পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ জুন, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ নৌবাহিনী পদের নাম: শিক্ষক/কম্পিউটার অপারেটর /ক্যাশিয়ার/সহকারী পরীক্ষক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:১৭.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
  1. ক) রেফ
  2. খ) হসন্ত
  3. গ) কার
  4. ঘ) ফলা
সঠিক উত্তর:
ঘ) ফলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফলা
ব্যাখ্যা
• ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ
- অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

• ফলা:
- ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে।
- বাংলা বর্ণমালায় ফলার সংখ্যা ৬টি।
যেমন- ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা, ল-ফলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
ভুল বানান কোনটি?
  1. ক) ভূবন
  2. খ) অন্তঃসার
  3. গ) মুহূর্ত
  4. ঘ) অদ্ভুত
সঠিক উত্তর:
ক) ভূবন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূবন
ব্যাখ্যা
• ভূবন বানানটি ভুল।
- সঠিক বানান - ভুবন।

• ভুবন (বিশেষ্য):
১. বিশ্বজগৎ; হিন্দু পুরাণে কথিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল; চতুর্দশ লোক।
২. পৃথিবী।
৩. আবাস (গেলা সবে যে যার ভুবন-বিজয় গুপ্ত)।
৪. দেশ (ছ’মাসের পরে যাবে গৌড় ভুবন-ঘনরাম চক্রবর্তী)।

• অন্যদিকে,
- অন্তঃসার, মুহূর্ত ও অদ্ভুত - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি বানান ও আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) শিরচ্ছেদ
  2. খ) শিরোচ্ছেদ
  3. গ) শিরঃচ্ছেদ
  4. ঘ) শিরশ্ছেদ
সঠিক উত্তর:
ঘ) শিরশ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিরশ্ছেদ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- শিরশ্ছেদ।

• শিরশ্ছেদ (বিশেষ্য):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে শিরোশ্‌ছেদ।
- এর অর্থ হচ্ছে দেহ থেকে মাথা ছিন্নকরণ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘বনৌষধি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বনঃ + ওষধি
  2. খ) বন + ওষধি
  3. গ) বনৌ + ষধি
  4. ঘ) বনো + ওষধি
সঠিক উত্তর:
খ) বন + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
খ) বন + ওষধি
ব্যাখ্যা
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি,
মহা + ঔষধ = মহৌষধ,
মহা + ওষধি = মহৌষধি,
পরম + ঔষধ = পরমৌষধ ইত্যাদি।

তেমনিভাবে,
বন + ঔষধ = বনৌষধ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) সতীন
  2. খ) শুক
  3. গ) কনে
  4. ঘ) শিল্পী
সঠিক উত্তর:
ক) সতীন
উত্তর
সঠিক উত্তর:
ক) সতীন
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। 
যেমন-
- এয়ো,
- সতীন,
- সৎমা,
- সধবা,
- কুলটা,
- বিধবা,
- অরক্ষণীয়া,
- সপত্নী ইত্যাদি। 

• নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি (২০১৯ সংস্করণ)। 
.
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কালী প্রসন্ন ঘোষ
  3. গ) মোহাম্মদ লুৎফর রহমান
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।

• তাঁর অন্যান্য বিখ্যাত উক্তি:
- ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'
- 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।

• প্রমথ চৌধুরী:
- বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী, গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
- ইতালীয় সনেটের প্রবর্তকও হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর ছদ্মনাম বীরবল।
- তিনি সবুজপত্র (১৯১৪) ও বিশ্বভারতী, রূপ ও রীতি এবং অলকা পত্রিকা সম্পাদনা করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারি কথা।
- আহুতি।
- নীললোহিত ও
- গল্প সংগ্রহ। 

• তাঁর রচিত প্ৰবন্ধগ্রন্থ:
- তেল- নুন -লাকড়ী।
- বীর বলের হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)। 
- নানাকথা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'তুমি না বলেছিলে এখানে আসবে?'- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
  1. ক) প্রশ্নবোধক
  2. খ) হ্যাঁ বোধক
  3. গ) না বোধক
  4. ঘ) বিস্ময়সূচক
সঠিক উত্তর:
ক) প্রশ্নবোধক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রশ্নবোধক
ব্যাখ্যা
• তুমি না বলেছিলে এখানে আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।

• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।

• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?

তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে এখানে আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে এখানে আসবে?

• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) দ্বিগু
সঠিক উত্তর:
ঘ) দ্বিগু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিগু
ব্যাখ্যা
• যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন : 
- তেমাথা = তিন মাথার সমাহার,
- ত্রিফলা = তিন ফলের সমাহার,
- তেপান্তর = তিন প্রান্তরের সমাহার,
- ত্রিপদী = তিন পদের সমাহার,
- ত্রিকাল = তিন কালের সমাহার
- ত্রিলোক = তিন লোকের সমাহার ইত্যাদি।

উৎস : বাংলা একাডেমি প্রমিত ব্যবহারিক ব্যাকরণ ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্য কোন শ্রেণির ?
  1. ক) যৌগিক
  2. খ) জটিল
  3. গ) মিশ্র
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
ক) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক
ব্যাখ্যা
- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে- বাক্যটি যৌগিক বাক্য।

• পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক
বাক্য বলে।

• যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না।
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
‘আ মরি বাংলা ভাষা’- এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?
  1. ক) আশা
  2. খ) আনুগত্য
  3. গ) আনন্দ
  4. ঘ) আবেগ
সঠিক উত্তর:
গ) আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) আনন্দ
ব্যাখ্যা
- 'আ' (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
- আনন্দ প্রকাশে-  আ মরি বাংলা ভাষা!- অতুলপ্রসাদ সেন।
• সুখবোধে - আ কি আরাম!
• বিদ্রূপে - আ মরণ আর কী!
• প্রশংসায় - আ মরি! আ মরি! কী শোভা!
• স্বস্তিতে - আ! বাঁচা গেল
• স্মরণে - আ, তাই বটে!

