পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৬ ফেব্রুয়ারি, ২০২৪সময়45 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- আলফা- ১৮.০৪.২০১৪ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
“বাগাড়ম্বর” শব্দের সন্ধি-বিচ্ছেদ-
  1. ক) বাগ + আম্বর
  2. খ) বাগ + আড়ম্বর
  3. গ) বাক + অম্বর
  4. ঘ) বাক্‌ + আড়ম্বর
ব্যাখ্যা

ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
ক্ + অ = গ + অ
দিক্ + অন্ত = দিগন্ত
ক্ + আ = গ + আ
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর
ক্ + ঈ = গ + ঈ
বাক্ + ঈশ = বাগীশ
উৎসঃ পৃষ্ঠা নংঃ ৩৯, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
সন্ধির উদ্দেশ্য কোনটি?
  1. ক) শব্দের মিলন
  2. খ) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
  3. গ) শব্দগত মাধুর্য সৃষ্টি
  4. ঘ) বর্ণের মিল
ব্যাখ্যা

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
সন্ধির উদ্দেশ্য হলঃ
(ক) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা।
(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
যেমন- হিম ও আলয়কে একত্রে হিমালয় উচ্চারণ করা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) শর্মিষ্ঠা
  3. গ) ভদ্রার্জুন
  4. ঘ) নীল দর্পণ
ব্যাখ্যা

১৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস
কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
ঐতিহাসিক নাটক কোনটি?
  1. ক) নূরজাহান
  2. খ) রাবণবধ
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) ডাকঘর
ব্যাখ্যা

'নূরজাহান' দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক,
'সধবার একাদশী' দীনবন্ধু মিত্র রচিত প্রহসন,
'রাবণবধ' গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক
এবং 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
“সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় দ্বিতীয়া
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) কর্মে দ্বিতীয়া
  4. ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ
বাবাকে বড্ড ভয় পাই,
ট্রেন স্টেশন ছেড়েছে,
গাছ হতে ফলটি পড়ল।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
“কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
  1. ক) করণ কারক
  2. খ) অপাদান কারক
  3. গ) সম্প্রদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা

যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়। যেমন-
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
কান্নায় শোক মন্দীভূত হয়।
হাসিতে মুক্তা ঝরে।
জলে কুমির, ডাঙায় বাঘ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“ক্রীতদাসের হাসি” উপন্যাসের লেখক-
  1. ক) আহসান হাবীব
  2. খ) সৈয়দ ওয়ালী উল্লাহ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা

শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী, চৌরসন্ধি, ইত্যাদি।
শওকত ওসমান রচিত নাটক -
তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা।
শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“অপরাজিত” উপন্যাসের লেখক-
  1. ক) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  2. খ) মানিক বন্দোপাধ্যায়
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী (১৯২৯)।
অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড।
ইছামতী (১৯৪৯) উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
“কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?
  1. ক) ১৩টি
  2. খ) ৯৬টি
  3. গ) ১০২টি
  4. ঘ) ১১৮টি
ব্যাখ্যা

''রাখালী'' পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
বইটিতে মোট ১৯টি কবিতা আছে। তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে।
এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা। এটি একটি শোক-প্রকাশক কবিতা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা

১০.
জসীমউদ্‌দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
  1. ক) নকশী কাঁথার মাঠ
  2. খ) সোজনবাদিয়ার ঘাট
  3. গ) সকিনা
  4. ঘ) রাখালী
ব্যাখ্যা

কবি জসীম উদদীন রচিত 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে।
এটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য বা কাহিনী কাব্য।
রূপাই ও সাজু নামক দুই গ্রামের যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুন কাহিনী এই কাব্যে রচিত হয়েছে।
এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১১.
কোন শব্দটি তৎপুরুষ শব্দ?
  1. ক) কালি-কলম
  2. খ) মধুমাখা
  3. গ) দশানন
  4. ঘ) মাতাপিতা
ব্যাখ্যা

তৃতীয়া তৎপুরুষ সমাসঃ
পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা-
মন দিয়ে গড়া = মনগড়া,
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
মধু দিয়ে মাখা= মধুমাখা,
রব(শব্দ) দ্বারা আহুত(ডাকা হয়েছে এমন) =রবাহুত,
রক্ত দ্বারা অক্ত(মাখানো)=রক্তাক্ত।

ক) উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
যথা-
এক দ্বারা উন = একোন,
বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
পাঁচ দ্বারা কম = পাঁচ কম।

খ) উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
যথা- স্বর্ণ দ্বারা মণ্ডিত = স্বর্ণমণ্ডিত। এরূপ-হীরকখচিত, চন্দনচর্চিত, রত্নশোভিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ইংরেজি
  4. ঘ) সংস্কৃত
ব্যাখ্যা

'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
“কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) অনিষ্ট চিন্তা
  4. ঘ) কপট নিদ্রা
ব্যাখ্যা

কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৪.
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?
  1. ক) অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম
  2. খ) রুই-কাতলা, কেউকেটা
  3. গ) বকধার্মিক, বিড়াল তপস্বী
  4. ঘ) বকধার্মিক, ভিজা বেড়াল
ব্যাখ্যা

বক ধার্মিক, বিড়াল তপস্বী ও তুলসী বনের বাঘ বাগধারাগুলোর অর্থ - ভন্ড।
ভিজে বিড়াল অর্থ - কপট ব্যক্তি।
অমাবস্যার চাঁদ অর্থ - দুর্লভ বস্তু।
আকাশ কুসুম অর্থ - অসম্ভব কল্পনা।
রুই-কাতলা অর্থ = পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
কেউ কেটা অর্থ - সামান্য।

