পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়19 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা - ১৯: Subject - English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). এবং বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) ও পরিবেশ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
In literary terms, a “catastrophe” refers to –
  1. The introduction of characters and setting
  2. The turning point or climax of a play
  3. The tragic resolution or downfall in a drama
  4. A humorous ending to lighten the plot
সঠিক উত্তর:
The tragic resolution or downfall in a drama
উত্তর
সঠিক উত্তর:
The tragic resolution or downfall in a drama
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) The tragic resolution or downfall in a drama.

• Catastrophe: (আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা):
- It is the final scene of a tragedy in which the action ends with the death of the hero.
- অন্যভাবে বলতে গেলে, The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
- সাধারণত এটি tragedy তেই ঘটে থাকে।
- It is synonymous with the term 'denouement’.
- প্রধান চরিত্রের করা কিছু ভুলের কারণে নাটকের শেষে তার উপর মহাদূর্যোগ আপতিত হবে। 
- For example, Catastrophe takes place in the last scene of 'Doctor Faustus' in which Faustus begs for God's forgiveness but Lucifer drags him to hell.

• Catastrophe হলো সাহিত্যের বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত ট্র্যাজেডিতে ব্যবহৃত হয়। এটি কাহিনির চূড়ান্ত পরিণতি বা সমাধানকে নির্দেশ করে, যেখানে সমস্ত দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি ঘটে। সাধারণত, এই পর্যায়ে প্রধান চরিত্র একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়, যা প্রায়শই তার মৃত্যু বা গুরুতর দুর্ভোগে পরিণত হয়। ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, catastrophe নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটির কারণে ঘটে

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

.
A ballad is –
  1. A humorous story in prose
  2. A long philosophical essay
  3. A narrative poem that tells a story through dialogue and action
  4. A type of dramatic play
সঠিক উত্তর:
A narrative poem that tells a story through dialogue and action
উত্তর
সঠিক উত্তর:
A narrative poem that tells a story through dialogue and action
ব্যাখ্যা

• Ballad: 
- A narrative poem that tells a story through dialogue and action is called a Ballad.
- অর্থাৎ Ballad হলো গীতিকাব্য বা গীতিকা যা লোকমুখে রটেছে।
- এর অর্থ বিশেষত প্রাচীন কাহিনিসংবলিত সাদামাটা গান বা কবিতা; গাথা।

• Ballad is mainly of two types:
 - The Folk or Popular balled; and
 - The Literary Ballad.

• Balad এর কিছু উল্লেখযোগ্য features রয়েছে।
যেমন: 
- It is narrative in form and tells a story. 
- এই ধরণের কবিতায় narrator সাধারণত impersonal third person এবং dialogue and action এর মাধ্যমে story বলা হয়।
- এটি dramatically গল্পের মাঝে open হয়।
- Its story is told in dialogue and action.
- It is usually narrated in ballad stanzas.
- Refrain is common in it.
- Traditionally it deals with rural Labourers or love or legends or supernatural elements or tragic events.

.
"The old order changeth, yielding place to new" - This line is by -
  1. Alfred Tennyson
  2. Nicholas Udall
  3. Dylan Thomas
  4. John Keats
সঠিক উত্তর:
Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred Tennyson
ব্যাখ্যা

• "The old order changeth, yielding place to new" - This line is taken from - Alfred Tennyson's "Morte d'Arthur".

• 'Morte d'Arthur' is the poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere.

• Famous quotation from the poem -
- 'The old order changeth, yielding place to new'

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry. 

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

• অন্যদিকে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.

Source: Britannica.com

.
Poetic Justice refers to –
  1. When the hero wins through sheer luck
  2. When virtue is rewarded and vice is punished in a story
  3. When the ending of a story is left open
  4. When the story focuses only on comic events 
সঠিক উত্তর:
When virtue is rewarded and vice is punished in a story
উত্তর
সঠিক উত্তর:
When virtue is rewarded and vice is punished in a story
ব্যাখ্যা

Answer: খ) When virtue is rewarded and vice is punished in a story.

• Poetic Justice:
- Poetic justice, in literature, an outcome in which vice is punished and virtue rewarded, usually in a manner peculiarly or ironically appropriate.
- The natural judgment which gives the wicked his due punishment and the virtuous his due reward.
- অর্থাৎ, অপরাধী উপযুক্ত শাস্তি পাবে এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পাবে এমন সুবিচার, যেমন কর্ম তেমন ফল। 

• Poetic Justice একটি সাহিত্যিক ধারণা, যেখানে চরিত্রের কর্মের জন্য তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়। সাধারণত, ভালো চরিত্রগুলো পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্রগুলো শাস্তি পায়। এটি এমন এক ধরণের নৈতিক সমাপ্তি, যেখানে ঘটনাগুলি এমনভাবে ঘটে যেন চরিত্রদের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন হয়।

• Poetic Justic এর উদাহরণ হিসেবে উইলিয়াম শেকসপিয়রের নাটকগুলির মধ্যে দেখা যায়, যেমন The Merchant of Venice বা King Lear, যেখানে চরিত্রদের কর্মকাণ্ড তাদের শেষ পরিণতি নির্ধারণ করে। এই ধারণা প্রায়ই দর্শককে সন্তুষ্টি দেয়, কারণ এটি ন্যায়পরায়ণতার প্রতিফলন।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman

.
The main purpose of a pun in literature is to:
  1. Provide humor or witty effect
  2. Describe settings in detail
  3. Present historical facts
  4. Explain scientific concepts
সঠিক উত্তর:
Provide humor or witty effect
উত্তর
সঠিক উত্তর:
Provide humor or witty effect
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Provide humor or witty effect.

• Pun or Paronomasia:
- A play upon words which are similar in sound but different in meaning.
অর্থাৎ pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।

• ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকেরা তাদের লেখায় এমনকি তাদের লেখার শিরোনামেও Pun এর ব্যবহার করেছেন।
যেমন - 
- The title of Hemingway's famous novel, Farewell to Arms has a Pun on it.
- এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
Diction refers to:
  1. The plot of a story
  2. The setting of a poem
  3. The choice and use of words in speech or writing
  4. The rhyme scheme in poetry 
সঠিক উত্তর:
The choice and use of words in speech or writing
উত্তর
সঠিক উত্তর:
The choice and use of words in speech or writing
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) The choice and use of words in speech or writing.

• Diction:
- The selection of words in writing or speech.
- A particular writer chooses a particular type of words and phrases অর্থাৎ প্রতিটি লেখকের নিজস্ব বা বিশেষ শব্দচয়ন রয়েছে।
Example:
- John Milton তাঁর লেখায় bombastic, unusual, allusive এবং latinized শব্দের ব্যবহার করেছেন - কিন্তু George Orwell এর সাহিত্য পর্যালোচনা করলে দেখা যায় যে তাঁর লেখায় simple, lucid এবং common শব্দের ব্যবহার বেশি। 
- সুতরাং, সাহিত্যিকদের সাহিত্য রচনার জন্য করা শব্দচয়নকে সেই সাহিত্যিকের diction বলা হয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
"Frailty, thy name is woman." — This quote is from 
  1. Othello
  2. Hamlet
  3. Macbeth
  4. Twelfth Night
সঠিক উত্তর:
Hamlet
উত্তর
সঠিক উত্তর:
Hamlet
ব্যাখ্যা

• "Frailty, thy name is woman." — এটি Hamlet নাটকের থেকে।
- এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেছেন।
- উক্তিটি এই tragedy এর প্রথম soliloquy হতে উদ্ধৃত।
- এই উক্তির দ্বারা মুলত Hamlet তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি সমগ্র নারী জাতিকে frail and weak in character বলে অভিহিত করেছেন।

• Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এবং প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- Hamlet' in Shakespeare's Hamlet is a prince of Denmark.
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর দেখা যায়  প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- 'There is divinity that shapes our end'.
 
