পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ৬২ রিভিশন পরীক্ষা - ৯ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
'রূপালি স্নান' কবিতাটি কার রচনা?
  1. শামসুদ্দীন আবুল কামাল
  2. শামসুর রাহমান
  3. নির্মলেন্দু গুণ
  4. বিহারীলাল চক্রবর্তী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রাহমান:
- শামসুর রাহমান ছিলেন কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- তাঁর ডাক নাম 'বাচ্চু'। মুক্তিযুদ্ধকালে তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা 'উনিশ শ'উনপঞ্চাশ' প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে-র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে। কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা।
- শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে।
- ১৯৭০ সালে প্রকাশিত তাঁর নিজ বাসভূমে কাব্য তিনি উৎসর্গ করেন আবহমান বাঙলার শহীদদের উদ্দেশ্যে।

তাঁর রচিত আত্মস্মৃতি:
- স্মৃতির শহর,
- কালের ধুলোয় লেখা।

তাঁর রচিত উপন্যাস:
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- নিজ বাসভূমে,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে,
- না বাস্তব না দুঃস্বপ্ন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- আমৃত্যু তাঁর জীবনানন্দ,
- কবিতা এক ধরনের আশ্রয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সাবিত্রী ও কিরণময়ী' কোন উপন্যাসের চরিত্র?
  1. চরিত্রহীন
  2. দেনা-পাওনা
  3. গৃহদাহ
  4. পথের দাবী
  5. কোনোটিই
সঠিক উত্তর:
চরিত্রহীন
উত্তর
সঠিক উত্তর:
চরিত্রহীন
ব্যাখ্যা
"চরিত্রহীন" উপন্যাস:
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত। উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।

• গল্পটিতে চারটি নারী চরিত্র রয়েছে। প্রধান দুটি নারী চরিত্রের নাম সাবিত্রী ও কিরণময়ী। ছোট দুটি নারী চরিত্রের নাম সুরবালা ও সরোজিনী। সাবেক দুই চরিত্রহে (চরিত্রহীন) হওয়ার অভিযোগ রয়েছে। এটি সবচেয়ে আকর্ষণীয় যে উপন্যাসের চারটি চরিত্র সম্পূর্ণ ভিন্ন।

• সাবিত্রী চরিত্রটি বিশুদ্ধ, সে তার ভালবাসার মানুষ সতীশ-এর প্রতি অনুগত। সুরবালা উপেন্দ্রনাথের স্ত্রী। তিনি বয়সে তরুণ, ধর্মীয় গ্রন্থগুলিতে অন্ধবিশ্বাসের কারণে তার চরিত্রও চিত্তাকর্ষক। সরোজিনী পাশ্চাত্য শৈলীতে শিক্ষিত এবং চিন্তা-ভাবনায় অগ্রসর কিন্তু পারিবারিক পরিস্থিতিত এবং একটি জাদরেল মা দ্বারা তার জীবনযাপন অবরুদ্ধ। সরোজিনী শেষতক সতীশকে বিয়ে করেন। উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র কিরণময়ী। তরুণ এবং অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী। তবে তার আবেগ ও আকাঙ্ক্ষাগুলি সর্বদা বিবাহিত বিষয়গুলির তুলনায় স্বামীকে শিক্ষাদান করার জন্য এবং স্বামী ও শাশুড়ীর দ্বারা সর্বদা দমিত হয়।

------------------
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- দেবদাস,
- গৃহদাহ,
- পথের দাবী ইত্যাদি।

উৎস: "চরিত্রহীন" উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রাজিয়া খান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
  1. খাঁচায়
  2. দ্রৌপদী
  3. আমার যত গ্লানি
  4. বিধ্বস্ত রোদের ঢেউ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দ্রৌপদী
উত্তর
সঠিক উত্তর:
দ্রৌপদী
ব্যাখ্যা
'দ্রৌপদী' উপন্যাস:
- রাজিয়া খান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'দ্রৌপদী' এপার ওপার দুই বাংলায় বেশ সমাদৃত।
- ১৯৮৮ সালে এ উপন্যাস লেখা শেষ হয়। এবং শ্রীঅন্নদাশঙ্কর রায়ের উদ্যোগে কলকাতা থেকে উপন্যাসটি প্রকাশিত হয়।

