পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
“Award Mania: Season - 4” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি i) পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ii) পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট [UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICAN ইত্যাদি] iii) পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মিস আর্থ প্রথম কোথায় অনুষ্ঠিত হয়?  
  1. ম্যানিলা, ফিলিপাইন
  2. টোকিও, জাপান
  3. ব্যাংকক, থাইল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
- মিস আর্থ  একটি আন্তর্জাতিক পরিবেশগত ইভেন্ট যা পরিবেশ সচেতনতা প্রচারের জন্য একটি কার্যকর হাতিয়ার হিসেবে সৌন্দর্য প্রতিযোগিতা শিল্পকে চ্যানেল করে।
- যেহেতু অনেক লোক সৌন্দর্য প্রশংসা করে, ক্যারোজেল প্রোডাকশনস, ইনক. বিশ্বাস করে যে তারা উপযুক্ত কারণগুলির জন্য একটি ভাল এবং কার্যকর মাধ্যম হবেন।
- এই দৃষ্টিভঙ্গিকে প্রাণ দিতে, ক্যারোজেল প্রোডাকশনস ইনকর্পোরেটেড 2001 সালে মিস আর্থ বিউটি পেজেন্টের আয়োজন করে এবং চালু করেছিল। 
- এটি প্রথম ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয়। 

উৎস: miss earth ওয়েবসাইট 
.
IPCC রিপোর্ট কোন বিষয়ে ধারণা দেয়?
  1. জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব
  2. পরিবেশবাদী সংগঠনগুলির জন্য রাজনৈতিক লবিং
  3. মহাকাশ অনুসন্ধান মিশন
  4. বন্যপ্রাণী সংরক্ষণ
ব্যাখ্যা
IPCC: 
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change. 
- IPCC জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- Intergovernmental Panel on Climate Change গঠিত হয়  ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- আইপিসিসি রিপোর্টগুলি জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবগুলির উপর বৈজ্ঞানিক মূল্যায়ন হিসাবে কাজ করে।

সূত্র: IPCC ওয়েবসাইট। 
.
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement) কোন দেশভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন?
  1. কেনিয়া
  2. নেদারল্যান্ডস
  3. যুক্তরাষ্ট্র
  4. গ্রিস
ব্যাখ্যা
♦ গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
• গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
• এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
• শুরুর সময় - ১৯৭৭ সাল।
• শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
• গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই। তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
.
'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কপ- ২৮' কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
  1. দুবাই
  2. রিয়াদ
  3. শারম্ এল-শেখ
  4. সিডনি
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
• ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) গৃহীত হয়।
• UNFCCC means United Nations Framework Convention on Climate Change.  
• এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।  

• ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।   
• ২০২২ সালের নভেম্বরে মিশরের শারম্ এল-শেখ এলাকায় 'কপ-২৭' অনুষ্ঠিত হয়। 
•  ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 'কপ-২৮' আয়োজিত হয়েছে। 

• 'কপ-২৯' আয়োজিত হবে আজারবাইজানে। 
• 'কপ-৩০' ব্রাজিলের বেলেম শহরে।   

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ (২৭ মে ২০২৩)।
.
কোন দেশটি ই - ৮ এর অন্তর্ভুক্ত নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. ব্রাজিল
  4. কিরিবাতি
ব্যাখ্যা
ই- ৮ :
- ই-৮ হচ্ছে ৮টি পরিবেশ দুষণকারী দেশের সংস্থা।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা জীববৈচিত্র সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য। 
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-  ই-৮, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের দ্বারা গঠিত একটি সংস্থা।

উৎস:- ব্রিটানিকা।
.
WMO বিশ্বব্যাপী কোনটি উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে?
  1. মহাকাশ অনুসন্ধানের উদ্যোগ
  2. কৃষি পদ্ধতি
  3. ওজোন স্তর সুরক্ষা
  4. আবহাওয়া এবং জলবায়ু পরিসেবা
ব্যাখ্যা
• বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization ) জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থার মধ্যে একটি।
•  প্রতিষ্ঠাকাল : ১৯৫০
• সদর দপ্তর : জেনেভা
•  বর্তমান মহাপরিচালক : Abdulla Al Mandous
• মাতৃসংস্থা: জাতিসংঘ 
- WMO বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

তথ্যসূত্র: Encyclopedia Britannica
.
'হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন' এর মূল বিষয়বস্তু কোনটি?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ
  2. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ জনিত ঝুঁকি
  3. গ্রিন হাউস গ্যাস নিঃসরণ প্রশমন
  4. ওজোন স্তরের ক্ষয়
ব্যাখ্যা
• হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন (Hugo Framework for Action):
- জাপানের কোবে নগরীতে বিশ্বের ১৬৮টি দেশের প্রতিনিধি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্যোগ জনিত ঝুঁকি কমাতে ২০০৫ সালের জানুয়ারিতে একটি সম্মেলন করেন।
- উক্ত সম্মেলন হিউগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন নামে পরিচিত।
- পরিবেশ বিষয়ক উক্ত কর্মকাঠামোতে টেকসই উন্নয়নের জন্য, বিভিন্নমুখী আপদ মোকাবেলার কৌশল, দুর্যোগের ভয়াবহতা ও প্রকোপ হ্রাস করা, দুর্যোগ ঝুঁকি হ্রাসকে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভূক্ত করা, ঝুঁকি মোকাবেলায় জাতীয় সামর্থ্যকে শক্তিশালী করা, দুর্যোগ প্রস্তুতিতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে সুশীল সমাজকে সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন -
  1. বাসেল কনভেনশন
  2. কার্টাগেনা প্রটোকল
  3. ভিয়েনা কনভেনশন
  4. কিয়েটো প্রটোকল
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন: 
• Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
• স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
• কার্যকর - ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
• স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
• অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

অন্যদিকে, 
কিয়েটো প্রটোকল - গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।