পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
অন্যান্য জব সল্যুশন রিভিশন পরীক্ষা: [গত ৭টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই আগের ৭টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
'মেদিনী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) পৃথিবী
  3. গ) নদী
  4. ঘ) ঝরনা
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ- 'মেদিনী' 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
- বসুন্ধরা,
- অদিতি
- অবনী,
- ক্ষিতি,
- পৃথ্বী,
- ধরণি,
- ধরা,
- ভূ ইত্যাদি।

'নদী' শব্দের সমার্থক শব্দ: 
- নদ 
- নদনদী 
- গাঙ, 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
'বেতার' শব্দের 'বে' কোন ধরনের উপসর্গ?
  1. ক) বাংলা
  2. খ) আরবী
  3. গ) সংস্কৃত
  4. ঘ) ফার্সি
ব্যাখ্যা
'বেতার' শব্দের 'বে' ফার্সি উপসর্গ।
এখানে 'বে' উপসর্গটি না অর্থে ব্যবহৃত হয়েছে। 

আরও কিছু ফারসি উপসর্গ নিম্নরূপ-
- ফি: প্রত্যেক অর্থে = ফি-বছর, ফি-সপ্তাহ, ফি-রোজ, ফি-সব।
- না: না অর্থে = নারাজ, নাচার।
- ব: সাথে অর্থে = বনাম, বকলম, বমাল। 
- কম: অল্প অর্থে = কমবখ্‌ত, কমআক্কেল, কমজোর।
- বে: না অর্থে = বেকার, বেয়াদব, বেকসুর, বেহায়া।
- বর: মন্দ অর্থে = বরখাস্ত, বরখেলাপ, বরদাস্ত, বরবাদ।
- নিম: অর্ধেক অর্থে = নিমরাজি, নিমমোল্লা। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) উপমার ভুল প্রয়োগ
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) গুরুচণ্ডালি দোষ
  4. ঘ) প্রত্যয়জনিত ভুল
ব্যাখ্যা
‘সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি 'বাহুল্য দোষে' দুষ্ট। 

• বাহুল্য দোষ:
- প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
- তাই অগণিত, অনেক, যাবতীয়, সব ইত্যাদি শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে বুহুবচন হবেনা। 
- বাক্যটি হবে- প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
'নিরামিষ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বন্ধ সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
'আমিষের অভাব= নিরামিষ': অব্যয়ীভাব সমাস এর উদাহরণ। 

অব্যয়ীভাব সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
- সামীপ্য (নৈকট্য), বিপ্‌সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
যেমন:
নির্বিঘ্ন = বিঘ্নের অভাব, 
নিরামিষ = আমিষের অভাব, 
গরমিল = মিলের অভাব,  
জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ')= আজানুলম্বিত (বাহু),

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'বালতি, আলমারি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) দেশি শব্দ
  2. খ) হিন্দি শব্দ
  3. গ) পর্তুগিজ শব্দ
  4. ঘ) ফারসি শব্দ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বালতি, আলমারি' পর্তুগিজ শব্দ। 

• আরো কিছু পর্তুগিজ শব্দ :
- আচার, আনারস, আতা, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্তিরি , ইস্পাত, কামরা, কাকাতুয়া, কামিজ, কেদারা, কেরানি, গামলা, গুদাম, গির্জা, চাবি, জানালা, তামাক, তােয়ালে, পাদ্রি, পাউরুটি, পেঁপে, পেরেক, পেয়ারা, পিস্তল, ফিতে, বালতি, বাসন, বােতাম, সাবান, সায়া ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'জন্মেছি এই দেশে' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) কায়কোবাদ
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
'জন্মেছি এই দেশে' কবিতাটির রচয়িতা- কবি সুফিয়া কামাল। 

জন্মেছি এই দেশে
- সুফিয়া কামাল

অনেক কথার গুঞ্জন শুনি
অনেক গানের সুর
সবচেয়ে ভাল লাগে যে আমার
‘মাগো’ ডাক সুমধুর।

আমার দেশের মাঠের মাটিতে
কৃষাণ দুপুরবেলা
ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার
সুর লয়ে করে খেলা।

মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।

এই বাংলার আকাশ-বাতাস
এই বাংলার ভাসা
এই বাংলার নদী, গিরি-বনে
বাঁচিয়া মরিতে আশা।

শত সন্তান সাধ করে এর
ধূলি মাখি সারা গায়
বড় গৌরবে মাথা উচু করি
মানুষ হইতে চায়।

উৎস: জন্মেছি এই দেশে কবিতা- সুফিয়া কামাল। 
.
তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয়?
  1. ক) সাধু ভাষায়
  2. খ) চলিত ভাষায়
  3. গ) মিশ্রভাষায়
  4. ঘ) আঞ্চলিক ভাষায়
ব্যাখ্যা
সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়। 
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।

উৎস: অষ্টম শ্রেণীর ব্যকরণ বই।
.
Hasan is always admired for his great political _________.
  1. ক) appreciation
  2. খ) viability
  3. গ) sharpness
  4. ঘ) distinction
ব্যাখ্যা

• sharpness
English Meaning: the ability to make good judgments and take quick decisions.
Bangla Meaning: তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।

শূন্যস্থানে sharpness ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থ: আরিফ সর্বদা তার সূক্ষ্ম বিচার শক্তির জন্য প্রশংসিত হয়।

Source: merriam-webster Dictionary.
.
Select the correct meaning of the 'Wary'
  1. ক) unsafe
  2. খ) regardless
  3. গ) alert
  4. ঘ) reckless
ব্যাখ্যা

Wary শব্দের অর্থ হচ্ছে সতর্ক। অপরদিকে, alertঅর্থ হচ্ছে সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
অর্থাৎ Wary এর সমার্থক হচ্ছে alert .

Others Opton & Meaning:
Unsafe- বিপজ্জনক।
Regardless- চিন্তা/বিবেচনা না করে।
Reckless-অগ্রাহ্য করে এমন; বেপরোয়া; অপরিণামদর্শী; অসংযত।

Source: Accessible Dictionary.
১০.
Look at the running boy. Here 'running' is a/an?
  1. ক) Infinitive
  2. খ) Participle
  3. গ) Gerund
  4. ঘ) Verbal Noun
ব্যাখ্যা

• Present participle দ্বারা চলমান sense বােঝায়।
- 'Look at the flying bird' - বাক্যে flying শব্দটি noun ‘bird’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে।
- তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।
- সুতরাং, এটি Participle.

• Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb-adjective.

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain.
১১.
Would you mind _________ to the market with me?
  1. ক) to have
  2. খ) to go
  3. গ) going
  4. ঘ) having
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে going.

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving some money?
১২.
The correct meaning of 'Fidelity' is-
  1. ক) piety
  2. খ) Susceptibility
  3. গ) Respectability
  4. ঘ) Paltry
ব্যাখ্যা
 
• Fidelity শব্দের অর্থ হচ্ছে আনুগত্য; বিশ্বস্ততা। অপরদিকে,piety শব্দের অর্থ হচ্ছে আনুগত্য।
অর্থাৎ Fidelity এর সমার্থক হচ্ছে piety.

Others Opton & Meaning:
Susceptibility - সংবেদনশীলতা; গ্রহণশীলতা; গ্রাহকত্ব।
Respectability - শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।
Paltry - তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।
Example: They have never wavered in their fidelity to the cause of freedom

Source:
Accessible and merriam-webster Dictionary.
১৩.
Shut the door বাক্যটির passive voice কোনটি?
  1. ক) You should shut the door.
  2. খ) Let the door should be shut for me.
  3. গ) Let the door be shut for me.
  4. ঘ) Let the door shut for me.
ব্যাখ্যা

•Shut the door r = দরজাটি বন্ধ করো। 
বাক্যটি imperative sentence.

• যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে। Imperative sentences express request, order, advice, command, and suggestion.

