পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
Exam -10 Writers from other countries (USA, Russia, French, German, Indian and other), Nobel Prize, Greek literature and others (Part - 01) & (Part - 02) [Live Class: 13 & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
Who is the young boy that admires and helps the old man in the novel ''The Old Man and the Sea' ?
  1. ক) Santiago
  2. খ) Manolin
  3. গ) Marlin
  4. ঘ) Roberto
সঠিক উত্তর:
খ) Manolin
উত্তর
সঠিক উত্তর:
খ) Manolin
ব্যাখ্যা
♦ The Old Man and the Sea: 
- এটি Ernest Hemingway লিখিত একটি short heroic novel.
- এটি 1952 সালে প্রকাশিত হয়।
- Santiago হলো এর কেন্দ্রীয় চরিত্র।
- তিনি একজন old Cuban fisherman.

- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কিউবান জেলে Santiago, টানা ৮৪ দিন ধরে সে কোন মাছ ধরতে সক্ষম হয়নি।
- তার একজন ক্ষুদে সহকারী ছিল, নাম Manolin. যে তার পরিবারের বারণ সত্ত্বেও বৃদ্ধ জেলে Santiago এর সহচর্য ছাড়ে না। 
- Santiago এবং Manolin এর সম্পর্ক অনেকটা গুরু শিষ্যর মতো। বৃদ্ধের অভিজ্ঞতার ঝুলি থেকে সমৃদ্ধ হতে চায় কিশোর Manolin.

- একদিন সমুদ্রের বেশ গভীরে এবং এবং অনেক দূরে চলে যায় Santiag, শেষমেষ সে একটি বৃহৎ মার্লিন মাছ ধরতে পারে।
- টানা তিনদিন এটি নিয়ে সে প্রচেষ্টা চালিয়ে যায়, কিন্তু হাঙ্গরের দল মাছটি ভক্ষণ করে ফেলে। এবং সে প্রচন্ড ক্লান্ত অবস্থায় কেবল মাছের কঙ্কাল নিয়ে বাড়ি ফিরে আসে।

• Ernest Hemingway:
- তিনি একজন American writer.
- তিনি একজন novelist এবং short-story writer.
- তিনি 1954 সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works:
- A Farewell to Arms
- A Moveable Feast
- Across the River and Into the Trees
- Death in the Afternoon
- For Whom the Bell Tolls
- Green Hills of Africa
- Hills like White Elephants
- In Our Time
- Islands in the Stream
- The Fifth Column
- The Old Man and the Sea

Source: Britannica.
.
The literary work 'Moby Dick' centers on what?
  1. ক) A Seahorse
  2. খ) An Albatross
  3. গ) A Whale
  4. ঘ) A Dolphin
সঠিক উত্তর:
গ) A Whale
উত্তর
সঠিক উত্তর:
গ) A Whale
ব্যাখ্যা
♦ Moby Dick:
- প্রথম প্রকাশিত হয় লন্ডনে, ১৮৫১ সালে। প্রথমে এটির নাম ছিলো, The Whale. পরবর্তীতে, একমাস পরে নিউইয়র্কে এটি প্রকাশিত হয় বর্তমান নামে।
- তিমি মাছ শিকারী একটি জাহাজের অভিযানকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে।

- বর্ণনাকারীর নাম Ishmael, যে দু:সহ একটি সমুদ্র অভিযানের কাহিনী বর্ণনা করছে।
- Pequod নামক একটি তিমি শিকারী জাহাজে করে যে অভিযান সম্পাদিত হয়েছিল।
- জাহাজের ক্যাপ্টেন ছিল Captain Ahab নামক একজন পাগলাটে নাবিক যে Moby Dick নামক একটি তিমির আক্রমনে তার এক পা হারিয়েছিল।

- পরবর্তীতে বোঝা যায়, ক্ষেপাটে এবং বিকারগ্রস্ত নাবিক Captain Ahab এবার পণ করেছে যে করেই হোক Moby Dick কে হত্যা করবেই।
- সঙ্গীদের বারণ সত্ত্বেও সে তার সংকল্পে অটল থাকে ।
- শেষমেষ বিশালাকৃতির ভয়ংকর তিমি মাছটি জাহাজটি বিধ্বস্ত করে দেয় জাহাজের সকল যাত্রী মারা যায়
- বেঁচে যায় কেবল কাহিনীর বর্ণনাকারী Ishmael.


• Characters:
- Ishmael (Narrator)
- Ahab (Ship's Captain)
- Queequeg
- Starbuck etc.

