পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ১২ টপিক রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ ইত্যাদি। [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
রাষ্ট্রের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজন-
  1. সার্বভৌমত্ব
  2. সরকার 
  3. নির্দিষ্ট ভূখণ্ড
  4. জনসমষ্টি
সঠিক উত্তর:
সরকার 
উত্তর
সঠিক উত্তর:
সরকার 
ব্যাখ্যা

• সরকার:
- রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার।
- সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
- এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়।
- রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে- আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ।
- এ তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়।
- গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে।
- সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে।
- সরকার বলতে ব্যাপক অর্থে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ
করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়।
- অধ্যাপক গার্নারের মতে, 'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ'।

• রাষ্ট্রের ৪টি উপাদান রয়েছে-
(১) জনসমষ্টি
(২) নির্দিষ্ট ভূখণ্ড
(৩) সরকার ও
(৪) সার্বভৌমত্ব।
এই চারটি উপাদান রাষ্ট্রের জন্য অপরিহার্য। এর কোন একটি না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

.
কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
  1. ২০০২ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালে
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।

.
'The Social Contract'-গ্রন্থটির রচয়িতা কে?
  1. জঁ-জ্যাক রুশো
  2. নিকোলো ম্যাকিয়াভেলি
  3. টমাস হবস 
  4. জন লক
সঠিক উত্তর:
জঁ-জ্যাক রুশো
উত্তর
সঠিক উত্তর:
জঁ-জ্যাক রুশো
ব্যাখ্যা

• 'The Social Contract' ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর একটি বিখ্যাত বই।

- তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
Emile, Or Treatise on Education
Discourse on Inequality
Confessions
Reveries of a Solitary Walker
Discourse on the Arts and Sciences
Political and Economic Guiding Principles in the Government of the State ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।

.
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. অ্যামস্টারডাম
  2. জেনেভা
  3. গ্লান্ড
  4. অটোয়া
সঠিক উত্তর:
গ্লান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্লান্ড
ব্যাখ্যা

• IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।

উৎস: IUCN ওয়েবসাইট।

.
সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কারা ছিলেন?
  1. অ্যাডাম স্মিথ ও কার্ল মার্কস
  2. টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো 
  3. প্লেটো ও অ্যারিস্টটল
  4. নিকোলো মাকিয়াভেলি ও অ্যারিস্টটল  
সঠিক উত্তর:
টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো 
উত্তর
সঠিক উত্তর:
টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো 
ব্যাখ্যা

• সামাজিক চুক্তি মতবাদ:
- এ মতবাদের মূলকথা হলো- সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্য হয়েছে।
- ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস্ ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন।
- এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত।
- কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না।
- ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে।

উল্লেখ্য,
রাষ্ট্রের উৎপত্তি:
- রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
-  রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন।
- তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-
১। ঐশী মতবাদ,
২। বল বা শক্তি প্রয়োগ মতবাদ,
৩। সামাজিক চুক্তি মতবাদ ও
৪। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি এবং ব্রিটানিকা।

.
প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রিও ডি জেনিরো
  2. জোহান্সবার্গ
  3. রোম
  4. জেনেভা
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা

প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়- রিও ডি জেনিরোতে।

Earth Summit:

- ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের ৩ - ১৪ জুন প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয় যা পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১। 

উল্লেখ্য,
- এই বিশ্বব্যাপী সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

.
প্রাচীন নগর রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো-
  1. কায়রো
  2. ইরাক
  3. রোম
  4. এথেন্স
সঠিক উত্তর:
এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
এথেন্স
ব্যাখ্যা

 • নগর রাষ্ট্র:
- প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র।
- রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল এথেন্স এবং স্পার্টা।
- এ নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল অত্যন্ত কম।
- নগর রাষ্ট্রের সকল জনগণকে নাগরিক বলা হতো না।
- কেবল নগর রাষ্ট্রের যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো।
- অর্থাৎ রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় যারা অংশগ্রহণ করতো তাদেরকেই 'নাগরিক' হিসেবে আখ্যায়িত করা হতো।
- উল্লেখ্য নারী, দাস ও বিদেশীরা এসব নগর রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচ্য হতো না।

উল্লেখ্য,
- বর্তমান আধুনিক রাষ্ট্রগুলো গ্রিসের নগররাষ্ট্র (City State) এর মতো নয়।
- বরং এগুলো এখন জাতি রাষ্ট্র (Nation State) হিসেবেই পরিগণিত।
- প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলোর অপেক্ষা বর্তমান আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে বড় এবং জনসংখ্যাও বেশি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, এইচ এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
UNFCCC-এর পূর্ণরূপ কোনটি? 
  1. United Nations Forum on Climate Control
  2. United Nations Framework Convention on Climate Change
  3. Universal Network for Forest and Climate Conservation
  4. United Nations Fund for Climate Care
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- UNFCCC একটি জলবায়ু পরিবর্তন সংস্থা। 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল। 
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
- গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
- বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।
- সর্বশেষ সম্মেলন (COP-29): ১১-২২ নভেম্বর, ২০২৪, বাকু, আজারবাইজান।