১৫.
“ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-
  1. ক) অসম্ভব চালাক
  2. খ) একই দলের লোক
  3. গ) একতাই বল
  4. ঘ) বর্ষাকালীন মাছ
ব্যাখ্যা

ঝাঁকের কৈ- এক দলভুক্ত / একই দলের লোক।
ঝড়ো কাক- বিপর্যস্ত।
ঝিকে মেরে বউকে বোঝানো- একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান।
ঝোপ বুঝে কোপ মারা- সুযোগ মত কাজ করা।

১৬.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্নতা
  2. খ) সৌজন্যতা
  3. গ) সৌজন্ন
  4. ঘ) সৌজন্য
ব্যাখ্যা

সৌজন্যতা শব্দটি ব্যাকরণগত ভাবে ভুল বানান। এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য।
সৌজন্য (বিশেষ্য পদ): ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।

১৭.
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ-
  1. ক) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
  2. খ) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
  3. গ) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
  4. ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রত্যেকটি শব্দগুচ্ছে কোন না কোন শব্দের বানান ভুল আছে। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
জন্মবার্ষিক বানানটি ভুল। সঠিক বানান- জন্মবার্ষিকী।
ভবিষ্যত বানানটি ভুল। সঠিক বানান- ভবিষ্যৎ।
ভৌগলিক বানানটি ভুল। সঠিক বানান- ভৌগোলিক।
সম্বর্ধনা বানানটি ভুল। সঠিক বানান- সংবর্ধনা।
কেবলমাত্র বানানটি ভুল। সঠিক বানান- কেবল/মাত্র।
উৎসঃ বাংলা একাডেমি- আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান।

১৮.
অশুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) প্রত্যুষ
  2. খ) বীণাপানি
  3. গ) মূঢ়
  4. ঘ) চরিত্র
ব্যাখ্যা
বীণাপানি বানানটি ভুল। সঠিক বানান- বীণাপাণি।
উৎসঃ বাংলা একাডেমি- আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান।
১৯.
সঠিক উত্তর কোনটি?
  1. ক) হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
  2. খ) গম্ভীর ধ্বনি = বুক্কন
  3. গ) হয়ত হবে = সম্ভাব্য
  4. ঘ) যা লাফিয়ে চলে = তুরগ
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশন (ক) এবং (গ) উভয়ই সঠিক উত্তর। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
বধ/হত্যা/হনন করার ইচ্ছা = জিঘাংসা,
হয়ত হবে = সম্ভাব্য,
গম্ভীর ধ্বনি = মন্দ্র,
যা লাফিয়ে চলে = প্লবগ।

২০.
“ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সরল
  2. খ) বঙ্কিম
  3. গ) বেঁটে
  4. ঘ) ভঙ্গুর
ব্যাখ্যা
‘ঋজু’ শব্দের সমার্থক শব্দ সোজা, অকপট।
এর বিপরীত শব্দ বঙ্কিম, কুটিল, আঁকাবাঁকা ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি- আধুনিক বাংলা অভিধান।
২১.
পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ২৪
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = ক এর ২/৩ ফুট বা ২ক/৩ ফুট।
প্রশ্নমতে,
ক + ২ক/৩ = ৫
বা, ৩ক + ২ক = ১৫
বা, ৫ক = ১৫
∴ ক = ৩
তাহলে ছোট অংশ = (২ X ৩)/৩ = ২ ফুট।
= (২ X ১২) ইঞ্চি [∵ ১ ফুট = ১২ ইঞ্চি]
= ২৪ ইঞ্চি।

২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল-
  1. ক) ৪% কমবে
  2. খ) ৪% বাড়বে
  3. গ) ২% কমবে
  4. ঘ) অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৮০
নতুন ক্ষেত্রফল = ৯৬০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৬০০ = ৪০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (৪০০ x ১০০)/১০০০০ = ৪

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ২০-২০+ [২০ X (-২০)]/১০০
= -৪

২৩.
৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(৭ + ক)/(১৭ + ক) = ৩/৫
বা, ৩৫ + ৫ক = ৫১ + ৩ক
বা, ২ক = ১৬
∴ ক = ৮

২৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
  1. ক) ৯০ মিটার
  2. খ) ৭০ মিটার
  3. গ) ৭৫ মিটার
  4. ঘ) ৮০ মিটার
ব্যাখ্যা

মনে করি, আয়তক্ষেত্র এর প্রস্থ = x মি. এবং দৈর্ঘ্য = ৩x মি.
তাহলে, ক্ষেত্রফল = ৩x2 ব.মি.
প্রশ্নমতে,
৩x2 = ৩০০মি.
বা, x = ১০
অর্থাৎ, প্রস্থ ১০মিটার হলে দৈর্ঘ্য = ৩ × ১০ = ৩০ মি.
পরিসীমা = ২ × (৩০ + ১০)মি. = ৮০মি.

