ব্যাখ্যা
প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক রচিত "Apology " নামক ডায়ালগে সক্রেটিসের পরকাল ও আত্মা সম্পর্কিত মতামত তুলে ধরা হয়েছে। সক্রেটিসের মতে আত্মা আধ্যাত্মিক ও অমর সত্তা।
Source: পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার।
৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন
প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক রচিত "Apology " নামক ডায়ালগে সক্রেটিসের পরকাল ও আত্মা সম্পর্কিত মতামত তুলে ধরা হয়েছে। সক্রেটিসের মতে আত্মা আধ্যাত্মিক ও অমর সত্তা।
Source: পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার।
প্লেটোর আত্মা সম্পর্কিত মতকেই অ্যারিস্টটল গ্রহণ করে আরোও একধাপ এগিয়ে বলেন আত্মা শুধু আধ্যাত্মিক সত্তাই নয় বরং দেহের আকারও বটে। আর এই আত্মার সারধর্ম হলো বুদ্ধি।
Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
দার্শনিক মার্টিনিউ, "Study of Religion " গ্রন্থটির লেখক। এই গ্রন্থে তিনি আত্মার অমরত্ব এর পক্ষে যুক্তি প্রদান করেন। তিনি মানবাত্মার গঠন প্রকৃতি বিশ্লেষণ করেন এবং নৈতিক দিক থেকে আত্মার অমরত্বের পক্ষে যুক্তি প্রদান করেন।
Source : Study of religion by Martineau
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট রচিত Critique of practical reason ১৭৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি নৈতিক আদর্শ, ঈশ্বর ও আত্মা সম্বন্ধে তার ধারণা ব্যক্ত করেন। এই গ্রন্থেই তিনি আত্মার অমরত্বের পক্ষে তার নৈতিক যুক্তির অবতারণা করেন।
Source: Britannica
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪-১৮০৪) আত্মার অমরত্বকে নৈতিকতার স্বীকার্য সত্য বা স্বতঃসত্য (postulates) হিসেবে গণ্য করেন। কান্টের মতে নৈতিক জীবনের কোনো মূল্যই থাকে না যদি না আত্মা অমর হয়।
Source: Critique of practical reason by Immanuel kant
মার্টিনিউ আত্মার অমরত্ব সম্পর্কে নৈতিক যুক্তি প্রদান করেন। তার মতে মানবাত্মার গঠনের আসল প্রকৃতি থেকে কতগুলো ইঙ্গিত বা ভবিষ্যৎবাণী পাওয়া যায়। এগুলোকে তিনি ৩ ভাগে ভাগ করেছেন, যথা:
১. বিবেকের ভবিষ্যৎবাণী
২. উদ্বেগের ভবিষ্যৎবাণী
৩. বুদ্ধির ভবিষ্যৎবাণী
Source: Introduction to philosophy by Jadunath Sinha
প্রাচীন গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাস Nous - নামক অতি সূক্ষ চেতন কণাকে আত্মা হিসেবে অভিহিত করেন। অন্যদিকে হেরাক্লিটাস আগুনকে বিবেচনা করেন।
Source: পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার
দার্শনিক স্পিনোজার লেখা বিখ্যাত একটি গ্রন্থ The Ethics - যেটি তার মৃত্যুর পর ১৬৭৭ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি নৈতিক আদর্শ, ঈশ্বর ও আত্মার প্রকৃতি, আত্মার অমরত্ব প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করেন।
Source : Stanford encyclopedia of philosophy
মার্টিনিউ এর মতে আত্মার অমরত্ব শক্তির নিত্যতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। শক্তির নিত্যতার নীতি অনুযায়ী শক্তির কোনো ধ্বংস নেই। তাই শক্তি নিত্য হওয়ায় আত্মাকেও নিত্য বা অমর বলা যায়। মৃত্যুর পর শারীরিক শক্তিগুলো রুপান্তরিত হয়ে আত্মিক শক্তিরূপে বিরাজমান থাকে।
হফডিং ও শক্তির নিত্যতার নীতি অনুযায়ী আত্মার অমরত্ব এর পক্ষে যুক্তি দেখান।
Source : দর্শনের কথা- আবদুল বারী
আত্মার অমরত্বের পক্ষে কান্ট প্রদত্ত নৈতিক যুক্তির মূলত ২ টি দিক রয়েছে। প্রথমটি, ন্যায়পরতার দিক থেকে আত্মার অমরত্বের প্রমাণ। দ্বিতীয়টি, নৈতিক আদর্শের পূর্ণতা প্রাপ্তির দিক থেকে আত্মার অমরত্বের প্রমাণ।
Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী
প্রখ্যাত দার্শনিক এরিস্টটল খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে প্রাচীন গ্রিসের স্ট্যাগিরা নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে গ্রিসের চেলসিস নামক শহরে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত গ্রন্থসমূহ : The Politics, The Ethics, The Logic প্রভৃতি। এথেন্সে তিনি লাইসিয়াম নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।
Source: Britannica
সক্রেটিসের সংলাপ ও দার্শনিক চিন্তার সাথে পরিচয় মূলত তার শিষ্য প্লেটোর লেখনীর মাধ্যমেই হয়। সক্রেটিসের কিছু বিখ্যাত উক্তি প্রচলিত রয়েছে, যেমন:
1.Know thyself.