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
Name the character who narrates Moby Dick.
  1. Pequod
  2. Pip
  3. Ahab
  4. Ishmael
সঠিক উত্তর:
Ishmael
উত্তর
সঠিক উত্তর:
Ishmael
ব্যাখ্যা

‘Moby Dick’ উপন্যাসের ন্যারেটর হলেন Ishmael.

• Moby Dick:
- Herman Melville রচিত একটি novel.
- The novel, 'Moby Dick' by Herman Melville depicts - the story of a whale.
- অর্থাৎ, Moby Dick' in the novel is A Giant Whale.
- উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
- একটি whaling vessel বা শিকারকারি জাহাজে করে গল্পের চরিত্রগুলো সমুদ্রের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করে।
- এই জাহাজটি নাম হচ্ছে - 'Pequod'.
- Moby Dick নামক white gaint whale বা তিমিটিকে শিকারের কাহিনীর উপ্যাখান দেখা যায় পুরো কাহিনী জুড়ে, যার সমাপ্তি ঘটে বর্ণনাকারী Ismael ব্যাতীত সকলের মৃত্যুর মধ্যে দিয়েই।
- But the irony is - The white whale does not die in Moby Dick at the end!

• Herman Melville:
- তিনি হচ্ছেন একজন American Novelist, short-story writer and poet.
- Moby Dick, a novel by Herman Melville, published in London in October 1851 as "The Whale" and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
- It is dedicated to Nathaniel Hawthorne.
- Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.

• Famous novels of Herman Melville are:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.

.
"Lady Brett Ashley and Jake Barnes" are famous characters from -
  1. Virginia Woolf
  2. Charles Dickens
  3. Thomas Hardy
  4. Ernest Hemingway
সঠিক উত্তর:
Ernest Hemingway
উত্তর
সঠিক উত্তর:
Ernest Hemingway
ব্যাখ্যা

• "Lady Brett Ashley and Jake Barnes" চরিত্রগুলি Ernest Hemingway রচিত "The Sun Also Rises" (1926) উপন্যাস থেকে। 

• The Sun Also Rises:
- Ernest Hemingway রচিত প্রথম সার্থক বা গুরুত্বপূর্ণ উপন্যাস।
- প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। উপন্যাসটির অপর নাম Fiesta. এই নামে এটি লন্ডনে প্রকাশিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে ‘’Lost Generation’’ বা সেসময়ের তরুণ প্রজন্মের কাছে যুদ্ধের প্রভাব কেমন ছিল তা আঁচ করা যায় এই উপন্যাসটি থেকে।
- কাহিনী স্পেন এবং প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Jake Barnes,
- Lady Brett Ashley,
- Robert Cohn,
- Bill Gorton,
- Mike Campbell,
- Pedro Romero,
- Montoya,
- Frances Clyne, etc.

• Ernest Hemingway:
- তিনি জন্ম গ্রহন করেন ১৮৯৯ সালে আমেরিকার ইলিনয়তে।
- তিনি মূলত: একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

• Notable works:
- The Sun Also Rises,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa.

• অন্যদিকে, The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা।

১০.
"All animals are equal but some animals are more equal than others" this line quoted by -
  1. Franz Kafka
  2. Thomas Hardy 
  3. George Orwell
  4. Aldous Huxley
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা

• 'All animals are equal but some animals are more equal than others' this line quoted by - এই লাইনটি এসেছে George Orwell-এর “Animal Farm” থেকে।

• Animal Farm:
- এটি রচনা করেন George Orwell.
- It is a political allegory/ satirical allegorical novel about revolution and power.
- অর্থাৎ, Animal Farm লেখা হয়েছে allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- Through the tale of a group of farm animals who overthrow the owner of the farm, Animal Farm explores themes of totalitarianism, the corruption of ideals, and the power of language.

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

• George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• Notable work:
- A Clergyman’s Daughter,
- A Hanging,
- Animal Farm,
- Burmese Days,
- Coming Up for Air,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying,
- Nineteen Eighty-four.

Source: Britannica.

১১.
"Mosca, and Bonario" are characters from 
  1. Volpone by Ben Jonson
  2. The Alchemist by Ben Jonson
  3. The Merchant of Venice by Shakespeare
  4. The Way of All Flesh by Samuel Butler
সঠিক উত্তর:
Volpone by Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
Volpone by Ben Jonson
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Volpone by Ben Jonson.
• "Mosca, and Bonario" are characters from Ben Jonson's Volpone.

• Volpone:
- নাটকটির পুরো নাম Volpone; Or, the Fox.
- এটি একটি 5-act drama.
- এটি Ben Jonson লিখিত একটি comedy play.
- এটি 1607 সালে প্রকাশিত হয়।
- It is a story about how a wealthy Venetian without heirs, devises a scheme to become wealthier by playing on people’s greed.
- With the complicity of his servant Mosca, Volpone pretends to be near death.
- He accepts valuable gifts from three fortune hunters.
- Mosca gives assurance to each of whom that he alone is to inherit all of Volpone’s wealth.

• Important characters:
- Volpone,
- Mosca,
- Celia,
- Bonario,
- Corvino,
- Voltore,
- Corbaccio.

• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Famous works:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Masque of Blackness,
- The Poetaster,
- Volpone.

Source: Britannica.

১২.
The main theme of an elegy is usually:
  1. Celebration of wealth
  2. Mourning, loss, or death
  3. Adventure and heroism
  4. Romance and love 
সঠিক উত্তর:
Mourning, loss, or death
উত্তর
সঠিক উত্তর:
Mourning, loss, or death
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Mourning, loss, or death.
Elegy হলো একটি ধরনের কবিতা যা মূলত শোক, মৃত্যু বা কোন ব্যক্তির ক্ষতি স্মরণে লেখা হয়।

• Elegy:
- এর অর্থ শোকগাথা।
- A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called elegy.
- একটি গীতিকবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে তাকে Elegy বলা হয়।
- এটি বক্তার প্রিয়জনের মৃত্যুর জন্য শোক প্রকাশের মাধ্যমে শুরু হয়।
- Its meditative in nature.
- Its tone is grave.
- In its closing part the speaker finds consolation and solace.

• Famous elegy of English Literature:
- In Memoriam (Alfred Tennyson),
- Lycidas (John Milton),
- Adonais ( P. B. Shelley),
- Elegy Written in a Country Churchyard (Thomas Gray) etc.

• Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা, কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।

• Elegy হলো একটি ধরনের কবিতা যা সাধারণত শোক, মৃত্যু, বা হারানোর অনুভূতি প্রকাশ করে। এটি শোক প্রকাশের পাশাপাশি মৃত্যু বা দুঃখজনক ঘটনার উপর গভীরভাবে চিন্তা করে। Elegy সাধারণত গাম্ভীর্যপূর্ণ এবং ধীরগতির, যেখানে ব্যক্তিগত অনুভূতি এবং জীবনের ক্ষণস্থায়ীতার উপর মনোযোগ দেওয়া হয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

১৩.
What does denotation mean in literature?
  1. The literal or dictionary meaning of a word
  2. The emotional or cultural meaning of a word
  3. The rhyme scheme of a poem
  4. The main theme of a story 
সঠিক উত্তর:
The literal or dictionary meaning of a word
উত্তর
সঠিক উত্তর:
The literal or dictionary meaning of a word
ব্যাখ্যা

• Denotation:
- The direct or lexical meaning of any word.
- Denotation is a word or thing’s literal or main definition
- অর্থাৎ এটি কোনো শব্দের সরাসরি বা আভিধানিক অর্থ নির্দেশ করে।

Example:
- A "Bird" is a winged biped that can Fly.
- "Man" is a wingless biped.

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman & Literary.net

১৪.
"The sun smiled down on us." - This is an example of -
  1. Epigram
  2. Personification
  3. Conceit
  4. Catharsis
সঠিক উত্তর:
Personification
উত্তর
সঠিক উত্তর:
Personification
ব্যাখ্যা

"The sun smiled down on us." - This is an example of - Personification.
• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।

যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.

• "The sun smiled down on us."
- এই বাক্যটি একটি Personification এর উদাহরণ, কারণ এখানে 'sun' কে ব্যক্তিরূপে দান করা হয়েছে, বাস্তবিক অর্থে sun হাস্তে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

Options,
• Epigram:
- A brief and witty statement which is apparently self-contradictory.
- It leads the reader to think and discover the meaning of the paradox in a statement.
- It provides the intended pleasure,
- They sometimes offer humor, attack the target subject and create lasting impression on the readers.

• Conceit: 
- এ ক্ষেত্রে দুটি ভিন্ন রকম জিনিসের মাঝে তুলনা করা হয়।
- It surprises its readers by its ingenious discovery and delights them by its intellectual quality.
- A famous example is Donne's comparison between two lovers' soul and the two arms of a pair of compasses in 'A Valediction Forbidding Morning'.

• Catharsis.
- The purgation or purification of pity and fear in tragedies is known as Catharsis.
- অর্থাৎ, এটি সাধারণত Drama এবং Tragedy এর সাথে সম্পর্কিত।
- Catharsis - যার অর্থ আবেগমুক্তি।
- A dramatic presentation of suffering or death arouses pity and fear in the spectators to such an extent that, they after watching such scenes, feel relieved of those harmful emotions.
- Catharsis,  meaning “cleansing” in Greek, refers to a literary theory first developed by the philosopher Aristotle, who believed that cleansing our emotions was the purpose of a good story, especially a tragedy.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman & Literary.net

১৫.
Shylock is a character from 
  1. As You Like It
  2. Othello
  3. Julius Caesar
  4. The Merchant of Venice
সঠিক উত্তর:
The Merchant of Venice
উত্তর
সঠিক উত্তর:
The Merchant of Venice
ব্যাখ্যা

Shylock is a character from - The Merchant of Venice.

• The Merchant of Venice:
- এটি Shakespeare লিখিত একটি comedy.
- একজন ইহুদি (Jew) সুদখোর 'Shylock' আর একজন merchant - Antonio এর কাহিনি নিয়ে এটি রচিত। 
- Shylock ছিলেন একজন moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

• এই comedy এর উল্লেখযোগ্য অন্যান্য চরিত্র:
- Antonio (a merchant in Venice),
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Shakespeare:
- জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com

১৬.
"It was the best of times, it was the worst of times." - Who said it?
  1. Charles Dickens
  2. Jane Austen
  3. Thomas Hardy 
  4. G.B. Shaw
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা

"It was the best of times, it was the worst of times." - 
এই লাইনটি এসেছে Charles Dickens-এর উপন্যাস “A Tale of Two Cities” থেকে।

• A Tale of Two Cities:
- এটি Charles Dickens -এর অন্যতম একটি বিখ্যাত উপন্যাস।
- এই Novel টিতে London and Paris এই দুইটি city-কে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette -এর।

• Main characters:
- Sydney Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.

• উপন্যাসটি শুরু হয়েছে এই উক্তির মাধ্যমে-
- “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” (First Line)
----------
• Charles Dickens (1812-1870):
- Charles Dickens ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।

• Notable Works (Novels):
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- David Copperfield,
- Oliver Twist,
- Our Mutual Friend,
- Dombey and Son,
- Bleak House,
- Hard Times,
- The Pickwick Papers.

• Non-fiction book:
- American Notes.

Source:
1. Britannica.
2. SparkNotes.

১৭.
"It is impossible to love and be wise" - Who said this?
  1. Ben Jonson
  2. Alfred Tennyson
  3. John Donne
  4. Francis Bacon
সঠিক উত্তর:
Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
Francis Bacon
ব্যাখ্যা

• "It is impossible to love and be wise" - This line is quoted by Francis Bacon.
- এটি তার essay 'Of Love' থেকে উদ্ধৃত।

• Francis Bacon (1561-1626):
- Francis Bacon ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ, দার্শনিক, এবং ইংরেজি ভাষার দক্ষ ব্যবহারকারী।
- সাহিত্যিকভাবে, তিনি মূলত তার সংক্ষিপ্ত কিন্তু গভীর জ্ঞানসমৃদ্ধ প্রবন্ধগুলোর জন্য স্মরণীয়।
- Francis Bacon কে father of English Essay এবং natural philosopher বলা হয়ে থাকে।
- তাঁর লেখা নীতিগর্ভ প্রবন্ধসংকলন Essays (যেমন Of Studies, Of Truth, Of Love, Of Friendship) আজও জনপ্রিয়।

• Famous quotations of Francis Bacon:
- “Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
- “Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
- “It is impossible to love and to be wise.”
- "Natural abilities are like natural plants, that need pruning by study."
- “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
- "Men fear Death, as children fear to go in the dark; and as that natural fear in children is increased with tales, so is the other."
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

• Notable essays:
- Of Truth,
- Of Love,
- Of Friendship,
- Of Studies,
- Of Marriage and Single Life,
- Of Great Place, etc.

Source: Britannica.

১৮.
"Better to reign in Hell, than serve in heaven" - Who quoted this?
  1. William Wordsworth
  2. Shakespeare
  3. John Milton
  4. William Blake
সঠিক উত্তর:
John Milton
উত্তর
সঠিক উত্তর:
John Milton
ব্যাখ্যা

• ‘Better to reign in Hell, than serve in heaven’ is from Milton's work.
- এই লাইনটি এসেছে John Milton-এর মহাকাব্য “Paradise Lost” থেকে।

• Paradise Lost:
- John Milton Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত Epic.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসেবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- The theme of Paradise Lost, or 'Paradise Lost' attempted to justify the ways of God to men.
- খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব এবং মানবী Adam & Eve এর স্বর্গ থেকে মর্ত্যে আগমনের কাহিনী হচ্ছে এই মহাকাব্যটির মূল উপজীব্য বিষয়।

• এই Epic এর আরো বিখ্যাত কিছু quotations-
- Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe. (First line)
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.
- Awake, arise or be forever fall'n.
- The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven.
- What hath night to do with sleep?
- So farewell hope, and with hope farewell fear.

