পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৩ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: • ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা । • ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
‘লাশ’ ও ‘আউলাদ’ কবিতা দুটি ফররুখ আহমদ রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. সিরাজাম মুনীরা
  2. নৌফেল ও হাতেম
  3. সাত সাগরের মাঝি
  4. সিন্দাবাদ
সঠিক উত্তর:
সাত সাগরের মাঝি
উত্তর
সঠিক উত্তর:
সাত সাগরের মাঝি
ব্যাখ্যা
• ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ: 
- ইসলামি স্বাতন্ত্র‌্যবাদী কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিরূপ সমাজের ছবি ‘লাশ’ ও ‘আউলাদ’ কবিতায় পাওয়া যায়।
- তবে মূলত মুসলমানদের জাগরণের লক্ষ্যে তিনি এ গ্রন্থের কবিতাগুলো লিখেছেন।

• ফররুখ আহমদ: 
-  ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে  জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্ত নয় কোনটি?
  1. লোক লোকান্তর
  2. কালের কলস
  3. কাবিলের বোন
  4. বখতিয়ারের ঘোড়া
সঠিক উত্তর:
কাবিলের বোন
উত্তর
সঠিক উত্তর:
কাবিলের বোন
ব্যাখ্যা
• ‘কাবিলের বোন’ উপন্যাস:
- কবি আল মাহমুদ রচিত ‘কাবিলের বোন’ একটি উপন্যাস।
- যুক্ত ভারত ভেঙে পাকিস্তান এই শিকড় থেকে উপন্যাসের শুরু।
- এখানে এসেছে ভাষা আন্দোলন, বাঙালি-বিহারী ভাষাগত সমস্যা, উর্দুভাষী হলেই বিহারী মনে করা, আগরতলা মামলা, শেখ মুজিবের ৬দফা, ছাত্র আন্দোলন তথা বেশ ক'জন মানব- মানবীর প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, চাওয়া- পাওয়া নিয়ে যাপিত জীবনের বড় ক্যানভাসে মুক্তিযুদ্ধ।
- শেষ পর্যন্ত পাওয়া না পাওয়ার অসহনীয় কথামালার বিপুল আয়োজন।
- এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু কবি আল মাহমুদ নন-তিনি জীবন থেকে নেয়া সময়ের সাহসী দ্রষ্টা ও স্রষ্টা।

• আল মাহমুদ:

- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল  ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘কাবিলের বোন’ উপন্যাস।
.
সুনীল গঙ্গোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
  1. নীল লোহিত
  2. সনাতন পাঠক
  3. চিত্রগুপ্ত
  4. নীল উপাধ্যায়
সঠিক উত্তর:
চিত্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
চিত্রগুপ্ত
ব্যাখ্যা
• সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। এগুলো হলো:
- নীল লোহিত,
- নীল উপাধ্যায়,
- সনাতন পাঠক।

এছাড়া,
- সতীনাথ ভাদুড়ী ব্যবহৃত ছদ্মনাম - চিত্রগুপ্ত।

বিভিন্ন লেখক ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো:
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
- সোমেন চন্দ ব্যবহৃত ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম।
- বিমল ঘোষ ব্যবহৃত ছদ্মনাম - মৌমাছি।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম - যাযাবর।
- সতীনাথ ভাদুড়ী ব্যবহৃত ছদ্মনাম - চিত্রগুপ্ত।
- বিমল মিত্র ব্যবহৃত ছদ্মনাম - জাবালি।
- কালিকানন্দ ব্যবহৃত ছদ্মনাম - অবধূত।
-  সৈয়দ মুজতবা আলী ব্যবহৃত ছদ্মনাম - প্রিয়দর্শী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ঋজু
  2. অকপট
  3. অনাড়ম্বর
  4. গরল
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা
• কুটিল শব্দের বিপরীত শব্দ: সরল, ঋজু, অনাড়ম্বর, অকপট।

• কুটিল (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ
অর্থ: বাঁকা, অসরল, খল, কপট, জটিল,

