পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বানান ও ভাষা (Spelling and Language): বর্ণবিন্যাস ও শব্দগঠন, শুদ্ধবাক্য ও বাক্য গঠন, বিরাম চিহ্নের ব্যবহার, ভুল ও শুদ্ধ শনাক্তকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
  1. ক) LDSRHOEU
  2. খ) EYWVEBR
  3. গ) FIGNERL
  4. ঘ) SHMOACTI
ব্যাখ্যা
মানবদেহের অঙ্গগুলোর নাম - SHOULDER, EYEBROW, FINGER, STOMACH. অপশন খ, গ এবং ঘ এর মূল শব্দের সাথে অতিরিক্ত V, L, I যুক্ত আছে৷
.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন৷
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্তশাসন
  3. গ) স্বায়ত্ত্বশাসন
  4. ঘ) সায়ত্ত্বশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য) - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
.
নিচের কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ ঘটেছে?
  1. ক) বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা। আমার শাশুড়ি জানেন'।
  2. খ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, আমি জানিনা — আমার শাশুড়ি জানেন।''
  3. গ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
  4. ঘ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা, আমার শাশুড়ি জানেন'।''
ব্যাখ্যা
সঠিক যতিচিহ্ন সম্বলিত বাক্যঃ
বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
.
'EKTUYR' বর্ণগুলোকে সাজালে পাওয়া যায় _____ নাম।
  1. ক) একটি দ্বীপের
  2. খ) একটি দেশের
  3. গ) একটি প্রাণীর
  4. ঘ) একটি খেলার
ব্যাখ্যা
অক্ষরগুলকে সাজালে পাওয়া যায় একটি দেশের নাম TURKEY।
.
Choose the correctly spelt word.
  1. ক) ENTHUSAISM
  2. খ) ENTHUISASM
  3. গ) ENTHUSIASM
  4. ঘ) ENTHUSIASOM
ব্যাখ্যা
ENTHUSIASM - intense and eager enjoyment, interest, or approval.
.
কোন সমার্থক শব্দগুচ্ছটি অশুদ্ধ?
  1. ক) যবনিকা, সমাপ্তি, রফা
  2. খ) বাজী, হয়, তুরগ
  3. গ) পক্ষী, বিহগ, খ
  4. ঘ) গিরি, অচল, শৈল
ব্যাখ্যা

শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছঃ
ইতি - শেষ, যবনিকা, সমাপ্তি, রফা
অশ্ব - বাজী, হয়, তুরগ
পাখি - পক্ষী, বিহগ, খগ; খ অর্থ আকাশ
পর্বত - গিরি, অচল, শৈল

.
Choose the correctly spelt word.
  1. ক) Diarhoeia
  2. খ) Diarrhoea
  3. গ) Diarihia
  4. ঘ) Diarhoea
ব্যাখ্যা
Diarrhoea - a condition in which faeces are discharged from the bowels frequently and in a liquid form.
.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) মেয়েটি স্বয়ংবরা
  2. খ) দরিদ্র‍তার মধ্যেই মহত্ত্ব আছে
  3. গ) বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিলো
  4. ঘ) শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরষ্কারপ্রাপ্ত উপন্যাস
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ মেয়েটি স্বয়ংবরা।
দরিদ্রতার মধ্যেই মহত্ত্ব আছে৷
বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিলো৷
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরস্কার প্রাপ্ত উপন্যাস৷
অপশন ঘ তে পুরস্কার বানান ভুল হওয়ায় এটি অশুদ্ধ বাক্য৷

.
কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. ক) ঝানু - অপক্ব
  2. খ) ঝুনা - কাঁচা
  3. গ) চয় - অপচয়
  4. ঘ) রত - নিরত
ব্যাখ্যা

বিপরীতার্থক শব্দজোড়াঃ
ঝানু - অপক্ব
ঝুনা - কাঁচা
চয় - অপচয়
বিরত - নিরত
রত এবং নিরত দুটো শব্দেরই অর্থ - নিযুক্ত, আসক্ত, লিপ্ত।

