পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - কম্পিউটার ১. কম্পিউটারের ইতিহাস ও বিবর্তন। ২. কম্পিউটারের প্রকারভেদ ও এমবেডেড (Ambeded) কম্পিউটার। ৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম: কম্পিউটার সিস্টেম সম্পর্কে ধারণা ব্যবহার, মাদারবোর্ড ইত্যাদি। ৪. কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভাইরাস ও এন্টিভাইরাস ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]। -------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
 অপারেটিং সিস্টেমের কাজ নয় কোনটি?
  1. হার্ডওয়্যার নিয়ন্ত্রণ
  2. সফটওয়্যার পরিচালনা
  3. ডাটা ব্যাকআপ নেওয়া
  4. ফাইল ম্যানেজমেন্ট
সঠিক উত্তর:
ডাটা ব্যাকআপ নেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ডাটা ব্যাকআপ নেওয়া
ব্যাখ্যা
ডাটা ব্যাকআপ নেওয়া অপারেটিং সিস্টেমের কাজ নয়।

• অপারেটিং সিস্টেম (Operating System)
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়‍্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়‍্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়‍্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।

• অপারেটিং সিস্টেমের কাজ -
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা।
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
.
অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত কী কাজ করে?
  1. কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ পরিচালনা করা
  2. কম্পিউটার সংক্রান্ত ত্রুটি বের করা
  3. মাইক্রোপ্রসেসর ডিজাইন করা
  4. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পাদনা করা
সঠিক উত্তর:
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পাদনা করা
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পাদনা করা
ব্যাখ্যা
সঠিক উত্তর - ঘ) ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পাদনা।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- এটি একটি কম্পিউটার সফটওয়‍্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, FoxPro, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মাদারবোর্ডের মূল কাজ হলো - 
  1. ডেটা সংরক্ষণ করা
  2. সব ডিভাইসকে সংযোগ রাখা
  3. কম্পিউটার ভাইরাস স্ক্যান করা
  4. হার্ড ডিস্ক ডেটা ব্যাকআপ রাখা
সঠিক উত্তর:
সব ডিভাইসকে সংযোগ রাখা
উত্তর
সঠিক উত্তর:
সব ডিভাইসকে সংযোগ রাখা
ব্যাখ্যা
মাদারবোর্ডের মূল কাজ হলো সব ডিভাইসকে সংযোগ রাখা।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
.
Android কী ধরনের অপারেটিং সিস্টেম?
  1. সিঙ্গেল ইউজার
  2. মাল্টি ইউজার
  3. রিয়েল-টাইম
  4. নেটওয়ার্ক
সঠিক উত্তর:
মাল্টি ইউজার
উত্তর
সঠিক উত্তর:
মাল্টি ইউজার
ব্যাখ্যা
Android মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।

• Android:
- Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
- এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার।
- Android হলো একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
.
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে?
  1. এলেন টুরিং
  2. ফ্রেড কোহেন
  3. গ্রেস হপার
  4. জন মশলি
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
                                                                                                                                        
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম নয়?
  1. FAT16
  2. NTFS
  3. HPFS
  4. HTML
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা
HTML অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম নয়।
- HTML হলো HyperText Markup Language এর সংক্ষিপ্ত রূপ।
- এটি একটি মার্কআপ ভাষা যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়।

• ফাইল ম্যানেজমেন্ট:
- ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি।
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা ও কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা।
- বর্তমানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চার প্রকার ফাইল সিস্টেমের যেকোনো একটি অবলম্বন করতে পারে।
- ফাইল সিস্টেমগুলো হলো,
FAT16,
FAT32,
HPFS,
NTFS.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি Spreadsheet Package Program নয়?
  1. Lotus 1-2-3
  2. MS Excel
  3. Quattro Pro
  4. Foxpro
সঠিক উত্তর:
Foxpro
উত্তর
সঠিক উত্তর:
Foxpro
ব্যাখ্যা
Foxpro হচ্ছে Database Package Program.

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
যেমন-
• Database Package Program: 
- dBase, 
- Foxpro, 
- Oracle, 
- Informix, 
- Access.

