পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা – ৭৯: রিভিশন পরীক্ষা - ৯ Topic: The Contract Act, 1872 & The Registration Act, 1908 (পরীক্ষা ৭৬, ৭৮) + General part (পরীক্ষা ৭৫, ৭৭)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
Every promise and every set of promises, forming the consideration for each other, is ___________.
  1. proposal
  2. contract
  3. agreement
  4. reciprocal promise
সঠিক উত্তর:
agreement
উত্তর
সঠিক উত্তর:
agreement
ব্যাখ্যা
Contract Act, 1872 এর  (Section 2(e)-
“Every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement.”

বাংলা:
“প্রত্যেক প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিগুচ্ছ, যেগুলি একে অপরের প্রতিদান বা বিবেচনা (consideration) হিসেবে গৃহীত হয়, তা একটি  'agreement' গঠন করে।”
.
নিচের কোনটি একটি বৈধ চুক্তির উপাদান নয়?
  1. বৈধ উদ্দেশ্য
  2. পক্ষসমূহের সম্মতি
  3. তৃতীয় পক্ষের অনুমতি
  4. পক্ষসমূহের আইনগত সক্ষমতা
সঠিক উত্তর:
তৃতীয় পক্ষের অনুমতি
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় পক্ষের অনুমতি
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তৃতীয় পক্ষের অনুমতি।

Contract Act, 1872, ধারা ১০- যে সকল সম্মতি চুক্তি:
সকল সম্মতি চুক্তি হইবে যদি উহারা চুক্তি করিবার যোগ্য পক্ষগণের স্বাধীন সম্মতিতে, আইনানুগ প্রতিদানের বিনিময়ে ও আইনানুগ উদ্দেশ্যে সৃষ্টি হয়, এবং এতদ্দ্বারা সুস্পষ্টভাবে বাতিল বলিয়া ঘোষিত না হয়।

এই বিধানের কোনো কিছুই বাংলাদেশে বলবৎ, এবং এতদ্দ্বারা সুস্পষ্টভাবে বাতিল করা না হইলে, এইরূপ কোনো আইনকে, যাহা দ্বারা কোনো চুক্তি লিখিতভাবে বা সাক্ষীগণের উপস্থিতিতে করিতে হয়, অথবা দলিল নিবন্ধন সম্পর্কিত কোনো আইনকে, প্রভাবিত করিবে না।

মূল উপাদানসমূহ (Elements of Valid Contract):
সম্মতি তখনই চুক্তিপত্র (contract) হিসেবে কার্যকর হয় যদি:
- পক্ষসমূহের মুক্ত সম্মতি থাকে (Free consent);
- পক্ষরা আইনের দৃষ্টিতে সক্ষম হয় (Competent to contract);
- বৈধ প্রতিদান থাকে (Lawful consideration);
- বৈধ উদ্দেশ্য থাকে (Lawful object);
- আইনে বাতিল না থাকে (Not declared void)।

→ তৃতীয় পক্ষের অনুমতি চুক্তিপত্র বৈধ হওয়ার জন্য আবশ্যক নয়, যদি না সেই তৃতীয় পক্ষ চুক্তির অংশীদার হয়।
.
বিলম্বজনিত নিবন্ধনের ক্ষেত্রে রেজিস্ট্রার কত গুণ পর্যন্ত অতিরিক্ত ফি ধার্য করতে পারেন?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৫ গুণ
  4. ১০ গুণ
সঠিক উত্তর:
১০ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১০ গুণ
ব্যাখ্যা
উপস্থাপনে বিলম্ব অনিবার্য হলে গৃহীত ব্যবস্থা (ধারা ২৫, The Registration Act, 1908):
(১) যদি বাংলাদেশে সম্পাদিত কোনো দলিল, অথবা কোনো ডিক্রি বা আদেশের অনুলিপি, নিবন্ধনের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর নিবন্ধনের জন্য উপস্থাপিত না হয়, এবং এর পেছনে যদি জরুরি প্রয়োজন বা অনিবার্য দুর্ঘটনার কারণে বিলম্ব ঘটে, তবে এমন ক্ষেত্রে, যদি বিলম্বের সময় চার মাসের বেশি না হয়, তবে রেজিস্ট্রার নির্দেশ দিতে পারেন যে, যথাযথ নিবন্ধন ফি-এর দশগুণ পর্যন্ত অতিরিক্ত জরিমানা প্রদান সাপেক্ষে, উক্ত দলিলটি নিবন্ধনের জন্য গ্রহণ করা যাবে।