উৎস: বাংলা একাডেমি অনলাইন ডিকশনারি।
১১.
‘শাহনামা' গ্রন্থটি কার রচিত?
  1. ক) আলাওল
  2. খ) শাহ মুহাম্মদ সগীর
  3. গ) ফেরদৌসী
  4. ঘ) বাহরাম খাঁ
সঠিক উত্তর:
গ) ফেরদৌসী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেরদৌসী
ব্যাখ্যা
শাহনামা
- শাহনামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য।
- এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য।
- ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন।
- শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।
- ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। 
- এটিকে বলা হয় ইরানের জাতীয় মহাকাব্য।
- ভারতীয় উপমহাদেশে এটির একটি সংকলন প্রকাশিত হয় ১৮২৯ সালে। 
- প্রথম মুঘল সম্রাট বাবর এই মহাকাব্য থেকে কিছু পঙ্ক্তি উদ্ধৃত করেছিলেন।
- বাংলার নবাব আলীবর্দী খাঁও শাহনামা পড়ে উদ্দীপ্ত হয়েছিলেন।

উৎস: কালের কন্ঠ, ৩১ জুলাই, ২০১৫, ‘শাহনামা' গ্রন্থ- কবি ফেরদৌসী। 
১২.
‘নৌকায় নদী পার হলাম' এখানে 'নৌকায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) সম্প্রদানে ৭মী
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
ব্যাখ্যা
- বাক্যে 'নৌকায়' করণে ৭মী।

• করণ কারক: 
- করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক। কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন -
‘নৌকায় নদী পার হলাম’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘নৌকায়’। এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘য়’ যুক্ত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) কাঁদো নদী কাঁদো
  2. খ) নেকড়ে অরণ্য
  3. গ) রাঙা প্রভাত
  4. ঘ) প্রদোষে প্রাকৃতজন
সঠিক উত্তর:
খ) নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য'। 

• শওকত ওসমান(১৯১৭-১৯৯৮):
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- বিদেশি ভাষার অনেক উপন্যাস,  ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- আর্তনাদ,
- রাজপুরুষ;

তাঁর রচিত - দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী - মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৪.
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
  1. ক) তেইশ নম্বর তৈলচিত্র
  2. খ) ক্ষুধা ও আশা
  3. গ) কর্ণফুলী
  4. ঘ) ধানকন্যা
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী
ব্যাখ্যা
• আলাউদ্দিন আল আজাদ:
- বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব।
- নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন।

• তার রচিত বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
- উপন্যাসটির প্রকাশকাল - ১৯৬২ সাল।
- এই উপন্যাসে বিশেষ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের বর্ণনা রয়েছে।
- আলাউদ্দিন আল আজাদের 'কর্ণফুলী' পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- আদিবাসী (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় উপন্যাসে বর্ণিত।
- ইসমাইল চোরাকারবারি, উচ্চাভিলাসী। সে আদিবাসি তরুণী রাঙালিমার প্রতি আকৃষ্ট হয়।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০),
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন (১৯৬২),
- ক্ষুধা ও আশা (১৯৬৪),
- খসড়া কাগজ (১৯৮৬),
- স্বপ্নশিলা (১৯৯২),
- বিশৃঙ্খলা (১৯৯৭)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
‘আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
  1. ক) মওলানা ভাসানী
  2. খ) আবুল ফজল
  3. গ) শহীদুল্লা কায়সার
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
আমার দেখা নয়াচীন 
- আমার দেখা নয়াচীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথমদিকে গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ।
- ১৯৫২ সালের ২-১২ই অক্টোবরে গণচীনের পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয় যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন।
- এটি বঙ্গবন্ধুর প্রথম চীন সফর।
- এই সফরে চীনের অবিসংবাদিত নেতা মাও সে তুং এর সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয়। 
- ১৯৫৭ সালে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দপ্তরের মন্ত্রী থাকাকালীন পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে তিনি দ্বিতীয় বার চীন ভ্রমণ করেন।
-  আমার দেখা নয়াচীনে তিনি তৎকালীন পাকিস্তান ও চীনের রাজনৈতিক-আর্থসামাজিক অবস্থার তুলনা, কমিউনিস্ট রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা প্রভৃতি বিষয়াদি প্রাঞ্জলভাবে আলোচনা করেন।
- এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ।
- শেখ মুজিবের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে।

উৎস: প্রথম আলো, ০৯ মার্চ, ২০২০।
১৬.
‘রিক্সা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) চীনা
  2. খ) তুর্কি
  3. গ) জাপানি
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
গ) জাপানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপানি
ব্যাখ্যা
- ‘রিক্সা’ শব্দটি জাপানি ভাষা থেকে আগত। 

• রিকশা/ রিক্সা (বিশেষ্য):
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান; rickshaw

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  1. ক) ছেঁড়াতার
  2. খ) চাকা
  3. গ) বাকি ইতিহাস
  4. ঘ) কী চাহ শঙ্খচিল
সঠিক উত্তর:
ঘ) কী চাহ শঙ্খচিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কী চাহ শঙ্খচিল
ব্যাখ্যা
- 'কী চাহ শঙ্খচিল'- মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক

• 'কী চাহ শঙ্খচিল' নাটক:
- ১৯৮৩-৮৪ সালে এসে 'কী চাহ শঙ্খচিল' নাটকে মমতাজউদদীন আহমদ যেমন লিখলেন এক অনন্য প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের কথা।
- যেখানে শঙ্খচিল আসলে হয়ে উঠলো সেই একাত্তরের শকুন।
- যে ছিল স্বাধীনতাকালীন সময়ের অশুভ শক্তি।
- যেখানে আমরা দেখি নাটকের প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের দ্বারা লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়।
- আর লোভী স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ভাঙিয়ে হয় অর্থের মালিক।
- নাটকটির মাধ্যমে বোঝা যায় কতখানি আত্মত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা, এসেছে বাংলার এই মুক্তি।

উৎস: কি চাহ শঙ্খচিল, মমতাজউদ্দীন আহমেদ এবং বাংলাপিডিয়া।
১৮.
শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী?
  1. ক) শিব রাত্রির আলো
  2. খ) একমাত্র সঞ্চয়
  3. গ) একমাত্র সন্তান
  4. ঘ) শিব রাত্রির গুরুত্ব
সঠিক উত্তর:
গ) একমাত্র সন্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) একমাত্র সন্তান
ব্যাখ্যা
- শিবরাত্রির সলতে (বিশেষ্য): এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান বা বংশধর।
বাক্য গঠন: দুলাল বা- মার শিবরাত্রির সলতে। 

এছাড়াও আরও কিছু বাগধারা হলো:
• `কথার তুবড়ি' বাগধারাটির অর্থ = ফাঁকা বুলি।
- বাক্য: কথার তুবড়ি তো বেশ, কাজে কতখানি তা-ই দেখবার বিষয়।

• ‘কলুর বলদ’ বাগধারাটির অর্থ = পরিশ্রমী কিন্তু ফলভোগী নয়।
- বাক্য: সংসারের আবর্তে পড়ে কেবল কলুর বলদের মতো খেটেই গেলাম, বিনি পেলাম না।

• ‘কপাল ফেরা’ বাগধারাটির অর্থ = সৌভাগ্য লাভ)।
- বাক্য: লটারির টাকা পেয়ে অভাবী করিমের কপাল ফিরেছে।

• ‘কড়ায় গণ্ডায় ’বাগধারাটির অর্থ = পুরোপুরি।
- বাক্য: আমার পাওনা আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমী অভিধান।
১৯.
‘ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
  1. ক) টিকটিকি
  2. খ) তেলেপোকা
  3. গ) উইপোকা
  4. ঘ) মাকড়সা
সঠিক উত্তর:
ঘ) মাকড়সা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাকড়সা
ব্যাখ্যা
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস] এর অর্থ: মাকড়সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহম্মদ আব্দুল হাই
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
সঠিক উত্তর:
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
- ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

• তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:,
- ভাষা ও সাহিত্য
- বাঙ্গালা ব্যাকরণ
- বাংলা সাহিত্যের কথা
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
২১.
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?
  1. ক) চণ্ডীদাস
  2. খ) বিদ্যাপতি
  3. গ) রামকৃষ্ণ পরমহংস
  4. ঘ) বিবেকানন্দ
সঠিক উত্তর:
ক) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) চণ্ডীদাস
ব্যাখ্যা
• চন্ডীদাসের বিখ্যাত উক্তি:
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।'
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
২২.
‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?
  1. ক) রোগ বিশেষ
  2. খ) সম্ভাব্য ঘটনা
  3. গ) অসম্ভব ঘটনা
  4. ঘ) প্রতারণা
সঠিক উত্তর:
গ) অসম্ভব ঘটনা
উত্তর
সঠিক উত্তর:
গ) অসম্ভব ঘটনা
ব্যাখ্যা
- ব্যাঙের সর্দি বাগধারার অর্থ - অসম্ভব ঘটনা। 

কিছু বাগধারা- 
» বাঁ হাতের ব্যাপার (ঘুষগ্রহণ) : বাঁ হাতের ব্যাপারে এদেশের বেশিরভাগ কর্মকর্তারাই সিদ্ধহস্ত।
» বাঘের দুধ (দুষ্প্রাপ্য বস্তু) : টাকা থাকলে বাঘের দুধেরও অভাব হয় না।
» বালির বাঁধ (ক্ষণস্থায়ী) : করিম ও রহিমের বন্ধুত্ব যেন বালির বাঁধ, একটু আঘাতেই ভেঙে গেল।
» বিড়াল তপস্বী (ভণ্ডসাধু) : বিড়াল তপস্বী সেজে অনেকেই মানুষের সর্বনাশ করে।
» বুদ্ধির ঢেঁকি (নির্বোধ) : গণেশ একটা আস্ত বুদ্ধির ঢেঁকি।
» ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা) : যাবজ্জীবন জেলখাটা লোকটাকে দেখাচ্ছ জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি।
» বর্ণচোরা (কপট ব্যক্তি) : বর্ণচোরা লোকের বাইরে থেকে দেখে কিছুই বুঝা যায় না; মুখে তারা বলে এক কাজে করে ভিন্ন।
» বিষবৃক্ষ (অনিষ্টকারী) : চোরের ছেলে বাটপাড় হয়েছে— বিষবৃক্ষের ফল আর কেমন হবে।

 উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৩.
যে ভূমিতে ফসল জন্মায় না-
  1. ক) পতিত
  2. খ) অনুর্বর
  3. গ) ঊষর
  4. ঘ) বন্ধ্যা
সঠিক উত্তর:
গ) ঊষর
উত্তর
সঠিক উত্তর:
গ) ঊষর
ব্যাখ্যা
- যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।

অন্যান্য অপশন:
যে জমি ফেলে রাখা হয়েছে = পতিত।
যার উর্বরতা শক্তি নাই = অনুর্বর।
যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সমীচীন
  2. খ) সমিচীন
  3. গ) সমীচিন
  4. ঘ) সমিচিন
সঠিক উত্তর:
ক) সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমীচীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - সমীচীন।

• সমীচীন (বিশেষণ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
‘নীললোহিত' কোন লেখকের ছদ্মনাম?
  1. ক) অরুণ মিত্র
  2. খ) সমরেশ বসু
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) সমরেশ মজুমদার
সঠিক উত্তর:
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
- 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।

অন্যদিকে,
- 'কালকূট' ও 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
কোনটি Feasible শব্দের সমার্থক?
  1. ক) Realistic
  2. খ) Practicable
  3. গ) Difficult
  4. ঘ) Impossible
সঠিক উত্তর:
খ) Practicable
উত্তর
সঠিক উত্তর:
খ) Practicable
ব্যাখ্যা
• Feasible -  সম্ভব; যা করা যেতে পারে

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Realistic - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার:
খ) Practicable - করা সম্ভব এমন; কার্যকর; সাধ্য
গ) Difficult -  কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য
ঘ) Impossible - অসম্ভব; অসাধ্য; সাধ্যাতীত:

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Practicable শব্দটি Feasible  এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Bangla Academy Dictionary.
২৭.
‘Let him sing a song' বাক্যটির সঠিক পরিবর্তিত Voice হবে-
  1. ক) Let a song sing by him.
  2. খ) Let a song sang by him.
  3. গ) Let a song be sang by him.
  4. ঘ) Let a song be sung by him.
সঠিক উত্তর:
ঘ) Let a song be sung by him.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let a song be sung by him.
ব্যাখ্যা
• Let যুক্ত imperative বাক্যকে passive এ পরিণত করার নিয়ম - 
- প্রথমে Let বসে
- এরপর  object  বসে
- be বসে
- মূল verb এর past participle form + by
 - let পরবর্তী ব্যক্তি বাচক object.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let a song be sung by him.
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Comemorate
  2. খ) Comemmorate
  3. গ) Commemmorate
  4. ঘ) Commemorate
সঠিক উত্তর:
ঘ) Commemorate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Commemorate
ব্যাখ্যা
Commemorate (verb)
English Meaning: Recall and show respect for (someone or something)
Bengali Meaning: উৎসব করে স্মৃতিরক্ষা করা।

Source: Oxford Dictionary.
২৯.
‘By all means' অর্থ
  1. ক) Meaningless
  2. খ) Certainly
  3. গ) Meaningful
  4. ঘ) Uncertainly
সঠিক উত্তর:
খ) Certainly
উত্তর
সঠিক উত্তর:
খ) Certainly
ব্যাখ্যা
• By all means
English Meaning: of course/ certainly (granting a permission).
Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই

• Synonym: certainly (নিশ্চিত) indeed, of course, definitely

Ex. Sentence: Can I come and have a look at your house?'—'Yes by all means'.
Bangla Meaning: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ - ‘হ্যা, অবশ্যই।’

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) Meaningless - অর্থহীন
গ) Meaningful - অর্থপূর্ণ
ঘ) Uncertainly - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত

Source: Live MCQ Lecture
৩০.
He is poor but honest বাক্যে Conjunction হলো-
  1. ক) but
  2. খ) poor
  3. গ) is
  4. ঘ) honest
সঠিক উত্তর:
ক) but
উত্তর
সঠিক উত্তর:
ক) but
ব্যাখ্যা
- প্রশ্ন প্রদত্ত বাক্যে but দ্বারা "poor" এবং "honest" দুইটি word কে সংযুক্ত করা হয়েছে।
- তাই এখানে but হচ্ছে conjunction.

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
৩১.
কোনটি Abstract noun?
  1. ক) City
  2. খ) Boy
  3. গ) Obey
  4. ঘ) Humility
সঠিক উত্তর:
ঘ) Humility
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Humility
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Humility হচ্ছে Abstract noun.