• John Milton (1608-1674):
- He was born in London, England, in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

• Some notable works:
- Paradise Lost (Epic),
- Paradise Regained (Epic),
- Of Education (Prose),
- Lycidas (Elegy),
- Comus (masque/ a type of theatre entertaining poetry),
- On Shakespeare (First published poem),
- Samson Agonistes,
- Areopagitica, etc.

Source:
1. Britannica.
2. English Essence by Live MCQ.

১৯.
Which of the following is a simile?
  1. Her smile was sunshine.
  2. Her smile was like sunshine.
  3. The wind whispered.
  4. He is a lion in battle.
সঠিক উত্তর:
Her smile was like sunshine.
উত্তর
সঠিক উত্তর:
Her smile was like sunshine.
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Her smile was like sunshine.

- “like” ব্যবহার করে তুলনা করা হয়েছে তাই simile.

Simile হলো একটি literary device যা “like” বা “as” ব্যবহার করে তুলনা করে।

• Simile:
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: She is as innocent as a lamb.

২০.
A novel in the form of letters is called _____ novel.
  1. Picaresque
  2. Epistolary
  3. Regional
  4. Gothic
সঠিক উত্তর:
Epistolary
উত্তর
সঠিক উত্তর:
Epistolary
ব্যাখ্যা

• Epistolary novel:
- A novel in the form of letters.
- The narrative of this type of novel is carried forward by letters written by one or more of the characters of that novel.
- Richardson's Pamela is an example.
- অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাসগুলো।

Options,
• Picaresque Novel:
- A novel that tells the story of a rascal or knave who moves from place to place for adventures and fights his evil antagonists is called - Picaresque Novel.
- অর্থাৎ, Picaresque Novel বলতে এমন ধরনের Novel বোঝায় যেখানে Novel এর প্রধান চরিত্র  একজন rascal or knave যে এক স্থান থেকে অন্য স্থানে adventures এর জন্য ঘুরে বেড়ায় এবং তার evil antagonist দের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এই ধরনের Novel গুলো manner এর দিক থেকে realistic এবং aim এর দিক থেকে satiric. 

• Regional novel:
- A novel that depicts in its plot the customs, dialects and ways of life of a specific rural region.
- একজন novelist যিনি regional novel লিখেন তিনি সাধারণত একটি নির্দিষ্ট fictional region কে ভিত্তি করে লিখেন এবং তাঁর সকল novel এর settings এর জন্য সেটিকেই ব্যবহার করেন। 

• Gothic Novel:
- A form of prose narrative which comprises wild and horrific incidents can be termed as Gothic Novel.
-  ভৌতিক উপাদান এবং ডার্ক থিম সমৃদ্ধ হয় এই উপন্যাসগুলো।
- পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনী জুড়ে।
- Example: Wuthering Heights by Emily Bronte. Great Expectations by Charles dickens; Mary Shelley's Frankenstein ইত্যাদি।

২১.
Which of the following is an example of 'Oxymoron'?
  1. Alone together
  2. Alone Alone
  3. Walking slowly
  4. Pretty stunning
সঠিক উত্তর:
Alone together
উত্তর
সঠিক উত্তর:
Alone together
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Alone together.

Oxymoron হলো একটি literary device যেখানে পরস্পরের বিপরীত বা বিরোধী শব্দ একসাথে ব্যবহার করা হয়।
- Alone: একা, together: একসাথে,
- বিপরীত শব্দ একত্রে তাই এটি Oxymoron.

• Oxymoron:
- Two contradictory ideas express one thing
- সাধারণত, Oxymoron বিপরীতধর্মী শব্দগুলিকে পাশাপাশি বসিয়ে একটি লুকানো সত্য প্রকাশ করে।
- এক ধরনের অলংকার যেটিতে পরস্পরবিরোধী শব্দ একসাথে ব্যবহৃত হয়।
- Paradox এবং Oxymoron এর মাঝে পার্থক্য: Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে।

• Here is a famous example:
- All changed, changed utterly:
A terrible beauty is born. (W. B. Yeats: "Easter 1916").

২২.
"April is the cruellest month, ______
Lilacs out of the dead land, mixing" Complete this famous quote.
  1. scattering
  2. breeding
  3. bleeding
  4. bringing
সঠিক উত্তর:
breeding
উত্তর
সঠিক উত্তর:
breeding
ব্যাখ্যা

"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
- This is quoted by - 'T.S. Eliot' in his poem 'The Waste Land'.

• The Waste Land:
- It is written by T.S. Eliot.
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

• এই কবিতার একটি বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing".

• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.

Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Source: Poemanalysis.com and Poetryfoundation.org

২৩.
Who said, "Cowards die many times before their deaths"?
  1. Macbeth
  2. Othello
  3. Caesar
  4. Hamlet
সঠিক উত্তর:
Caesar
উত্তর
সঠিক উত্তর:
Caesar
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো- Caesar.

• "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- এই লাইনটি William Shakespeare এর ট্রাজেডি “Julius Caesar” থেকে।
- এটি Julius Caesar বলেছিলেন, যেখানে তিনি বলেন:

'ভীত মানুষ তার মৃত্যুর আগে বহুবার মানসিকভাবে মারা যায়।
সাহসী মানুষ কেবল একবারই মৃত্যুর মুখোমুখি হয়।'
- অর্থাৎ, সাহস ও ভয়ের মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য এই লাইন ব্যবহার করা হয়েছে।

• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।

• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).

• William Shakespeare:
- তাঁর জন্মস্থান Stratford-upon-Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".

২৪.
Who created the character Tom Jones?
  1. Jonathan Swift
  2. Henry Fielding
  3. Samuel Richardson
  4. Daniel Defoe
সঠিক উত্তর:
Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
Henry Fielding
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Henry Fielding.

• Tom Jones:
- এটি Henry Fielding রচিত। 
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি একটি রোমান্স প্লটের উপরে লেখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।
- নায়ক Tom Jones কে পরিত্যাগ করে পালিয়ে যায় তার বাবা মা ।
- অন্যের আশ্রয়ে বড় হয় নায়ক।
- নায়িকা Sophia কে তারা বাবা মা অযোগ্য পাত্রের সাথে বিয়ে ঠিক করলে সে গৃহত্যাগ করে।
- নানা ঘটনা প্রবাহের শেষে নায়ক নায়িকার মিলন হয় ৷

• Henry Fielding:
- He is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for Picaresque Novel.

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

২৫.
"He's more myself than I am. Whatever our souls are made of, his and mine are the same." - Who quoted this?
  1. Jane Austen
  2. Charlotte Bronte
  3. Emily Bronte
  4. Virginia Woolf
সঠিক উত্তর:
Emily Bronte
উত্তর
সঠিক উত্তর:
Emily Bronte
ব্যাখ্যা

"He's more myself than I am. Whatever our souls are made of, his and mine are the same." - এটি 
Emily Bronte রচিত novel 'Wuthering Heights' থেকে নেওয়া হয়েছে। 

• Wuthering Heights:
- Emily Bronte wrote the novel 'Wuthering Heights'.
- এই উপন্যাসটি ১৮৪৭ সালে প্রকাশিত হয়।
- লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেন।
- এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাসগুলোর মধ্যে একটি।

• সার-সংক্ষেপ:
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একটি এতিম বালক এর। যার নাম Heathcliff.
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালবেসে ফেলে।
- কিন্তু Cathrine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অথেল সম্পদের মালিক।
- সে তার মালিকের বাড়ি Wuthering Heights কিনে নেয় এবং এর পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভের তাকে বিয়ে করে।
- পরবর্তীতে এই বিয়ে ভেঙ্গে যায় এবং Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়।
- এভাবে কাহিনি এর প্রজন্ম থাকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে যায়।

• Important Characters
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff, Etc.

