পরীক্ষা আর্কাইভ

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষাPSCতারিখ২৭ মে, ২০২২সময়01 hr 30 mins১৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০০
সিলেবাস
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

PSC · ২৭ মে, ২০২২ · ২০০ প্রশ্ন

.
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) নজিবর রহমান
  4. ঘ) রোকেয়া সাখাওয়াৎ হোসেন
ব্যাখ্যা
'আনোয়ারা' মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস।
- এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস।
- এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। 
- এ উপন্যাসের প্রতিপাদ্য ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা। 
- উপন্যাসের চরিত্র: আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজিমুল্লাহ, গোলাপজান ইত্যাদি। 

লেখকের অন্যান্য রচনা: 
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি (১৯১৭) 
- পরিণাম (১৯১৮)
- গরীবের মেয়ে (১৯২৩)
- দুনিয়া আর চাই না (১৯২৪) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?
  1. ক) রতন
  2. খ) কবাট
  3. গ) পিচাশ
  4. ঘ) মুলুক
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন -  পিশাচ ˃ পিচাশ, লাফ˃ ফাল, বাক্‌স > বাস্‌ক, রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।
--------
অন্যদিকে,
রত্ন > রতন এবং মুল্‌ক > মুলুক -- মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ।
কবাট > কপাট -- ব্যঞ্জন বিকৃতির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  1. ক) বহ্নি
  2. খ) আবীর
  3. গ) বায়ুসখা
  4. ঘ) বৈশ্বানর
ব্যাখ্যা
অগ্নি (বিশেষ্য):
অর্থ -
১. আগুন,
২. তেজ, শক্তি
৩. পরিপাক শক্তি, ক্ষুধা
৪. দক্ষিণ-পূর্ব কোণ ইত্যাদি।
- এটি একটি তৎসম শব্দ।
-----------
অগ্নি শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।
-----------
অন্যদিকে,
আবীর (বিশেষ্য):
অর্থ -
১. সুগদ্ধি রঞ্জক দ্রব্য, অভ্রের গুঁড়ো মেশানো রঙ, ফাগ।
২. অস্তায়মান সূর্যের রক্তিম আভা।
আবীর শব্দটি - আরবি ভাষা থেকে আগত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
.
'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা' - এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
  1. ক) অপহ্নুতি
  2. খ) যমক
  3. গ) অর্থোন্নতি
  4. ঘ) অভিযোজন
ব্যাখ্যা

অপহ্নুতি:
প্রকৃতকে অর্থাৎ উপমেয়কে নিষেধ করে করে বা গোপন করে অপ্রকৃতকে অর্থাৎ উপমানকে প্রতিষ্ঠা করলে, সেখানে ‘অপহ্নুতি’ অলঙ্কার হয়।
এখানে সাধারণতঃ দু’ভাবে এ নিষেধ হয়ে থাকে-
- প্রথমত: না, নহে, নয় প্রভৃতি না সূচক অব্যয় ব্যবহার করে;
- দ্বিতীয়ত: ব্যাজ, ছল, ছলনা, ছদ্ম প্রভৃতি সত্য গোপনকারী শব্দ প্রয়োগ করে।
প্রথম ক্ষেত্রে উপমান ও উপমেয় পৃথক বাক্যে আর দ্বিতীয়  ক্ষেত্রে উপমানও উপমেয় একই বাক্যে অবস্থান করে থাকে।

কয়েকটি উদাহরণ দ্বারা বিষয়টি স্পষ্ট করা যাচ্ছে। যেমন-
(ক) “মেয়ে ত নয়, হলদে পাখির ছা,” - জসীম উদ্দীন 
এখানে উপমেয়- ‘মেয়ে’; উপমান- ‘ছা’; না সূচক অব্যয়- ‘নয়'; ‘নয়’ অব্যয় ব্যবহার করে উপমেয়কে নিষেধ করা হয়েছে এবং উপমানকেই এখানে প্রতিষ্ঠিত করা। হয়েছে।
সুতরাং এটি ‘অপহ্নুতি’ অলঙ্কার হয়েছে। 

(খ) “তারাই আজি নিঃস্ব দেশে, কাঁদছে হয়ে অন্ন হারা; 
দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রু ধারা।”
- নজরুল ইসলাম
উদাহরণে উপমেয়- ‘জল’; উপমান- ‘অশ্রু’ । কবি এখানে ‘না’ সূচক অব্যয় ‘না’ ব্যবহার করে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করেছেন।
সুতরাং এখানে ‘অপহ্নুতি’ অলঙ্কার সৃষ্টি করা হয়েছে।
 
(গ) “নীর বিন্দু যত
দেখিতে কুসুম-দলে, হে সুধাংশু নিধি, 
অভাগীর অশ্রু বিন্দু কহিনু তােমারে।”
- মধুসূদন দত্ত।
এখানে উপমেয়- ‘নীর বিন্দু'; উপমান- ‘অশ্রু বিন্দু’; ‘না’ সূচক অব্যয় সরাসরি ব্যবহার করা না হলেও ব্যঞ্জনায় তা বােধগম্য হচ্ছে।
তাই এখানে ‘অপহ্নুতি’ অলঙ্কার হয়েছে। 

(ঘ) “নারী নহ, কাব্য তুমি, তােমা 'পরে কবির প্রসাদ",
- বুদ্ধদেব বসু
এখানে উপমেয়- 'নারী'; উপমান- ‘কাব্য'; ‘না’ সূচক অব্যয়-’নহ’ দ্বারা উপমেয়কে অস্বীকার করে উপমান- ‘কাব্য’কে প্রতিষ্ঠা করা হয়েছে।
সুতরাং ‘অপহ্নুতি’ অলঙ্কার হয়েছে। সুতরাং এখানে ‘অপহূতি’ অলঙ্কার হয়েছে।

উৎস: প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলঙ্কার শাস্ত্র [রূপত্তত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ] : প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।

.
'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) দ্বিগু 
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন -
অনতিক্রম্যতা (যথা) অর্থে -
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।
এরূপ - যথাবিধি, যথাযোগ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে -
  1. ক) তন্ময় 
  2. খ) মন্ময় 
  3. গ) মৃন্ময়
  4. ঘ) চিন্ময়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মৃন্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি
- এটি একটি তৎসম শব্দ।
-------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:

মৃত্তিকার দ্বারা নির্মিত- মৃন্ময়।
তৃণাচ্ছাদিত ভূমি- শাদ্বল।
নীল বর্ণ পদ্ম- ইন্দিবর।
বুকে হেঁটে গমন করে যে- উরগ।

উৎস:  ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

.
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
  1. ক) অমাবস্যা
  2. খ) গলাধাক্কা দেওয়া 
  3. গ) কাছে টানা
  4. ঘ) কাস্তে 
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অর্ধচন্দ্র (বিশেষ্য):
অর্থ -
১. অর্ধ - প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের কৌশল বিশেষ।
--------------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:

'অর্ধচন্দ্র'
বাগধারাটির অর্থ - গলা ধাক্কা 
'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা 
'অহিনকুল সম্পর্ক' বাগধারাটির অর্থ - ভীষণ শত্রুতা 
'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ - হতবুদ্ধি 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ক) পর্তুগিজ
  2. খ) হিন্দি 
  3. গ) গুজরাটি
  4. ঘ) ফরাসি 
ব্যাখ্যা
হরতাল (বিশেষ্য):
শব্দটির উৎসমূল - গুজরাটি
অর্থ -
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট
- দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট
- বন্‌ধ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? 
  1. ক) জানিবার ইচ্ছা
  2. খ) জয় করিবার ইচ্ছা 
  3. গ) হনন করিবার ইচ্ছা
  4. ঘ) যুদ্ধ করিবার ইচ্ছা 
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ:

১. জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা,
২. জিজীবিষা (বিশেষ্য) - বেঁচে থাকার ইচ্ছা,
৩. জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল,
৪. জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা,
৫. যুযুৎসা (বিশেষ্য) - যুদ্ধ করার অভিলাষ/ইচ্ছা

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০.
নিচের কোনটি তৎসম শব্দ? 
  1. ক) পছন্দ
  2. খ) হিসাব 
  3. গ) ধূলি
  4. ঘ) শৌখিন 
ব্যাখ্যা
পছন্দ (বিশেষণ):
- শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
অর্থ -
- মনের মতো, মনঃপূত, ইচ্ছানুযায়ী মনোনীত,
- নির্বাচিত,
পছন্দ (বিশেষ্য):
অর্থ -
- নির্বাচন
- মনোনয়ন
- রুচি
--------------
হিসাব (বিশেষ্য):
- শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ -
- গণনা, সংখ্যাকরণ
- জমাখরচের বিবরণ
- দর
- কৈফিয়ত
- বিচারবিবেচনা
--------------
ধূলি (বিশেষ্য):
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
অর্থ - 
- শুকনো মাটির সূক্ষ্ম কণা, রেণু
--------------
শৌখিন (বিশেষণ):
- শব্দটি আরবি 'শৌকিন' থেকে আগত।
অর্থ -
- বিলাসী
- শখ মেটায় এমন
--------------
ধূলি শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত অর্থ্যাৎ তৎসম শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
  1. ক) কহ্ 
  2. খ) কথ্‌ 
  3. গ) বুধ্‌ 
  4. ঘ) গঠ্‌ 
ব্যাখ্যা
ধাতু বা ক্রিয়ামূল:
বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। এসকল ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
ধাতু ৩ প্রকারের। যথা -
১. মৌলিক ধাতু
২. সাধিত ধাতু ও
৩. যৌগিক সংযোগমূলক ধাতু।

মৌলিক ধাতু: যেসকল ধাতু আর বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। এগুলো সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন - চল্‌, পড়, কর্‌, শো, হ, খা ইত্যাদি।
মৌলিক ধাতু আবার ৩ প্রকার।
যথা - ক) বাংলা ধাতু, খ) সংস্কৃত ধাতু ও গ) বিদেশি ধাতু।

বাংলা ধাতু:
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন - কাদ্‌, কাট্‌, নাচ্‌, আক্‌ কহ্‌, কর্‌ ইত্যাদি।
--------
অন্যদিকে,
কথ্‌, বুধ্‌ ও গঠ্‌ - সংস্কৃত ধাতুর উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
১২.
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
  1. ক) ব্যথার দান
  2. খ) দোলনচাঁপা
  3. গ) সোনার তরী
  4. ঘ) শিউলিমালা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা
- সাম্যবাদী
- ঝিঙে ফুল
- দোলনচাঁপা
- সিন্ধু হিন্দোল
- চক্রবাক
- নতুন চাঁদ
- মরুভাস্কর
------------
গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলিমালা
------------
নাটক:
- ঝিলিমিলি
- আলেয়া
-------------
উল্লেখ্য,
"সোনার তরী" - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মূমুর্ষূ 
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) মূমূর্ষ 
ব্যাখ্যা
সঠিক বানান - গ) মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ -
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
'ইতরবিশেষ’ বলতে বােঝায়— 
  1. ক) দুর্বৃত্ত
  2. খ) চালাকি 
  3. গ) পার্থক্য
  4. ঘ) অপদার্থ
ব্যাখ্যা
ইতরবিশেষ (বিশেষ্য):
- এটি সংস্কৃত শব্দ থেকে আগত।
অর্থ -
- সামান্য পার্থক্য
----------
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও অর্থ:
- গভীর জলের মাছ অর্থ অতি চালাক।
- ঘটিরাম/অকাল কুষ্মান্ড বাগধারাটির অর্থ অপদার্থ।
- বকধার্মিক - ভণ্ড।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ।
১৫.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
  1. ক) গো + অক্ষ = গবাক্ষ
  2. খ) পৌ + অক = পাবক
  3. গ) বি + অঙ্গ = বঙ্গ
  4. ঘ) যতি + ইন্দ্র = যতীন্দ্র
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
- কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন -
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)
- অন্য + অন্য = অন্যান্য
- মার্ত + অণ্ড = মার্তণ্ড
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
----------
অন্যদিকে,
পৌ + অক = পাবক
বি + অঙ্গ = বঙ্গ
যতি + ইন্দ্র = যতীন্দ্র
উপর্যুক্ত শব্দগুলো স্বরসন্ধির নিয়ম অনুসারে গঠিত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
১৬.
নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?
  1. ক) আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
  2. খ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  3. গ) তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
  4. ঘ) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
ব্যাখ্যা
প্রয়োগের দিক থেকে প্রশ্নের অপশন গ) তে প্রদত্ত বাক্যটি "তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।" শুদ্ধ।

অন্যান্য বাক্যগুলোর শুদ্ধরূপ -
অশুদ্ধ বাক্য: - আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ বাক্য:- আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই।

অশুদ্ধ বাক্য: - আপনি স্বপরিবারে আমন্ত্রিত। 
শুদ্ধ বাক্য:- আপনি সপরিবারে আমন্ত্রিত। 

অশুদ্ধ বাক্য: - সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম । 
শুদ্ধ বাক্য:- সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৭.
নিচের কোনটি যৌগিক বাক্য?
  1. ক) দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।
  2. খ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
  3. গ) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
  4. ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
ব্যাখ্যা
যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, তথাপি, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, তবে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা (, ), সেমিকোলন (ঃ), কোলন ( ; ), ড্যাশ ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন -
- উদয়াস্ত পরিশ্রম করবো, তথাপি অন্যের দ্বারস্থ হবো না।
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোন পথ দেখাতে পারলেন না।
তেমনিভাবে,
- ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

প্রশ্নে উল্লিখিত অন্যান্য বাক্যগুলো - সরল বাক্য।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১৮.
'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী' কার স্ত্রী?
  1. ক) জগন্নাথ
  2. খ) বিষ্ণু
  3. গ) প্রজাপতি
  4. ঘ) শিব
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল কাব্য:
'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। তিনি চতুর্দশ শতকের কবি।
- চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী। তিনি ষোল শতকের কবি।

চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী রয়েছে।
যথা -
- কালকেতু ও ফুল্লরার কাহিনী
- ধনপতি - লহনা - খুলনার কাহিনী।

- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।
-------------------
চণ্ডীমঙ্গল কাব্যের 'চণ্ডী' দেবতা শিবের স্ত্রী ছিলেন।
- কাব্যে চণ্ডীর ইচ্ছে হয়েছিলো পৃথিবীতে তাঁর পুজো প্রচারের। সেজন্য তাঁর স্বামী শিবকে সে অনুরোধ করে শিবের একনিষ্ট উপাসক "নীলাম্বর"কে পৃথিবীতে পাঠাতে। কিন্তু বিনা অপরাধে তাকে পাঠাতে শিব রাজি হয় নি।
- ষড়যন্ত্র করে 'চণ্ডী' নীলাম্বরকে পৃথিবীতে পাঠায় এবং পরবর্তীতে সে কালকেতু নামে 'ধর্মকেতু' নামর এক ব্যাধের ঘরে জন্ম নেয়। স্বর্গে তাঁর স্ত্রী 'ছায়া' পৃথিবীতে জন্ম নেয় 'ফুল্লুরা' নামে।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
  1. ক) নেপালের রাজদরবার থেকে 
  2. খ) গোয়ালঘর থেকে 
  3. গ) পাঠশালা থেকে
  4. ঘ) কান্তজীর মন্দির থেকে
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন বাংলায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য।
- কাব্যের রচয়িতা - বড়ু চণ্ডীদাস। এটি বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থও।
- ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে উদ্ধার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।

- কাব্যটি ১৩ টি খন্ডে বিভক্ত। খন্ডগুলি হলো: জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড (রাধাবিরহ)।
- এতে রাধা, কৃষ্ণ ও বড়ায়ি নামে তিনটি চরিত্র রয়েছে।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
  1. ক) মারাঠি
  2. খ) হিন্দি
  3. গ) মৈথিলি
  4. ঘ) গুজরাটি
ব্যাখ্যা
মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন - মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- বিদ্যাপতি মৈথিলি ভাষায় কাব্য রচনা করতেন।
- বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়।
- তিনি 'মৈথিল কোকিল'অভিনব জয়দেব নামে খ্যাত ছিলেন।

বিদ্যাপতি রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে -
- কীর্তিলতা,
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
২১.
'মনােরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? 
  1. ক) কৃষ্ণকান্তের উইল
  2. খ) দুর্গেশনন্দিনী
  3. গ) মৃণালিনী
  4. ঘ) বিষবৃক্ষ
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি 'বাংলার স্কট''সাহিত্য সম্রাট' নামে পরিচিত।

তাঁর রচিত অন্যতম উপন্যাস - মৃণালিনী
- এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়। ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণের পটভূমিতে উপন্যাসটি রচিত।
- মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় ও দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারী মনোরমার কাহিনী এ উপন্যাসের মূল কথাবস্তু।
- ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র - মৃণালিনী এবং পশুপতি - মনোরমার প্রেমকাহিনী এই উপন্যাসে প্রধান হয়ে উঠেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২২.
'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) খেয়া
  2. খ) মানসী
  3. গ) কল্পনা
  4. ঘ) সােনার তরী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১):
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

