পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ সেপ্টেম্বর, ২০২০সময়30 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০.০৬.২০১৪ (গ্রেড- ১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ সেপ্টেম্বর, ২০২০ · ৭০ প্রশ্ন

.
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
  1. ক) গদ্য সাহিত্য
  2. খ) চর্যাপদ
  3. গ) ময়মনসিংহ গীতিকা
  4. ঘ) চতুর্দশপদী কবিতা
সঠিক উত্তর:
খ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চর্যাপদ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। এর রচনাকাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ মতান্তরে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। এর পদকর্তা ২৩ জন মতান্তরে ২৪ জন। মোট পদসংখ্যা ৫০ টি মতান্তরে ৫১ টি। এর মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার
.
'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অপ্রত্যাশিত বাধা
  2. খ) যা সচরাচর ঘটেনা
  3. গ) পৌষ মাঘ মাসের বৃষ্টি
  4. ঘ) নিত্যনৈমত্তিক বিষয়
সঠিক উত্তর:
ক) অপ্রত্যাশিত বাধা
উত্তর
সঠিক উত্তর:
ক) অপ্রত্যাশিত বাধা
ব্যাখ্যা
অকালের বাদলা - অপ্রত্যাশিত বাধাঃ অকালের বাদলার মত বৈদ্যুতিক আলো চলে গিয়ে সমস্ত আনন্দটাই নষ্ট করে দিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'শিরে সংক্রান্তি' অর্থ কি?
  1. ক) আসন্ন বিপদ
  2. খ) অসময়ে মাথাব্যথা
  3. গ) হঠাত বিপদাপন্ন হওয়া
  4. ঘ) হঠাত রোগাক্রান্ত হওয়া
সঠিক উত্তর:
ক) আসন্ন বিপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আসন্ন বিপদ
ব্যাখ্যা
শিরে সংক্রান্তি - সামনেই বিপদঃ আমার এখন শিরে-সংক্রান্তি, কিভাবে সব সামলাবো তাই ভাবছি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
  1. ক) সৈয়দ সাজ্জাদ হোসেন
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইংরেজীতে অনুবাদ করেন। তার রচিত অনুবাদ মূলক কাব্যগ্রন্থঃ হুইট্ম্যানের কবিতা, ইডিপাস ইত্যাদি। তার অন্যান্য কাব্যঃ অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
মুক্তি পেতে ইচ্ছুক- এককথায় কি?
  1. ক) মুমুক্ষু
  2. খ) মূমূক্ষ
  3. গ) মুমূক্ষ
  4. ঘ) মুমুক্ষা
সঠিক উত্তর:
ক) মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ক) মুমুক্ষু
ব্যাখ্যা
মুক্তি পেতে ইচ্ছুক- মুমুক্ষু।
মুমুক্ষা- মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন?
  1. ক) বসন্ত
  2. খ) শেষের কবিতা
  3. গ) চন্ডালিকা
  4. ঘ) গোরা
সঠিক উত্তর:
ক) বসন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) বসন্ত
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ নাটকটি, বসন্ত গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে, খেয়া কাব্যগ্রন্থটি জগদীশচন্দ্র বসুকে এবং পূরবী কাব্যগ্রন্থটি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ?
  1. ক) নাটক
  2. খ) ঐতিহাসিক নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) কবিতা গ্রন্থ
সঠিক উত্তর:
ক) নাটক
উত্তর
সঠিক উত্তর:
ক) নাটক
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত ‘রক্তাক্ত প্রান্তর' নাটকটির মূল উপজীব্য হলো পানিপথের তৃতীয় যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর এর মূল চেতনায় আছে যুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধে নর-নারীর প্রেম। কায়কোবাদের ‘মহাশ্মশান' থেকে এর কাহিনী নেয়া হয়েছে। এটি ঐতিহাসিক নাটক নয়, বরং একে ইতিহাস আশ্রিত নাটক বলা যায়।
উৎসঃ LiveMCQ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নরাধম শব্দটি কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ
  4. ঘ) তৎপুরুষ
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি। বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে হলে হয় সাধারণ কর্মধারয় সমাস। যেমন- কু যে আচার - কদাচার, সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ, অধম যে নর = নরাধম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮০০ সাল
  2. খ) ১৮০৫ সাল
  3. গ) ১৮৩৩ সাল
  4. ঘ) ১৭৯১ সাল
সঠিক উত্তর:
ক) ১৮০০ সাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০০ সাল
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
১০.