২৫.
a + b = 5 এর a - b = 3 হলে, ab এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা

ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2
= (5/2)2 - (3/2)2
= 25/4 - 9/4
= (25-9)/4
= 4

২৬.
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ২৫/৯
  4. ঘ) ২২/৭
ব্যাখ্যা

ত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 2πr/2r = π = ২২/৭

২৭.
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে-
  1. ক) একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  2. খ) দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  3. গ) কোনো ত্রিভুজ আঁকা যায় না
  4. ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
ব্যাখ্যা

একটি ত্রিভুজ আঁকতে হলে কমপক্ষে ১টি কোণ ও ১টি বাহু থাকতে হবে।
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ ৯০ ডিগ্রি।
তাই শুধু অতিভুজ দেওয়া থাকলেও ত্রিভুজ আঁকা সম্ভব।
এক্ষেত্রে, লম্ব ও ভূমির বাহুকে ছোট ও বড় করে অনেকগুলো ত্রিভুজ আঁকা যাবে।

২৮.
দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
  1. ক) ১ এবং ২
  2. খ) ২ এবং ৪
  3. গ) ৪ এবং ৮
  4. ঘ) ৮ এবং ১৬
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি ক এবং ক + ২
প্রশ্নমতে,
ক : (ক + ২) = ১ : ২
বা, ক/(ক + ২) = ১/২
বা, ২ক = ক + ২
বা, ক = ২
∴ সংখ্যা দুইটি = ২ এবং ৪।

২৯.
একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ক) ৩২০ টাকা
  2. খ) ৩৫০ টাকা
  3. গ) ২৮০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা।
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০X৪০০)/১০০ টাকা।
= ৩২০ টাকা।

৩০.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) ৯
ব্যাখ্যা

গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০-৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০-৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০+১০+৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০-৯০)% = ১০%

৩১.
৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
  1. ক) ১৫ লিটার
  2. খ) ১৮ লিটার
  3. গ) ১২ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা

অনুপাতের সমষ্টি = ৭+৩ = ১০
∴ ৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার।

৩২.
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ১৮০০ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ১৫০০ টাকা
ব্যাখ্যা

২ টি গরুর মূল্য ৩০০০ টাকা
১ টি গরুর মূল্য ৩০০০/২ টাকা
৫ টি গরুর মূল্য (৩০০০/২)×৫ = ৭৫০০ টাকা
১৫ টি ভেড়ার মূল্য ৭৫০০ টাকা
∴ ৩ টি ভেড়ার মূল্য (৭৫০০/১৫)×৩ = ১৫০০ টাকা

৩৩.
১, ৩, ৬, ১০, ১৫, ২১ _ _ _ _ _ _ ধারাটির দশম পদ কত?
  1. ক) ৫৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৫
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

এই ধারায় প্রতিটি পদ আগের দুইটি পদের ব্যবধানের মানের সাথে ১ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গঠিত হয়।
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে ২৮ + ৮ = ৩৬
নবম পদ ৩৬ + ৯ = ৪৫
দশম পদ হবে ৪৫ + ১০ = ৫৫

৩৪.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৫৬ এবং ১৪ বছর
  2. খ) ৩৬ এবং ৯ বছর
  3. গ) ৩২ এবং ৮ বছর
  4. ঘ) ৪০ এবং ১০ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর ও পিতার বর্তমান বয়স ৪x বছর।
প্রশ্নমতে,
৪x - ৬ = ১০ (x - ৬)
⇒ ৪x - ৬ = ১০x - ৬০
⇒ ৬x = ৫৪
∴ x = ৯
∴ পুত্রের বর্তমান বয়স ৯ বছর ও পিতার বর্তমান বয়স (৪ × ৯) = ৩৬ বছর।

৩৫.
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
  1. ক) ৩ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ১০ জন
ব্যাখ্যা

শুধু ফুটবল খেলে না = (৩০ - ১৮ - ৫) জন।
= ৭ জন।
শুধু ক্রিকেট খেলে না = (৩০ - ১৪ - ৫) জন।
= ১১ জন।
শুধু ফুটবল বা শুধু ক্রিকেট বা কোন খেলাই খেলে না = (৭ + ১১ + ৫) জন।
= ২৩ জন।
∴ উভয় খেলা খেলে = (৩০ - ২৩) জন।
= ৭ জন।

৩৬.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৫২
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

দুইটি সংখ্যার গ সা গু ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ১০।
আমরা জানি,
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২×৩৬০)/১০
= ৭২

৩৭.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর বালকের বয়স কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৪ বছর
ব্যাখ্যা

৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের সমষ্টি = ১৫ × ৩৫ = ৫২৫ বছর
∴ বালকের বয়স = ৫২৫ - (৬ × ৪০ + ৮ × ৩৪)
= ৫২৫ - (২৪০ + ২৭২)
= ৫২৫ - ৫১২
= ১৩ বছর।

৩৮.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ৫ ঘণ্টায়
  2. খ) ৬ ঘণ্টায়
  3. গ) ৭ ঘণ্টায়
  4. ঘ) ৮ ঘণ্টায়
ব্যাখ্যা

১ম নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১০ অংশ।
২য় নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১৫ অংশ।
দুটি নল দ্বারা, ১ ঘন্টায় পূর্ণ হয় = (১/১০ + ১/১৫) অংশ।
= (৩+২)/৩০ অংশ।
= ৫/৩০ অংশ।
= ১/৬ অংশ।
১/৬ অংশ পূর্ণ হয় = ১ ঘন্টায়।
∴ সমস্ত অংশ পূর্ণ হয় = ৬ ঘন্টায়।

৩৯.
(x − 5) (a + x) = x2 − 25 হলে a এর মান কত?
  1. ক) 25
  2. খ) -25
  3. গ) 5
  4. ঘ) -5
ব্যাখ্যা

(x-5) (a+x) = x2-25
⇒ (x-5) (a+x) = (x-5) (x+5)
⇒ a+x = x+5
∴ a = 5

৪০.
m এর মান কত হলে 4x2 − mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 9
ব্যাখ্যা

4x2 - mx + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - mx + 2.2x.3
= (2x - 3)2 + 12x - mx
রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - mx = 0
বা, mx = 12x
∴ m = 12

৪১.
“Maiden speech” means-
  1. ক) late speech
  2. খ) early speech
  3. গ) last speech
  4. ঘ) first speech
ব্যাখ্যা

Maiden speech means the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Source: Cambridge Dictionary.