গ্রন্থের ভূমিকায় লেখক লিখেন-
১৯৮৮ সালে এ উপন্যাস লেখা শেষ হয়। আজ শ্রীঅন্নদাশঙ্কর রায়ের উদ্যোে কলকাতা থেকে এর প্রকাশ আমার পক্ষে বড় গৌরবের। আমার যেসব শিক্ষক, ছাত্র, বন্ধু হানাদারদের হাতে খুন হয়েছেন তাঁদের স্মৃতির ভার কিছুট লাঘব হয়েছে, এ উপন্যাস লিখে। যেসব চক্রান্ত দুই বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, মুক্তিযুদ্ধের মহিমাকে খাটো করেছে, তার বিরুদ্ধেও এ এক ধরনের প্রতিবাদ। যদিও রাজনৈতিক প্রচারে উপন্যাসের পরিমণ্ডল দুষ্ট করতে আমি চাই নি।

অন্যদিকে, 
• 'খাচায়' রশীদ হায়দার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 
• 'আমার যত গ্লানি' রশীদ করীম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 
• 'বিধ্বস্ত রোদের ঢেউ' সরদার জয়েনউদ্দিন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 

উৎস: 'দ্রৌপদী' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শিক্ষার হেরফের' প্রবন্ধের রচয়িতা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. সুফিয়া কামাল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'শিক্ষার হেরফের' প্রবন্ধ:
- শিক্ষা ও রাজনৈতিক বিষয়ে কবির দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট ও বলিষ্ঠ। 'শিক্ষার হেরফের' (১৮৯২) প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন।
- রাজশাহীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ 'শিক্ষার হেরফের' শীর্ষক এই প্রবন্ধ রচনা করেন।

গ্রন্থের ভূমিকায় কবি লেখেন-
শিক্ষার হেরফেরনামক প্রবন্ধ যখন লিখিত হয় তখন মনে করি নাই যে, বর্তমান শিক্ষাপ্রণালী অথবা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি প্রদর্শনে কাহারো হৃদয়ে আঘাত লাগিবে। বিশেষত উক্ত প্রবন্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মুখেই পঠিত হয়। সেখানে রাজশহী কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক অনেকেই উপস্থিত ছিলেন। তাঁহারা কেহ কোনোরূপ ক্ষোভ প্রকাশ করেন নাই; বরং যতদূর জানা গিয়াছিল অনেকেই অনুকূলভাবে লেখকের মতের অনুমোদন করিয়াছিলেন।
অবশেষে উক্ত প্রবন্ধ সাধনায় প্রকাশিত হইলে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী পাঠক উহা ইংরেজিতে অনুবাদ করিবার জন্য ঔৎসুক্য প্রকাশ করেন এবং কলেজের অনেক পুরাতন ছাত্রের নিকট উহার ঐকমত শুনা যায়। বঙ্কিমবাবু, গুরুদাসবাবু এবং আনন্দমোহন বসু মহাশয় তৎসম্বন্ধে যে-পত্র লিখিয়াছিলেন তাও পাঠকগণ অবগত আছেন।

বিশ্ববিদ্যালয়ের স্মৃতি যাঁহাদের হৃদয়নিকুঞ্জে প্রিয়স্থান অধিকার করিয়াছে, বিশ্ববিদ্যালয়ের বহির্ভুক্ত লোকের মুখে তাহার কোনোরূপ অমর্যাদার কথা শুনিলে তাঁহাদের মধ্যে কাহারো মনক্ষোভ উপস্থিত হইতে পারে সন্দেহ নাই, অতএব বর্তমান আলোচনায় প্রবৃত্ত হওয়া আমি আমার পক্ষে দুর্ভাগ্য বিবেচনা করি। কেবল, বিশ্ববিদ্যালয়ের যাঁহারা গৌরবস্থল এমন অনেক মহোদয়ের উৎসাহবাক্যে আমি নিজের লজ্জা নিবারণে সক্ষম হইতেছি।