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
  1. ক) তসলিমা নাসরিন
  2. খ) হুমায়ন আজাদ
  3. গ) বেগম রোকেয়া সাখাওয়াত
  4. ঘ) বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তর:
গ) বেগম রোকেয়া সাখাওয়াত
উত্তর
সঠিক উত্তর:
গ) বেগম রোকেয়া সাখাওয়াত
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেন সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী।
Source: teachers.gov.bd/
১১.
কবি কায়কোবাদের আসল নাম কি?
  1. ক) কাজেম আল কোরায়েশী
  2. খ) কাসেম আল কোরায়েশী
  3. গ) কায়কোবাদ আল কোরায়েশী
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) কাজেম আল কোরায়েশী
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজেম আল কোরায়েশী
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)। তার প্রকৃত নাম - কাজেম আল কোরেশী। তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট রচনা করেন। তার কাব্যগ্রন্থ-- অশ্রুমালা (গীতিকাব্য), মহাশশ্মান (মহাকাব্য) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?
  1. ক) সংশপ্তক
  2. খ) সূর্য দীঘল বাড়ি
  3. গ) লালসালু
  4. ঘ) আবদুল্লাহ
সঠিক উত্তর:
গ) লালসালু
উত্তর
সঠিক উত্তর:
গ) লালসালু
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১৩.
নিচের কোন শব্দটি পতুর্গিজ ভাষা হতে বাংলা ভাষায় অধিকৃত হয়েছে?
  1. ক) কুলা
  2. খ) টেবিল
  3. গ) চেয়ার
  4. ঘ) বালতি
সঠিক উত্তর:
ঘ) বালতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালতি
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১৪.
সূর্য- এর প্রতিশব্দ কি?
  1. ক) সুধাংশু
  2. খ) শশাঙ্ক
  3. গ) বিধু
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
ঘ) ভানু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভানু
ব্যাখ্যা
সূর্য শব্দটির সমার্থক শব্দ হলো ভাস্কর, আদিত্য, তপন, ভানু, সবিতা, মার্তণ্ড ইত্যাদি। বাকিগুলো চাঁদের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৫.
The jury found the prisoner guilty- এখানে jury কোন প্রকারের Noun?
  1. ক) Proper noun
  2. খ) Collective Noun
  3. গ) Common Noun
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
খ) Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective Noun
ব্যাখ্যা
Collective Noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায়। যেমনঃ Jury, Armmy, Class, Party, Board, Committe, Cattle
১৬.
The man was accused ______ forgery. Which one is the appropriate preposition?
  1. ক) of
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
ক) of
উত্তর
সঠিক উত্তর:
ক) of
ব্যাখ্যা
Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা। সে হিসেবে accuse এর পর appropriate preposition হিসেবে of ব্যবহৃত হবে৷
১৭.
The boy takes after his mother. Here 'takes after' means?
  1. ক) Resemblance
  2. খ) Go behind
  3. গ) Follow
  4. ঘ) Take the same way
সঠিক উত্তর:
ক) Resemblance
উত্তর
সঠিক উত্তর:
ক) Resemblance
ব্যাখ্যা
Take after একটি phrasal verb। যার অর্থ হচ্ছে একইরকম হওয়া বা সাদৃশ্য হওয়া, বিশেষত চেহারা বা স্বভাবে৷ Resemblance অর্থ সাদৃশ্য, প্রতিচ্ছায়া বা অনুরূপতা৷
১৮.
He was confined _______ bed owing to illness.
  1. ক) To
  2. খ) With
  3. গ) Among
  4. ঘ) Within
সঠিক উত্তর:
ক) To
উত্তর
সঠিক উত্তর:
ক) To
ব্যাখ্যা
Be confined to (of a person) be unable to leave (one's bed, home, or a wheelchair) because of illness or disability. Example: He was confined to bed for four days with a bad dose of flu. Source: Oxford
১৯.
What is the synonym of the word 'atheist'?
  1. ক) Non believer
  2. খ) Believer
  3. গ) Mystic
  4. ঘ) Worshiper
সঠিক উত্তর:
ক) Non believer
উত্তর
সঠিক উত্তর:
ক) Non believer
ব্যাখ্যা
Atheist - A person who disbelieves or lacks belief in the existence of God or gods. Synonym: Religionist, Infidel.
২০.
What is the antonym of the word 'humble'?
  1. ক) Wild
  2. খ) Violent
  3. গ) Rude
  4. ঘ) Calm
সঠিক উত্তর:
গ) Rude
উত্তর
সঠিক উত্তর:
গ) Rude
ব্যাখ্যা
Humble অর্থ নম্র, বিনয়ী, Meek, Pliable, Modest। এর বিপরীতার্থক শব্দ হচ্ছে: Rude - রুক্ষ, Impudent - অভদ্র।
২১.
