পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৬ জুলাই, ২০২০সময়35 minutes৬৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (গ্রেড-১১) পদের নাম: উপপরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:০৭.১২.২০১৮ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৬ জুলাই, ২০২০ · ৭০ প্রশ্ন

.
বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  2. খ) বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  3. গ) সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  4. ঘ) বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
সঠিক উত্তর:
গ) সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তর
সঠিক উত্তর:
গ) সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ব্যাখ্যা
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়?
  1. ক) ষ+ঞ
  2. খ) ষ+ণ
  3. গ) ষ+ন
  4. ঘ) ষ+ঙ
সঠিক উত্তর:
খ) ষ+ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ষ+ণ
ব্যাখ্যা
কয়েকটি যুক্তবর্ণঃ
ষ্+ণ= ষ্ণ (উষ্ণ), ব্‌+ধ = ব্ধ (ক্ষুব্ধ), ক্+ষ= ক্ষ (ক্ষুধা) এবং ঞ্+জ= ঞ্জ (গঞ্জ)।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
.
‘জ্যোৎস্না রাত’ কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কর্মধারয়
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী পদগুলো লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন, জ্যোৎস্না শোভিত যে রাত = জ্যোৎস্নারাত, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
Source: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুমুক্ষু
  2. খ) মুমূক্ষু
  3. গ) মূমূক্ষূ
  4. ঘ) মূমূক্ষু
সঠিক উত্তর:
ক) মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ক) মুমুক্ষু
ব্যাখ্যা
কিছু শুদ্ধ বানানঃ ব্যুৎপত্তি, জাজ্বল্যমান, ব্যবচ্ছেদ, মুমূর্ষু, স্বায়ত্তশাসন, মুমুক্ষু; দূরদর্শী, দূরদর্শন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. ক) নৃপতি
  2. খ) নগেন্দ্র
  3. গ) ভূপতি
  4. ঘ) নরেন্দ্র
সঠিক উত্তর:
খ) নগেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) নগেন্দ্র
ব্যাখ্যা
নগেন্দ্র (বিশেষ্য): নগ, নগপতি, নগরাজ, নগাধিপ, নগাধিরাজ, পর্বতশ্রেষ্ঠ; সর্বোচ্চ পর্বত; হিমালয়।
নৃপতি (বিশেষ্য) - নৃপ, ভূপতি; নরপতি; রাজা; বাদশাহ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘দামিনী’ শব্দের অর্থ কি?
  1. ক) রাত্রি
  2. খ) ধরিত্রী
  3. গ) জলধি
  4. ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ
ব্যাখ্যা
বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ - সৌদামিনী, দামিনী, তড়িৎ, ক্ষণপ্রভা, অচিরপ্রভা, চিকুর। রাত্রি শব্দের সমার্থক শব্দ - নিশি, শর্বরী, যামিনী, ক্ষণদা, ত্রিযামা, নিশা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘সুধীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সুধী+ইন্দ্র
  2. খ) সুধি+ইন্দ্র
  3. গ) সুধি+ঈন্দ্র
  4. ঘ) সুধী+ঈন্দ্র
সঠিক উত্তর:
ক) সুধী+ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) সুধী+ইন্দ্র
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সুধী+ইন্দ্র = সুধীন্দ্র, সতী+ইন্দ্র = সতীন্দ্র, মহী+ইন্দ্র = মহীন্দ্র।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
  1. ক) হস্ত
  2. খ) গঞ্জ
  3. গ) গিন্নি
  4. ঘ) পাত্র
সঠিক উত্তর:
গ) গিন্নি
উত্তর
সঠিক উত্তর:
গ) গিন্নি
ব্যাখ্যা