2.The only true wisdom is in knowing you know nothing.
3. The unexamined life is not worth living.
Source: Britannica
অপশন গুলোর মধ্যে (ঘ) ব্যতীত সবগুলোই সঠিক। (ঘ) সঠিক নয়,কারণ হেগেল আত্মার অমরত্বকে সমর্থন করেছেন। তার মতে মৃত্যুর পর ব্যক্তির সসীম আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়, তা অবিনশ্বর ও শাশ্বত।
Source: দর্শনের কথা- আবদুল বারী
The Concept of Mind গ্রন্থটি গিলবার্ট রাইল কর্তৃক রচিত। গ্রন্থটি ১৯৪৯ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে রাইল দেকার্তের দেহ ও মন বা আত্মার ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং এ সম্পর্কে তার মত প্রকাশ করেন।
Source : Britannica
মন বা আত্মা সম্পর্কে আধুনিক সাম্প্রতিককালের মতবাদগুলোর মধ্যে অন্যতম ব্যবহারবাদ বা আচরণবাদ( Behaviourism)। মনোবিজ্ঞানী জে.বি ওয়াটসন এর প্রবক্তা। তিনি মন বা আত্মাকে দেহের ক্রিয়া বা আচরণ বলে আখ্যায়িত করেছেন।
Sourece: A manual of psychology - Stout
জার্মান দার্শনিক লাইবনিজ মোনাডবাদের প্রবর্তক। তার মতবাদে তিনি জগতের মূল সত্তা হিসেবে মোনাড বা চিৎপরমানুর কথা বলেন, এই চিৎপরমানুই তার মতে আধ্যাত্মিক সত্তা বা আত্মা। আত্মার অমরত্ব সম্পর্কে তার যুক্তিও এই মোনাডবাদ ভিত্তিক।
Source: দর্শনের কথা- আবদুল বারী
আধুনিক বুদ্ধিবাদী ফরাসি দার্শনিক রেনে দেকার্ত তার দার্শনিক আলোচনা সংশয় দিয়ে শুরু করলেও পরবর্তীতে চিন্তাকারী সত্তা হিসেবে নিজের অস্তিত্বের প্রমাণ পান, "Cogito ergo sum - I think therefore I exist - আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল " এর মাধ্যমে নিজের আত্মার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন।
Source : দর্শনের কথা- আবদুল বারী
মূলত ঐশ্বরিক ধর্মগুলোর প্রতিটিই আত্মার অমরত্বে বিশ্বাস করে, কারণ এই ধর্মগুলো মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী। অন্যদিকে বৌদ্ধধর্মসহ কিছু ভোগবাদী,জড়বাদী ধারার ধর্মমত আত্মার অমরত্বে বিশ্বাস করে না।
Source: Britannica
অপশনে প্রদত্ত ৪ টি গ্রন্থই রেনে দেকার্ত কর্তৃক রচিত। তন্মধ্যে "Meditations on first philosophy " গ্রন্থে তিনি দেহ ও মন বা আত্মার স্বরূপ, সম্পর্ক এবং আত্মার অমরত্ব সম্পর্কে আলোচনা করেন।
Source : Stanford encyclopedia of philosophy
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের বিখ্যাত গ্রন্থ The critique of practical reason - প্রথম প্রকাশিত হয় ১৭৮৮ সালে। কান্টের আত্মার অমরত্বের পক্ষে নৈতিক প্রমাণ এই গ্রন্থেই পাওয়া যায়।
Source: Britannica
প্লেটোর মতে মন বা আত্মা ৩ রকমের মৌলিক ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। যথা: প্রজ্ঞা, কামনা ও শক্তি। আধুনিক মনোবিজ্ঞানীগণ এই ৩ প্রকারকে চিন্তা, অনুভূতি ও ইচ্ছার দ্বারা নির্দেশ করেছেন।
Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম "A treatise of human nature " রচনা করেন। এটি ১৭৩৯ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে হিউমের চরম অভিজ্ঞতাবাদী দর্শনের সাক্ষাৎ পাওয়া যায় যেখানে তিনি ঈশ্বর, আত্মা, দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন। তার মতে এগুলো ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায়না।
Source: davidhume.org
গ্রীক চিরায়ত দার্শনিক প্লেটো তার দর্শনে ধারণার জগতের কথা বলেন। তার মতে ধারণার জগতই আসল জগত, সকল সার্বিক ও আসল সত্তা ধারণার জগতেই বিদ্যমান। আত্মার ক্ষেত্রেও একই মত পোষণ করেন, সার্বিক আত্মার অস্তিত্ব ধারণার জগতে, সেই আত্মা অমর ও অবিনশ্বর।
source: পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার
শোপেনহাওয়ার তার বিখ্যাত গ্রন্থ The world as will and ideas গ্রন্থে বলেন মন বা আত্মার সারসত্তাই হচ্ছে ইচ্ছাশক্তি (will power)। তার মতে আত্মা বা ইচ্ছাশক্তি হচ্ছে সক্রিয়তা, প্রতিযোগিতা, সংগ্রাম ও কামনা।
source: The world as will and idea by schopenhauer
ভারতীয় দর্শনে মন ও আত্মাকে দুটি আলাদা স্বতন্ত্র সত্তা হিসেবেই বিবেচনা করা হয়। অন্যদিকে পাশ্চাত্য দর্শনে মন ও আত্মাকে অভিন্ন সত্তা হিসেবে দেখা হয়।
Source: ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ
মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল নিজে প্লেটোর শিষ্য ছিলেন, এবং প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য।
সক্রেটিস> প্লেটো > অ্যারিস্টটল > আলেকজান্ডার
Source: Britannica
লাইভ পরীক্ষায় প্রশ্নটি ছিলো 'Which one of the following statements is correct?(নিচের কোন বক্তব্যটি সঠিক?)' কিন্তু প্রশ্নটি হওয়া উচিত ছিল-'Which one of the following statements is not correct?(নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?)
লাইভ পরীক্ষায় ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
---------------------------------------------------------------------------
(গ) ব্যতীত সবগুলো বক্তব্যই সঠিক। (গ) বক্তব্য সঠিক নয়, কারণ দেকার্তের আত্মা সম্পর্কীয় মতবাদের ভিত্তি দ্বৈতবাদে(dualism) নিহিত। দেকার্ত দেহ ও মন বা আত্মাকে দুটি স্বতন্ত্র সত্তা হিসেবে দেখিয়েছেন।
Source: দর্শনের কথা- আবদুল বারী
মোনাডবাদের প্রতিষ্ঠাতা লাইবনিজ। তার মতে জগত অসংখ্য অবিভাজ্য গবাক্ষহীন চিৎপরমানুর দ্বারা গঠিত, এবং ঈশ্বর হলেন চিৎপরমানুর চিৎপরমানু অর্থাৎ সর্বশ্রেষ্ঠ চিৎপরমানু।
Source: দর্শনের কথা- আবদুল বারী
জন লক আত্মাকে চিন্তা,অনুভূতি,ইচ্ছা প্রভৃতি মানসিক ক্রিয়ার আধার হিসেবে গণ্য করেছেন। তবে তিনি এই আধারকে অজ্ঞাত ও অজ্ঞেয় বলেছে কারণ তার স্বরূপ ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায়না।
Source: An essay concerning human understanding by john locke
Philosophy of mind তথা মনোদর্শনে প্রধানত মন বা আত্মার স্বরূপ, দেহ ও মনের সম্পর্ক, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Source: Introduction to philosophy by Jadunath Sinha