• Abstract Noun: 
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
-  Humility (বিনয়; বিনম্রতা; দীনতা; হীনাবস্থা) দ্বারা অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করছে , যার বাহ্যিক অস্তিত্ব নেই।

•   অন্য অপশন গুলোর মধ্যে - 
- City এবং Boy হচ্ছে common noun. 
- Obey হচ্ছে verb, The abstract noun form of the verb "obey" is obedience.
৩২.
If we had a boat, we ____ the river. শূন্যস্থান পূরণ কর নিচের সঠিক শব্দ দিয়ে-
  1. ক) would make crossed
  2. খ) would be crossing
  3. গ) would cross
  4. ঘ) will cross
সঠিক উত্তর:
গ) would cross
উত্তর
সঠিক উত্তর:
গ) would cross
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- তাই সম্পূর্ন বাক্য টি হবে - If we had a boat, we would cross the river.
৩৩.
‘Tooth and nail' অর্থ-
  1. ক) Beautiful
  2. খ) Incompletely
  3. গ) Precise
  4. ঘ) Completely
সঠিক উত্তর:
ঘ) Completely
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Completely
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

Example Sentence: We fought tooth and nail to get the route of the new road changed.
 
Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩৪.
Antonym of the word 'Doctrine'
  1. ক) Belief
  2. খ) Faith
  3. গ) Error
  4. ঘ) Theory
সঠিক উত্তর:
গ) Error
উত্তর
সঠিক উত্তর:
গ) Error
ব্যাখ্যা
• Doctrine-  মতবাদ; রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা; কোনো ধর্মসম্প্রদায়ের বিশ্বাস ও উপদেশাবলির সমাহার; বিজ্ঞানীদের বিশেষ মতধারা 

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Belief -  বিশ্বাস; আস্থা; প্রত্যয়
খ) Faith - বিশ্বাস; আস্থা
গ) Error - ভুল; ভ্রম।
ঘ) Theory -  মতবাদ; তত্ত্ব।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Error শব্দটি Doctrine এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.

৩৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Brochur
  2. খ) Brochure
  3. গ) Broshure
  4. ঘ) Broshur
সঠিক উত্তর:
খ) Brochure
উত্তর
সঠিক উত্তর:
খ) Brochure
ব্যাখ্যা
• Brochure (noun)
Bangla Meaning: কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
English Meaning: A printed and stitched book containing only a few leaves; a pamphlet.

Synonyms: Pamphlet, Booklet.

Source: Bangla Academy Dictionary.
৩৬.
Root and Branch অর্থ-
  1. ক) Completely
  2. খ) From top to bottom
  3. গ) Branch like root
  4. ঘ) Compatible
সঠিক উত্তর:
ক) Completely
উত্তর
সঠিক উত্তর:
ক) Completely
ব্যাখ্যা
• Root and branch
English Meaning: used to express the thorough or radical nature of a process or operation / completely.
Bangla Meaning: সমূল / আমূল / সম্পূর্ণরূপে

Ex. Sentence: We need root-and-branch reform of rape laws of our country.
Bangla Meaning: আমাদের দেশের ধর্ষণ আইনের আমূল পরিবর্তন প্রয়োজন।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Completely  শব্দটি Root and branch phrase টির সমার্থক  অর্থ প্রকাশ করছে।

Reference: Live MCQ Lecture
৩৭.
কোনটি শুদ্ধ বাক্য ?
  1. ক) He appeared at the examination.
  2. খ) The more he gets, more he wants.
  3. গ) See the word in the dictionary.
  4. ঘ) We write with ink.
সঠিক উত্তর:
ক) He appeared at the examination.
উত্তর
সঠিক উত্তর:
ক) He appeared at the examination.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He appeared at the examination - বাক্যটি শুদ্ধ।
- Appear at- পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।

অন্যদিকে, 
খ) The more he gets, more he wants -বাক্যটি ভুল।
- The more he gets, the more he wants হলে বাক্যটি সঠিক হত।
- কারন, সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।

গ) See the word in the dictionary  বাক্যটি ভুল কারন Dictionary/ - অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- Look up the word in the dictionary হলে বাক্যটি সঠিক হবে।

ঘ) We write with ink - বাক্যটি ভুল।
- সঠিক বাক্যটি হলো- we write in ink যার অর্থ আমরা কালি দিয়ে লিখি।
৩৮.
I went there ____ my bike বাক্যের শূন্যস্থান পূরণ কর।
  1. ক) with
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
খ) on
উত্তর
সঠিক উত্তর:
খ) on
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু Bike এর পূর্বে my আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: I went there on my bike.
৩৯.
He sleeps a sound sleep এখানে ‘sound’ শব্দটি-
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Noun
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
• He sleeps a sound sleep এখানে ‘sound’ শব্দটি - Adjective.
- Sound sleep অর্থ ‘ভালো ঘুম’।
- বাক্যে sleep কে modify করে sound শব্দটি। এর দ্বারা ঘুমের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- তাই এই বাক্যে Sound শব্দটি adjective.
৪০.
My brother has no interest ____ music. বাক্যে সঠিক Preposition বসাও -
  1. ক) in
  2. খ) with
  3. গ) at
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- Complete sentence: My brother has no interest in music.

• interest somebody (in something) অনুরক্ত/আসক্ত/আগ্রহান্বিত/কৌতূহলী/আকৃষ্ট করা
- সঙ্গীতে আগ্রহ বুঝাতে interest in হয় এবং কোনো বিষয়ে জানার আগ্রহ বুঝাতে interest for হয়।
৪১.
'In a nutshell' Phrase' অর্থ-
  1. ক) Elaborately
  2. খ) In details
  3. গ) Briefly
  4. ঘ) Large description
সঠিক উত্তর:
গ) Briefly
উত্তর
সঠিক উত্তর:
গ) Briefly
ব্যাখ্যা
In a nutshell (Phrase)
Meaning: in the fewest possible words/in brief/in short.
Bengali meaning: সংক্ষেপে/অল্প কথায়।

Sentence: She put the matter in a nutshell.
অর্থঃ সে সংক্ষেপে ঘটনাটি বলল।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Briefly( সংক্ষিপ্ত আকারে) শব্দটি In a nutshell এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Live MCQ.
৪২.
Anawar said, "Let him say whatever he likes.” বাক্যটির indirect speech হবে-
  1. ক) Anawar said that he may say whatever he likes.
  2. খ) Anawar said that he might say whatever he liked.
  3. গ) Anawar told that he might say whatever he likes.
  4. ঘ) Anawar said he might say whatever he likes.
সঠিক উত্তর:
খ) Anawar said that he might say whatever he liked.
উত্তর
সঠিক উত্তর:
খ) Anawar said that he might say whatever he liked.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরিত করার সময় Let দ্বারা প্রস্তাব না বোঝালে Reporting verb এর পরিবর্তন হয় না।
- Inverted comma উঠে গিয়ে  That বসে + Reported Verb এর subject পুনরায় বসে + might+ reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত হয়। 

• Structure: Subject +প্রদত্ত  Reporting verb + object যদি থাকে + that + Reported speech এর subject + might + reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত।
- সুতরাং নিয়মানুযায়ী, Anawar said that he might say whatever he liked - বাক্যটি সঠিক উত্তর।
৪৩.
কোনটি Common noun?
  1. Starve
  2. Pirate
  3. Roguery
  4. Human
সঠিক উত্তর:
Pirate
উত্তর
সঠিক উত্তর:
Pirate
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Starve (verb)- ) ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া বা করা।
খ) Pirate (noun) - জলদস্যু; জলদস্যুর জাহাজ।
গ) Roguery (Abstract noun) -  বদমায়েশি; দুষ্টামি।
ঘ) Human ( Adjective) - মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবীয়; মানবিক; মানুষি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pirate হচ্ছে common noun, কারণ এটি জলদস্যুদের সাধারণ নাম নির্দেশ করছে।
- যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
৪৪.
Mother loves me বাক্যে ‘loves' হচ্ছে -
  1. ক) Transitive verb
  2. খ) Intransitive verb
  3. গ) Auxiliary verb
  4. ঘ) Simple verb
সঠিক উত্তর:
ক) Transitive verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Transitive verb
ব্যাখ্যা
• Transitive Verb: 
- যে verb একাকী Sentence- এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন object এর সাহায্য গ্রহণ করতে হয়, তাকে Transitive Verb বলে।
- যদি লেখা হয় Mother loves - তাহলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে না।
- বাক্যে love এর ভাব পূর্ণরূপে প্রকাশের জন্য এখানে একটা Object এর প্রয়োজন। 
- 'Mother loves me'- এই sentence টিতে 'me' হচ্ছে object, যা 'loves' verb কে সাহায্য করছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে। 
- তাই এখানে 'loves' হচ্ছে Transitive Verb. 

• অন্যদিকে,
• Intransitive verb বাক্যের অর্থ/ভাব পূর্ণরূপে প্রকাশ করতে  পারে।
- তাই, Intransitive verb এর object প্রয়োজন হয় না।
যেমন:
They are running.
The girl is crying.
৪৫.
কোনটি Reflexive Pronoun?
  1. ক) Each
  2. খ) Who
  3. গ) Myself
  4. ঘ) He
সঠিক উত্তর:
গ) Myself
উত্তর
সঠিক উত্তর:
গ) Myself
ব্যাখ্যা
• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
৪৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Sattellite
  2. খ) Sattelite
  3. গ) Satelite
  4. ঘ) Satellite
সঠিক উত্তর:
ঘ) Satellite
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Satellite
ব্যাখ্যা
• Satellite (noun)
English Meaning:
An artificial body placed in orbit round the earth or moon or another planet in order to collect information or for communication. (Artificial Satellite)/ A celestial body orbiting the earth or another planet.(Astronomy)
Bengali meaning: উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ।

Synonym: Space station, space capsule, spacecraft, secondary planet.
Example: The report was sent via satellite.

Source: Oxford Dictionary and Bangla Academy Dictionary.
৪৭.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) He succeeded to win the prize.
  2. খ) See the word in the dictionary.
  3. গ) He cannot pronounce the word.
  4. ঘ) We got up in dawn.
সঠিক উত্তর:
গ) He cannot pronounce the word.
উত্তর
সঠিক উত্তর:
গ) He cannot pronounce the word.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He cannot pronounce the word - এই বাক্যটি শুদ্ধ।

অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) He succeeded to win the prize - বাক্যে to win এর স্থলে in winning হবে।
খ) See the word in the dictionary - অভিধান বা Dictionary-তে শব্দ খোঁজার সঠিক word হচ্ছে look up, তাই সঠিক বাক্যটি হবে She look up the word in the dictionary.
গ) We got up in dawn - বাক্যে in dawn  এর পরিবর্তে at dawn বসালে বাক্যটি সঠিক হবে। 
৪৮.
‘We must listen to his words' বাক্যের পরিবর্তিত voice-
  1. ক) His words must be listened to.
  2. খ) His words should be listened to.
  3. গ) His words must be listened.
  4. ঘ) His words ought to be listened to.
সঠিক উত্তর:
ক) His words must be listened to.
উত্তর
সঠিক উত্তর:
ক) His words must be listened to.
ব্যাখ্যা
• May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় -
- active এর object, subject হিসাবে বসে।
- এর পরে be বসে 
- তার পরেই মূল verb টির Past Participle বসে।
- by বসে
- active এর subject object হিসাবে বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী,
Active: We must listen to his words
Passive: His words must be listened to.
৪৯.
Utilize শব্দের synonym-
  1. ক) Discard
  2. খ) Empty
  3. গ) Discharge
  4. ঘ) None
সঠিক উত্তর:
ঘ) None
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None
ব্যাখ্যা
• Utilize - (verb) - ব্যবহার করা; কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) Discard - বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা:
খ) Empty - শূন্য; খালি
গ) Discharge - দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া

• সুতরাং বোঝা যাচ্ছে যে প্রশ্নে  উল্লেখিত তিনটি অপশনের কোনোটিই Utilize এর সমার্থক অর্থ প্রকাশ করে না।
- সে হিসাবে উত্তর হচ্ছে - none.

Source: Bangla Academy Dictionary.
৫০.
‘Loaves and fishes' phrase এর অর্থ-
  1. ক) Bread with fishes
  2. খ) Bread with banana
  3. গ) Personal gains
  4. ঘ) Personal losses
সঠিক উত্তর:
গ) Personal gains
উত্তর
সঠিক উত্তর:
গ) Personal gains
ব্যাখ্যা
• Loaves and fishes
English Meaning: material gain/Personal gains
Bangla Meaning: বৈষয়িক লাভ / জাগতিক বিষয় অর্জন

Ex. Sentence: Everything he does is for loaves and fishes.
Bangla Meaning: সে যা কিছু করে সবই বৈষয়িক প্রাপ্তির জন্য করে।

Source: Live MCQ Lecture.
৫১.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩১
  2. খ) ১/৩
  3. গ) ০.৩৪
  4. ঘ) ৩/৮
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
০.৩১ = ০.৩১
১/৩ = ০.৩৩
০.৩৪ = ০.৩৪
৩/৮ = ০.৩৭৫
৫২.
৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। ৯ জন ব্যক্তি উক্ত কাজ করবে কত দিনে?
  1. ক) ১২ দিনে
  2. খ) ১৫ দিনে
  3. গ) ১৭ দিনে
  4. ঘ) ১৬ দিনে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। ৯ জন ব্যক্তি উক্ত কাজ করবে কত দিনে?

সমাধান:
৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে
১ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ × ৮ দিনে
৯ জন ব্যক্তি একটি কাজ করে (১৫ × ৮)/৯ দিনে
=(৪০/৩) দিনে

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৫৩.
(xyz)0 = ?
  1. ক) 0
  2. খ) 2x
  3. গ) 1
  4. ঘ) xyz
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (xyz)0 = ?