• Emily Bronte:
- Charlotte Bronte এর ছোট বোন।
- Wuthering Heights তার একমাত্র উপন্যাস এবং এই উপন্যাস ঘিরেই মূলত তার পরিচয়।
- মাত্র ৩০ বছর বয়সে মারা যান।

• Notable works:
- Poems by Currer, Ellis, and Acton Bell;
- Wuthering Heights

Source: Britannica and Live MCQ Lecture.

২৬.
কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের কোন দিক দিয়ে? 
  1. পূর্ব-দক্ষিণ
  2. উত্তর-দক্ষিণ 
  3. পশ্চিম-উত্তর
  4. পূর্ব-পশ্চিম
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিম
ব্যাখ্যা

 বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকের দক্ষিণ অংশে অবস্থিত।
- বাংলাদেশ ২০৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮' উত্তর অক্ষরেখা এবং ৮৮০১' পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২৪১' পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা (২৩৫) অতিক্রম করেছে।
- যা এদেশকে ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত করেছে।
- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে অবস্থিত বিস্তৃত বঙ্গোপসাগর।

উৎস: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।

২৭.
ইউরোপ মহাদেশকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ডোভার প্রণালী
  2. জিব্রাল্টার প্রণালী
  3. বসফরাস প্রণালী
  4. সুন্দা প্রণালী
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
ব্যাখ্যা

বসফরাস প্রণালী:
- এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে বসফরাস প্রণালী।
- এটি তুরস্কের ইস্তানবুল শহরকে পৃথক করেছে।
- প্রণালীটিকে তাই ইস্তাম্বুল প্রণালীও বলা হয়।
- এই প্রণালীটি বিশ্বের নৌ চলাচলের ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ।
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

অন্যদিকে,
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স থেকে পৃথক করেছে।
- সুন্দা প্রণালী ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা।

২৮.
পৃথিবীর দক্ষিণতম শহর 'উশুইয়া' কোন দ্বীপপুঞ্জে অবস্থিত?
  1. দক্ষিণ জর্জিয়া দ্বীপ
  2. তাসমানিয়া দ্বীপ
  3. ফকল্যান্ড দ্বীপ
  4. তিয়েরা দেল ফুয়েগো দ্বীপ
সঠিক উত্তর:
তিয়েরা দেল ফুয়েগো দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
তিয়েরা দেল ফুয়েগো দ্বীপ
ব্যাখ্যা

দ্বীপপুঞ্জ:
- তিয়েরা দেল ফুয়েগো: পৃথিবীর শেষ প্রান্তের দ্বীপ।
- তিয়েরা দেল ফুয়েগো হলো দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তে অবস্থিত একটি বিশাল দ্বীপপুঞ্জ,
- যা ম্যাগেলান প্রণালী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।
- পৃথিবীর দক্ষিণতম শহর 'উশুয়ায়া' (Ushuaia), তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত।

• ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক বিভাজন: 
- অবস্থান: এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে অবস্থিত।
- এর দক্ষিণে বিখ্যাত 'কেপ হর্ন' (Cape Horn) অবস্থিত।
- বিভাজন: এই দ্বীপপুঞ্জটি দুটি দেশের মধ্যে বিভক্ত:
- চিলি: পশ্চিম অংশ এবং দক্ষিণ দিকের দ্বীপগুলো চিলির অন্তর্ভুক্ত।
- আর্জেন্টিনা: পূর্ব অংশটি আর্জেন্টিনার একটি প্রদেশ।
- প্রধান দ্বীপ: এর সবচেয়ে বড় দ্বীপটির নাম হলো 'ইসলা গ্রান্দে দে তিয়েরা দেল ফুয়েগো'।

গুরুত্বপূর্ণ শহর ও স্থান
- উশুয়াইয়া (Ushuaia): এটি আর্জেন্টিনার অন্তর্ভুক্ত একটি শহর, যাকে 'পৃথিবীর দক্ষিণতম শহর' বলা হয়।
- এখান থেকেই অ্যান্টার্কটিকা অভিযানের জাহাজগুলো রওনা দেয়।
- পুন্তা এরেনাস (Punta Arenas): এটি চিলির অংশে অবস্থিত এই অঞ্চলের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ শহর।

উৎস: - Worldatlas.

২৯.
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সরকার কতটি এলাকাকে 'পরিবেশগত সংকটাপন্ন এলাকা' (ECA) হিসেবে ঘোষণা করেছে?
  1. ১২টি 
  2. ১০টি
  3. ১৫টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা

- পরিবেশ সংরক্ষণ আইন (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুযায়ী এ পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন
এলাকা ঘোষণা করা হয়েছে।

• বাংলাদেশের ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে।
- দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক - বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- এ পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।

• এলাকাগুলো:
- সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সেন্টমাটিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, গুলশান-বারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী।

উৎস: পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট।

৩০.
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. এশিয়া 
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

আমাজন নদী (Amazon River):
- এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- পেরুর আন্দিজ পর্বতমালা আমাজন নদীর উৎস
- এর দৈর্ঘ্য প্রায় ৭,০৬২ কিলোমিটার।
- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এই নদী জাগুয়ার, প্যারাট এবং অগণিত প্রজাতির মাছ, উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল।
- পৃথিবীর মোট নদীর পানিপ্রবাহের প্রায় ২০% আমাজন নদী নিয়ন্ত্রণ করে।
- এটি বিশ্বের বৃহত্তম জলাধার নদী এবং দক্ষিণ আমেরিকার প্রাণভোমরা হিসেবে পরিচিত।
- আমাজন নদী বন উজাড়, জলদূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া হেকে রক্ষা করে।
- এটি ৬টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে- 
- ব্রাজিল,
- পেরু,
- কলম্বিয়া,
- ভেনেজুয়েলা,
- ইকুয়েডর,
- বোলিভিয়া।

উৎস: ব্রিটানিকা ও worldatlas।

৩১.
বাংলাদেশের ভূ-প্রকৃতিতে 'সাম্প্রতিককালের প্লাবন সমভূমি” কোথায় দেখা যায়?
  1. চলনবিল
  2. সিলেট অঞ্চলের হাওড়
  3. সুনামগঞ্জ নিচু প্লাবন ভূমি
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ প্লাবন সমভূমি।
- এর কিছুসংখ্যক পরিত্যক্ত অশ্বখুরাকৃতি নদীখাত।
- স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে।
- হাওর এলাকা: উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার নিচু প্লাবন ভূমি।
-  চলনবিল, মাদারিপুর বিল ও সিলেট অঞ্চলের হাওড়সমূহ।

টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসকল পাহাড় সৃষ্টি হয়েছে।
- এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত।
- এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
- এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
- যথা- (ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও (খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভ, মি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভ, মি এ অঞ্চলের অন্তর্গত।
- প্লাইস্টোসিনকালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩২.
নিচের কোনটি নদী বিহীন দ্বীপরাষ্ট্র?
  1. শ্রীলঙ্কা
  2. মালদ্বীপ
  3. ফিলিপাইন
  4. জাপান
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

- মালদ্বীপ নদী বিহীন দ্বীপরাষ্ট্র। 

• নদী বিহীন দেশ:

- কিছু দেশ এত ছোট যে সেখানে নদী থাকার জায়গাই নেই।
- অনেক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, শহর-রাষ্ট্র, অথবা যে-সব দেশে শুধুমাত্র মৌসুমি পানি প্রবাহ ঘটে।
- যা প্রকৃতপক্ষে স্থায়ী নদী হিসেবে বিবেচিত হয় না।
- এই মানদণ্ড অনুযায়ী, বিশ্বে মোট ১৯টি দেশ রয়েছে যেগুলোর মধ্যে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী নেই।

• নদী বিহীন দেশগুলো হলো যথা:
- কোমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,ইয়েমেন,মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি,  কিরিবাটি, নাউরু,  টোঙ্গা, টুভ্যুলু।

উৎস: World Atlas. 