 Imperative Sentence এর Voice change করার ক্ষেত্রে-
1. Let নিতে হয় ।
2. Object নিতে হয় ।
3. Be নিতে হয় ।
4. মূল verb এর past participle নিতে হয় ।
• সে অনুসারে Let the door be shut for me. হবে। 
১৪.
They as well as he _____ committed to their words.
  1. ক) are
  2. খ) is
  3. গ) will
  4. ঘ) was
ব্যাখ্যা
• কোন বাক্যের মধ্যে As well as, along with, together with, accompanied by ইত্যাদি দ্বারা একাধিক Noun বা Pronoun যুক্ত হলে পূর্বের Noun/pronoun অনুযায়ী Verb বসে।
• বাক্যের প্রথম Pronoun হলো They তাই 'are' বসবে।
They as well as he _____ committed to their words.
• বাক্যের অর্থ -  তারা এবং সে তাদের কথার ব্যাপারে দ্বায়বদ্ধ।
১৫.
The train _______ after I had reached the station.
  1. ক) had reached
  2. খ) reached
  3. গ) reach
  4. ঘ) was reached
ব্যাখ্যা
অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি Past Perfect আর অন্যটি Past Indefinite হয়।
সাধারণত before-এর পূর্বে এবং after-এর পরে Past Perfect Tense হয়, অন্য অংশে হয় Past Indefinite.

তাই সঠিক উত্তর হবে: The train reached after I had reached the station.
১৬.
The antonym of ’Fresh' is-
  1. ক) hard
  2. খ) acute
  3. গ) adulterated
  4. ঘ) rough
ব্যাখ্যা
• Fresh অর্থ বিশুদ্ধ, এর antonym হবে 'adulterated' 

Antonym: 
- Adulterated (ভেজাল), Sullied (কলঙ্কিত), Unclean (অপরিষ্কার), Filthy (নোংরা), Nasty (কদর্য, অশ্লীল), Greasy (ময়লাযুক্ত)। 
Synonyms:
- Spotless (দাগহীন; পরিষ্কার), Unspoiled (নষ্ট নয়), Fresh (টাটকা; তাজা), Clean (নিষ্কলুষ), Pure (নির্মল, পবিত্র)।  

অপরদিকে, অপশনের অন্য শব্দগুলো হল: 
-Hard অর্থ শক্ত; কঠিন।
- Rough অর্থ রুক্ষ।
- Acute অর্থ প্রকট।

Source: live mcq lecture Accessible Dictionary
১৭.
We asked Rahim why he _____ telephoned earlier.
  1. ক) did not
  2. খ) has not
  3. গ) was not
  4. ঘ) had not
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি past perfect tense এ আছে। 
- Subject + had + verb এর past participle + Extension.
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had not।
- Complete sentence: We asked him why he had not telephoned earlier.
১৮.
Hamlet, Othello, Macbeth, and are the three greatest _______ of Shakespeare.
  1. ক) plays
  2. খ) tragedies
  3. গ) novels
  4. ঘ) comedies
ব্যাখ্যা
Shakespeare এর কিছু বিখ্যাত Tragedy নাটক হলো: 
- Mecbeth,
- Hamlet,
- Othello,
- King Lear,
- Julius Caesar.

আর তাঁর কিছু বিখ্যাত কমেডি নাটক হলো:
- All's Well that end's well;
-  As you like it;
- A Mid Summer Night's Dream;
- The Tempost ইত্যাদি।

এখানে সঠিক উত্তর Play হবে না, Tragedies বেশি যুক্তিযুক্ত। কারণ Play বিভিন্ন ধরনের হতে পারে।
এখানে প্রশ্নের ৩টিই Play এর Tragedies শ্রেণির অন্তর্ভুক্ত।

Source: Brittanica.
১৯.
The girl takes _____ her grandmother.
  1. ক) to
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) after
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - 'after'
• Take after: resemble a parent or ancestor; সদৃশ হওয়া।
• Look after: to take care of; দেখাশুনা করা।
Example:
- The boy takes after his grandfather.
- The rest of us take after our mother.
- The girl looks after her father.