৪২.
To keep one's head means-
  1. ক) to save oneself
  2. খ) to be self-respectful
  3. গ) to keep calm
  4. ঘ) None of these
ব্যাখ্যা

To keep one's head:
বাংলা অর্থঃ মাথা ঠান্ডা রাখা।
English Meaning: To remain calm and sensible when in an awkward situation that might cause a person to panic or go out of control.

৪৩.
Choose the correctly spelt word-
  1. ক) accelerate
  2. খ) accilerate
  3. গ) accelerrate
  4. ঘ) accilarate
ব্যাখ্যা

Accelerate (verb transitive), (verb intransitive)
(১) গতি বাড়ানো; ত্বরান্বিত করা।
(২) (গতি, প্রক্রিয়া) দ্রুততর হওয়া।
Acceleration [Uncountable noun] ত্বরণ।

৪৪.
Which of the following words is wrong in spelling?
  1. ক) Pneumonia
  2. খ) Dyspepsia
  3. গ) Diarrhoea
  4. ঘ) Chalera
ব্যাখ্যা

Cholera (noun) [uncountable noun] ওলাওঠা; কলেরা।
Pneumonia (noun) [Uncountable noun] একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।
Dyspepsia (noun) [uncountable noun] অজীর্ণ রোগ; পেটের অসুখ; বদহজম।
Diarrhoea (noun) উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

৪৫.
Identify the correct sentence
  1. ক) She had faith and hopes for the future
  2. খ) She had faith in and hopes for the future
  3. গ) She had faith and hopes in the future
  4. ঘ) She had faith and hope in future
ব্যাখ্যা

অপশন (খ) এর বাক্যটি সঠিক। অন্যান্য অপশনগুলোতে preposition এর ভুল ব্যবহার রয়েছে।
Faith in- কোনো কিছুতে বিশ্বাস রাখা।
Hope for- কোনো বিষয়ে আশা প্রকাশ করা।

৪৬.
Choose the correct sentence-
  1. ক) The matter was informed in the police
  2. খ) The matter had been informed of the police
  3. গ) The police were informed of the matter
  4. ঘ) The police was informed of the matter
ব্যাখ্যা

Police (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
Source: Bangla Academy Dictionary.

The word 'police' is uncountable - it has no plural form, but has a plural sense and takes a plural verb. And here the sentence is written in passive form in past tense.
Source: Cliffs Toefl.

There are a few collective nouns (in both British and American English) that are always used with a plural verb, the most common of which are police and people:
Correct sentence: She's happy with the way the police have handled the case.
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: It's been my experience that people are generally forgiving.
Incorrect sentence: It's been my experience that people is generally forgiving.
Source: Oxford Dictionary.

তাই সঠিক বাক্যটি হবে- The police were informed of the matter.

৪৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I felt his pulse
  2. খ) I found his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I saw his pulse
ব্যাখ্যা

Feel somebody’s pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা।
Check/take/feel someone's pulse: to measure how fast someone's heart is beating.
Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.

৪৮.
He asked me when the next letter would come বাক্যের direct speech হচ্ছে-
  1. ক) He said to me, “When would the next letter come.’’
  2. খ) He asked me, “When will the next letter come?’’
  3. গ) He said to me, “When will the next letter come?’’
  4. ঘ) He said to me, “When the next letter will come?’’
ব্যাখ্যা

Indirect speech এ asked এবং when থাকায় বুঝা যাচ্ছে, Reported speech একটি প্রশ্নবোধক বাক্য।
প্রশ্নবোধক বাক্যটিতে when থাকায় reporting verb টি said হবে। আর সাথে object (me) থাকায় তার পূর্বে to বসবে।
অর্থাৎ reporting verb এর পরে to বসবে।
আর Reporting verb টি Past tense এর হওয়ায় Indirect speech এ থাকা would, direct speech এ will হবে।
অর্থাৎ Indirect speech টি হবে-
He said to me, ‘’When will the next letter come?’’

অতিরিক্ত আলোচনা -
Direct speech to Indirect speech:
Interrogative sentence এর Reported speech যদি Interrogative Pronoun (Who, Whom, Whose, What, Which ইত্যাদি) বা Interrogative Adverb (Why, How, Where,when ইত্যাদি) দ্বারা শুরু হয়, তবে if/whether বসে না, ঐ word টিই বসে। এক্ষেত্রেও sentence টির Assertive form বসে।
Direct: He said to me, ‘’When will the next letter come?’’
Indirect: He asked me when the next letter would come.