অন্যদিকে,
Lotus 1-2-3, MS Excel, Quattro Pro হচ্ছে Spreadsheet Package Program।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আধুনিক এমবেডেড সিস্টেমে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. মাইক্রোকন্ট্রোলার 
  2. ন্যানোপ্রসেসর
  3. কোয়ান্টাম চিপ
  4. ফাইবার অপটিক
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার 
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার 
ব্যাখ্যা
আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার প্রযুক্তি ব্যবহৃত হয়।

• এমবেডেড কম্পিউটার (Embedded Computer):
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। 
​- সাধারণত এতে একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। 
- ​আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার ব্যবহৃত হয়। 

​ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- এয়ার কন্ডিশন (এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস,
- ভ্যাকুয়াম ক্লিনার,
- ATM,
​- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- সিকিউরিটি ক্যামেরা।

​উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. গ্রাফিক্যাল
  2. বর্ণভিত্তিক
  3. মাল্টিমিডিয়া
  4. রিয়েল টাইম
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
ব্যাখ্যা
DOS হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

• DOS (Disk Operating System)
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ট্রোজান হর্স
  2. ওয়ার্ম
  3. স্টোন
  4. এভিজি
সঠিক উত্তর:
এভিজি
উত্তর
সঠিক উত্তর:
এভিজি
ব্যাখ্যা
এভিজি হচ্ছে একটি এন্টিভাইরাস।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।
 
অন্যদিকে,
ট্রোজান হর্স , ওয়ার্ম, স্টোন হচ্ছে কম্পিউটার ভাইরাস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
মাল্টিপ্রোগ্রামিংয়ে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
  1. ফাইল সিস্টেম
  2. মেমোরি প্রোটেকশন
  3. ডাটা এনক্রিপশন
  4. কুলিং সিস্টেম
সঠিক উত্তর:
মেমোরি প্রোটেকশন
উত্তর
সঠিক উত্তর:
মেমোরি প্রোটেকশন
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) মেমোরি প্রোটেকশন।

• মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং
- মাল্টিপ্রোগ্রামিং-এ একই সময়ে এবং একসঙ্গে চার-পাঁচটি প্রোগ্রাম কম্পিউটারের প্রধান মেমোরিতে থাকে।
- যার ফলে মেমোরি অনেক বড় হতে হয়। মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করা হয়। এই ভাগকে পার্টিশন বলে।
- প্রধান মেমোরির এই সব পার্টিশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে যাতে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখা হয়।
- এইভাবে মেমোরি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।
- এই পদ্ধতিতে অগ্রাধিকার বা প্রাধান্য (Priority) ভিত্তিতে প্রোগ্রাম প্রসেস হয়।
- উচ্চ প্রাইয়রিটির প্রোগ্রামগুলো প্রধান মেমোরির ফোরগ্রাউন্ড (Foreground) পার্টিশনে থাকে এবং এই প্রোগ্রামগুলোকে ফোরগ্রাউন্ড প্রোগ্রাম বলে।
- কম প্রাইয়রিটির প্রোগ্রামগুলোকে ব্যাকগ্রাউন্ড (Background) প্রোগ্রাম বলে।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
১২.
Mac OS-এর পূর্ণরূপ কী?
  1. Microsoft Operating System
  2. Mobile Operating System
  3. Macintosh Operating System
  4. Mainframe Operating System
সঠিক উত্তর:
Macintosh Operating System
উত্তর
সঠিক উত্তর:
Macintosh Operating System
ব্যাখ্যা
Mac OS-এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System।

• Mac OS
- Mac OS-এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System, ১৯৮০ সালে অ্যাপল (Apple) কোম্পানি তাদের অ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহারের জন্য Mac OS তৈরি করেন। 
- যেকোনো ব্যবহারকারী এটি সহজে ব্যবহার করতে পারেন। 
- কারণ এটি চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। 
- এ ধরনের অপারেটিং সিস্টেমে সহজে একাধিক প্রোগ্রাম একই সাথে রান করা যায়। 
- আবার পরিচালনা পদ্ধতি খুব সহজ এবং গ্রাফিক্স ও রঙের ব্যবহার অত্যন্ত চমৎকার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
ল্যাপটপের কোন ধরণের ডিজাইন সবচেয়ে প্রচলিত?
  1. বুকশেলফ ডিজাইন
  2. ক্ল্যামশেল ডিজাইন
  3. ফোল্ডেবল ডিজাইন
  4. মনোব্লক ডিজাইন
সঠিক উত্তর:
ক্ল্যামশেল ডিজাইন
উত্তর
সঠিক উত্তর:
ক্ল্যামশেল ডিজাইন
ব্যাখ্যা
ল্যাপটপের ক্ল্যামশেল ডিজাইন সবচেয়ে প্রচলিত।