যে সকল তৎসম শব্দ কিছুটা বিকৃত বা পরিবর্তত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন - গৃহিনী = গিন্নী, কর্মকার = কামার, গর্দভ = গাধা, বর্তিকা = বাতি, গৃহস্থ = গেরস্থ নিমন্ত্রণ = নেমন্তন্ন, হংস = হাঁস, জ্যোৎস্না = জ্যোছনা, স্পর্শ = পরশ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
চাতুর্য শব্দটির বিশেষণ কোনটি?
  1. ক) চতুরতা
  2. খ) চতুর
  3. গ) চতুরালি
  4. ঘ) চৈতন্য
সঠিক উত্তর:
খ) চতুর
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর
ব্যাখ্যা
চাতুর্য (বিশেষ্য) - চতুরতা। চতুর (বিশেষণ) - ধূর্ত; চালাক। চতুরালি, চতুরালী (বিশেষ্য) - ছল; চাতুরী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১০.
‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’ বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করছে?
  1. ক) নিত্যবৃত্ত অতীত
  2. খ) পুরাঘটিত অতীত
  3. গ) ঘটনার অতীত
  4. ঘ) সাধারণ অতীত
সঠিক উত্তর:
ক) নিত্যবৃত্ত অতীত
উত্তর
সঠিক উত্তর:
ক) নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যা
যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমনঃ আগে বাবা প্রতিদিন বাজার করতেন, আগে তিনি নিয়মিত খেলাধুলা করতেন, আগে প্রতি বছর এখানে খেলা হতো।
১১.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি?
  1. ক) কল্যাণীয়েষু
  2. খ) সুচরিতেষু
  3. গ) শ্রদ্ধাস্পদাসু
  4. ঘ) প্রীতিভাজনেষু
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদাসু
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদাসু
ব্যাখ্যা
নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় শ্রদ্ধাস্পদাসু। অন্যদিকে কল্যাণীয়েষু এবং প্রীতিভাজনেষু ব্যবহৃত হয় যথাক্রমে বয়ঃকনিষ্ঠ ছেলে ও বন্ধুকে (পুরুষ) সম্বোধনের ক্ষেত্রে। শ্রদ্ধাভাজনকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সুচরিতেষু। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ: নবম-দশম শ্রেণী)
১২.
‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
  1. ক) সাহেবগণ
  2. খ) সাহেবমণ্ডলী
  3. গ) সাহেবকুল
  4. ঘ) সাহেবান
সঠিক উত্তর:
ঘ) সাহেবান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাহেবান
ব্যাখ্যা
‘সাহেব’ শব্দের বহুবচন সাহেবান। সাহেবগণ, সাহেবমণ্ডলী, সাহেবকুল শব্দতিনটি বাংলা একাডেমী অভিধানে নেই।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৩.
‘নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ কোনটির?
  1. ক) অনুসর্গের
  2. খ) উপসর্গের
  3. গ) বিভক্তির
  4. ঘ) পদাশ্রিত অব্যয়ের
সঠিক উত্তর:
খ) উপসর্গের
উত্তর
সঠিক উত্তর:
খ) উপসর্গের
ব্যাখ্যা
যেসব অব্যয়সূচক শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনাে পরিবর্তন ঘটায় সেগুলােকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনাে অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪.
কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
  1. ক) মিশ+উক
  2. খ) চোর+আ
  3. গ) ঢাকা+ই
  4. ঘ) সোনা+আলি
সঠিক উত্তর:
ক) মিশ+উক
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশ+উক
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয় -উক সাধিত শব্দ √মিশ্‌+উক্‌ = মিশুক, √নিন্দ্‌+উক্‌ = নিন্দুক।
উৎসঃ ভাষা-শিক্ষা-ড.হায়াৎ মামুদ
১৫.
‘প্রিয়াংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?
  1. ক) প্রিয়াংবদা যথার্থ কহে নাই
  2. খ) প্রিয়াংবদা অযথার্থ কহিয়াছে
  3. গ) প্রিয়াংবদা অযথার্থ কহে নাই
  4. ঘ) কোনটিই নাই
সঠিক উত্তর:
গ) প্রিয়াংবদা অযথার্থ কহে নাই
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রিয়াংবদা অযথার্থ কহে নাই
ব্যাখ্যা