৪৯.
Put the following sentence into indirect narration: ''You had better not leave your room unlocked'' said my friends.
  1. ক) My friends asked me not to leave my room unlocked
  2. খ) My friends reminded me to lock my room
  3. গ) My friends advised me to lock my room
  4. ঘ) My friends warned me not to leave my room unlocked
ব্যাখ্যা

প্রশ্নোক্ত Direct speech টির subject second person হওয়ায় এবং ‘had better’ থাকায় Indirect speech এর গঠন হবে-
Subject + advise/advised + object + infinitive + বাকি অংশ।
এই গঠন অনুসারে অপশন (গ) ই সঠিক উত্তর।

৫০.
''I will have a cup of tea'' my father said ''because I'm not hungry.'' Which one is the correct indirect speech?
  1. ক) My father said that the will have a cup of tea because be was not hungry
  2. খ) My father said that he would have a cup of tea because he was not hungry
  3. গ) My father said that he would have had a cup of tea because he was not hungry
  4. ঘ) My father said that he had a cup of tea because he was not hungry
ব্যাখ্যা

Direct speech এ reporting verb past tense (said) হওয়ায়-
Direct speech এর ‘will’ এবং ‘am’ Indirect speech এ ‘would’ এবং ‘was’ এ রূপান্তরিত হবে।
অর্থাৎ সঠিক Indirect speech টি হবে-
My father said that he would have a cup of tea because he was not hungry.

৫১.
Who can do it বাক্যটির Passive form হবে-
  1. ক) By whom it can be done
  2. খ) By whom can it be do
  3. গ) By whom can it be done
  4. ঘ) By whom can it be did
ব্যাখ্যা

যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য। তাই, Passive form এ subject ‘it’ এর আগে auxiliary verb ‘can’ বসবে। আর Passive form এর সাধারণ নিয়ম অনুযায়ী verb এর past participle form (done) বসবে।
অর্থাৎ সঠিক Passive form টি হবে-
By whom can it be done.

৫২.
He pleases us. বাক্যটির Passive form হবে-
  1. ক) We were pleased with him.
  2. খ) We are pleased with him.
  3. গ) We are pleased by him.
  4. ঘ) By whom can it be did.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত Active voice কে Passive করতেঃ
Subject (active এর objective এর subjective form) + be verb (am/is/are) + verb এর past participle form + preposition + object (active এর subject এর objective form).
যেহেতু Passive voice এ pleased শব্দটি with preposition গ্রহণ করে।

৫৩.
What is the adjective of the word 'tax'?
  1. ক) taxation
  2. খ) taxing
  3. গ) taxably
  4. ঘ) taxable
ব্যাখ্যা

Tax (noun)
(১) [countable noun, uncountable noun] কর; খাজনা।
tax-collector কর আদায়কারী।
tax-payer (noun) করদাতা।
tax- free (adjective) করমুক্ত।
(২) a tax on বোঝা; চাপা; The journey was a tax on my health.

Tax (verb transitive)
(১) করারোপ করা।
(২) বোঝা চাপানো; চাপ দেওয়া।
(৩) tax somebody with something কাউকে কোনো বিষয়ে অভিযুক্ত করা: He was taxed with neglect of his duties.
(৪) (আইন সম্বন্ধীয়) কোনো মামলার খরচ নির্ধারণ করা।

Taxable (adjective) করারোপযোগ্য।

Taxation (noun) করারোপের মাধ্যমে অর্থসংগ্রহ প্রদানযোগ্য করের পরিমাণ।

৫৪.
Noun of the word 'brief' is-
  1. ক) brevity
  2. খ) shortness
  3. গ) briefly
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Brevity (noun) সংক্ষিপ্ততা: Brevity is the soul of wit, স্বল্পস্থায়িত্ব।

Brief (adjective) (briefer, briefest) সংক্ষিপ্ত; ক্ষণিক।
to be brief অল্প সময়ের মধ্যে বলা।
in brief সংক্ষেপে; অল্প কথায়।
briefly (adverb) সংক্ষেপে।
briefness [Uncountable noun] সংক্ষিপ্ততা।

৫৫.
Choose the correct preposition in the blank of the sentence ''I count ______ help''
  1. ক) for
  2. খ) upon
  3. গ) with
  4. ঘ) after
ব্যাখ্যা

Count (verb transitive), (verb intransitive) গোনা; হিসাব করা; বিবেচনা করা: He counts himself fortunate.
Countable (adjective) গণনাযোগ্য।
Countless (adjective) অসংখ্য।
Counting-house (noun) ব্যাংকের হিসাবনিকাশ কক্ষ।
Count something against somebody কারো পক্ষে বিরুদ্ধ কিছু বিবেচনা করা; বিরুদ্ধে।
Count among somebody/something গণ্য করা: He does not count me among his friends.
Count down উলটো গোনা অর্থাৎ ১০, ৯, ৮...১ করে গোনা।
Not count for anything হিসাবের বাইরে।
Count on/upon নির্ভর করা।
Count out (মুষ্টিযুদ্ধে) ভূপাতিত করার পর দশ সেকেন্ড বা দশ গোনার মধ্যে উঠতে না-পারা: The boxer was counted out in the second round.
Count up মোট যোগফল বের করা।

৫৬.
Choose the right preposition for the blank space in ''What is the time ______ your watch?''
  1. ক) at
  2. খ) in
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা

বাক্যের অর্থঃ তোমার ঘড়িতে কয়টা বাজে?
তোমার ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your watch’ phrase টি ব্যবহৃত হয়।

৫৭.
What is the antonym of 'queer'?
  1. ক) integrated
  2. খ) abnormal
  3. গ) odd
  4. ঘ) orderly
ব্যাখ্যা

Queer অদ্ভূত বা অস্বাভাবিক।
Orderly- সুসংহতভাবে; সুবিন্যস্তভাবে,
Integrated - অখন্ড,
Abnormal- অস্বাভাবিক,
Odd- অদ্ভুত; অস্বাভাবিক।

৫৮.
The synonym of the word 'pitfall' is-
  1. ক) opportunity
  2. খ) artistic
  3. গ) shortcoming
  4. ঘ) enduring
ব্যাখ্যা

Pit-fall (noun) (লাক্ষণিক) অপ্রত্যাশিত বাধা বা বিপদ; অজানা, অজ্ঞাত ও লুক্কায়িত কোনো বিপত্তি, বাধা, জটিলতা ইত্যাদি: This text presents many pits for the translator.

