পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes৪১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ৯৯: Subject - English Language and Grammar Topics: 1. Sentence and Transformation [The Simple, Compound and Compound Sentence, The Active and Passive Voice, The Positive, Comparative and Superlative Degree] 2. Words (Part - 3) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word R to Z] এবং বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি i) পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ii) পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট [UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICAN ইত্যাদি] iii) পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
Change to passive voice:
The committee will approve the proposal tomorrow.
  1. The proposal was approved by the committee tomorrow.
  2. The proposal will be approved by the committee tomorrow.
  3. The proposal is approved by the committee tomorrow.
  4. The proposal has been approved by the committee tomorrow.
সঠিক উত্তর:
The proposal will be approved by the committee tomorrow.
উত্তর
সঠিক উত্তর:
The proposal will be approved by the committee tomorrow.
ব্যাখ্যা

Correct answer: The proposal will be approved by the committee tomorrow.

- Active voice টি ভবিষ্যৎ কাল (will approve) এ।
- The committee will approve the proposal tomorrow.
- ভবিষ্যৎ কাল Passive form হলো: Subject + will be + verb এর past participle.
- Active voice এর object “The proposal” Passive voice এর subject হয়।
- “Tomorrow” সময়সূচক শব্দ, বাক্যের শেষে স্থান পাবে ।
- অপশন খ সঠিক passive রূপ।
- খ) The proposal will be approved by the committee tomorrow.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Choose the correct spelling:
  1. Reciept
  2. Receit
  3. Recipt
  4. Receipt
সঠিক উত্তর:
Receipt
উত্তর
সঠিক উত্তর:
Receipt
ব্যাখ্যা

"Receipt" is the correct spelling.

Receipt
- Bangla Meaning: প্রাপ্তিস্বীকারপত্র; রসিদ।
- English Meaning: a writing acknowledging the receiving of goods or money.

Example sentence:
- I would be grateful if you would acknowledge receipt of this letter.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Change into the superlative degree:
She is a talented singer.
  1. She is more talented than any other singer.
  2. She is the talentedest singer.
  3. She is the most talented singer.
  4. She is the more talented singer.
সঠিক উত্তর:
She is the most talented singer.
উত্তর
সঠিক উত্তর:
She is the most talented singer.
ব্যাখ্যা

• Corrrect answer: She is the most talented singer.

- She is a talented singer.
- Superlative Degree এ রূপান্তর করতে হয়: "the most" + adjective (যা সাধারণত একাধিক শব্দবিশিষ্ট বিশেষণ এর জন্য)।
- এখানে “talented” একাধিক শব্দবিশিষ্ট, তাই “the most talented” হবে সঠিক।
- অপশন গ সঠিক।
- She is the most talented singer.
- অপশন ক Comparative Degree, তাই ভুল।
- অপশন খ ভুল বানান।
- অপশন ঘ Comparative Degree ভুল প্রয়োগ।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Meaning of "Resilient":
  1. Weak
  2. Able to recover quickly
  3. Lazy
  4. Careless
সঠিক উত্তর:
Able to recover quickly
উত্তর
সঠিক উত্তর:
Able to recover quickly
ব্যাখ্যা

 • Correct Answer: Able to recover quickly.

• Resilient 
- Bangla Meaning:  প্রাণবন্ত, স্বাভাবিক অবস্থায় ফিরে আসা।
- English Meaning: able to quickly return to its usual shape after being bent, stretched, or pressed.

Other options:
ক) Weak
- Bangla Meaning: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
- English Meaning: not able to sustain or exert much weight, pressure, or strain.

গ) Lazy
- Bangla Meaning: অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন।
- English Meaning: moving slowly : sluggish.

ঘ) Careless
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
- English Meaning: not taking care.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Change to compound sentence:
If it rains, we will cancel the trip.
  1. It rains and we will cancel the trip.
  2. It rains but we will cancel the trip.
  3. It rains or we will cancel the trip.
  4. It rains, so we will cancel the trip.
সঠিক উত্তর:
It rains, so we will cancel the trip.
উত্তর
সঠিক উত্তর:
It rains, so we will cancel the trip.
ব্যাখ্যা

- Correct answer: It rains, so we will cancel the trip.

- If it rains, we will cancel the trip.
- মূল বাক্যটি একটি শর্তসাপেক্ষ বাক্য, যেখানে “If” দিয়ে দুটি clause যুক্ত।
- এটি একটি Complex sentence কারণ একটির ওপর অন্যটির শর্ত নির্ভরশীল।
- Compound sentence দুটি স্বাধীন clause থাকতে হয় এবং coordinating conjunction দিয়ে যুক্ত করতে হয়।
- অপশন ঘ-তে “so” ব্যবহার হয়েছে, যা কারণ ও ফলাফল বোঝায় এবং দুটি স্বাধীন clause যুক্ত করেছে।
- It rains, so we will cancel the trip.
- তাই অপশন ঘ সঠিক কারণ এটি মূল অর্থ বজায় রেখে কম্পাউন্ড বাক্য তৈরি করেছে।

Other options:
ক) It rains and we will cancel the trip.
- “and” যুক্তি বা পরস্পরের সাথে যুক্ত দুই তথ্যের জন্য ব্যবহার হয়। কিন্তু এখানে বৃষ্টির কারণে ট্রিপ বাতিল হবে, তাই “and” অর্থ ঠিক বোঝায় না।

খ) It rains but we will cancel the trip.
- “but” বিরোধ বা বিপরীত তথ্যের জন্য। কিন্তু বৃষ্টি আর ট্রিপ বাতিল হওয়া পরস্পরের বিপরীত নয়, তাই “but” ভুল।

গ) It rains or we will cancel the trip.
- “or” বিকল্প বা দ্বৈত সিদ্ধান্তের জন্য। এখানে দুইটি ঘটনা বিকল্প নয়, তাই “or” ভুল।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Synonym of "Ravenous":
  1. Hungry
  2. Sleepy
  3. Angry
  4. Weak
সঠিক উত্তর:
Hungry
উত্তর
সঠিক উত্তর:
Hungry
ব্যাখ্যা

• Correct answer: Hungry.

Ravenous
- Bangla Meaning: ক্ষুধার্ত; বুভুক্ষিত।
- English Meaning: very eager or greedy for food, satisfaction, or gratification.

ক) Hungry 
- Bangla Meaning: ক্ষুধার্ত; ক্ষুধিত; বুভুক্ষু; ক্ষুধাতুর; ক্ষুধা-উদ্রেককর।
- English Meaning: feeling an uneasy or painful sensation from lack of food : feeling hunger.

Other options:
খ) Sleepy
- Bangla Meaning: নিদ্রালু; নিদ্রাতুর।
- English Meaning: ready to fall asleep.

গ) Angry
- Bangla Meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
- English Meaning: feeling or showing anger.

ঘ) Weak
- Bangla Meaning: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
- English Meaning: mentally or intellectually deficient.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Antonym of "Sincere":
  1. Honest
  2. Fake
  3. Genuine
  4. Polite
সঠিক উত্তর:
Fake
উত্তর
সঠিক উত্তর:
Fake
ব্যাখ্যা

• The correct answer is fake.

Sincere 
- Bangla Meaning: (অনুভূতি, আচরণ) আন্তরিক; অকৃত্রিম।
- English Meaning: free of dissimulation : honest.

খ) Fake 
- Bangla Meaning: মেকি বা জাল বস্তু; জালিয়াত; প্রবঞ্চক।
- English Meaning: not true, real, or genuine : counterfeit, sham.

Other options:
ক) Honest
- Bangla Meaning: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
- English Meaning: free from fraud or deception : legitimate, truthful.

গ) Genuine
- Bangla Meaning: প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।
- English Meaning: actually having the reputed or apparent qualities or character.

ঘ) Polite
- Bangla Meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
- English Meaning: of, relating to, or having the characteristics of advanced culture.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Change to passive voice:
They deliver the parcels every morning.
  1. The parcels delivered every morning.
  2. The parcels are delivered every morning.
  3. The parcels will deliver every morning.
  4. The parcels were delivering every morning.
সঠিক উত্তর:
The parcels are delivered every morning.
উত্তর
সঠিক উত্তর:
The parcels are delivered every morning.
ব্যাখ্যা

• Correct answer: The parcels are delivered every morning.

- They deliver the parcels every morning.
- বাক্যটি Present Simple Tense এ আছে (“They deliver”)।
- Present Simple Passive হয়: Subject + are/is + verb-এর past participle.
- Active voice এর object “The parcels” passive voice এর subject হয়।
- The parcels are delivered every morning.

Other options:
- অপশন ক) The parcels delivered every morning. অসম্পূর্ণ কারণ auxiliary verb নাই।

- অপশন গ) The parcels will deliver every morning. Active voice এর Future tense, ভুল।

- অপশন ঘ) The parcels were delivering every morning. Past Continuous tense, এখানে ভুল প্রয়োগ।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Choose the correct spelling:
  1. Supercede
  2. Supersceed
  3. Supersede
  4. Supersed
সঠিক উত্তর:
Supersede
উত্তর
সঠিক উত্তর:
Supersede
ব্যাখ্যা

• Supersede is the correct spelling.

Supersede 
- Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।
- English Meaning: to cause to be set aside.

Example sentence:
- The older models of car have now been superseded.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১০.
Change to comparative degree:
This solution is effective.
  1. This solution is more effective than the previous one.
  2. This solution is most effective than the previous one.
  3. This solution is effectiveer than the previous one.
  4. This solution is the effective.
সঠিক উত্তর:
This solution is more effective than the previous one.
উত্তর
সঠিক উত্তর:
This solution is more effective than the previous one.
ব্যাখ্যা

• Correct Answer: ক) This solution is more effective than the previous one.

- “Effective” একটি বহু-অক্ষরের বিশেষণ, তাই এর তুলনা রূপ “-er” যোগ করে নয়, “more” ব্যবহার করে তৈরি করতে হয়।
- তুলনা বুঝাতে than বসেছে।
- অপশন ক-তে “more effective” সঠিক Comparative Degree এবং “than” ব্যবহার করে তুলনা করা হয়েছে।
- অপশন খ-তে ভুলভাবে Superlative “most effective” ব্যবহার হয়েছে “than” সঙ্গে, যা ভুল।
- অপশন গ-তে “effectiveer” নামে কোনো শব্দ নেই, এটি ভুল।
- অপশন ঘ অসম্পূর্ণ এবং সঠিক তুলনামূলক বাক্য গঠন করা হয়নি।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১১.
Meaning of "Tangible":
  1. Abstract
  2. Real and touchable
  3. Invisible
  4. Imaginary
সঠিক উত্তর:
Real and touchable
উত্তর
সঠিক উত্তর:
Real and touchable
ব্যাখ্যা

• Tangible means able to be touched or real.

Tangible
- Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
- English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.

Other options:
ক) Abstract
- Bangla Meaning:  বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
- English Meaning: difficult to understand : abstruse.

গ) Invisible
- Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
- English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.

ঘ) Imaginary
- Bangla Meaning:কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
- English Meaning: existing only in imagination : lacking factual reality.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১২.
Transform into Comparative Degree following the given structure:
Very few cities in the world are as beautiful as Paris.
  1. Paris is more beautiful than most other cities in the world.
  2. Paris is the most beautiful city in the world.
  3. Paris is beautiful than most other cities in the world.
  4. Paris is more beautiful than all other cities in the world.
সঠিক উত্তর:
Paris is more beautiful than most other cities in the world.
উত্তর
সঠিক উত্তর:
Paris is more beautiful than most other cities in the world.
ব্যাখ্যা

- Sentence: Very few cities in the world are as beautiful as Paris.

• Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:
- Structure: প্রদত্ত Sentence-এর শেষের Subject + Verb + Positive Degree এর Comparative form + than most other + very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।
- Example:
- Positive: Very few metals are as costly as gold.
- Comp: Gold is costlier than most other metals.

- Correct Answer: ক) Paris is more beautiful than most other cities in the world.

Source: A passage to the English language by S.M Zakir Hussain.

১৩.
Synonym of "Tranquil":
  1. Noisy
  2. Angry
  3. Calm
  4. Tense
সঠিক উত্তর:
Calm
উত্তর
সঠিক উত্তর:
Calm
ব্যাখ্যা

• Tranquil means peaceful and calm.

Tranquil
- Bangla Meaning: শান্ত; চুপচাপ।
- English Meaning: free from disturbance or turmoil.

গ) Calm 
- Bangla Meaning: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।
- English Meaning:  a period or condition of freedom from storms, high winds, or rough activity of water.

Other options:
ক) Noisy
- Bangla Meaning: কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ।
- English Meaning: full of or characterized by noise or clamor.

খ) Angry
- Bangla Meaning:  ক্রুদ্ধ; রুষ্ট।
- English Meaning: feeling or showing anger.

ঘ) Tense
- Bangla Meaning: টানটানভাবে প্রসারিত; চাপা উত্তেজনায় কঠিন ভারপ্রাপ্ত।
- English Meaning: stretched tight : made taut : rigid.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৪.
Transform into the Superlative Degree following the given structure:
Very few scientists in the world are as brilliant as Einstein.
  1. Einstein is the most brilliant scientist in the world.
  2. Einstein is one of the most brilliant scientists in the world.
  3. Einstein is a more brilliant scientist than most other scientists in the world.
  4. Einstein is brilliant than most other scientists in the world.
সঠিক উত্তর:
Einstein is one of the most brilliant scientists in the world.
উত্তর
সঠিক উত্তর:
Einstein is one of the most brilliant scientists in the world.
ব্যাখ্যা

• Correct Answer: খ) Einstein is one of the most brilliant scientists in the world.

- Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence টির শেষের Subject প্রথমে বসে।
- verb বসে।
- one of the বসে।
- Positive Degree এর Superlative form বসে।
- Very few এরপর থেকে verb এর পূর্ব পর্যন্ত অংশ বসে।

More examples:
Positive: Very few boys in the village are as smart as Rasel.
Superlative: Rasel is one of the smartest boys in the village.

Correct Answer: খ) Einstein is one of the most brilliant scientists in the world.

Source: A passage to the English language by S.M Zakir Hussain.

১৫.
Choose the correct spelling:
  1. Vengence
  2. Vengeence
  3. Vengeance
  4. Vengansee
সঠিক উত্তর:
Vengeance
উত্তর
সঠিক উত্তর:
Vengeance
ব্যাখ্যা

Vengeance is the correct spelling.

Vengeance
- Bangla Meaning: প্রতিশোধ; প্রতিহিংসা।
- English Meaning: punishment inflicted in retaliation for an injury or offense : retribution.

Example sentence:
- Voters are ready to wreak vengeance on all politicians.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৬.
Transform into Comparative Degree:
Shakespeare is one of the greatest playwrights in history.
  1. Shakespeare is greater than most other playwrights in history.
  2. Shakespeare is the greatest playwright in history.
  3. Shakespeare is greater than all other playwrights in history.
  4. Shakespeare is great than most other playwrights in history.
সঠিক উত্তর:
Shakespeare is greater than most other playwrights in history.
উত্তর
সঠিক উত্তর:
Shakespeare is greater than most other playwrights in history.
ব্যাখ্যা

• Correct Answer: ক) Shakespeare is greater than most other playwrights in history.

One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রূপান্তর করার নিয়ম:
প্রথমে প্রদত্ত Sentence- এর Subject ও Verb বসে,
- One of the উঠে যায়,
- Superlative Degree-এর Comparative form বসে,
- than most other বসে,
- প্রদত্ত Sentence- এর বাকী অংশ বসে।

Structure: Subject + Verb + Superlative Degree এর Comparative form + than most other + প্রদত্ত Sentence এর বাকী অংশ।

Superlative: He is one of the best players on the team.
Comparative: He is better than most other players on the team.

Correct Answer: ক) Shakespeare is greater than most other playwrights in history.

Source: A passage to the English language by S.M Zakir Hussain.

১৭.
Synonym of "Wary":
  1. Careless
  2. Cautious
  3. Happy
  4. Laconic
সঠিক উত্তর:
Cautious
উত্তর
সঠিক উত্তর:
Cautious
ব্যাখ্যা

Wary means cautious or careful.

Wary 
- Bangla Meaning: সতর্ক।
- English Meaning: marked by keen caution, cunning, and watchfulness especially in detecting and escaping danger.

খ) Cautious 
- Bangla Meaning: সতর্ক, সতর্কতাপূর্ণ কাজ।
- English Meaning: careful about avoiding danger or risk.

Other options:
ক) Careless
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
- English Meaning:  free from care : untroubled.

গ) Happy
- Bangla Meaning: ভাগ্যবান; সুখী; তৃপ্ত।
- English Meaning: favored by luck or fortune : fortunate

ঘ) Laconic
- Bangla Meaning: অল্পকথায় প্রকাশিত।
- English Meaning: using or involving the use of a minimum of words : concise to the point of seeming rude or mysterious.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৮.
Change the following sentence into Passive Voice:
Never open this door.
  1. Let never this door be opened.
  2. Let not this door ever be opened.
  3. Let this door never be opened.
  4. This door should never be opened.
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Let never this door be opened ও খ) Let not this door ever be opened.
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------- 


- Never যুক্ত Imperative Sentence কে Passive করার নিয়ম:
- প্রথমে Let never বসে, Object টি Subject রূপে বসে, be বসে, মূল verb এর Past participle বসে।

অথবা,
- প্রথমে Let not বসে, Object টি Subject রূপে বসে, ever বসে, be বসে, মূল verb এর Past participle বসে।

Correct Answer: ক) Let never this door be opened ও খ) Let not this door ever be opened.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৯.
Change the voice:
Don't disturb the students.
  1. Let not be disturbed the students.
  2. Let the students not be disturbed.
  3. Let not the students be disturbed.
  4. Let disturbed not be the students.
সঠিক উত্তর:
Let not the students be disturbed.
উত্তর
সঠিক উত্তর:
Let not the students be disturbed.
ব্যাখ্যা

• Correct Answer: Let not the students be disturbed.

Voice এর ক্ষেত্রে Imperative sentence এর Active voice থেকে passive এ রূপান্তরিত করার সময় -
- প্রথমে Let not বসবে।
- Active voice এর object টির subject রূপে বসবে।
- be বসবে।
- মূল verb এর past participle বসবে।

Structure: Let not + object টির subject হয়+ be + মূল verb এর past participle.
Active Voice: Don't waste your efforts.
Passive Voice: Let not your efforts be wasted.

Correct Answer: Let not the students be disturbed.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২০.
Antonym of "Zephyr":
  1. Breeze
  2. Wind
  3. Storm
  4. Calm
সঠিক উত্তর:
Storm
উত্তর
সঠিক উত্তর:
Storm
ব্যাখ্যা

Zephyr means gentle breeze; storm is violent wind.

Zephyr
- Bangla Meaning: পশ্চিমা বাতাস; (কাব্যে) কোমল সুবাতাস; মৃদুমন্দ বায়ু।
- English Meaning: a breeze from the west.

গ) Storm 
- Bangla Meaning: ঝড়; ঝঞ্ঝা; ঝটিকা; তীব্র ঝোড়ো আবহাওয়া। 
- English Meaning: a heavy fall of rain, snow, or hail.

Other options:
ক) Breeze
- Bangla Meaning: মৃদুমন্দ বায়ু।
- English Meaning:a light gentle wind.

খ) Wind
- Bangla Meaning: বাতাস; হাওয়া।
- English Meaning: a natural movement of air of any velocity.

ঘ) Calm
- Bangla Meaning: (আবহাওয়া) শান্ত; নির্বাত; (সাগর) স্থির; শান্ত; নিস্তরঙ্গ।
- English Meaning:  a state of tranquility.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২১.
 ’Fridays for Future’ কীসের সাথে সম্পৃক্ত?
  1. অর্থনীতি
  2. জলবায়ু
  3. রাজনীতি
  4. সংস্কৃতি
সঠিক উত্তর:
জলবায়ু
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু
ব্যাখ্যা

• Fridays for Future:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

২২.
European Environment Agency (EEA)- এর সদস্য দেশ কতটি? {সেপ্টেম্বর-২০২৫}
  1. ৩১টি
  2. ২৯টি
  3. ২৭টি
  4. ৩২টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

• ইউরোপীয় পরিবেশ সংস্থা(European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। [সেপ্টেম্বর-২০২৫]
- সহযোগী দেশ: ৬টি।

উৎস: European Environment Agency.

২৩.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. ইরান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

SCO শীর্ষ সম্মেলন- ২০২৫
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট - সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন - অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: প্রথম আলো  [লিংক]

২৪.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP)- সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি
  2. রোম
  3. জেনেভা
  4. অটোয়া
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে দেওয়া হয়।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [সেপ্টেম্বর-২০২৫]

উৎস: UNEP ওয়েবসাইট।

২৫.
গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?
  1. UNESCO
  2. UNFCCC
  3. UNEP
  4. UNDP
সঠিক উত্তর:
UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
UNFCCC
ব্যাখ্যা

Green Climate Fund:
-গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
-এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত হয় কপ-১৬তম সম্মেলন।
--কপ-১৬তম সম্মেলনে এই তহবিল প্রতিষ্ঠিত হয়।
-এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত।
উল্লেখ্য
-কপ-১৫ তে Green Climate Fund গঠনের সিদ্ধান্ত হয়।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তার জন্য এই তহবিল গঠিত হয়েছে।
এর লক্ষ্যমাত্রা বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

উৎস: UN Environment Programme.

২৬.
রিও সম্মেলন-১৯৯২ এর মাধ্যমে শুরু হয়-
  1. অ্যাজেন্ডা ৩০
  2. অ্যাজেন্ডা ৩১
  3. অ্যাজেন্ডা ৪০
  4. অ্যাজেন্ডা ২১
সঠিক উত্তর:
অ্যাজেন্ডা ২১
উত্তর
সঠিক উত্তর:
অ্যাজেন্ডা ২১
ব্যাখ্যা

• রিও সম্মেলন (১৯৯২):
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- এটি Earth Summit নামেও পরিচিত।
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ ।

উৎস: United Nations ওয়েবসাইট।

২৭.
জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

• পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত হয় জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন।
- অংশগ্রহণকারীরা পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কয়েকটি নীতি গ্রহণ করে, যার মধ্যে রয়েছে স্টকহোম ঘোষণাপত্র এবং মানব পরিবেশের জন্য কর্মপরিকল্পনা এবং বেশ কয়েকটি প্রস্তাব।

- স্টকহোম ঘোষণাপত্র, যার মধ্যে ২৬টি নীতি ছিল, আন্তর্জাতিক উদ্বেগের শীর্ষে পরিবেশগত বিষয়গুলিকে স্থান দেয়।
- এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বায়ু, জল এবং মহাসাগরের দূষণ এবং বিশ্বজুড়ে মানুষের কল্যাণের মধ্যে যোগসূত্র নিয়ে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি সংলাপের সূচনা করে। 

- কর্মপরিকল্পনাটিতে  তিনটি প্রধান বিভাগ ছিল:
ক) বিশ্বব্যাপী পরিবেশগত মূল্যায়ন কর্মসূচি (পর্যবেক্ষণ পরিকল্পনা);
খ) পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম;
(গ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা। 

- স্টকহোম-১৯৭২ সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল ছিল জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরি করা।

উৎস: United Nations website.

২৮.
'Greenpeace' কোন দেশভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
  1. সুইজারল্যান্ড
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি;
- জীববৈচিত্র্য;
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

২৯.
The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
  1. কাতার
  2. শ্রীলঙ্কা
  3. ভারত
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

• The Climate Vulnerable Forum (CVF):
- জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম (সিভিএফ) হল উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব।
- জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য ফোরামটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে, ২০০৯ সালের নভেম্বরে মালদ্বীপের রাজধানী মালেতে সিভিএফ প্রতিষ্ঠিত হয়।
- কোপেনহেগেন শীর্ষ সম্মেলন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP15) মাত্র কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে , CVF এই সমস্যা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস: The Climate Vulnerable Forum (CVF).

৩০.
মন্ট্রিল প্রটোকল মূলত কোন গ্যাস নিষিদ্ধ করার জন্য কাজ করে?
  1. কার্বন ডাই অক্সাইড
  2. ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
  3. নাইট্রোজেন
  4. সালফার ডাই অক্সাইড
সঠিক উত্তর:
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
উত্তর
সঠিক উত্তর:
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।
 
উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica.

৩১.
V20-এর মূল উদ্দেশ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা চালানো
  2. আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন করা
  3. টেকসই কৃষি উন্নয়ন প্রচার করা
  4. জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
সঠিক উত্তর:
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
ব্যাখ্যা

 V20 :
- V20 অর্থমন্ত্রীরা হল CVF-এর অর্থমন্ত্রীদের একটি নিবেদিতপ্রাণ সংলাপ এবং কর্মমুখী প্ল্যাটফর্ম যা তাদের উন্নয়ন-ইতিবাচক জলবায়ু কর্মসূচীকে বাস্তব অর্থনীতির অর্থায়ন, বিনিয়োগ এবং ফলাফলে রূপান্তরিত করে।
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অর্থনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া জোরদার করার একটি বড় প্রচেষ্টা হিসেবে CVF-এর কোস্টারিকা অ্যাকশন প্ল্যান (2013-2015) থেকে V20 তৈরির আহ্বান জানানো হয়েছিল।
- ৮ অক্টোবর ২০১৫ তারিখে পেরুর লিমায় ফিলিপাইনের অর্থ সচিব এইচই সিজার ভি. পুরিসিমার সভাপতিত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের  V20  অর্থমন্ত্রীদের উদ্বোধনী সভার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০১৫ সালের বার্ষিক সভার সাথে মিলিত হয়ে  V20  প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশগুলির প্রতিনিধিত্ব করেন তাদের অর্থমন্ত্রী, তাদের নিজ নিজ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রাসঙ্গিক আর্থিক প্রতিষ্ঠানগুলি।


• V20 এর লক্ষ্য হল:
- সরকারি ও বেসরকারি জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা।
- জলবায়ু কর্মকাণ্ডের অর্থনৈতিক ও আর্থিক দিকগুলির উপর সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নিন এবং বিনিময় করুন।
- জলবায়ু অর্থায়নের জন্য নতুন এবং উন্নত পদ্ধতির বিকাশ করুন।
- যৌথ ওকালতি এবং অন্যান্য সম্মিলিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন।


উৎস: The Climate Vulnerable Forum (CVF).

৩২.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ২০০০ সাল
  2. ২০০৫ সাল
  3. ২০০৩ সাল
  4. ২০০৭ সাল
সঠিক উত্তর:
২০০৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সাল
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।

 উৎস: UNFCCC.

৩৩.
UNCCD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Convention on Climate Development
  2. United Nations Conference on Desert Control
  3. The United Nations Convention to Combat Desertification
  4. United Nations Council for Desert Conservation
সঠিক উত্তর:
The United Nations Convention to Combat Desertification
উত্তর
সঠিক উত্তর:
The United Nations Convention to Combat Desertification
ব্যাখ্যা

• জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD):
- UNCCD এর পূর্ণরূপ- The United Nations Convention to Combat Desertification.
- জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) 1994 সালে গৃহীত হয়।
- এটি মরুকরণ, খরা এবং ভূমি অবক্ষয়ের সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক উদ্যোগ।
- এর লক্ষ্য হচ্ছে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
- ১৯৯৪ সালে গৃহীত।
- ১৯৯৬ সালে কার্যকর হয়।
- ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন)।

উৎস: UNCCD.

৩৪.
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. কানাডা
  4. সুইডেন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম এইডস টিকা:

- ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস-এর প্রতিরোধে টিকা তৈরি করছে রাশিয়া।
- যদি এই প্রকল্প সফল হয়, তবে এটি হবে বিশ্বে এইডসের প্রথম কার্যকর টিকা।
- রাশিয়ার চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা সংস্থা গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
- সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যেই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,
রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
- করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল গামালিয়া সেন্টার।
- স্পুটনিক ৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল ৯৭শতাংশেরও বেশি।
- বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় এ টিকা ব্যবহার করা হয়েছে।

উৎস: পত্রিকা প্রতিবেদন। 

৩৫.
IPCC (Intergovernmental Panel on Climate Change) কত সালে গঠিত হয়?
  1. ১৯৮৮ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

• IPCC (Intergovernmental Panel on Climate Change):

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা IPCC (Intergovernmental Panel on Climate Change) গঠিত হয়।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে। 

• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

 উৎস: IPCC Official Website.

৩৬.
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
  1. কাবুল প্রদেশ
  2. নানগারহার প্রদেশ
  3. হেলমান্দ প্রদেশ
  4. উরুজগান প্রদেশ
সঠিক উত্তর:
নানগারহার প্রদেশ
উত্তর
সঠিক উত্তর:
নানগারহার প্রদেশ
ব্যাখ্যা

- পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ৩১ আগস্ট রাতে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ভূমিকম্পটির উৎপত্তিস্থল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
-এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।
-এতে নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
- এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য,
- আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
-কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
-২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
-এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার মানুষ জন আহত হন।
-গত দুই দশকে দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

উৎস: The Business Standard [লিংক]

৩৭.
নিচের কোনটি জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
  1. কিয়েটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
• Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত: ২৯ জানুয়ারী, ২০০০ সাল।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা: ১৭৩টি

অন্যদিকে.
- কিয়েটো প্রটোকল-গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- নাগোয়া প্রটোকল বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

উৎস: UN Treaty Collection ওয়েবসাইট।

৩৮.
সম্প্রতি আদালতের রায়ে থাইল্যান্ডের কোন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়? (সেপ্টেম্বর-২০২৫)
  1. থাকসিন শিনাওয়াত্রা
  2. পায়টংটার্ন শিনাওয়াত্রা
  3. প্রায়ুত চ্যান-ও-চা
  4. পেতংতার্ন সিনাওয়াত্রা
সঠিক উত্তর:
পেতংতার্ন সিনাওয়াত্রা
উত্তর
সঠিক উত্তর:
পেতংতার্ন সিনাওয়াত্রা
ব্যাখ্যা

- থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
- শুক্রবার (৫-সেপ্টেম্বর) পার্লামেন্টে ভোটাভুটিতে জয় পান নির্মাণ খাতের এই বড় ব্যবসায়ী।

- চূড়ান্ত দাপ্তরিক ফলাফলে দেখা যায়, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ জনের ভোট পান ভুমজয়থাই পার্টির এই নেতা। রক্ষণশীল বিরোধী দলটি পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

- পার্লামেন্ট অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে।’

- ৫৮ বছর বয়সী অনুতিন আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত ২০২২ সালে গাঁজা আইন সিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য।

উল্লেখ্য,
২০২৩ সালের নির্বাচনের পর থেকে শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি থাইল্যান্ডের শীর্ষ পদ দখল করে রেখেছিল।
সম্প্রতি আদালতের রায়ে এ পরিবারের উত্তরসূরি, প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করা হয়।

উৎস: প্রথম আলো।[লিংক]

৩৯.
’নাগোয়া প্রটোকল’ কত সালে গৃহীত হয়?
  1. ২০১২ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সালে
ব্যাখ্যা

 নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি। 
- ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকলটি ২৯ অক্টোবর ২০১০ তারিখে জাপানের নাগোয়ায় গৃহীত হয়।
- প্রটোকলটি ১২ অক্টোবর ২০১৪ তারিখে কার্যকর হয়।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।

৪০.
রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
  1. বন্যপ্রাণী সংরক্ষণ
  2. মরুভূমি সংরক্ষণ
  3. জলাভূমি সংরক্ষণ
  4. মহাসাগর রক্ষা করা
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা

• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়।
- তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

• এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭৩টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।
- এই কনভেনশনটি দেশের জন্য ২রা আগস্ট ২০২৫ তারিখে কার্যকর হবে, যা এটিকে জলাভূমি সংরক্ষণ এবং বিজ্ঞতার সাথে ব্যবহারের জন্য নিবেদিত চুক্তির ১৭৩তম চুক্তিকারী পক্ষ করে তুলবে।

উৎস: Ramsar Convention Official Website.

৪১.
International Maritime Organization (IMO) বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ১৭৬টি
  2. ১৭২টি
  3. ১৭৩টি
  4. ১৭৫টি
সঠিক উত্তর:
১৭৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৬টি
ব্যাখ্যা

International Maritime Organization:
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৭৬ টি।(সেপ্টেম্বর-২০২৫)
- সহযোগী সদস্য - ৩টি।
- Intergovernmental organizations - ৬৬ টি।
- International non-governmental organizations -৮৮ টি।
- বর্তমান মহাসচিব মিঃ আর্সেনিও ডোমিঙ্গেজ (পানামা প্রজাতন্ত্র)।

উৎস: IMO ওয়েবসাইট।

৪২.
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
  1. কাতার কনভেনশন
  2. রটারড্যাম কনভেনশন
  3.  বাসেল কনভেনশন
  4. স্টকহোম কনভেনশন
সঠিক উত্তর:
রটারড্যাম কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
রটারড্যাম কনভেনশন
ব্যাখ্যা

• রটারড্যাম কনভেনশন:
- রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention) হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের বাণিজ্য নিয়ন্ত্রণ করে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোকে এসব পদার্থ আমদানির পূর্বে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি দেওয়ার সুযোগ করে দেয়। এটি PIC (Prior Informed Consent) পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে।

- গৃহীত হয়: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডসে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি ২০০৪।

• মূল উদ্দেশ্য:
- নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা।
- দেশগুলিকে আগাম অবগতির ভিত্তিতে সিদ্ধান্ত (Prior Informed Consent - PIC) গ্রহণের সুযোগ করে দেওয়া।

• FAO এবং UNEP যৌথভাবে এর সচিবালয় পরিচালনা করে।

অন্যদিকে,
• বাসেল কনভেনশনের মূল উদ্দেশ্য- বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রন।
• স্টকহোম কনভেনশন-২০০১ এর মূল উদ্দেশ্য- পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা করা

উৎস: UNEP - UN Environment Programme.