• সরল (বিশেষণ পদ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ঋজু, সোজা, অনাড়ম্বর, অকপট, সহজ।

অন্যদিকে,
গরল (বিশেষ্য):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: বিষ।
আঞ্চলিক অর্থ: বিষাক্ত ক্ষত বা ঘা।

সুতরাং,
'কুটিল' শব্দের বিপরীতার্থক নয় - গরল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? 
  1. অনুসর্গ অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. অনুকার অব্যয় 
  4. পদান্বয়ী অব্যয়
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা
• অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনাে অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে।
- অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনােভাব প্রকাশে সহায়তা করে।
যেমন:
- মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।

'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!' - এখানে 'মরি মরি' অনন্বয়ী অব্যয়। ‘মরি' পদের সাথে অন্য কোন পদের সম্পর্ক নেই। তাই এটি অনন্বয়ী অব্যয় পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
.
বাগ্‌যন্ত্রের অংশ নয় কোনটি?
  1. শ্বাসঅন্ত্র
  2. স্বরযন্ত্র
  3. মূর্ধা
  4. ক ও খ
সঠিক উত্তর:
শ্বাসঅন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
শ্বাসঅন্ত্র
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্রের অংশ নয় - শ্বাসতন্ত্র।

• বাগ্‌যন্ত্র:

ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।

- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্‌যন্ত্রের অংশ সমূহ হলো:
১. ফুসফুস, 
২. শ্বাসনালী,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল ও দন্ত,
৯. ওষ্ঠ,
১০. নাসিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।’- ‘বাট’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. নৌকা
  2. হৃদয়
  3. পথ
  4. বাগান
সঠিক উত্তর:
পথ
উত্তর
সঠিক উত্তর:
পথ
ব্যাখ্যা
• বাট (বিশেষ্য পদ),
- এটি দেশি শব্দ।
- অর্থ: পথ; রাস্তা (যখন পড়বে না মোর পাযের চিহ্ন এই বাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)।

• বাট (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: ভিটা, গুহ, খেত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
  1. অ্যা
সঠিক উত্তর:
অ্যা
উত্তর
সঠিক উত্তর:
অ্যা
ব্যাখ্যা
• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার।
যথা:
১. সম্মুখ স্বরধ্বনি,
২. মধ্য স্বরধ্বনি ও
৩. পশ্চাৎ স্বরধ্বনি।

• সম্মুখ স্বরধ্বনি: সম্মুখ স্বর‌ধ্বনির উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়।
- যেমন: [ই], [এ], [অ্যা] ইত্যাদি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ।

• মধ্য স্বরধ্বনি: মধ্য স্বরধ্বনি হচ্ছে [আ]।

• পশ্চাৎ স্বরধ্বনি: পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। [অ], [ও], [উ] ইত্যাদি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'কার কাছে যাবে?'- এখানে 'কার' কোন পদের উদাহরণ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. যোজক
  4. অনুসর্গ
সঠিক উত্তর:
সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম
ব্যাখ্যা
• সর্বনাম পদ:
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
যেমন - সুন্দর ফুল, বাজে কথা ইত্যাদি।

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
২. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজে, খোদ, আপনি।
৩. সামীপ্যবাচক সর্বনাম: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
৪. দূরত্ববাচক সর্বনাম: ঐ, ঐসব।
৫. সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক সর্বনাম: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
[প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন - কী দিয়ে ভাত খায়?]
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম: কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক সর্বনাম: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক সর্বনাম: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি [২০১৯ ও ২০২২ সংস্করণ]।
১০.
"Did you know that a gang of thieves was responsible for the recent bank robbery?"
The underlined word is a/an -
  1. Proper Noun
  2. Material Noun
  3. Collective Noun
  4. Abstract Noun
সঠিক উত্তর:
Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
Collective Noun
ব্যাখ্যা
• "Did you know that a gang of thieves was responsible for the recent bank robbery?"
→ Here, the underlined word is a - Collective Noun.
→ Gang শব্দের অর্থ দল, যেটা দিয়ে সমষ্টি বুঝায়,
→ তাই এটা Collective Noun.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun এর উদাহরণ:
- cattle,
- herd,
- army,
- public,
- gang,
- library,
- jury,
- committee,
- crew,
- majority,
- minority etc.
১১.
What does "Verbose Speech" refer to?
  1. Speech that is concise and to the point.
  2. Speech that is delivered with great passion and emotion.
  3. Speech that is spoken in multiple languages simultaneously.
  4. Speech that is excessively wordy or long-winded.
সঠিক উত্তর:
Speech that is excessively wordy or long-winded.
উত্তর
সঠিক উত্তর:
Speech that is excessively wordy or long-winded.
ব্যাখ্যা
•  "Verbose Speech" refers to - Speech that is excessively wordy or long-winded.

• Verbose (adjective):
English Meaning: Using or expressing in more words than are needed.
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।

So, A verbose speech means "containing more words than necessary."
- A speech that contains more words is called a verbose speech.

Example Sentence:
1. The professor's lectures were often criticized for their verbose speech, leaving students struggling to grasp the main points.
2. Despite the need for brevity in the courtroom, the lawyer's verbose speech filled the air, prolonging the trial unnecessarily.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১২.
What is the antonym of 'Precedence'?
  1. Subordination
  2. Priority
  3. Succession
  4. Superiority
সঠিক উত্তর:
Subordination
উত্তর
সঠিক উত্তর:
Subordination
ব্যাখ্যা
• The antonym of 'Precedence' is - Subordination.

• Precedence (noun)
English Meaning: the right to superior honour on a ceremonial or formal occasion.
Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

অপশন আলোচনা:
→ Subordination - অধীনতা; গৌণতা; অপ্রধানতা; অধীনীকরণ; গুণীভবন।
→ Priority - অন্যের আগে কোনো কিছু পাওয়া বা করার অধিকার; অগ্রাধিকার।
→ Succession - উত্তরাধিকার, ধারাবাহিকতা।
→ Superiority - শ্রেষ্ঠত্ব।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
What does the term 'Electorate' refer to?
  1. The candidates running for office
  2. The campaign managers
  3. The group of people eligible to vote in an election
  4. The government officials
সঠিক উত্তর:
The group of people eligible to vote in an election
উত্তর
সঠিক উত্তর:
The group of people eligible to vote in an election
ব্যাখ্যা
• The term 'Electorate' refers to - The group of people eligible to vote in an election.

• Electorate (noun)
English Meaning: a body of people entitled to vote.
Bangla Meaning: নির্বাচকমণ্ডলী।

Example Sentence:
1. The candidate focused their campaign efforts on appealing to the rural electorate.
2. The electorate showed strong support for the incumbent mayor in the recent election.

Source: 
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Which of the following is not a characteristic associated with the dog days?
  1. Heatwaves
  2. Droughts
  3. Lethargy and laziness
  4. Heavy rainfall
সঠিক উত্তর:
Heavy rainfall
উত্তর
সঠিক উত্তর:
Heavy rainfall
ব্যাখ্যা
• Heavy rainfall is not a characteristic associated with the dog days.

• dog days (plural noun)
English Meaning:  the period between early July and early September when the hot sultry weather of summer usually occurs in the northern hemisphere/a period of stagnation or inactivity.
Bangla Meaning: বছরের উষ্ণতম সময় (জুলাই-আগস্ট মাস)।

Example Sentence:
1. During the dog days of summer, the heat becomes almost unbearable.
2. Farmers brace themselves for the challenges of irrigation during the dog days to combat potential droughts.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Which of the following gestures is not similar to genuflecting?
  1. Winking
  2. Curtsying
  3. Nodding
  4. Bowing
সঠিক উত্তর:
Winking
উত্তর
সঠিক উত্তর:
Winking
ব্যাখ্যা
• Winking is not similar to genuflecting.

• genuflect (verb)
English Meaning:  to bend the knee/to touch the knee to the floor or ground, especially in worship.
Bangla Meaning: নতজানু হওয়া।

অপশন আলোচনা:
→ Winking - চোখ ধাঁধানো।
→ Curtsying - নতজানু হয়ে প্রণাম করা।
→ Nodding - সম্মতি বা অভিবাদন জানাতে ঈষৎ মাথা নাড়ানো; নোয়ানো বা হেলানো।
→ Bowing - অভিবাদন করতে, শ্রদ্ধা বা বশ্যতা প্রকাশ করতে দেহ ও মাথা নোয়ানো।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
"She enjoys watching birds in the park every morning."
Here 'watching' is a/an-
  1. Present Participle
  2. Verb
  3. Gerund
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• "She enjoys watching birds in the park every morning."
→ Here 'watching' is a - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ, verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.
- Gerunds don’t describe action—they act as nouns.

• The three Verbals— gerunds, infinitives, and participles—are formed from verbs. 
- তবে এগুলো বাক্যে কখনো একাকী ভাবে Action word রূপে ব্যবহৃত হয় না। 
- এদের মধ্যে gerund, বাক্যে noun হিসেবে ব্যবহৃত হয়। 

Source: Cliffs TOEFL.
১৭.
What does the idiom 'Bootleg' typically mean?
  1. To produce or sell illegal copies of goods
  2. To engage in a footrace
  3. To wear boots improperly
  4. To travel on foot
সঠিক উত্তর:
To produce or sell illegal copies of goods
উত্তর
সঠিক উত্তর:
To produce or sell illegal copies of goods
ব্যাখ্যা
• The idiom 'Bootleg' typically means - To produce or sell illegal copies of goods.

• Bootleg 
English Meaning: (of alcoholic drink or a recording) made, distributed, or sold illegally.
Bangla Meaning: শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চোলাই, বিক্রি, আমদানি-রপ্তানি করা।

Example Sentence:
1. She bought a bootleg copy of the concert from a street vendor for a fraction of the price.
2. Bootlegging of alcohol was rampant during the Prohibition era in the United States.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Who wrote the play “The Double-Dealer”?
  1. William Congreve
  2. Oscar Wilde
  3. Ben Jonson
  4. William Shakespeare
সঠিক উত্তর:
William Congreve
উত্তর
সঠিক উত্তর:
William Congreve
ব্যাখ্যা
• The play “The Double-Dealer” was written by - William Congreve.

• William Congreve:
- তিনি একজন English dramatist.
- তিনি Comedy of manners এর জন্য বিখ্যাত।
- তিনি Restoration period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- He wrote some of the most popular plays in English literature.

• His famous plays:
- The Way of The World,
- Love for Love,
- The Double Dealer,
- The Old Bachelor etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.
১৯.
If you're allergic to dairy, soy milk can be a good alternative ________ regular milk.
  1. by
  2. from
  3. to
  4. off
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: If you're allergic to dairy, soy milk can be a good alternative to regular milk.

• alternative (adjective)
English Meaning: An alternative plan or method is one that you can use if you do not want to use another one.
Bangla Meaning: পরস্পর পরিবর্তনসাপেক্ষ; বৈকল্পিক।

→ alternative- এর পর সাধারণত preposition 'to' বসে।

Example Sentence:
1. Walking or cycling can be a healthier alternative to driving short distances.
2. Instead of buying new furniture, consider upcycling as an alternative to reduce waste.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
The adverb of the word 'short' is-
  1. Shortly
  2. Shorten
  3. Shortness
  4. None of these
সঠিক উত্তর:
Shortly
উত্তর
সঠিক উত্তর:
Shortly
ব্যাখ্যা
• The adverb of the word 'short' is - Shortly.

 • Short (adjective + adverb + noun + verb)
→ The word 'Short' can be used as an adjective, adverb, noun and verb.

Other forms:
→ Shortly - adverb,
→ Short - adjective,
→ Shorten - verb,
→ Shortness - noun.

Source: merriam-webster.
২১.
What does the phrase "To get along with" mean?
  1. To cooperate or be friendly with
  2. To argue with
  3. To ignore
  4. To criticize
সঠিক উত্তর:
To cooperate or be friendly with
উত্তর
সঠিক উত্তর:
To cooperate or be friendly with
ব্যাখ্যা
• The phrase "To get along with" means - To cooperate or be friendly with.

• To get along with (phrasal verb)
English Meaning: have a harmonious or friendly relationship.
Bangla Meaning: সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ আচরণ করা।

Example Sentence:
1. Despite their differences, Samira and Tamira get along with each other very well.
2. It's important to learn how to get along with your coworkers to create a positive work environment.

Source: Cambridge Dictionary.
২২.
What is the primary use of "N.B."?
  1. To denote a novel by its initials
  2. To mark the beginning of a new section in a document
  3. To signify a notification about an upcoming event
  4. To indicate a noteworthy point or observation
সঠিক উত্তর:
To indicate a noteworthy point or observation
উত্তর
সঠিক উত্তর:
To indicate a noteworthy point or observation
ব্যাখ্যা
• The primary use of "N.B." is - To indicate a noteworthy point or observation.

• NB 
Meaning: used in writing to make somebody take notice of a particular piece of information that is important (from Latin ‘nota bene’)/written before a piece of important information to make readers notice it.
Bangla Meaning: বিশেষ দ্রষ্টব্য।

Example:
NB The office will be closed from 1 July.
NB Applications received after the closing date will not be accepted.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
২৩.
My parents prefer Italian cuisine ____________ Mexican food.
  1. but
  2. to
  3. than
  4. None of these
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: My parents prefer Italian cuisine to Mexican food.

• Use of Prefer:
- prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 

• Example: 
- He prefers milk to tea.
- She prefers mutton to beef.

Source: CLIFFS TOEFL.
২৪.
ফ্রেয়ন কী? 
  1. ডাইক্লোরােট্রাইফ্লোরাে মিথেন 
  2. ডাইক্লোরােট্রাইফ্লোরাে ইথেন
  3. ডাইক্লোরােডাইফ্লোরাে ইথেন
  4. ডাইক্লোরােডাইফ্লোরাে মিথেন
সঠিক উত্তর:
ডাইক্লোরােডাইফ্লোরাে মিথেন
উত্তর
সঠিক উত্তর:
ডাইক্লোরােডাইফ্লোরাে মিথেন
ব্যাখ্যা
ফ্রেয়ন: 
- রেফ্রিজারেটরের শীতলীকরণ প্রকোষ্ঠকে ঘিরে থাকে তামার তৈরি ফাঁপা নলের কুণ্ডলী, একে বাষ্পীভবন কুণ্ডলী বলে। 
- এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন ব্যবহার করা হয়। 
- ফ্রেয়ন হচ্ছে ডাইক্লোরােডাইফ্লোরাে মিথেন। 
- এই নলের সাথে একটি সংকোচন পাম্প সংযুক্ত থাকে।
- পাম্প চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়।
- এজন্য যে সুপ্ততাপ প্রয়ােজন তার খানিকটা ফ্রেয়ন নিজে সরবরাহ করে আর বাকীটা আসে শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে ফলে শীতলীকরণ ঘটে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
‘গ্রীণ হাউজ ইফেক্ট’ বলতে বুঝায়- 
  1. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
  2. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি।
  3. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মণ্ডলের অবলোকন।
  4. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা।
সঠিক উত্তর:
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
উত্তর
সঠিক উত্তর:
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
ব্যাখ্যা
গ্রীন হাউস ইফেক্ট: 
- পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। 
- বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় CO2, CFC, N2O2, CO, O3 ইত্যাদি পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদন রূপে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাঁধা দেয় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলে। 
- পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 
- গ্রিন-হাউজ ইফেক্ট এর ফলে তাপ আটকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলের সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়। 

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি।
২৬.
নিচের কোনটি Operating system নয়? 
  1. MS Word
  2. LINUX
  3. MS DOS
  4. Windows 98
সঠিক উত্তর:
MS Word
উত্তর
সঠিক উত্তর:
MS Word
ব্যাখ্যা
- 'MS Word' Operating system নয়, এটি একটি ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার। 

অপারেটিং সিস্টেম: 
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। 
যথা- 
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System): 
Linux, 
• Unix, 
MS-DOS, 
• PC DOS, 
• CP/M ইত্যাদি। 

২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem): 
Windows 95/98/Xp/2000/7
• Mac OS ইত্যাদি। 

উৎস: Microsoft, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৪
  2. ১/৪
  3. ৩/৪
  4. √০.৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
এখানে,
০.৪ = ০.৪
১/৪ =০.২৫
৩/৪ = ০.৭৫
√০.৪ = ০.৬৩২
২৮.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 153টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?
  1. 17 জন
  2. 18 জন
  3. 19 জন
  4. 20 জন
সঠিক উত্তর:
18 জন
উত্তর
সঠিক উত্তর:
18 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 153টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
মনে করি,
মোট উপস্থিত = n জন
মোট করমর্দন = nC2

প্রশ্নমতে,
nC2 = 153
⇒ n(n - 1)/1 × 2 = 153
⇒ n2 - n = 306
⇒ n2 - n - 306 = 0
⇒ n2 - 18n + 17n - 306 = 0
⇒ n (n - 18) + 17(n - 18) = 0
⇒ (n - 18) (n + 17) = 0

হয়, n - 18 = 0
∴ n = 18

অথবা, n + 17 = 0
∴ n = - 17
যা গ্রহণযোগ্য নয়। কেননা জনসংখ্যা কখনও ঋণাত্বক হতে পারে না।

∴ মোট উপস্থিত 18 জন।
২৯.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
  1. খালা 
  2. ফুফু
  3. বোন
  4. দাদি
সঠিক উত্তর:
খালা 
উত্তর
সঠিক উত্তর:
খালা 
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা 
৩০.
  1. ৪৫
  2. ৬০
  3. ৯০
  4. ১২০
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
ধরি,সংখ্যাটি ক
এখানে,
০.২˙ = ২/৯ এবং ০.২ = ২/১০ = ১/৫

প্রশ্নমতে,
২ক/৯ - ক/৫ = ১
বা, ১০ক - ৯ক/৪৫ = ১
বা, ক/৪৫ = ১
∴ ক = ৪৫
৩১.
২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১৬৬৪.১০ টাকা
  2. ১৪৫৪.১০ টাকা
  3. ১৪৬৪.১০ টাকা
  4. ১৪২৪.১০ টাকা
সঠিক উত্তর:
১৪৬৪.১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৬৪.১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ২০%
সুতরাং অর্ধ-বার্ষিক মুনাফার হার, r = (২০/২)% = ১০%
সময় = ২ বছর
অর্থাৎ সময়, n = ৪ অর্ধ-বছর

প্রারম্ভিক মূলধন, P = ১০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০(১ + ১০%)
= ১০০০(১ + ১০/১০০)
= ১০০০(১১০/১০০)
 = ১০০০(১১/১০)
= ১৪৬৪.১০
৩২.
9 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. 105°
  2. 75°
  3. 50°
  4. 65°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: 9 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 40 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 40 - 60 × 9)/2। 
= । 440 - 540/2।
= । - 100/2।
= 50°
৩৩.
x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সমবাহু
  4. কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-

সমাধান: 
x + y - 1 = 0
⇒ y = - x + 1
∴ সমীকরণটির ঢাল = -1

আবার,
 x - y + 1 = 0
⇒ y = x + 1
∴ সমীকরণটির ঢাল = 1

এখন,
ঢালদ্বয়ের গুণফল = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব।
∴ ত্রিভুজটি সমকোণী।

আবার 
x + y - 1 = 0...................(1)
x - y + 1 = 0...................(2) 
 y + 3 = 0 ...................(3)

(1), (2) ও (3) এর সমাধান করলে 
তিনবাহুর ছেদবিন্দু যথাক্রমে A(0, 1), B(4,- 3), C(- 4,- 3)

AB এর দৈর্ঘ্য = √{(4 - 0)2 + (- 3 - 1)2}
= √(16 + 16)
= √32

AC এর দৈর্ঘ্য = √{(- 4 - 0)2 + (- 3 - 1)2}
= √(16 + 16)
= √32

BC এর দৈর্ঘ্য = √{(- 4 - 4)2 + (- 3 + 3)2}
= √(64 + 0)
= 8
 AB এর দৈর্ঘ্য = AC এর দৈর্ঘ্য 
ত্রিভুজটি সমদ্বিবাহ ত্রিভুজ

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

৩৪.
রাফি ৩৮০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ৩৮০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
সে কলম কিনেছিলো x টি
∴ ১টি কলমের দাম= ৩৮০/x টাকা

আবার,
১ টি কলম বেশি পেলে ১টি কলমের দাম হত = ৩৮০/(x + ১) টাকা

প্রশ্নমতে,
{৩৮০/x} - {৩৮০(x + ১)} = ১
⇒ (৩৮০x + ৩৮০ - ৩৮০x)/{x(x + ১)} = ১
⇒ x + x = ৩৮০
⇒ x + ২০x - ১৯x - ৩৮০ = ০
⇒ x(x + ২০) - ১৯(x + ২০) = ০
⇒ (x - ১৯)(x + ২০) = ০

হয়
x - ১৯ = ০ 
∴ x = ১৯ 

অথবা
x + ২০= ০
x = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]

∴ সে ১৯টি কলম কিনেছিলো।
৩৫.
কোন সংখ্যার ২/৭ অংশ ৩৪-এর সমান?
  1. ১২৪
  2. ১১৯
  3. ১৩৪
  4. ১৪৪
সঠিক উত্তর:
১১৯
উত্তর
সঠিক উত্তর:
১১৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২/৭ অংশ ৩৪-এর সমান?

সমাধান
মনেকরি, 
সংখ্যাটি x 

এখন 
x এর 2/7 = 34
2x/7 = 34
2x = 34 × 7 
x = (34 × 7)/2 
∴ x = 119
৩৬.
x = √6 + √5 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 54√6
  2. 42√6
  3. 34√5
  4. 46√5
সঠিক উত্তর:
42√6
উত্তর
সঠিক উত্তর:
42√6
ব্যাখ্যা
প্রশ্ন: x = √6 + √5 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
 x = √6 + √5
∴ 1/x = 1/(√6 + √5)
 = (√6 - √5)/{(√6)2 - (√5)2}
= (√6 - √5)/(6 - 5)
= √6 - √5

x + 1/x
= √6 + √5 + √6 - √5
= 2√6

x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (2√6)3 - 3. 2√6
= 48√6 - 6√6
= 42√6
৩৭.
খ, ছ, ঠ, …........ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: খ, ছ, ঠ, …........ ধারার পরবর্তী অক্ষর কী হবে?

সমাধান: 
ক খ গ ঘ ঙ ⇒ খ হচ্ছে ক বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ছ হচ্ছে চ বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ঠ হচ্ছে ট বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ত থ দ ধ ন ⇒ থ হচ্ছে ত বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি


খ, ছ, ঠ, …........ ধারার পরবর্তী অক্ষর হবে থ
৩৮.
9x - x2 - 20 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. 2 < x < 4
  2. 1 < x < 4
  3. 2 < x < 5
  4. 4 < x < 5
সঠিক উত্তর:
4 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
4 < x < 5
ব্যাখ্যা
9x - x2 - 20 > 0
বা, - x2 + 9x - 20 > 0
বা, - (x2 - 9x + 20) > 0 
বা, x2 - 9x + 20 < 0
বা, x2 - 4x - 5x + 20 < 0
∴ (x - 4)(x - 5) < 0 