নেতিবাচক বাক্যে রূপান্তর করলেও বাক্যের অর্থ যেনো একই থাকে সেদিকে লক্ষ্য রাখলে বুঝা যায় যে ‘প্রিয়াংবদা অযথার্থ কহে নাই’ বাক্যটি সঠিকভাবে নেতিবাচক রূপ লাভ করেছে। এখানে এ দুটো বাক্যের মূলভাবের কোন পরিবর্তন ঘটেনি।
১৬.
‘হরণ করার ইচ্ছা’ - কে এককথায় কি বলে?
  1. ক) জিজ্ঞাসা
  2. খ) জিহীর্ষা
  3. গ) জিঘাংসা
  4. ঘ) জিগীষা
সঠিক উত্তর:
খ) জিহীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) জিহীর্ষা
ব্যাখ্যা
অপহরণ/হরণ করার ইচ্ছা - জিহীর্ষা, বধ করার ইচ্ছা - জিঘাংসা, জয়লাভ করার ইচ্ছা - জিগীষা, জানার ইচ্ছা - জিজ্ঞাসা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৭.
ময়ূর শব্দের সমার্থক কোনটি?
  1. ক) শিলীমুখ
  2. খ) বনিতা
  3. গ) দ্বিজ
  4. ঘ) কলাপী
সঠিক উত্তর:
ঘ) কলাপী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কলাপী
ব্যাখ্যা
ময়ূর এর সমার্থক শব্দ - কেকা, কেকী, কলাপী, বর্হী, শিখী, শিখণ্ডী। ভ্রমরের সমার্থক শব্দ মধুকর, মধুপ, অলি, ভৃঙ্গ, মধুলেহ, মধুলিট্‌, মৌমাছি, ভোমরা, শিলীমুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সুচিস্মিতা
  2. খ) সুচিষ্মিতা
  3. গ) সুচীস্মিতা
  4. ঘ) শুচিস্মিতা
সঠিক উত্তর:
ঘ) শুচিস্মিতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শুচিস্মিতা
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো শুচিস্মিতা। এটি স্ত্রীবাচক শব্দ। এর পুরুষবাচক শব্দ হলো শুচিস্মিত। অর্থাৎ, উজ্জ্বল বা বিশুদ্ধ হাস্যময়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৯.
‘টীকা ভাষ্য’ অর্থ কী?
  1. ক) উৎস খোঁজা
  2. খ) নির্ঘণ্ট
  3. গ) সার কথা
  4. ঘ) ব্যাখ্যা বিশ্লেষণ
সঠিক উত্তর:
ঘ) ব্যাখ্যা বিশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাখ্যা বিশ্লেষণ
ব্যাখ্যা
‘টীকা ভাষ্য’ বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ করা।উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
‘সব ঝিনুকে মুক্তা মেলে না’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে সপ্তমী
  2. খ) কর্তায় দ্বিতীয়া
  3. গ) অধিকরণে সপ্তমী
  4. ঘ) কর্মে দ্বিতীয়া
সঠিক উত্তর:
ক) অপাদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ক) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা
অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হয় বলে তা আপাদান কারক এবং এর সাথে বিভক্তি হিসেবে সপ্তমী বিভক্তি এ যুক্ত আছে। তাই এটা অপাদানে সপ্তমী।
২১.
Synonym of the word ‘deteriorate’ is-
  1. ক) ameliorate
  2. খ) improve
  3. গ) lessen
  4. ঘ) aggravate
সঠিক উত্তর:
ঘ) aggravate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) aggravate
ব্যাখ্যা
Deteriorate - become progressively worse.
Aggravate - make (a problem, injury, or offence) worse or more serious.
Ameliorate - make (something bad or unsatisfactory) better.
Improve - make or become better.
Lessen - make or become less; diminish.
২২.
Which one is correctly spelt?
  1. ক) Miscellanous
  2. খ) Miscellaneous
  3. গ) Misceleneous
  4. ঘ) Miscelanous
সঠিক উত্তর:
খ) Miscellaneous
উত্তর
সঠিক উত্তর:
খ) Miscellaneous
ব্যাখ্যা
Miscellaneous - of various types or from different sources.
২৩.
One should not hanker ____ fame.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) after
অনির্ধারিত
ব্যাখ্যা
Merriam-webster ডিকশনারি অনুযায়ী, hanker (for or after) - to have an earnest wish to own or enjoy.
২৪.
His cousin died ____ a car accident.
  1. ক) by
  2. খ) in
  3. গ) from
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা

1) In - হাসপাতালে এবং এক্সিডেন্টে মারা যাওয়া বুঝাতে in হবে।
At least six people have died in the accident. He later died in hospital.

শান্তিতে মারা যাওয়া বুঝাতে in হবে। Cambridge
I would like to die in my sleep

যুদ্ধে মারা যাওয়া বুঝাতে in হবে। উল্লেখ্য যে যুদ্ধ এবং সহিংসতা আলাদা দুটো বিষয়।
This is the cemetery of those who died in the First World War.

2) By - সহিংসতা, তরবারি, মহামারীতে মারা যাওয়া বুঝাতে by হবে। 
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

3) Of/From
রোগ, অসুস্থতা, ক্ষুধা, পিপাসা দারিদ্র্যের কারণে মারা গেলে of এবং from হয়।
She died of / from hunger / cancer / thirst / a heart attack / her injuries
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

বৃদ্ধ বয়সের কারণে মারা গেলে of হবে।
She died of old age.

ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

4) For - দেশের জন্য অথবা কোন কারণে মারা যাওয়া বুঝাতে for ব্যবহৃত হয়।
He died for his country.

5) At - ঝুঁকির মধ্যে মারা যাওয়া বুঝাতে at হয়।

Sources - Oxford, Cambridge and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides

২৫.
An antonym of the word ‘rebellious’ is-
  1. ক) Loyal
  2. খ) Unruly
  3. গ) Frantic
  4. ঘ) Bold
সঠিক উত্তর:
ক) Loyal
উত্তর
সঠিক উত্তর:
ক) Loyal
ব্যাখ্যা
Rebellious অর্থ বিদ্রোহীসুলভ, দুর্দমনীয়। অন্যদিকে loyal অর্থ রাজা বা রাণীর প্রতি আনুগত্য। এরা একে অপরের বিপরীত। তাছাড়া unruly অর্থ অবাধ্য, frantic অর্থ ক্ষিপ্ত এবং bold অর্থ সাহসী।
২৬.
Synonym of ‘Charlatan’ is-
  1. ক) Genuine
  2. খ) Wise
  3. গ) Sanguine
  4. ঘ) Imposter
সঠিক উত্তর:
ঘ) Imposter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Imposter
ব্যাখ্যা
Charlatan - a person falsely claiming to have a special knowledge or skill, imposter. Sanguine অর্থ আশাবাদী, wise অর্থ জ্ঞানী, genuine অর্থ প্রকৃত।
২৭.
Antonym of ‘Obscure’ is-
  1. ক) Hazy
  2. খ) Gloomy
  3. গ) Lucid
  4. ঘ) Concealed
সঠিক উত্তর:
গ) Lucid
উত্তর
সঠিক উত্তর:
গ) Lucid
ব্যাখ্যা
Obscure অর্থ অস্পষ্ট, অবোধ্য। Gloomy অর্থ মনমরা, বিষণ্ণ। Lucid অর্থ স্পষ্ট, উজ্জ্বল। অর্থাৎ, Obscure এর বিপরীত হলো Lucid।
২৮.
Which word is correctly spelt?
  1. ক) Pedestrain
  2. খ) Pedestrian
  3. গ) Pedestrean
  4. ঘ) Pedestran
সঠিক উত্তর:
খ) Pedestrian
উত্তর
সঠিক উত্তর:
খ) Pedestrian
ব্যাখ্যা
Pedestrian - a person walking rather than travelling in a vehicle.
২৯.
A bad workman quarrels ____ his tools.
  1. ক) with
  2. খ) for
  3. গ) about
  4. ঘ) over
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা
A bad workman quarrels with his tools একটি প্রবাদ বাক্য যার অর্থঃ নাচতে না জানলে উঠান বাঁকা।
৩০.
My friend is looking forward ____ to London.
  1. ক) to go
  2. খ) to going
  3. গ) for going
  4. ঘ) going
সঠিক উত্তর:
খ) to going
উত্তর
সঠিক উত্তর:
খ) to going
ব্যাখ্যা
Look forward to + verb + ing হলো সঠিক sequence। সুতরাং to going হবে উত্তর।
৩১.
It is time he ____ his mistakes.
  1. ক) realised
  2. খ) realises
  3. গ) should realize
  4. ঘ) has realised
সঠিক উত্তর:
ক) realised
উত্তর
সঠিক উত্তর:
ক) realised
ব্যাখ্যা
It is time বা it is high time এর পর sub আসলে sub এর পর verb এর past form হয়। সুতরাং verb এর past form যুক্ত word ‘realised’ শূন্যস্থানে বসবে।
৩২.
What is the antonym of ‘Cacophony’?
  1. ক) irony
  2. খ) telephony
  3. গ) symphony
  4. ঘ) euphony
সঠিক উত্তর:
ঘ) euphony
উত্তর
সঠিক উত্তর:
ঘ) euphony
ব্যাখ্যা
Cacophony - বেসুরো, অশ্রাব্য, dissonance। Euphony - ধ্বনিমাধুর্য, মধুরধ্বনি। Irony - বিড়ম্বনা, বিদ্রূপ। Symphony - ঐকতান, harmony। Telephony - দূরালাপন।
৩৩.
It is essential that the patient ____ medicine regularly.
  1. ক) takes
  2. খ) take
  3. গ) should take
  4. ঘ) took
সঠিক উত্তর:
খ) take
উত্তর
সঠিক উত্তর:
খ) take
ব্যাখ্যা
Essential, necessary, advised, required এর পর that clause থাকলে verb এর base form হয়। সুতরাং শূন্যস্থানে take বসবে।
৩৪.
My parents got me ____ inside.
  1. ক) stay
  2. খ) stayed
  3. গ) to stay
  4. ঘ) staying
সঠিক উত্তর:
গ) to stay
উত্তর
সঠিক উত্তর:
গ) to stay
ব্যাখ্যা
Get something এর পরে verb এর past participle form হয় কিন্তু get someone এরপরে to + V1 অর্থাৎ infinitive হয়। সুতরাং শূন্যস্থানে to stay হবে সঠিক উত্তর।
৩৫.
The boy does not usually mix with others. He is a bit-
  1. ক) extrovert
  2. খ) introvert
  3. গ) socialize
  4. ঘ) outgoing
সঠিক উত্তর:
খ) introvert
উত্তর
সঠিক উত্তর:
খ) introvert
ব্যাখ্যা
Extrovert - an outgoing, socially confident person. Introvert - a shy, reticent person. Ambivert - a person who has a balance of extrovert and introvert features in their personality.
৩৬.
‘খ’ এর অবস্থান ‘ক’ এর ৫ কিমি পূর্বে। ‘গ’ এর অবস্থান ‘খ’ এর ১০ কিমি দক্ষিণ-পূর্বে। ‘ক’ থেকে ‘গ’ এর সর্বনিম্ন দূরত্ব কত কিমি?
  1. ক) ১১
  2. খ) ১৪
  3. গ) ১৩
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