Writer of ''Da vinci Code'' is -
  1. ক) Dan Brown
  2. খ) Jules Verne
  3. গ) Sidney Sheldon
  4. ঘ) None of the Above
সঠিক উত্তর:
ক) Dan Brown
উত্তর
সঠিক উত্তর:
ক) Dan Brown
ব্যাখ্যা
Dan Brown, (born June 22, 1964, Exeter, New Hampshire, U.S.), American author who wrote well-researched novels that centred on secret organizations and had intricate plots. He was best known for the Robert Langdon series, which notably included The Da Vinci Code (2003).
[source: britannica]
২২.
Which one is the play of Christopher Marlowe?
  1. ক) The murder in the cathedral
  2. খ) You never Can tell
  3. গ) Doctor Faustus
  4. ঘ) Macbeth
সঠিক উত্তর:
গ) Doctor Faustus
উত্তর
সঠিক উত্তর:
গ) Doctor Faustus
ব্যাখ্যা
Christopher Marlowe Works: Tamburlaine the Great (1587), Dr. Faustus (1592), The Jew of Malta, Edward, The Passionate Shepherd to His Love (Poetry).
Source: LiveMCQ Lecture
২৩.
৭ টি সখ্যার গড় ৪০। এর সাথে ৩ টি যোগ হলে, সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৭.৩
  2. খ) ৩৩.৩
  3. গ) ৩৪.৩
  4. ঘ) ৩২.৩
সঠিক উত্তর:
গ) ৩৪.৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৪.৩
ব্যাখ্যা
৭ টি সংখ্যার গড় ৪০ হলে এদের সমষ্টি ৭×৪০ = ২৮০
আবার ৩ টি সংখ্যার সমষ্টি ৩×২১ = ৬৩
সুতরাং ৭ + ৩ = ১০ টি সংখ্যার সমষ্টি ২৮০ + ৬৩ = ৩৪৩
অর্থাৎ, এদের গড় = ৩৪৩/১০ = ৩৪.৩
২৪.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০-৮০) = ২০%
২৫.
২, ৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ক) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৩
ব্যাখ্যা
৩-২ = ১
৫-৩ = ২ = ১×২
৯-৫ = ৪ = ২×২
১৭-৯ = ৮ = ৪×২
∴পরবর্তী সংখ্যা = ১৭ + ৮×২ = ৩৩
২৬.
{-১০-(-৭)} অপেক্ষা {-১০+(-৭)} কত বড় বা ছোট?
  1. ক) -১৭
  2. খ) -২০
  3. গ) -১৯
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
{-১০+(-৭)} - {-১০-(-৭)}
= (-১০-৭) - (-১০+৭)
= -১৭ +৩ = -১৪
২৭.
দুইটি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুইটি কত?
  1. ক) ৯ ও ২১
  2. খ) ৭ ও ২৩
  3. গ) ৮ ও ২২
  4. ঘ) ২২ ও ১৮
সঠিক উত্তর:
ক) ৯ ও ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ ও ২১
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে ৯ ও ২১ গুণ করলে গুণফল হয় ১৮৯ এবং এদের যোগফল ৩০। খ ও গ এর যোগফল ৩০ হলেও গুণফল হয় যথাক্রমে ১৬১ এবং ১৭৬। ঘ নং অপশনের যোগফল ৪০ যা শর্তপূরণে ব্যর্থ।
২৮.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১২০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ১০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০ টাকা
ব্যাখ্যা
শর্তমতে, বিক্রয়মূল্য বা ১২০% = ১৮০ টাকা
∴ ক্রয়মূল্য বা ১০০% = (১৮০×১০০)/১২০ = ১৫০টাকা
২৯.
আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
  1. ক) ১২০০০০ টাকা
  2. খ) ১২০০০ টাকা
  3. গ) ১৩০০০০ টাকা
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১২০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০০০০ টাকা
ব্যাখ্যা
৫ টাকা বাড়লে মূল বেতন ১০০ টাকা
৬০০০ টাকা বাড়লে মূল বেতন = (১০০×৬০০০)/৫ = ১২০০০০ টাকা
৩০.
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ক) ২০ মি.
  2. খ) ১৪ মি.
  3. গ) ৩০ মি.
  4. ঘ) ১৬ মি.
সঠিক উত্তর:
ক) ২০ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ মি.
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল - ৩ + ৭ + ১০ = ২০
সুতরাং, দীর্ঘতম অংশের দৈর্ঘ্য = (৪০× ১০/২০) = ২০ মি.