Short-coming (noun) (সাধারণত plural) ঊনতা; ত্রুটিবিচ্যুতি; ব্যর্থতা।

Opportunity a [countable noun, uncountable noun] opportunity (for something/of doing something/to do something) সুযোগ: to take/get an opportunity, সুযোগ করা/পাওয়া: have no opportunity for reading poetry.

Artistic (adjective)
(১) (বিশেষত শিল্পকলায়) দক্ষতা ও সুরুচিসহকারে সাধিত শিল্পীসুলভ; শৈল্পিক; সুন্দরের উপলব্ধিতে সক্ষম।
(২) সুরুচিসম্পন্ন।
(৩) শিল্প বা শিল্পীবিষয়ক।

Enduring (adjective) স্থায়ী।

৫৯.
The antonym of 'indifference' is-
  1. ক) anxiety
  2. খ) concern
  3. গ) compassion
  4. ঘ) ardour
ব্যাখ্যা

Indifference (Adjective):
English Meaning: lack of interest, concern, or sympathy.
Bangla Meaning: ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।

Synonym:
apathy, casualness, complacence, disinterestedness, disregard, incuriosity, incuriousness, insouciance, nonchalance, torpor, unconcern etc.

Antonym:
- concern,
- interest,
- regard

Near Antonyms for indifference:
attention, attentiveness, awareness, ardor, desire, fervency, passion, vehemence.

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary

৬০.
A synonym for 'mischievous' is-
  1. ক) vicious
  2. খ) kind
  3. গ) serious
  4. ঘ) well-behaved
ব্যাখ্যা

Mischievous (adjective)
(১) অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর: a mischievous letter/rumour.
(২) দুষ্টামিপূর্ণ; দুষ্টামি ভরা; পাজি; বজ্জাত: looks/tricks; as mischievous as a monkey.
mischievously (adverb) দুষ্টামি করে ইত্যাদি।
mischievousness (noun) অনিষ্টকরতা; নষ্টামি।

Vicious (adjective)
(১) পাপাচারসম্পর্কিত; পাপাচারপূর্ণ; দূষিত; কলুষিত: vicious practices, পাপাচরণ; vicious habits, দুষ্ট অভ্যাস।
(২) বিদ্বেষপূর্ণ; আক্রোশপূর্ণ; অসদুদ্দেশ্য প্রণোদিত: a vicious kick/look.
(৩) (ঘোড়া) দুঃশীল; দুর্বিনীত; বদমেজাজি; বদখত।
(৪) দোষযুক্ত; দুষ্ট; অশুদ্ধ: a vicious argument.
vicious circle যে অবস্থায় কোনো কারণ এমন কার্য উৎপাদন করে, যা আবার মূল কারণকেই উৎপাদন করে, যেমন অধিক সন্তানহেতু দারিদ্র্য এবং দারিদ্র্যহেতু অধিক সন্তান; দুষ্টচক্র; অচ্ছেদ্যচক্র।
vicious spiral এক বস্তুর (যেমন মজুরির) নিরন্তর বৃদ্ধির দরুন অন্য বস্তুর (যেমন দ্রব্যমূল্য) নিরন্তর বৃদ্ধি; দুষ্ট ঘূর্ণাবর্ত।
viciously (adverb) দুষ্টভাবে ইত্যাদি।
viciousness (noun) দুষ্টতা; পাপাশয়তা; বিদ্বিষ্টতা।

Kind (adjective) সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।

Serious (adjective) গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল: a serious mind/face; look serious.

Well-behaved (adjective) মার্জিত।

৬১.
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের ব্যবধান হল-
  1. ক) চাঁদের তিথি অনুসারে
  2. খ) ২৪ ঘন্টা
  3. গ) ১২ ঘন্টা
  4. ঘ) ৬ ঘন্টা
ব্যাখ্যা

সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট।

চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে।
প্রতি ১২ ঘন্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘঠিত হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়।
সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে।
তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না।
উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
নাইট্রোজেনের প্রধান উৎস-
  1. ক) উদ্ভিদ
  2. খ) প্রাণীদেহ
  3. গ) মাটি
  4. ঘ) বায়ুমন্ডল
ব্যাখ্যা

বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি।
যথা- নাইট্রোজেন ও অক্সিজেন।
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১% ও অক্সিজেনের পরিমাণ ২০.৭১%।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

৬৩.
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
  1. ক) ১০৭৬
  2. খ) ১১৭৬
  3. গ) ১২৭৬
  4. ঘ) ১৩৭৬
ব্যাখ্যা

রবার্ট ক্লাইভের দ্বৈতশাসন নীতি এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচার, উৎপীড়ন এবং শোষনের ফলে বাংলার জনসাধারণের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে যায় এবং ১১৭০ সালে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে গেলে বাংলায় প্রচন্ড খাদ্যাভাব দেখা দেয়।
এই দুর্ভিক্ষে বাংলার প্রায় ১ কোটি লোক মারা যায়। বাংলা ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজী - ১৭৭০ সাল ) সংঘটিত এই দুর্ভিক্ষ ''ছিয়াত্তরের মন্বন্তর'' নামে পরিচিত।
এই সময় বাংলার গভর্ণর ছিল লর্ড কার্টিয়ার।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।

