পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বিষয় - সাধারণ বিজ্ঞান টপিক - আধুনিক বিজ্ঞান ও অন্যান্য ১. মানবদেহ ও এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা পদ্ধতি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, আধুনিক চাষাবাদ পদ্ধতি - এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার ইত্যাদি। ২. ইলেকট্রনিক্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শক্তির উৎস ও প্রয়োগ, শক্তির রূপান্তর, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস ও জীবাশ্ম ইত্যাদি। এবং বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
শুদ্ধ প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
  1. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়।
  2. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
  3. কালীদাস খ্যাতমান কবি।
  4. আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
সঠিক উত্তর:
আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
উত্তর
সঠিক উত্তর:
আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
ব্যাখ্যা
• শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

অন্যদিকে, 
অশুদ্ধ: বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।

অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ : আমার আর বাঁচিবার সাধ নাই।

অশুদ্ধ কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ : কালিদাস খ্যাতিমান কবি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. চন্দ্র
  3. আলো
  4. আগুন
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
• অংশু,
- বিশেষ্য পদ।
অর্থ:
- কিরণ;
- আলো;
- রশ্মি।

'আলো' শব্দের সমার্থক শব্দ:
আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচক্য, রেশন, নূর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
.
'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. কঠোর
  3. সরল
  4. কর্কশ
সঠিক উত্তর:
সরল
উত্তর
সঠিক উত্তর:
সরল
ব্যাখ্যা
• 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ - সরল। 

অন্যদিকে, 
• 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কর্কশ/কঠোর। 
• 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ - অমৃত।  

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো- 
খুচরা - পাইকারি। 
খণ্ড - অখণ্ড। 
খোঁজ - নিখোঁজ। 
খানিক - অধিক।  
খাঁটি - ভেজাল। 
গুপ্ত - ব্যক্ত/প্রকাশিত। 
গরীয়ান - লঘীয়ান। 
গ্রহীতা - দাতা। 
গরমিল - মিল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ধীরে যে গমন করে' এক কথায় কী বলে?
  1. ধিরগামী
  2. ধীমান
  3. অনুগামী
  4. মন্দগামী
সঠিক উত্তর:
মন্দগামী
উত্তর
সঠিক উত্তর:
মন্দগামী
ব্যাখ্যা
• 'ধীরে যে গমন করে' এক কথায় বলে - ধীরগামী, মন্দগামী।

উল্লেখ্য, অপশনে প্রদত্ত 'ধিরগামী' বানানটি অশুদ্ধ। 

অন্যদিকে, 
• ধী (বুদ্ধি) আছে যার- ধীমান।
• ধী-শক্তির অধিকারী- ধীমান।
• পশ্চাতে গমন করে যে - অনুগামী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'নিভৃত ও নিবৃত্ত' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. একাকী ও গুপ্ত
  2. নিযুক্ত ও বিরত
  3. গোপন ও বিরত
  4. নিযুক্ত ও গোপন
সঠিক উত্তর:
গোপন ও বিরত
উত্তর
সঠিক উত্তর:
গোপন ও বিরত
ব্যাখ্যা
• 'নিভৃত' শব্দের অর্থ - গোপন। 
• নিবৃত্ত শব্দের অর্থ - বিরত

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো- 
• নাড়ি - ধমনী। 
• নারী - স্ত্রীলোক। 
• নারি - পারি না (কবিতায়)। 

• নিরত - নিযুক্ত। 
• নীরত - বিরত। 

• নিঃসঙ্গ - একাকী। 
• নিঃসংজ্ঞ - সংজ্ঞাহীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Memorandum' শব্দের বাংলা পরিভাষিক শব্দ কোনটি?
  1. ইশতেহার
  2. সারগ্রন্থ
  3. ঘোষণাপত্র
  4. স্মারকলিপি
সঠিক উত্তর:
স্মারকলিপি
উত্তর
সঠিক উত্তর:
স্মারকলিপি
ব্যাখ্যা
• 'Memorandum' শব্দের বাংলা পরিভাষা- স্মারকলিপি।

অন্যদিকে, 
• 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।
• 'Manual' শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য ইঙ্গিত
  2. সচেতন হওয়া
  3. বিবেচনা করা
  4. মাত্র সূচনা
সঠিক উত্তর:
সচেতন হওয়া
উত্তর
সঠিক উত্তর:
সচেতন হওয়া
ব্যাখ্যা
• 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - সচেতন হওয়া। 

অন্যদিকে, 
• 'ঘুণাক্ষর' বাগ্‌ধারার অর্থ - সামান্য ইঙ্গিত। 
• 'খতিয়ে দেখা' বাগ্‌ধারার অর্থ - বিবেচনা করা। 
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারার অর্থ - মাত্র সূচনা।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
'Principle' এর বাংলা পারিভাষিক শব্দ-
  1. নির্বাহী
  2. প্রধান
  3. অধ্যক্ষ
  4. তত্ত্ব
সঠিক উত্তর:
তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
তত্ত্ব
ব্যাখ্যা
• Principle এর বাংলা পরিভাষা - তত্ত্ব। 

অন্যদিকে, 
• Principal - অধ্যক্ষ। 
• Executive - নির্বাহী।  
• Chief; Principal - প্রধান। 
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান। 
.
'ভিত ও ভীত' শব্দজোড়ের সঠিক অর্থ কী?
  1. বুনিয়াদ ও শঙ্কিত
  2. ভয় ও সংশয়
  3. মাশুল ও আতঙ্কিত
  4. ভোগ করা ও শঙ্কিত
সঠিক উত্তর:
বুনিয়াদ ও শঙ্কিত
উত্তর
সঠিক উত্তর:
বুনিয়াদ ও শঙ্কিত
ব্যাখ্যা
• 'ভিত' শব্দের অর্থ - বুনিয়াদ। 
• 'ভীত' শব্দের অর্থ - শঙ্কিত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো- 
• ভোজন - আহার। 
• ভজন - আরাধনা। 

• ভুঞ্জন - ভোগ করা। 
• ভঞ্জন - নিবারণ, নিরসন। 

• ভাড়া - মাশুল। 
• ভারা - উচ্চ স্থানে কাজ করার মাচান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'চিন্ময়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শান্ত
  2. অচেতন
  3. স্থির
  4. অন্ধ
সঠিক উত্তর:
অচেতন
উত্তর
সঠিক উত্তর:
অচেতন
ব্যাখ্যা
• 'চিন্ময়' অর্থ - চিৎস্বরূপ; জ্ঞানময়; চৈতন্যস্বরূপ। 

• সুতরাং, 'চিন্ময়' শব্দের বিপরীতার্থক শব্দ - অচেতন। 

অন্যদিকে, 
চক্ষুম্মান - অন্ধ। 
চটুল - গভীর/শান্ত। 
চঞ্চল - স্থির/অচঞ্চল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১১.
'শ্বশ্রু ও শ্মশ্রু' শব্দজোড়ের অর্থ কী?
  1. সেবা ও শাশুড়ি
  2. শাশুড়ি ও গোঁফ
  3. দাড়ি ও পরিচর্যা
  4. শাশুড়ি ও রুগী
সঠিক উত্তর:
শাশুড়ি ও গোঁফ
উত্তর
সঠিক উত্তর:
শাশুড়ি ও গোঁফ
ব্যাখ্যা
• 'শ্বশ্রু' শব্দের অর্থ - শাশুড়ি। 
• 'শ্মশ্রু' শব্দের অর্থ - গোঁফ, দাড়ি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো- 
শান্ত - ধীর। 
সান্ত - সসীম। 

শবল - চিত্রিত, নানা বর্ণযুক্ত। 
সবল - শক্তিমান। 

শোনা - শ্রবণ করা। 
সোনা - স্বর্ণ। 

শরণ - আশ্রয়। 
স্মরণ - মনে করা। 
সরণ - গমন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'লহরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. ঝরনা
  3. ঢেউ
  4. সমুদ্র
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা
• ঊর্মি (বিশেষ্য পদ),
অর্থ:
- তরঙ্গ;
- ঢেউ।  

• 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ:
তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান। 
১৩.
'Modesty' এর পরিভাষা কোনটি?
  1. নৈতিকতা
  2. নীতিবিদ্যা
  3. শিষ্টাচার
  4. শালীনতা
সঠিক উত্তর:
শালীনতা
উত্তর
সঠিক উত্তর:
শালীনতা
ব্যাখ্যা
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।

অন্যদিকে, 
- 'Morality' অর্থ - নৈতিকতা।  
- 'Etiquette' অর্থ - শিষ্টাচার।
-'Ethics' অর্থ - নীতিবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৪.
'দু হাত সমানে চলে যার' তাকে এক কথায় কী বলে?
  1. দ্বিজ
  2. সব্যসাচী
  3. দ্বারী
  4. দ্বৈরথ
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
• দু হাত সমানে চলে যার- সব্যসাচী।
• দু হাতে সমান কাজ করতে পারে যে-সব্যসাচী।

অন্যদিকে, 
• দুবার জন্ম হয় যার- দ্বিজ।
• দ্বারে থাকে যে- দ্বারী/ দারোয়ান
• দুরথীর যুদ্ধ-দ্বৈরথ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
কোনটি অশুদ্ধ বানানে লেখা?
  1. ঘ্রাণ
  2. গণ্যমান্য
  3. চাতুর্যতা
  4. চিত্রাঙ্কন
সঠিক উত্তর:
চাতুর্যতা
উত্তর
সঠিক উত্তর:
চাতুর্যতা
ব্যাখ্যা
• অশুদ্ধ- চাতুর্যতা। 

• চাতুর্য (বিশেষ্য পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ।
অর্থ: 
- চতুরতা। 
- নৈপুণ্য; দক্ষতা; কুশলতা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৬.
অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
  1. এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
  2. সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
  3. তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
  4. সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
সঠিক উত্তর:
সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
উত্তর
সঠিক উত্তর:
সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
ব্যাখ্যা
• অশুদ্ধ: সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
• শুদ্ধ: সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, 
শুদ্ধ: এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১৭.
'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নির্লজ্জ
  2. তোষামুদে
  3. ভণ্ড
  4. অনিষ্টকারী
সঠিক উত্তর:
ভণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ভণ্ড
ব্যাখ্যা
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে,  
• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ। 
• 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে। 
• 'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সশস্ত্র
  2. নির্দয়
  3. নিষ্ঠুর
  4. দুর্দান্ত
সঠিক উত্তর:
দুর্দান্ত
উত্তর
সঠিক উত্তর:
দুর্দান্ত
ব্যাখ্যা
• 'নিরীহ' অর্থ- শান্ত; অহিংস্র; নির্বিরোধ; নিশ্চেষ্ট।

• 'দুর্দান্ত' অর্থ-  দমন করা বা বশ মানানো কঠিন এমন; দুর্দমনীয়; দুরন্ত; প্রবল ও অত্যাচারী।

• সুতরাং, 'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ - দুর্দান্ত। 

অন্যদিকে, 
নিরস্ত্র - সশস্ত্র। 
নির্দয় - সদয়। 
নিষ্ঠুর - দয়ালু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১৯.
'ছন্দে নিপুণ যিনি' এক কথায় কী বলে?
  1. ছান্দসিক
  2. ষাণ্মাসিক
  3. ছন্দঃশাস্ত্রী
  4. ছন্দোবিদ
সঠিক উত্তর:
ছান্দসিক
উত্তর
সঠিক উত্তর:
ছান্দসিক
ব্যাখ্যা
• 'ছন্দে নিপুণ যিনি' এক কথায় বলে - ছান্দসিক।

অন্যদিকে, 
• ছয় মাস অন্তর -  ষাণ্মাসিক।

উল্লেখ্য, অপশনে প্রদত্ত ছন্দঃশাস্ত্রী ও ছন্দোবিদ বানানদ্বয় অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
২০.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
  2. নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
  3. বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
  4. দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
সঠিক উত্তর:
আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
ব্যাখ্যা
অশুদ্ধ: আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
শুদ্ধ: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

অন্যদিকে, 
শুদ্ধ: নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
শুদ্ধ: বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'তুরগ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সিংহ
  2. ঘোড়া
  3. হাতি
  4. হরিণ
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা
• তুরগ। 
- বিশেষ্য পদ।  
অর্থ:
- ঘোড়া;
- অশ্ব। 

• 'ঘোড়া' সমার্থক শব্দ:
অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরঙ্গম, তুরগ, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
২২.
কোন ধমনি মেরুদণ্ডের রক্ত সরবরাহ করে?
  1. ইলিয়াক ধমনি
  2. ভার্টিব্রাল ধমনি
  3. সিলিয়াক ধমনি
  4. মেসেন্টেরিক ধমনি
সঠিক উত্তর:
ভার্টিব্রাল ধমনি
উত্তর
সঠিক উত্তর:
ভার্টিব্রাল ধমনি
ব্যাখ্যা
সাবক্লেভিয়াল ধমনি ও তার শাখা: 
- সাবক্লেভিয়াল ধমনি দেহের প্রতিপাশে ফুসফুসের উপর দিয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করে। 
- এর শাখাগুলোর কাজ হলো বিভিন্ন অঙ্গের রক্ত সরবরাহ করা। 