• Herman Melville:
- তিনি একজন American Novelist, short-story writer ও poet.
- Herman Melville, is the author of the novel 'Moby Dick'

• His famous novels:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
.
In "One Hundred Years of Solitude", Gabriel García Márquez sketched the story of-
  1. ক) Buendia Family
  2. খ) Kuraishi Family
  3. গ) Goldsmith Family
  4. ঘ) Beckham Family
সঠিক উত্তর:
ক) Buendia Family
উত্তর
সঠিক উত্তর:
ক) Buendia Family
ব্যাখ্যা
♦ One Hundred Years of Solitude:
- এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে স্প্যানীশ ভাষায় ।
- লেখকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস এটি। এই উপন্যাসের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। পাশাপাশি এখানে Magic realism এরও প্রয়োগ দেখা যায়।

- ১৮২০ থেকে ১৯২০: ১০০ বছরের উপনিবেশ পরবর্তী লাতিন আমেরিকান অশান্ত রাজনৈতিক ইতিহাস এবং সেই সাথে Buendía family এর সাত প্রজন্মের কাহিনী।
- José Arcadio Buendia যে কিনা এই পরিবারের প্রধান, তার স্ত্রী Úrsula কে সাথে নিয়ে প্রায় জনবিচ্ছিন্ন একটি স্থানে Macondo নামক একটি কাল্পনিক শহরের গোড়াপত্তন করেন।
- শহরের অধিবাসীদের উত্থান পতনের বিচিত্র কাহিনী উঠে এসেছে উপন্যাসটিতে। প্রথমদিকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকলেও ধীরে ধীরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হয় শহরটির।
- প্রেম, বিরহ, বিচ্ছেদ, মৃত্য, ক্ষমতা, দ্বন্দ্ব, বেদনা আর উপনিবেশ পরবর্তী সমাজের বিভিন্ন দিক ফুটে উঠেছে কাহিনীর বাঁকে বাঁকে ৷
- শেষে দেখা যায়, প্রলয়ংকারী হারিকেন ঝড়ে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। একমাত্র সদস্য হিসেবে বেঁচে থাকে, শতবর্ষী Aureliano Buendía যাকে পুরনো নঁথিপত্র ঘেঁটে তার পরিবারের ইতিহাস খুঁজতে দেখা যায়।

• Gabriel Garcia Marquez:
- তিনি একজন Colombian novelist.
- তাকে 20th century এর একজন মহান লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তিনি  1982 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

• Notable works:
- Love in the Time of Cholera
- News of a Kidnapping
- No One Writes to the Colonel
- One Hundred Years of Solitude
- The Leaf Storm

Source: Britannica
.
Boris Pasternak's 'Doctor Zhivago' is written on -
  1. ক) Industrial Revolution
  2. খ) American Revolution
  3. গ) French Revolution
  4. ঘ) Russian Revolution
সঠিক উত্তর:
ঘ) Russian Revolution
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Russian Revolution
ব্যাখ্যা
♦ Doctor Zhivago:
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।

কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.

• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.  
- The novel became an international bestseller. 
- It was published in Italy in 1957
.
"For Whom the Bell Tolls" is set in which city?
  1. ক) London
  2. খ) Rome
  3. গ) Segovia
  4. ঘ) Venice
সঠিক উত্তর:
গ) Segovia
উত্তর
সঠিক উত্তর:
গ) Segovia
ব্যাখ্যা
♦ For Whom the Bell Tolls:
- এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪০ সালে ।

• কাহিনী সংক্ষেপ:
- কাহিনী গড়ে উঠে স্পেনের Segovia শহরে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আমেরিকান শিক্ষক Robert Jordan. যে কিনা ফ্যাসিস্ট বিরোধী গেরিলা দলে যোগদান করে।
- তার উপর দায়িত্ব পড়ে একটি একটি ব্রীজ ধ্বংস করার। গেরিলা ক্যম্পে এ উপলক্ষে তাকে প্রায় ৭২ ঘন্টা অবস্থান করতে হয়। এসময়কে ঘিরেই মূলত: উপন্যাসের কাহিনী গড়ে উঠে ।
- María নাম্নী এক গেরিলা দলের সদস্য যে কিনা ফ্যাসিস্ট বাহিনীর কাছে ধর্ষিতা হয়েছিল, তার সাথে তার এসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
- অন্যান্য চরিত্রের মাঝে রয়েছে গেরিলা নেতা Pablo এবং তার স্ত্রী Pilar.
- Jordan শেষ পর্যন্ত ব্রীজটি ধ্বংস করতে সক্ষম হয় এবং তার সহযাত্রী María, Pablo, Pilar পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু Jordan গুরুতর জখম হওয়ার কারণে পালাতে পারেনা এবং María এর প্রতি ভালোবাসা পূনর্ব্যক্ত করে সে ফ্যাসিস্ট বাহিনীর হাতে মৃত্যুর প্রহর গুনতে থাকে।