৬৪.
কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা

চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় ১৯৯৪ সালে কাফকো উৎপাদন শুরু করে।
এটি একটি রপ্তানিমুখী সার কারখানা। এটিতে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্রঃ কাফকো ওয়েবসাইট)

৬৫.
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
  1. ক) ডা. জোহরা বেগম কাজী
  2. খ) মনজুলা ময়মুন
  3. গ) ডা. মমতাজ বেগম
  4. ঘ) ডা. ফিরোজা বেগম
ব্যাখ্যা

অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী।

তিনি ১৯১২ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে জন্মগ্রহণ করেন।
২৩ বছর বয়সেই তিনি দিল্লির 'লেডি হাডিং মেডিকেল কলেজ' থেকে ১৯৩৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস পাস করেন। এজন্য পুরস্কার হিসেবে পান ভাইসরয় পদক।
১৯৪৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।
১৯৭৩ সালে চাকরি থেকে অবসর নেবার পর বেশকিছু বছর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে কনসালটেন্ট হিসাবে চিকিৎ‍সা সেবা প্রদান করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ মেডিকেলে অনারারী অধ্যাপক হিসেবে কাজ করেন।
তার কারণে চিকিৎসা শাস্ত্রে এদেশে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে পান একুশে পদক, রোকেয়া পদক ও বিএমএ স্বর্ণপদক।
তিনি ২০০৭ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।

৬৬.
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
  1. ক) মেহগনি
  2. খ) ইউক্যালিপটাস
  3. গ) নারিকেল
  4. ঘ) বৈলাম
ব্যাখ্যা

বাংলাদেশের উচ্চতম বৃক্ষ হলো বৈলাম। এই বৃক্ষ ২৪০ ফুট পর্যন্ত লম্বা হয়।
বর্তমানে বান্দরবান জেলার রুমা উপজেলা এবং কক্সবাজার জেলার ডুলাহাজাড়ায় বৈলাম বৃক্ষ দেখা যায়।
তবে এ বৃক্ষটি বর্তমানে বিপন্নের পথে।
(সূত্রঃ দৈনিক সমকাল)

৬৭.
ANZUS কোন ধরনের সংগঠন?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) রাজনৈতিক
  3. গ) সামরিক
  4. ঘ) আঞ্চলিক
ব্যাখ্যা

আনজুস (ANZUS)
ANZUS এর পূর্ণরূপ - The Australia, New Zealand and United States Security Treaty।
এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশের সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত সামরিক জোট (১৯৫১ সাল)। এই জোটটি আনুষ্ঠানিকভাবে Pacific Security Treaty নামে পরিচিত।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

৬৮.
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
  1. ক) ৭ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ১২ এপ্রিল
  4. ঘ) ৭ মে
ব্যাখ্যা

World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

৬৯.
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
  1. ক) প্রথম ভার্সাই চুক্তি
  2. খ) বার্লিন চুক্তি
  3. গ) স্বাধীনতা চুক্তি
  4. ঘ) ওয়াশিংটন চুক্তি
ব্যাখ্যা

প্রথম ভার্সাই চুক্তিঃ
প্যারিস চুক্তি স্বাক্ষরের দিনেই ফ্রান্সের ভার্সাইতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্রথম ভার্সাই চুক্তি' নামে পরিচিত।
এটি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
চুক্তিটি স্বাক্ষর হয় - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে।
এই চুক্তির ফলে, ব্রিটিশ সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নির্ধারিত হয়।
উৎসঃ হিস্টরি.কম ও Live MCQ Content (upcoming)

৭০.
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
  1. ক) ১০টি
  2. খ) ৯টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। এই জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি। স্বাধীনতা আন্দোলনের সাতটি ঐতিহাসিক পর্যায়ের জন্য স্মৃতিসৌধে ফলক সংখ্যা সাতটি রাখা হয়েছে।
পর্যায় গুলো হলো-
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন;
২) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন;
৩) ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন;
৪) ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন;
৫) ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন;
৬) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৭) এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ।

৭১.
Dead Sea কোথায় অবস্থিত?
  1. ক) ইরাক এবং জর্ডান এর মধ্যে
  2. খ) মিসর ও জর্ডানের মধ্যে
  3. গ) ইরাক ও তুরস্কের মধ্যে
  4. ঘ) ইসরাইল ও জর্ডানের মধ্যে
ব্যাখ্যা

নামে সমুদ্র হলেও ডেড সি আসলে একটি হ্রদ।
পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত।
উৎসঃ যুগান্তর এবং বাংলাদেশ প্রতিদিন।

৭২.
“মিউকর” কি?
  1. ক) একটি ছত্রাক
  2. খ) একটি শৈবাল
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) ভাইরাস
ব্যাখ্যা

ছত্রাক বহুকোষী জীব। এদের আগে উদ্ভিদ জগতের সদস্য মনে করা হতো।
বর্তমানে এদের উদ্ভিদ জগৎ থেকে আলাদা একটি জগতে স্থান দেওয়া হয়।
দেহে প্লাস্টিড (ক্লোরোফিল) না থাকায় ছত্রাক পরভোজী বা মৃতজীবী।
যেমন- মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৩.
পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
  1. ক) পাহাড়ের উপর
  2. খ) মেরু অঞ্চলে
  3. গ) বিষুব অঞ্চলে
  4. ঘ) খনির অভ্যন্তরে
ব্যাখ্যা