(২) এ ধরণের নির্দেশনার জন্য কোনো আবেদন সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করা যেতে পারে, যিনি তাৎক্ষণিকভাবে তা তাঁর ঊর্ধ্বতন রেজিস্ট্রারের নিকট প্রেরণ করবেন।
.
'ক', তার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন, যা অযৌক্তিক বলে প্রতীয়মান হয়। এই চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই, তা প্রমাণের দায়িত্ব কার?
  1. 'ক'
  2. 'খ'
  3. আদালত
  4. 'ক' এবং 'খ' উভয়ের
সঠিক উত্তর:
'খ'
উত্তর
সঠিক উত্তর:
'খ'
ব্যাখ্যা
Contract Act, 1872, ধারা ১৬- "অনুচিত প্রভাব" এর সংজ্ঞা-
(১) কোনো চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হইয়াছে যেক্ষেত্রে চুক্তির পক্ষগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক এইরূপ হয় যে, একপক্ষ অপর পক্ষের ইচ্ছার প্রভাব বিস্তার করিবার অবস্থায় থাকেন, এবং সেই অবস্থা ব্যবহার করিয়া অপর পক্ষের নিকট হইতে অনুচিত সুবিধা গ্রহণ করেন।

(২) বিশেষ করিয়া এবং পূর্ববর্তী নীতির সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিতে পারিবেন বলিয়া গণ্য হইবে-
(ক) যেক্ষেত্রে অপর ব্যক্তির উপর তিনি প্রকৃত বা দৃশ্যত কর্তৃত্বের অধিকারী হন অথবা যেক্ষেত্রে তিনি অন্যের সহিত বিশ্বাসমূলক সম্পর্কে অবস্থান করেন; বা
(খ) যেক্ষেত্রে তিনি এমন ব্যক্তির সহিত চুক্তি করেন যাহার মানসিক সক্ষমতা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বার্ধক্য, ব্যাধি অথবা মানসিক বা শারীরিক দুর্দশাজনিত কারণে নষ্ট হইয়াছে।

(৩) যেক্ষেত্রে কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে থাকেন এবং তাহার সহিত চুক্তিতে আবদ্ধ হন, এবং লেনদেনটি আপাতদৃষ্টিতে বা উত্থাপিত সাক্ষ্যের ভিত্তিতে অযৌক্তিক বলিয়া মনে হয়, সেই ক্ষেত্রে উক্ত চুক্তিটি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের ভার যিনি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে রহিয়াছেন তাহার উপর বর্তাইবে

উদাহরণ:
'ক' তাহার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন যাহা অযৌক্তিক বলিয়া প্রতীয়মান হয়। ইহা অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের দায়িত্ব 'খ' এর উপর বর্তাইবে।

⇒ এই উপ-ধারার কোনো কিছুই সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১১১ এর বিধানাবলিকে প্রভাবিত করিবে না।
.
বাংলাদেশে বলবৎ কোনো আইনের বিষয়ে ভুলের কারণে যে কোনো চুক্তি-
  1. বৈধ
  2. অবৈধ
  3. বাতিল
  4. বাতিলযোগ্য
সঠিক উত্তর:
বৈধ
উত্তর
সঠিক উত্তর:
বৈধ
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ২১: আইনের বিষয়ে ভ্রান্তির প্রভাব:
বাংলাদেশে বলবৎ কোনো আইনের বিষয়ে ভুলের কারণে কোনো চুক্তি বাতিলযোগ্য নয়; তবে বাংলাদেশের বাইরে বলবৎ আইনের বিষয়ে ভুল থাকলে, তা বাস্তব বিষয়ের ভুলের মতোই গণ্য হবে।”