Source
: merriam-webster Dictionary.
২০.
Anyone can get a prize from this competition. What kind of pronoun 'Anyone' is?
  1. ক) Relative
  2. খ) Indefinite
  3. গ) Reciprocal
  4. ঘ) Reflexive
ব্যাখ্যা
• 'Anyone' is Indefinite pronoun.
• অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হলো:
- all, one, none, any, anybody, anyone, some ইত্যাদি।

অন্যদিকে, 
» Relative pronoun
- Whom, who, whose, which,that ইত্যাদি শব্দ গুলো যদি দুটি বাক্যের বা clause এর মাঝে বসে দুইটি clause এর মধ্যে relation তৈরি করে তবে তাদের relative pronoun বলে।

» Reciprocal pronoun: 
- যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
- যেমন- each other, one another.

 » Reflexive pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain
২১.
If I had a telephone_______
  1. ক) I might have called
  2. খ) I would call myself
  3. গ) I would have called myself
  4. ঘ) I will call myself
ব্যাখ্যা
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would call myself.
- Complete Sentence: If I had a typewriter I would call myself.
২২.
Select the correct sentence -
  1. ক) I, he, and you are guilty.
  2. খ) I, you, and he are guilty.
  3. গ) he, you, and I am guilty.
  4. ঘ) I, you, and he is guilty.
ব্যাখ্যা

• দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I, you and he are guilty. 

কিন্তু মনে রাখতে হবে,
কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, Lima & I are present.

 যেমন: You, he, and I are present 


২৩.
Translate into English- 'এই আমাদের বাংলা, আমাদের জন্মভূমি'।
  1. ক) Our Bengal, our native country.
  2. খ) This is our Bengal, our native country.
  3. গ) It is Bangla, our native Country.
  4. ঘ) This is our Bengal, this is our country.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক অনুবাদ হবে 'This is our Bengal, our native country.'
এছাড়াও-
আরও কিছু Translation হলো 
» Oil your own machine- নিজের চরকায় তেল দাও।
» To cut off one's nose to spite one's face- নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
»Ill got,ill spent.- পাপের ধন প্রায়শ্চিত্তে হয়।

Source: Applied English Grammar and Composition, P.C.DAS
২৪.
tanθ √(1- sin2θ) = কত?
  1. ক) cosθ
  2. খ) tanθ
  3. গ) sinθ
  4. ঘ) cotθ
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ √(1- sin2θ) = কত?

সমাধান: 
tanθ √1- sin2θ
= tanθ√cos2θ
= tanθ × cosθ
= (sinθ/cosθ) × cosθ
= sinθ
২৫.
5x2 + 8x - 4 এর একটি উৎপাদক x + 2 হলে অপরটি কত?
  1. ক) 5x - 4
  2. খ) 5x - 2
  3. গ) x - 10
  4. ঘ) 2x - 5
ব্যাখ্যা
প্রশ্ন: 5x2 + 8x - 4 এর একটি উৎপাদক x + 2 হলে অপরটি কত?

সমাধান:
5x2 + 8x - 4
= 5x2 + 10x - 2x - 4
= 5x(x + 2) - 2(x + 2)
= (x + 2) (5x - 2)

যেহেতু 5x2 + 8x - 4 এর একটি উৎপাদক x + 2 এবং অপর উৎপাদক 5x - 2.
২৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট?
  1. ক) ২৩/৩০
  2. খ) ১৩/১৫
  3. গ) ৫/৬
  4. ঘ) ১৯/২৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
এখানে,
২৩/৩০ = ০.৭৬৬৭
১৩/১৫ = ০.৮৬৬৭
৫/৬ = ০.৮৩৩
১৯/২৬ = ০.৭৩১


∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৯/২৬ সবচেয়ে ছোট।
২৭.
কোনো পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন বাংলা, ২৬ জন গণিত এবং ৪ জন বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে। কতজন শিক্ষার্থী বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি?
  1. ক) ১০ জন
  2. খ) ৩ জন
  3. গ) ১২ জন
  4. ঘ) ৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন বাংলা, ২৬ জন গণিত এবং ৪ জন বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে। কতজন শিক্ষার্থী বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি?

