পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
১) এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর। ২) ভাইরাস, ব্যাকটেরিয়া, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী নয়?
  1. ক) গ্রাফাইট
  2. খ) নিকেল
  3. গ) কপার
  4. ঘ) কপার সালফেট
ব্যাখ্যা
যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। যেমনঃ লোহা, কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি ইলেকট্রনীয় পরিবাহী। কপার সালফেট, সালফিউরিক এসিড, পানি, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী অর্থাৎ এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
[সূত্রঃ রসায়ন নবম-দশম শ্রেণি]
.
ড্রাই সেল হলো-
  1. ক) শুকনো কোষ
  2. খ) এক ধরনের গ্যালভানিক কোষ
  3. গ) কোষাগার
  4. ঘ) এক ধরনের ইলেকট্রোডস
ব্যাখ্যা
ড্রাই সেল এক ধরনের গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আমরা সাধারণত টর্চলাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি৷
[সূত্রঃ রসায়ন নবম-দশম শ্রেণি]
.
সর্বপ্রথম পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ দেখান-
  1. ক) বেকরেল
  2. খ) রন্টজেন
  3. গ) জন ডাল্টন
  4. ঘ) বেইন
ব্যাখ্যা
সর্বপ্রথম বেকেরেল ১৮৯৬ সালে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ দেখান।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
.
তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোনটি নিসৃত হয় না?
  1. ক) আলফা
  2. খ) বিটা
  3. গ) গামা
  4. ঘ) এক্স রে
ব্যাখ্যা
তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। গলগন্ড রোগ নির্ণয়ে, টিউমার, ক্যান্সার ইত্যাদির চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
.
বাতজ্বর হয় কিসের সংক্রমণের ফলে?
  1. ক) স্ট্রেপটোকক্কাস
  2. খ) রেট্রোভাইরাস
  3. গ) ফাইলেরিয়া
  4. ঘ) মাইকোব্যাক্টেরিয়াম
ব্যাখ্যা
স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালির প্রদাহ, ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর, টনসিলের প্রদাহ অথবা মধ্যকর্ণের সংক্রামক রোগ বাতজ্বরের উল্লেখযোগ্য লক্ষণ। বিশেষ করে হৃদপিণ্ড এই রোগে আক্রান্ত হয়। হৃদপেশি এবং হৃদপিন্ডের কপাটিকা বা ভাল্ব অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ফলে হৃদপিন্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে পারে না৷
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
.
শরীরের কোন অংশের মাংশপেশীর কার্যাবলি নষ্ট হওয়াকে কী বলে?
  1. ক) পারকিনসন
  2. খ) প্যারালাইসিস
  3. গ) স্ট্রোক
  4. ঘ) থাইরয়েড
ব্যাখ্যা
শরীরের কোন অংশের মাংসপেশীর কার্যাবলি নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে। প্যারালাইসিস সাধারণত স্ট্রোকের কারণে হয়। এছাড়া মেরুদন্ডের বা ঘাড়ের সুষুম্নাকাণ্ড আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিস হতে পারে।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
কোনটি কমে গেলে পারকিনসন রোগ হতে পারে?
  1. ক) রক্ত চলাচল
  2. খ) ডোপামিন
  3. গ) শ্বেত রক্তকণিকা
  4. ঘ) প্রজেস্টোরন
ব্যাখ্যা
মস্তিষ্ক থেকে ক্ষরিত হরমোন ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলা পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না। ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। এ রোগ সাধারণত ৫০ বছর বয়সের পরে হয়।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি পটাসিয়ামের আকরিক?
  1. ক) সল্টপিটার
  2. খ) লিমোনাইট
  3. গ) বক্সাইট
  4. ঘ) চুনাপাথর
ব্যাখ্যা
যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। পটাসিয়ামের আকরিক হলো সল্টপিটার (KNO₃)।
সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বই৷
.
কোন যৌগের ক্ষার হবার শর্ত হলো-
  1. ক) যৌগটিতে হাইড্রক্সাইড যৌগমূলক থাকতে হবে
  2. খ) যৌগটি পানিতে দ্রবীভূত হতে হবে
  3. গ) পানিতে দ্রবীভূত হবে না
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
ধাতু বা ধাতুর মত ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। কোন যৌগের ক্ষার হবার শর্ত হলো- যৌগটিতে হাইড্রক্সাইড যৌগমূলক থাকতে হবে এবং যৌগটি পানিতে দ্রবীভূত হতে হবে।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
১০.
রেডিয়াম আবিষ্কার করেন-
  1. ক) পিয়ারে কুরি
  2. খ) মেরি কুরি
  3. গ) রাদারফোর্ড
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
১৮৯৯ সালে পিয়ারে কুরি এবং মেরি কুরি সর্বপ্রথম রেডিয়াম আবিষ্কার করেন৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বোর্ড বই