১০.
Antonym of ‘Substantiate’ -
  1. ক) Prove
  2. খ) Vindicate
  3. গ) Refute
  4. ঘ) Corroborate
ব্যাখ্যা
Substantiate - provide evidence to support or prove the truth of, prove, uphold, vindicate, corroborate. Antonym of Substantiate is - disprove, refute.
১১.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন৷
  1. ক) বন্ধ্যোপাধ্যায়
  2. খ) বন্দ্যোপাধ্যয়
  3. গ) বন্দ্যোপাদ্ধায়
  4. ঘ) বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বন্দ্যোপাধ্যায় (বিশেষ্য) - বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ; বাঁড়ুজ্জে; banerjee।
১২.
নিচের কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ হয়েছে?
  1. ক) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে? না বাড়বে?
  2. খ) তোমরা কায়িক শ্রম কর? — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
  3. গ) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
  4. ঘ) কোনো বাক্যেই যথাযথভাবে প্রয়োগ হয় নি৷
ব্যাখ্যা
পৃথক ভাবাপন্ন একাধিক বাক্য এক বাক্যে স্থাপনের সময় ড্যাশ ব্যবহৃত হয়৷ যেমনঃ তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
১৩.
নিচের এলোমেলো অক্ষরগুলোকে সাজালে একটি দেশের রাজধানীর নাম পাওয়া যায়। দেশটির নামের প্রথম অক্ষর কী? SLHEIKIN
  1. ক) S
  2. খ) F
  3. গ) D
  4. ঘ) N
ব্যাখ্যা
FINLAND এর রাজধানী HELSINKI.
১৪.
অ, ই, উ, ঋ, ?
  1. ক) ঊ
  2. খ) এ
  3. গ) ঐ
  4. ঘ) ঔ
ব্যাখ্যা
ধারাটি বাংলা স্বরবর্ণের। এখানে প্রতিটি বর্ণের পরে এক বর্ণ বাদ দিয়ে লেখা হয়েছে৷ তাই এই ধারার পরবর্তী বর্ণটি হবে ঐ।
১৫.
কোন সমার্থক শব্দগুচ্ছটি সঠিক নয়?
  1. ক) খ, গগন, দ্যুলোক
  2. খ) অভিলাষ, অভিরুচি, আকুঞ্চন
  3. গ) ভাত, ওদন, দব্য
  4. ঘ) কায়া, গা, কলেবর
ব্যাখ্যা

শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছঃ
আকাশ - খ, গগন, দ্যুলোক
ইচ্ছা - অভিলাষ, অভিরুচি, আকিঞ্চন
অন্ন - ভাত, ওদন, দব্য
দেহ - কায়া, গা, কলেবর।

১৬.
বারীশ শব্দের অর্থ কী?
  1. ক) পানি
  2. খ) নদী
  3. গ) সমুদ্র
  4. ঘ) জল
ব্যাখ্যা
বারীশ (বিশেষ্য) - সমুদ্র।
{(তৎসম বা সংস্কৃত) বারি + ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
১৭.
Synonym of 'purloin' is -
  1. ক) Obscure
  2. খ) Extol
  3. গ) Steal
  4. ঘ) Lax
ব্যাখ্যা
Purloin - steal (something). ''He must have managed to purloin a copy of the key''.
১৮.
'বিপদগ্রস্থকে সাহায্য করো।' - বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
  1. ক) সমাসজনিত ভুল
  2. খ) বানান ভুল
  3. গ) পদক্রম ভুল
  4. ঘ) যতিচিহ্ন ভুল
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হবে - বিপদগ্রস্তকে সাহায্য করো। কিন্তু প্রশ্নে লেখা বিপদগ্রস্থ। এখানে বানানভুল জনিত অশুদ্ধি আছে৷