উৎস: 'শিক্ষার হেরফের' প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
Choose the correctly spelled word:
  1. Viccissitude
  2. Vicissitude
  3. Viscissitude
  4. Vicissitute
  5. None
সঠিক উত্তর:
Vicissitude
উত্তর
সঠিক উত্তর:
Vicissitude
ব্যাখ্যা
• Vicissitude:
English meaning: the quality or state of being changeable/ one of the many changes and problems in a situation or in your life, that you have to deal with.
Bangla meaning: (বিশেষত কারো ভাগ্যের) পরিবর্তন; উত্থানপতন। 

Example: 
- She remained strong through every vicissitude of life, never letting hardship break her spirit.

Source: Oxford Dictionary.
.
Antonym of 'Zealot' -
  1. Moderate
  2. Fanatic
  3. Enthusiast
  4. Radical
  5. None of these
সঠিক উত্তর:
Moderate
উত্তর
সঠিক উত্তর:
Moderate
ব্যাখ্যা
• Zealot (noun)
English Meaning: A person who has very strong opinions about something, and tries to make other people have them too.
Bangla Meaning: কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি; অন্ধ সমর্থক; গোঁড়া মৌলবাদী।

Synonyms: Fanatic (অতিশয় গোঁড়া ব্যক্তি), Enthusiast (উৎসাহী ব্যক্তি), Diehard (যে ব্যক্তি পরিবর্তনের তীব্র বিরোধিতা করে), Fanatic (গোঁড়া), Radical (মৌলবাদী)।
Antonyms: Moderate (মধ্যপন্থি), Reformist (সংস্কারপন্থী), Liberal (উদার), Broad minded (প্রশস্ত মন), Fair (ন্যায্য)।

Example Sentence: 
1. He says there have always been religious zealots, but modern technology has given them a lethal capacity.
2. There is always pressure from Zealots to every reform the party has taken so far.

Source: Live MCQ Lecture.
.
Tommy is a man of great intelligence. The underlined phrase is -
  1. Noun phrase and Preposition phrase
  2. Prepositional phrase and Adverb phrase
  3. Prepositional phrase and Adjective phrase
  4. Phrasal verb and Adverb phrase
  5. None
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
ব্যাখ্যা
• Tommy is a man of great intelligence. Here the underlined phrase is - Prepositional phrase and Adjective phrase.

• Prepositional Phrase:
- যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb -এর কাজ করে, তাকে  Prepositional Phrase বলে।
- এখানে "of great intelligence" - preposition দিয়ে শুরু হয়ে Adverb -এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/pronoun -এর পর যদি কোনো clause/phrase বসে ঐ noun/pronoun -কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।
- এখানে "of great intelligence" - Noun "Tommy" -কে modify করছে, তাই এটি Adjective phrase.

- অর্থাৎ, এই বাক্যে "of great intelligence" একই সাথে Prepositional phrase and Adjective phrase -এর কাজ করছে।

Source:
1. A passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ English Wizard by Saleh Ahmed.
.
Synonym of 'Whimsical' -
  1. Mischievous
  2. Eccentric 
  3. Impulsive
  4. All of the above
  5. None of these
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• Whimsical (adjective)
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

Synonyms: Mischievous (অনিষ্টকর), Eccentric (অদ্ভুত; খামখেয়ালি), Peculiar(বিচিত্র), Capricious (খামখেয়ালি), Impulsive (আবেগপ্রবন)।
Antonyms: Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন), Logical (যৌক্তিক), Reasonable (যুক্তিপরায়ণ), Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন), Respectful (সম্মানযোগ্য)। 

Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.’
2. She has a whimsical sense of humor.