প্রধান শাখাগুলোর রক্ত সরবরাহের অঞ্চলসমূহ: 
- আন্তঃম্যামারি ধমনি: স্তনগ্রন্থি, বক্ষীয় প্রাচীর ও পেরিকার্ডিয়ামে রক্ত সরবরাহ করে। 
- থাইরোসার্ভিকাল ধমনি: থাইরয়েড গ্রন্থি, ল্যারিংক্স ও ঘাড়ের পেশিতে রক্ত সরবরাহ করে। 
- সার্ভিকাল ধমনি: অক্সিপুটের পেশিতে রক্ত সরবরাহ করে। 
- ভার্টিব্রাল ধমনি: মেরুদণ্ডের রক্ত সরবরাহ করে। 
- সিলিয়াক ধমনি: পাকস্থলী ও যকৃতে রক্ত সরবরাহ করে। 
- ফ্রেনিক ধমনি: ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে। 
- বৃক্কীয় ধমনি: বৃক্কে রক্ত সরবরাহ করে। 
- মেসেন্টেরিক ধমনি: অন্ত্রের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। 
- জনন ধমনি: গোনাডে রক্ত সরবরাহ করে। 
- ইলিয়াক ধমনি: পেলভিস অঞ্চল, উরু, পা ইত্যাদি অংশে রক্ত সরবরাহ করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
কোনটি উভমুখী যোগাযোগ ব্যবস্থা নয়?
  1. রেডিও
  2. ইমেইল
  3. মোবাইল
  4. টেলিফোন
সঠিক উত্তর:
রেডিও
উত্তর
সঠিক উত্তর:
রেডিও
ব্যাখ্যা
রেডিও (Radio): 
- রেডিও এমন একটি যন্ত্র যার সাহায্যে শব্দকে তাড়িতচৌম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করে একস্থান হতে অন্য স্থানে পাঠানো হয়। 
- রেডিও আবিষ্কারে করেছেন ইতালির মার্কনী ও বাংলাদেশের জগদীশ চন্দ্ৰ বসু। 
- রেডিও এর সাহায্যে আমরা দূর-দূরান্ত হতে সম্প্রচারিত বিভিন্ন ধরনের খবর, বিতর্ক অনুষ্ঠান, গান, নাটক, বিজ্ঞাপন ইত্যাদি শুনতে পাই। 
- রেডিও হচ্ছে একমুখী গ্রাহক যন্ত্র। 
- রেডিওতে শুধু শোনা যায় কিন্তু শোনার পরে কোন মন্তব্য বলে পাঠানো সম্ভব নয়। 

অন্যদিকে, 
- অপরপক্ষে যদিও মোবাইল বা টেলিফোনে রেডিও যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়, তারপরও মোবাইল বা টেলিফোন উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। 
- ইমেইল এর মাধ্যমে প্রেরক ও গ্রহণকারী উভয়ে বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
২৪.
নিচের কোনটি আবিষ্কারের ফলে ইলেকট্রনিকস জগতে বিপ্লব এসেছে? 
  1. ট্রানজিস্টর
  2. অসিলেটর
  3. টেলিভিশন
  4. কম্পিউটার
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
ব্যাখ্যা
ট্রানজিস্টরের আবিষ্কার ও এর প্রভাব: 
- ট্রানজিস্টরের আবিষ্কার ইলেকট্রনিকস জগতে বিপ্লব ঘটিয়েছে
- ১৯৪৮ সালে বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন প্রথম ব্যবহারিক পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করেন।
- ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে: এমিটার, বেস, এবং কালেক্টর।
- এটি একটি তিন প্রান্তবিশিষ্ট ডিভাইস।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে এর আবিষ্কার ঘটে।
- আবিষ্কারের পর থেকে ট্রানজিস্টর ইলেকট্রনিক যন্ত্রে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন ও হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে, তাই এটিকে বাইপোলার ট্রানজিস্টর বলা হয়।
- ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রধানত কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
  1. ফটোইলেকট্রিক ইফেক্ট
  2. সংযোজন বিক্রিয়া
  3. নিউক্লিয় ফিশন
  4. নিউক্লিয় ফিউশন
সঠিক উত্তর:
নিউক্লিয় ফিশন
উত্তর
সঠিক উত্তর:
নিউক্লিয় ফিশন
ব্যাখ্যা
নিউক্লিয় ফিউশন বিক্রিয়া: 
- নিউক্লিয় ফিউশন হল সেই প্রক্রিয়া যেখানে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে। 
- এই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়াও বলা হয়। 
- ফিউশন বিক্রিয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যা সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস। 
- হাইড্রোজেন বোমার কার্যপ্রক্রিয়া নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার উপর ভিত্তি করে। 

নিউক্লিয় ফিশন বিক্রিয়া: 
- নিউক্লিয় ফিশন হল এমন একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। 
- একে বিয়োজন বিক্রিয়াও বলা হয়। 
- এই বিক্রিয়ার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক অস্ত্র, বিশেষত পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। 