৩১.
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
  1. ক) ১০%
  2. খ) ৫%
  3. গ) ৮%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা
সুদের হার = (১০০×সুদ)/(আসল×সময়) = (১০০×৮৫)/(৪২৫×৪) = ৫
৩২.
যদি a3-b3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab সমান কত?
  1. ক) 48
  2. খ) 54
  3. গ) 60
  4. ঘ) 45
সঠিক উত্তর:
খ) 54
উত্তর
সঠিক উত্তর:
খ) 54
ব্যাখ্যা

a³-b³=(a-b)³+3ab(a-b)
⇒513=3³+3ab(3)
⇒9ab=513-27=486
∴ab=54

৩৩.
বাংলাদেশের ইতিহাস ১৭ এপ্রিল কেন বিখ্যাত?
  1. ক) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন
  2. খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়
  3. গ) তাজউদ্দিন আহমদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
-----------------------
প্রথমত, প্রশ্নের প্যাটার্ন দেখুন। ক ও গ নিয়ে কোন সন্দেহ নেই। অর্থাৎ এমনিতেই উত্তর ঘ) উপরের সবগুলো এটা হবে ধরা যায়। জব সল্যুশনের প্রশ্নে উত্তর থাকবে এটাই স্বাভাবিক।
দ্বিতীয়ত, স্বাধীনতার ঘোষণাপত্র ১০ এপ্রিল থেকে জারিকৃত/বলবৎ ধরা হয়েছে। এটার পেছনে একটা বিশেষ কারণ আছে। ১০ এপ্রিল আসলে তেমন কিছুই হয়নি। তাজউদ্দীন আহমদ ১১ তারিখে শিলিগুড়ি থেকে বেতারে স্বাধীনতা যুদ্ধের মূলনীতি সম্বলিত যে ঘোষণা দিয়েছিলেন তার বৈধতার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ১০ এপ্রিল ধরা হয়েছে। বিস্তারিত, মুল্ধারা ৭১ এর ৩য় অধ্যায়ে দেখুন।
এই টপিকে অনেক পরীক্ষায় ভাষাগত কারণে উত্তর নিয়ে সংশয় তৈরি হতে পারে। প্রশ্নের প্যাটার্ন বুঝে উত্তর করতে হবে।

৩৪.
বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়?
  1. ক) ৪ নভেম্বর ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল ১৯৭২
  3. গ) ২৬ মার্চ ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল গঠিত তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি ১৭ই এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে।
১২ই অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর তৃতীয় ও চতুর্থ পাঠ শেষে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
১৫ ডিসেম্বর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে স্বাক্ষর করেন এবং তারপর অন্যান্য গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
উৎসঃ সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৩৫.
বছরের সবচে’ বড়দিন কোনটি?
  1. ক) ২১ জুন
  2. খ) ২১ অক্টোবর
  3. গ) ১৬ মার্চ
  4. ঘ) ২৩ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ জুন
ব্যাখ্যা
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হলো ২১ জুন। এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত। ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন। একইদিন দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী
৩৬.
কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয়?
  1. ক) ১৭ এপ্রিল ১৯৭১
  2. খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  3. গ) ২৬ মার্চ ১৯৭১
  4. ঘ) ৭ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
গ) ২৬ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৭.
'আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?'- গানটির রচয়িতা কে?
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) আবদুল গাফফার চৌধুরী
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) শহীদ আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৮.
জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি?
  1. ক) মোনাকো
  2. খ) ভ্যাটিকান সিটি
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) পূর্ব তৈমুর
সঠিক উত্তর:
ক) মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
ক) মোনাকো
ব্যাখ্যা
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্বেক্ষক রাষ্ট্র। দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো জাতিসংঘের সদস্য রাষ্ট্র। সুতরাং, জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো।
Source: UN, WorldAtlas
৩৯.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) পূর্ব তিমুর
  3. গ) মোনাকো
  4. ঘ) ম্যাকাও
সঠিক উত্তর:
ক) প্যালেস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যালেস্টাইন
ব্যাখ্যা
Today, there are two non-member observer countries, Palestine and the Holy See.
Source: WorldAtlas
৪০.
ম্যাগনাকার্টা কত সালে প্রনীত হয়?