 • ল্যাপটপ :
- ল্যাপটপ হলো পোর্টেবল কম্পিউটার, যার মধ্যে স্ক্রিন, কীবোর্ড ও টাচপ্যাড থাকে।
- এটি ব্যাটারি চালিত এবং মোবাইল ব্যবহারের জন্য উপযোগী।
- ল্যাপটপের ক্ল্যামশেল ডিজাইন হয়, যেখানে স্ক্রিন উপরে এবং কীবোর্ড নিচে থাকে।
- ডেস্কটপের তুলনায় ল্যাপটপ বেশি পোর্টেবল, কিন্তু কম পারফরম্যান্স দেয়।
- ১৯৮১ সালে Osborne 1 প্রথম কমার্শিয়াল ল্যাপটপ হিসেবে বাজারে আসে।
- Apple ১৯৯১ সালে PowerBook দিয়ে ল্যাপটপ ডিজাইনে নতুন দিগন্ত খুলে।
- ২০০৮ সালে Apple MacBook Air বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে পরিচিত হয়।

উৎস: ব্রিটানিকা।
১৪.
নিচের কোনটি Database Package Program?
  1. MS Excel
  2. MS Word
  3. Oracle
  4. Quattro Pro
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা

Oracle একটি Database Package Program। 

• Application Software:
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
• Database Package Program: 
- dBase, 
- Foxpro, 
- Oracle, 
- Informix, 
- Access.

অন্যদিকে,
Quattro Pro, MS Excel হচ্ছে Spreadsheet Package Program.
MS Word হচ্ছে Word Processing Package Program.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
MARK-1 কম্পিউটারটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. গুগল
  4. অ্যাপল
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা
MARK-1 কম্পিউটারটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে আইবিএম।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্‌টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
১৬.
বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার কোনটি?
  1. Altair 8800
  2. Colossus
  3. Ferranti Mark 1
  4. The Apollo Guidance Computer 
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer 
উত্তর
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer 
ব্যাখ্যা
বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হচ্ছে The Apollo Guidance Computer।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবল সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্ করে থাকে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
১৭.
মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করাকে কী বলা হয়? 
  1. সেগমেন্ট
  2. ব্লক
  3. পার্টিশন
  4. সেক্টর
সঠিক উত্তর:
পার্টিশন
উত্তর
সঠিক উত্তর:
পার্টিশন
ব্যাখ্যা

মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করাকে পার্টিশন বলা হয়।

• মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং
- মাল্টিপ্রোগ্রামিং-এ একই সময়ে এবং একসঙ্গে চার-পাঁচটি প্রোগ্রাম কম্পিউটারের প্রধান মেমোরিতে থাকে।
- যার ফলে মেমোরি অনেক বড় হতে হয়। মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করা হয়। এই ভাগকে পার্টিশন বলে।
- প্রধান মেমোরির এই সব পার্টিশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে যাতে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখা হয়।
- এইভাবে মেমোরি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।
- এই পদ্ধতিতে অগ্রাধিকার বা প্রাধান্য (Priority) ভিত্তিতে প্রোগ্রাম প্রসেস হয়।
- উচ্চ প্রাইয়রিটির প্রোগ্রামগুলো প্রধান মেমোরির ফোরগ্রাউন্ড (Foreground) পার্টিশনে থাকে এবং এই প্রোগ্রামগুলোকে ফোরগ্রাউন্ড প্রোগ্রাম বলে।
- কম প্রাইয়রিটির প্রোগ্রামগুলোকে ব্যাকগ্রাউন্ড (Background) প্রোগ্রাম বলে।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

১৮.
নিচের কোন ব্র্যান্ড মাদারবোর্ড উৎপাদন করে না?
  1. Intel
  2. Gigabyte
  3. Asus
  4. Samsung
সঠিক উত্তর:
Samsung
উত্তর
সঠিক উত্তর:
Samsung
ব্যাখ্যা
Samsung মাদারবোর্ড উৎপাদন করে না।
- Samsung মূলত মেমোরি চিপ, স্মার্টফোন, ইলেকট্রনিক্স সামগ্রী তৈরিতে পরিচিত।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
• CPU (Central Processing Unit),
• RAM (Random Access Memory),
• Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
১৯.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের কাজের অন্তর্ভুক্ত নয়?
  1. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় রক্ষা করা
  2. কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করা
  3. ইনপুট-আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করা
  4. ওয়েব ব্রাউজার পরিচালনা করা
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার পরিচালনা করা
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার পরিচালনা করা
ব্যাখ্যা

