ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত ২টি ভিন্ন রাস্তা আছে। শাহবাগ থেকে মালিবাগ পর্যন্ত ৩টি ভিন্ন রাস্তা আছে। মালিবাগ থেকে বনানী পর্যন্ত ৪টি ভিন্ন রাস্তা আছে। ঢাকা সিটি কলেজ থেকে বনানী পর্যন্ত মোট কতটি ভিন্ন পথ আছে?
সমাধান:
দেওয়া আছে,
ঢাকা সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা = ২টি
শাহবাগ থেকে মালিবাগ পর্যন্ত রাস্তা = ৩টি
মালিবাগ থেকে বনানী পর্যন্ত রাস্তা = ৪টি
∴ মোট ভিন্ন পথের সংখ্যা = ২ × ৩ × ৪ = ২৪ টি
সুতরাং, ২৪টি ভিন্ন পথ আছে।