ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ৬ প্রশ্ন
১.
কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
ক
ক) শীত+ঋত=শীতার্ত
খ
খ) পরম+ইশ=পরমেশ
গ
গ) বন+ঔষধি=বনৌষধি
ঘ
ঘ) যথা+ইস্ট=যথেষ্ট
ব্যাখ্যা
শীত+ঋত=শীতার্ত, পরম+ঈশ=পরমেশ, বন+ওষধি=বনৌষধি, যথা+ইষ্ট=যথেষ্ট। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
২.
বাংলা স্বরসন্ধির উদাহরণ কোনটি?
ক
ক) পুনর্জীবন
খ
খ) শাঁখারি
গ
গ) সংস্কৃত
ঘ
ঘ) সঞ্চয়
ব্যাখ্যা
বাংলা শব্দের স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বাংলা স্বরসন্ধি বলে। যেমনঃ শাঁখা+আরি= শাঁখারি। এরূপ রূপালি, কতেক, নিন্দুক, হিংসুক ইত্যাদি। শুভেচ্ছা, যথেষ্ট, বিদ্যালয় ও মহার্ঘ হলো সংস্কৃত স্বরসন্ধি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
৩.
কোন সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয়?
ক
ক) দ্বন্দ্ব
খ
খ) অলুক দ্বন্দ্ব
গ
গ) কর্মধারয়
ঘ
ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪.
'চন্দ্রমুখ' শব্দটির ব্যাসবাক্য-
ক
ক) মুখ চন্দ্রের ন্যায়
খ
খ) চন্দ্রের ন্যায় মুখ
গ
গ) চাদের মত মুখ
ঘ
ঘ) চন্দ্রের মত মুখ
ব্যাখ্যা
'চন্দ্রমুখ' শব্দটির ব্যাসবাক্য হলো মুখ চন্দ্রের ন্যায়। সিংপুরুষ- পুরুষ সিংহের ন্যায়। এদুটি উপমিত কর্মধারয় সমাস। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫.
'ক্রোধানল' শব্দটি কোন সমাস?
ক
ক) দ্বিগু
খ
খ) কর্মধারয়
গ
গ) তৎপুরুষ
ঘ
ঘ) বহুব্রীহি'
ব্যাখ্যা
ক্রোধানল' শব্দটি রূপক কর্মধারয় সমাস। ক্রোধ রূপ অনল= ক্রোধানল। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬.
উপশহর শব্দটি কোন সমাস?
ক
ক) দ্বিগু
খ
খ) বহুব্রীহি
গ
গ) অলুক দ্বন্দ্ব
ঘ
ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে,তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমনঃ উপশহর, আকণ্ঠ, নির্জল। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা