পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা - ৮ পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. মধ্য-যুগের সাহিত্য ধারা; ২. মধ্যযুগের প্রধান প্রধান লেখক ও তাঁদের সাহিত্য কর্ম; ৩. বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ; ৪. বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ; ৫. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের চরিত্র। পার্ট – ২: গাণিতিক যুক্তি: টপিকসমূহ: বীজগণিত: [i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
বৈষ্ণব সাহিত্যধারার প্রকরণ নয় কোনটি?
  1. জীবনীকাব্য
  2. বৈষ্ণব শাস্ত্র
  3. বৈষ্ণ নাথ পদাবলী
  4. বৈষ্ণব পদাবলী
সঠিক উত্তর:
বৈষ্ণ নাথ পদাবলী
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণ নাথ পদাবলী
ব্যাখ্যা
• বৈষ্ণব সাহিত্যের প্রকরণ নয়- বৈষ্ণ নাথ পদাবলী।

উল্লেখ্য,
• নাথ সাহিত্য:
- নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক গল্প কাহিনী অবলম্বনে রচিত সাহিত্যই নাথ সাহিত্য।
- নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - গোরক্ষ বিজয়।
- নাথ সাহিত্য দুইভাগে বিভক্ত:
১) মীন নাথ ও তার শিষ্য গোরক্ষ নাথের কাহিনি।
২) রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস।

- এই দুই কাহিনি অবলম্বনেই নাথ যোগীদের অলৌকিক গল্প পল্লবিত হয়েছে।

---------------------------
• বৈষ্ণব পদাবলি:

মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব, বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ ঘটে।

• মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার।
যথা:
১. জীবনীকাব্য,
২. বৈষ্ণব শাস্ত্র ও
৩. বৈষ্ণব পদাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কৃত্তিবাস ওঝা কোন ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন?
  1. গায়ত্রী ছন্দে
  2. পয়ার ছন্দে
  3. প্রাকৃত ছন্দে
  4. ধামালি ছন্দে
সঠিক উত্তর:
পয়ার ছন্দে
উত্তর
সঠিক উত্তর:
পয়ার ছন্দে
ব্যাখ্যা
• রামায়ণ:
- রামচন্দ্রে কাহিনি এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে জনপ্রিয়তা অর্জন করেছিল বলে মনে করা হয়। এ কাহিনি অবলম্বনে মহর্ষি বাল্মীকি অনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে সংস্কৃত ভাষায় ‘রামায়ণ’ মহাকাব্য রচনা করেন।
- কাব্যটি সপ্তখণ্ড সাত খণ্ডে বিভক্ত।
- কৃত্তিবাস ওঝা প্রথম সংস্কৃত রামায়ণের বাংলা অনুবাদ করেন, যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। মধুসুদন দত্ত রামায়ণের অংশ-বিশেষ অবলম্বনে তাঁর বিখ্যাত মেঘনাদবধ কাব্য রচনা করেন। সংস্কৃত রামায়ণকে পৃথিবীর আদি মহাকাব্য বলা হয়।

• কৃত্তিবাস ওঝা’র ‘রামায়ণ’:
- কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'।
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাস ওঝার অনুবাদকৃত রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং’ গদ্য গ্রন্থের রচয়িতা কে?
  1. গোলোকনাথ শর্মা
  2. রাজীবলোচন মুখোপাধ্যায়
  3. তারিণীচরণ মিত্র
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
রাজীবলোচন মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
রাজীবলোচন মুখোপাধ্যায়
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
• ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
• এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রিরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। তিনি তাঁরা অধীনস্ত দু-জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন।
• তাঁদের এই প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।

ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের এই সময়ের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন এগুলো হলো:
• কেরি রচিত: কথোপকথন; ইতিহাসমালা (১৮১২)।
• রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র; লিপিমালা (১৮০২)।
• গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ (১৮০২)।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন; হিতোপদেশ; রাজাবলি; প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)।
• তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট।
• রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং।
• চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস।
• হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
‘নিতাই’ চরিত্রটির স্রষ্টা কে?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. জহির রায়হান
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. বন্দে আলী মিয়া
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'কবি' উপন্যাস:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কবি'।
- ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস।
- এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিতাই।
- উপন্যাসের ক্লাসিক সংলাপ- 'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এতো ছোট ক্যানে? এই ভুবনে।'

-----------------------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- কবি,
- হাঁসুলী বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া; 'কবি' উপন্যাস।
.
‘জয়গুন’ চরিত্রের স্রষ্টা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. আবু ইসহাক
  4. হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
আবু ইসহাক
ব্যাখ্যা
• ‘জয়গুন’ চরিত্রের স্রষ্টা- আবু ইসহাক।

• সূর্য দীঘল বাড়ী:

- 'সূর্য দীঘল বাড়ী' আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'
- জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।

------------------------
• আবু ইসহাক:
- আবু ইসহাক কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা। জন্ম শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে, ১৯২৬ সালের ১ নভেম্বর।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
- পরে কলিকাতার সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় তাঁর বিভিন্ন রচনা প্রকাশিত হয়।
- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- তাঁর তৃতীয় উপন্যাস জাল। এটি গোয়েন্দা জাতীয় উপন্যাস।
- সাহিত্যকর্মে অবদানের জন্য আবু ইসহাক ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘সুন্দরবন সাহিত্য পদক’ (১৯৮১), ‘বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক’ (১৯৯০), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ এবং ‘শিশু একাডেমী পদক’ (মরণোত্তর, ২০০৬) লাভ করেন।
- ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস:
- পদ্মার পলিদ্বীপ,
- জাল।

• তাঁর গল্পগ্রন্থ:
- হারেম,
- মহাপতঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদক কবি কে?
  1. কাশীরাম দাস
  2. দ্বৈপায়ন ব্যাসদেব
  3. শ্রীকর নন্দী
  4. কবীন্দ্র পরমেশ্বর
সঠিক উত্তর:
কবীন্দ্র পরমেশ্বর
উত্তর
সঠিক উত্তর:
কবীন্দ্র পরমেশ্বর
ব্যাখ্যা
• 'পরাগলী মহাভারত’:
- 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের লেখক কবীন্দ্র পরমেশ্বর।
- তিনি মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি।
- নবাব হুসেন শাহ্‌ (১৪৯৩-১৫১৮) চট্টগ্রাম শাসনের জন্য পরাগল খাঁ নামক এক লস্কর নিযুক্ত করেন।
- যুদ্ধপ্রিয় পরাগল খাঁ মহাভারতের যুদ্ধকাহিনি শুনে গ্রন্থটি অনুবাদের জন্য পরমেশ্বর দাসকে নির্দেশ দেন।
- তাই কবীন্দ্র পরমেশ্বর এর অনুবাদকৃত মহাভারতকে 'পরাগলী মহাভারত' বলা হয়।
- কবীন্দ্র তাঁর রচিত মহাভারতের নাম দিয়েছেন ‘ভারত পাঁচালী’।

অন্যদিকে,
• কাশীরাম দাসের ‘মহাভারত’:
- সতের শতকের কবিসমাজে সর্বাপেক্ষা স্মরণীয় নাম কাশীরাম দাস।
- তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সংস্কৃত মহাভারতের অনুসরণে ‘মহাভারত’ রচনা করেন। কাশীরাম দাস মহাভারতের সমগ্র রচনা করে যেতে পারেন নি। এর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
- কাশীরাম দাশ মহাভারতের চার পর্ব- আদি, সভা, বন ও বিরাট পর্বের কিছু অংশ মাত্র রচনা করেছিলেন। কাব্যের অবশিষ্ট অংশ তাঁর ভ্রাতুষ্পুত্র নন্দরাম এবং অপর কয়েকজন কবি সমাপ্ত করেছেন।

• 'ছুটি খাঁনী' মহাভারত:
- চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান মৃত্যুর পর তাঁর পুত্র ছুটি খাঁ সভাসদ শ্রীকর নন্দীকে মহাভারত অনুবাদের নির্দেশ দেন।
- ছুটিখানের আদেশে জৈমিনি মহাভারতের ওপর নির্ভর করে কেবল ‘অশ্বমেধ পর্বের’ অংশ নিয়ে শ্রীকর নন্দী 'ভারত পাঁচালী' রচনা করেন।
- শ্রীকর নন্দী রচিত ভারত পাঁচালী 'ছুটি খাঁনী' মহাভারত নামেও পরিচিত।
- কেউ কেউ বলে পরাগলী মহাভারতের অসম্পূর্ন অংশ সম্পূর্ণ করেছেন শ্রীকর নন্দী।

• দ্বৈপায়ন ব্যাসদেবের ‘মহাভারত’:
- ‘মহাভারত' কাব্যের মূল রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কাশীরাম দাস। ‘মহাভারত' কাব্যগ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে প্রকাশিত নাটক কোনটি?
  1. জমিদার দর্পণ
  2. রক্তাক্ত প্রান্তর
  3. নীলদর্পণ
  4. সধবার একাদশী
সঠিক উত্তর:
নীলদর্পণ
উত্তর
সঠিক উত্তর:
নীলদর্পণ
ব্যাখ্যা
• নীলদর্পণ নাটক:
• ‘নীলদর্পণ‘ (১৮৬০) তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও। সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু। নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
• মাইকেল মধুসূদন দত্ত নাটকটির ইংরেজি অনুবাদ করেন এবং পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদন্ডে দন্ডিত হন। বঙ্কিমচন্দ্র নীলদর্পণকে আঙ্কল টমস কেবিন-এর সঙ্গে তুলনা করেন। নাটকটি রচনাকাল থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার পথিকৃৎ হয়ে আছে।
• এটিই বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক। ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।