  1. ক) ১২১৫ খ্রিস্টাব্দে
  2. খ) ১২১০ খ্রিস্টাব্দে
  3. গ) ১২২৫ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১২১২ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
ক) ১২১৫ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২১৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
ইংল্যন্ডের রাজা জন ১২১৫ সালের ১৫ জুন সামন্তবাদের চাপে পরে রাজার অধিকার সংক্রান্ত ম্যাগনাকার্টা বা মহা সনদ(Great Charter) চুক্তিতে স্বাক্ষর করেন। একে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
সূত্র- লাইভ এমসিকিউ লেকচার
৪১.
বাংলাদেশের কয়টি নদ আছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪টি
ব্যাখ্যা

বাংলাদেশের নদ-নদী
- নদীমাতৃক বাংলাদেশে ছোট বড় মিলিয়ে ১০০৮ টি নদী প্রবাহিত হচ্ছে।
- পদ্মা-মেঘনা-যমুনা বাংলাদেশের ৩টি প্রধান নদী।
- দেশে নদীপথ রয়েছে: ২২ হাজার কি.মি.।
- নদ আছে ৪টি।
- এগুলো হলো ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ ও কুমার।

উল্লেখ্য,
- পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী (দৈর্ঘ্য - ৩৪১ কিলোমিটার)।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা ( দৈর্ঘ্য- .০৩২ কিলোমিটার)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি।
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।

উৎস: জাতীয় নদী রক্ষা কমিশন।

৪২.
টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত?
  1. ক) পদ্মা
  2. খ) সুরমা
  3. গ) বরাক
  4. ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর:
খ) সুরমা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুরমা
ব্যাখ্যা
টিপাইমুখ বাঁধ:
-বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য বাঁধটি টিপাইমুখ বাঁধ নামে পরিচিত।
- এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ করেছে।
-  ১৯৩০-এর দশক থেকে আসামের কাছাড় উপত্যকায় এক ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে একটি দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা করা হয়; যার অংশ হিসেবে ১৯৫৪ সালে ভারতের Central Water Commission (CWC) একটি বহুমুখী জলাধারের জন্য সমীক্ষার কাজ হাতে নেয়।
- এই বাঁধের উচ্চতা ১৬২.৮ মিটার।

[টিপাইমুখ বাঁধ বাংলাদেশের  কোন নদীর  উজানে নির্মিত তখন উত্তর হবে -  সুরমা ও কুশিয়ারা। আর যদি প্রশ্নে ভারতের কোন নদীর উজানে নির্মিত, উত্তর হবে - বরাক নদী। আর প্রশ্নে বাংলাদেশ বা ভারত না থাকে তাহলে অপশন অনুযায়ী উত্তর করতে হবে।]

উৎস: কালের কন্ঠ ও নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট ও জাতীয় তথ্য বাতায়ন।
৪৩.
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
  1. ক) ফ্রাঙ্ক লয়েড রাইট
  2. খ) লুই আই কান
  3. গ) ফ্রাঙ্ক গ্যারী
  4. ঘ) ফজলুর রহমান খান
সঠিক উত্তর:
খ) লুই আই কান
উত্তর
সঠিক উত্তর:
খ) লুই আই কান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ১৯৬৪ সালে বর্তমান জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। এটি ঢাকার শেরে বাংলা নগরে ২১৫ একর জমির উপর অবস্থিত।
(সূত্রঃ জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া)
৪৪.
ম্যাডোনা-৪৩ ছবিটির শিল্পী কে?
  1. ক) ধ্রুব এষ
  2. খ) কাম্রুল হাসান
  3. গ) জয়নুল আবেদিন
  4. ঘ) পাবলো পিকাসো
সঠিক উত্তর:
গ) জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়নুল আবেদিন
ব্যাখ্যা
নবান্ন, ম্যাডোনা-৪৩, মনপুরা-৭০, সংগ্রাম, গাঁয়ের বধূ, মইটানা, পাইন্যার মা ইত্যাদি শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্ম। ম্যাডোনা-৪৩ দুর্ভিক্ষের পটভূমিতে অঙ্কিত। তিনকন্যা কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৪৫.
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
  1. ক) নীলফামারী
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) কুড়িগ্রাম
  4. ঘ) পঞ্চগড়
সঠিক উত্তর:
ঘ) পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পঞ্চগড়
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব পশ্চিমে- চাঁপাইনবাবগ­ঞ্জ(জেলা), শিবগঞ্জ(উপজেলা), মনাকাষা(স্থান)।
বাংলাদেশের সর্ব পূর্বে- বান্দরবান(জেলা), থানচি(উপজেলা), আখানইঠং(স্থান)।
বাংলাদেশের সর্ব দক্ষিণে- কক্সবাজার(জেলা), টেকনাফ(উপজেলা), সেন্টমার্টিন(ইউনিয়ন), ছেঁড়া দ্বীপ(স্থান)।
বাংলাদেশের সর্ব উত্তরে- পঞ্চগড়(জেলা), তেতুলিয়া(উপজেলা), বাংলাবান্ধা(ইউনিয়ন), জায়গীর জোত(স্থান)।
সূত্রঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৪৬.