৩৩.
বাংলাদেশের কোন জেলাটি ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন নয়?
  1. খাগড়াছড়ি
  2. ব্রাহ্মণবাড়িয়া
  3. কুমিল্লা
  4. বান্দরবান
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা

- বাংলাদেশের বান্দরবান জেলাটি ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন অবস্থান নয়।

ভারতের রাজ্য: 
• বাংলাদেশের সংলগ্ন জেলা 
- আসাম ৪টি (কুড়িগ্রাম, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার)
- ত্রিপুরা ৭টি (ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙ্গামাটি)
- মেঘালয়: ৪টি (নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর)
- মিজোরাম: ১টি (রাঙ্গামাটি)
- অপরদিকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা ৯টি। যথা: মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগোনা, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও দার্জিলিং।
- বাংলাদেশ সীমান্তের বিপরীতে মিয়ানমারের চিন প্রদেশের মংডু শহর অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 

৩৪.
নিচের কোন জেলায় টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে? 
    অনির্ধারিত
    ব্যাখ্যা

    - টারশিয়ারি যুগের পাহাড় আছে - সুনামগঞ্জ জেলায়।

    • বাংলাদেশের ভূ-প্রাকৃতিক শ্রেণিবিভাগ:
    - অবস্থান, ভূমির গঠন ও ভূ-তাত্ত্বিক সময়কাল অনুসারে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে প্রধানত তিনটি বৃহৎ শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা-
    ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
    ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
    ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

    • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
    - প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়গুলো গঠিত হয়েছে বলে এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
    - এ পাহাড়গুলো বেলেপাথর, শ্লেট জাতীয় প্রস্তর এবং কর্দম দ্বারা গঠিত।
    - এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়।

    • টারশিয়ারি যুগের পাহাড়ের অবস্থান:
    - রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অবস্থিত ছোট-বড় পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। 

    উল্লেখ্য,
    - কুমিল্লা, রাজশাহী এবং বগুড়ায় আছে প্লাইস্টোসিনকালের পাহাড়।

    উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৩৫.
    বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট কোন জেলায় অবস্থিত?
    1. বাগেরহাট
    2. সুনামগঞ্জ
    3. সিলেট
    4. কক্সবাজার
    সঠিক উত্তর:
    সুনামগঞ্জ
    উত্তর
    সঠিক উত্তর:
    সুনামগঞ্জ
    ব্যাখ্যা

    রামসার সাইট:
    - রামসার কনভেনশন রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
    - এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
    - বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
    - বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট  হিসেবে অন্তর্ভুক্ত।
    - রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
    - বাংলাদেশের প্রথম রামসার সাইট সুন্দরবন।
    - ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার সাইট (রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি) হিসেবে ঘোষণা করা হয়।

    • বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট টাঙ্গুয়ার হাওর।
    - এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
    - ২০০০ সালের ২৯ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়েছে।

    উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

    ৩৬.
    সাহারা মরুভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
    1. মাউন্ট কুসি
    2. মাউন্ট কিলিমাঞ্জারো
    3. অ্যাটলাস পর্বত 
    4. মাউন্ট এটনা
    সঠিক উত্তর:
    মাউন্ট কুসি
    উত্তর
    সঠিক উত্তর:
    মাউন্ট কুসি
    ব্যাখ্যা

    - মাউন্ট কুসি (Mount Koussi) সাহারা মরুভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
    - এটি চাদে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি যা সাহারা মরুভূমির সর্বোচ্চ বিন্দু হিসেবে পরিচিত।

    • সাহারা মরুভূমি:
    - প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
    - সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
    - আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
    - শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
    - এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
    - সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
    - এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
     
    উৎস: ওয়ার্ল্ড এটলাস।

    ৩৭.
    দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? 
    1. হাতীবান্ধা, লালমনিরহাট
    2. কালীগঞ্জ, লালমনিরহাট
    3. পাটগ্রাম, লালমনিরহাট
    4. আদিতমারী, লালমনিরহাট
    সঠিক উত্তর:
    পাটগ্রাম, লালমনিরহাট
    উত্তর
    সঠিক উত্তর:
    পাটগ্রাম, লালমনিরহাট
    ব্যাখ্যা

    দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল:
    - লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গরপোতা।
    - এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল,
    - যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
    - পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
    - ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয় এবং ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে।
    - ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

    উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

    ৩৮.
    'সোনালী প্যাগোডার দেশ’ বলা হয় কোন দেশকে?
    1. থাইল্যান্ড
    2. মিয়ানমার
    3. লাওস
    4. কম্বোডিয়া
    সঠিক উত্তর:
    মিয়ানমার
    উত্তর
    সঠিক উত্তর:
    মিয়ানমার
    ব্যাখ্যা

    ভৌগলিক উপনাম:
    - সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
    - লিলি ফুলের দেশ: কানাডা।
    - ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
    - সিল্ক রুটের দেশ: ইরান।
    - মার্বেলের দেশ: ইতালি।
    - পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
    - তামার দেশ: জাম্বিয়া।
    - পিরামিডের দেশ: মিশর।
    - প্রাচীরের দেশ: চীন।
    - ভূমিকম্পের দেশ: জাপান।

    উৎস: Britannica.com.

    ৩৯.
    বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়?
    1. বাগেরহাট
    2. চাঁপাইনবাবগঞ্জ  
    3. চাঁদপুর
    4. ফরিদপুর 
    সঠিক উত্তর:
    চাঁপাইনবাবগঞ্জ  
    উত্তর
    সঠিক উত্তর:
    চাঁপাইনবাবগঞ্জ  
    ব্যাখ্যা