----------------------
• দীনবন্ধু মিত্র:
• দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩) নাট্যকার। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
• দীনবন্ধু কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘বসন্তকুমারী’ নাটকটি কার রচনা?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. সেলিম আল দীন
  3. মীর মশাররফ হোসেন
  4. আলাওল
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• ‘বসন্তকুমারী’ নাটক:
- মীর মশাররফ হোসেনের নাটকগুলোর মধ্যে ‘বসন্তকুমারী’ নাটক (১৮৭৩) উল্লেখযোগ্য।
- এই নাটকটিকে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা যায়।
- ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র’ পরিশেষে রাজপরিবারের সকলের মৃত্যু- এই কাহিনি অবলম্বনে ‘বসন্তকুমারী নাটক রচিত।
- নাটকটির অপর নাম ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
- ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) মীর মশাররফ হোসেনের দ্বিতীয় নাটক।

------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'মহেশ' গল্পের চরিত্র?
  1. ন্যাড়া
  2. গফুর
  3. শিবু
  4. ইন্দ্রনাথ
সঠিক উত্তর:
গফুর
উত্তর
সঠিক উত্তর:
গফুর
ব্যাখ্যা
• ‘মহেশ’ ছোটগল্প:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক ছােটগল্প ‘মহেশ'।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- এ গল্পে 'মহেশ' একটি ষাঁড়ের নাম।

• গল্পের চরিত্রগুলো হলো:
- গফুর,
- আমেনা,
- মহেশ,
- তর্করত্ন,
- জমিদার শিববাবু প্রমুখ।

অন্যদিকে,
• ‘বিলাসী’ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচরণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। গল্পের ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।

• 'মামলার ফল' গল্পে দুই ভাইয়ের (শিবু ও শম্ভু) মামলায় নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহ শিশু গয়ারামকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।

------------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
- তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়।
- তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে।
- তবে নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দি জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক, বিশেষত গ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙালি নারীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও শ্রদ্ধা তুলনাহীন।
- সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
- বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত ছোটগল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য গল্প:
- রামের সুমতি,
- মেজদিদি,
- বিন্দুর ছেলে,
- ছবি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'মহেশ' গল্প।
১০.
মালাধর বসু কোন শতকের কবি?
  1. সতের শতকের
  2. পনের শতকের
  3. আঠার শতকের
  4. ষোল শতকের
সঠিক উত্তর:
পনের শতকের
উত্তর
সঠিক উত্তর:
পনের শতকের
ব্যাখ্যা
• মালাধর বসু:
- মালাধর বসু বর্ধমান জেলার কুলীন গ্রামে সম্ভবত পনের শতকের তৃতীয় বা চতুর্থ দশকে জন্মগ্রহণ করেন।
- মালাধর বসু (১৫শ-১৬শ শতক) ভগবতের প্রথম বাংলা অনুবাদক।
- তাঁর কাব্য 'শ্রীকৃষ্ণবিজয়' মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
- মালাধরের একমাত্র কাব্য শ্রীকৃষ্ণবিজয়ের রচনাকাল ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
- চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) সন্ন্যাস গ্রহণের পূর্বে ভাগবতকে প্রথম বাংলায় প্রচার ও জনপ্রিয় করে তোলার কৃতিত্ব মালাধর বসুর।
- তিনি গৌড়েশ্বরের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি পেয়েছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
'অমল' চরিত্রটি রবীন্দ্রনাথের কোন সাহিত্যকর্মের অন্তর্ভুক্ত?
  1. পোস্টমাস্টার
  2. ডাকঘর
  3. গোরা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ডাকঘর
উত্তর
সঠিক উত্তর:
ডাকঘর
ব্যাখ্যা
• 'ডাকঘর' নাটক:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ডাকঘর' (১৯১২) রূপক সাংকেতিক নাটক।
- বালক অমল এই নাটকের নায়ক।
- একটি শিশুকে কেন্দ্র করে এমন গীতময় নাটক রচনা সাহিত্যে বিরল।
- রবীন্দ্রনাথ নিজে লিখেছেন- "এর মধ্যে গল্প নেই, এ গদ্য লিরিক।"

নাটকের উল্লেখযোগ্য চরিত্র:
- অমল,
- সুধা,
- ঠাকুর্দা প্রমুখ।

অন্যদিকে,
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'পোস্টমাস্টার' ছোটগল্পের একটা বিখ্যাত চরিত্র - 'রতন'।
• গোরা উপন্যাসের চরিত্র- গোরা, বিনয়, সুচরিতা, ললিতা, লাবণ্য।
• 'নষ্টনীড়' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র চারুলতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
আবদুল হাকিম রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. নূরনামা
  2. সিকান্দারনামা
  3. হানিফার লড়াই
  4. দুররে মজলিশ
সঠিক উত্তর:
সিকান্দারনামা
উত্তর
সঠিক উত্তর:
সিকান্দারনামা
ব্যাখ্যা
• ‘সিকান্দারনামা’ মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য।