উদাহরণ (Illustration):
A এবং B একটি চুক্তি করে এই ভুল বিশ্বাসে যে, একটি নির্দিষ্ট ঋণ ‘বাংলাদেশের দায় সীমাবদ্ধতা আইন (Law of Limitation)’ অনুসারে সময়োত্তীর্ণ হয়েছে। এই ভুলের ভিত্তিতে করা চুক্তিটি বাতিলযোগ্য নয়।
.
The Registration Act, 1908 এর ধারা ৩৮ অনুযায়ী, রেজিস্ট্রেশন অফিসে স্বশরীরে হাজিরা দিতে বাধ্য নন-
  1. অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি
  2. সরকারি কর্মচারী
  3. শারীরিকভাবে অক্ষম ব্যক্তি
  4. উল্লিখিত সবাই
সঠিক উত্তর:
শারীরিকভাবে অক্ষম ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
শারীরিকভাবে অক্ষম ব্যক্তি
ব্যাখ্যা
The Registration Act, 1908, ধারা ৩৮: রেজিস্ট্রেশন অফিসে হাজিরা থেকে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি:
(১) নিম্নোক্ত ব্যক্তিরা, রেজিস্ট্রেশন অফিসে স্বশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি লাভ করেন:
(ক) যে ব্যক্তি শারীরিক দুর্বলতার কারণে রেজিস্ট্রেশন অফিসে আসা তার জন্য ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত কষ্টকর;
(খ) যে ব্যক্তি ফৌজদারি বা দেওয়ানি মামলার কারণে জেলখানায় আটক আছেন;
(গ) যারা আইন অনুযায়ী আদালতে স্বশরীরে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি প্রাপ্ত।

(২) উপরোক্ত প্রত্যেক ক্ষেত্রে, রেজিস্টারিং অফিসার নিজে উক্ত ব্যক্তির বাড়িতে বা সংশ্লিষ্ট কারাগারে গিয়ে তাকে পরীক্ষা করবেন বা তার পরীক্ষা গ্রহণের জন্য কমিশন জারি করবেন।
.
'ক', 'খ' -এর নিকট একশ টন তেল বিক্রি করতে সম্মত হন, কিন্তু কোন ধরণের তেল তা উল্লেখ নেই। এই সম্মতি চুক্তি আইনের কত ধারা অনুযায়ী বাতিল?
  1. ধারা ২৩
  2. ধারা ২৫
  3. ধারা ২৭
  4. ধারা ২৯
সঠিক উত্তর:
ধারা ২৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৯
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ২৯: অনিশ্চয়তার জন্য সম্মতি বাতিল-
যে সকল সম্মতির অর্থ সুনির্দিষ্ট নয়, বা সুনির্দিষ্ট করা সম্ভব নয় সেই সকল সম্মতি বাতিল।

উদাহরণ-
(ক) ক, খ এর নিকট "একশত টন তৈল" বিক্রয় করিতে সম্মত হন। ইহাতে কোন্ ধরনের তৈল বিক্রয়ের ইচ্ছা করা হইয়াছিল সেই বিষয়টি দেখানো হয় নাই। সম্মতিটি অনির্দিষ্টতার জন্য বাতিল।
.
ঘটনা নির্ভর চুক্তির ক্ষেত্রে ঘটনাটি হতে হবে-
  1. অতীত ও নিশ্চিত
  2. বর্তমান ও নির্ধারিত
  3. ভবিষ্যত এবং অনিশ্চিত
  4. আদালতের আদেশ দ্বারা নির্ধারিত
সঠিক উত্তর:
ভবিষ্যত এবং অনিশ্চিত
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যত এবং অনিশ্চিত
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ৩১: “ঘটনা নির্ভর চুক্তি” এর সংজ্ঞা:
“ঘটনা নির্ভর চুক্তি” হইল এমন একটি চুক্তি যাহার সহিত সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটিলে বা না ঘটিলে কোনো কিছু করিতে হয় বা করা হইতে বিরত থাকিতে হয়।
A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen.