উৎস: UNFCCC ওয়েবসাইট

.
নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে কত সালে?
  1. ১৯২০ সালে
  2. ১৮০০ সালে
  3. ১৮৯০ সালে
  4. ১৮৯৩ সালে
সঠিক উত্তর:
১৮৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৯৩ সালে
ব্যাখ্যা

• ভোটাধিকার:
- প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার।
- আব্রাহাম লিংকন এর মতে 'The ballot is stronger than bullet '।
- EVM - Electronic Voting Machine ।
- নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৯২০ সালে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাহরাইন এর নারীরা ভোটাধিকার পায় ২০০২ সালে।

উৎস: ব্রিটানিকা এবং দৈনিক ইত্তেফাক।

১০.
গ্রিনপিস কত সালে গঠিত হয়?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা

• গ্রিনপিস:
 - গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।

উৎস: গ্রিনপিস ওয়েবসাইট

১১.
ওপেনহাইম এর মতে, আইনের উৎস কতটি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

• আইন:
⇒ আইনের ইংরেজি প্রতিশব্দ 'Law'। সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়ম কানুনকে বুঝে থাকি যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
⇒ এরিস্টটল এর মতে: "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।"
⇒ অধ্যাপক হল্যান্ড এর মতে, আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়।"
⇒ আইনবিদ স্যামন্ড এর মতে, "আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।"

• আইনের উৎসসমূহ:
আইনের উৎস ৬টি।
১) প্রথা
২) ধর্ম
৩) বিচার সংক্রান্ত রায়
৪) বিজ্ঞানসম্মত আলোচনা
৫) ন্যায়বোধ
৬) আইনসভা ।

• ওপেনহাইম এর মতে আইনের উৎস ৭টি। তিনি উপরে উল্লিখিত উৎস এর সাথে, জনমত ও আইনের উৎস বলে বিবেচনা করেন।।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি।

১২.
রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ইরাক
  2. কানাডা
  3. কাতার
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

 রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত। 
- বর্তমান সদস্য দেশ: ১৭২টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উৎস: Ramsar Convention Official Website

১৩.
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি?
  1. যুক্তরাষ্ট্রের সংবিধান
  2. ভারতের সংবিধান
  3. যুক্তরাজ্যের সংবিধান
  4. কানাডার সংবিধান
সঠিক উত্তর:
ভারতের সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
ভারতের সংবিধান
ব্যাখ্যা

 • ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

- জাতীয় প্রতীক -  অশোকচক্র।
- রাজ্য সংখ্যা - ২৮ টি।
-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- আইনসভা - দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- লোকসভার আসন সংখ্যা - ৫৪৫ টি।
-  রাজ্যসভার আসন সংখ্যা - ২৫০ টি।

উৎস: ব্রিটানিকা।

১৪.
বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
  1. ০.০৩ শতাংশ
  2. ০.৪১ শতাংশ
  3. ০.৮০ শতাংশ
  4. ২০.৭১ শতাংশ
সঠিক উত্তর:
০.০৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
০.০৩ শতাংশ
ব্যাখ্যা

• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ
- আরগন : ০.৮০ শতাংশ
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ
- অন্যান্য গ্যাস : ০.০২ শতাংশ
- ধূলিকণা ও কণিকা : ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

১৫.
নরওয়ের আইনসভার নাম কী?
  1. বুন্ডেস্ট্যাগ 
  2. রিকসড্যাগ
  3. ফোকেটিং
  4. স্টরটিং
সঠিক উত্তর:
স্টরটিং
উত্তর
সঠিক উত্তর:
স্টরটিং
ব্যাখ্যা

• নরওয়ের আইনসভার নাম- স্টরটিং।

অন্যদিকে,
• সুইডেনের আইনসভার নাম- রিকসড্যাগ।
• ডেনমার্কের আইনসভার নাম-ফোকেটিং।
• জার্মানির আইনসভার- বুন্ডেস্ট্যাগ।

উল্লেখ্য,
• নরওয়ের রাজধানী শহর- অসলো। 
• নরওয়ের মুদ্রার নাম- নরওয়েজিয়ান ক্রোন ।

উৎস: ব্রিটানিকা।

১৬.
”রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের একটি জনসমষ্টি।” উক্তিটি কার?
  1. অ্যারিস্টটল
  2. জন লক
  3. উড্রো উইলসন
  4. জ্যাঁ জ্যাক রুশো
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা

”রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের একটি জনসমষ্টি।”  উক্তিটি উড্রো উইলসন ।