• Ernest Hemingway:
- তিনি একজন American writer.
- তিনি একজন novelist এবং short-story writer.
- তিনি 1954 সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works:
- A Farewell to Arms
- A Moveable Feast
- Across the River and Into the Trees
- Death in the Afternoon
- For Whom the Bell Tolls
- Green Hills of Africa
- Hills like White Elephants
- In Our Time
- Islands in the Stream
- The Fifth Column
- The Old Man and the Sea

Source: Britannica.
.
Who of the following is the central character of 'The Trial'?
  1. ক) Franz K
  2. খ) Martin K
  3. গ) Adam L
  4. ঘ) Joseph K
সঠিক উত্তর:
ঘ) Joseph K
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Joseph K
ব্যাখ্যা
♦ The Trial:
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Joseph K
- একদিন সকালে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয় সে বুঝতে পারে না। দিনটি ছিল তার ত্রিশতম জন্মদিন।
- ক্রমেই আদালত এবং আইন কানুনের জটিলতা তার কেসকে ক্রমেই খারাপ পরিণতির দিকে নিয়ে যায়।
- এক পর্যায়ে সে নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ পোষণ করে। এমনকি সে প্রকৃতপক্ষে নির্দোষ হলেও সে এসব বিষয় নিয়ে সন্দেহে পতিত হয়।
- এভাবে ৩১ তম জন্মদিনে তাকে হত্যা করা হয়।
- যদিও সে শেষ পর্যন্ত জানতে পারে না ঠিক কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল ।

• Franz Kafka was a novelist, short story writer and an existentialist.

তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম - 
- The Metamorphosis
- The Trial
- The Castle
- Amerika

Source: Britannica.
.
Edgar Alan Poe's famous creation 'The Raven' is a/an -
  1. ক) short story
  2. খ) novel
  3. গ) drama
  4. ঘ) poem
সঠিক উত্তর:
ঘ) poem
উত্তর
সঠিক উত্তর:
ঘ) poem
ব্যাখ্যা
♦ The Raven
- Edgar Alan Poe রচিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলে অনেকে এটাকে গণ্য করেন।
- এটি  একটি কবিতা। 
- প্রকাশিত হয় ১৮৪৫ সালে। 
- এখানে দেখা যায়,  বর্ণনাকারী তার প্রেমাস্পদ, “Lenore” কে হারিয়ে যে অভিব্যক্তি করেন তা ফুঠে উঠেছে, Raven নামক একজন পাখির সাথে কথোপকথনে। 

• Edgar Alan Poe
- American short-story writer, poet, critic, and editor who is famous for his cultivation of mystery and the macabre.
- আধুনিক গোয়েন্দা কাহিনী ধর্মী রচনার অন্যতম পথিকৃত। ভৌতিক কাহিনী রচনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। 
- He is generally considered the inventor of the detective fiction genre.

Best Works: 
- The Tell-Tale Heart,
- The Raven,
- The fall of the house of usher,
- The Black Cat,
- The Oval Portrait,
- The Gold Bug,
- The Light House.
- Annabel Lee 
- Eleonora
- Eureka
.
Who is the author of 'The Ransom of Red Chief'?
  1. ক) W.H. Auden
  2. খ) Walt Whitman
  3. গ) William Faulkner
  4. ঘ) O. Henry
সঠিক উত্তর:
ঘ) O. Henry
উত্তর
সঠিক উত্তর:
ঘ) O. Henry
ব্যাখ্যা
♦ The Ransom of Red Chief:
- It is written by - O. Henry.

- তুমুল জনপ্রিয় ছোটগল্প ।
- Sam এবং Bill নামক দুইজন কিডন্যাপার একটি ধনী ব্যবসায়ীর সন্তান Johnny Dorset কে অপহরণ করে এবং তার বাবার কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করে ।
- কিন্তু Sam এবং Bill আবিস্কার করে তারা যাকে অপহরণ করেছে সে একটি দুষ্টু এবং বেপরোয়া স্বভাবের ছেলে। ভয় পাওয়ার পরিবর্তে সে উল্টো কিডন্যাপারদের মানসিকভাবে যন্ত্রনা দেওয়া শুরু করে।
একপর্যায়ে Sam এবং Bill, Johnny এর বাবার কাছে চিঠি লিখে এবং মুক্তিপণের বিপরীতে তারা উল্টো অনুরোধ করে টাকার বিনিময়ে হলেও যেন তিনি Johnny কে নিয়ে যান।
কিন্তু শেষমেষ যৎসামান্য মুক্তিপণের বিনিময়েই Johnny কে ফিরিয়ে আনা হয় । কিডন্যাপাররা শহর ছেড়ে পালিয়ে যায়। যদিও Johnny কিডন্যাপারদের সাথে পুনরায় মিলিত হবার আকাঙ্খা পোষণ করে।