সমাধান:
(xyz)0 দ্বারা xyz এর শক্তি 0 নির্দেশ করে।
কোনো কিছুর শক্তি 0 হলে এর মান হবে 1
অতএব, (xyz)0 এর মান 1 হবে।
৫৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ৮, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৬৯
  2. খ) ৮৯
  3. গ) ১৪২
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
ক) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৯
ব্যাখ্যা
প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ৮, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১৮ ও ২৪ এর ল.সা.গু = = ৭২।
নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৩ =৬৯
৫৫.
2D - 3k = 4 হয়, তবে 4D - 6k = ?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2D - 3k = 4 হয়, তবে 4D - 6k = ?

সমাধান:
দেওয়া আছে
2D - 3k = 4

4D - 6K = 2(2D - 3k)
= 2 × 4
= 8
৫৬.
DEFG রম্বসের D কোণের মান 70° হলে G কোণের মান কত?
  1. ক) 120°
  2. খ) 140°
  3. গ) 110°
  4. ঘ) 130°
সঠিক উত্তর:
গ) 110°
উত্তর
সঠিক উত্তর:
গ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: DEFG রম্বসের D কোণের মান 70° হলে G কোণের মান কত?

সমাধান:

DEFG রম্বসের ∠D = ∠F = 70°
∠G = ∠E = ?
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

∠D + ∠F + ∠G + ∠E = 360°
70° + 70° + 2∠G = 360°
140° +  2∠G = 360°
2∠G = 360° - 140°
2∠G = 220°
∠G = 110°
৫৭.
এক বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অংকন করা যাবে?
  1. ক) ১টি
  2. খ) অসংখ্য
  3. গ) ৩০০টি
  4. ঘ) একটিও না
সঠিক উত্তর:
খ) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) অসংখ্য
ব্যাখ্যা
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
৫৮.
৩০ এর ৩০% কত?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এর ৩০% কত?

সমাধান:
৩০ এর ৩০%
৩০ এর ৩০/১০০
= ৯

অপশন বিবেচনায় সঠিক উত্তর হবেঃ কোনটিই নয়
৫৯.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ হয় এবং মাসিক সঞ্চয় যদি ৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?
  1. ক) ২৫,০০০
  2. খ) ২২,০০০
  3. গ) ২০,০০০
  4. ঘ) ২৬,০০০
সঠিক উত্তর:
গ) ২০,০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ হয় এবং মাসিক সঞ্চয় যদি ৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?

সমাধান:
 মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩
মাসিক আয় = ৫ক টাকা
 মাসিক ব্যয় = ৩ক টাকা

প্রশ্নমতে
৫ক - ৩ক = ৮০০০
২ক = ৮০০০
ক = ৪০০০

মাসিক আয় = ৫ × ৪০০০ টাকা
= ২০০০০ টাকা 
৬০.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি ৩৯ হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত?
  1. ক) ২৮১৪
  2. খ) ২১৮৪
  3. গ) ২২৮৪
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২১৮৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি ৩৯ হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি ক, ক + ১, ক + ২

প্রশ্নমতে,  
ক + ক + ১ + ক + ২ =৩৯
বা, ৩ক + ৩ = ৩৯
বা, ৩ক = ৩৬ 
ক = ১২

সংখ্যা তিনটি ১২, ১৩, ১৪
সংখ্যা তিনটির গুণফল = ১২ × ১৩ × ১৪ = ২১৮৪
৬১.
ফলের উপর y% ভ্যাট আরোপ করা হলে k টাকার ফলের ক্রয়মূল্য কত?
  1. ক) k + (ky/100y)
  2. খ) k + 100y
  3. গ) k{1 + (y/100)}
  4. ঘ) k + 1000y
সঠিক উত্তর:
গ) k{1 + (y/100)}
উত্তর
সঠিক উত্তর:
গ) k{1 + (y/100)}
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের উপর y% ভ্যাট আরোপ করা হলে k টাকার ফলের ক্রয়মূল্য কত?

সমাধান:
100 টাকার উপর ভ্যাট = y টাকা
1 টাকার উপর ভ্যাট = y/100 টাকা
k টাকার উপর ভ্যাট = ky/100 টাকা

ক্রয়মূল্য = k + ky/100
= k{1 + (y/100)} টাকা
৬২.
xy = z, yz = x, zx = y হয়, তাহলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xyz = 0
  2. খ) xy = 1/z
  3. গ) xyz = 1
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
প্রশ্ন: xy = z, yz = x, zx = y হয়, তাহলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে
 xy = z, yz = x, zx = y

এখানে
xy = z
বা, (yz)y = z
বা, yyz = z
বা, (zx)yz = z
বা, zxyz = z1
বা, xyz = 1
xy = 1/z
৬৩.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ এবং তাদের ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
  1. ক) ৯৬
  2. খ) ৭৬
  3. গ) ১৮
  4. ঘ) আগের কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) আগের কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগের কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ এবং তাদের ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ 

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু * গ.সা.গু  
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু 
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
৬৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৮৮ বর্গফুট হলে এর পরিসীমা কত?
  1. ক) ৪০ ফুট
  2. খ) ৭২ ফুট
  3. গ) ৭৬ ফুট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৭২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৮৮ বর্গফুট হলে এর পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মি. 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক ফুট 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক ব.ফুট 

প্রশ্নমতে,
২ক = ২৮৮ ফুট 
বা, ক =১৪৪
= ১২
ক = ১২

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (২ক + ক) ফুট
=৬ক ফুট 
= (৬ × ১২)
= ৭২ ফুট 
৬৫.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC এর মান কত?
  1. ক) 126°
  2. খ) 108°
  3. গ) 72°
  4. ঘ) 54°
সঠিক উত্তর:
ঘ) 54°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 54°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC এর মান কত?



সমাধান:
আমরা জানি, একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC = 108° , বৃত্তস্থ কোণ ∠BAC =?

∴∠BAC = (1/2) × 108° = 54°
৬৬.
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
  1. ক) ইসলাম খান
  2. খ) মীর জুমলা
  3. গ) রাজা মানসিংহ
  4. ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা
শায়েস্তা খান
- শায়েস্তা খান ছিলেন বাংলার মুঘল সুবাদার। 
- ১৬৭৮-৭৯ খ্রিস্টাব্দে এক বছরের সামান্য বেশি সময়ের বিরতিসহ দীর্ঘ ২৪ বছর তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।
- তিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের মামা।
- তিনি যখন ঢাকায় পৌঁছেন তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর।
- ১৬৬৩ খ্রিস্টাব্দে মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাহদার নিযুক্ত হন।
- প্রধানত চট্টগ্রাম জয়ের জন্যই বাংলায় শায়েস্তা খানের বিশাল খ্যাতি। 
- ১৬৬৬ সালে বাংলার মোঘল শাসক শায়েস্তা খান তাঁর পুত্র বুজুর্গ ওমেদখানের মাধ্যমে চট্টগ্রাম বিজয় সম্পন্ন করেন।
- তিনি এ অঞ্চলের নাম রাখেন ইসলামাবাদ।