----------------------
• আবদুল হাকিম:

- তিনি সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি ছিলেন।
- তিনি ১৬২০ খ্রিষ্টাব্দে সন্দ্বীপের সুধারামে জন্মগ্রহণ করেন।
- মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে পারসি-আরবি-উর্দুকে আপন ভাষা মনে করতো। এই পরভাষাশ্রীতিকে  আঘাত করার জন্য আবদুল হাকিম 'নূরনামা' কাব্যে তিনি প্রবাদতুল্য পঙ্‌ক্তি দুটো লিখেন।

• মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রচিত প্রবাদতুল্য তাঁর পঙ্‌ক্তি দুটি হলো-
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আবদুল হাকিমের ৫টি কাব্য পাওয়া গেছে। সেগুলো হলো:
• ইউসুফ জোলেখা,
• নূরনামা,
• দুররে মজলিশ,
• লালমোতি সয়ফুলমুলুক,
• হানিফার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘কবিরাজ’ উপাধিতে ভূষিত করা হয় মধ্যযুগের কোন কবি কে?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. গোবিন্দদাস
  3. বিদ্যাপতি
  4. কানাহরি দত্ত
সঠিক উত্তর:
গোবিন্দদাস
উত্তর
সঠিক উত্তর:
গোবিন্দদাস
ব্যাখ্যা
• গোবিন্দদাস:
- গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম ‘সংগীতমাধব’।
- গোবিন্দদাসের আসল পদবি সেন।
- বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দদাস।
- গোবিন্দদাসের নামে প্রায় সাড়ে চারশত বৈষ্ণবপদ পাওয়া যায়।
- মিথিলার কবি বিদ্যাপতি ছিলেন গোবিন্দদাসের কাব্যগুরু।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবিরাজ’ উপাধি দেন।
- জীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবীন্দ্র’ উপাধিও প্রদান করেন।

অন্যদিকে,
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল - কবিকঙ্কন।
• কবি বিদ্যাপতির উপাধি ছিলো - কবিকন্ঠহার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
শেক্সপিয়রের ‘রোমিও জুলিয়েট’ এর কাহিনি অবলম্বনে অনুবাদকৃত নাটক-
  1. মুকুলমুঞ্জরা
  2. হীরার ফুল
  3. ভানুমতী-চিত্তবিলাস
  4. চারুমুখ চিত্তহারা
সঠিক উত্তর:
চারুমুখ চিত্তহারা
উত্তর
সঠিক উত্তর:
চারুমুখ চিত্তহারা
ব্যাখ্যা
• হরচন্দ্র ঘোষের (শেক্সপিয়র রচিত ‘রোমিও জুলিয়েটে’র) অনুবাদকৃত নাটক ‘চারুমুখ চিত্তহারা’।

------------------
• হরচন্দ্র ঘোষ:
- ১৮১৭ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন নাট্যকার, অনুবাদক।
- একবার বেকনের প্রবন্ধ ‘ট্রুথ’-এর বাংলা অনুবাদ করার প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেন।
- তিনি ছিলেন বাংলা নাট্য-সাহিত্যের আদিপর্বের নাট্যকার এবং শেক্সপীয়রের নাটকের প্রথম অনুবাদক।
- তাঁর পুরাণ অবলম্বনে রচিত কৌরববিয়োগ (১৮৫৮) একটি উল্লেখযোগ্য মৌলিক নাটক।
১৮৮৪ সালের ২৪ নভেম্বর হুগলিতে তাঁর মৃত্যু হয়।
- তিনিই সর্বপ্রথম প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সংমিশ্রণে আধুনিক নাট্যরীতি প্রবর্তনের চেষ্টা করেন।

• তাঁর রচিত নাটক-
- ভানুমতী-চিত্তবিলাস (১৮৫৩),
- চারুমুখ-চিত্তহরা (১৮৬৪) ও
- রজতগিরিনন্দিনী (১৮৭৪)।
[নাটকত্রয় যথাক্রমে শেক্সপিয়র মার্চেন্ট অফ ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং দি সিলভার হিল নাটক অবলম্বনে রচিত।]

অন্যদিকে,
গিরিশচন্দ্র ঘোষ রচিত রোমান্টিক নাটক ‘মুকুলমুঞ্জরা’ এবং কৌতুক নাটক ‘হীরার ফুল’।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
x + (1/x) = √7 হলে, x3 + (1/x3) =?
  1. 49
  2. 4√7
  3. √7
  4. 46√7
সঠিক উত্তর:
4√7
উত্তর
সঠিক উত্তর:
4√7
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √7 হলে, x3 + (1/x3) =?