তাঁর রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।

উল্লেখযোগ্য কবিতা -
- উপহার
- নিস্ফল উপহার
- ক্ষণিক মিলন
- নিস্ফল কামনা
- অহল্যার প্রতি
- নবদম্পতির প্রেমালাপ
- মানসিক অভিসার
- পুরুষের উক্তি
- নারীর উক্তি
- ব্যক্ত প্রেম
- গুপ্ত প্রেম
- অনন্ত প্রেম
- শেষ উপহার ইত্যাদি।

উৎস: মানসী কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।


২৩.
'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
  1. ক) নষ্টনীড়
  2. খ) নামঞ্জুর গল্প
  3. গ) রবিবার
  4. ঘ) ল্যাবরেটরি
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।
এই গল্পগুলো রবীন্দ্রনাথের "তিন সঙ্গী" গল্প সংকলনের অন্তর্ভূক্ত। এই ছোটগল্প গুলোর প্রধান বৈশিষ্ঠ্য - সময়ের প্রাসঙ্গিকতা মেনে মনস্তাত্ত্বিক দৃষ্টিতে নরনারী সম্পর্কের বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ।

- রবিবার গল্পের চরিত্র - অভীক কুমার বা অভয়চরণ, বিভা
- ল্যাবেরেটরি গল্পের প্রধান চরিত্র - সোহিনী।
- নষ্টনীড় ছোটগল্পের চরিত্র - চারুলতা, ভূপতি, উমাপতি, মন্দাকিনী, অমল প্রমুখ।
- নামঞ্জুর গল্পের কেন্দ্রীয় চরিত্র - অমিয়া।

উৎস: রবিবার গল্প, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং অন্যান্য গল্প।
২৪.
'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি?
  1. ক) রজনীকান্ত সেন
  2. খ) ইসমাইল হােসেন সিরাজী
  3. গ) কামিনী রায়
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত লাইন দুটি কবি কামিনী রায় রচিত "সুখ" কবিতা থেকে গৃহীত হয়েছে।

কামিনী রায় (১৮৬৪-১৯৩৩):

- কবি ও সমাজকর্মী কামিনী রায়ের জন্ম ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে।
- কামিনী রায় মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন।
- তিনি 'জনৈক বঙ্গ মহিলা' নামে কাব্যচর্চা করতেন।
- সাহিত্যচর্চার পাশাপশি তিনি সাংস্কৃতিক ও জনহিতকর, বিশেষত নারীকল্যাণমূলক কাজেও আত্মনিয়োগ করেন।
- তিনি নারীশ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্য (১৯২২-২৩), বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী (১৯৩০) এবং  বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সহসভাপতি (১৯৩২-৩৩) ছিলেন।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ - আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। বিশিষ্ট মহাকাব্য রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য (১৮৯১),
- পৌরাণিকী (১৮৯৭),
- গুঞ্জন (শিশুকাব্য, ১৯০৫),
- ধর্ম্মপুত্র (অনুবাদ, ১৯০৭),
- মাল্য ও নির্মাল্য (১৯১৩),
 - অশোকসঙ্গীত (সনেট, ১৯১৪),
- অম্বা (নাটক, ১৯১৫),
- বালিকা শিক্ষার আদর্শ (১৯১৮),
- ঠাকুরমার চিঠি (১৯২৪),
- দীপ ও ধূপ (১৯২৯),
- জীবনপথে (সনেট, ১৯৩০)।

সুখ
কামিনী রায়
"আপনারে লয়ে বিব্রত রহিতে 
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২৫.
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'—এই মনােবাঞ্ছাটি কার?
  1. ক) ভবানন্দের
  2. খ) ভাঁড়ুদত্তের
  3. গ) ঈশ্বরী পাটুনীর
  4. ঘ) ফুল্লরার
ব্যাখ্যা
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”- ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের অমর এই উক্তি তথা প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটুনী
- যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে বলে ঈশ্বরী পাটনীকে, তখন ঈশ্বরী পাটনী এই প্রার্থনাটি করে।
----------------
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি আঠারো শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।

 অন্নদামঙ্গল কাব্যের কাব্যের তিনটি খণ্ড। 
যথা -
১. অন্নদামঙ্গল
২. বিদ্যাসুন্দর
৩. ভবানন্দ-মানসিংহ কাহিনী


উৎস: লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২৬.
নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) এস ওয়াজেদ আলি
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবদুল কাদির
ব্যাখ্যা
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ:
১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ'। ১৯৩৮ সাল পর্যন্ত এর কার্যক্রম চলে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- এ প্রতিষ্ঠানটির স্লোগান ছিলো - "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।"
- মুসলিম সাহিত্য-সমাজের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি'
- প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন - আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।

- বুদ্ধির মুক্তি বলতে তাঁরা বুঝাতেন অন্ধ সংস্কার ও শাস্ত্রানুগত্য থেকে মানুষের বিচারবুদ্ধিকে মুক্তি দান। সংগঠনটি যে নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজকর্ম ও সাহিত্যচর্চায় ব্রতী হয়, তার মূলে ছিল তুর্কি জাতি প্রতিষ্ঠায় মুস্তফা কামাল পাশার উদ্যম, ভারতের নবজাগরণে বিভিন্ন মণিষীর প্রয়াস এবং মানবতার উদ্বোধনে সর্বকালের চিন্তাচেতনার সংযোগ।
- জ্ঞানের শিখা জ্বালাবার জন্য সংগঠনটি ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।

উল্লেখ্য,
এস ওয়াজেদ আলী 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৭.
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
  1. বিষের বাঁশী
  2. অগ্নি-বীণা
  3. সিন্ধু-হিন্দোল
  4. চক্রবাক
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের কাব্যে উদারনৈতিক ঐতিহ্যভাবনা সম্পর্কিত আলোচনা:
-  উদারতাবাদের ইংরেজি Liberalism উদ্ভব হয়েছে লাতিন শব্দ liberalis থেকে। 
- উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো রাষ্ট্রীয় কতৃত্ববাদ এর বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতা নীতি প্রতিষ্ঠা করা।
- কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের প্রতিফলন বিশেষভাবে দেখা যায় 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে। 
- 'অগ্নিবীণা' তার প্রথম কাব্যগ্রন্থ এবং এটি মূলত সামাজিক ও রাজনৈতিক দ্রোহ, ধর্মীয় সহিষ্ণুতা, মানবিক সাম্য ও উদারনৈতিক মানবতাবোধের স্বর তুলে ধরে। 
- এই কাব্যগ্রন্থে তার বিখ্যাত কবিতা 'বিদ্রোহী' ও 'আগমনী' সহ বিভিন্ন কবিতা রয়েছে যেগুলি মানবতাবাদী ও উদারনৈতিক চেতনার সুস্পষ্ট নিদর্শন।
- এ কাব্যের ১২টি কবিতার মধ্যে সাতটি ইসলামী ঐতিহ্য, তিনটি বিশুদ্ধ হিন্দু ঐতিহ্য এবং দুটি কবিতা হিন্দু-মুসলিম উভয় ঐতিহ্যের মিশ্রণে রচিত। 
- কবিতায় মুসলিম ঐতিহ্য ও জীবনবােধের প্রসঙ্গে খোদার আসন, আরশ ছেদিয়া, বোররাক, জিব্রাইল, হাবিয়া-দোযখ, প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়েছে। 
- অন্যদিকে, এই কাব্যের কবিতায় নটরাজ ধূর্জটি, হােমশিখা, জমদগ্নি, ইন্দ্রানী, কৃষ্ণ-কন্ঠ, ব্যোমকেশ, ইশান, শ্যাম, বিষ্ণু, পরশুরাম, বলরাম, ভৃগু প্রভৃতি শব্দ ব্যবহারের ক্ষেত্রে কাজী নজরুলের সচেতন প্রয়াস লক্ষ করা যায়।  
=========================== 

অগ্নি-বীণা কাব্যে ১২ টি কবিতা আছে।

- বিষয়বস্তুর জায়গা থেকে কবিতাগুলোকে ৪ ভাগে বিভক্ত করা যায়।
- যেমন:
- ১. দ্রোহ, বিপ্লব ও আমিত্ব : প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু।
- ২. সময় ও যুদ্ধ : কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল- আরব।
- ৩. মুসলিম ঐতিহ্য : মোহররম, কোরবানী, খেয়াপারের তরণী। 
- ৪. হিন্দু ঐতিহ্য : রক্তাম্বরধারিণী মা, আগমনী।
----------------------- 
বিষের বাঁশি:
১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (আগস্ট, ১৯২৪) ‘বিষের বাঁশী’ প্রকাশ করেন কবি নিজেই। সে বছরই সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে।
- এটি নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ। নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল।
- এ গ্রন্থের কবিতাগুলাে উদারনৈতিক ঐতিহ্যভাবনার অন্তর্গত।
- কাজী নজরুলের কবিতার বলিষ্ঠতা, যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা এবং গীতি প্রতিভার সমস্ত বৈশিষ্ট্য এই কাব্যে পরিস্ফুট হয়েছে।

এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
- বন্দী-বন্দনা,
- উদ্‌বোধন,
- উৎসর্গ,
- চরকার গান,
- জাতের বজ্জাতি,
- বন্দনা-গান,
- বিদ্রোহীর বাণী,
- মুক্ত-পিঞ্জর,
- যুগান্তরের গান,
- শিকল-পরার গান।
-----------------------
পরিশেষে বলা যায়, 
- 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থও উদার নৈতিক ঐতিহ্য ও মানবতাবাদের চিন্তাধারা বহন করে, তবে এটি বেশি প্রকাশিত হয়েছে সামাজিক দ্রোহ ও বিপ্লবী চেতনার মাধ্যমে। - অন্যদিকে, 'অগ্নিবীণা' তার উদারনৈতিক ও মানবতাবাদী ভাবনার আরও গভীর ও ব্যাপক প্রকাশ ঘটায়।
তাই, কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক হিসেবে 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থকে অধিক উল্লেখযোগ্য বলা যেতে পারে।
-----------
আরো কিছু তথ্য, 
- অগ্নি-বীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে কাব্যগ্রন্থের কবিতাগুলো রচিত।
- কাজী নজরুল ইসলামের 'সিন্ধু হিন্দোল' একটি প্রেমের কবিতা ও গানের সংকলন। এটি ১৯২৮ সালে প্রকাশিত।
- "চক্রবাক" গ্রন্থটি কাজী নজরুলের প্রেমের কবিতা ও গানের সংকলন। এটি ১৯২৯ সালে প্রকাশিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার-১৪।
২৮.
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
  1. ক) শনিবারের চিঠি
  2. খ) বঙ্গদর্শন
  3. গ) তত্ত্ববােধিনী
  4. ঘ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
শনিবারের চিঠি পত্রিকা:
- শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- প্রথম প্রকাশিত হয় - ১৯২৪ সালে
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।
------------------
বঙ্গদর্শন পত্রিকা:
- ১৮৭২ সালে  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের  বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
------------------
তত্ত্ববোধিনী পত্রিকা:
- তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
-----------------
সংবাদ প্রভাকর পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

সুতরাং দেখা যাচ্ছে,
- শনিবারের চিঠি পত্রিকাটি বিশ শতকে প্রকাশিত হয়।
- অন্যদিকে, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী ও সংবাদ প্রভাকর - উনিশ শতকের পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া এবং Live MCQ লেকচার।
২৯.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. ক) দিবারাত্রির কাব্য
  2. খ) শেষের কবিতা
  3. গ) পল্লী-সমাজ
  4. ঘ) কবিতার কথা
ব্যাখ্যা
কবিতার কথা - জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ
- গ্রন্থটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
- এ গ্রন্থের বিখ্যাত উক্তি- 'সকলেই কবি নন, কেউ কেউ কবি'
---------
অন্যদিকে,
শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত। এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী প্রমুখ।

দিবারাত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
- উপন্যাসটি ১৯৩৫ সালে প্রকাশিত।
- এর প্রধান চরিত্র- হেরম্ব ও আনন্দ প্রমুখ।

পল্লী-সমাজ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- এটি ১৯১৬ সালে প্রকাশিত। এর আগে “ভারতবর্ষ” পত্রিকায় উপন্যাসটি ১৯১৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্রগুলো হলো- রমা, রমেশ, বেণী, বলরাম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া এবং Live MCQ লেকচার।
৩০.
'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন?
  1. ক) দীনেশচন্দ্র সেন
  2. খ) গোপাল হালদার
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) সুকুমার সেন
ব্যাখ্যা
আহমদ শরীফ (১৯২১-১৯৯৯): শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- ‘বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ।

তার রচিত অন্যান্য গ্রন্থ-
- সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯),
- স্বদেশ অন্বেষা (১৯৭০),
- জীবনে সমাজে সাহিত্যে (১৯৭০),
- বিচিত্র চিন্তা (১৯৮৬),
- স্বদেশ চিন্তা (১৯৯৭) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) কালাে বরফ
  2. খ) খেলাঘর
  3. গ) অনুর পাঠশালা
  4. ঘ) জীবন আমার বােন
ব্যাখ্যা
মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক।
- তাঁকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।
- তাঁর লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ।

- তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)
জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)
খেলাঘর (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
অনুর পাঠশালা,
• নিরাপদ তন্দ্রা,
• অশরীরী,
• পাতালপুরী,
• মাটির জাহাজ ইত্যাদি।
---------------
জীবন আমার বোন উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।
৩২.
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) বহিপীর
  3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ঘ) ওরা কদম আলী
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে  জন্মগ্রহণ করেন। 
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন। 

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত সাহিত্যকর্ম:
গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

অন্যদিকে,
কবর - মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক।
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যনাটক।
ওরা কদম আলী - মামুনুর রশীদ রচিত একটি নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩৩.
মীর মশাররফ হােসেনের ‘বিষাদসিন্ধু' একটি -
  1. ক) মহাকাব্য
  2. খ) ইতিহাস গ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস - বিষাদ-সিন্ধু, যা একটি ইতিহাস আশ্রিত উপন্যাস
- কারবালার কাহিনীর মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি।
- হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসের মূল বিষয়।

এই উপন্যাসের তিনটি পর্ব: 
- মহরম পর্ব্ব 
- উদ্ধার পর্ব্ব 
- এজিদ-বধ পর্ব্ব 

মীর মশাররফ হোসেন এর অন্যান্য রচনা:
কাব্যগ্রন্থ:
- মোসলেম বীরত্ব
- গড়াই ব্রিজ বা গৌরী সেতু 

উপন্যাস:
- রত্নাবতী
- বিষাদ সিন্ধু
- গাজী মিয়ার বস্তানী

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
  1. ক) আবদুল কাদের
  2. খ) খতিব মিয়া
  3. গ) আক্কাস আলী
  4. ঘ) আরেফ আলী
ব্যাখ্যা
চাঁদের অমাবস্যা (১৯৬৪) উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন |
- এটি একটি মনোসমীক্ষণ মূলক রচনা |

- চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরিফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় ।

তার লিখিত অন্যান্য উপন্যাস:
- লালসালু (১৯৪৮)
- কাঁদো নদী কাঁদো
- The Ugly Asian

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৫.
'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-
  1. ক) বিদ্যাপতি
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) গােবিন্দদাস
  4. ঘ) কৃষ্ণদাস কবিরাজ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। 
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। 

- রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ অবলম্বনে ‘Song Offerings’ ১৯১২সালে প্রকাশিত হয়। 
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি’ বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়নি। 
- রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ইংরেজি ‘গীতাঞ্জলি’ বা ‘Song Offerings’ গ্রন্থের জন্য।
- বৃটিশ সরকার ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধি প্রদান করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি. লিট্ উপাধি প্রদান করেন।
----------------
আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনা করেছেন।
- পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম 'ভানুসিংহের পদাবলী'। এর বেশির ভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত।
- গ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র অন্তর্গত লেখা- 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট রক্ত কমল কর.......'

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৬.
Select the appropriate preposition:
‘Are you doing’ anything special ___ the weekend?’
  1. ক) at
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) for
ব্যাখ্যা
সপ্তাহের বন্ধের দিনগুলোকে weekend বলা হয়।
- পাশ্চাত্যের দেশগুলোতে শনিবার ও রবিবার। আমাদের দেশে শুক্রবার ও শনিবার। 
- British English অনুযায়ী at the weekend/over the weekend হবে।
- American English অনুযায়ী on the weekend হবে।

আমাদের দেশে Written English এ British English অনুসরণ করা হয়।
তাই সঠিক উত্তর (ক)।
৩৭.
What is the plural form of 'sheep’?
  1. ক) sheeps
  2. খ) sheep
  3. গ) sheepes
  4. ঘ) sheepses
ব্যাখ্যা
Sheep শব্দের Singular ও Plural একই।

Sheep (noun):
Plural = Sheep.
Meaning:
1. A domesticated ruminant mammal with a thick woolly coat and (typically only in the male) curving horns.
2. A wild mammal related to this, such as the argali, bighorn, bharal, and urial.
3. Used with reference to people who are too easily influenced or led.
4. A person regarded as a protected follower of God.

Source: Oxford Dictionary.
৩৮.
'Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare's –
  1. ক) Julius Caesar
  2. খ) Macbeth
  3. গ) Comedy of Errors
  4. ঘ) As you Like It
ব্যাখ্যা
‘As You Like It’ is a great comedy by William Shakespeare.
In this play, Duke Senior made this memorable speech: 
“Sweet are the uses of adversity,
Which, like the toad, ugly and venomous,
Wears yet a precious jewel in his head;
And this our life, exempt from public haunt,
Finds tongues in trees, books in the running brooks,
Sermons in stones, and good in every thing.”
------------
• Important character of 'As You Like It':
- Oliver,
- Orlando,
- Rosalind etc.

Source: As You Like It and Britannica.
৩৯.
What is the verb form of the word 'ability’?
  1. ক) capable
  2. খ) inability
  3. গ) enable
  4. ঘ) unable
ব্যাখ্যা
ability (সামর্থ্য) এর verb form হচ্ছে enable (সমর্থ করা)।
Enable (verb):
Meaning - 
1. Give (someone) the authority or means to do something; make it possible for.
2. Make (a device or system) operational; activate.


অন্যদিকে,
capable (Adjective) = সমর্থ
inability (Noun) = অক্ষমতা
unable (Adjective) = অক্ষম
৪০.
The word 'equivocation' refers to -
  1. ক) stating like an author
  2. খ) two contradictory things in the same statement
  3. গ) free expression of opinions
  4. ঘ) a true statement
ব্যাখ্যা
Equivocation (Noun):
Meaning:
1. The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself;
2. prevarication.
3. two contradictory things in the same statement.
বাংলা অর্থ - কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।

stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
a true statement = একটি সত্য বিবৃতি

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৪১.
"Life's but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more;”
These memorable lines in Shakespearean tragedy are spoken by -
  1. ক) Lady Macbeth
  2. খ) Banquo
  3. গ) Duncan
  4. ঘ) Macbeth
ব্যাখ্যা
William Shakespeare is the greatest English dramatist.
- He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD.
- His Birth place is Stratford Avon.
- He is often called the bard of Avon.

• Macbeth is a famous tragedy of Shakespeare.
Dialogue:
"Tomorrow, and tomorrow, and tomorrow,
Creeps in this petty pace from day to day,
To the last syllable of recorded time;
And all our yesterdays have lighted fools
The way to dusty death. Out, out, brief candle!
Life’s but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more.
It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing."
- Uttered by Macbeth.

Other famous quotation of Macbeth:
- "Your face is a book, where men may read stress matters."
- "All the perfumes of Arabia will not sweeten this little hand's."
- "Look like the innocent flower But be the serpent under it."
- "Fair is foul, and foul is fair."

Source: Encyclopedia of Britannica and Cliffnotes.
৪২.
Which of the following words is spelt correctly?
  1. ক) authoratative
  2. খ) autheritative
  3. গ) authoritative
  4. ঘ) authoratative
ব্যাখ্যা
The Correct spelling is Authoritative.

Authoritative (Adjective):

Meaning:
1. Able to be trusted as being accurate or true; reliable.
2. Commanding and self-confident; likely to be respected and obeyed.

বাংলা অর্থ - অধিকার আছে এমন; অধিকারবলে প্রদত্ত; আধিকারিক; কর্তৃপক্ষীয়।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৪৩.
Find out the active form of the sentence:
"By whom can our country be saved?"
  1. ক) Who can save our country?
  2. খ) Our country has been saved by who?
  3. গ) Who save our country?
  4. ঘ) Who will save our country?
ব্যাখ্যা
Passive Voice এ By whom থাকলে Active Voice করতে হলে –
i) Subject হিসেবে Who বসে।
ii) কোনো Modal Auxiliary থাকলে তা who এর পরে বসবে। (এখানে can)
iii) be বাদ যাবে।
iv) বাদ যাওয়া be verb যে Form এ ছিল, মূল Verb- ঐ form এ বসবে। এখানে be verb – Base Form এ ছিল, তাই মূল verb ও base form এ বসবে (save)। 
v) Passive Voice এর Subject - Object হয়ে বসবে। (Our country) এ হিসেবে সঠিক উত্তর (ক)।
৪৪.
"All changed, changed utterly:
A terrible beauty is born.”
This extract is taken from W. B. Yeats' poem titled—
  1. ক) No Second Troy
  2. খ) Easter 1916
  3. গ) The Second Coming
  4. ঘ) The Wild Swans at Coole
ব্যাখ্যা
''Easter, 1916''
- By W.B Yeats.
''And thought before I had done
Of a mocking tale or a gibe
To please a companion
Around the fire at the club,
Being certain that they and I
But lived where motley is worn:
All changed, changed utterly:
A terrible beauty is born.''
-------------------
William Butler Yeats was an Irish dramatist, poet and critic.
• He wrote the preamble Tagore's 'Gitanjali' in 1912.
• W. B. Yeats got nobel prize in 1923.

• His famous poems:
- The Second Coming,
- The Cat and The Moon,
- The Lake Isle of Innisfree,
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other Poems,
- The Resurrection,
- Among School Children,
- The Lord of Harts,
- Falling of Leaves,
- A prayer for My Daughter,
- When You Are Old.

Source: An ABC of English Literature and Britannica.
৪৫.
Identify the correct passive form:
‘Do not close the door.’
  1. ক) Let not the door close.
  2. খ) Let not the door be closed.
  3. গ) Let not the door close.
  4. ঘ) Let not door closed.
ব্যাখ্যা
Imperative Sentence কে Passive Voice করতে হলে –
i) বাক্যের শুরুতে Let বসে। 
ii) Active Voice এ Do not থাকলে Passive Voice এ শুধু not বসে।
iii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
iv) be বসে।
v) মূল Verb এর Past Participle বসে।
৪৬.
The poetic drama ‘Murder in the Cathedral’ was written by—
  1. ক) Harlod Pinter
  2. খ) G. B. Shaw
  3. গ) T. S. Eliot
  4. ঘ) Samuel Beckett
ব্যাখ্যা
Murder in the Cathedral, T. S. Eliot রচিত একটি কাব্য নাটক যেখানে Archbishop Thomas Becket এর Canterbury Cathedral এ হত্যাকাণ্ডের ঘটনা বর্ণিত হয়েছে।
--------------
T.S. Eliot:
- Full name: in full Thomas Stearns Eliot
- Born: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- Death: died January 4, 1965, London, England
- He was an American-English poet, playwright, literary critic, and editor.
- He was a leader of the Modernist movement in poetry.

Best Works:
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- Murder in the Cathedral (Play)
- The Sacred Wood (Collection of Essays)

Source: An ABC of English Literature and Britannica.com
৪৭.
'All for Love' is a drama written by—
  1. ক) John Dryden
  2. খ) William Congreve
  3. গ) John Bunyan
  4. ঘ) Francis Bacon
ব্যাখ্যা
• John Dryden is the Father of Modern English Criticism.
• His famous works:
- All for Love,
- The Indian Emperor,
- Aureng-Zebe,
- The Mistaken Husband,
- Absalom and Achitophel,
- MacFlecknoe,
- The Essay of Dramatic Poesy,
- The Conquest of Granada,
- The Medal of John Bays.

Source: An ABC of English Literature and Britannica.com
৪৮.
Sitting happily, the chicken laid eggs.
The underlined part is a/an—
  1. ক) noun clause
  2. খ) subordinate clause
  3. গ) independent clause
  4. ঘ) coordinate clause
ব্যাখ্যা
- Underlined অংশটি একটি Phrase, এটি কোনো Clause নয়, কারণ Clause বলতে বোঝায় বাক্যের একটি অংশ যার মধ্যে Subject ও Finite Verb থাকে।  
- তথাপি এটাকে Function এর বিচারে আমরা Clause ধরে নিলে, এটাকে subordinate clause বলতে হবে।
- কারণ এটা laid (ডিম পাড়া) – Verb কে Modify করছে, তাই এটা Adverb হিসেবে কাজ করছে।
- আর Adverb Clause এক ধরনের subordinate clause.
৪৯.
Caliban is an important character from Shakespeare's—
  1. ক) The Tempest
  2. খ) Hamlet
  3. গ) Macbeth
  4. ঘ) Othello
ব্যাখ্যা
The Tempest is a fascinating play by William Shakespeare.
The major characters are:
- Prospero
- Ferdinand
- Miranda
- Ariel
- Caliban
- Alonso
- Antonio
- Sebastian

- Character from Hamlet: Hamlet, Horatio, Ophelia, Claudius etc.
- Character from Macbeth: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches.
- Character from Othello: Othello, Desdemona, Brabantio, lago, Cassio, Emilia etc.

Source: shakespeare.org.uk and Britannica.com
৫০.
What kind of noun is 'river'?
  1. ক) Material
  2. খ) Collective
  3. গ) Proper
  4. ঘ) Common
ব্যাখ্যা
- নির্দিষ্ট কোনো কিছুর নির্দিষ্ট নাম, যা অন্য কিছুর নাম নয় = Proper Noun
- যা দেখা যায়, গণনা করা যায় = Common Noun. যেহেতু River দেখাও যায়, গণনাও করা যায়, তাই এটা Common Noun.
- যা দেখা যায়, গণনা করা যায় না = Material Noun. 
- যা দেখা যায় না, গণনা করা যায় না = Abstract Noun
৫১.
'Caesar and Cleopatra' is—
  1. ক) a tragedy by William Shakespeare
  2. খ) a poem by Lord Byron
  3. গ) a play by Bernard Shaw
  4. ঘ) a novel by S. T. Coleridge
ব্যাখ্যা
Caesar and Cleopatra is a play written in 1898 by G.B Shaw that depicts a fictionalized account of the relationship between Julius Caesar and Cleopatra.
-----------
George Bernard Shaw (1856-1950) একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic।
- তিনি ১৯২৫ শালী ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modem English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

তাঁর উল্লেখযোগ্য রচনা:-
- Candida,
- Caeser and Cleopatra,
- Man and Superman,
- Mrs. Warren's Profession,
- The Apple Cart,
- Man and Superman,
- Arms and The Man,
- Caesar and Cleopatra,
- Doctor's Dilemma,
- St. Joan of Arc,
- You Never Can Tell,
- Major Barbara,
- Man of Destiny,
- Pygmalion
- Androcles and The Lion ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা.কম
৫২.
Identify the right tense: 'My father _____ before I came'.
  1. ক) would be leaving
  2. খ) had been leaving
  3. গ) had left
  4. ঘ) will leave
ব্যাখ্যা
before এর পরের অংশ Past Indefinite Tense হলে before এর আগের অংশ Past Perfect Tense হয়।
যেহেতু পরের অংশ Past Indefinite Tense আছে তাই আগের অংশ Past Perfect Tense হবে।
এ হিসেবে সঠিক উত্তর (গ) had left.
৫৩.
Which of the following words is spelt incorrectly?
  1. ক) reminescence
  2. খ) glycerin
  3. গ) idiosyncrasy
  4. ঘ) lexicography
ব্যাখ্যা
Reminescence বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান - Reminiscence.

Reminiscence (Noun):
Meaning:
1. A story told about a past event remembered by the narrator.
2. A collection in literary form of incidents that someone remembers.
3. A characteristic of one thing that is suggestive of another.
বাংলা অর্থ - স্মৃতিচারণ; অনুস্মরণ।

অন্যদিকে,
Glycerin (গ্লিসারিন), Idiosyncrasy (ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য) এবং Lexicography (অভিধান রচনা; অভিধান-সংকলন বিদ্যা) বানানগুলো শুদ্ধ।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৫৪.
Who wrote the picaresque novel titled 'Tom Jones'?
  1. ক) Samuel Richardson
  2. খ) Horace Walpole
  3. গ) Henry Fielding
  4. ঘ) Laurence Sterne
ব্যাখ্যা
Henry Fielding (1707 – 1754):
- Most successful Novelist of The Augustan period/The Age of Pope age.
- Regarded as the Father of Modern English Novel.
Works:
- Tom Jones (1749),
- Amelia,
- Joseph Andrews,
- Jonathan Wilde,
- Top Secret

Tom Jones, in full The History of Tom Jones, a foundling, comic novel by Henry Fielding, published in 1749 (the 1st half of the 18th century).

Source: Britannica.com
৫৫.
The story of 'Moby Dick' centers on—
  1. ক) a mermaid
  2. খ) a whale
  3. গ) a crocodile
  4. ঘ) a shark
ব্যাখ্যা
Herman Melville was an American Novelist, short-story writer and poet.

- Moby Dick, novel by Herman Melville, published in London in October 1851 as "The Whale" and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
- It is dedicated to Nathaniel Hawthorne. Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
- Moby Dick উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
- Characters: Ishmael (Narrator), Ahab (Ship's Captain), Queequeg, Starbuck etc.
------------------
His famous novels of Herman Melville are:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica
৫৬.
'He prayeth best, who loveth best.’ —Who said it?
  1. ক) John Milton
  2. খ) John Donne
  3. গ) Lord Byron
  4. ঘ) S.T. Coleridge
ব্যাখ্যা
“He prayeth best, who loveth best
All things both great and small;
For the dear God who loveth us,
He made and loveth all.”
Samuel Taylor Coleridge, The Rime of the Ancient Mariner

Some of Coleridge's other quotes:
- “Common sense in an uncommon degree is what the world calls wisdom.”
- “Silence does not always mark wisdom.”
- “He who is best prepared can best serve his moment of inspiration.”
----------------
Samuel Taylor Coleridge (1772 - 1834):
Works:
- Biographia Literaria
- Christabel
- Dejection: An Ode
- Frost at Midnight
- Kubla Khan
- Lyrical Ballads
- On the Constitution of the Church and State
- The Rime of the Ancient Mariner

Source: Poetryfoundation and Britannica.
৫৭.
The controlling sentence of a paragraph is known as—
  1. ক) content modulator
  2. খ) terminator
  3. গ) thesis statement
  4. ঘ) topic sentence
ব্যাখ্যা
একটি Paragraph এর তিনটি Part থাকে।
যথা-
1.    Topic Sentence
2.    Body
3.    Terminator

Topic Sentence – Paragraph এর মূল বিষয়বস্তুকে তুলে ধরে এবং এর একটি Controlling Idea থাকে যা Paragraph এর বাকী অংশকে Control করে।
৫৮.
Choose the correct comparative form of the sentence:
‘Very few boys are as industrious as Zaman.'
  1. ক) Zaman is one of the most industrious boys.
  2. খ) Zaman is more industrious than most other boys.
  3. গ) Zaman is really industrious like other boys.
  4. ঘ) Zaman is as industrious as other boys.
ব্যাখ্যা

Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:-
Structure: প্রদত্ত Sentence-এর শেষের Subject + Verb + Positive Degree এর Comparative form + than most other + very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।
Example :
Positive: Very few metals are as costly as gold.
Comp: Gold is costlier than most other metals.

অনুরূপভাবে,
Positive: Very few boys are as industrious as Zaman.
Comp: Zaman is more industrious than most other boys.

৫৯.
Identify the appropriate preposition:
Your opinion is identical __ mine.
  1. ক) for
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) by
ব্যাখ্যা
Identical অর্থ – পুরোপুরি একই রকম। এর পর to অথবা with ব্যবহৃত হয়।
অপশনে to না থাকায় সঠিক উত্তর with হয়েছে।

Identical (adjective):
Meaning: 
1. Similar in every detail; exactly alike.
2. Expressing an identity.

- Identical to somebody/something: Her dress is almost identical to mine.
- Identical with somebody/something: The name on the ticket should be identical with the one in the passport.

Source: www.oxfordlearnersdictionaries.com
৬০.
'Paradise Lost' attempted to—
  1. ক) justify the ways of man to God
  2. খ) show that Satan and God have equal power
  3. গ) justify the ways of God to man
  4. ঘ) explain why both good and evil are necessary
ব্যাখ্যা
• John Milton is called an Epic Poet.
He is also called 'A great master of verse in Puritan Period'.

• His famous epics:
- Paradise Lost,
- Paradise Regained.

- The theme of 'Paradise Lost' is 'To justify the ways of God to man.'
-------------
Other works of Milton:
- L'Allegro, 
- Il Penseroso,
- Lycidas

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৬১.
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
The extract is taken from P. B. Shelley's poem—
  1. ক) The Cloud
  2. খ) To a Skylark
  3. গ) Ode to the West Wind
  4. ঘ) Adonais
ব্যাখ্যা
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
- These lines are extracted from "Ode to the West Wind" by "P.B. Shelley".

Some other notable quotes by P.B Shelley:
- If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
- Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a skylark)
- The more we study the more we discover our ignorance.
-------------

P. B. Shelley's Best Works: 
- Prometheus Unbound
- The Cenci
- Queen Mab
- Hymn to Intellectual Beauty
- Adonais
- To a Skylark
- Ode to the West Wind
- Mont Blanc

Source: Encyclopedia of Britannica and Poetryfoundation.
৬২.
Who wrote the short story 'The Ant and the Grasshopper'?
  1. ক) Guy de Maupassant
  2. খ) W. Somerset Maugham
  3. গ) J. K. Rawlings
  4. ঘ) O' Henry
ব্যাখ্যা
William Somerset Maugham is an English Novelist, Playwright and Story writer.
His famous short stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

His famous Novels:
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Source: Britannica and An ABC of English Literature.
৬৩.
The word 'vital' is a/an—
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) verb
ব্যাখ্যা
Vital (Adjective):
Meaning:
1. Absolutely necessary; essential.
2. Indispensable to the continuance of life.
3. Full of energy; lively.

বাংলা অর্থ -
১. জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক।
২. অপরিহার্য; চরম; আত্যন্তিক; বিশেষ প্রয়োজনীয়।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৬৪.
'To get along with' means—
  1. ক) to adjust
  2. খ) to interest
  3. গ) to accompany
  4. ঘ) to walk
ব্যাখ্যা
To get along with (one) [Phrasal Verb]:
Meaning:
1. Have a harmonious or friendly relationship.
2. Manage to live or survive.
3. Go away; leave.
বাংলা অর্থ - সুসম্পর্ক রক্ষা করা।
- এর প্রায় সমার্থক হচ্ছে to adjust = খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া।

অন্যদিকে,
- to interest = মনোযোগ আকর্ষণ করা
- to accompany = সঙ্গী হওয়া
- to walk = হাঁটা।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৬৫.
The synonym for 'panoramic' is—
  1. ক) scenic
  2. খ) narrow
  3. গ) limited
  4. ঘ) restricted
ব্যাখ্যা
Panoramic (adjective):
Meaning:
1. With a wide view surrounding the observer; sweeping.
2. Including all aspects of a subject; wide-ranging.
বাংলা অর্থ - বিস্তৃত অবাধ দৃশ্যপট;
SYNONYMS:
- Wide-ranging, extensive, scenic, broad, far-reaching, overall, comprehensive, sweeping, all-encompassing, all-embracing, inclusive, general
ANTONYMS:
- Restricted, narrow, limited

অপশনের scenic = মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত।

অন্যদিকে,
narrow = সংকীর্ণ
limited = সীমীত
restricted = সংরক্ষিত, সীমাবদ্ধ।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৬৬.
The antonym for 'slothful' is—
  1. ক) playful
  2. খ) sluggish
  3. গ) energetic
  4. ঘ) quarrelsome
ব্যাখ্যা
Slothful (Adjective):
Meaning: Lazy.
বাংলা অর্থ - নিষ্ক্রিয়; অলস।
SYNONYMS:
- Lazy, idle, indolent, work-shy, inactive, inert, sluggish, apathetic, lethargic, listless, languid, torpid, dull, enervated, shiftless, 
ANTONYMS:
- Active, industrious, energetic.
অপশনের energetic = উদ্যমী Slothful এর antonym।

playful = কৌতুকপূর্ণ; ক্রীড়াপর; ক্রীড়া পরায়ণ।
sluggish = অলস, নিষ্ক্রিয়।
quarrelsome = ঝগড়াটে, বদরাগী।

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৬৭.
Alexander Pope's 'Essay on Man' is a—
  1. ক) novel
  2. খ) treatise
  3. গ) short story
  4. ঘ) poem
ব্যাখ্যা
Alexander Pope is called Mock Heroic Poet.
- Famous mock epic of Alexander Pope is The Rape of the Lock.
His famous works are:
- An Essay on Criticism,
- The Dunciad,
- The Imitation of Horace,
- An Essay on Man,
- Letter to Gay.
----------
An Essay on Man, philosophical Poem written in heroic couplets of iambic pentameter by Alexander Pope, published in 1733–34.

An Essay on Man
BY ALEXANDER POPE
To Henry St. John, Lord Bolingbroke
Awake, my St. John! leave all meaner things
To low ambition, and the pride of kings.
Let us (since life can little more supply
Than just to look about us and to die)
Expatiate free o'er all this scene of man;
A mighty maze! but not without a plan;
A wild, where weeds and flow'rs promiscuous shoot;
Or garden, tempting with forbidden fruit.
Together let us beat this ample field,

Source: Britannica and Poetryfoundation.
৬৮.
'By and large' means—
  1. ক) everywhere
  2. খ) very large
  3. গ) mostly
  4. ঘ) far away
ব্যাখ্যা
By and large (Phrase):
English Meaning: on the whole/everything considered.
Bangla Meaning: মোটকথা; সামগ্রিকভাবে/ মূলত।
Ex. Sentence: Mammals have, by and large, bigger brains than reptiles

SYNONYMS:
- On the whole, generally, altogether, taking everything into consideration, overall, usually, normally, ordinarily, almost always, customarily, habitually, typically, mainly, mostly (প্রধানত), basically, chiefly, predominantly, principally, substantially


অন্যদিকে,
everywhere = সর্বত্র
very large = অনেক বড়
far away = অনেক দূরে

Source: Oxford and Bangla Academy (E2B) Dictionary.
৬৯.
Francis Bacon is an illustrious—
  1. ক) essayist
  2. খ) dramatist
  3. গ) novelist
  4. ঘ) journalist
ব্যাখ্যা
Francis Bacon, in full Francis Bacon, Viscount Saint Alban, also called (1603–18) Sir Francis Bacon, lord chancellor of England (1618–21).
- He is a lawyer, statesman, philosopher, and master of the English tongue, he is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- He is called the natural philosopher and the father of Essays.

Notable Works:
- Advancement of Learning.
- Commentarius Solutus
- De Sapientia Veterum
- Instauratio Magna
- Novum Organum
- The New Atlantis

Source: Britannica and An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৭০.
‘He could not win but learnt a lot.' Which part of speech is the word 'but'?
  1. ক) an adverb
  2. খ) a verb
  3. গ) an adjective
  4. ঘ) a conjunction
ব্যাখ্যা
বাক্যের অর্থ : সে জিততে পারে নি, কিন্তু অনেক কিছু শিখেছে।
এখানে but দুটি Clause - He could not win এবং (He) learnt a lot এর মধ্যে সংযোগ তৈরি করেছে, তাই এটা এখানে Conjunction.
৭১.
2log105 + log1036 - log109 =?
  1. ক) 2
  2. খ) 100
  3. গ) 37
  4. ঘ) 4.6
ব্যাখ্যা
2log105 + log1036 - log10
= log1052 + log1062- log1032 [ plogkM = logkMp]
= log10 {(52×62)/32} [logkM + logkN = logk(MN), logkM – logkN = logk(M/N)]
= log10{(25 × 36)/9}
= log10100
= log10102
= 2log1010
= 2.1
= 2
৭২.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) ক্ষতি ২৫%
  3. গ) লাভ ১০%
  4. ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
ধরি, বিক্রয়মূল্য x টাকা 
সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
তাহলে, ক্ষতি = (২x - x) = x টাকা
এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × ১০০)/2x টাকা
                               = ৫০ টাকা
৭৩.
একটি ফাংশন f: R-->R, f(x) = 2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f-1(2) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) 5
  4. ঘ) 1
ব্যাখ্যা
Let, y = f(x) = 2x + 1
বা, y = 2x + 1
বা, 2x = y - 1
বা, x = (y - 1)/2

∴ y = f(x)
বা, f-1(y) = x
বা, f-1(y) = (y - 1)/2
∴ f-1(x) = (x - 1)/2
∴ f-1(2) = (2- 1)/2 = 1/2
 
৭৪.
ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB = AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A + ∠AFE =?
  1. ক) ১৩২°
  2. খ) ১৮০°
  3. গ) ১০৮°
  4. ঘ) ১৬০°
ব্যাখ্যা
দেওয়া আছে,∠B = ৪৮° এবং AB = AC
সুতরাং, ∠ B = ∠C = ৪৮°
আবার,  EF||BC এবং AC ছেদক
 ∠C = ∠AFE [অনুরূপ কোণ]
অতএব, ∠ AFE = ৪৮°
এখানে, ∠ A +∠ B + ∠C = ১৮০°
→ ∠A + ৪৮° + ৪৮° = ১৮০°
→ ∠A = ১৮০° – ৯৬°
: ∠A = ৮৪°
সুতরাং ∠A +  ∠AFE = ৮৪° + ৪৮° = ১৩২°
৭৫.
যদি log10x = -1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান?
  1. ক) 0.1
  2. খ) 0.01
  3. গ) 1/10000
  4. ঘ) 0.001
ব্যাখ্যা
দেওয়া আছে, 
   log10 x = -1 
⇒ 10-1 = x 
⇒ x = 1/10
⇒ x = 0.1
 
৭৬.
যদি -5, p,q,16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে -
  1. ক) -2,9
  2. খ) 2,9
  3. গ) -2,-9
  4. ঘ) 2,-9
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = -5
ধরি, সাধারণ অন্তর = d
সমান্তর ধারার n তম পদ = a + (n-1)d
ধারাটির ৪র্থ পদ = a + (n-1)d 
                        = - 5 + (4 - 1)d 
                        = - 5 + 3d
⇒ - 5 + 3d = 16
⇒ 3d = 21
⇒ d = 21/3
⇒ d = 7

ধারাটির দ্বিতীয় পদ, p = a + (n-1)d = -5 + (2-1)7 = -5 + 7 = 2
ধারাটির তৃতীয় পদ, q =  a + (n-1)d  =-5 + (3-1)7 = -5 + 2.7 = -5 + 14 = 9
৭৭.
i-49 এর মান কত?
  1. ক) -1
  2. খ) i
  3. গ) 1
  4. ঘ) -i
ব্যাখ্যা
আমরা জানি, 
i = √-1;
i2= -1; 
i3 = i2i = -i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
 
i-49
= 1/i49
= 1/{i48.i}
= 1/{(i4)12.i}
= 1/i
= i4/i
= i3
= -i
৭৮.
১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
  1. ক) ৪৫
  2. খ) ১২৯৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৪
ব্যাখ্যা
আমরা জানি, n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় = n√(x1.x2.x3...xn)
সুতরাং 18 ও 72 এর গুণোত্তর গড় = √(18 × 72)
                                                    = √(9× 2 × 36 × 2)
                                                    = √(9 × 36 × 4)
                                                    = 3 × 6 × ২ 
                                                    = 36
৭৯.
1 - 1 + 1 - 1 + 1 - 1 + ... + n সংখ্যক পদের যোগফল হবে -
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) [1+(-1)n]
  4. ঘ) (1/2)[1-(-1)n]
ব্যাখ্যা
এখানে  ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = -1/1 = -1 < 1
আমরা জানি, r  < 1 হলে, 
n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)/(1 - r)}
∴ n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)} / (1 - r)
= {1 × (1 - (-1)n) / {1 -(-1)}
= {1 - (-1)n} / (1 + 1)
=  {1 - (-1)n} / 2
= (1/2)[1-(-1)n]
৮০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
                                                      = ১২°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
                                                      = ৩০টি 
৮১.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
  1. ক) √2
  2. খ) √3
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
                                                               =  (√৩/৪) × (২)
                                                                            =  √৩
 
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
                                                   = (১/২) × ২ × x
                                                   = x
প্রশ্নমতে,
         x = √৩
৮২.
যদি 4√x3 = 2 হয়, তাহলে x3/2 =?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 4
  4. ঘ) 64
ব্যাখ্যা
4√x3 = 2 
⇒ (x1/4)3 = 2
⇒ (x 3/4) = 2
⇒ (x 3/4)2 = 22
⇒ x3/2 = 4
 
 
 
৮৩.
P(A) = 1/3, P(B) = 3/4 হলে A ও B স্বাধীন হলে P(AUB) এর মান কত?
  1. ক) 3/ 4
  2. খ) 1/3
  3. গ) 5/6
  4. ঘ) এর কোনটি নয়।
ব্যাখ্যা
P(A) = 1/3, P(B) = 3/4 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
            = P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
            = (1/3 + 3/4) - (1/3 × 3/4)
            = 1/3 + 3/4 - 1/4
           = (4 + 9 - 3)/12
           = 10/12
           = 5/6
৮৪.
বাস্তব সংখ্যায় | 3x+2 | < 7 অসমতাটির সমাধান:
  1. ক) -3 < x < 3
  2. খ) -5/3 < x < 5/3
  3. গ) -3 < x < 5/3
  4. ঘ) 5/3 < x < -5/3
ব্যাখ্যা
। 3x + 2 । < 7
⇒ - 7 < 3x + 2  < 7
⇒ - 7 - 2 < 3x + 2 - 2 < 7 - 2
⇒ - 9 < 3x < 5 
⇒ (- 9/3) < (3x/3) < (5/3)
⇒ - 3 < x < (5/3)
৮৫.
6a2bcএবং 4a3b2c2-এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?
  1. ক) a2bc
  2. খ) 2a2bc
  3. গ) 2a2b2c2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
6a2bcএবং 4a3b2c2-এর সংখ্যা সহগ যথাক্রমে 6 ও 4
সংখ্যা সহগের গ.সা.গু = ২
অতএব, উত্তর হবে কোনটিই নয়। 
 
আবার, প্রদত্ত রাশি 6a2bcএবং 4a3b2c2 এর গ.সা.গু = 2a2bc
যদি রাশি দুইটির গ.সা.গু বের করতে বলা হতো, তাহলে উত্তর 2a2bc হতো। 
৮৬.
সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -
  1. ক) আলাদা থাকে
  2. খ) ওভারল্যাপ থাকে
  3. গ) অনেক দূরে থাকে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পরিবাহী : যে সব পদার্থের মধ্যে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং যেগুলোর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে সে সব পদার্থকে পরিবাহী বলে। যেমন : তামা, অ্যালুমিনিয়াম, রূপা, লোহা ইত্যাদি পরিবাহী।

পরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে কোন শক্তি ব্যবধান থাকে না। অর্থাৎ Ep এর মান শূন্য হয়। 
এক্ষেত্রে পরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড এর মধ্যে আংশিক উপরিলেপন ঘটে , কাজেই যোজন ইলেকট্রন খুব সহজেই পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে। এই উপরিলেপনের জন্য, পরিবাহীর দুই প্রান্ডে খুব সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। 
পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকার ফলে এদের রোধ খুব কম হয় অর্থাৎ তড়িৎ পরিবাহিতা বেশি হয়।
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৭.
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে -
  1. ক) সিলভার ব্রোমাইডের
  2. খ) সিলভার ক্লোরাইডের
  3. গ) অ্যামোনিয়াম ক্লোরাইডের
  4. ঘ) সিলভার ফ্লোরাইডের
ব্যাখ্যা
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। 
সিলভার ব্রোমাইডের রাসায়নিক সংকেত হলো AgBr
 
Dry plate, in photography, glass plate coated with a gelatin emulsion of silver bromide. It can be stored until exposure, and after exposure it can be brought back to a darkroom for development at leisure. 
 
উৎস: ব্রিটানিকা। 
৮৮.
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) পটাশিয়াম
  3. গ) অক্সিজেন
  4. ঘ) ফসফরাস
ব্যাখ্যা
- মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ। 
- বায়ুমন্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। 
- উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে। 
- বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার। 
 
বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট। প্রতিবার বজ্রপাত ঘটলে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে।  নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়। গাছপালা তখন মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে।
যেহেতু ইহা ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।
 
Lightening is a potent fertilizing agent. Every time it strikes, nitrogen in the atmosphere is combined with hydrogen or oxygen to form ammonium and nitrate, two forms of nitrogen. The nitrogen then goes into solution in atmospheric moisture and is washed to the ground in rainfall. Plants then absorb nitrogen from the ground and utilize it for growth. Since it is a key constituent in chlorophyll, the green pigment of plants, nitrogen causes a greening of the plant.
 
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; cals.arizona.edu। 
৮৯.
ফলিক এসিডের অন্য নাম কোনটি?
  1. ক) ভিটামিন বি ১২
  2. খ) ভিটামিন বি ৬
  3. গ) ভিটামিন বি ১
  4. ঘ) ভিটামিন বি ৯
ব্যাখ্যা
ফলিক এসিড ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এক প্রকার বি ভিটামিন। 
ফলিক এসিডের অন্য নাম ভিটামিন বি ৯। 
এর কাজ:
- রক্তকণিকা তৈরিতে অংশ নেয়।
- বংশগতির অন্যতম উপাদান ডিএনএ (DNA) গঠনে কাজ করে।
- কোষ গঠন ও বিভাজনে কাজ করে।

 কলিজা, মাছ, মাংস, বাদাম, সবুজ শাক-সবজি ইত্যাদি এর ভালো উৎস।
 
Folate is the natural form of vitamin B9, water-soluble and naturally found in many foods. It is also added to foods and sold as a supplement in the form of folic acid; this form is actually better absorbed than that from food sources—85% vs. 50%, respectively. Folate helps to form DNA and RNA and is involved in protein metabolism.

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; https://www.hsph.harvard.edu/

৯০.
যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো -
  1. ক) এইচআইভি/এইডস
  2. খ) ম্যালেরিয়া
  3. গ) হাম
  4. ঘ) যক্ষা
ব্যাখ্যা
- হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত হয়।
- ৯ মাস বয়স পূর্ণ হলে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা এবং ১৫ মাস বয়স পূর্ণ হলে হামের ২য় ডোজের টিকা দিয়ে শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করা যায়।
- হামের কারণে শৈশবে অন্ধত্ব দেখা দিতে পারে। 
 
Measles blindness is the single leading cause of blindness among children in low-income countries, accounting for an estimated 15,000 to 60,000 cases of blindness per year.
 
উৎস: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, National Library of Medicine, US Govt.
৯১.
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
  1. ক) বছরে একবার
  2. খ) বছরে দুইবার
  3. গ) বছরে তিনবার
  4. ঘ) এর কোনটিই নয়
ব্যাখ্যা
- শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলেই পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) ও ওপিভি টিকার প্রথম ডােজ দিতে হবে জন্মের প্রথম বছরেই সবগুলাে টিকা দেয়ার জন্য কমপক্ষে ৪ বার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে ।
- শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লেই হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে। 
- ১৫ বছর বয়স হলেই সকল মহিলাদের ধনুষ্টংকারের প্রতিষেধক টিটি টিকা দেয়া শুরু করতে হবে এবং সময়সূচি অনুযায়ী ৫ ডােজ টিটি টিকা নেয়া শেষ করতে হবে। 
- ১-৫ বছর বয়সী শিশুকে ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।
- অর্থাৎ বছরে দুইবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়। 

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট
৯২.
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—
  1. ক) পিল্লি
  2. খ) ফ্লাজেলা
  3. গ) শীথ
  4. ঘ) ক্যাপসুলস
ব্যাখ্যা
- ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
-  ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে। 
- ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি বলে। পিলি পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে পিলি সহায়তা করে। 
ক্যাপসিউল পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে থাকে। এটি কোষ প্রাচীরকে ঘিরে রাখে। একে স্লাইম স্তরও বলা হয়।এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৩.
'কেপলার-৪৫২বি' কী?
  1. ক) একটি মহাকাশযান
  2. খ) পৃথিবীর মতো একটি গ্রহ
  3. গ) সূর্যের মতো একটি নক্ষত্র
  4. ঘ) NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
ব্যাখ্যা
- 'কেপলার ৪৫২ বি' পৃথিবীর মতো একটি গ্রহ।
- ইহা আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ওই নক্ষত্রটি ১৫০ কোটি বছরের পুরোনো যা সূর্যের চেয়ে চার শতাংশ বড় ও ১০ শতাংশ উজ্জ্বল।
- ইহা একটি পাথুরে গ্রহ। 
- ২০১৫ সালে নাসার বিজ্ঞানীরা এই গ্রহ আবিষ্কার করে। 
 
উৎস: প্রথম আলো 

৯৪.
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
  1. ক) বয়লিং
  2. খ) বেনজিন ওয়াশ
  3. গ) ফরমালিন ওয়াশ
  4. ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন
ব্যাখ্যা

বয়লিং তথা সেদ্ধ করা: পানি সংস্পর্শে বারবার আসার কারণে মরিচা ধরার সুযোগ থাকে।

বেনজিন ও ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর। তাই, এগুলো ভাল পদ্ধতি নয়।

সর্বোত্তম পদ্ধতি হিসেবে কেমিক্যাল স্টেরিলাইজেশন এখানে সবচেয়ে ভাল অপশন।

আরেকভাবে দেখলে, স্টেরিলাইজেশন (Sterilization)  হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে জীবাণুর পাশপাশি সকল অণুজীবও ধ্বংস হয়ে যায়।

বেস্ট এন্সার হিসেবে ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন নেয়া যায়। 

বলে রাখা প্রয়োজন কেমিক্যাল স্টেরিলাইজেশনে কোন পদার্থ দিয়ে যন্ত্রটি তৈরি তার উপর নির্ভর করে কেমিক্যাল ঠিক করতে হয়। নয়তো হিতে বিপরীতের সম্ভাবনা থাকে।

বিস্তারিত: Guideline for Disinfection and Sterilization in Healthcare Facilities, Centers for Disease Control and Prevention, US Govt.

৯৫.
সাবানের আয়নিক গ্রুপ হলো—
  1. ক) R3NH+
  2. খ) SO3-Na+
  3. গ) R2NH2+
  4. ঘ) COO-Na+
ব্যাখ্যা
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাশিয়াম লবণ (R-COOK)। 
এর রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)। 
সাবানের আয়নিক গ্রুপ হলো  COO-Na+
সাবান তৈরি করা হয় চর্বি এবং ক্ষার থেকে। 
সাবান তৈরির উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
৯৬.
কোন জোড়াটি বেমানান?
  1. ক) যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
  2. খ) হোমিওপ্যাথি: হ্যানিম্যান
  3. গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক
  4. ঘ) এনাটমি : ভেসলিয়াস
ব্যাখ্যা
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
- তিনি এদের নাম দেন Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। তাই তাকে Father of Bacteriology অর্থাৎ ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
- জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করেন। 

- যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দিয়ে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে থাকে। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। 

- ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তাকে হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলা হয়।
 
- আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট এবং চিকিৎসক।
 তাকে আধুনিক শারীরবিদ্যার জনক বলে মনে করা হয় এবং তার কাজ ধরে  আধুনিক চিকিৎসার সূচনা হয়।
 
উৎস:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ohsu.edu। 
 
৯৭.
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান -
  1. ক) প্রোটিন
  2. খ) ক্যালসিয়াম
  3. গ) ভিটামিন
  4. ঘ) লবণ
ব্যাখ্যা
- প্রোটিন জীবদেহের একটি অত্যন্তগুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। 
- বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে এক একটি প্রোটিন গঠন করে। আর অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক একক।
-  প্রোটিন অণু বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। প্রোটিন শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন জি. মুলার ১৮৩৯ খ্রিস্টাব্দে। 

- প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। 
- একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয়।
- জীবদেহের প্রায় সর্বত্রই প্রোটিন বিরাজমান। জৈব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এনজাইম, অ্যান্টিবডি, হরমোন। এগুলো , সবই প্রোটিন।
-  সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়।
- বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে এক একটি প্রোটিন গঠন করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৮.
মকরক্রান্তি রেখা কোনটি?
  1. ক) ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ
  2. খ) ২৩°৩০′ উত্তর অক্ষাংশ
  3. গ) ২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ
  4. ঘ) ২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ
ব্যাখ্যা
-  দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা বা  ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। 
- পৃথিবীর আহ্নিক গতি এবং নিজ অক্ষে ২৩.৫° কোণে হেলে অবস্থান করার ফলে সূর্যের কিরণ এই দুই অক্ষরেখা পর্যন্ত লম্বভাবে কিরণ দিয়ে থাকে। 
 
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৯.
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
  1. ক) ২৭৩° সেন্টিগ্রেড
  2. খ) -২৭৩° ফারেনহাইট
  3. গ) ০° সেন্টিগ্রেড
  4. ঘ) ০° কেলভিন
ব্যাখ্যা
পরম শূন্য তাপমাত্রা:
যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 
এ পরম শূন্য তাপমাত্রা হলো -২৭৩°C ।
অর্থাৎ -২৭৩°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তত্বীয়ভাবে শূন্য হয়।
 
তাপমাত্রাকে শুরু বা শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রার ব্যবধানকে এক ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে তাপমাত্রার স্কেল উদ্ভাবন করা হয়েছে তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।

সূত্রঃ রসায়ন প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০০.
আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
  1. ক) অসীম
  2. খ) শূন্য
  3. গ) অতি ক্ষুদ্র
  4. ঘ) অনেক বড়
ব্যাখ্যা

একটি আদর্শ ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ শূন্য  হয়।

একটি আদর্শ ভোল্টেজ উৎস হল এমন একটি তাত্ত্বিক উৎস যার টার্মিনাল জুড়ে ভোল্টেজ স্থির থাকে এবং লোডের পরিবর্তন নির্বিশেষে এটি পরিবর্তিত হয় না। এটি শুধুমাত্র তখনই সম্ভব যদি উৎসের অভ্যন্তরীণ রোধ (internal resistance) শূন্য হয়। কারণ, যদি অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে লোডের পরিবর্তনের সাথে সাথে ভোল্টেজ ড্রপ হবে, যা আদর্শ ভোল্টেজ উৎসের বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক।

যদি অভ্যন্তরীণ রোধ শূন্য না হত, তাহলে উৎসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ভোল্টেজ পতন (V = IR) ঘটত এবং ভোল্টেজ পরিবর্তিত হয়ে যেত।

আদর্শ ভোল্টেজ উৎসের ক্ষেত্রে, r = 0, তাই:

Vterminal = Vsource অর্থাৎ, টার্মিনাল ভোল্টেজ সর্বদা উৎসের ভোল্টেজের সমান থাকে।

সুতরাং, আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য (০)।

১০১.
নিচের কোনটি Structured Query Language নয়?
  1. ক) Java
  2. খ) MySQL
  3. গ) Oracle
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

Java, MySQL এবং Oracle এর কোনটাই Structured Query Language (SQL) নয়।

অর্থাৎ, সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো (Structured Query Language নয়)

একটি ট্রিকি প্রশ্ন। তাই, কোন প্রকার বিতর্কে যাবার আগে MySQL and Oracle এই দুটি ল্যাঙ্গুয়েজ, এটা রেফারেন্সসহ দিয়ে খোলামনে বিতর্ক শুরু করতে হবে।

অপশন ক) JAVA
- একটি Programming Language. তবে, SQL নয়। আসলে এটা নিয়ে কারও কোন সন্দেহ থাকার সুযোগ নেই।

অপশন খ) MySQL
- একটি Relational Database Management System (RDBMS). কোন ল্যাঙ্গুয়েজ নয়।
MySQL এর অফিসিয়াল সাইট থেকে - MySQL, the most popular Open-Source SQL database management system, is developed, distributed, and supported by Oracle Corporation.
SQL is the most common standardized language used to access databases. 
অর্থাৎ, রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার। MySQL as a Management System, Structured Query Language (SQL) ব্যবহার করে। নিজে কোন ল্যাংগুয়েজ নয়।

অপশন গ) Oracle
- Oracle Corporation এর আরেকটি Relational Database Management System (RDBMS). কোন ল্যাঙ্গুয়েজ নয়।

Structured Query Language (SQL) একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ। ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

অন্যদিকে,

RDBMS এর পূর্ণরূপ Relational Database Management System.
Relational Database Management System এর উদাহরণ হলো- MS Access, Oracle, MySQL, Microsoft SQL Server, Informix ইত্যাদি।

তথ্যসুত্র:
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বইসমূহ, MySQL এবং Oracle এর অফিসিয়াল সাইট।

১০২.
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে -
  1. ক) FTP Server
  2. খ) Firewall
  3. গ) DNS Server
  4. ঘ) Gateway
ব্যাখ্যা
DNS এর পূর্ণরূপ Domain Name System। 
ডোমেন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয়/ইউনিক আলফানিউমেরিক (ক্যারাক্টর বা নাম্বার সম্বলিত) ঠিকানা। 

Hostname হল একটি Host কম্পিউটারের জন্য বরাদ্দকৃত ডোমেন নেম। এর দ্বারা একটি কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়। 
DNS Server মূলত Hostname-কে IP Address-এ অনুবাদ করে দেয়। 
একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
ইহা Hostname এর পরিবর্তে IP Address-এ রূপান্তর করে দেয়। 
তখনই কেবল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। 
 
১০৩.
নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
  1. ক) CaaS
  2. খ) laaS
  3. গ) PaaS
  4. ঘ) SaaS
ব্যাখ্যা
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. Infrastructure-as-a Service (IaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) ।
২. Platform-as-a -Service (PaaS): এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে ।
৩. Software-as-a Service (SaaS): সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি।


এখানে CaaS, Cloud Computing সেবার কোনো ধরণ নয়।
১০৪.
অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?
  1. ক) Azure
  2. খ) AWS
  3. গ) Cloudera
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম হলো AWS
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই। 
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
 
উৎস: aws.amazon.com


অন্যদিকে,
- Azure মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
- Cloudera যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজম্যান্ট সেবাদানকারী  কোম্পানি।
১০৫.
নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
  1. ক) Phishing
  2. খ) Denial of Service
  3. গ) Ransomware
  4. ঘ) Man-in-the-Middle
ব্যাখ্যা
- ম্যালওয়্যার: ইহা হলো কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়া কিংবা কম্পিউটারের ক্ষতি করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
 
- র‍্যানসমওয়্যার: ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়। 
কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে। যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে। সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়। 
ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে। যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।
 
- DoS (Denial of Service): ইহা হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে। কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
 
- Man-in-the-Middle: দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

- ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
 
উৎস: প্রথম আলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
১০৬.
SCSI-এর পূর্ণরূপ কী?
  1. ক) Small Computer System Interface
  2. খ) Small Computer Software Interface
  3. গ) Small Computer Storage Interface
  4. ঘ) Small Computer Standard Interface
ব্যাখ্যা
- SCSI-এর পূর্ণরূপ  Small Computer System Interface
- SCSI মূলত "Scuzzy" হিসাবে উচ্চারিত হয়। 
- SCSI হার্ডডিস্ক ড্রাইভের ডেটা ট্রান্সফার রেট সর্বাধিক। 
 
কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় । এগুলাে হলাে :
১. আইডিই বা পাটা (IDE/PATA)হার্ড ডিস্ক ড্রাইভ
২. সাটা (SATA)হার্ড ডিস্ক ড্রাইভ
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ

IDE/PATA ড্রাইভগুলো 133 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SATA ড্রাইভগুলো সাধারণত 300 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SCSI ড্রাইভগুলো সাধারণত 640 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
১০৭.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
  1. ক) Scanner
  2. খ) Mouse
  3. গ) Touch Screen
  4. ঘ) Projector
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
১০৮.
নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
  1. ক) ৫৫
  2. খ) ৭৭
  3. গ) ৬৭
  4. ঘ) ৮৭
ব্যাখ্যা
দশমিক পূর্ণ সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ৮ দ্বারা (যেহেতু অক্ট্যাল সংখ্যার ভিত্তি ৮) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়। 

অত:পর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Digit - MSD) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Digit -LSD) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য অক্ট্যাল মান নির্ণয় করা যায়।

Division by 8   Quotient(ভাগফল)   Remainder (ভাগশেষ)  

(55)/8                 6                                    7                        

(6)/8                   0                                    6    

(55)10 = (67)8

১০৯.
নিচের কোনটি systern software নয়?
  1. ক) Linux
  2. খ) Android
  3. গ) Mozilla Firefox
  4. ঘ) Apple iOS
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। 
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। 
 
বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো DOS, WINDOWS, UNIX, LINUX, Mac OS,Apple iOS, Android  ইত্যাদি। 
অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা এবং কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা। 
 
অন্যদিকে Mozilla Firefox হলো ওয়েব ব্রাউজার।  
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
১১০.
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
  1. ক) FTP
  2. খ) RPC
  3. গ) SNMP
  4. ঘ) SMTP
ব্যাখ্যা
- যে সকল মেইল বাহিরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।

- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রটোকল হচ্ছে POP3।
- POP এর পূর্ণরূপ হলো- Post Office Protocol।
১১১.
যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____বলে।
  1. ক) Program Virus
  2. খ) Worms
  3. গ) Trojan Horse
  4. ঘ) Boot Virus
ব্যাখ্যা

Computer Worm:
A self-replicating program that propagates itself through a network onto other computer systems without requiring a host program or any user intervention to replicate.

কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে। নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন সাহায্যের প্রয়োজন হয় না।

তথ্যসুত্রঃ National Institute of Standards and Technology (NIST) of US.


বাকী ৩টির মধ্যে Program and Boot Virus হচ্ছে Computer Virus এর উদাহরণ। এবং Trojan Horse একটি Malware.

