ব্যাখ্যা
ম্যাকেঞ্জি তার "A manual of Ethics " গ্রন্থে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে উপর্যুক্ত উক্তির উল্লেখ করেন যার অর্থ - "স্বাধীন হওয়ার অর্থ হলো নিজের ছাড়া আর অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া "
Source: A manual of ethics by Mackenzie
৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন
ম্যাকেঞ্জি তার "A manual of Ethics " গ্রন্থে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে উপর্যুক্ত উক্তির উল্লেখ করেন যার অর্থ - "স্বাধীন হওয়ার অর্থ হলো নিজের ছাড়া আর অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া "
Source: A manual of ethics by Mackenzie
An introduction to ethics - নামের গ্রন্থটি ব্রিটিশ নীতিবিদ William Lillie লিখেছেন, যেটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। নৈতিক আদর্শ ও বাধ্যবাধকতা সংক্রান্ত আলোচনা এই গ্রন্থে তুলে ধরেন।
Source : Internet encyclopedia of philosophy
Apology - মূলত সক্রেটিসের ডায়ালগের সংকলন যা তার শিষ্য প্লেটো কর্তৃক রচিত। সক্রেটিসকে যখন বিচারের সম্মুখীন করা হয় তখন তিনি তার যে বক্তব্য তুলে ধরেণ সেটিই এই গ্রন্থে রয়েছে। Apology শব্দটি গ্রিক শব্দ Apologia থেকে এসেছে যার অর্থ Defense।
Source: Britannica
(ঘ) বক্তব্যটি সঠিক নয়, কারণ অ্যারিস্টটল আত্মার অস্তিত্ব স্বীকার করে। তার মতে দেহ ও আত্মা দুটি স্বতন্ত্র সত্তা যদিও এদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তিনি আত্মাকে দেহের আকার হিসেবে অভিহিত করেন।
Source : দর্শনের কথা- আবদুল বারী।
বর্তমান সময়ের একজন আমেরিকান দার্শনিক স্যাম হ্যারিস। তার ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত বই "Free Will" ২০১২ সালে প্রকাশিত হয়।
Source: samharris.org
লাইবনিজ দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যা করার জন্য পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তন করেন। তার মতে সৃষ্টির সময়েই ঈশ্বর দেহ ও মনের মধ্যে এক ধরণের শৃঙ্খলা স্থাপন করেছেন। দেহ ও মন উভয়ই চিৎপরমানুর সৃষ্টি। ঈশ্বর সর্বশ্রেষ্ঠ চিৎপরমানু, যিনি বাকি চিৎপরমানুর উপরে প্রভাব বিস্তার করেন।
Source : দর্শনের ভূমিকা- নীরদবরণ চক্রবর্তী
যে সমস্ত দার্শনিক মন বা আত্মা সম্বন্ধে অভিজ্ঞতামূলক মত পোষণ করেন তাদের মধ্যে অন্যতম ডেভিড হিউম, জে এস মিল, উইলিয়াম জেমস অন্যতম।
Source : দর্শনের কথা- আবদুল বারী
ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম কর্তৃক রচিত "A treatise of human nature " গ্রন্থটি ১৭৩৯ সালে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটি ৩ খন্ডে প্রকাশিত হয় যাতে হিউমের অভিজ্ঞতাবাদী, সংশয়বাদী ও নিসর্গবাদী দর্শনের পরিচয় পাওয়া যায়।
Source: davidhume.org
দেহ ও মন বিষয়ক সমান্তরবাদ বা সমান্তরাল মতবাদের প্রবক্তা স্পিনোজা। তার মতে দেহ ও মন একই ঈশ্বরের দুই প্রকার। সেজন্য এই মতবাদকে দ্বিদিগবাদ বা দ্বিপার্শ্ববাদও (Double aspect theory) বলা হয়ে থাকে।
Source: দর্শনের ভূমিকা - নীরদচন্দ্র চক্রবর্তী।
⇒ দেহ ও মনের সম্পর্ক বিষয়ক প্রয়োজনবাদ বা উপলক্ষবাদ মতবাদের প্রণয়ন করেন ম্যালেব্রাশ(Malebranche) ও গুয়েলি(Geulincx)। এই মতবাদ অনুসারে দেহ ও মনে সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে ঈশ্বর হস্তক্ষেপ করেন।
Source: দর্শনের কথা- আবদুল বারী
⇒ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৭২৪ সালে প্রুশিয়া(কনিগসবার্গ) এ জন্মগ্রহণ করেন এবং ১৮০৪ সালে মৃত্যুবরণ করেন। কান্ট তার ভাববাদী ও বিচারবাদী ধারার দর্শনের জন্য বিশেষভাবে পরিচিত। Critique of Judgement, Critique of Practical reason, Critique of pure reason তার বিখ্যাত গ্রন্থ।
Source : Britannica
⇒ ফরাসি দার্শনিক রেনে দেকার্তের বিখ্যাত গ্রন্থ "Meditations on First Philosophy " ১৬৪১ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি ঈশ্বর,তার অস্তিত্বের প্রমাণ, আত্মার অমরত্ব নিয়ে আলোচনা করেন।
Source : Britannica
⇒ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট নৈতিক আদর্শের ভিত্তি হিসেবে ইচ্ছার স্বাধীনতা স্বীকার করেন। এই প্রসঙ্গে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন এবং এর দ্বারা অদৃষ্টবাদ ও নিয়ন্ত্রণবাদের বিরুদ্ধে মত দেন এবং ব্যক্তি ইচ্ছার স্বাধীনতার কথা বলেন।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
⇒ ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদগুলোর মধ্যে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ দুটি চরম মতবাদ। এই দুই মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে স্বনিয়ন্ত্রণবাদ, যা ইচ্ছাকে সম্পূর্ণ স্বাধীন বা পরাধীন না বলে ব্যক্তির নিজের দ্বারা নিয়ন্ত্রণের কথা বলে। তাই স্ব-নিয়ন্ত্রণবাদ তুলনামূলক সন্তোষজনক মতবাদ।
Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী
প্লেটোর মতে প্রজ্ঞা হলো আত্মার আসল রূপ যা আধ্যাত্মিক। প্রজ্ঞারূপে আত্মা সনাতন ও শাশ্বত। আত্মা অমর, এর বিনাশ নেই। এটি অজড় বা আধ্যাত্মিক।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
আধুনিক মনোবিজ্ঞানীগণ মনের ক্রিয়াকে মোটামুটি ৩ ভাগে ভাগ করেছেন। যথা:
১. চিন্তা( Thinking)
২. অনুভূতি (Feeling)
৩. কৃতি বা ইচ্ছা ( Willing)
Source: A manual of psychology - Stout
ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম মনের আধ্যাত্মিক ও স্বতন্ত্র অস্তিত্বের কথা অস্বীকার করেন। তার মতে, মন বা আত্মা মানুষের বিভিন্ন সংবেদনের সমষ্টি ছাড়া আর কিছুই না। মন কোনো আধ্যাত্মিক দ্রব্য নয়।
Source: A treatise of human nature - Hume
মার্কিন দার্শনিক উইলিয়াম জেমস এর মতে মন সংবেদনের সমষ্টি নয় বরং মন হচ্ছে চৈতন্যের অখণ্ড ও অবিচ্ছিন্ন প্রবাহ। যাকে তিনি "Stream of consciousness " হিসেবে অভিহিত করেছেন।
Source : Introduction to philosophy by Jadunath Sinha
⇒ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের আত্মা সম্পর্কিত মতবাদ অতীন্দ্রিয়বাদ (Transcendental of Noumenal self) নামে পরিচিত। তার মতে আত্মা চিন্তা, অনুভূতি, ইচ্ছা ক্রিয়ার অতিরিক্ত এক সংশ্লেষণমূলক ঐক্য বিধায়ক প্রক্রিয়া (Synthetic unity of apperception)
Source: Critique of practical reason by Kant.
⇒ জন লকের মতে আত্মা এক প্রকারের মানস দ্রব্য। চিন্তা,অনুভূতি, ইচ্ছা এই ক্রিয়াগুলো আত্মা নামক আধারকে আশ্রয় করে থাকে। এই আত্মার স্বরূপ জানা যায়না, তা অজ্ঞাত ও অজ্ঞেয়।
Source: An essay concerning human understanding by John locke
⇒ দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবর্তক ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। তার মতে দেহ ও মন দুটি স্বতন্ত্র সত্তা, যারা মস্তিষ্কের একটি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থির মধ্যে দিয়ে একে অপরের উপরে ক্রিয়া করে।
Source : Meditations on first philosophy - Descartes
⇒ দেহ ও মনের সম্পর্ক বিষয়ক সমান্তরবাদ মতবাদের সমর্থক হলেন স্পিনোজা, হার্বার্ট স্পেন্সার, মনোবিজ্ঞানী স্টাউট প্রমুখ। অন্যদিকে লাইবনিজ দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যায় পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তন করেন।
Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী
স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ সমান্তরবাদের প্রবর্তক। তার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, যা গুণাবলি অসংখ্য। এই অসংখ্য গুণাবলির মধ্যে বিস্তৃতি ও চেতনা দুটি সমান্তরাল গুন।
Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী
জর্জ ফ্রেডরিক স্টাউট "A manual of Psychology" গ্রন্থটি লেখেন যা ১৯১৫ সালে প্রথম প্রকাশিত হয়। তিনি মানুষের আচরণ, মানসিক ক্রিয়া, পরীক্ষণ-নিরীক্ষণের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে তার গ্রন্থে আলোচনা করেন।
Source: archive.org
⇒ উপর্যুক্ত মন্তব্যটি দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ সমান্তরবাদের সমর্থন করে। সমান্তরবাদ অনুযায়ী দেহ ও মন পাশাপাশি থাকে, এরা একে অপরের উপরে ক্রিয়া-প্রতিক্রিয়া করে না। প্রত্যেক দৈহিক ক্রিয়ার পাশাপাশি অনুরূপ মানসিক ক্রিয়া পরিলক্ষিত হয়।
Source: দর্শনের ভূমিকা -নীরদচন্দ্র চক্রবর্তী
⇒ প্রয়োগবাদী দার্শনিক উইলিয়াম জেমস আত্মার আধ্যাত্মিক অস্তিত্ব অস্বীকার করেন। তার মতে মন হচ্ছে চিন্তার অখণ্ড ও অবিচ্ছিন্ন প্রবাহ। চলমান চিন্তাই হলো একমাত্র চিন্তাকৃৎ (The passing thought is the only thinker ")
Source: Introduction to philosophy by Jadunath Sinha
⇒ পাশ্চাত্য দর্শন মন ও আত্মাকে অভিন্ন হিসেবে দেখা হয়েছে। তারা মন,আত্মাকে সমার্থক মনে করতেন। ফলে তাদের দার্শনিক আলোচনাতে এই দুটোর স্বতন্ত্র অস্তিত্ব পাওয়া যায়না যেমনটা ভারতীয় দর্শনে দেখা যায়।
Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
⇒ (ঘ) বক্তব্যটি সঠিক নয়। কারণ বিস্তৃতি(Extension) দেহের গুণ,অপরদিকে মনের গুণ হচ্ছে চেতনা(thought)।
Source: দর্শনের কথা- আবদুল বারী
⇒ Panpsychism একটি দার্শনিক মতবাদ যার অর্থ সর্বমানসবাদ বা সর্বচৈতন্যবাদ। এই মত অনুসারে যেখানে বিস্তৃতি আছে সেখানেই চেতনা আছে। গ্রীক শব্দ Pan অর্থ All বা সব, Psych অর্থ soul বা আত্মা।
Source: Britannica