সমাধান:
x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3 · x · (1/x) · {x + (1/x)}
= (√7)3 - 3 × √7
= 7√7 - 3√7
= 4√7
১৬.
2a + b = 9 এবং 3a + b = 13 হলে a ও b এর মান কত হবে?
  1. 5, 1
  2. 3, 2
  3. 4, 1
  4. 3, 3
সঠিক উত্তর:
4, 1
উত্তর
সঠিক উত্তর:
4, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + b = 9 এবং 3a + b = 13 হলে a ও b এর মান কত হবে?

সমাধান:
2a + b = 9 ..... (1)
3a + b = 13 ..... (2)

(1) থেকে (2) বিয়োগ করে পাই,
2a + b - 3a + b = 9 - 13
⇒ - a = -4
∴ a = 4

(1) নং এ a এর মান বসাই,
2 × 4 + b = 9
⇒ b = 9 - 8
∴ b = 1
∴ a ও b এর মান যথাক্রমে 4, 1।
১৭.
a + b = √5, a - b = √3 হলে, 4ab = ?
  1. 2
  2. 4
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √5, a - b = √3 হলে, 4ab = ?

সমাধান:
4ab = (a + b)2 - (a - b)2
= (√5)2 - (√3)2
= 5 - 3
= 2
১৮.
2a + 5 > 13 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. {a ∈ R: a < 2}
  2. {a ∈ R: a > 4}
  3. {a ∈ R: a > 8}
  4. {a ∈ R: a < 8/3}
সঠিক উত্তর:
{a ∈ R: a > 4}
উত্তর
সঠিক উত্তর:
{a ∈ R: a > 4}
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 5 >13 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
2a + 5 > 13
⇒ 2a + 5 - 5 > 13 - 5
⇒ 2a > 8
⇒ 2a/2 > 8/2
⇒ a > 4

∴ নির্ণেয় সমাধান: a > 4
এবং সমাধান সেট, S = {a ∈ R: a > 4}
১৯.
নিচের কোনটি 4a2 + 8a - 12 এর একটি উৎপাদক?
  1. a + 1
  2. a - 2
  3. a + 3
  4. a + 2
সঠিক উত্তর:
a + 3
উত্তর
সঠিক উত্তর:
a + 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 4a2 + 8a - 12 এর একটি উৎপাদক?

সমাধান:
4a2 + 8a - 12
= 4(a2 + 2a - 3)
= 4(a2 + 3a - a - 3)
= 4{a(a + 3) - 1(a + 3)}
= 4(a + 3)(a - 1)
২০.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 2 জন করে বসলে 8 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?
  1. 24
  2. 26
  3. 28
  4. 30
সঠিক উত্তর:
26
উত্তর
সঠিক উত্তর:
26
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 2 জন করে বসলে 8 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 3(x - 6) জন = 3x - 18 জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 2x +8 জন

∴ 3x - 18 = 2x + 8
⇒ 3x - 2x = 8 + 18
⇒ x = 26
∴ বেঞ্চ সংখ্যা = 26 টি।
২১.
p এর মান কত হলে 16 - 8a + pa2 রাশিটি পূর্ণ বর্গ হবে?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 16 - 8a + pa2 রাশিটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
16 - 8a + pa2
= (4)2 - 2 × 4 × 2a + a - a2 - pa2 + a2
= (4 - a)2 + pa2 - a2

∴ রাশিটি পূর্ণ বর্গ হলে,
pa2 - a2 = 0
⇒ (p - 1)a2 = 0
⇒ p - 1 = 0
∴ p = 1
p এর মান 1 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে।
২২.
যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে-
  1. বড় হয়
  2. ছোট হয়
  3. সমান হয়
  4. যেকোনোটিই হতে পারে
সঠিক উত্তর:
বড় হয়
উত্তর
সঠিক উত্তর:
বড় হয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে-

সমাধান:
যদি a, b থেকে ছোট হয়, তাহলে 1/a, 1/b থেকে বড় হয়।

যেমন:
a = 2 এবং b = 3 হলে,
তাহলে, 1/a = 1/2 = 0.50
এবং 1/b = 1/3 = 0.33

∴ 1/a > 1/b
২৩.
নিচের কোনটি p3 - 21p - 20 এর একটি উৎপাদক?
  1. p + 1
  2. p + 2
  3. p - 1
  4. p - 2
সঠিক উত্তর:
p + 1
উত্তর
সঠিক উত্তর:
p + 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p3 - 21p - 20 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি, f(p) = p3 - 21p - 20

এখন, f(- 1) = (- 1)3 - 21 × (- 1) - 20
= - 1 + 21 - 20
= 21 - 21
= 0
∴ p - (- 1) বা, (p + 1), f(p) এর একটি উৎপাদক।

প্রদত্ত রাশি = p3 - 21p - 20
= p3 + p2 - p2 - p - 20p - 20
= p2(p + 1) - p(p + 1) - 20(p + 1)
= (p + 1)(p2 - p - 20)
২৪.
3x + 2y = 14 এবং 2x - y = 1 হলে, (x, y) = কত?
  1. (16/7, 25/7)
  2. (4, 1)
  3. (5/9, 21/9)
  4. (3, 4)
সঠিক উত্তর:
(16/7, 25/7)
উত্তর
সঠিক উত্তর:
(16/7, 25/7)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 14 এবং 2x - y = 1 হলে, (x, y) = কত?