উৎস: রসায়ন (নবম-দশম শ্রেণি)।
২৬.
জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান কোনটি? 
  1. প্যালিয়েন্টোলজি
  2. ফসিওলজি
  3. ফাইটোজেনি
  4. মরফোলজি
সঠিক উত্তর:
প্যালিয়েন্টোলজি
উত্তর
সঠিক উত্তর:
প্যালিয়েন্টোলজি
ব্যাখ্যা
জীবাশ্ম (Fossil): 
✔ জীবাশ্ম বা ফসিল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ "Fossilis" থেকে, যার অর্থ "খুঁড়ে তোলা" (dug out)। 
✔ প্রাচীনকালে মাটি খুঁড়ে পাওয়া যেকোনো কিছুই জীবাশ্ম হিসেবে গণ্য করা হতো। 
✔ তবে আধুনিক সংজ্ঞা অনুযায়ী, পৃথিবীর ভূত্বকে (crust) প্রাকৃতিকভাবে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা তাদের চিহ্নকে জীবাশ্ম বলে। 

বিভিন্ন ধরনের জীবাশ্ম: 
- ট্রেস ফসিল (Trace Fossil): জীবের চলাচলের চিহ্ন, যেমন—গমন পথ, ট্রেইল, জীবজনিত গর্ত। 
- ইকনোফসিল (Ichnofossil): ট্রেস ফসিলের আরেকটি নাম। 
- জার্মান ভাষায় "Lebenspuren" নামেও পরিচিত। 

জীবাশ্মবিদ্যা (Palaeontology): 
- জীবাশ্ম নিয়ে গবেষণা করা বিজ্ঞান "প্যালিয়েন্টোলজি" নামে পরিচিত। 
- এই শাস্ত্র প্রাগৈতিহাসিক জীব ও তাদের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
মানবদেহে হিমোগ্লোবিনের অভাবজনিত রোগ কোনটি? 
  1. স্কার্ভি
  2. বেরিবেরি
  3. রক্তশূন্যতা
  4. মেরাসমাস
সঠিক উত্তর:
রক্তশূন্যতা
উত্তর
সঠিক উত্তর:
রক্তশূন্যতা
ব্যাখ্যা
খনিজ পদার্থ: 
- জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয় উপাদান। 
- খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে। 
- প্রাণীরা প্রধানত উদ্ভিজ্জ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। 
- লৌহ (Fe) রক্তের একটি উপাদান যা খনিজ পদার্থ হিসেবে রক্তে থাকে। 
- প্রতি ১০০ ml রক্তে লৌহের পরিমাণ প্রায় ৫০ mg। 
- যকৃৎ, অস্থিমজ্জা, প্লীহা এবং লোহিত রক্তকণিকায় এটি সঞ্চিত থাকে। 
- লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নটেশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। আর প্রাণিজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। 
- লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা। 
- আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে দেহে রক্তশূন্যতা রোগ দেখা দেয়। 

রক্তশূন্যতা রোগের কিছু লক্ষণ হলো: 
- চোখ ফ্যাকাসে হওয়া, 
- হাত-পা ফোলা, 
- দুর্বলতা, 
- মাথা ঘোরা, 
- বুক ধরফড় করা ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
কোনটি বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে?
  1. মোবাইল ফোন
  2. জেনারেটর
  3. বৈদ্যুতিক মোটর
  4. বৈদ্যুতিক ঘন্টা
সঠিক উত্তর:
বৈদ্যুতিক ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
বৈদ্যুতিক ঘন্টা
ব্যাখ্যা
শক্তির রূপান্তর: 
⇒ মাইক্রোফোন- শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। 
⇒ বৈদ্যুতিক মোটর- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। 
⇒ জেনারেটর বা ডায়নামো- যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। 
⇒ লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা- বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। 
⇒ মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষবিদ্যাকে কী বলা হয়?
  1. সেরিকালচার
  2. প্রণকালচার
  3. মেরিকালচার
  4. পিসিকালচার
সঠিক উত্তর:
মেরিকালচার
উত্তর
সঠিক উত্তর:
মেরিকালচার
ব্যাখ্যা
আধুনিক চাষবিদ্যা: 
- সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষবিদ্যাকে মেরিকালচার বলা হয়। 

অন্যদিকে, 
- সাধারণ মৎস্য চাষবিদ্যাকে পিসিকালচার বলা হয়। 
- রেশম কীট পালন ও রেশম উৎপাদনের বিদ্যাকে সেরিকালচার বলা হয়। 
- চিংড়ি ও অন্যান্য শেলফিশ চাষবিদ্যাকে প্রণকালচার বলা হয়। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।