⇒ এই ধরনের চুক্তির কার্যকারিতা নির্ভর করে কোনো ভবিষ্যৎ, অনিশ্চিত ঘটনার উপর, যা ঘটতে পারে বা নাও পারে।

উদাহরণ-
ক, খ এর সহিত এই মর্মে চুক্তি করিল যে, ক, খ-কে ১০,০০০ টাকা পরিশোধ করিবেন যদি খ এর বাড়ি পুড়িয়া যায়। ইহা একটি ঘটনা নির্ভর চুক্তি।
.
'Every registering officer appointed under this Act shall be deemed to be a public servant'- The Registration Act, 1908 এর কত ধারায় উল্লেখ আছে?
  1. ৮১ ধারায়
  2. ৮২ ধারায়
  3. ৮৪ ধারায়
  4. ৮৬ ধারায়
সঠিক উত্তর:
৮৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৮৪ ধারায়
ব্যাখ্যা
ধারা ৮৪: রেজিস্টারিং অফিসারগণকে সরকারি কর্মচারী গণ্য করা হবে:
(১) এই আইনের অধীন নিযুক্ত প্রত্যেক রেজিস্টারিং অফিসারকে দণ্ডবিধির (Penal Code) অর্থে একজন সরকারি কর্মচারী (Public Servant) হিসেবে গণ্য করা হবে।
(২) প্রত্যেক ব্যক্তি আইনগতভাবে বাধ্য, যে, রেজিস্টারিং অফিসার যদি কোনো তথ্য প্রদান করতে বলেন, তবে তাকে সেই তথ্য প্রদান করতে হবে।
(৩) দণ্ডবিধির ধারা ২২৮-এ উল্লিখিত “বিচারিক কার্যধারা” (judicial proceeding) শব্দগুচ্ছের মধ্যে এই আইনের অধীন যেকোনো কার্যধারাও অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে।
১০.
পারস্পরিক অঙ্গীকারে অবৈধ অংশ থাকলে তার কী প্রভাব হয়?
  1. পুরো চুক্তি বাতিল হয়
  2. পুরো চুক্তি বৈধ হয়
  3. অবৈধ অংশ বৈধ হয়
  4. অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ৫৭: পারস্পরিক অঙ্গীকারের কিছু করা বৈধ এবং অন্যান্য কিছু অবৈধ-
যেক্ষেত্রে ব্যক্তিগণ পারস্পরিক প্রথমত এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা বৈধ, এবং দ্বিতীয়ত বিশেষ অবস্থার প্রেক্ষিতে এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা অবৈধ, সেইক্ষেত্রে প্রথম অঙ্গীকারসমূহ একটি চুক্তি, কিন্তু দ্বিতীয়টি বাতিল সম্মতি।

উদাহরণ-
ক ও খ সম্মত হন যে, ক, খ এর নিকট একটি বাড়ি ১০,০০০ টাকায় বিক্রয় করিবেন, কিন্তু খ যদি ইহাকে জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করেন তাহা হইলে এইজন্য তিনি ক-কে ৫০,০০০ টাকা দিবেন।
পারস্পরিক অঙ্গীকারসমূহের প্রথমগুচ্ছ, অর্থাৎ, গৃহ বিক্রয় করা এবং তজ্জন্য ১০,০০০ টাকা প্রদান একটি চুক্তি। দ্বিতীয় গুচ্ছটি একটি অবৈধ উদ্দেশ্যে, অর্থাৎ, খ বাড়িটি একটি জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করিতে পারেন এবং ইহা একটি বাতিল সম্মতি।
১১.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২২৬ অনুসারে, প্রতিনিধির মাধ্যমে সম্পাদিত চুক্তি কাকে বাধ্য করে?
  1. শুধু প্রতিনিধি
  2. প্রতিনিধির নিয়োগকারী
  3. শুধুমাত্র তৃতীয় পক্ষ
  4. ক ও খ উভয় পক্ষ
সঠিক উত্তর:
প্রতিনিধির নিয়োগকারী
উত্তর
সঠিক উত্তর:
প্রতিনিধির নিয়োগকারী
ব্যাখ্যা
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২২৬: প্রতিনিধির চুক্তি বলবৎকরণ এবং ফলাফল-
প্রতিনিধির মাধ্যমে সম্পাদিত চুক্তি, এবং প্রতিনিধির মাধ্যমে সম্পাদিত কার্য হইতে উদ্ভুত বাধ্যবাধকতা এমনভাবে বলবৎ হইবে এবং এইরূপ আইনগত ফলাফলের সৃষ্টি হইবে যেন তাহার নিয়োগকারী (principal) স্বয়ং উক্ত চুক্তি ও কার্য সম্পাদন করিয়াছেন।