ওয়েব ব্রাউজার পরিচালনা করা সিস্টেম সফটওয়্যারের কাজের অন্তর্ভুক্ত নয়।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।

• সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
- DOS,
- Windows Xp,
- Linux,
- Unix,
- Mac OS,
- Solaris ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
নিচের কোনটি মাদারবোর্ডের অংশ নয়?
  1. CPU
  2. RAM
  3. Hard Drive
  4. Expansion Card
সঠিক উত্তর:
Hard Drive
উত্তর
সঠিক উত্তর:
Hard Drive
ব্যাখ্যা

Hard Drive মাদারবোর্ডের অংশ নয়।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
CPU (Central Processing Unit),
RAM (Random Access Memory),
Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।

২১.
লিনাক্স কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. ওপেন সোর্স 
  2. ক্লোজ সোর্স 
  3. প্রাইভেট সোর্স
  4. রিয়েল-টাইম সোর্স
সঠিক উত্তর:
ওপেন সোর্স 
উত্তর
সঠিক উত্তর:
ওপেন সোর্স 
ব্যাখ্যা
লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোল্ডাস (Linus Torvalds) লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
মাইক্রো কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ভ্যাকুয়াম টিউব
  2. মাইক্রোপ্রসেসর
  3. ট্রানজিস্টর
  4. কোয়ান্টাম চিপ
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
মাইক্রো কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়।

• ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer):
- আকার, ক্ষমতা ও মূল্যের দিক দিয়ে সবচেয়ে ছোট।
- একীভূত বর্তনীর মাধ্যমে তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
- স্মৃতি এবং ইনপুট-আউটপুট সংযোগ করে পিসি (Personal Computer) তৈরি হয়।
- অফিসের কাজ, ব্যক্তিগত ব্যবহার ও চিত্তবিনোদনে এই কম্পিউটারের প্রচলন দিন দিন বেড়ে চলেছে।
- উদাহরণ: IBM 486, IBM Pentium, ইত্যাদি।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
কম্পিউটারের পঞ্চম প্রজন্মে কোন ধরনের কম্পিউটার উদ্ভাবিত হয়েছে?
  1. ফ্লপি ডিস্ক কম্পিউটার
  2. মেকানিক্যাল কম্পিউটার
  3. সুপার কম্পিউটার
  4. এনালগ কম্পিউটার
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
সুপার কম্পিউটার
ব্যাখ্যা

কম্পিউটারের পঞ্চম প্রজন্মে সুপার কম্পিউটার উদ্ভাবিত হয়েছে।

• কম্পিউটারের পঞ্চম প্রজন্ম:
- সাধারণত ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নির্মিত কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ধরা হয়।
- প্রকৃতপক্ষে, পঞ্চম প্রজন্ম বলতে ভবিষ্যতের উন্নততর প্রযুক্তির কম্পিউটারকেও নির্দেশ করে।
- এ প্রজন্মের কম্পিউটারগুলো মানুষের ভাষায় যোগাযোগ করতে ও কথার অর্থ বুঝতে সক্ষম হবে। অর্থাৎ, এগুলো হবে বুদ্ধিমান কম্পিউটার।
- পঞ্চম প্রজন্মের প্রযুক্তি VLSI থেকে UVLSI (Ultra Very Large Scale Integration) পর্যায়ে উন্নীত হয়েছে।

• পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. একীভূত বর্তনীর (Integrated Circuit) মাধ্যমে বহু মাইক্রোপ্রসেসরের ব্যবহার।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তির অন্তর্ভুক্তি ও ব্যাপক ব্যবহার।
৩. স্বয়ংক্রিয় অনুবাদক ও শ্রবণযোগ্য শব্দের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণের সুবিধা।
৪. উন্নত প্রোগ্রামিং প্রযুক্তি ও সফটওয়‍্যার ব্যবস্থাপনা।
৫. তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতায় অসাধারণ অগ্রগতি।
৬. হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের উল্লেখযোগ্য উন্নতি।
৭. উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থার সহজলভ্যতা।
৮. শক্তিশালী সুপার কম্পিউটারের উদ্ভাবন ও ক্রমোন্নয়ন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
BIOS সাধারণত কোথায় থাকে?
  1. হার্ডড্রাইভে
  2. মাদারবোর্ডে
  3. RAM-এ
  4. CPU-তে
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ডে
ব্যাখ্যা
BIOS সাধারণত মাদারবোর্ডে থাকে
• BIOS (Basic Input Output System):
- BIOS হল কম্পিউটারের ফার্মওয়্যার, বা স্থায়ী সফ্টওয়্যার।
- BIOS সাধারণত মাদারবোর্ড এ থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS অপারেটিং সিস্টেম (OS) এবং মাউস, কীবোর্ডের মতো বাহ্যিক ডিভাইসগুলোর মধ্যে তথ্য পরিচালনাও করে। 
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। ব্রিটানিকা।