    -  চাঁপাইনবাবগঞ্জ সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়।

    আর্সেনিক (Arsenic):
    - আর্সেনিক দূষণ একটি Global Problem.
    - তাইওয়ানে প্রথম শনাক্তকরণ হয়।
    - পৃথিবীর সকল মহাদেশের ৫০ টির মতো দেশে ভূগর্ভস্থ বা ভূউপরিস্থ পানিতে উচ্চমাত্রার আর্সেনিক শনাক্ত করা হয়েছে।
    - বাংলাদেশের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর ১৯৯৩ খ্রিষ্টাব্দে চাঁপাই নবাবগঞ্জ উপজেলার বড়ঘরিয়া মৌজায় কয়েকটি কূপে পরীক্ষা চালিয়ে সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি লক্ষ্য করে।
    - বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে, পানিতে নির্ধারিত মান অনুযায়ী ০.০১ পিপিএম আর্সেনিকের মাত্রা গ্রহণযোগ্য। 
    - তবে যখন কোন এলাকার পানিতে ০.০১ পিপিএম এর চেয়ে বেশি পরিমাণ আর্সেনিক থাকে তখন সেই এলাকার পানিকে আর্সেনিক দূষণযুক্ত বলে।
    - বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর্সেনিক দূষণের মাত্রা বেশি।
    - এবং উত্তর-পূর্ব অঞ্চলে এ দূষণের মাত্রা কম।
    - সর্বোচ্চ দূষণযুক্ত জেলাগুলো হচ্ছে চাঁদপুর (৯০%), মুন্সিগঞ্জ (৮৩%), গোপালগঞ্জ (৭৯%), মাদারীপুর (৬৯%), নোয়াখালী (৬৯%), সাতক্ষীরা (৬৭%), কুমিল্লা (৬৫%), ফরিদপুর (৬৫%), শরিয়তপুর (৬৫%), মেহেরপুর (৬০%) ও বাগেরহাট (৬০%)।

    উৎস: ভূগোল ও পরিবেশ প্রশিক্ষণ, বিএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪০.
    ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তর?
    1. সর্বোচ্চ স্তর
    2. তাপীয় স্তর
    3. সর্বনিম্ন স্তর
    4. মধ্য স্তর
    সঠিক উত্তর:
    সর্বনিম্ন স্তর
    উত্তর
    সঠিক উত্তর:
    সর্বনিম্ন স্তর
    ব্যাখ্যা

    ট্রপোমণ্ডল (Troposphere):
    - এই স্তরটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে।
    - মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির ও কুয়াশা -সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
    - ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি (Tropopause)।
    - এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিলোমিটার।
    - মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

    উল্লেখ্য,
    - বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
    - যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমন্ডল।
    স্তরগুলোর প্রথম তিনটি সমমণ্ডল (Homosphere) এবং পরবর্তী দুটি বিষমমণ্ডল (Hetrosphere)-এর অন্তর্ভুক্ত।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

    ৪১.
    চিহুয়ান কোন ধরনের মরুভূমি?
    1. শীতল মরুভূমি
    2. উপকূলীয় মরুভূমি
    3. উষ্ণ ও শুষ্ক মরুভূমি 
    4. শুষ্ক প্রায় মরুভূমি
    সঠিক উত্তর:
    উষ্ণ ও শুষ্ক মরুভূমি 
    উত্তর
    সঠিক উত্তর:
    উষ্ণ ও শুষ্ক মরুভূমি 
    ব্যাখ্যা

    - চিহুয়ান উষ্ণ ও শুষ্ক মরুভূমি।

    • উষ্ণ ও শুষ্ক মরুভূমি:
    - আমেরিকার চিহুয়ান, সোনোরান, মোজাভি ও গ্রেট বেসিন মূলত এই প্রকারের মরুভূমি।
    - এসব মরুভূমি সারা বছরই খুব উষ্ণ ও শুষ্ক থাকে।
    - গ্রীষ্মকালে খুব গরম হয় এবং শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়।

    - এখানে গড় তাপমাত্রা ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৪৩-৪৯ ডিগ্রি সেলসিয়াস এবং কখনো সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস এ নেমে আসে।
    - এ ধরনের মরুভূমিতে সর্বোচ্চ ২৮ সেমি বৃষ্টিপাত হয়।
    - মাটি সাধারণত পাথুরে হয়ে থাকে। এ মরুভূমিতে গাছপালা খুব কম।
    - প্রাণিকূলের মধ্যে ক্যাঙ্গারু, ইঁদুর, পোকামাকড়, সরীসৃপ জাতীয় কিছু প্রাণি দেখতে পাওয়া যায়।

    উৎস: ওয়ার্ল্ড এটলাস।

    ৪২.
    গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন জেলাগুলোতে বিস্তৃত রয়েছে?
    1. কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা
    2. রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগ্রাম 
    3. চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর
    4. সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ
    সঠিক উত্তর:
    কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা
    উত্তর
    সঠিক উত্তর:
    কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা
    ব্যাখ্যা

    গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প: 
    - গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট)  গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
    - কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ  সেচ কার্যক্রমের আওতাভুক্ত।
    - এর মধ্যে ১,৪২,০০০ হেক্টর জমি সেচযোগ্য।
    - উল্লিখিত চারটি জেলার সর্বমোট ১৩টি উপজেলায় এ কার্যক্রম বিস্তৃত।
    - উপজেলাগুলি হলো - কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ড, শৈলকূপা, মাগুরা সদর, শ্রীপুর এবং দৌলতপুর।
    - প্রকল্পের ভৌগোলিক সীমারেখা উত্তরে গঙ্গা ও  গড়াই নদী, পূর্বে গড়াই-মধুমতি, দক্ষিণে  নবগঙ্গা এবং পশ্চিমে মাথাভাঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত।
    - এ প্রকল্পের বিশেষত্ব হলো, গঙ্গা নদী থেকে পাম্পের সাহায্যে পানি তুলে সংযোগ  খাল ও নালার মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ 

    উল্লেখ্য,
    - সমগ্র প্রকল্প এলাকাটি দুটি অঞ্চলে বিভক্ত, কুষ্টিয়া অঞ্চল এবং যশোর অঞ্চল।
    - পর্ব-১ এর আওতাভুক্ত এলাকা ৮৫,০২০ হেক্টর যার মধ্যে ৪৮,৭০০ হেক্টর ভূমি সেচযোগ্য।
    - পর্ব-২ এর আওতাভুক্ত এলাকা ১,১৭,৮১৪ হেক্টর যার মধ্যে ৯৩,৩০০ হেক্টর ভূমি সেচযোগ্য।
    - প্রকল্পটির আওতায় সর্বমোট সেচযোগ্য ভূমির পরিমাণ ১,৪২,০০০ হেক্টর।

    উৎস: বাংলাপিডিয়া। 

    ৪৩.
    নিচের কোনটি ভঙ্গিল পর্বত? 
    1. কিলিমানজারো
    2. ভিসুভিয়াস পর্বত 
    3. ব্ল‍্যাক ফরেস্ট 
    4. হিমালয় পর্বত 
    সঠিক উত্তর:
    হিমালয় পর্বত 
    উত্তর
    সঠিক উত্তর:
    হিমালয় পর্বত 
    ব্যাখ্যা

    ভঙ্গিল পর্বত:
     - ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি।
    - কোমল পাললিক - শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে।
    - এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ।

    • চ্যুতি-স্তূপ পর্বত:
    - ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যূতি-স্তূপ পর্বতের উদাহরণ।

    • আগ্নেয় পর্বত: 
    -  আগ্নেয় পর্বতের উদাহরণ হলো- ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত।

    উৎস: ভূগোল ও পরিবেশ,নবম-দশম শ্রেণি

    ৪৪.
    বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?  
    1.  সুপিরিয়র হ্রদ
    2. বৈকাল হ্রদ  
    3. ভিক্টোরিয়া হ্রদ 
    4. টাঙ্গানিকা হ্রদ 
    সঠিক উত্তর:
    বৈকাল হ্রদ  
    উত্তর
    সঠিক উত্তর:
    বৈকাল হ্রদ  
    ব্যাখ্যা