উদাহরণ-
ক) নিয়োগকারীকে না চিনিয়া, খ-কে ঐ পণ্য বিক্রয়ের প্রতিনিধি মনে করিয়া, ক তাহার নিকট হইতে পণ্য ক্রয় করেন। ক এর নিকট খ এর নিয়োগকারী পণ্যের মূল্য দাবি করিতে পারিবেন এবং নিয়োগকারী কর্তৃক দায়েরকৃত মামলায় ক উক্ত দাবির বিরুদ্ধে খ এর নিকট তাহার নিজের প্রাপ্য অর্থের জন্য পাল্টা দাবি উত্থাপন করিতে পারিবেন না।

(খ) খ এর পক্ষে অর্থ গ্রহণের ক্ষমতা প্রাপ্ত হইয়া খ এর প্রতিনিধি ক, গ এর নিকট হইতে খ এর প্রাপ্য অর্থ গ্রহণ করেন। গ উক্ত অর্থ খ কে প্রদানের পর তাহার দায় হইতে অব্যাহতি লাভ করিবেন।
১২.
An agreement that restrains the marriage of a major person is:
  1. Valid
  2. Void
  3. Voidable
  4. Enforceable with conditions
সঠিক উত্তর:
Void
উত্তর
সঠিক উত্তর:
Void
ব্যাখ্যা
Section 26 of the Contract Act: Agreement in Restraint of Marriage is Void:
"Every agreement in restraint of the marriage of any person, other than a minor, is void."

- নাবালক ব্যতীত, কোনো ব্যক্তির বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রতিটি সম্মতি বাতিল।
১৩.
রেজিস্ট্রেশন আইনের অধীন অপরাধ কোন আদালত বিচার করতে পারে?
  1. যেকোনো দেওয়ানি আদালত
  2. যেকোনো ফৌজদারি আদালত
  3. শুধুমাত্র প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
  4. দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন
সঠিক উত্তর:
দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন
ব্যাখ্যা
The Registration Act, 1908 - ধারা ৮৩: রেজিস্টারিং অফিসার মামলা দায়ের করতে পারেন
(১) এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ সম্পর্কে যদি কোনো রেজিস্টারিং অফিসার তার দাপ্তরিক দায়িত্ব পালনকালে জানতে পারেন, তবে সেই অপরাধের বিচারের জন্য মামলা দায়ের করা যেতে পারে,
রেজিস্টার জেনারেল (Inspector-General), রেজিস্ট্রার (Registrar) বা সাব-রেজিস্ট্রার (Sub-Registrar) তাঁদের নিজ নিজ এলাকা, জেলা বা উপ-জেলায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে, তাঁদের নিজে অথবা তাঁদের অনুমতি নিয়ে।

(২) ধারা ৮০চ-এ যা বলা আছে তা ব্যতীত, এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধসমূহ বিচার করতে পারবেন— দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট বা তদূর্ধ্ব ক্ষমতা সম্পন্ন আদালত বা কর্মকর্তা।
১৪.
“জিম্মা” বলতে কী বোঝায়?
  1. পণ্যের ভাড়া প্রদান
  2. মালিকানার স্থানান্তর
  3. চুক্তির ভিত্তিতে পণ্যের বিক্রয়
  4. চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
সঠিক উত্তর:
চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
ব্যাখ্যা
Contract Act, 1872 ধারা ১৪৮: "জিম্মা”, “জিম্মাদাতা”, এবং "জিম্মাদার” এর সংজ্ঞা-
“জিম্মা” হইল চুক্তির ভিত্তিতে কোনো ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে কতিপয় উদ্দেশ্যে কোনো পণ্য এমনভবে প্রদান করা যে, যখন উদ্দেশ্য সাধিত হইবে তখন পণ্য সরবরাহকারীর নির্দেশ অনুসারে উহা ফেরত দিতে বা অন্যভাবে বিলি-বন্দেজ করিতে হইবে। পণ্য সরবরাহকারী ব্যক্তিকে "জিম্মাদাতা", এবং যে ব্যক্তির নিকট এইগুলি সরবরাহ করা হয় তাহাকে জিম্মাদার" বলা হয়।

[A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them. The person delivering the goods is called the "bailor". The person to whom they are delivered is called the "bailee".]

ব্যাখ্যা- যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পণ্য তাহার দখলে ইতিমধ্যে থাকাকালে জিম্মাদার হিসাবে উহাদের রাখিবার জন্য চুক্তি করেন, তাহা হইলে উহা দ্বারা তিনি এইরূপ পণ্যের একজন জিম্মাদার হইবেন, এবং মালিক জিম্মাদাতা হইবেন, যদিও উহাদেরকে জিম্মা হিসাবে সরবরাহ করিতে হয় নাই।

Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.
১৫.
According to Section 185 of the Contract Act, Which of the following is true about the creation of agency?
  1. Registration is compulsory
  2. Consideration is essential
  3. Consent of third party is necessary
  4. Consideration not necessary to create an agency
সঠিক উত্তর:
Consideration not necessary to create an agency
উত্তর
সঠিক উত্তর:
Consideration not necessary to create an agency
ব্যাখ্যা
Section 185 of the Contract Act, 1872: Consideration not necessary:
"No consideration is necessary to create an agency."

ধারা ১৮৫: প্রতিদান অনাবশ্যক:
প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য প্রতিদান আবশ্যক নহে।
১৬.
রেজিস্ট্রার দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানালে, তিনি কী করতে বাধ্য?
  1. দলিলটি জব্দ করবেন
  2. দলিল বাতিল করবেন
  3. মৌখিকভাবে জানিয়ে দেবেন
  4. কারণ লিপিবদ্ধ করবেন
সঠিক উত্তর:
কারণ লিপিবদ্ধ করবেন
উত্তর
সঠিক উত্তর:
কারণ লিপিবদ্ধ করবেন
ব্যাখ্যা
The Registration Act, 1908, ধারা ৭৬: রেজিস্ট্রারের অস্বীকৃতির আদেশ:
(১) রেজিস্ট্রার যদি নিচের কারণে কোনো দলিল নিবন্ধন করতে অস্বীকার করেন:
(ক) শুধুমাত্র এই কারণে যে দলিল সম্পর্কিত সম্পত্তি তাঁর জেলায় অবস্থিত নয়, অথবা
(খ) দলিলটি কোনো সাব-রেজিস্ট্রারের অফিসে নিবন্ধিত হওয়া উচিত, অথবা
(গ) ধারা ৭২ বা ধারা ৭৫ অনুযায়ী নিবন্ধনের নির্দেশ প্রদান করতে অস্বীকার করেন,

তাহলে তিনি অবশ্যই:
- অস্বীকৃতির আদেশ দেবেন,
- তার কারণসমূহ রেজিস্ট্রেশনের বই নম্বর ২-এ লিপিবদ্ধ করবেন, এবং
- দলিল সম্পাদনকারী বা দলিলের অধীনে দাবি করা কোনো ব্যক্তি অনুরোধ করলে, বিনা দেরিতে ঐ কারণসমূহের একটি অনুলিপি তাকে প্রদান করবেন।

(২) এই ধারার অধীন বা ধারা ৭২-এর অধীন রেজিস্ট্রারের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
১৭.
Contract Act, 1872 এর ধারা ৬৮ অনুযায়ী, চুক্তি করিতে অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে টাকা ফেরত পাওয়া যাবে, যদি:
  1. লিখিত চুক্তি থাকে
  2. বিচারকের অনুমতি থাকে
  3. প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
  4. ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু সরবরাহ করা হয়
সঠিক উত্তর:
প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
ব্যাখ্যা
Contract Act, 1872 ধারা ৬৮- চুক্তি করিতে অক্ষম ব্যক্তিকে বা তাহাকে সরবরাহকৃত জিনিসের জন্য দাবি:
চুক্তি করিতে অক্ষম ব্যক্তিকে, বা তিনি যাহাকে ভরণ-পোষণ করিতে আইনত বাধ্য তাহাকে যদি কোনো ব্যক্তি তাহার জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন, তাহা হইলে যিনি এইরূপ সরবরাহ করিয়াছেন তিনি এইরূপ অক্ষম ব্যক্তির সম্পত্তি হইতে খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।