২৫.
লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. Windows
  2. ANDROID 
  3. Mac OS
  4. DOS
সঠিক উত্তর:
ANDROID 
উত্তর
সঠিক উত্তর:
ANDROID 
ব্যাখ্যা
Android একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।

Android
- Android হল সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেম। 
- Android 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি Android Inc. এর একটি প্রকল্প হিসাবে শুরু হয়েছিল, ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য। 
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম হয়ে ওঠে। 
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. Android Inc. কিনে নেয়।
- Google-এ, Android টিম তাদের প্রকল্পটিকে ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম Linux-এর উপর ভিত্তি করে তৈরি করার সিদ্ধান্ত নেয়।

উৎস: ব্রিটানিকা।
২৬.
টেবুলেটিং মেশিন কী কাজে ব্যবহৃত হয়?
  1. মুদ্রণ কাজ করা
  2. তথ্য সংরক্ষণ ও গণনা
  3. লেকট্রনিক মেইল প্রেরণ
  4. ডিজিটাল ছবি গ্রহণ
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণ ও গণনা
উত্তর
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণ ও গণনা
ব্যাখ্যা

টেবুলেটিং মেশিন তথ্য সংরক্ষণ ও গণনার কাজে ব্যবহৃত হয়। 

• সেন্সাস বা টেবুলেটিং মেশিন (Tabulating Machine):
- ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড. হারম্যান হলিরিখ (Dr. Herman Hollerith) নামের একজন পরিসংখ্যানবিদ সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।
- তাঁর উদ্ভাবিত যন্ত্রে তিনি পাঞ্চ কার্ড ব্যবহার করে ১৮৯০ সালের শুমারি মাত্র তিন বছরে শেষ করেন। সেন্সাস মেশিন ব্যবহার করে অনেক দিন পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যেত।
- ড. হলিরিথ ১৮৯৬ সালে 'টেবুলেটিং মেশিন কোম্পানি' নাম দিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
- পরবর্তীতে তাঁর কোম্পানি আরো কয়েকটা কোম্পানির সঙ্গে একীভূত হয়ে IBM (International
Business Machine) কোম্পানি গঠন করে।
- টেবুলেটিং মেশিন উদ্ভাবিত হওয়ার পর হতেই ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে কম্পিউটার তৈরির যুগ শুরু হয়।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২৭.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. এভিরা
  2. পান্ডা

  3. ভিয়েনা
  4. অ্যাভাস্ট
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

ভিয়েনা একটি কম্পিউটার ভাইরাস।

​কম্পিউটার ভাইরাস:

- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

​অন্যদিকে, এভিরা, পান্ডা, অ্যাভাস্ট হচ্ছে এন্টিভাইরাস।

সোর্স: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৮.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের নয়?
  1. Safari
  2. Solaris
  3. Unix
  4. Windows Xp
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা

Safari একটি ওয়েব ব্রাউজার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।

• সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
- DOS,
- Windows Xp,
- Linux,
- Unix,
- Mac OS,
- Solaris, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯.
নিচের কোনটি এম্বেডেড কম্পিউটারের উদাহরণ?
  1. ওয়াশিং মেশিন 
  2. ল্যাপটপ
  3. প্রিন্টার
  4. রেডিও সেট
সঠিক উত্তর:
ওয়াশিং মেশিন 
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিং মেশিন 
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) ওয়াশিং মেশিন।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
• কিছু উদাহরণ দেওয়া হল:
- আধুনিক গৃহস্থালী যন্ত্রপাতি: মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ড্রায়ার, রেফ্রিজারেটর, 
- স্বয়ংক্রিয় গাড়ি: আধুনিক গাড়িগুলিতে ইঞ্জিন কন্ট্রোল, ঘড়ি, রেডিও 
- ডিজিটাল সিগন্যাল প্রসেসর (ডিএসপি): তারবিহীন টেলিফোন, ডিজিটাল টেলিফোন
- ডিজিটাল ওয়ালেট: অ্যাপল এবং গুগল কর্তৃক প্রদত্ত ডিজিটাল ওয়ালেটগুলি তাদের সুবিধা

