পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ১২ আঞ্চলিক জোট, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান, ইউনিয়ন, আরব লীগ, ASEAN, SAARC, SCO, GCC এবং অর্থনৈতিক সংগঠন - Group - 7. Group-20, Group-15, Group-77, Developing-8| • APEC, ACU, BRICS BIMSTEC, BCIM, এশীয় উন্নয়ন ব্যাংক, স্বেচ্ছাসেবী সংগঠন- রেডক্রস এবং রেডক্রিসেন্ট, স্কাউট আন্দোলন, রোটারি ইন্টারন্যাশনাল লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল। সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল। [Live Class – 21 & 22]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
নিম্নের কোন রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে?
  1. সুইডেন
  2. রাশিয়া
  3. ব্রিটেন
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন 

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি আছে।

উল্লেখ্য,
- লিসবন চুক্তির মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়।
- ২০০৭ সালে পর্তুগালে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০০৯ সালে কার্যকর হয়।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তিও বলা হয়।
- এই চুক্তির ৫০ অনুচ্ছেদে, গণভোটের মাধ্যমে যেকোন সদস্য দেশকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার অধিকার দেয়া হয়েছে।

উৎস: ইইউ ওয়েবসাইট।
.
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য জোট কোনটি?
  1. ASEAN
  2. GCC
  3. APEC
  4. BIMSTEC
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ ‘Asia-Pacific Economic Cooperation’.
- APEC হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য দেশ ২১টি।

অন্যদিকে,

• BIMSTEC
- একটি অর্থনৈতিক সংগঠন।
- দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশসমূহ নিয়ে এই জোট গঠিত।
- এর উদ্দেশ্য- সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

• ASEAN
- এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।

• GCC
- এর পূর্ণরূপ Gulf Cooperation Council
- এটি হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।

উৎস: APEC, BIMSTEC, ASEAN, GCC ওয়েবসাইট।
.
সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নে কোন রাষ্ট্র যোগদান করে?
  1. পালাউ
  2. ক্রোয়েশিয়া
  3. দক্ষিন সুদান
  4. পেরু
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন

- ১৯৫৭ সালে ছয়টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির।
- পরে নামকরণ করা হয় 'ইউরোপীয় ইউনিয়ন'।
- ২০২০ সালে প্রথম সদস্যরাষ্ট্র হিসেবে জোট থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭টি হয়।
- সর্বশেষ ২৮তম সদস্য দেশ হিসেবে ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইইউতে যোগদান করে।

উল্লেখ্য,
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ১ জানুয়ারী, ২০২৩ তারিখে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরুর পাশাপাশি, ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেনভুক্ত অঞ্চলে প্রবেশ করেছে।
- শেনজেন অঞ্চলের ২৭তম দেশ হিসেবে ক্রোয়েশিয়া অন্তর্ভুক্ত হয়।

উৎস: ইইউ ওয়েবসাইট।
.
কোন আঞ্চলিক জোটের সদর দপ্তর নেই?
  1. EU
  2. APEC
  3. BRICS
  4. D- 8
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।

উল্লেখ্য,
- ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এই শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
- ছয়টি দেশ হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- ২০২৪ সালে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে যোগদান করলেও, আর্জেন্টিনা করে নি।
- বর্তমানে এই জোটের মোট সদস্য সংখ্যা ১০ টি।

অন্যদিকে,
• EU এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
• Developing Eight (D-8) এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
• APEC এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
সর্বশেষ আরব লীগের সম্মেলনে কোন দেশের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে?
  1. ফিলিস্তিন
  2. সিরিয়া
  3. ইরাক
  4. মিশর
ব্যাখ্যা
আরব লীগ শীর্ষ সম্মেলন ২০২৩:

- সর্বশেষ সৌদি আরবের জেদ্দায় ২০২৩ সালে আরব লীগের ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- আরব দেশগুলোর জোটের এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে।
- এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন ও সিরিয়ার সংকট নিরসনের বিষয়টি।
- সেই সাথে সম্মেলনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
- ২০১১ সালে সিরিয়াতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরু হয়।
- তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে, অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করা হয়।

বিশেষ তথ্য:
- আরব লীগ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- এর উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- এর সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরান।

উৎস: আরব লীগ ওয়েবসাইট, প্রথম আলো রিপোর্ট।
.
কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. APEC
  2. SAARC
  3. ASEAN
  4. BIMSTEC
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC)

- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে 'M' যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।  

এক নজরে BIMSTEC - 
▪ প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
▪ সদস্য সংখ্যা: ৭টি দেশ।
সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।    

অন্যদিকে, 
▪ APEC এর সদরদপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
▪ SAARC এর সদরদপ্তর- কাঠমন্ডু, নেপাল। 
▪ ASEAN এর সদরদপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।   

তথ্যসূত্র: BIMSTEC এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
D-8 কোন ধরনের জোট?
  1. উন্নত দেশের রাজনৈতিক জোট
  2. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
  3. উন্নত দেশের অর্থনৈতিক জোট
  4. উন্নয়নশীল দেশের স্বেচ্ছাসেবামূলক জোট
ব্যাখ্যা
• D-8 (Developing Eight):

- D-8 হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে গঠিত অর্থনৈতিক জোট।
- এই জোট সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত হয়।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
.
মুসলিম বিশ্বে রেডক্রস কী নামে পরিচিত?
  1. রেড ক্রিস্টাল
  2. রেড ক্রিসেন্ট
  3. রেড লাইট
  4. রেড ক্রিস্ট
ব্যাখ্যা
রেডক্রস (Red Cross)

- পূর্ণরূপ: International Committee of the Red Cross (ICRC)।
- রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
- প্রতিষ্ঠা: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।

বিশেষ তথ্য:
- রেডক্রস মুসলিম বিশ্বে 'রেড ক্রিসেন্ট' নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি; রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- 'আন্তর্জাতিক রেডক্রস দিবস' পালন করা হয়: ৮ মে (প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন)।
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা হিসাবে সর্বোচ্চ তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি।

তথ্যসূত্র: রেডক্রস ওয়েবসাইট।
.
G-20 এর ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইতালি
  2. ভারত
  3. ব্রাজিল
  4. পর্তুগাল
ব্যাখ্যা
Group- 20 (G-20) 

- সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত সর্বোচ্চ ফোরাম হচ্ছে জি-২০।
- এটি সকল প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক নির্মাণ এবং শাসন গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি 'Group of Twenty Finance Ministers and Central Bank Governors' নামেও পরিচিত।
- প্রতিষ্ঠা: ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল
- প্রতিষ্ঠার স্থান: বার্লিন, জার্মানি।
- প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
- সর্বশেষ ১৮তম সম্মেলন ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯তম সম্মেলন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট।
১০.
পল হ্যারিস কোন সংগঠনের প্রতিষ্ঠাতা?
  1. রেডক্রস
  2. লায়ন্স ক্লাব
  3. রোটারি ইন্টারন্যাশনাল
  4. বিশ্ব স্কাউট আন্দোলন
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল

- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হলেন পল হ্যারিস।
- সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরে অবস্থিত।
- রোটারি ক্লাবের সদস্যদের 'রোটারিয়ান' নামে ডাকা হয়।
- এটির উদ্দেশ্য ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধন।

উল্লেখ্য,
রবার্ট ব্যাডেন পাওয়েল- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা।
হেনরী ডুনান্ট- রেডক্রসের প্রতিষ্ঠাতা। 
মেলভিন জোন্স- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১১.
নিচের কোন দেশটি GCC জোটের সদস্য নয়?
  1. ইরান
  2. বাহরাইন
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.  
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: GCC ওয়েবসাইট।
১২.
G-77 জোট হলো জাতিসংঘভুক্ত-
  1. উন্নত দেশগুলোর জোট
  2. ইউরোপীয় দেশগুলোর জোট
  3. এশীয় দেশগুলোর জোট
  4. উন্নয়নশীল দেশগুলোর জোট
ব্যাখ্যা
জি-৭৭ (Group of 77) :

- জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন।

- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ। 
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ।
- উদ্যোক্তা: জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা The United Nations Conference on Trade and Investment (UNCTAD)।

তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট।
১৩.
চীনের নেতৃত্বাধীন গঠিত অর্থনৈতিক ও নিরাপত্তা জোট কোনটি?
  1. চীন সহযোগিতা সংস্থা
  2. বেইজিং সহযোগিতা সংস্থা
  3. সাংহাই সহযোগিতা সংস্থা
  4. চীন অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:

- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organization.
- এটি একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ৯টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইরান। 
- সর্বশেষ সদস্য হিসেবে ইরান যোগদান করে।

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।