সমাধান:
2x - y = 1
⇒ y = 2x - 1

এখন,
3x + 2y = 14
⇒ 3x + 2(2x - 1) = 14
⇒ 3x + 4x - 2 = 14
⇒ 7x = 16
∴ x = 16/7

এবং, y = 2(16/7) - 1
= (32/7) - 1
= (32 - 7)/7
= 25/7
∴ (x, y) = (16/7, 25/7)
২৫.
ab + bc + ca = 19 এবং a2 + b2 + c2 = 26 হলে, a + b + c = কত?
  1. 8
  2. 9
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: ab + bc + ca = 19 এবং a2 + b2 + c2 = 26 হলে, a + b + c = কত?

সমাধান:
দেওয়া আছে,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
⇒ (a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ (a + b + c)2 = 26 + (2 × 19)
⇒ (a + b + c)2 = 26 + 38
⇒ (a + b + c)2 = 64
⇒ a + b + c = √64
∴ a + b + c = 8
২৬.
a (x + b) < c [a≠0] হলে নিচের কোনটি সঠিক?
  1. x < (a/c) - b; যদি a > 0 হয়
  2. x > (c/a) - b; যদি a < 0 হয়
  3. ক ও খ উভয়ই
  4. অসমতাটির কোনো সমাধান নেই
সঠিক উত্তর:
x > (c/a) - b; যদি a < 0 হয়
উত্তর
সঠিক উত্তর:
x > (c/a) - b; যদি a < 0 হয়
ব্যাখ্যা
প্রশ্ন: a (x + b) < c [a≠0] হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
২৭.
a2 + 6a + b যদি a + 4 দ্বারা বিভাজ্য হয়, তবে b এর মান কত হবে?
  1. 8
  2. 6
  3. 10
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + b যদি a + 4 দ্বারা বিভাজ্য হয়, তবে b এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত রাশি = a2 + 6a + b
যেহেতু, a + 4 প্রদত্ত রাশিটির একটি উৎপাদক
তাহলে, a + 4 = 0 বা, a = - 4 বসালে প্রদত্ত রাশিটির মান 0 হবে।

ধরি,
f(a) = a2 + 6a + b
∴ f(- 4) = (- 4)2 + 6 (- 4) + b = 0
⇒ 16 - 24 + b = 0
⇒ - 8 + b = 0
∴ b = 8

∴ প্রদত্ত রাশিটি a + 4 দ্বারা বিভাজ্য হলে, b এর মান হবে 8।
২৮.
4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (3, -2)
  2. (2, 3)
  3. (1, 4)
  4. (2, -1)
সঠিক উত্তর:
(2, -1)
উত্তর
সঠিক উত্তর:
(2, -1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
4x + 10y = - 2 …… (i)
এবং 3x - 2y = 8
⇒ 15x - 10y = 40 …… (ii)

(i) নং + (ii) নং ⇒ 4x + 10y + 15x - 10y = - 2 + 40
⇒ 19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

x এর মান (i) নং এ বসিয়ে পাই, (4 × 2) + 10y = - 2
⇒ 8 + 10y = - 2
⇒ 10y = - 2 - 8
⇒ 10y = - 10
⇒ y = - 10/10
∴ y = - 1
∴ সরলরেখা দুটি (2, -1) বিন্দুতে ছেদ করে।
২৯.
a + b + c = 0 হলে, (1/7)(a3 + b3 + c3) এর মান কত?
  1. 7abc
  2. 3abc/7
  3. 0
  4. 1/7
সঠিক উত্তর:
3abc/7
উত্তর
সঠিক উত্তর:
3abc/7
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, (1/7)(a3 + b3 + c3) এর মান কত? 

সমাধান:

৩০.
|x + 4| = 3 হলে x এর মান কত?
  1. 2, -5
  2. -7, -1
  3. 3, -8
  4. -1, 3
সঠিক উত্তর:
-7, -1
উত্তর
সঠিক উত্তর:
-7, -1
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 4| = 3 হলে x এর মান কত?

সমাধান:
৩১.
a + b = 7 এবং ab = 10 হলে a2 + b2 + 5ab = ?
  1. 85
  2. 57
  3. 63
  4. 79
সঠিক উত্তর:
79
উত্তর
সঠিক উত্তর:
79
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে a2 + b2 + 5ab = ?