উদহরণ-
(ক) ক, খ-কে, যিনি একজন মানসিক প্রতিবন্ধী, তাহার জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। খ এর সম্পত্তি হইতে ক খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।
(খ) ক, খ, যিনি একজন মানসিক প্রতিবন্ধী, এর স্ত্রী ও সন্তানদের তাহাদের জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। খ এর সম্পত্তি হইতে ক খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।
১৮.
৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে সম্পত্তির জন্য বণ্টননামা দলিলের নিবন্ধন ফি কত ধার্য করা হয়?
  1. ১৮০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০ টাকা
ব্যাখ্যা
The Registration Act, 1908 এর ধারা ৭৮খ- বণ্টননামা দলিলের জন্য নিবন্ধন ফিস:
ধারা ৭৮ বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন; স্থাবর সম্পত্তি বিষয়ক বণ্টননামা দলিলের নিবন্ধন ফিস হইবে নিম্নরূপ, যথা:-
(১) সম্পত্তির মূল্য অনূর্ধ্ব তিন লক্ষ টাকা হইলে, পাঁচশত টাকা;
(২) সম্পত্তির মূল্য তিন লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব দশ লক্ষ টাকা হইলে, সাতশত টাকা;
(৩) সম্পত্তির মূল্য দশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব ত্রিশ লক্ষ টাকা হইলে, এক হাজার দুইশত টাকা;
(৪) সম্পত্তির মূল্য ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, এক হাজার আটশত টাকা;
(৫) সম্পত্তির মূল্য পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে, দুই হাজার টাকা।
১৯.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ৩৭.৫°
  2. ৪০°
  3. ৪২.৫°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৪২.৫°
উত্তর
সঠিক উত্তর:
৪২.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।

এখন,
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৮৫° হলে,
পরিধিস্থ কোণের পরিমাণ হবে = (৮৫° ÷ ২)
= ৪২.৫°

∴ পরিধিস্থ কোণের পরিমাণ = ৪২.৫°
২০.
একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণ কত?
  1. 40°
  2. 30°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণ কত?

সমাধান:
এখানে, বাহু সংখ্যা, n = 6
বহিঃস্থ কোণ = 360°/6
= 60°

∴ একটি সুষম অষ্টভুজের বহিঃস্থ কোণ 60°।
২১.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ২৭ টি
  2. ১৪ টি
  3. ১৬ টি
  4. ২০ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে, কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= ৯(৯ - ৩)/২
= ২৭ টি
২২.
'NAEM' প্রতিষ্ঠানটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. শিক্ষা
  2. ক্রীড়া
  3. জনসংখ্যা গবেষণা
  4. নদী বিষয়ক গবেষণা
সঠিক উত্তর:
শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা
ব্যাখ্যা
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM):
- নায়েম বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- NAEM- এর পূর্ণরুপ: National Academy for Educational Management.
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।

উৎস: NAEMওয়েবসাইট।
২৩.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে?
  1. হাবিবুল বাশার
  2. নাইমুর রহমান
  3. তামিম ইকবাল
  4. মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উল্লেখ্য,
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
- ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
উৎস:
i) ESPNcricinfo.
ii) Cricinfo ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

২৪.
'সুলতানি স্থাপত্যের রত্ন' হিসেবে আখ্যায়িত কোনটি?
  1. কুসুম্বা মসজিদ
  2. ষাট গম্বুজ মসজিদ
  3. ছোট সোনা মসজিদ
  4. সাতগম্বুজ মসজিদ
সঠিক উত্তর:
ছোট সোনা মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা
ছোট সোনা মসজিদ:
- চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন ঐতিহ্যের প্রধানতম নিদর্শন হচ্ছে ছোট সোনা মসজিদ।
- ছোট সোনা মসজিদ 'সুলতানি স্থাপত্যের রত্ন' বলে আখ্যায়িত।

- প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়।
- শিলালিপিতে নির্মানের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে।
- তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোন এক সময় নির্মিত।
- বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম প্রান্ত জুড়ে এর অবস্থান।

উৎস: বাংলাপিডিয়া।