সমাধান:
বাংলায় পাস করে, P(B) = ২২ জন
গণিতে পাস করে, P(M) = ২৬ জন
বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে, P(B ∩ M) = ৪ জন
বাংলা বা গণিতে পাস করে = P(B ∪ M)

আমরা জানি,
P(B ∪ M) = P(B) + P(M) - P(B ∩ M)
= ২২ + ২৬ - ৪
= ৪৪
∴ বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি = ৫৬ - ৪৪ = ১২ জন
২৮.
পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?

সমাধান:
পাঁচটি সংখ্যার গড় ৩৫
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৩৫ × ৫) = ১৭৫
শেষ দুটি সংখ্যার সমষ্টি = (১৭৫ - ৬৫) = ১১০

∴ শেষ দুটি সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
২৯.
যদি x + 2/x = 3 হলে x3 + 8/x3 এর মান কত?
  1. ক) 10
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: ‍যদি x + 2/x = 3 হলে x3 + 8/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2/x = 3

প্রদত্ত রাশি = x3 + 8/x3
= (x)3 + (2/x)3
= (x + 2/x)3 - 3 . x . 2/x (x + 2/x)
= (3)3 - 3 . 2 . 3
= 27 - 18
= 9
৩০.
কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১১ বেশী হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১১ বেশী হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ৩ক + ৫ = ক + ১১
বা, ৩ক - ক = ১১ - ৫
বা, ২ক = ৬
∴  ক = ৩
∴ সংখ্যাটি ৩
৩১.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩২ বর্গফুট
  2. খ) ১৬ বর্গফুট
  3. গ) ৬৪ বর্গফুট
  4. ঘ) ১২৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৪ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৪ ফুট
= ৪√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৪√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৪√২) 
= ১৬ × ২ বর্গফুট 
= ৩২ বর্গফুট
৩২.
7 + 13 + 19 + ................  ধারাটির কোন পদ 79?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + ................  ধারাটির কোন পদ 79?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 6

ধরি,
ধারাটির n তম পদ 79

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, 
79 = 7 + (n - 1)6
⇒ 7 + 6n - 6 = 79
⇒ 6n + 1 = 79
⇒ 6n = 79 - 1
⇒ n = 78/6
∴ n = 13 

∴ ধারাটির 13 তম পদ 79
৩৩.
বার্ষিক ১২% সরল মুনাফায় ১৬০০০ টাকার ৪ বছরে সবৃদ্ধি মূলধন কত?
  1. ক) ৭৬৮০ টাকা
  2. খ) ৮৩২০ টাকা
  3. গ) ২৩৬৮০ টাকা
  4. ঘ) ২২৬৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% সরল মুনাফায় ১৬০০০ টাকা ৪ বছরে সবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ১৬০০০
মুনাফার হার, r = ১২% = ১২/১০০
সময়, n = ৪ বছর

আমরা জানি,
I = Pnr
= ১৬০০০ × ৪ × ১২/১০০
= ৭৬৮০

∴ সবৃদ্ধি মূলধন = ১৬০০০ + ৭৬৮০
= ২৩৬৮০ টাকা
৩৪.
log2(1/16) = কত?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) - 4
  4. ঘ) - 5
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/16) = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
log2(1/16)
= log2(1/24)
= log2(2- 4)
= - 4 × log22
= - 4 × 1
= - 4
৩৫.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 64 বর্গমিটার
  2. খ) 128 বর্গমিটার
  3. গ) 288 বর্গমিটার
  4. ঘ) 228 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = x মিটার
∴ দৈর্ঘ্য = 2x মিটার

প্রশ্নমতে,
2(2x + x) = 48
⇒ 6x = 48
⇒ x = 8
∴ x = 8 

∴ আয়তাকার ঘরের বিস্তার = 8 মিটার
∴ দৈর্ঘ্য = 2x = 2 × 8 = 16 মিটার

∴ ক্ষেত্রফল = (16 × 8) = 128 বর্গমিটার
৩৬.
কোন ছাত্রাবাসের ৩০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১৫ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
  1. ক) ১০ দিন
  2. খ) ১২ দিন
  3. গ) ১৫ দিন
  4. ঘ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ছাত্রাবাসের ৩০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১৫ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?