উৎস: ব্রিটানিকা।
৩০.
অপারেটিং সিস্টেমের মূল অংশকে কী বলা হয়?
  1. শেল
  2. কার্নেল
  3. BIOS
  4. ইউটিলিটি
সঠিক উত্তর:
কার্নেল
উত্তর
সঠিক উত্তর:
কার্নেল
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেমের মূল অংশকে কার্নেল বলা হয়।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহৃত হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• কার্নেল:
- অপারেটিং সিস্টেমের মূল অংশকে কার্নেল বলে।
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩১.
বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কোন ধরনের কম্পিউটার বেশি ব্যবহৃত হয়?
  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. মাইক্রো কম্পিউটার
  3. পামটপ কম্পিউটার
  4. ন্যানো কম্পিউটার
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার বেশি ব্যবহৃত হয়।

• বৃহৎ কম্পিউটার (Mainframe Computer):
- সুপার কম্পিউটারের তুলনায় ছোট, কিন্তু মিনি ও মাইক্রো কম্পিউটারের তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।
- অনেক ইনপুট-আউটপুট যন্ত্র সংযুক্ত করা যায়।
- বৃহৎ মেমোরি ও প্রক্রিয়াকরণ শক্তি।
- বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানে এই ধরনের কম্পিউটারের ব্যবহার আছে।
- উদাহরণ: IBM 4341, NCR N8370, IBM Amdah 1580, ইত্যাদি।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২.
উচ্চতর প্রোগ্রামিং ভাষা প্রথম চালু হয় - 
  1. দ্বিতীয় প্রজন্মে
  2. তৃতীয় প্রজন্মে
  3. পঞ্চম প্রজন্মে
  4. চতুর্থ প্রজন্মে
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্মে
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্মে
ব্যাখ্যা

উচ্চতর প্রোগ্রামিং ভাষা প্রথম চালু করা হয় তৃতীয় প্রজন্মে।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম বা জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩.
MS Word কোন ধরনের সফটওয়্যার?
  1. Database Package
  2. Spreadsheet Package
  3. Word Processing Package
  4. Graphic Design Package
সঠিক উত্তর:
Word Processing Package
উত্তর
সঠিক উত্তর:
Word Processing Package
ব্যাখ্যা

MS Word একটি Word Processing Package।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

• Word Processing Package Program: 
- Word Star, 
- Word Perfect, 
- Ms-Word, 
- Word Note, ইত্যাদি।

অন্যদিকে,
Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro ইত্যাদি।
Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪.
কম্পিউটারের তৃতীয় প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল?
  1. ক্যাপাসিটার
  2. নিউক্লিয়ার রিয়েক্টর
  3. একীভূত বর্তনী
  4. ন্যানোচিপ
সঠিক উত্তর:
একীভূত বর্তনী
উত্তর
সঠিক উত্তর:
একীভূত বর্তনী
ব্যাখ্যা
কম্পিউটারের তৃতীয় প্রজন্মে একীভূত বর্তনী ব্যবহৃত হয়েছিল।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
এম্বেডেড কম্পিউটার কী?
  1. কেবল সার্ভার রুমে ব্যবহৃত মেইনফ্রেম কম্পিউটার
  2. সুপার কম্পিউটারের আরেক নাম
  3. বিশেষায়িত কম্পিউটার যা বড় কোনো সিস্টেমের অংশ
  4. এমন একটি সাধারণ উদ্দেশ্য কম্পিউটার যা বিভিন্ন সফটওয়্যার চালায়
সঠিক উত্তর:
বিশেষায়িত কম্পিউটার যা বড় কোনো সিস্টেমের অংশ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষায়িত কম্পিউটার যা বড় কোনো সিস্টেমের অংশ
ব্যাখ্যা

এম্বেডেড কম্পিউটার হচ্ছে বিশেষায়িত কম্পিউটার যা বড় কোনো সিস্টেমের অংশ।