• O' Henry:
- তিনি একজন American author.
- তিনি short-story writer.
- His tales romanticized the commonplace—in particular the life of ordinary people in New York City.

• Notable works:
- Heart of the West
- Houston Post, Postscripts
- Letters to Lithopolis
- O. Henry Encore
- O. Henryana
- Roads of Destiny
- Sixes and Sevens
- Strictly Business
- The Four Million
- The Furnished Room
- The Gift of the Magi

Source: Britannica.
.
What is the main theme of "The Gift of the Magi"?
  1. ক) Betrayal and revenge
  2. খ) Love and sacrifice
  3. গ) Greed and materialism
  4. ঘ) Hope and redemption
সঠিক উত্তর:
খ) Love and sacrifice
উত্তর
সঠিক উত্তর:
খ) Love and sacrifice
ব্যাখ্যা
♦ The Gift of Magi: 
- এটি O’ Henry রচিত।
- অত্যন্ত জনপ্রিয় একটি ছোটগল্প।
- Jim এবং Della দম্পত্তির কাহিনী।
- দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, যদিও তাদের জীবনে আছে অন্তহীন দারিদ্র।
- কোন এক ক্রিস্টমাসে তারা একে অপরকে সারপ্রাইজ গিফট প্রদান করতে চায়।

- Della এর ছিল ইর্ষণীয় লম্বা চুল, সে এই চুলগুলোর বিনিময়ে Jim এর পকেটঘড়ির জন্য একটা চেইন কেনার সিদ্ধান্ত নেয়।
- অপরদিকে Jim তার পকেটঘড়ি বিক্রি করে করে Della এর জন্য স্বর্ণখচিত চিরুনী কেনার সিদ্ধান্ত নেয় ।
- এরপর যখন তারা পরিস্থিতি অনুধাবন করে তাদের বহু যত্নে এবং ত্যাগের বিনিময়ে এই গিফটগুলো এখন একপ্রকার মূল্যহীন, তারা হতভম্ব হয়ে যায়।
- ভালোবাসা, উৎসর্গ, ত্যাগ ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর কারণে এই ছোটগল্পটি বিশ্বের নানা প্রান্তে তুমুল জনপ্রিয়।

• O’ Henry:
- O'Henry এর আসল নাম হচ্ছে William Sidney Porter.
- তিনি একজন আমেরিকান ছোটগল্প লেখক। 

• তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে:
- The Last Leaf,
- The Gift of the Magi,
- Cabbage Kings,
- Roads of Destiny,
- Sixes and Sevens. 

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture.
১০.
Ezra Pound is best known for his work in which genre of poetry?
  1. ক) Epic poetry
  2. খ) Sonnet
  3. গ) Imagist poetry
  4. ঘ) Haiku
সঠিক উত্তর:
গ) Imagist poetry
উত্তর
সঠিক উত্তর:
গ) Imagist poetry
ব্যাখ্যা
♦ Ezra Pound:
- তার পুরো নাম Ezra Loomis Pound.
- তিনি একজন American poet and critic. 
- তিনি একজন discerning and energetic entrepreneur of the arts who did more than any other single figure to advance a “modern” movement in English and American literature.
- Ezra Pound, English Literature এ exponents of Imagism বা  'Imagism' এর প্রবক্তা হিসাবে সুপরিচিত।
- Imagist Poetry এর উদাহরণ হিসাবে তিনি দুই লাইনের একটি কবিতা লিখেছিলেন, যার নাম In a Station of the Metro.

• কবিতাটি - 
'The apparition of these faces in the crowed
Petals on a wet, black though.'

• Some notable work:
- Umbra: Collected Poems
- Literary Essays
- Make it New
- Guide to Kulchur
- Homage to Sextus Properties
- Ripostes
- The Cantos
- Lustra
- Personae
- The Pisan Cantos 
- Trachinian Women, etc.

• অপশনে,
Haiku: The haiku is a Japanese poetic form that consists of three lines, with five syllables in the first line, seven in the second, and five in the third.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.