পৃথিবীর পৃষ্টে বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয় এবং ভূপৃষ্টে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়।
এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। যেখানে এর ওজন হবে ৯.৮৩ নিউটন।
বিষুবীয় অঞ্চলে এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে কম ৯.৭৮ নিউটন।
ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে ৯.৭৯ নিউটন।
উৎসঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি।

৭৪.
সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
  1. ক) নীল আলোতে
  2. খ) বেগুনী আলোতে
  3. গ) লাল আলোতে
  4. ঘ) সবুজ আলোতে
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের সময় বেগুনি-নীল এবং কমলা-লাল আলো বেশি ব্যবহৃত হয়।
বাকি সকল আলো অত্যন্ত কম ব্যবহৃত হয়।
একক আলো হিসেবে লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।
উৎসঃ জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

৭৫.
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী Solar Power Station - এর নাম হচ্ছে SEGs ( Solar Energy Generating Systems), যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব (Mojave) মরুভূমিতে অবস্থিত।
এটি প্রকৃতপক্ষে কোনো একক পাওয়ার প্লান্ট নয়, বরং এটি একত্রে নয়টি পাওয়ার প্লান্ট সহযোগে একটি সোলার পাওয়ার স্টেশন।
এটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫৪ মেগাওয়াট।

৭৬.
IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার-
  1. ক) Intel 4004
  2. খ) DDP-1
  3. গ) Mark-1
  4. ঘ) IBM-1600 সিরিজ
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনগুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

১৯৫৮ সালে ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বিত করে জ্যাক কেলবি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি করেন।
এর ফলে কম্পিউটারের আকার হ্রাস পায়, ক্ষমতা বৃদ্ধি পায়, মূল্যও অনেক কমে আসে।
আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হল আইবিএম সিস্টেম ৩৬০। এটি ১৯৬৪ সালের তৈরি করা হয়।

Intel-8080 মাইক্রোপ্রসেসর দিয়ে পার্সোনাল কম্পিউটারের তৈরী করা হয়। এই প্রসেসর ব্যবহার করে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair-8800।

প্রথম ডিজিটাল বা ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার- Mark-1

Intel 4004- এটি 4 বিটের একটা CPU যা ইন্টেল কর্পোরেশন কর্তৃক বাজারে আসে।

(সূত্রঃ বিবিসি, আইবিএম এবং কম্পিউটার হিস্টোরি ওয়েবসাইট)

৭৭.
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
  1. ক) সালফার
  2. খ) জিপসাম
  3. গ) খনিজ লবণ
  4. ঘ) সোডিয়াম
ব্যাখ্যা

কোয়ার্টজ বা সিলিকা বা বালি (SiO₂) হলো কাচ তৈরীর প্রধান উপাদান।
জিপসাম ব্যবহৃত হয় প্লাস্টার পব প্যারিস এবং সিমেন্ট তৈরীতে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৮.
Natural protein এর কোড নাম-
  1. ক) P-49
  2. খ) P-51
  3. গ) P-53
  4. ঘ) P-54
ব্যাখ্যা

অ্যামিনো এসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলে।
এটি একটি পেপটাইড যৌগ।
ন্যাচারাল প্রোটিনের কোড নাম P-49 যা একটি জটিল জৈব যৌগ।
এটি দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।

৭৯.
আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়-
  1. ক) যার গতি শব্দের গতি থেকে কম
  2. খ) যার গতি শব্দের গতি থেকে বেশি
  3. গ) যে শব্দ সাধারণভাবে মানুষ শুনতে পায়
  4. ঘ) যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায়
ব্যাখ্যা

শ্রবণোত্তর, শব্দোত্তর বা আল্ট্রাসনিক শব্দ মানুষ শুনতে না পেলেও বাদুর, কুকুর, মৌমাছির ন্যায় কিছুকিছু প্রাণী উৎপন্ন করতে পারে আবার তা শুনতেও পারে।

আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো 20 Hz থেকে 20,000 Hz।
কম্পাঙ্কের এই পাল্লাকে শ্রাব্যতার পাল্লা বলে।
আবার যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০Hz এর বেশি হয় তাকে শ্রবণোত্তর, শব্দোত্তর বা আল্ট্রাসনিক শব্দ বলে।
রোগ নির্ণয়ে, কাপড়ের ময়লা পরিস্কার করা, সমুদ্রের গভীরতা নির্ণয়, ধাতব পিন্ড বা পাতে সূক্ষ্মতম ফাটল অনুসন্ধানে, সূক্ষ্ম ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে, ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংসের কাজে এই শব্দ ব্যবহৃত হয়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, এসএসসি এবং এইসএসসি।

৮০.
ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৭৯৫ সালে
  2. খ) ১৭৯৩ সালে
  3. গ) ১৭৮৯ সালে
  4. ঘ) ১৭৮৫ সালে
ব্যাখ্যা

১৭৮৯ সালে পৃথিবী কাঁপানো ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
এতে করে ফ্রান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙে জনগণের অধিকার স্বীকৃত হয়।
১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
বাস্তিল দূর্গ ছিলো একটি রাজকীয় কারাগার।
ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই এর পতন ঘটে।
ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)