প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো হতে শুরু করে অ্যারিস্টটল, ডেকার্ট, বার্কলি,হেগেল প্রমুখের আত্মার অমরত্বের পক্ষের যুক্তিতে অধিবিদ্যক ধারা পরিলক্ষিত হয়। অন্যদিকে জেমস প্রয়োগবাদের ভিত্তিতে, কান্ট নৈতিকতার ভিত্তিতে আত্মার অমরত্ব প্রমাণ করেন।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
শক্তির নিত্যকার সূত্র অনুসারে বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস হয়না তবে এক শক্তি থেকে অন্য ধরণের শক্তিতে রুপান্তর সম্ভব। এই শক্তির নিত্যতার নীতির সাহায্যে মার্টিনিউ ও হফডিং আত্মার অমরত্ব প্রমাণের চেষ্টা করেছেন।
Source : সাধারণ বিজ্ঞান - (নবম-দশম শ্রেণী)
মধ্যযুগীয় খ্রিস্টান দার্শনিক টমাস একুইনাস "Summa Theologica" নামক ধর্মশাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি আত্মার প্রকৃতি ও অমরত্ব নিয়ে আলোচনা করেন।
Source: মধ্যযুগের দর্শনের ইতিহাস- আব্দুর রাজ্জাক
সিগমান্ড ফ্রয়েডের মনোঃসমীক্ষণ মতবাদ অনুসারে মনের স্তর ৩ টি। যথা:
১. চেতনা ( Conscious)
২. প্রাক- চেতনা (Pre- conscious)
৩. অচেতন ( Unconscious)
Source: A manual of psychology - stout
আত্মা সম্পর্কে Transcendental/ Noumenal theory তথা অতীন্দ্রিয়তাবাদের প্রবর্তক জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। কান্ট আত্মাকে চিন্তা,অনুভূতি, ইচ্ছা ইত্যাদি মানসিক ক্রিয়ার অতিরিক্ত এক সংশ্লেষণমূলক ঐক্য বিধায়ক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন(Synthetic unity of apperception)
Source: Introduction to philosophy by Jadunath Sinha
আত্মার অমরত্বের পক্ষে নৈতিক যুক্তির মূল প্রবক্তা কান্ট। পরবর্তীতে মার্টিনিউ,জেমস সেথ প্রমুখ এর সমর্থনে তাদের নৈতিক যুক্তি দেন।
Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী
লাইবনিজ,হেগেল, বার্কলি এই ৩ জনই ভাববাদী দার্শনিক এবং তারা প্রত্যেকেই আত্মার আধ্যাত্মিক সত্তা ও আত্মার অমরত্বে বিশ্বাস করেন। অন্যদিকে ডেভিড হিউম একজন চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক, যিনি আত্মা বা মনের স্বতন্ত্র, আধ্যাত্মিক অস্তিত্ব স্বীকার করেন না। তার মতে মন কতগুলো সংবেদনের সমষ্টি ছাড়া কিছু না।
Source : দর্শনের কথা - আবদুল বারী
অ্যারিস্টটল আত্মা প্রসঙ্গে প্লেটোর মতের অনুসরণ করেই আত্মাকে আধ্যাত্মিক সত্তা বলেন। এর বাইরে তিনি আত্মাকে দেহের আকার বলেছেন, তার মতে আত্মার সারধর্ম হলো বুদ্ধি( reason), আর এই বুদ্ধির ২ টি দিকের কথা বলেন। একটি নিষ্ক্রিয় বুদ্ধি যা দেহের ধ্বংসের সাথেই বিনষ্ট হয়। অন্যটি সক্রিয় বুদ্ধি যা অবিনশ্বর, অমর।
Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে খ্রিস্টপূর্ব ৪২৭ মতান্তরে ৪২৮ অব্দে দার্শনিক প্লেটো জন্মগ্রহণ করেন। এবং এথেন্সেই খ্রিস্টপূর্ব ৩৪৭ মতান্তরে ৩৪৮ অব্দে মৃত্যুবরণ করেন।
Source: Britannica
আত্মা সম্পর্কে সক্রেটিসের ধারণার অস্পষ্টতা দূর করে আত্মার অমরত্ব প্রমাণের চেষ্টায় দার্শনিক প্লেটো "Phaedo" নামক সংলাপ রচনা করেন।
Source: পাশ্চাত্য দর্শনের ইতিহাস -আব্দুল হাই তালুকদার