    বৈকাল হ্রদ: 
    - যা দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
    - বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ।
    - যা আয়তনের দিক থেকে নয় বরং পানির পরিমাণ বা আয়তন (volume) অনুসারে প্রথম।
    - পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কমপক্ষে ২২% মিঠা পানি এই হ্রদে সংরক্ষিত।
    - উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও তা লেক বৈকাল পূর্ণ করতে পারে - 
    - বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ।
    - এটি বিশ্বের অন্যতম স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবেও পরিচিত।

    অপরদিকে,
    - ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার।
    - টাঙ্গানিকা হ্রদ এটি বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ।
    - সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ। 

    উৎস: ওয়ার্ল্ড এটলাস। 

    ৪৫.
    পাতাগোনিয়ান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
    1. এশিয়া
    2. আফ্রিকা
    3. দক্ষিণ আমেরিকা
    4. ইউরোপ
    সঠিক উত্তর:
    দক্ষিণ আমেরিকা
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ আমেরিকা
    ব্যাখ্যা

    পাতাগোনিয়ান মরুভূমি:
    -  এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি।
    - পাতাগোনিয়ান মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 
    - এ মরুভূমি বিস্তৃত আর্জেন্টিনা ও চিলি উভয় দেশে।
    - এটি দেখতে বেশ সুন্দর হওয়ায় বিশ্বব্যাপী মানুষের কাছে বেশি পরিচিত।
    - এ মরুভূমির দক্ষিণ-পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা।
    - আর পূর্বে আটলান্টিক মহাসাগর।
    - প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে আসেন।
    - প্রায় ৬ লাখ ৭৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে মরুভূমিটি বিস্তৃত। 
    - অনেক উদ্ভিদ ও প্রাণী এ মরুভূমিতে দেখা যায়।

    উৎস: Worldatlas.

    ৪৬.
    বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
    1. ১৫ নটিক্যাল
    2. ১২ নটিক্যাল
    3. ১০ নটিক্যাল
    4. ১৪ নটিক্যাল
    সঠিক উত্তর:
    ১২ নটিক্যাল
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২ নটিক্যাল
    ব্যাখ্যা

    বাংলাদেশের সীমানা (Boundary):
    - বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে অবস্থিত বিস্তৃত বঙ্গোপসাগর।
    - এ দেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয় রাজ্য, পূর্বে  আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত।
    - বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
    - বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার।

    অন্যদিকে,
    - অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
    - ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।

    উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪৭.
    সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
    1. আরব সাগরে
    2. বঙ্গোপসাগরে
    3. ভূমধ্যসাগরে
    4. দক্ষিণ চীন সাগরে
    সঠিক উত্তর:
    বঙ্গোপসাগরে
    উত্তর
    সঠিক উত্তর:
    বঙ্গোপসাগরে
    ব্যাখ্যা

    - বঙ্গোপসাগরে সোয়াচ অব নো গ্রাউন্ড  অবস্থিত। 

    সোয়াচ অব নো গ্রাউন্ড: 

    - সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
    - এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
    - পৃথিবীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও কিছু বদ্বীপমুখী খাদ দেখতে পাওয়া যায়, যেমন সিন্ধু নদীর মোহনার অদূরে সিন্ধু খাদ, মিসিসিপি বদ্বীপের পশ্চিম পাশে মিসিসিপি খাদ।
    - সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
    - মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
    - ধারণা করা হয়, বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপ-বদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় দুই হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে।
    - সোয়াচ অব নো গ্রাউন্ডের দিকে মুখ করে গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের মোহনার কাছে বালুচর ও শৈলশিরার অবস্থিতি এই ইঙ্গিতই বহন করে যে, এই খাদ দিয়েই পলল বঙ্গোপসাগরের গভীরতর অংশে বাহিত হয়।
    - বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
    - বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
    -এগুলো যথাক্রমে হিমালয়ের দক্ষিণ ও উত্তর দিক থেকে আসছে।
    - বর্তমান অবস্থায় স্বল্প পরিমাণের ঘোলাটে স্রোত আর বালি সোয়াচ অব নো গ্রাউন্ডের মাধ্যমে মহীসোপান থেকে গভীর সমুদ্রে পলল পরিবহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

    উৎস: বাংলাপিডিয়া।

    ৪৮.
    কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
    1. রূপান্তরিত শিলা 
    2. আগ্নেয় শিলা
    3. পাললিক শিলা 
    4. কোনটিই নয় 
    সঠিক উত্তর:
    পাললিক শিলা 
    উত্তর
    সঠিক উত্তর:
    পাললিক শিলা 
    ব্যাখ্যা

    - পাললিক শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে। 

    • পাললিক শিলা (Sedimentary Rocks):
    - পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে।
    - বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়।
    - ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে।
    - পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে।
    - তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগই পাললিক শিলা।
    - পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে ।
    - পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে।
    - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার উদাহরণ।
    - জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে।
    - অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়।

    উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি।

    ৪৯.
    বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের স্থলসীমান্ত সবচেয়ে দীর্ঘ?
    1. মেঘালয়
    2. ত্রিপুরা
    3. আসাম
    4. পশ্চিমবঙ্গ
    সঠিক উত্তর:
    পশ্চিমবঙ্গ
    উত্তর
    সঠিক উত্তর:
    পশ্চিমবঙ্গ
    ব্যাখ্যা

    • বাংলাদেশের স্থলসীমান্ত:
    - বাংলাদেশের স্থলসীমান্ত ভারতের পাঁচটি রাজ্যের সাথে সংযুক্ত। যথা:
    - পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।
    - বাংলাদেশের সাথে মেঘালয়ের স্থলসীমান্ত রয়েছে, যা প্রায় ৪৩৬ কিলোমিটার দীর্ঘ।
    - আসামের সাথে বাংলাদেশের স্থলসীমান্ত প্রায় ২৬৪ কিলোমিটার।
    - ত্রিপুরার সাথে বাংলাদেশের স্থলসীমান্ত প্রায় ৮৭৪ কিলোমিটার।
    - বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থলসীমান্ত সবচেয়ে দীর্ঘ, যা প্রায় ২,২৬২ কিলোমিটার।
    - সর্বমোট স্থল সীমানা ৪১৫৬ কিলোমিটার।

    উৎস: বাংলাদেশ বর্ডার গার্ড। 

    ৫০.
    এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
    1. হোয়াংহো
    2. পদ্মা
    3. মেকং
    4. ইয়াংসিকিয়াং 
    সঠিক উত্তর:
    ইয়াংসিকিয়াং 
    উত্তর
    সঠিক উত্তর:
    ইয়াংসিকিয়াং 
    ব্যাখ্যা

    ইয়াংসিকিয়াং:
    - ইয়াংসিকিয়াং চীন ও এশিয়ার দীর্ঘতম নদী।
    - এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।
    - এর দৈর্ঘ্য ৩,৯১৫ মাইল বা ৬,৩০০ কিমি।
    - এই নদীটি চীনে অবস্থিত।
    - এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
    - তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।

    অন্যদিকে,
    - হোয়াংহো চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
    - বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা।
    - দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘ নদী মেকং। 

    উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।