যদি গ এর অবস্থান খ এর দক্ষিণে হতো তখন দূরত্ব = √(৫ + ১০) = ১১.১৮ কিমি
কিন্তু যেহেতু গ এর অবস্থান দক্ষিণ-পূর্ব দিকে তাই ক হতে গ এর দূরত্ব হবে ন্যূনতম ১২ কিমি(১১.১৮ এর চেয়ে বেশি এবং অপশনগুলোর মধ্যে সর্বনিম্ন।
৪৫ ডিগ্রি যে দক্ষিণ পূর্ব এটাতে কোন সন্দেহ নেই। তবে, অনেক সময় সাধারণত এটা ধরা হয় না। প্রশ্নে দেখে বুঝতে হবে যে কোনটাতে ধরা হয়েছে বা কোনটাতে হয়নি। এবার প্রসঙ্গে আসা যাক, ঠিক ১০ কিমি ৪৫ ডিগ্রি ধরে গেলে দূরত্বের সর্বনিম্ন মান বলতে কিছু নেই। কারণ তখন আমরা এক্সাক্ট মানটাই পাচ্ছি। সেটা ১৩.৯৮৯। এর বেশিও নয় আবার কমও নয়। যেহেতু সর্বনিম্ন কোনটা এই প্রশ্নটা চলে এসেছে তার মানে ঠিক দক্ষিণ থেকে পূর্বের দিকে গেলেই সেটাকে দক্ষিণ-পূর্ব হিসেবে প্রশ্নে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ ১২ কিমি সঠিক উত্তর।
৩৭.
১৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ক) ৮ সেমি
  2. খ) ৯ সেমি
  3. গ) ১০ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
খ) ৯ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ সেমি
ব্যাখ্যা