উল্লেখ্য,
- ১৫১৭ সালে প্রথম পর্তুগিজ বণিকদের আগমন ঘটে এই বন্দর চট্টগ্রামে।
- ১৭৬১ সাল পর্যন্ত ৩২ জন নবাব বা শাসনকর্তা চট্টগ্রাম শাসন করেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ইতিহাস - চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ccc.gov.bd.
৬৭.
বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৮
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
ব্যাখ্যা
পুলিশ প্রশাসন
- পুলিশ প্রশাসন অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় ব্যবস্থা।
- মহিলাদের মধ্যে পেশাধারী প্রতারণা, দেশি ও আন্তর্জাতিক চোরাচালান, হোটেল ও বিত্তবানদের গৃহে প্রমোদবালাদের অসামাজিক তৎপরতা প্রতিরোধ সংক্রান্ত অপরাধের অনুসন্ধান ও তল্লাশীর ক্ষেত্রে পুরুষের জন্য কিছু আইনগত ও সামাজিক অসুবিধা থাকায় ১৯৭৪ সালে সর্বপ্রথম স্পেশাল ব্রাঞ্চ পুলিশে ১২ জন মহিলা পুলিশ নিয়োগ করা হয়।
- ১৯৭৮ সালে ঢাকা মহানগর পুলিশে মহিলা পুলিশ নিয়োগ শুরু হয়।
- বর্তমানে মহানগর ব্যতীত সিআইডি, ইমিগ্রেশন, জেলা সদর ও পুলিশ সদর দপ্তরেও বিভিন্ন পদবীর মহিলা পুলিশ নিয়োজিত আছে।
- দেশের অন্যান্য মহানগর পুলিশে বিভিন্ন পদবীর মহিলা পুলিশ নিয়োজিত আছে। 

উৎস: বাংলাপিডিয়া।
৬৮.
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-
  1. ক) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
  2. খ) উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
  3. গ) ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
  4. ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
সঠিক উত্তর:
খ) উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
ব্যাখ্যা
ইংলিশ চ্যানেল
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে এবং উত্তর সাগরে আটলান্টিকের সাথে মিলিত হয়।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 
- এটি প্রায় ৫৬৩ কিমি (৩৫০ মাইল) দীর্ঘ এবং এর প্রস্থে ২৪০ কিমি (১৫০ মাইল)।
- ডোভার প্রণালী হল চ্যানেলের সবচেয়ে সংকীর্ণ অংশ।
- পূর্বদিকে এর বিস্তার কমে মাত্র ৩৪ কিলোমিটার হয়ে যায় এবং সেখানে এটি ডোভার প্রণালীর মাধ্যমে উত্তর সাগরের সাথে সংযুক্ত। 
- ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলির মধ্যে আছে আইল অভ ওয়াইট এবং চ্যানেল দ্বীপপুঞ্জ।

অন্যদিকে -
- পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
- সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।

উৎস: Britannica.
৬৯.
১৫২৬ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
  1. ক) ইব্রাহিম লোদী
  2. খ) শিবাজি
  3. গ) বৈরাম খাঁ
  4. ঘ) রানা প্রতাপসিংহ
সঠিক উত্তর:
ক) ইব্রাহিম লোদী
উত্তর
সঠিক উত্তর:
ক) ইব্রাহিম লোদী
ব্যাখ্যা
পানি পথের প্রথম যুদ্ধ
- ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল।
- যুদ্ধগুলো ইতিহাসে পানিপথ যুদ্ধ নামে পরিচিত।
- পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ সালে।
- যুদ্ধটি হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির পরাক্রমশালী সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে।
- যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত হয়।
- এ যুদ্ধে বাবুরের বিজয়ের ফলে ভারতের তুর্কী আফগান দীর্ঘ শাসনের (১২০৩-১৫২৬ খ্রি:) অবসান ঘটে। 

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচ.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭০.
'সীমান্ত গান্ধী' নামে পরিচিত-
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) মহাত্মা গান্ধী
  4. ঘ) আব্দুল গাফফার খান
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
আব্দুল গাফফার খান 
- আব্দুল গাফফার খান ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংসের জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক ছিলেন।
- তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করেন তিনি।
- তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে শুরু করেন অহিংস এক আন্দোলন।
- এজন্য তাকে 'সীমান্ত গান্ধী' উপাধী দেয়া হয় বলে ধারণা করা হয়।
- এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।

উল্লেখ্য,
- ১৯৬৭ সালে 'নেহেরু পুরস্কার' এবং ১৯৮৭ সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন খান আবদুল গফ্‌ফর খান।
- 'ভারতরত্ন' পুরস্কার প্রাপক প্রথম অ-ভারতীয় ব্যক্তি ছিলেন তিনি।

উৎস: Britannica.
৭১.
‘রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) কানাডা
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
রয়টার্স 
- রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত।
- এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান।
- সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে।
- ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টার্স গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে।
- ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে।
- রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।

উৎস: Reuters | Breaking International News & Views, Reuters.
৭২.
আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) পক প্রণালী
  2. খ) জিব্রাল্টার প্রণালী
  3. গ) বেরিং প্রণালী
  4. ঘ) মালাক্কা প্রণালী
সঠিক উত্তর:
গ) বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
গ) বেরিং প্রণালী
ব্যাখ্যা
বেরিং প্রণালী
- প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা।
- বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়।
- এটি উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
- এটি আলাস্কা ও সাইবেরিয়াকে পৃথক করেছে।
- প্রণালীটির সবচেয়ে সরু অংশ রাশিয়ার দেজনিয়ভ অন্তরীপ এবং আলাস্কার প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপের মধ্যে অবস্থিত। 
- প্রণালীটির গভীরতা ৩০-৫০ মিটার।

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালী (১৪.৩ কি.মি.): ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- মালাক্কা প্রণালী: মালয় উপদ্বীপ এবং সুমাত্রাকে পৃথক করেছে; যুক্ত করেছে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে।
- পক প্রণালী: তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।

উৎস: World Atlas.
৭৩.
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বৎসর' গ্রন্থটির রচিয়তা কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মো. আব্দুল হাই
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) আবুল মনসুর আহম্মদ
সঠিক উত্তর:
ঘ) আবুল মনসুর আহম্মদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল মনসুর আহম্মদ
ব্যাখ্যা
আবুল মনসুর আহম্মদ 
- আবুল মনসুর আহম্মদ ছিলেন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- তিনি যে সকল সাময়িক পত্রিকায় কাজ করেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ।
- তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।
- তিনি ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন।
- তিনি যুক্তফ্রন্ট এর নির্বাচনী কর্মসূচি ২১-দফার অন্যতম প্রণেতা ছিলেন।
- ১৯৫৪ সালে তিনি ফজলুল হক মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী নিযুক্ত হন।
- তিনি ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী এবং ১৯৫৬-৫৭ সালে বণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হওয়ার পর তিনি কারারুদ্ধ হন এবং ১৯৬২ সালে মুক্তি পান। 
- তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা: আয়না ও ফুড কনফারেন্স।
- তাঁর রচিত উপন্যাস: সত্যমিথ্যা, জীবন ক্ষুধা ও আবে-হায়াৎ।
- তাঁর রচিত স্মৃতিকথা: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯), শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২)।
- তাঁর আত্মচরিত হল আত্মকথা (১৯৭৮)।