Source: Live MCQ Lecture.
.
ln a square ABCD, diagonals AC and BD intersect at O. The angle bisector of ∠CAB meets BD and BC at F and G, respectively. OF : CG is equal to-
  1. 1 : 2
  2. 1 : 3
  3. 2 : 3
  4. 3 : 1
  5. 2 : 1
সঠিক উত্তর:
1 : 2
উত্তর
সঠিক উত্তর:
1 : 2
ব্যাখ্যা
Question: ln a square ABCD, diagonals AC and BD intersect at O. The angle bisector of ∠CAB meets BD and BC at F and G, respectively. OF : CG is equal to-

Solution:

ABCD is a square
AC = √2AB
AO = OC = AC/2 = √2AB/2 = AB/√2
ΔAOF ∼ ΔABG

[By AA property]
AO/AB = OF/BG
(AB/√2)/AB = OF/BG
1/√2 = OF/BG
BG = √2OF . . . . . . (i)
AG is angle bisector of ΔABC
AB/AC = BG/GC =1/√2
[angle bisector theorem]
BG = (1/√2)GC . . . . . . (ii)

Compare (i) and (ii)
√2OF = (1/√2)GC
OF : CG = 1 : 2
১০.
The base of a right-angled triangle is 24 and hypotenuse is 26. What is its area?
  1. 220 sq. meters
  2. 80 sq. meters
  3. 140 sq. meters
  4. 120 sq. meters
  5. 90 sq. meters
সঠিক উত্তর:
120 sq. meters
উত্তর
সঠিক উত্তর:
120 sq. meters
ব্যাখ্যা
Question: The base of a right-angled triangle is 24 and hypotenuse is 26. What is its area?

Solution:
The area of a right angled triangle = (1/2) × base × height

Given that,
Base = 24 and Hypotenuse = 26
Height2 = Hypotenuse2 - Base2
= 262 - 242
= 676 - 576
Height2 = 100
∴ Height = 10

Area = (1/2) × base × height
= (1/2) × 24 × 10
= 120 sq. meters
১১.
The ratio of length and breadth of a rectangular park is 3 : 2. If a dog running along the boundary of the park at the speed of 10 km/hr completes one round in 12 minutes, find the area of the park in square meters.
  1. 250000 sq. m.
  2. 260000 sq. m.
  3. 24000 sq. m.
  4. 253000 sq. m.
  5. 240000 sq. m.
সঠিক উত্তর:
240000 sq. m.
উত্তর
সঠিক উত্তর:
240000 sq. m.
ব্যাখ্যা
Question: The ratio of length and breadth of a rectangular park is 3 : 2. If a dog running along the boundary of the park at the speed of 10 km/hr completes one round in 12 minutes, find the area of the park in square meters.

Solution:
One round of the park is equal to the perimeter of the park.
So, by completing one round, the cat covers a distance equal to the perimeter of the park.
Now,
Distance or perimeter = speed × time
= 12 × (10/60)
= 2 km
= 2000 meters

Let,
Length = 3x and breadth = 2x
So, Perimeter:
2(3x + 2x) = 2000
⇒ 6x + 4x = 2000
⇒ 10x = 2000
∴ x = 2000/10 = 200 meters

So, Length = 3 × 200 = 600 meters
And, Breadth = 2 × 200 = 400 meters

Area = Length × Breadth
= 600 × 400
= 240000 sq. m.
১২.
The volume of a sphere with radius r is (4/3)πr3 and the surface area is 4πr2. If a spherical ball has a surface area of 324π square centimeters. Find its volume.
  1. 792π cm2
  2. 925π cm3
  3. 972π cm3
  4. 520π cm2
  5. None of these
সঠিক উত্তর:
972π cm3
উত্তর
সঠিক উত্তর:
972π cm3
ব্যাখ্যা
Question: The volume of a sphere with radius r is (4/3)πr3 and the surface area is 4πr2. If a spherical ball has a surface area of 324π square centimeters. Find its volume.