১১২.
নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
  1. ক) ISO
  2. খ) ITU
  3. গ) 3GPP
  4. ঘ) ETSI
ব্যাখ্যা
- ITU এর পূর্ণরূপ International Telecommunicaion Union. এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- ITU বিভিন্ন মোবাইল ফোন প্রজন্ম যেমন 4G/5G স্ট্যান্ডার্ডকে ডিফাইন করে থাকে। 
 
উৎস: ITU ওয়েবসাইট।
১১৩.
নিচের কোনটি Open Source Software?
  1. ক) Google Chrome
  2. খ) Microsoft Windows
  3. গ) Zoom
  4. ঘ) Adobe Photoshop
ব্যাখ্যা

সত্যি বলতে প্রশ্নে কিছুটা ভুল আছে। তবে, মূল পরীক্ষায় উত্তর খালি রাখার সুযোগ নেই তাই বেস্ট এন্সার নিতে হচ্ছে।

Microsoft Windows, Zoom, Adobe Photoshop এগুলো নিয়ে কারও কনফিউশন থাকার কথা নয়। স্বাভাবিকভাবেই উত্তর ক) Google Chrome হয়ে যাচ্ছে।

তবে, জেনে রাখা উচিত যে, Google Chrome ব্রাউজারটি মোটেও ওপেন সোর্স নয়।

গুগুলের বিখ্যাত The Chromium Projects এর দুটি অংশ হচ্ছে Chromium and Chromium OS.

Chromium
Chromium is an open-source browser project that aims to build a safer, faster, and more stable way for all users to experience the web. 

Chromium OS
Chromium OS is an open-source project that aims to provide a fast, simple, and more secure computing experience for people who spend most of their time on the web. 

অর্থাৎ, Google Chromium একটি ওপেন সোর্স ব্রাউজার প্রোজেক্ট।

অন্যদিকে,

Google Chrome ব্রাউজারটি একটি Freeware, তবে এটা ওপেন সোর্স নয়।

এটা গুগুলের Proprietary Software. এটা ফ্রি। কিন্তু, যে কেউ এটার পরিবর্তন করে নিজের মতো অবাণিজ্যিক বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না। কপিরাইট Google LLC এর।

যে সকল সফটওয়্যার এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। 

Chrome এবং Chromium এক নয়। Freeware and Open Source ও এক নয়।

প্রশ্নকর্তা সম্ভবত ভুলে Chrome লিখেছেন।

যাইহোক, বেস্ট এন্সার হিসেবে ক) Google Chrome কে সঠিক ধরে নেয়া হচ্ছে।

তথ্যসূত্র:
উপরে Google Chrome এর কপিরাইটের এবং Term of Service পেজের স্ক্রিনশট দেয়া হয়েছে।
পাশাপাশি, https://www.chromium.org/Home/ লিঙ্ক ভিজিট করতে পারেন।

১১৪.
নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
  1. ক) FTP
  2. খ) HTTPS
  3. গ) TCP
  4. ঘ) DNS
ব্যাখ্যা
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- https এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol Secure.
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 
১১৫.
Piconet কী?
  1. ক) Wifi Network
  2. খ) Wide Area Network
  3. গ) Bluetooth Network
  4. ঘ) 5G Network
ব্যাখ্যা
- ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেট (Piconet) ও বলা হয়।
- এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটারনেট গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
১১৬.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
১ম ত্রিভুজটি যেখানে ২য় চিত্রে দাগাঙ্কিত, ৩য় আয়তক্ষেত্রটি হবে ৪র্থ চিত্রে দাগাঙ্কিত।
১১৭.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
  1. ক) পুত্র
  2. খ) ভাই
  3. গ) পিতা
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
এখানে, P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। 
P এর ছেলে হলো S এর ভাই 
R হলো S এর বোন
অতএব, R হলো P এর মেয়ে।
অর্থাৎ, Q হলো R এর চাচা।
 
১১৮.
স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -
  1. ক) ছিদ্ৰ
  2. খ) কাপড়
  3. গ) সুতা
  4. ঘ) সেলাই মেশিন
ব্যাখ্যা
স্টেপলার মেশিনে স্টেপল (Staple) এর মাধ্যমে আটকানো/বাধা হয়। 
অনুরূপভাবে, সূচ দিয়ে সুতার মাধ্যমে সেলাই করা হয়।

দ্রষ্টব্যঃ অপশনে যা আছে সব বিশেষ্য। Staple কে ক্রিয়া ভাবলে অপশনের উত্তরও ক্রিয়া ধরতে হবে। অপশনে কোন ক্রিয়া নেই।

From Cambridge Dictionary-
Staple: A short, thin piece of wire used to fasten sheets of paper together. It has sharp ends that are pushed through the paper and then bent flat by a special device. 
 
And, Oxford:
Staple: A piece of thin wire with two short right-angled end pieces which are driven by a stapler through sheets of paper to fasten them together.
১১৯.
165135 যদি Peace হয়, তবে 1215225 -
  1. ক) Lead
  2. খ) Love
  3. গ) Loop
  4. ঘ) Castle
ব্যাখ্যা
এখানে 
ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান হিসেবে নেয়া হয়েছে।  

16 - P, 5 -  e, 1 - a, 3 - c,  5 - e
একইভাবে,
12 - L,15 - o, 22 - v, 5 - e

1215225 = Love
১২০.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGE, EGC, GFC, BGF, DGB এবং  ADG  = 6টি 
2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGC, BGC এবং ABG = 3টি 
3টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে=AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = 6টি 
      সব মিলিয়ে  ত্রিভুজ আছে ABC=  1টি

মোট = (6 + 3 + 6 + 1) টি  = 16 টি
 
 



১২১.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?
  1. ক) ৪ কেজি
  2. খ) ৬ কেজি
  3. গ) ৮ কেজি
  4. ঘ) ১০ কেজি
ব্যাখ্যা
ধরি
 বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1= ৪মি. 
বামদিকের বস্তুর ওজন w1= ?
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2= ৩মি
ডানদিকের বস্তুর ওজন w2= ৮ কেজি 
 এখন, 
l1 × w1 = l2× w2
বা,৪ × w1 = ৩ × ৮ 
বা,৪ × w1 =২৪
বা, w1 = ২৪ ÷ ৪
∴, w1 = ৬ 
অতএব,
৬ কেজি ওজন রাখতে হবে।

১২২.
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
  1. ক) শনিবার
  2. খ) সোমবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা
২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন 

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

প্রশ্নে, ৬৪ দিন = (৯ × ৭) + ১ দিন 

৬৪ তম দিন = শনিবার 
১২৩.
৫, ৭, ১০, ১৪, ......... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ১৭
  2. খ) ১৮
  3. গ) ১৯
  4. ঘ) ২১
ব্যাখ্যা
এখানে, 

১ম পদ = ৫ 
২য় পদ = ৫ +২ = ৭
৩য় পদ = ৭ + ৩ = ১০
৪র্থ পদ = ১০ + ৪ = ১৪ 
৫ম পদ = ১৪ + ৫ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ + ৬ = ২৫ 

১২৪.
"MEMORY" শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন = খ 
১২৫.
প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

  1. ক) ৬৪
  2. খ) ৬৬
  3. গ) ৬৮
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
এখানে,
৫ × ৯ + ৩ = ৪৮
৭ × ৮ + ৪ = ৬০
৯ × ৭ + ৫ = ৬৮


১২৬.
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
  1. ক) how
  2. খ) what
  3. গ) why
  4. ঘ) who
ব্যাখ্যা
- কোনো কিছুর কারণ জানতে why ব্যবহৃত হয়। 
- কোনো কিছুর কিভাবে জানতে how ব্যবহৃত হয়। 
- কী দ্বারা প্রশ্ন করলে what ব্যবহৃত হয়। 
- কর্তাকে নিয়ে প্রশ্ন করলে who ব্যবহৃত হয়। 
 
১২৭.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  2. খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  3. গ) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  4. ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
 
অতএব সঠিক উত্তর খ)
১২৮.
যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে—
  1. ক) ৬৩২৩
  2. খ) ৬১৯৮
  3. গ) ৬২১৭
  4. ঘ) ৬২৮৫
ব্যাখ্যা
PLAY = ৮১২৩
P - ৮ , L - ১ , A - ২, Y - ৩

RHYME =  ৪৯৩৬৭
R - ৪ , H - ৯, Y - ৩, M - ৬, E - ৭

MALE- ৬২১৭
১২৯.
এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩ ৫ ৮ ১৩ ২১
  1. ক) ২৪
  2. খ) ২৬
  3. গ) ২৯
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
ধারাটি একটি ফিবোনাক্কি ধারা 
১ম পদ = ৩
২য় পদ =  ৩ + ৫ = ৮
৩য় পদ =  ৫ + ৮ = ১৩
৪র্থ পদ  = ১৩ + ৮ = ২১
৫ম পদ  = ২১ + ১৩ = ৩৪
১৩০.
একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
  1. ক) উত্তর
  2. খ) পশ্চিম
  3. গ) দক্ষিণ
  4. ঘ) পূর্ব
ব্যাখ্যা
দেয়াল ঘড়িতে যখন ৩ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বে থাকে, তবে মিনিটের কাঁটা ১২ বরাবর অর্থাৎ উত্তর দিকে থাকবে।
১৩১.
UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ক) ১৮ নভেম্বর ১৯৯৯
  2. খ) ১৭ নভেম্বর ১৯৯৯
  3. গ) ১৯ নভেম্বর ২০০১
  4. ঘ) ২০ নভেম্বর ২০০১
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৩২.
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) শাসন বিভাগ
  3. গ) সুপ্রিম কোর্ট
  4. ঘ) আইন মন্ত্রণালয়
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। 
- বাংলাদেশের সুপ্রিম কোর্ট তা নির্ধারণ করার অধিকারী, নির্বাহী বিভাগ নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে  ১৯৭২ সালের ১৭ এপ্রিল। 

 উৎস: বাংলাদেশের সংবিধান।
১৩৩.
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
  1. ক) পুণ্ড্রু
  2. খ) তাম্রলিপ্ত
  3. গ) গৌড়
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
- প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
- পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল। পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- এটি বাংলার প্রাচীনতম জনপদ
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।

এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে:
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
১৩৪.
বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) সমতট
  2. খ) পুণ্ড্রু
  3. গ) বঙ্গ
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- এর মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিলো অন্যতম।
- বৃহত্তর ফরিদপুর, ঢাকা জেলা, ময়মনসিংহের পূর্বাঞ্চল, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত ছিলো।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।

- খ্রিষ্টপূর্ব তিন হাজার বছর আগে ‘বঙ্গ’ নামে দেশের উল্লেখ পাওয়া যায়।
- সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় ‘ঋগ্বেদের ঐতেরেয়’ আরণ্যক গ্রন্থে।


- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- রাঢ় জনপদের অবস্থান ছিলো বর্তমান পশ্চিমবঙ্গে।
- রংপুর ও রাজশাহী অঞ্চল : বরেন্দ্র।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
১৩৫.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযােদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?
  1. ক) ৭ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তথ্যসূত্র:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
১৩৬.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) এ এইচ এম কামরুজ্জামান
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) এম মনসুর আলী
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।

এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
১৩৭.
কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
  1. ক) মৌর্য
  2. খ) গুপ্ত
  3. গ) পাল
  4. ঘ) মুসলিম
ব্যাখ্যা
- বাংলায় সুলতানী আমলের সূত্রপাত ১৩৩৮ সালে যা ১৫৩৮ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- সুলতানি আমলে বাংলায় মুসলিম শাসন বিস্তৃতি লাভ করে।
- শামসুদ্দিন ইলিয়াস শাহ হলেন `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা।
- তার রাজত্বকাল ছিল ১৩৪২ সাল থেকে ১৩৫৮ সাল পর্যন্ত। এ সময়ে তিনি সমগ্র বাংলাকে একত্র করে বাঙ্গালাহ নাম দেন এবং এর অধিবাসীদের বাঙ্গালি নাম দেন।

- লখনৌতি, সাতগাঁও এবং এর সাথে সোনারগাঁও অধিকার করে ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতির মর্যাদা লাভ করেন। ইতিপূর্বে এই বিরল গৌরব আর কোন মুসলমান শাসক অর্জন করতে পারেন নি।
- এ কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’’ এবং ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন।
- শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান হিসেবে অভিহিত করা হয় ।
- তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করে বৃহত্তর বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন।
- তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
১৩৮.
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
  1. ক) শশাঙ্ক
  2. খ) মুর্শিদ কুলি খান
  3. গ) সিরাজউদ্দৌলা
  4. ঘ) আব্বাস আলী মীর্জা
ব্যাখ্যা
- বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলী খান ১৭০৭ সালে নবাবী শাসনের সূচনা করেন।
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে শেষ স্বাধীন নবাব সিরাজউদৌলার ইংরেজদের হাতে পরাজয়ের মাধ্যমে শেষ হয় নবাবী আমল।
- তারপর থেকে শুরু হয় ইংরেজ উপনেবেশিক যুগ।
উল্লেখ্য,
- বাংলার প্রথম স্বাধীন সুলতান - শামসুদ্দিন ইলিয়াস শাহ। তবে সুলতানী আমল শুরু করেন - ফখরুদ্দিন মোবারক শাহ।

উৎস: একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১৩৯.
চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
  1. ক) হিউয়েন সাং
  2. খ) ফা হিয়েন
  3. গ) আই সিং
  4. ঘ) এদের সকলেই
ব্যাখ্যা
ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক।
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৩খ্রি.) এর সময় বাংলায় আসেন। অর্থ্যাৎ গুপ্ত যুগে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজক হলে ফা-হিয়েন।
- ৩৯৯ খ্রিস্টাব্দে ফা-হিয়েন ভারত অভিমুখে যাত্রা করেন। গোবি, খোটান, পামির মালভ‚মি এং গান্ধার দেশ অতিক্রম করে তিনি ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
- তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১৪০.
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
  1. ক) ৪৪
  2. খ) ৪৭
  3. গ) ১০২
  4. ঘ) ১০৩
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদগুলো মৌলিক অধিকার সম্পর্কিত।

অনুচ্ছেদ - ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ

১. এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার  জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হল।
২. এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা তার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারবে।

আবার, সংবিধানের,
অনুচ্ছেদ - ১০২ : কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা - এর অধীনে বলা হয়েছে - সংক্ষুব্ধ কোনো ব্যক্তি এই অনুচ্ছেদের অধীন সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টে মামলা রজু বা রিট করতে পারবেন।

সুতরাং, ৪৪ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ বা মৌলিক অধিকার লঙ্ঘিত হলে মামলা করার অধিকার প্রদান করা হয়েছে এবং তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ লঙ্ঘিত হলে ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা দায়ের করা যাবে।
----------------
অন্যদিকে,
অনুচ্ছেদ - ৪৭ : কতিপয় আইনের হেফাজত
অনুচ্ছেদ - ১০৩ : আপীল বিভাগের এখতিয়ার

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৪১.
বাংলাদেশের সরকার পদ্ধতি-
  1. ক) এককেন্দ্রিক
  2. খ) যুক্তরাষ্ট্রীয়
  3. গ) রাজতন্ত্র
  4. ঘ) রাষ্ট্রপতিশাসিত
ব্যাখ্যা
- বাংলাদেশ একটি এককেন্দ্রিক সরকার কাঠামোভিত্তিক রাষ্ট্র হওয়ায় কেন্দ্রীয় সরকারের হাতে সকল প্রশাসনিক
ক্ষমতা ন্যস্ত।
- বাংলাদেশের সরকার ব্যবস্থার ধরণঃ সংসদীয় গণতন্ত্র।
- রাজধানী ঢাকা থেকে সারাদেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সারা দেশকে বিভিন্ন প্রশাসনিক এককে ভাগ করে নেওয়া হয়েছে।
- তবে সকল প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার কেন্দ্রবিন্দুহচ্ছে কেন্দ্রীয় সচিবালয়।
- কেন্দ্রীয় সচিবালয়ের সকল প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুহচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
- রাষ্ট্রপতির নামে রাষ্ট্রের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এবং প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদের কার্যকরি প্রধান হিসেবে সকল কার্য পরিচালনা করে থাকেন।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪২.
BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?
  1. ক) Bangladesh Salt Testing Institute
  2. খ) Bangladesh Strategic Training Institute
  3. গ) Bangladesh Standards and Testing Institution
  4. ঘ) Bangladesh Society for Telecommunication and Information
ব্যাখ্যা
- BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution.
- BSTI বাংলাদেশের একমাত্র সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- BSTI বিভিন্ন পণ্যের অনুমোদন, মান ও পরিমাণ পর্যবেক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।

তথ্যসূত্র:- BSTI ওয়েবসাইট।
১৪৩.
বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
  1. ক) পূর্ববঙ্গ ও বিহার
  2. খ) পূর্ববঙ্গ ও আসাম
  3. গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  4. ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।

- পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৪৪.
‘তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) হাজী শরিয়ত উল্লাহ
  2. খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
  3. গ) আবুল কাশেম
  4. ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

- ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

তথ্যসূত্র:- স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
১৪৫.
'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি কে রচনা করেন?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জহির রায়হান
  3. গ) আবদুল গাফফার চৌধুরী
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।”
- এই কবিতাটি রচনা করেছিলেন ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফ্ফার চৌধুরী
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্রমিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটেই রচিত হয়েছিল কবিতাটি।
- এটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও মোহাম্মদ সুলতান কর্তৃক প্রকাশিত “একুশে ফেব্রুয়ারি” সংকলনে 'একুশের গান' হিসেবে ছাপা হয় ১৯৫৩ সালের মার্চ মাসে।
- এটি প্রথমে সুর করেন - আবদুল লতিফ এবং বর্তমানে যে সুরে গাওয়া হয়, তা করেছেন - আলতাফ মাহমুদ।

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
১৪৬.
কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) লাইবেরিয়া
  2. খ) নামিবিয়া
  3. গ) হাইতি
  4. ঘ) সিয়েরা লিওন
ব্যাখ্যা
- পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
- দেশটিতে নিয়োজিত জাতিসংঘের বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে তার দেশের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন।

- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র:- বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
১৪৭.
বাংলাদেশের ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংখ্যা-
  1. ক) ২০
  2. খ) ৪৮
  3. গ) ২৫
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০ টি।
- বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা ১৯ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৯ মার্চ ২০১৯ সালে উক্ত আইনের তফসিলে ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থলে ৫০ টি গেজেট আকারে প্রকাশ করে।
- তবে আদিবাসী ফোরামের মতে ৪৫টি এবং
- আদমশুমারি-২০১১ অনুসারে ২৭টি।
- উপরের তথ্য এবং প্রশ্নের অপশন গুলো বিশ্লেষণ করলে বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা ৪৮ টি কে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করা যায়।

তথ্যসূত্র:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় প্রকাশিত গেজেট,২০১৯।
১৪৮.
নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?
  1. ক) সবুজপত্র
  2. খ) শনিবারের চিঠি
  3. গ) কল্লোল
  4. ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
- ধুমকেতু' কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা।
- 'বিপ্লবীদের মুখপত্র এ পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১১ আগস্ট ১৯২২) আত্মপ্রকাশ করে। 
- এর প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।

- রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের 'ধূমকেতু' পত্রিকাকে আশীর্বাদ করে দু'লাইনের একটি অভিনন্দন বাণী প্রেরণ করেছিলেন-
'আয় চলে আয়রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে/ উড়িয়ে দে তোর বিজয় কেতন।'
- পত্রিকাটির 'দেওয়ালী সংখ্যায়' ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্কনীতি ও রবীন্দ্রনাথের রাজনৈতিক নমনীয়তার কঠোর সমালোচনা করা হয়।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৯.
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে বলা হয়েছে।
এতে বলা হয় -
- বাংলাদেশের জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

তথ্যসূত্র:- বাংলাদেশ সংবিধান ও বাংলাপিডিয়া।
১৫০.
বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল?
  1. ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
  2. খ) ২২ মার্চ ১৯৫৮
  3. গ) ২০ এপ্রিল ১৯৬২
  4. ঘ) ২৩ মার্চ ১৯৬৬
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
১৫১.
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার গ্রাম' - জাতির পিতা কবে এই ঘােষণা দেন?
  1. ক) ২৬ মার্চ ১৯৭১
  2. খ) ৭ মার্চ ১৯৭১
  3. গ) ৩ মার্চ ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহব্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান ৪টি দাবি উপস্থাপন করেন। যথা:
১.চলমান সামরিক আইন প্রত্যাহার,
২.সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া,
৩. গণহত্যার তদন্তকরা এবং
৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
১৫২.
বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
  1. ক) বান্দরবান
  2. খ) ময়মনসিংহ
  3. গ) রাজশাহী
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
- জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের এক ধরনের চাষাবাদ পদ্ধতি।
- পাহাড়ের ঢালু এলাকায় জঙ্গল কেটে বা পুড়িয়ে পাহাড়িরা সাধারণত চাষাবাদ করে থাকে।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে জুম চাষ পদ্ধতি প্রচলিত রয়েছে।      

তথ্যসূত্র:- ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১৫৩.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সিলেট
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। জেলাটিতে মোট ৯১টি চা বাগান রয়েছে।

- অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ২১টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে ৮টি, রাঙামাটিতে ২টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে।

তথ্যসূত্র:- বাংলাদেশ চা বোর্ড।
১৫৪.
‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
  1. ক) অনুচ্ছেদ ৩৮
  2. খ) অনুচ্ছেদ ৫০
  3. গ) অনুচ্ছেদ ৪১
  4. ঘ) অনুচ্ছেদ ১০০
ব্যাখ্যা
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে ।
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না। 
- জরুরি অবস্থার সময়ও এই বিধানটি রহিত করা যায় না।

- ৩৮ নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা
- রাষ্ট্রপতির পদের মেয়াদ : ৫০ নং অনুচ্ছেদ
- অনুচ্ছেদ ১০০ : সুপ্রীম কোর্টের আসন

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
১৫৫.
বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
- অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
- পাকিস্তান আমলে ১৯৬১ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এই আদমশুমারি অনুযায়ী তখন বাংলাদেশের জনসংখ্যা ছিলো ৭.৬৪ কোটি।
- দ্বিতীয় আদমশুমারি : ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি : ১৯৯১ সালে
- চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে
- পঞ্চম আদমশুমারি : ২০১১ সালে

- পরবর্তী ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৫-২১ জুন।
- ষষ্ঠ আদমশুমারির নাম হবে 'জনশুমারি ও গৃহগণনা'।
- বাংলাদেশে প্রতি ১০ বছর পরপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি পরিচালনা করে।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১৫৬.
বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি
  2. খ) শিল্প
  3. গ) বাণিজ্য
  4. ঘ) সেবা
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা-২০২১।
১৫৭.
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
  1. ক) ৫.৬৮%
  2. খ) ৯.৯৪%
  3. গ) ৭.৬৬%
  4. ঘ) ৬.৯৪%
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার ৬.৯৪%
- ২০২০-২০২১ অর্থবছরে সাময়িক হিসাবে এই হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।
- বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার।
- মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ ডলার।
-সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাড়িয়েছে শতকরা ৭.২৫%।
- ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার।

তথ্যসূত্র:- বিবিএস পকেট বুক।
১৫৮.
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
  1. ক) ১ জুন ২০১৪
  2. খ) ১ জুন ২০১৫
  3. গ) ১ জুলাই ২০১৫
  4. ঘ) ১ জুলাই ২০১৬
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা. ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
- বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৫৯.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরণের স্যাটেলাইট হবে?
  1. ক) কমিউনিকেশন স্যাটেলাইট
  2. খ) ওয়েদার স্যাটেলাইট
  3. গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
  4. ঘ) ন্যাভিগেশন স্যাটেলাইট
ব্যাখ্যা
- রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
- আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে।
- এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে।
- 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ প্রস্তুত ও উৎক্ষেপণ করবে - Glavkosmos, রাশিয়া।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান।
- এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)।
- ২ ফেব্রুয়ারি ২০২২ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র:- বিডি নিউজ ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
১৬০.
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
  1. ক) ২০২১-২০৩০
  2. খ) ২০২৪-২০৩২
  3. গ) ২০২১-২০৪১
  4. ঘ) ২০২২-২০৫০
ব্যাখ্যা
- পরিকল্পনা কমিশন প্রণীত দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০ বছর মেয়াদী।
- এটির মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।
- ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ।
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
১৬১.
কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়?
  1. ক) মিশর
  2. খ) তিউনিশিয়া 
  3. গ) লিবিয়া 
  4. ঘ) সিরিয়া 
ব্যাখ্যা
- আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
- ২০১০ সালের ডিসেম্বরে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় সর্বপ্রথম গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে।
- এর ফলে ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে।

- পরবর্তীতে এই গণবিক্ষোভ মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে ছড়িয়ে পড়ে।
- লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই দেশগুলোতে এখনো সংঘাত চলমান রয়েছে।

তথ্যসূত্র:- হিস্টোরি.কম এবং দ্যা গার্ডিয়ান রিপোর্ট।
১৬২.
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
  1. ক) ২০১০
  2. খ) ২০১২
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৬
ব্যাখ্যা
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

- ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড।
১৬৩.
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
  1. ক) গায়ানা
  2. খ) বলিভিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) কলাম্বিয়া
ব্যাখ্যা
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।

- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।

- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।  
-------------------
- সুতরাং বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। 
- বলিভিয়া পশ্চিম-মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ এবং দক্ষিণ গোলার্ধের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।
- বলিভিয়ার সাথে রয়েছ ৫টি দেশের সীমানা: উত্তর ও পূর্বে ব্রাজিল; দক্ষিণ-পূর্বে প্যারাগুয়ের দ্বারা; দক্ষিণে আর্জেন্টিনা দ্বারা; দক্ষিণ-পশ্চিমে চিলি এবং উত্তর-পশ্চিমে পেরু।

উৎস:- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
১৬৪.
'নেকড়েযোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- মূলত র‌্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র ‘উলফ ওরিয়র-২’ থেকে ‘নেকড়ে যোদ্ধা’ পরিভাষাটি ধার করা হয়েছে।
- নতুন বিদেশি নিষেধাজ্ঞার মোকাবিলায় ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি শুরু করে দিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। 
- মার্কিন চাপে জি-৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি। 
- চীনের 'নেকড়ে যোদ্ধা' কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। 
- শি জিনপিংয়ের মহান কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে। 
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

তথ্যসূত্র:- কালের কণ্ঠ এবং সময় নিউজ।
১৬৫.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. ক) লাওস
  2. খ) হংকং
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কম্বােডিয়া
ব্যাখ্যা
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)।

- এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বানিজ্য কেন্দ্র হংকং।

তথ্যসূত্র:- আসিয়ানের ওয়েবসাইট।
১৬৬.
নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
  1. ক) জর্ডান
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।

- ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
- ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- এটি দক্ষিন-পশ্চিম এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, ৫টি জাতির সীমানা: উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সৌদি আরব এবং পশ্চিমে ইসরাইল ও ফিলিস্তিন অবস্থিত।

তথ্যসূত্র:- ডি-৮ ওয়েবসাইট এবং ওয়াল্ড এটলাস।
১৬৭.
World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) জুরিখ
  3. গ) দাভোস
  4. ঘ) বার্ন
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

তথ্যসূত্র:- WEF ওয়েবসাইট।
১৬৮.
'তাসখন্দ চুক্তি' কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) পাকিস্তান ও আফগানিস্তান
  2. খ) ভারত ও আফগানিস্তান
  3. গ) পাকিস্তান ও ভারত
  4. ঘ) আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
১৬৯.
প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
  1. ক) সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার
  2. খ) অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
  3. গ) আগস্ট মাসের শেষ সােমবার
  4. ঘ) অক্টোবর মাসের প্রথম সােমবার
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর তুলে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

From the Official Site of United Nations:
The General Assembly’s regular session begins each year on a Tuesday, on the third week of September, counting from the first week that contains at least one working day.
[Link]

জেনে রাখা ভাল,
- সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন করে প্রতিনিধি পাঠাতে পারে। তবে ভোটাধিকার প্রত্যেকেরই একটি করে।
- সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ ১ বছর। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে।
- সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
- বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি তুরস্কের ভলকান বজকির।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১৭০.
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) গ্লাসগো
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
- কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।
- কপ-২৭ অনুষ্ঠিত হবে মিশরের শারম আল শেখ,২০২২ সালে।
- কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩সালে।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
১৭১.
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
  1. ক) ২০৪০
  2. খ) ২০২৬
  3. গ) ২০২৪
  4. ঘ) ২০৩০
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর অর্থাৎ ২০২৬ সালে এর মেয়াদ শেষ হবে।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
১৭২.
কোন দেশকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়। 

- ইউরোপের কৃষিপণ্য চাহিদার উল্লেখযোগ্য অংশ ইউক্রেন থেকে সরবরাহ হওয়ায় ইউক্রেনকে ইউরোপের ব্রেডবাস্কেট বলা হয়।

- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
- ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
- ডনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

তথ্যসূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস।
১৭৩.
গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) প্রাচীন গ্রীস
  3. গ) প্রাচীন রােম
  4. ঘ) প্রাচীন ভারত
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- পরবর্তীতে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সূচনা ঘটে।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১৭৪.
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৮, ফ্রান্স
  2. খ) ১৯৪৯, সুইজারল্যান্ড
  3. গ) ১৯৬১, রােম
  4. ঘ) ১৯৫২, লন্ডন
ব্যাখ্যা
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট।
১৭৫.
কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. ক) জর্ডান ও মিশর
  2. খ) কুয়েত ও বাহরাইন
  3. গ) লিবিয়া ও ওমান
  4. ঘ) তিউনিশিয়া ও আলজেরিয়া
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ‍যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- চুক্তি স্বাক্ষরকারী - মিশরের সাবেক প্রেসিডেন্ট - আনোয়ার সাদাত ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী - মিনাচেম বেগিন
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে। বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং সেখানে মিশরের অধিকার পুণঃপ্রতিষ্ঠিত হয়।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়।

ক্যাম্প-ডেভিড চুক্তির আওতায় স্বাক্ষরিত পৃথক চুক্তি দুটি হচ্ছে -
1. A Framework for Peace in the Middle East ও
2. A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel

- এই চুক্তির ফলশ্রুতিতে মিশর ছাড়াও আরেকটি আরব দেশ—জর্ডানের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে দ্বিতীয় আরবদেশ হিসেবে জর্ডান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
১৭৬.
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) বােস্টন
  3. গ) লন্ডন
  4. ঘ) ক্যানবেরা
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- এর মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- তার আহবানে সাড়া দিয়ে মার্কিন ব্যান্ডদল বিটলসের জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ এই কনসার্টে অংশগ্রহণ করেন।
- বাংলাদেশের আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

তথ্যসূত্র:- মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট।
১৭৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র:-  জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
১৭৮.
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
  1. ক) তিন বছর
  2. খ) সাত বছর
  3. গ) চার বছর
  4. ঘ) নয় বছর
ব্যাখ্যা
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

তথ্যসূত্র:- জাতিসংঘের ওয়েবসাইট।
১৭৯.
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
  1. ক) বর্ণবাদের পুনরুত্থান
  2. খ) রাষ্ট্রবিপ্লব 
  3. গ) চিন্তাবিপ্লব
  4. ঘ) অভিবাসন বিপ্লব 
ব্যাখ্যা

ইসলাম ও বিশেষ করে সুফিমতের আগমনে ফলে ভারতবর্ষে চিন্তার এক জগত খুলে যায়। পারস্পরিক সাংস্কৃতিক মেলাবন্ধনে পুরনো ধ্যান ধারণা ফেলে সূচনা হয় নতুন চিন্তা ধারার। পরবর্তীতে বহু মুক্তবুদ্ধি ও আধুনিক চিন্তা-চেতনার মনীষীকে এই চর্চা অব্যহত রাখতে এবং সমাজ সংস্কারেও এর প্রভাব দেখা যায়।

ইরাণ থেকে আগত সুফী ধর্মাবলম্বীরা ভারতবর্ষের মাটিতে পা দেবার পর বাংলা দেশে এসে পৌছেছিল। ইবন বতুতার বর্ণনায় পাই যে বাংলাদেশে বহু সুফী বাস করতেন।

সুফী ধর্ম হচ্ছে প্রেমবাদ যে প্রেম আল্লাহর প্রতি প্রেম। সাধ্য আল্লাহ বটে কিন্তু এর মানবিকতাই প্রেম সাধনার প্রথম পাঠ।

আহমদ শরীফের মতে “তুর্কী আফগান বিজয়ের সঙ্গে সঙ্গে এবং তার আগেও ইরাণী সুফী তত্ত্বের প্রভাবে ভারতে ভক্তিবাদের  উদ্ভব হয়।"

এ বিষয়ে সুকুমার সেন লিখেছেন যে “রাজ সভাশ্রিত উচ্চতর সমাজে হিন্দু মুসলমানের মধ্যে সাংস্কৃতিক আপোস কিছু হয়েছিল। ইহার পিছনে দরবেশ ফকিরদেরও প্রভাব ছিল এবং এই সুত্রে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সুফি প্রভাবেব কিছু ছাপ পড়িয়াছিল বলিয়া মনে হয়।”

চিন্তার বিপ্লবের কথা বললে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ আনতে হয়।

"রামমোহন একদিকে যেমন ইসলামের প্রখর যুক্তিবাদের দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন, অন্যদিকে তেমনি আবার সুফী ভক্ত-সম্প্রদায়ের দার্শনিক মতবাদকে বিশেষ শ্রদ্ধা করতেন। শুধু পাটনায় অধ্যয়ন কালেই নয়, পরবর্তী জীবনেও তিনি হাফিজ, মৌলানা রুমি প্রভৃতি ভক্ত-কবিগণের কাব্য পাঠ করতে ভালবাসতেন। তাহার মত বিচিত্র প্রতিভাধর ব্যক্তির পক্ষেই একাধারে ইসলামের নির্মোহ যুক্তিবাদ ও সুফী ধর্মের আবেগঘন ভক্তিবাদ- এই বিসম ভাবধারাকে মেলানো সম্ভব হয়েছিল।"