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
  1. ক) সেন্টমার্টিন
  2. খ) মনপুরা
  3. গ) ভোলা
  4. ঘ) সুন্দরবন
সঠিক উত্তর:
ঘ) সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুন্দরবন
ব্যাখ্যা
বাংলাদেশের অংশ ৬,০১৭ বর্গ কি.মি. আয়তনের সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। জলাভূমি হিসাবে রামসার এলাকার সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সুন্দরবনকে ১৯৯২ সালে ৫৬০তম রামসার এলাকা হিসাবে যোষণা করা হয়েছে। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।
Source: khulna.gov.bd
৪৭.
ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
  1. ক) আব্দুস সালাম
  2. খ) আবদুল মতিন
  3. গ) কাম্রুদ্দিন আহমেদ
  4. ঘ) অধ্যাপক আবুল কাশেম
সঠিক উত্তর:
ঘ) অধ্যাপক আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধ্যাপক আবুল কাশেম
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪৮.
বাংলাদেশের বর্তমানে রক্তদান কার্যক্রমে কোন প্রতিষ্ঠানটি শীর্ষে আছে?
  1. ক) কোয়ান্টাম ফাউন্ডেশন
  2. খ) রেড ক্রিসেন্ট সোসাইটি
  3. গ) সন্ধানী
  4. ঘ) ঢাকা মেডিকেল কলেজ
সঠিক উত্তর:
গ) সন্ধানী
উত্তর
সঠিক উত্তর:
গ) সন্ধানী
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৯.
ডুরান্ড লাইন কি?
  1. ক) আফগান-পাকিস্তান সীমান্ত রেখা
  2. খ) ভারত ও তিব্বতের সীমান্ত রেখা
  3. গ) ইরাক-ইরানের সীমান্ত রেখা
  4. ঘ) জার্মান-ফ্রান্সের সীমান্তরেখা
সঠিক উত্তর:
ক) আফগান-পাকিস্তান সীমান্ত রেখা
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগান-পাকিস্তান সীমান্ত রেখা
ব্যাখ্যা
জার্মান ও পােল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিত রেখা হিন্ডারবার্গ লাইন। সনােরা লাইন হলাে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা। উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী হলাে ম্যাকনামারা লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা ডুরান্ড লাইন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
৫০.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জাপান
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। এর সদরদপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। টিআই এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম।
(সূত্রঃ টিআই ওয়েবসাইট)
৫১.
'হ্যারি পটার' কি?
  1. ক) একটি পুতুলের নাম
  2. খ) একটি কম্পিউটার নাম
  3. গ) শিশুতোষ বইয়ের সিরিজ
  4. ঘ) এক ধরনের মোবাইল সেট
সঠিক উত্তর:
গ) শিশুতোষ বইয়ের সিরিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) শিশুতোষ বইয়ের সিরিজ
ব্যাখ্যা
হ্যারি পটার জেকে রাউলিং রচিত একটি শিশুতোষ ফ্যান্টাসি বইয়ের সিরিজ। এ বই অবলম্বনেই নির্মিত হয়েছে বিখ্যাত হ্যারি পটার চলচ্চিত্র।
৫২.
কোনটি বলকান রাষ্ট্র?
  1. ক) সুইডেন
  2. খ) বাহামা
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) উজবেজিকিস্তান
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
ব্যাখ্যা
বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশসমূহ ‘বলকান রাষ্ট্র’ নামে পরিচিত। বলকান উপদ্বীপ অঞ্চলে বারোটি রাষ্ট্র রয়েছে-আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগেভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, রুমানিয়া এবং স্লোভেনিয়া। গ্রিস এবং তুরস্কের কিছু অংশ বলকান অঞ্চলে থাকলেও এগুলো বলকান রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় না। মাল্টা বলকান রাষ্ট্র নয়।
সূত্র- worldatlas ওয়েবসাইট।
৫৩.
কোন শহর চির বসন্তের শহর নামে পরিচিত?