x2 - 9x + 20 < 0 সত্য হবে যদি x - 4 < 0 এবং x - 5 > 0 হয়।
এখন, x - 4 < 0 এবং x - 5 > 0
অর্থাৎ,  x < 4 এবং x > 5
4 এর চেয়ে ছোট এবং 5 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 9x + 20 < 0  সত্য হবে যদি x - 4 > 0 এবং x - 5 < 0 হয়।
এখন,  x - 4 > 0 এবং x - 5 < 0
অর্থাৎ x > 4 এবং x < 5
x এর মান 4 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 4 < x < 5
৩৯.
জাহিদ 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. 18 কি.মি.
  2. 16 কি.মি.
  3. 14 কি.মি.
  4. 10 কি.মি.
সঠিক উত্তর:
10 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D 
সরাসরি দূরত্ব AD = √(82 + 62)
= √(64 + 36)
= √100
= 10
৪০.
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ৬নং সেক্টর
  2. ৭নং সেক্টর
  3. ৮নং সেক্টর
  4. ৯নং সেক্টর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

• ২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

• ৩নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

• ৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

• ৬নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

• ৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

• ৮নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

• ৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

• ১০নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।

• ১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪১.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটির নাম দিয়েছিলেন কে?
  1. সৈয়দ আব্দুল্লাহ খালিদ
  2. শামীম শিকদার
  3. সালেহ চৌধুরী
  4. মোস্তফা মনোয়ার
সঠিক উত্তর:
সালেহ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
সালেহ চৌধুরী
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা:
- অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়ণ করেছে।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত।
- অপরাজেয় বাংলা নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- এর নাম দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
- ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়।
- ৬ ফুট বেদির উপর নির্মিত এর উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
- এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে।
- বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৯ সেপ্টেম্বর, ২০১৯।
৪২.
ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. হামাদ বিন সুলেমান আল বাজাই
  2. বশির আলী খাল্লাত
  3. আলী আবদুল্লাহ শরাফী
  4. মুহাম্মদ সুলাইমান আল জাসের
সঠিক উত্তর:
মুহাম্মদ সুলাইমান আল জাসের
উত্তর
সঠিক উত্তর:
মুহাম্মদ সুলাইমান আল জাসের
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IsDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser.

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩.
কোন জেলায় টারশিয়ারি যুগের পাহাড় আছে?
  1. কুমিল্লা
  2. রাজশাহী
  3. সিলেট
  4. বগুড়া
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।
- এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
খরিপ-২ মৌসুমের সময়কাল নিচের কোনটি?
  1. জৈষ্ঠ্য মাস থেকে শ্রাবণ মাস
  2. বৈশাখ মাস থেকে আশ্বিন মাস
  3. আষাঢ় মাস থেকে ভাদ্র মাস
  4. জৈষ্ঠ্য মাস থেকে কার্তিক
সঠিক উত্তর:
আষাঢ় মাস থেকে ভাদ্র মাস
উত্তর
সঠিক উত্তর:
আষাঢ় মাস থেকে ভাদ্র মাস
ব্যাখ্যা
বাংলাদেশের ফসল উৎপাদন:

- বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা যায়। যথা:- রবি বা শীলকালীন মৌসুম এবং খরিপ বা গ্রীষ্মকালীন মৌসুম।
- রবি মৌসুম সাধারণত আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে।
- রবি শস্য মূলত শীতকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত।
- খরিপ শস্য মূলত গ্রীষ্মকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত।
- খরিপ মৌসুমকে দুইভাগে ভাগ করা হয়।
- খরিপ-১: চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিপ-১ মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়।
- খরিপ-২: আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ-২ মৌসুম বা বর্ষাকাল বলা হয়।

তথ্যসূত্র - কৃষিশিক্ষা, ৭ম শ্রেণি।
৪৫.
মুজিব নগর সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
  1. এম. মনসুর আলী
  2. এ এইচ এম কামরুজ্জামান
  3. তাজউদ্দিন আহমদ
  4. খন্দকার মোশতাক আহমেদ
সঠিক উত্তর:
এম. মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম. মনসুর আলী
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- সরকারকে নীতি নির্ধারণী পরামর্শ ও সহযোগিতার জন্য ৮ সদস্যের একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।
- বাংলাদেশের অস্থায়ী সরকারের ১২টি মন্ত্রণালয় ছিল। 
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।