চিত্র হতে, OBD ত্রিভুজ এ,
OD = √(১৫ - ১২) = ৯ সেমি
৩৮.
১০০ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৯০, যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৯৫। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নাম্বার কত?
  1. ক) ৭৫
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
ক) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৫
ব্যাখ্যা
১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার (১০০×৯০) = ৯০০০
এবং ৭৫ জনের মোট নাম্বার ৭৫×৯৫ = ৭১২৫
∴অবশিষ্ট ২৫ জনের গড় নাম্বার (৯০০০-৭১২৫)/২৫ = ৭৫
৩৯.
০.০৩, ০.১২, ০.৪৮......ধারাটির ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ১.৯২
  2. খ) ৭.৬৮
  3. গ) ১.৪৮
  4. ঘ) ১২.৪৮
সঠিক উত্তর:
খ) ৭.৬৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.৬৮
ব্যাখ্যা
১ম পদ, a = ০.০৩
সাধারণ অনুপাত, r = ০.১২/০.০৩ = ৪
∴ ৫ম পদ = ar৫-১ = ০.০৩×(৪)
= ৭.৬৮
৪০.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ৫, ৭, ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১৪.৬৯
  2. খ) ১৫.৬৯
  3. গ) ১৭.৩২
  4. ঘ) ১৮.৩২
সঠিক উত্তর:
গ) ১৭.৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭.৩২
ব্যাখ্যা
ত্রিভুজটির অর্ধ পরিসীমা = (৫+৭+৮)/২ মিটার = ১০ মিটার
∴ ক্ষেত্রফল = √{১০(১০-৫)(১০-৭)(১০-৮)} বর্গমিটার
√(১০×৫×৩×২) = ১৭.৩২ বর্গমিটার
৪১.
১/২ এর শতকরা কত ৩/৪ কত হবে?
  1. ক) ১২০%
  2. খ) ১২৫%
  3. গ) ১৪০%
  4. ঘ) ১৫০%
সঠিক উত্তর:
ঘ) ১৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫০%
ব্যাখ্যা
ধরি, ১/২ এর x% হলো ৩/৪
∴১/২ এর x/১০০ = ৩/৪
⇒x/২০০ = ৩/৪
⇒x = (৩×২০০)/৪ = ১৫০%
৪২.
একটি পণ্য ৪০০০ টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ঐ পণ্যটি ৫০০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিলো তার (২০০/৩)% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কতটাকা?
  1. ক) ৪০০০
  2. খ) ৪৫০০
  3. গ) ৪৬০০
  4. ঘ) ৪২০০
সঠিক উত্তর:
গ) ৪৬০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৬০০
ব্যাখ্যা
ধরি, ৪০০০ টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = (৪০০০+x) টাকা
৫০০০ টাকায় বিক্রয় করায় লাভ হয় = (x এর ২০০/৩×১০০)টাকা = ২x/৩ টাকা
ক্রয়মূল্য = ৫০০০ - ২x/৩
প্রশ্নমতে, ৪০০০+x = ৫০০০ - 2x/৩
⇒ x + ২x/৩ = ৫০০০ - ৪০০০
⇒ (৩x+২x)/৩ = ১০০০
⇒ ৫x = ৩০০০
∴ x = ৬০০
∴ ক্রয়মূল্য = ৪০০০ + ৬০০ = ৪৬০০ টাকা
৪৩.
১৭, ১৫ ও ৮ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ = লম্ব + ভূমি
⇒১৭ = ১৫ + ৮
⇒২৮৯ = ২৮৯
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
৪৪.
3×0.3/2 = কত?
  1. ক) 0.75
  2. খ) 0.6
  3. গ) 1.5
  4. ঘ) 0.45
সঠিক উত্তর:
ঘ) 0.45
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.45
ব্যাখ্যা
3×0.3/2
= 3×0.3×(1/2)
= 9/(2×10)
= 0.45
৪৫.
x4-x2-1 = 0 হলে x2 - (1/x2) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
x4-x2-1 = 0
⇒ x4-1 = x2
⇒ (x4-1)/x2 = x2 - (1/x2) = 1
৪৬.
a + b = 5, a - b = 3 হলে, ab এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2
= (5/2) - (3-2)
= 25/4 - 9/4
= (25-9)/4
= 4
৪৭.
a + 3 + 1/a = 0 হলে, a3 + 1/a3 = কত?
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) -18
  4. ঘ) -20
সঠিক উত্তর:
গ) -18
উত্তর
সঠিক উত্তর:
গ) -18
ব্যাখ্যা
a + 3 + 1/a = 0
⇒ a + 1/a = -3
∴ a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (-3)3 - 3.(-3)
= -27 + 9
= -18
৪৮.
x2 - x - 2 এর উৎপাদক কোনটি?
  1. ক) x + 2
  2. খ) x + 3
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
গ) x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x + 1
ব্যাখ্যা
x2 - x - 2
= x2 - 2x + x - 2
= x(x-2) + 1(x-2)
= (x-2)(x+1)
৪৯.
দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) 308
  2. খ) 318
  3. গ) 279
  4. ঘ) 275
সঠিক উত্তর:
ক) 308
উত্তর
সঠিক উত্তর:
ক) 308
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু×সংখ্যা দুটির গ.সা.গু
একটি সংখ্যা 275
অপর সংখ্যাটি = 7700×11/275 = 308
৫০.
3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 5/4 হবে?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