  1. ক) জুরিখ
  2. খ) রোম
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) মাদ্রিদ
অনির্ধারিত
ব্যাখ্যা
Brainly.in এর তথ্য অনুসারে ইকুয়েডরের রাজধানী কিটোকে চির বসন্তের শহর বা City of eternal spring বলে। Washingtonpost পত্রিকার প্রতিবেদনে কলম্বিয়ার মেডেলিন কে চির বসন্তের শহর বা City of eternal spring বলে উল্লেখ করা হয়েছে। Forbes এর একটি প্রতিবেদনে কোস্টা রিকার রাজধানী সান হোসে কে চির বসন্তের শহর বলে উল্লেখ করা হয়েছে।
৫৪.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১২০তম
  2. খ) ১২৫ তম
  3. গ) ১৪০ তম
  4. ঘ) ১৩৬ তম
সঠিক উত্তর:
ঘ) ১৩৬ তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৬ তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন। ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট।
৫৫.
বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) নিউ ইয়র্ক
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) জুরিখ
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন
ব্যাখ্যা
World Bank, in full World Bank Group, international organization affiliated with the United Nations (UN) and designed to finance projects that enhance the economic development of member states. Headquartered in Washington, D.C., the bank is the largest source of financial assistance to developing countries.
[source: britannica]
৫৬.
বাংলাদেশ কোন জেলায় খাসিয়া নৃ-গোষ্ঠীর লোক বাস করে?
  1. ক) সিলেট
  2. খ) ময়মনসিংহ
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
ক) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। এদের আদি নিবাস ছিলো তিব্বতে। খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৫৭.
মাওরি অধিবাসীরা কোথায় বাস করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
মাওরি নিউজিল্যান্ডের একটি উপজাতি সম্প্রদায়ের নাম।
উৎসঃ ব্রিটানিকা
৫৮.
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- লাইনটি কার?
  1. ক) ভারতচন্দ্র রায় গুণাকর
  2. খ) মুকুন্দরাম চক্রবর্তী
  3. গ) মদনমোহন তর্কালঙ্কার
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র রায় গুণাকর
ব্যাখ্যা
মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।', 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে', 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন', 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়', 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' এবং 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯.
ভূ-কম্পন মাপার যন্ত্রের নাম কি?
  1. ক) ক্রোনোমিটার
  2. খ) ইকো কার্ডিওগ্রাম
  3. গ) সিসমোগ্রাফ
  4. ঘ) অ্যানিমিটার
সঠিক উত্তর:
গ) সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিসমোগ্রাফ
ব্যাখ্যা
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিখটার স্কেল। ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের মাত্রা দিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয়, তাকে বলা হয় সিসমোগ্রাফ।
Source: Britannica
৬০.
বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
  1. ক) ম্যানোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) হাইগ্রোমিটার
  4. ঘ) হাইড্রোমিটার
সঠিক উত্তর:
গ) হাইগ্রোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইগ্রোমিটার
ব্যাখ্যা
শুষ্ক ও আর্দ্র কুন্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়।
উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৬১.
বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহন করেন?
  1. ক) গ্রিস, সিসিলি
  2. খ) ইতালি, রোম
  3. গ) স্পেন, বার্সিলোনা
  4. ঘ) ইংল্যান্ড,লন্ডন
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
ব্যাখ্যা
আর্কিমিডিস তৎকালীন গ্রিসের সিসিলিতে ২৮৭ খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন। সিসিলি বর্তমানে ইতালির অন্তর্গত একটি দ্বীপ।
Source: Britannica
৬২.
বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি?
  1. ক) এম্পিয়ার মিটার
  2. খ) গ্যালভানোমিটার
  3. গ) অ্যামিটার
  4. ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর:
গ) অ্যামিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যামিটার
ব্যাখ্যা
অ্যামিটারের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎপ্রবাহের মান নির্ণয় করা হয়। ভোল্টমিটারের সাহায্যে কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব-প্রভেদ মাপা হয়। অ্যামিটারের স্কেল অ্যাম্পিয়ারে এবং ভোল্টমিটারের স্কেল ভোল্টে অংশাঙ্কিত করা থাকে।
(উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান আলোকে)
৬৩.
লেবুতে কোন এসিড পাওয়া যায়?
  1. ক) এসেটিক এসিড
  2. খ) ল্যক্টিক এসিড
  3. গ) সাইট্রিক এসিড
  4. ঘ) কার্বলিক এসিড
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
ব্যাখ্যা
লেবুর রসের মতো আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি ফলগুলোতে নানা রকম এসিড থাকে। এসিডসমূহ টকস্বাদযুক্ত হয়। আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড; তেঁতুলে থাকে টারটারিক এসিড; টমেটোতে থাকে অক্সালিক এসিড; আমলকিতে থাকে এসকরবিক এসিড; আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।
[সূত্রঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি]
৬৪.
বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল?
  1. ক) ৭৫৭ মাইল
  2. খ) ১১৫৭মাইল
  3. গ) ৩৮৫৭মাইল
  4. ঘ) ২০৫৭মাইল
সঠিক উত্তর:
ক) ৭৫৭ মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৫৭ মাইল
ব্যাখ্যা
বাতাসে শব্দের বেগ ৩৪৩ মিটার/সেকেন্ড। বাতাসে শব্দের গতি ঘণ্টায় ৭৫৭ মাইল।
উৎসঃ বিজ্ঞান ৭ম শ্রেণী।
৬৫.
কোনটি মৌলিক রং নয়?
  1. ক) বেগুনী
  2. খ) লাল
  3. গ) হলুদ
  4. ঘ) কালো
অনির্ধারিত
ব্যাখ্যা
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
উৎসঃ ব্রিটানিকা
৬৬.
৯৮.৪ ডিগ্রী ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত?
  1. ক) ৩৬.৯
  2. খ) ৩৮.৪
  3. গ) ৩৪.২
  4. ঘ) ৩২.৪
সঠিক উত্তর:
ক) ৩৬.৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬.৯
ব্যাখ্যা
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক C/5 = (F - 32)/9
সুতরাং, C = (98.4-32)×5 / 9 = 66.4×5 / 9 = 36.9
৬৭.
শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?
  1. ক) পরিবহন
  2. খ) পরিচালন
  3. গ) বিকিরণ
  4. ঘ) সঞ্চালন
সঠিক উত্তর:
গ) বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকিরণ
ব্যাখ্যা
তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। যথা:
পরিবহন: পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো কোনো স্থান পরিবর্তন না করে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চারিত হয়। যেমন—একটি লোহার দণ্ডের এক প্রান্ত আগুনে ধরে অন্য প্রান্ত হাত দিয়ে ধরলে দেখা যাবে, হাতে ধরা প্রান্ত ধীরে ধীরে গরম হয়ে উঠছে। কিছুক্ষণ পর এত গরম হবে সে আর ধরে রাখা যাবে না। এ ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয়।
পরিচলন: পরিচলন পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায়। যেমন—একটি কাচের পাত্রে পানি নিয়ে এর সঙ্গে কিছু রং মিশিয়ে পাত্রের তলায় তাপ প্রয়োগ করলে দেখা যাবে যে পাত্রের তলা থেকে রঙিন পানির স্রোত উপরের দিকে উঠে যায়, অন্য একটি স্রোত নিচে নেমে আসে। এর ফলে সব পানি উত্তপ্ত হয়।
বিকিরণ: বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়। শূন্য মাধ্যমে তাপ বিকিরণ পদ্ধতির সাহায্যে সঞ্চালিত হয়। যেমন: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায়।বিকিরণের সময় তাপ তরঙ্গ আকারে সঞ্চালিত হয়।
উৎসঃ বিজ্ঞান ৭ম শ্রেণী।
৬৮.
কোথায় সাতার কাটা সহজ?
  1. ক) পুকুরে
  2. খ) সাগরে
  3. গ) বিলে
  4. ঘ) নদীতে
সঠিক উত্তর:
খ) সাগরে
উত্তর
সঠিক উত্তর:
খ) সাগরে
ব্যাখ্যা
সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি হওয়ায় পানির ঘনত্ব বেশি হয় ফলে সেখানে ভেসে থাকা সহজ। তাই সমুদ্রে সাঁতার কাটাও সহজ।
৬৯.
ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
  2. খ) এ রোগ হলে রক্তে গ্লুকোজ বাড়ে
  3. গ) এ রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
  4. ঘ) ইনসুলিনের ক্ষরন কম হলে এ রোগ হয়
সঠিক উত্তর:
ক) চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
উত্তর
সঠিক উত্তর:
ক) চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
ব্যাখ্যা
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই। ডায়াবেটিস হলে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
উৎসঃ বিজ্ঞা্‌ন নবম-দশম শ্রেণি
৭০.
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুয়ত খরচ-
  1. ক) কম হয়
  2. খ) বেশি হয়
  3. গ) একই হয়
  4. ঘ) খুবই কম হয়
সঠিক উত্তর:
গ) একই হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) একই হয়
ব্যাখ্যা
যখন বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরানো হয় বিদ্যুতের প্রবাহ রেগুলেটরের মাধ্যমে রোধ করে দিয়ে তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। তবে আধুনিক টেকনোলজি নির্মিত রেগুলেটরে এমনটা হয় না।