Solution:
surface area = 4πr2

ATQ,
⇒ 4πr2 = 324π
⇒ r2 = 324π/4π
⇒ r2 = 81 = 92
∴ r = 9

Now,
volume = (4/3)πr3 
= (4/3)π × (9)3
= (4/3)π × 729
= 972π

So, the surface volume would be 972π cm3
১৩.
The complementary angle of supplementary angle of 135°-
  1. 45°
  2. 75°
  3. 60°
  4. 55°
  5. None of these
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
Question: The complementary angle of supplementary angle of 135°-

Solution:
For supplementary angle: The sum of two angles is 180°.
For complementary angle: The sum of two angles is 90°.

The supplement angle of 135° = 180° - 135° = 45°
The complement angle of 45° = 90° - 45° = 45°

∴ The complement angle of the supplement angle of 135° is 45°
১৪.
Which organ is known as the human body's biochemical lab?
  1. Brain
  2. Kidney
  3. Liver
  4. Eye
  5. Heart
সঠিক উত্তর:
Liver
উত্তর
সঠিক উত্তর:
Liver
ব্যাখ্যা
• যকৃৎকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। 

• যকৃৎ:
- যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি। 

• এটি দেহের ওজনের প্রায় ৩-৫%। 
- এটি মূলত পরিবর্তনশীল বাহ্যিক অবস্থা সত্ত্বেও দেহের অভ্যন্তরীণ স্থিতি বা সাম্য রক্ষাকারী গুরুত্বপূর্ণ অঙ্গ। 
- যকৃতে নানা ধরণের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় যা দেহের বিপাক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- এই কারণে যকৃৎ কে বলা হয় মানবদেহের জৈব রসায়নাগার। 

• যকৃত-এর কাজ:
- যকৃত অতিরিক্ত গ্লুকোজ ও গ্লাইকোজেনকে চর্বিরূপে জমা রাখে।
- যকৃত অতিরিক্ত এমাইনো এসিডকে ইউরিয়ায় পরিণত করে।
- যকৃত ভিটামিন A, D, E, K ও ফলিক এসিড সঞ্চয় করে।
- যকৃতের হেপাটোসাইট কোষ অনবরত পিত্তরস তৈরি করে পিত্তথলিতে জমা করে।
- যকৃত কোলেস্টেরল উৎপাদন করে।
- যকৃত দেহ থেকে বিভিন্ন রোগজীবাণু অপসারিত করে।
- এছাড়াও যকৃত চর্বি ও কোলেস্টেরল পরিপাক ও শোষণে সহায়তা করে।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ২য় পত্র (প্রাণিবিজ্ঞান), একাদশ ও দ্বাদশ শ্রেণি, গাজী আজমল।
১৫.
Which one is a saturated hydrocarbon?
  1. Ethene
  2. Propene
  3. Ethane
  4. Butene
  5. Ethyne
সঠিক উত্তর:
Ethane
উত্তর
সঠিক উত্তর:
Ethane
ব্যাখ্যা
• ইথেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। 

• হাইড্রোকার্বন:
- হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত সরলতম জৈব যৌগসমূহকে হাইড্রোকার্বন (Hydrocarbon) বলে।

• সম্পৃক্ত হাইড্রোকার্বন:
- যে সকল হাইড্রোকার্বন অণুর কার্বন শিকলে কেবলমাত্র একক বন্ধন বিদ্যমান এবং এদের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অ্যালিফেটিক বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন (alkane) বলা হয়।
- এদের সাধারণ সংকেত হলো CnH2n+2 যেখানে n=1,2,3 ইত্যাদি।

• ইথেন:
- ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। ইথেনের রাসায়নিক সংকেত হলো: C2H6
- এটি হলো ২ কার্বন বিশিষ্ট অ্যালকেন। এতে ২ টি কার্বনের সাথে ৬ টি হাইড্রোজেন পরমাণু একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।

তথ্যসূত্র:
- রসায়ন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
In which process is CO2 produced in living organisms?
  1. Excretion
  2. Osmosis
  3. Respiration
  4. Photosynthesis
  5. Diffusion
সঠিক উত্তর:
Respiration
উত্তর
সঠিক উত্তর:
Respiration
ব্যাখ্যা
• জীবদেহে শ্বসন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। 