- উড্রো উইলসন জন্মগ্রহণ করেন ২৮ ডিসেম্বর ১৮৫৬ সালে, স্টন্টন, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে।
- তিনি ছিলেন একজন আমেরিকান পণ্ডিত ও রাজনীতিবিদ।
- উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১৯১৩ থেকে ১৯২১ সাল পর্যন্ত।
- তিনি তার আইন প্রণেতৃত্বমূলক সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষী আদর্শবাদের জন্য বিশেষভাবে স্মরণীয়।
- প্রথম বিশ্বযুদ্ধে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন।
- তিনি লীগ অব নেশনসের স্রষ্টা ও প্রধান সমর্থক ছিলেন।
- লীগ অব নেশনস গঠনে ভূমিকার জন্য তিনি ১৯১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার দ্বিতীয় মেয়াদে মার্কিন সংবিধানের উনিশতম সংশোধনী পাস ও অনুমোদিত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে নারীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়।
- ভার্সাই চুক্তির পক্ষে আমেরিকান জনসমর্থন আদায়ের সময়, ১৯১৯ সালের অক্টোবরে তিনি পক্ষাঘাতগ্রস্ত স্ট্রোকে আক্রান্ত হন।
- এই অসুস্থতা তার বাকি মেয়াদজুড়ে স্থায়ী ছিল।
- এর ফলে আমেরিকান ইতিহাসে রাষ্ট্রপতির অক্ষমতার সবচেয়ে গুরুতর সংকট সৃষ্টি হয়।
- উড্রো উইলসন মৃত্যুবরণ করেন ৩ ফেব্রুয়ারি ১৯২৪ সালে, ওয়াশিংটন ডিসিতে।

উৎস: ব্রিটানিকা।

১৭.
’মাওরি’ আদিবাসীদের আবাসস্থল কোথায়?
  1. পাকিস্তান
  2. নিউজিল্যান্ড
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

মাওরি: 
- মাওরি হল নিউজিল্যান্ডের একটি পলিনেশীয় জনগোষ্ঠী (আদিবাসী)।
- ১৭৬৯–৭০ সালে, ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপ পরিভ্রমণ করেন এবং নিউজিল্যান্ডে উপনিবেশ স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
- প্রাথমিকভাবে তিমি শিকারি, সিল শিকারি এবং অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ীদের মাওরিরা স্বাগত জানায়।
- মাসকেট, রোগ, পশ্চিমা কৃষি পদ্ধতি, এবং মিশনারিদের আগমনে মাওরি সংস্কৃতি ও সামাজিক কাঠামো ভেঙে পড়তে শুরু করে।
- ১৮৩০-এর দশকের শেষের দিকে নিউজিল্যান্ড ইউরোপের সঙ্গে যুক্ত হয় এবং ইউরোপীয় উপনিবেশবাদীদের আগমন ব্যাপকভাবে বাড়ে।
- মাওরি জনগণের ইতিহাস নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উপজাতি:
→ উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
→ কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
→ গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।
→ টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
→ পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
→ এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
→ পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
→ জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
→ রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।

উৎস: Britannica. 

১৮.
পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল-
  1. কঙ্গোলিজ রেইনফরেস্ট
  2. আমাজন রেইনফরেস্ট
  3. হার্ট অব বোর্নিও
  4. পূর্ব অস্ট্রেলিয়ান তাপমাত্রা বন
সঠিক উত্তর:
আমাজন রেইনফরেস্ট
উত্তর
সঠিক উত্তর:
আমাজন রেইনফরেস্ট
ব্যাখ্যা

আমাজন বনভূমি:
- পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল- আমাজন বনভূমি।
- এই বনভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন প্রায় ২,১২৩,৫৬২ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত।

⇒ আমাজন রেইনফরেস্ট ৯টি দেশে বিস্তৃত।
- দেশগুলো হলো: ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উল্লেখ্য,
- পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে।
- এই কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

উৎস: World Atlas.

১৯.
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
  1. এরিস্টটল
  2. টমাস হবস
  3. সক্রেটিস
  4. ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা

 রাষ্ট্রবিজ্ঞান:
- রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সংগঠনের সুসংবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
- রাষ্ট্রবিজ্ঞান সরকারের মূলনীতি ও রাষ্ট্রের মূলভিত্তি নিয়ে আলোচনা করে।
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্টীয় সংগঠন, শাসনব্যবস্থা, রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, আন্ত:রাষ্ট্রীয় কার্যকলাপ ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- প্লেটোর ন্যায় এরিস্টটল নীতিশাস্ত্র ও রাষ্ট্রনীতির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
- এরিস্টটল বিশ্বাস করতেন, একমাত্র রাষ্ট্রের মাধ্যমেই মানুষ সর্বোৎকৃষ্ট নৈতিক জীবন যাপন করতে সক্ষম।  

উল্লেখ্য -
- এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে বিবেচনা করা হয়। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
পিংপং কূটনীতির উদ্ভাবক দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ কোরিয়া
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

পিংপং কূটনীতির উদ্ভাবক দেশ- চীন।

• পিং পং ডিপ্লোমেসি:

-যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়। কোনাে কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলাে না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।

উৎসঃ history.com এবং ব্রিটানিকা।