উল্লেখ্য,
- সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার (১৯৬০), স্বাধীনতা দিবস পদক (১৯৭৯) ও নাসিরউদ্দিন স্বর্ণপদকে ভূষিত করা হয়। 

উৎস: বাংলাপিডিয়া।
৭৪.
সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়-
  1. ক) পেয়ারায়
  2. খ) পাকা কলায়
  3. গ) আমে
  4. ঘ) ডাবে
সঠিক উত্তর:
ঘ) ডাবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাবে
ব্যাখ্যা
পটাশিয়াম (k):
- খেজুর, পালং শাক, গাজর, বিট, ডাবের পানি ইত্যাদি পটাশিয়ামের ভালো খাদ্য উৎস।
- পটাশিয়াম দেহে পানির ভারসাম্য রক্ষা করে। কোষের ভেতরে পানির চাপ, অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। পেশি ও স্নায়ুর উদ্দীপনা স্বাভাবিক রাখতে কাজ করে। হৃৎপিন্ডের স্পন্দন স্বাভাবিক রাখে ।
- পটাশিয়ামের অভাবে দেহের পানির সমতা বিনষ্ট হয়। হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত হয়। মাংসপেশির দুর্বলতা দেখা দেয়।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান- ২য় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
উদ্ভিদ কোন খাদ্যোপাদান মাটি থেকে নেয় না?
  1. ক) জিংক
  2. খ) পটাশিয়াম
  3. গ) কার্বন
  4. ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর:
গ) কার্বন
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন
ব্যাখ্যা
উদ্ভিদ পুষ্টি উপাদান:
- উদ্ভিদের সাধারণত ১৬টি উপাদানকে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান বলা হয়।
- এই ১৬টি উপাদান হলো: কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটামিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), সালফার (S), লৌহ (Fe), ম্যাঙ্গানিজ (Mn), জিংক (Zn), কপার (Cu), ক্লোরিন (CI), বোরন (B), ও মালিবডেনাম (Mo)।

উদ্ভিদ পুষ্টি উপাদানের উৎস:
- বায়ু হতে উদ্ভিদ C, O এবং N সংগ্রহ করে।
- C ও O বায়ু CO2 হিসেবে প্রধানতঃ পাতার স্টোমাটার সাহায্যে গ্রহণ করে। 
- মাটি হতে উদ্ভিদ খনিজ পদার্থ (Mineral matter) ও জৈব পদার্থ (Organic matter) সংগ্রহ করে।
- C, H, O ব্যতিত অন্যান্য উপাদান অর্থাৎ ১৩টি অপরিহার্য পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি হতে পরিশোষণ করে।

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ব্রেইল সংস্করণ কোথা থেকে প্রকাশ করা হয়েছে-
  1. ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
  2. খ) সমাজকল্যাণ মন্ত্রণালয়
  3. গ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  4. ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
সঠিক উত্তর:
খ) সমাজকল্যাণ মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজকল্যাণ মন্ত্রণালয়
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী
- অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে বইটি দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়।
- এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া, ইতালীয়,মালয়, কোরীয়, রুশ ,মারাঠি, গ্রিক, থাই এবং সর্বশেষ ত্রিপুরা ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।
- প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’তে যেমন তাঁর জীবনগাথা আছে, পাশাপাশি তাঁর সংগ্রামেরও অনেক কথা আছে।
- ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ছয় খণ্ড ব্রেইল সংস্করণ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

উৎস: প্রথম আলো, ০৭ অক্টোবর, ২০২০।
৭৭.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) একজনও না
সঠিক উত্তর:
ক) ১ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ জন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান
- সংবিধান রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক দলিল।
- এটি একটি লিখিত সংবিধান। 
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- সংবিধান কমিটিতে ড. কামাল হোসেন ছাড়া আরও চার জন মন্ত্রী ছিলেন।
- তারা হলেন যথাক্রমে - (১) সৈয়দ নজরুল ইসলাম; (২) তাজউদ্দিন আহমদ; (৩) খন্দকার মুশতাক আহমেদ; (৪) এ.এইচ.এম. কামরুজ্জামান।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
- সংবিধান রচনা কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করেন।
- এ কমিটির প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়। 
- সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়।
- মাত্র ১০ মাসের মধ্যে এ দুরূহ কাজটি সম্ভব হয়েছিল।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) সংবিধানের প্রধান ধারাসমূহ - আমুচিয়া ইউনিয়ন - চট্টগ্রাম জেলা, chittagong.gov.bd.
৭৮.
ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?
  1. ক) ডলার
  2. খ) বিটকয়েন
  3. গ) ক্রেডিট কার্ড
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) বিটকয়েন
উত্তর
সঠিক উত্তর:
খ) বিটকয়েন
ব্যাখ্যা
বিটকয়েন
- বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি।
- এটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়।
- এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না।
- এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।
- এটি পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে অভিহিত।
- বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার করা হয়ে থাকে।
- সাতোশি নাকামোতো নামে কোন ব্যক্তি বা গোষ্ঠীঁ ২০০৮ সালে আসল বিটকয়েন সাদা কাগজ প্রকাশ করেছিল এবং ২০০৯ সালে প্রকাশিত আসল বিটকয়েন সফ্টওয়্যারে কাজ করেছিল।

অন্যদিকে -
- মার্কিন ডলার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী মুদ্রার নাম।
- ক্রেডিট কার্ড হলো একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়।

উৎস: Buy Bitcoin & cryptocurrency | Wallet, news, education, Bitcoin.com, https://www.bitcoin.
৭৯.
GPS এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Great Positioning System
  2. খ) Global Pointing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) General Publication System
সঠিক উত্তর:
গ) Global Positioning System
উত্তর
সঠিক উত্তর:
গ) Global Positioning System
ব্যাখ্যা
GPS 
- GPS এর পূর্ণরূপ Global Positioning System।
- জিপিএস বা গ্লোবাল পজিশনিং হলো একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম।
- এটি ব্যবহারকারীদের অবস্থান, নেভিগেশন এবং সময় সংক্রান্ত তথ্য প্রদান করে।
- এর সাহায্যে আমরা পৃথিবীর যেকোনো স্থানে বসে আমাদের বর্তমান লোকেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি।
- এই প্রযুক্তি দ্বারা যেকোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব।

উৎস: Britannica.
৮০.
রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে?
  1. ক) ৩
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
রঙ্গিন মনিটর: 
- রঙ্গিন মনিটরের পিক্সেলে ৩ ধরনের রঙ থাকে।
- মনিটরে রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।
- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
- ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে মনিটরের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।