সমাধান:
a2 + b2 + 5ab
= (a + b)2 - 2ab + 5ab
= (a + b)2 + 3ab
= 72 + 3 · 10
= 49 + 30
= 79
৩২.
5 < x < 7 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে?
  1. |x - 3| < 1/2
  2. |x - 3| > 2
  3. |x - 6| < 1
  4. |x - 4| > 2
সঠিক উত্তর:
|x - 6| < 1
উত্তর
সঠিক উত্তর:
|x - 6| < 1
ব্যাখ্যা
প্রশ্ন: 5 < x < 7 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে?

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (5 + 7)/2
= 12/2
= 6

এখন,
5 < x < 7
⇒ 5 - 6 < x - 6 < 7 - 6 
⇒ - 1 < x - 6 < 1
⇒ |x - 6| < 1
৩৩.
a2 + 1 - √3a = 0 হলে, a2 + (1/a2) = ?
  1. 0
  2. 2
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 1 - √3a = 0 হলে, a2 + (1/a2) = ?

সমাধান:
a2 + 1 - √3a = 0
⇒ a2 + 1 = √3a
⇒ (a2/a) + (1/a) = √3a/a
⇒ a + (1/a) = √3

∴ a2 + (1/a2) = {a + (1/a)}2 - 2 · a · (1/a)
= (√3)2 - 2
= 3 - 2
= 1
৩৪.
নিচের কোনটি 9a2 + 18a - 40 এবং a2 + 3a - 40 এর একটি সাধারণ উৎপাদক?
  1. (3a - 4)
  2. (a + 8)
  3. (3a + 10)
  4. সাধারণ উৎপাদক নেই
সঠিক উত্তর:
সাধারণ উৎপাদক নেই
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ উৎপাদক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 9a2 + 18a - 40 এবং a2 + 3a - 40 এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান:
9a2 + 18a - 40
= 9a2 + 30a - 12a - 40
= 3a(3a + 10) - 4(3a + 10)
= (3a + 10)(3a - 4)

a2 + 3a - 40
= (a2 + 8a - 5a - 40)
= a(a + 8) - 5(a + 8)
= (a + 8)(a - 5)

অর্থাৎ, 9a2 + 18a - 40 এবং a2 + 3a - 40 এর কোন সাধারণ উৎপাদক নেই।
৩৫.
a + (1/a) = 2 হলে, a8 + (1/a)8 = কত?
  1. 2
  2. 0
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 2 হলে, a8 + (1/a)8 = কত?

সমাধান:
a + (1/a) = 2
⇒ (a2 + 1)/a = 2
⇒ a2 + 1  = 2a
⇒ a2 - 2 · a · 1 + 1 = 0
⇒ (a - 1)2 = 0
⇒ a - 1 = 0
⇒ a = 1

∴ a8 + (1/a8) = 18 + (1/a)8
= 1 + 1
= 2
৩৬.
একটি গ্রন্থাগারে মোট 570টি বই আছে। বিজ্ঞানের বইয়ের সংখ্যা সাহিত্যের বইয়ের চেয়ে 40টি কম। আবার, ইতিহাসের বইয়ের সংখ্যা বিজ্ঞানের বইয়ের চেয়ে 60টি বেশি। গ্রন্থাগারে কতটি সাহিত্যের বই আছে?
  1. 175 টি
  2. 183 টি
  3. 196 টি
  4. 201 টি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রন্থাগারে মোট 570টি বই আছে। বিজ্ঞানের বইয়ের সংখ্যা সাহিত্যের বইয়ের চেয়ে 40টি কম। আবার, ইতিহাসের বইয়ের সংখ্যা বিজ্ঞানের বইয়ের চেয়ে 60টি বেশি। গ্রন্থাগারে কতটি সাহিত্যের বই আছে?

সমাধান:
ধরি, সাহিত্যের বই আছে = x টি
তাহলে, বিজ্ঞানের বই আছে = (x - 40) টি
এবং ইতিহাসের বই আছে = (x - 40 + 60) = (x + 20) টি
মোট বইয়ের সংখ্যা = x + (x - 40) + (x + 20) = 3x - 20 টি

প্রশ্নমতে,
⇒ 3x - 20 = 570
⇒ 3x = 590
∴ x = 196.66 

বইয়ের সংখ্যা দশমিক সংখ্যায় হতে পারে না।
পূর্ণ সংখ্যায় সাহিত্যের বই ১৯৬টি ধরলে প্রশ্ন অনুসারে বিজ্ঞানের বই সংখ্যা ১৫৬টি এবং ইতিহাসের বই সংখ্যা ২১৬টি হয়। এতে মোট বই সংখ্যা দাড়ায় ৫৬৮টি।
আবার, পূর্ণ সংখ্যায় সাহিত্যের বই ১৯৭টি ধরলে প্রশ্ন অনুসারে বিজ্ঞানের বই সংখ্যা ১৫৭টি এবং ইতিহাসের বই সংখ্যা ২১৭টি হয়। এতে মোট বই সংখ্যা দাড়ায় ৫৭১টি। 
প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
৩৭.
a3 + 2a2 - 5a - 6 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. (a - 3)
  2. (a + 1)
  3. (a + 3)
  4. (a - 2)
সঠিক উত্তর:
(a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 2a2 - 5a - 6 এর একটি উৎপাদক নয় কোনটি?