• শ্বসন:
- যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে তাপ ও শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলা হয়। 

• প্রকারভেদ:
শ্বসন প্রধানত দুই প্রকার-
- সবাত শ্বসন- এটি অক্সিজেনের উপস্থিতিতে ঘটে।
- অবাত শ্বসন- এটি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। 

• শ্বসন বিক্রিয়া:
শর্করা + O2 → CO2 + H2O + শক্তি 

• শ্বসন প্রক্রিয়ায় জীবদেহস্থ শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে ভেঙ্গে কার্বনডাইঅক্সাইড (CO2), পানি ও শক্তি উৎপন্ন করে।
- জীব এই CO2 বায়ুমণ্ডলে ত্যাগ করে।
- উৎপন্ন শক্তি দেহের বিপাকীয় কাজে ব্যায়িত হয়। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক জীববিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
১৭.
According to Einstein’s theory of relativity, which phenomenon cannot be explained?
  1. Gravitation
  2. Stellar motion
  3. Concept of an expanding universe
  4. Magnetic property
  5. None of them
সঠিক উত্তর:
Magnetic property
উত্তর
সঠিক উত্তর:
Magnetic property
ব্যাখ্যা
• আইনস্টাইনের আপেক্ষিকতার নীতি অনুসারে চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় না। 

• আপেক্ষিক তত্ত্ব:
- আইনস্টাইনের মতে স্থান, কাল ও ভর পরম নয়,সবই আপেক্ষিক। আইনস্টাইনের এই তত্ত্বই আপেক্ষিক তত্ত্ব (Theory of relativity) নামে পরিচিত।

• আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity) মূলত দুভাগে বিভক্ত, যথা-
- আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব (The general theory of relativity) এবং
- আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব (The special theory of relativity)।

• আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব (১৯০৫) ও সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (১৯১৫) নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করে:
- মহাকর্ষ।
- নাক্ষত্রিক গতিপ্রকৃতি।
- সম্প্রসারণশীল মহাবিশ্ব ধারণা।

অন্যদিকে,
- চৌম্বকত্ব বা পদার্থের চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোয়ান্টাম ইলেক্ট্রোডাইনামিক্স (QED) বা ম্যাক্সওয়েলের সমীকরণ ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
Which metal remains in liquid form at normal temperature?
  1. Sodium
  2. Aluminium
  3. Gold
  4. Mercury
  5. Iron
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা
• পারদ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।  

• ধাতু:
- যেসব উপাদান সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, পিটিয়ে পাত করা যায়, ঘষলে চকচক করে সেসব উপাদানকে ধাতু বলে 

• ধাতুর সাধারণ বৈশিষ্ট্য:  
বৈদ্যুতিক পরিবাহিতা: ধাতু বিদ্যুৎ পরিবহনে সক্ষম।
তাপ পরিবাহিতা: ধাতু তাপ পরিবহনে সক্ষম।
চকচকে ভাব: ধাতুগুলির সাধারণত একটি উজ্জ্বল পৃষ্ঠ থাকে।
নমনীয়তা: ধাতুগুলিকে তারে পরিণত করা যায় বা পিটিয়ে পাতলা করা যায়।
কাঠিন্যতা: ধাতুগুলি সাধারণত কঠিন এবং দৃঢ় হয়। 
ধাতব বন্ধন: ধাতুগুলি ধাতব বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। 

• পারদ:
- সাধারণ তাপমাত্রায়, একমাত্র তরল ধাতু হলো পারদ (Mercury)।
- এর প্রতীক Hg এবং পারমাণবিক সংখ্যা 80।
- এটি কক্ষ তাপমাত্রায় একটি চকচকে, রূপালী রঙের তরল ধাতু। 

তথ্যসূত্র:
- ব্রিটানিকা।