সমাধান:
এখানে,
অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন = ১৫ দিন
মোট লোক = (৩০ + ১৫) জন = ৪৫ জন।

এখন,
৩০ জনের খাবার আছে ১৫ দিনের
১ জনের খাবার আছে ১৫ × ৩০ দিনের
∴ ৪৫ জনের খাবার আছে (১৫ × ৩০)/৪৫ দিনের
= ১০ দিনের।
৩৭.
৩/৭ , ৭/৮ এবং ৫/১২ এর গ.সা.গু কত?
  1. ক) ১৬৮
  2. খ) ১/৮৪
  3. গ) ১/১৬৮
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৭ , ৭/৮ এবং ৫/১২ এর গ.সা.গু কত?

সমাধান: 
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ৩, ৭, ৫ এবং হর ৭, ৮, ১২

৩, ৭, ৫ গ.সা.গু = ১
৭, ৮, ১২ ল.সা.গু = ১৬৮

আমরা জানি,
গ.সা.গু = ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
= ১/১৬৮

∴ নির্ণেয় গ.সা.গু = ১/১৬৮
৩৮.
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) রম্বস
  3. গ) সামান্তরিক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -

সমাধান:
আয়তক্ষেত্র : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
৩৯.
১৬৮, ১২০, ৮০ এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ক) ৪৯
  2. খ) ৪৪
  3. গ) ৫০
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬৮, ১২০, ৮০ এর পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
১৬৮ = ১৩ - ১
১২০ = ১১ - ১
৮০ = ৯ - ১


∴ পরবর্তী সংখ্যাটি = ৭ - ১
= ৪৮
৪০.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = a
ছোট সংখ্যাটি = a - 1

প্রশ্নমতে, 
a2 - (a - 1)2 = 15
⇒ a2 - (a2 - 2a + 1) = 15
⇒ a2 - a2 + 2a - 1 = 15
⇒ 2a = 16
∴ a = 8

∴ বড় সংখ্যাটি a = 8
∴ ছোট সংখ্যাটি = a - 1 = (8 - 1) = 7

∴ সংখ্যাদ্বয়ের যোগফল = 8 + 7 = 15
৪১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৮ মিটার এবং উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১০৮ বর্গমিটার
  2. খ) ৫৪ বর্গমিটার
  3. গ) ২৭ বর্গমিটার
  4. ঘ) ৫৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৮ মিটার এবং উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
ধরি,
ভূমি = ১৮ মিটার
উচ্চতা = ১৮/৩ মিটার = ৬ মিটার

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ১৮ × ৬
= ৫৪ বর্গমিটার
৪২.
দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ১৮৮
  3. গ) ৩৮৮
  4. ঘ) ২৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৪৮ এবং তাদের অন্তর ৬ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = y

প্রশ্নমতে,
x + y = 48 ........... (i)
x - y = 6 ............. (ii)