সমাধান:
f(a) = a3 + 2a2 - 5a - 6
∴ f(-1) = (- 1)3 + 2(- 1)2 - 5(-1) - 6
= - 1 + 2 + 5 - 6
= 0
∴ (a + 1), f(a) এর একটি উৎপাদক

এখন, f(a) = a3 + 2a2 - 5a - 6
= a3 + a2 + a2 - 5a - 6
= a2(a + 1) + a(a - 5) - 6
= (a + 1)(a2 + a - 6)
= (a + 1)(a2 + 3a - 2a - 6)
= (a + 1){a(a + 3) - 2(a + 3)]
= (a + 1)(a + 3)(a - 2)
৩৮.
x < 0 এবং x2 = - 8x হলে x এর মান কোনটি?
  1. - 2
  2. - 4
  3. - 8
  4. - 16
সঠিক উত্তর:
- 8
উত্তর
সঠিক উত্তর:
- 8
ব্যাখ্যা
প্রশ্ন: x < 0 এবং x2 = - 8x হলে x এর মান কোনটি?

সমাধান:
x2 = - 8x
⇒ x2 + 8x = 0
⇒ x(x + 8) = 0
হয় x = 0 [গ্রহণযোগ্য নয়]
অথবা x + 8 = 0
∴ x = - 8
৩৯.
(x - 4)(x + 6) < 0 এর সমাধান কোনটি?
  1. 2 > x > 8
  2. - 6 < x < 4
  3. - 5 < x < 3
  4. 3 > x > 7
সঠিক উত্তর:
- 6 < x < 4
উত্তর
সঠিক উত্তর:
- 6 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 4)(x + 6) < 0 এর সমাধান কোনটি?

সমাধান:
 (x - 4)(x + 6) = 0 নিয়ে পাই,
x = 4 এবং x = - 6

প্রশ্নে < চিহ্ন থাকায়, x ছোট এবং বড় দুই মানের মাঝখানে থাকবে।
∴ - 6 < x < 4
৪০.
  1. 0
  2. abc
  3. 1/(a - b)(b - c)(c - a)
  4. (a - b)(b - c)(c - a)
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৪১.
3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর সহগ কত?
  1. 0
  2. 3
  3. 4
  4. খ ও গ দুইটিই সঠিক
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর সহগ কত?

সমাধান:
3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর কোন পদ নাই।
∴ x এর সহগ হবে 0.
৪২.
লাবিবের বয়স মীমের বয়সের 1/4 অংশ। নিতু মীমের চেয়ে 4 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 22 বছর হলে, নিতুর বয়স অসমতার মাধ্যমে কিভাবে প্রকাশ করা হবে?
  1. নিতুর বয়স ≤ 8 বছর
  2. নিতুর বয়স ≤ 12 বছর
  3. নিতুর বয়স ≤ 16 বছর
  4. নিতুর বয়স ≤ 18 বছর
সঠিক উত্তর:
নিতুর বয়স ≤ 12 বছর
উত্তর
সঠিক উত্তর:
নিতুর বয়স ≤ 12 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: লাবিবের বয়স মীমের বয়সের 1/4 অংশ। নিতু মীমের চেয়ে 4 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 22 বছর হলে, নিতুর বয়স অসমতার মাধ্যমে কিভাবে প্রকাশ করা হবে?

সমাধান:
৪৩.
a = 3, b = - 2 হলে 9a2 + 12ab + 4b2 এর মান কত?
  1. 16
  2. 20
  3. 25
  4. 32
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: a = 3, b = - 2 হলে 9a2 + 12ab + 4b2 এর মান কত?

সমাধান:
9a2 + 12ab + 4b2
= (3a)2 + 2. 3a. 2b + (2b)2
= (3a + 2b)2
= [3 × 3 + {2 × (-2)}]2
= (9 - 4)2
= (5)2
= 25
৪৪.
(3x + 2)(x - 4) = 2x(x + 5) হলে, x2 - 20x = কত?
  1. 6
  2. 12
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2)(x - 4) = 2x(x + 5) হলে, x2 - 20x = কত?

সমাধান:
(3x + 2)(x - 4) = 2x(x + 5)
⇒ 3x2 - 12x + 2x - 8 = 2x2 + 10x
⇒ 3x2 - 12x + 2x - 8 - 2x2 - 10x = 0
⇒ x2 - 20x - 8 = 0
∴ x2 - 20x = 8