
They have been working on the project since Monday. Here 'since' is used as a/an -
  1. Noun
  2. Adjective
  3. Preposition
  4. Conjunction
ব্যাখ্যা
• কিছু কিছু শব্দ যেমন, before, after, since, for, while etc. Preposition এবং Conjunction উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে since is used as a preposition as it is followed by Monday (noun).

• আবার since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে।
- যেমন: Five year have passed since I met you last.
১৯.
You ____ a lot of money on presents.
  1. need not spend
  2. need not to spend
  3. need not spending
  4. don't need spending
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:

- তাই সঠিক উত্তর হবে - need not spend
- Complete sentence:  You need not spend a lot of money on presents.

Source: Cambridge Dictionary
২০.
Choose the correct sentence.
  1. It's no use in crying over spilt milk.
  2. It's no use crying over spilt milk.
  3. It's no use by crying over spilt milk.
  4. It's no use of crying over spilt milk.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - - It's no use crying over spilt milk.
• কারন, নিয়মানুযায়ী it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না। 
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• More examples: 
- It's no use locking the door now.
- It's no use trying again.
- It's no use arguing with a drunk.
২১.
Identify the correct sentence.
  1. The ship with all its crew were lost after the terrible storm.
  2. The ship with all his crew was lost after the terrible storm.
  3. The ship with all her crew was lost after the terrible storm.
  4. The ship with all her crew were lost after the terrible storm.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The ship with all her crew was lost after the terrible storm - এই বাক্যটি শুদ্ধ।

• জড় পদার্থের উপরেও কখনো কখনো ব্যক্তিস্বভাব আরোপিত হয় ,তখন সেগুলো পুরুষবাচক বা স্ত্রীবাচক হয়।
- যেমন - দেশ, নদী, জাহাজ, ট্রেন, পৃথিবী, ফেরী ইত্যাদি এর ক্ষেত্রে সর্বদাই স্ত্রী বাচক ধরা হয়।
- তাই  ship is a Feminine gender এবং তাই The ship এরপর her/its এর ব্যবহার শুদ্ধ। 

• আবার, The ship এখানে singular তাই এটি singular verb হিসেবে was কে গ্রহণ করেছে।
২২.
He walked fast lest he _______ the train.
  1. should miss
  2. may miss
  3. should not miss
  4. might not miss
ব্যাখ্যা
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.