(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27

x এর মান (i) এ বসিয়ে পাই, 
27 + y = 48
⇒ y = 48 - 27 
∴ y = 21

∴ সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল = 272 - 212
= 729 - 441
= 288
৪৩.
'How to Avoid a Climate Disaster' বইটি কে লিখেছেন?
  1. ক) এডাম স্মিথ
  2. খ) প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য
  3. গ) বিল গেটস
  4. ঘ) লেরি পেইজ
ব্যাখ্যা
- 'How to Avoid a Climate Disaster'-এর রচয়িতা- বিল গেটস।
- বইটি হচ্ছে -জলবায়ু বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে। 
- বইটিতে বিল গেটস জলবায়ু বিপর্যয় এড়াতে কীভাবে পৃথিবী শূন্য গ্রীনহাউস গ্যাস নির্গমনে যেতে পারে তার জন্য একটি বিস্তৃত, ব্যবহারিক-এবং অ্যাক্সেসযোগ্য-পরিকল্পনা নির্ধারণ করেছেন৷
- তিনি তার বইতে বলেন আমাদের প্রয়োজন প্রতি বছর বায়ুমণ্ডল থেকে ৫১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস অপসারণ করতে হবে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৪.
নিচের কোনটি সবচেয়ে বড় তথ্য সংরক্ষনের একক?
  1. ক) পেটা বাইট
  2. খ) গিগা বাইট
  3. গ) মেগা বাইট
  4. ঘ) টেরা বাইট
ব্যাখ্যা
- ১ পেটা বাইট = ১০০০ টেরা বাইট
- ১ টেরা বাইট = ১০০০ গিগা বাইট
- ১ গিগা বাইট = ১০০০ মেগা বাইট
- ১ মেগা বাইট = ১০০০ কিলোবাইট

উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই -প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৫.
মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ৭ নম্বর
  2. খ) ৮ নম্বর
  3. গ) ৯ নম্বর
  4. ঘ) ১০ নম্বর
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।

- চট্টগ্রাম-১নং সেক্টর,
- ঢাকা-২ নং সেক্টর,
- রাজশাহী-৭ নং সেক্টর,
- মুজিব নগর-৮ নং সেক্টর,
- সুন্দরবন-৯ নং সেক্টর,

সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট।
৪৬.
১৯৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি?
  1. ক) পার্ক অফ প্রিন্সেস
  2. খ) গ্রিন ভ্যালি
  3. গ) বাহাদুরশাহ পার্ক
  4. ঘ) ন্যাশনাল পার্ক
ব্যাখ্যা
• বাহাদুর শাহ পার্ক:
- 'বাহাদুর শাহ পার্ক' এর পূর্বনাম ভিক্টোরিয়া পার্ক। 
-  'বাহাদুর শাহ পার্ক' সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি স্থান। 
- পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত। 
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। 
- তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। 
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। 
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।
 
উৎস : ঢাকা জেলা ওয়েবসাইট।
৪৭.
সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) দক্ষিন সুদান
  3. গ) সুইডেন
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
• ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস:
- ২৭ ফেব্রুয়ারি,২০২৩ সালে ৪৫ বছর পর রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়।
- এ সময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
- এ সফরে ৪৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস চালু ও দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সইকরা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৪৮.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা কথা বলা আছে?
  1. ক) ৬৩
  2. খ) ৬২
  3. গ) ৬১
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৬১ নং অনুচ্ছেদে 'সর্বাধিনায়কতা' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬২ নং অনুচ্ছেদে 'প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬০ নং অনুচ্ছেদে 'স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা' কথা বলা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬৯ নং অনুচ্ছেদে 'শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড' কথা বলা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪৯.
কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
  1. ক) ১৯৫৮
  2. খ) ১৯৫৬
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫২
ব্যাখ্যা
- ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়।
- গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করে। 
- পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। 
- জাতীয় পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের (১৬ ফেব্রুয়ারি ১৯৫৬) এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আদেলউদ্দিন আহমদের (১৯১৩-১৯৮১) দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া।
৫০.
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত ছিল?
  1. ক) ১৩
  2. খ) ১২
  3. গ) ১১
  4. ঘ) ১০
ব্যাখ্যা
- মালিক মন্ত্রীসভার সদস্য সংখ্যা - ১০ জন ছিল।