অনির্ধারিত
ব্যাখ্যা
[5/4 এর স্থলে 4/5 হলে সঠিক উত্তর হবে 5]
ধরি, x যোগ করতে হবে।
∴ (3+x)/(5+x) = 4/5
15x + 5x = 20 + 4x
∴ x = 5
৫১.
পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়?
  1. ক) 0
  2. খ) -4
  3. গ) 4
  4. ঘ) -1
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
-  পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
- ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ। 
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩
- অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৫২.
বায়ুমণ্ডলে নিচের কোন উপাদানটি সবচেয়ে কম?
  1. ক) ওজোন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) মিথেন
  4. ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
ক) ওজোন
উত্তর
সঠিক উত্তর:
ক) ওজোন
ব্যাখ্যা
বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণঃ নাইট্রোজেন ৭৮.০৯%, অক্সিজেন ২০.৯৫%, আর্গন ০.৯৩%, কার্বন-ডাই-অক্সাইড ০.০৩৮%, হাইড্রোজেন ০.০০০০৫%, মিথেন ০.০০০১৫%, ওজোন ০.০০০০৪%।
Source: britannica.com/science/chemical-element/The-atmosphere
৫৩.
কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
  1. ক) গ্রিস
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ক) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিস
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।
[সূত্র: কালের কণ্ঠ]
৫৪.
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত
  2. খ) উত্তর
  3. গ) আটলান্টিক
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা
এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলাে মালদ্বীপ। এর আয়তন ২৯৮ বর্গ কিলােমিটার। উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে। এটি ভারত মহাসাগরে অবস্থিত।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫৫.
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
  1. ক) আসাম
  2. খ) মেঘালয়
  3. গ) মণিপুর
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
গ) মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মণিপুর
ব্যাখ্যা
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত।
Source: BBC
৫৬.
ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ফ্রান্স
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এর সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
৫৭.
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কত সালে?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৫২
সঠিক উত্তর:
ক) ১৯৪৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৪
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৫৮.
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি?
  1. ক) ৫ জুন
  2. খ) ৭ জুন
  3. গ) ২৬ ডিসেম্বর
  4. ঘ) ২৬ জুন
সঠিক উত্তর:
ঘ) ২৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬ জুন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ৪২তম অধিবেশনে পৃথিবীকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে প্রতিবছরের ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করে।
তথ্যসূত্রঃ UN ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো
৫৯.
‘ম্যালেরিয়া’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফ্রেঞ্চ
  2. খ) ইতালিয়ান
  3. গ) গ্রীক
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
ব্যাখ্যা
‘ম্যালেরিয়া’ শব্দটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইংরেজিতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু, বাংলা একাডেমী অনুসারে এই শব্দটি আমাদের ভাষায় ইংরেজি থেকেই এসেছে।
Source: Oxford
৬০.
‘মাশরুম’ এক ধরনের-
  1. অপুষ্পক উদ্ভিদ
  2. ফাংগাস
  3. অর্কিড
  4. পরজীবী উদ্ভিদ
অনির্ধারিত
ব্যাখ্যা
- ফানজাই (ছত্রাক) রাজ্যভুক্ত অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
- দেহ এককোষী বা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত।
- এদের নিউক্লিয়াস সুগঠিত ও কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।
যেমন- ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি।