সূত্র: অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য ও অনিরুদ্ধ রায়ের ইতিহাস অনুসন্ধান।

আসলে অপশন দেখেই উত্তর বুঝা যাচ্ছে। বাকী ৩টার উত্তর হবার কোন সুযোগ নেই।
সঠিক উত্তর: গ) চিন্তাবিপ্লব

১৮০.
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- ১ ফেব্রুয়ারি ২০২২ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 
- জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
১৮১.
কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
  1. ক) আগ্নেয় শিলা
  2. খ) রূপান্তরিত শিলা
  3. গ) পাললিক শিলা
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
- ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথাঃ
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- রূপান্তরিত শিলা।
- এদের মধ্যে পাললিক শিলা গঠিত হয় পলি সঞ্চিত হয়ে। পাললিক শিলার বৈশিষ্ট্য সমূহ হলো:
- জীবাশ্ম দেখা যায়
- স্তর লক্ষ্য করা যায়
- পাললিক শিলা নরম, ভঙ্গুর
- সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ।
- অন্যদিকে, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
১৮২.
নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
  1. ক) বন্যা
  2. খ) ভূমিকম্প
  3. গ) ঘূর্ণিঝড়
  4. ঘ) খরা
ব্যাখ্যা
- কোন ধরনের আগাম সতর্ক সংকেত ব্যতীত অর্থাৎ কার্যকর পূর্বাভাস ছাড়া সংঘটিত দুর্যোগ হলো ভূমিকম্প
- ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হলেও ভূমিকম্প সংঘটনের পূর্বে সতর্কতা প্রাপ্তি এখনো সম্ভব হয়নি।
অন্যদিকে,
- বন্যা, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যায়।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল।
১৮৩.
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
  1. ক) পূর্বপ্রস্তুতি
  2. খ) সাড়াদান
  3. গ) প্রশমন
  4. ঘ) পুনরুদ্ধার
ব্যাখ্যা
দুর্যোগের দীর্ঘস্থায়ীত্ব হ্রাস এবং দুর্যোগের পুর্ব প্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।
- প্রাকৃতিক দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও যথাযথ ব্যবস্থাপনার দ্বারা এর ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
- এ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাঠামোগত ও অকাঠামোগত প্রশমন ব্যবস্থা গ্রহণ করা হয়।
- কাঠামোগত দুর্যোগ ব্যবস্থাপনা, যেমন - বেরিবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র তৈরি, নদী খনন ইত্যাদি। কাঠামোগত দুর্যোগ প্রশমন খুবই ব্যয়বহুল, যা অনেক দরিদ্র দেশের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।
- অন্যদিকে গণসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষন প্রদান প্রভৃতি অকাঠামোগত প্রশমন ইত্যাদি অল্প ব্যয়ে করা সম্ভব।
- প্রশমন দুর্যোগ ব্যবস্থাপনার মূখ্য উপাদান।
---------------
• দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান:
- দুর্যোগ প্রতিরোধ,
- দুর্যোগ প্রশমন এবং
- দুর্যোগের পূর্বপ্রস্তুতি ।
• সুতরাং দুর্যোগকে কার্যত মোকাবেলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।

• দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে:
- সাড়াদান,
- পুনরুদ্ধার ও
- উন্নয়ন।
• অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
১৮৪.
কোনটি নবায়নযােগ্য সম্পদ?
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) চুনাপাথর
  3. গ) বায়ু
  4. ঘ) কয়লা
ব্যাখ্যা
নবায়নযােগ্য শক্তি (Renewable Energy):
- যে জ্বালানি পুন: পুন ব্যবহার করলে সাধারণত ফুরােয় না এমনকি অদূর ভবিষ্যতেও ঘাটতির সম্ভাবনা থাকে না, তাকে নবায়নযােগ্য জ্বালানি বলা হয়।
যেমন: সূর্যের আলাে, সমুদ্রের জোয়ার-ভাটা, সমুদ্রের ঢেউ, বায়ু, নদীর বহমান পানি, পৃথিবীর গভীরের উত্তপ্ত ম্যাগমা।

অনবায়নযােগ্য শক্তি (Non-Renewable Energy):
অনবায়নযােগ্য মানে হলাে, যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না। এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ, যা পুনরায় উৎপন্ন করা যায় না।
যেমন - তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম।

তথ্যসূত্র:- পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৫.
নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
  1. ক) বাখরাবাদ
  2. খ) হরিপুর
  3. গ) তিতাস
  4. ঘ) হবিগঞ্জ
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি।
- ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির।

- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
   - এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। 
-  ১৯৯৮ সালে ইউনোক্যাল এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। 

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২১; বাংলাপিডিয়া।
১৮৬.
বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
  1. ক) জলবিদ্যুৎ প্রকল্প
  2. খ) নদী নিয়ন্ত্রণ প্রকল্প
  3. গ) জল পরিবহন প্রকল্প
  4. ঘ) সেচ প্রকল্প
ব্যাখ্যা
- গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত।
- এটি বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
১৮৭.
COP 26-এ COP মানে কী?
  1. ক) কনফারেন্স অব প্যারিস
  2. খ) কনফারেন্স অব দ্য পাওয়ার
  3. গ) কনফারেন্স অব দ্য পার্টিস
  4. ঘ) কনফারেন্স অব দ্য প্রটোকল
ব্যাখ্যা
- UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত The United Nations Conference on Environment and Development সম্মেলনে গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
- এটির অংশীদার ১৯৭টি দেশ।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে UNFCCC প্রতিবছর Conference of Parties (CoP) আয়োজন করে আসছে। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থাসমূহ অংশ নেয়।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
১৮৮.
বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
  1. ক) ঘন ঘন বন্যা
  2. খ) সমুদ্র দূষণ
  3. গ) ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
- ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। সাগরের জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি।
- ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।

- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংক আধুনিক ব্লু ইকোনোমির সংজ্ঞায় বলেছে - ব্লু ইকোনোমি হলো টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামুদ্রিক পরিবেশের সুরক্ষা করে সমুদ্রের ব্যবহারযোগ্য সকল ধরণের সম্পদ সঠিকমাত্রায় ব্যবহার করা। এখানে, ইকোনোমি শুধু ব্যবসায়িক দিক বুঝায় না, বরং সমুদ্রের জীবন্ত প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়নে অবদান রাখাও বুঝায়।
- ২০১৪ সালে বাংলাদেশ মিয়ানমারের নিকট থেকে সমুদ্রসীমা বিজয়ের পর বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয় এবং ব্লু ইকোনমির বড় অংশীদার হয়।  বিশাল সমুদ্রজয়ের পর সমুদ্র অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখা শুরু হয় বাংলাদেশের।
- বাংলাদেশের 'ব-দ্বীপ পরিকল্পনা - ২১০০' বাস্তবায়নে ব্লু ইকোনমির উপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লু ইকোনোমির চ্যালেঞ্জসমূহ:
- শক্তিশালী সমুদ্রনীতির অভাব
- দুর্বল সমুদ্র ব্যবস্থাপনা
- সামুদ্রিক দূষণ
- অপরিকল্পিত উপকূলীয় উন্নয়ন
- প্রযুক্তি ও দক্ষ জনশক্তির অভাব
- অপরিকল্পিত মৎস শিকার
- অপরিকল্পিত ট্যুরিজম ইত্যাদি।

প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'ঘন ঘন বন্যা' ব্লু ইকোনমি বাস্তবায়নের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়।

উৎস: SDG ওয়েবসাইট, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট (আর্টিকেল), ফিন্যানসিয়াল এক্সপ্রেস রিপোর্ট।
১৮৯.
ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
  1. ক) ব্ৰহ্মপুত্র নদী
  2. খ) পদ্মা নদী
  3. গ) কর্ণফুলি নদী
  4. ঘ) মেঘনা নদী
ব্যাখ্যা
- ভূমিকম্প ভূ-পৃষ্ঠে সংঘটিত আকস্মিক ও অস্থায়ী কম্পন৷ ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
- ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পাল্টে যায়।
যেমন, ১৭৮৭ সালে আসামে (ডাউকি ফন্ট) যে ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উচু হয় ফলে তার গতিপথ পাল্টে গিয়ে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
১৯০.
বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) কাপ্তাই, রাঙ্গামাটি
  2. খ) সাভার, ঢাকা
  3. গ) সীতাকুণ্ড, চট্টগ্রাম
  4. ঘ) বড়পুকুরিয়া, দিনাজপুর
ব্যাখ্যা
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।  
- বর্তমানে ২টি ইউ্নিটের মাধ্যমে ৪৫০মে: ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।  
- বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি  দিনাজপুর জেলা শহর হইতে প্রায় ৫০ কিঃ মিঃ পূর্বে, পার্বতীপুর উপজেলা হইতে ১৬ কিঃ মিঃ দক্ষিণে এবং ফুলবাড়ী উপজেলা হইতে ৭ কিঃ মিঃ উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র:- পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট।
১৯১.
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
  1. ক) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
  2. খ) সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  3. গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  4. ঘ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
ব্যাখ্যা
- দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
- এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে।

তথ্যসূত্র:- জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy of Bangladesh)
PDF Link - [Link]
 
১৯২.
বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-
  1. ক) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  2. খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  3. গ) ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  4. ঘ) উপরের সবগুলােতে
ব্যাখ্যা

- দণ্ডবিধি, ১৮৬০ আইনটি বাংলাদেশে ফৌজদারী অপরাধ সংক্রান্তীয় দণ্ড দান করার জন্য প্রধান আইন।

- ২০০৪ সালে দুর্নীতিমূলক কার্য প্রতিরােধের লক্ষ্যে এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান ও পরিচালনার জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠাকরণ এবং এর আইন মােতাবেক দুর্নীতিকে সর্বস্তরে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

- ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে অসদাচরণ, দুর্নীতি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ‘গুরুদণ্ড’ ও ‘লঘুদণ্ড’ নামক দুই ধরনের দণ্ড আরােপের বিধান রয়েছে।

- তাই আমরা বলতে পারি, উক্ত তিনটি বিধিমালাই দুর্নীতিকে সর্বস্তরে প্রতিরােধকল্পে গঠিত।

১৯৩.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
  1. ক) বিনিয়ােগ বৃদ্ধি পায়
  2. খ) দুর্নীতি দূর হয়
  3. গ) প্রতিষ্ঠানের সুনাম হয়
  4. ঘ) যােগাযােগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
- এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
- অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১৯৪.
জাতিসংঘের দুর্নীতিবিরােধী কনভেনশনের নাম-
  1. ক) UNCLOS
  2. খ) UNCTAD
  3. গ) UNCAC
  4. ঘ) CEDAW
ব্যাখ্যা

- UNCAC (United Nations Convention Against Corruption) জাতিসংঘ গৃহিত দুর্নীতি রোধ বিষয়ক বৈশ্বিক কনভেনশন
- এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহিত হয় এবং ১৪ ডিসেম্বর ২০০৫ সালে কার্যকর হয়।
- বাংলাদেশসহ ১৮৭টি দেশ এটির অংশীদার।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১৯৫.
গণতান্ত্রিক মূল্যবােধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
  1. ক) নেতৃত্বের প্রতি আনুগত্য
  2. খ) স্বচ্ছ নির্বাচন কমিশন
  3. গ) শক্তিশালী রাজনৈতিক দল
  4. ঘ) পরমতসহিষ্ণুতা
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
মূল্যবোধের শ্রেণীবিভাগ হলো-
- গণতান্ত্রিক মূল্যবোধ,
- ধর্মীয় মূল্যবোধ,
- সাংস্কৃতিক মূল্যবোধ,
- নৈতিক মূল্যবোধ,
- আধুনিক মূল্যবোধ,
- আধ্যাত্মিক মূল্যবোধ।

- বিভিন্ন ধরনের মূল্যবোধের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
- নৈতিকতা, সহমর্মিতা, আত্নসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুণাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়।
- একটি রাষ্ট্র কেবল গণতন্ত্র ঘোষণা করলেই হবে না, তা প্রতিষ্ঠা করার জন্য জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা, সংকল্প ও উদ্দেশ্য তথা গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে।
- সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।

তথ্যসূত্র:- উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (১ম ও ২য় পত্র); মো. মোজাম্মেল হক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৬.
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত' (conflict of interest)- এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-
  1. ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
  2. খ) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
  3. গ) সরকারি স্বার্থ জড়িত থাকে
  4. ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে
ব্যাখ্যা

Conflict of Interest?
A conflict of interest occurs when an individual’s personal interests – family, friendships, financial, or social factors – could compromise his or her judgment, decisions, or actions in the workplace.
Taken From: Compliance document of University of Central Florida.

Cambridge Dictionary অনুসারে,
Conflict of interest - A situation in which someone’s private interests are opposed to that person's responsibilities to other people.

According to Britanica Dictionary:
Conflict of interest - A problem caused by having official responsibilities that involve things that might be helpful or harmful to you.

অর্থাৎ, যখন একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ (যেমন, পরিবার, বন্ধুত্ব, আর্থিক বা সামাজিক কারণসমূহ) কর্মক্ষেত্রে তার বিচার, সিদ্ধান্ত বা ক্রিয়াগুলির সাথে জড়িয়ে যায় তখন তাকে ‘স্বার্থের সংঘাত' (Conflict of Interest) বলে।
এটা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের স্বার্থ বুঝায়।

তাই, সঠিক উত্তর হবে, ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।

১৯৭.
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-
  1. ক) আইনের প্রয়ােগের অভাব
  2. খ) নৈতিকতা ও মূল্যবােধের অভাব
  3. গ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
  4. ঘ) অসৎ নেতৃত্ব
ব্যাখ্যা

- দুর্নীতির সংজ্ঞা নির্ধারণ করা বেশ জটিল। কারণ সমাজভেদে এবং একই সমাজে যুগভেদে নীতি, আদেশ ও মূল্যবোধের
পার্থক্য দেখা দেয়।
- দুর্নীতি যেহেতুনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থীমূলক কাজ, সেহেতুদুর্নীতিমূলক কাজের উদাহরণ দিতে গেলে স্থান-কাল-পাত্র-আদর্শ ইত্যাদি বিবেচনা করতে হয়।
- সাধারণভাবে দুর্নীতি বলতে আইন ও নীতির বিরুদ্ধ কাজকে বুঝায়।
- দুর্নীতির সাথে পেশা, ক্ষমতা, সুেযাগ-সুবিধা, পদবি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান ইত্যাদি বিষয় গভীরভাবে জড়িত।

সুতরাং, "নৈতিকতা ও মূল্যবােধের অভাব" রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯৮.
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মুল্যবােধের বিকাশ ঘটে-
  1. ক) সমাজে বসবাসের মাধ্যমে
  2. খ) বিদ্যালয়ে
  3. গ) পরিবারে
  4. ঘ) রাষ্ট্রের মাধ্যমে
ব্যাখ্যা
- পরিবার হলো মানুষের সেই সংগঠন যেখানে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতা-মাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে একত্রে বসবাস করে।
- সমাজে আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে তার শিষ্টাচারসহ চারিত্রিক বিকাশে অর্থাৎ সকল প্রকার মানবীয় গুনাবলী ও মূল্যবােধ বিকাশের প্রাথমিক ধাপ শুরু হয় পরিবার থেকে। 
- পরিবার তার প্রতিটি সদস্যকে পারিবারিক আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ, সহযোগিতা, সহমর্মিতা প্রভৃতি শিক্ষা দেয়।
- পরিবার শাশ্বত ও চিরন্তন প্রতিষ্ঠান।

অন্যদিকে, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান মূল্যবোধ শিক্ষার আনুষ্ঠানিক/প্রাতিষ্ঠানিক মাধ্যম।

তথ্যসূত্র:- পৌরনীতি ১ম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৯.
'সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন-
  1. ক) ডেকার্ট
  2. খ) ডেভিড হিউম
  3. গ) ইমানুয়েল কান্ট
  4. ঘ) জন লক
ব্যাখ্যা

ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি।
যথা-
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের খাতিরে কর্তব্য এবং
- শর্তহীন আদেশ।

নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: ব্রিটানিকা।

২০০.
যে গুণের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ'-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-
  1. ক) সততা
  2. খ) সদাচার
  3. গ) কর্তব্যবােধ
  4. ঘ) মূল্যবােধ
ব্যাখ্যা
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরনের মাধ্যমে। অর্থাৎ মূল্যবোধের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ' ভাল ও মন্দ-এর পার্থক্য নির্ধারণ করতে পারে।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।
- জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র , একাদশ-দ্বাদশ শ্রেণি , মো: মোজাম্মেল হক।