- তা নিম্নে দেওয়া হল:
- ড. আব্দুল মোতালেব মালিক (পূর্ব পাকিস্তান) - "স্বাস্থ্য, শ্রম, পরিবার পরিকল্পনা, যোগাযোগ"।
- সর্দার আব্দুর রশীদ - স্বরাষ্ট্র এবং কাশ্মীর বিষয়ক, রাজ্য এবং সীমান্ত অঞ্চল"।
-. জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুদ্দিন (পূর্ব পাকিস্তান)" - "শিল্প এবং প্রাকৃতিক সম্পদ"।
- নওয়াব মুজাফফ্ফর আলী কিষবিলাস -অর্থ।
 - জনাব মোহাম্মদ সামসুল হক - শিক্ষা এবং বিজ্ঞান গবেষক।
- নওয়াবজাদা মোহাম্মদ শের আলী খান - তথ্য এবং জাতীয় বিষয়ক।
- জনাব ইহসানুল হক - বাণিজ্য।
- জনাব মাহমুদ আব্দুল্লাহ হারূন - কৃষি এবং করবিষয়ক।
- জনাব এলভিন রবার্ট কর্ণেলিয়াস - আইন।
- ড: গোলাম ওয়াহিদ চৌধুরী - যোগাযোগ।

উৎস:songramernotebook.com
৫১.
নিচের কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) লক্ষ্মীপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
বাপবিবোর্ড এর কার্যক্রম:
- পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই- বান্দরবান জেলায়
- মোট পল্লী বিদ্যুৎ সমিতি ৮০ টি।
- অনুমোদিত প্রকল্প ৮৪ টি।
- অন্তর্ভুক্ত জেলা ৬১ টি।
- অন্তর্ভুক্ত উপজেলা ৪৬২ টি ( ৪৬১ টি অন-গ্রিড এবং ০১ অফ-গ্রিড)।
- শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৪৬২।

তথ্যসূত্র: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
৫২.
ডেঙ্গুজ্বর কোন ধরণের ‘মশার’ মাধ্যমে ছড়ায়?
  1. ক) স্ত্রী হেমাগোগাস মশা
  2. খ) স্ত্রী অ্যানোফিলিস মশা
  3. গ) স্ত্রী এডিস মশা
  4. ঘ) স্ত্রী কিউলেক্স মশা
ব্যাখ্যা
- স্ত্রী এডিস   মশা ডেঙ্গু রোগ ছড়ায়। 
- ডেঙ্গুজ্বর (Dengue)  প্রধানত এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় এলাকার একটি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি।
- ডেঙ্গু ভাইরাস Flaviviridae গোত্রভুক্ত, যার প্রায় ৭০ ধরনের ভাইরাসের মধ্যে আছে ইয়োলো ফিভার (yellow fever) ও কয়েক প্রকার এনসেফালাইটিসের ভাইরাস।
- ডেঙ্গুজ্বরের অনুরূপ একটি রোগের মহামারীর প্রথম তথ্য পাওয়া যায় ১৭৭৯ ও ১৭৮০ সালে চিকিৎসা সংক্রান্ত বইপুস্তকে।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতায় প্রথম ডেঙ্গুজ্বর শনাক্ত হয়।
- ১৮৭১-৭২ সালে এ রোগ মহামারী আকারে দেখা দেয়।
- মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে।
- শীতকালে এই জ্বর হয় না বললেই চলে।
- শীতে লার্ভা অবস্থায় ডেঙ্গু মশা অনেক দিন বেঁচে থাকতে পারে।
- বর্ষার শুরুতেই সেগুলো থেকে নতুন করে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা বিস্তার লাভ করে।

সূত্র: WHO Website.
৫৩.
যুক্তরাজ্যের হাউজ অব কমন্স-এ বাংলাদেশী বংশোদ্ভুত এম,পি -
  1. ক) আয়েশা হক
  2. খ) রূপা হক
  3. গ) আনোয়ারা হক
  4. ঘ) রেজওয়ানা হক
ব্যাখ্যা
যুক্তরাজ্যের হাউজ অব কমন্স-এ বাংলাদেশী বংশোদ্ভুত এম,পি - রূপা হক

চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হলেন:
- রুশনারা আলী,
- রূপা হক,
- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক
- আফসানা বেগম।

তথ্যসূত্র: ডয়চে ভেলে নিউজ।