- মাশরুম মূলত এক ধরনের ছত্রাক বা ফাংগাস।
- মাশরুম এক ধরনের ছত্রাক আর ছত্রাক হলো একটি অপুষ্পক উদ্ভিদ। 
তাই, 
অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।  

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিলো-
  1. ক) ৩৮ জন
  2. খ) ৪০ জন
  3. গ) ৩৬ জন
  4. ঘ) ৩৫ জন
সঠিক উত্তর:
ঘ) ৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫ জন
ব্যাখ্যা
১৯৬৮ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য অনুষ্ঠিত হয়। এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এতে আইয়ুববিরোধী আন্দোলন আরও তীব্র হয়। পূর্ব বাংলার জনগণ ও ছাত্রদের প্রবল আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল বন্দিদের মুক্তি দানে হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং অসমাপ্ত আত্মজীবনী
৬২.
ঐতিহাসিক ‘কাগমারি সম্মেলন’ এর নেতৃত্ব দেন-
  1. ক) স্যার সলিমুল্লাহ
  2. খ) শহীদ তিতুমীর
  3. গ) মওলানা ভাসানী
  4. ঘ) সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
গ) মওলানা ভাসানী
উত্তর
সঠিক উত্তর:
গ) মওলানা ভাসানী
ব্যাখ্যা
টাঙ্গাইল জেলার কাগমারিতে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলন। ৭ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মূল আলোচ্যসূচি ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি। কিন্তু সিয়াটো ও সেন্টোর সামরিক চুক্তির প্রতি আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী দৃঢ় সমর্থন ব্যক্ত করলে সম্মেলনে মতবিরোধের সৃষ্টি হয়। ১৯৫৪ সালে যুক্তফ্রণ্ট নির্বাচনী ম্যানিফেস্টোর একুশ দফা প্রতিশ্রুতির অন্যতম ছিল জোটনিরপেক্ষ ও স্বাধীন পররাষ্ট্রনীতি। সোহরাওয়ার্দীর পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্য আওয়ামী লীগের বামপন্থি নেতৃবৃন্দ সমর্থন করেন নি। এঁদের পুরোধা ছিলেন আওয়ামী লীগ সভাপতি (সম্মেলনেরও সভাপতি) মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আওয়ামী লীগের আইনসভার সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে মওলানা ভাসানী সোহরাওয়ার্দীর অনুসৃত সামরিক জোটের সমালোচনা করেন। ওই ভাষণে মওলানা প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি তোলেন। সোহরাওয়ার্দী সামরিক জোটের পক্ষে যুক্তি প্রদর্শন করেন। তিনি পাকিস্তান স্বাক্ষরিত সামরিক চুক্তি এবং কেন্দ্র কর্তৃক পূর্ব পাকিস্তানে আরোপিত অর্থনৈতিক নীতিমালার পক্ষেও রায় দেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৩.
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়-
  1. ক) ৬ জানুয়ারি ১৯৯৭
  2. খ) ৬ জুন ১৯৯৭
  3. গ) ৬ অক্টোবর ১৯৯৭
  4. ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
সঠিক উত্তর:
ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে।
উৎসঃ ইউনেস্কো ও বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট।
৬৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়-
  1. ক) ৩ মার্চ ১৯৭১
  2. খ) ৭ মার্চ ১৯৭০
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২২ শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় মুক্তি লাভের পর ২৩ শে ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন। ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৬৫.
‘কালান্তর’ প্রবন্ধের লেখক কে?
  1. ক) ড.আনিসুজ্জামান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন। এছাড়াও সভ্যতার সংকট, পঞ্চভূত ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। তার প্রথম প্রবন্ধগ্রন্থ - বিবিধ প্রসঙ্গ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬৬.
বাংলাদেশ কোন সনে কমওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা
কোন বৈশ্বিক সংস্থা হিসেবে বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। ১৭ আগস্ট ১৯৭২ বাংলাদেশ বিশ্বব্যাংক তথা আইবিআরডি এবং আইডিএ এর সদস্যপদ লাভ করে। (সূত্রঃ কমনওয়েলথ ও বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৬৭.
কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
  1. ক) আয়না
  2. খ) পথে হল দেরী
  3. গ) ধ্রুব
  4. ঘ) রক্তকরবী
সঠিক উত্তর:
গ) ধ্রুব
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্রুব
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম ধ্রুব -চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং এর গীতিকার ও সুরকার হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি এতে নারদের ভূমিকায় অভিনয় করেন। কাহিনী রচয়িতা ছিলেন - গিরিশচন্দ্র ঘোষ। ছবিটি ১৯৩৪ সালের ১ জানুয়ারি কলকাতার ক্রাউন টকি হাউজে মুক্তি পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬৮.
ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
  1. ক) ঢাকা
  2. খ) লাহোর
  3. গ) করাচি
  4. ঘ) ইসলামাবাদ
সঠিক উত্তর:
খ) লাহোর
উত্তর
সঠিক উত্তর:
খ) লাহোর
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন। ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়। (সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৬৯.
কত সালে নাসা প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৬
  4. ঘ) ১৯৫৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৮
ব্যাখ্যা
নাসা হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
 - NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
- ১৯৫৮ সালের ২৯ জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়।
- এটি বাণিজ্যিকভাবে যাত্রা করে ১৯৫৮ সালের ১ অক্টোবর।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র।

(উৎসঃ নাসা ওয়েবসাইট)
৭০.
দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কী?
  1. ক) সুক্রোজ
  2. খ) গ্লুকোজ
  3. গ) হাইড্রোজ
  4. ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর:
ঘ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ল্যাকটোজ
ব্যাখ্যা
শর্করার শ্রেণীবিভাগঃ
১. এক অণু বিশিষ্ট শর্করা -- গ্লুকোজ
উৎসঃ ফলের রস, মধু ইত্যাদি
২. দুই অণু বিশিষ্ট শর্করা -- সুক্রোজ, ল্যাকটোজ
উৎসঃ চিনি ও দুধ
৩. বহু অণু বিশিষ্ট শর্করা -- শ্বেতসার, গ্লাইকোজেন
উৎসঃ চাল, আটা, আলু, সবুজ পাতা, শাকসবজি
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)