পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
পার্ট-১) বাংলা ব্যাকরণ - পদ, শব্দ, বাক্য। পার্ট-২) ১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
‘যৌবন’ কোন প্রকারের বিশেষ্য পদ?
  1. ক) নামবাচক বিশেষ্য
  2. খ) জাতিবাচক বিশেষ্য
  3. গ) ভাববাচক বিশেষ্য
  4. ঘ) গুণবাচক বিশেষ্য
সঠিক উত্তর:
ঘ) গুণবাচক বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুণবাচক বিশেষ্য
ব্যাখ্যা
যে পদ দিয়ে কোন কিছুর নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। এগুলো হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তু বাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, এবং গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর গুণ বা দোষের নাম বোঝায়, তাকেই গুণবাচক বিশেষ্য বলে। যেমন− তরল দ্রব্যের গুণ- তারল্য, মধুর বস্তুর গুণ − মধুরতা, বীরের গুণ-বীরত্ব ইত্যাদি। তদ্রুপঃ সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
সুস্থ-সবল দেহকে কে না ভালবাসে? বাক্যটিতে ‘সুস্থ-সবল’ হল-
  1. ক) বাক্যের বিশেষণ
  2. খ) বিশেষ্যের বিশেষণ
  3. গ) বিশেষণের বিশেষণ
  4. ঘ) সর্বনামের বিশেষণ
সঠিক উত্তর:
খ) বিশেষ্যের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষ্যের বিশেষণ
ব্যাখ্যা
যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে তাকে, নাম বিশেষণ বলে। ‘সুস্থ-সবল দেহকে কে না ভালবাসে?’ এখানে দেহ বিশেষ্য পদ। এ পদটিকে বিশেষিত করেছে সুস্থ-সবল। তাই ‘সুস্থ- সবল’ বিশেষ্যের বিশেষণ। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
নিচের কোনটি ভাববাচক বিশেষ্য-
  1. ক) দুঃখ
  2. খ) তিক্ততা
  3. গ) দর্শন
  4. ঘ) সৌরভ
সঠিক উত্তর:
গ) দর্শন
উত্তর
সঠিক উত্তর:
গ) দর্শন
ব্যাখ্যা
যে বিশেষ্য পদে ক্রিয়ার ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন− ‘গমন’। ‘গমন’ ভাববাচক বিশেষ্য এজন্য যে এতে যাওয়ার ভাব প্রকাশিত হয়েছে। এরকম আরও উদাহরণ দর্শন (দেখার কাজ), ভোজন, শয়ন ইত্যাদি। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
‘ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।’ বাক্যটিতে রয়েছে-
  1. ক) বাক্যের বিশেষণ
  2. খ) ক্রিয়া বিশেষণ
  3. গ) বিশেষণের বিশেষণ
  4. ঘ) অব্যয়ের বিশেষণ
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ের বিশেষণ
ব্যাখ্যা
যে ভাব-বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে। যেমন- ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
‘পদের রূপ পরিবর্তন’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) রূপতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় আলোকপাত করে এ ভাষার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
নিচের কোন পদের পুরুষ নেই?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) অব্যয়
  4. ঘ) ক্রিয়া
সঠিক উত্তর:
গ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
গ) অব্যয়
ব্যাখ্যা
‘পুরুষ’ একটি পারিভাষিক শব্দ। বিশেষ্য,সর্বনাম ও ক্রিয়ারই পুরুষ আছে। বিশেষণ ও অব্যয়ের পুরুষ নেই। ব্যাকরণে পুরুষ তিন প্রকার। যথা- উত্তম, মধ্যম ও নাম পুরুষ। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
‘আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে।’-এখানে ‘দাস’ শব্দ ব্যবহৃত হয়েছে-
  1. ক) সম্প্রদায় অর্থে
  2. খ) বিনয় প্রকাশে
  3. গ) তুচ্ছার্থে
  4. ঘ) হতাশা জ্ঞাপনে
সঠিক উত্তর:
খ) বিনয় প্রকাশে
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনয় প্রকাশে
ব্যাখ্যা
বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়। যেমনঃ ‘দীনের আরজ’। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
মধ্যম পুরুষ-এ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা-জ্ঞাপক সর্বনামের রূপ কোনটি?
  1. ক) ওরা
  2. খ) এরা
  3. গ) ইহারা
  4. ঘ) তোরা
সঠিক উত্তর:
ঘ) তোরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তোরা
ব্যাখ্যা
মধ্যম পুরুষ-এ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা-জ্ঞাপক সর্বনামের রূপঃ তুই, তোরা, তোর, তোদের, তোকে।
নাম পুরুষ-এ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা-জ্ঞাপক সর্বনামের রূপঃ ইহা, ইহারা, এই, এ, এরা, উহা, উহারা, ও, ওরা, ওদের।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ নেই কোন কারকের?
  1. ক) কর্তৃ কারকের
  2. খ) কর্ম কারকের
  3. গ) সম্প্রদান কারকের
  4. ঘ) অপাদান কারকের
সঠিক উত্তর:
ক) কর্তৃ কারকের
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্তৃ কারকের
ব্যাখ্যা
বাংলা সর্বনামসমূহ কর্তৃকারক ভিন্ন অন্যান্য কারকে বিভক্তিযুক্ত হওয়ার পূর্বে একটি বিশেষ রূপ পরিগ্রহ করে। সর্বনামের এ রূপটিকে বিভক্তিগ্রাহী রূপ বলা হয়। কর্তকারকে সর্বনামের মূল রূপটিই ব্যবহৃত হয় এবং একে প্রথমা বিভক্তিযুক্ত একবচন ধরা হয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১০.
অব্যয় পদের জন্য কোনটি সঠিক নয়?
  1. ক) সর্বদা অপরিবর্তনীয়
  2. খ) বাক্যের শোভা বর্ধন করে
  3. গ) বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়
  4. ঘ) বাংলা ভাষায় অব্যয় শব্দ চার প্রকার
সঠিক উত্তর:
ঘ) বাংলা ভাষায় অব্যয় শব্দ চার প্রকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলা ভাষায় অব্যয় শব্দ চার প্রকার
ব্যাখ্যা
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে- বাংলা, তৎসম এবং বিদেশী অব্যয় শব্দ। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১১.
সম্ভ্রমার্থে সর্বনামে কোনটি সংযোজিত হয়?
  1. ক) প্রত্যয়
  2. খ) উপসর্গ
  3. গ) চন্দ্রবিন্দু
  4. ঘ) বিসর্গ
সঠিক উত্তর:
গ) চন্দ্রবিন্দু
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রবিন্দু
ব্যাখ্যা
সম্ভ্রমার্থে সর্বনামে চন্দ্রবিন্দু সংযোজিত হয়।যেমনঃ তাদের(তুচ্ছার্থে)→তাঁদের(সম্ভ্রমার্থে)। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১২.
নিচের কোনটি বিদেশী অব্যয় শব্দ?
  1. ক) সদা
  2. খ) সুতরাং
  3. গ) বহুত
  4. ঘ) দৈবাৎ
সঠিক উত্তর:
গ) বহুত
উত্তর
সঠিক উত্তর:
গ) বহুত
ব্যাখ্যা

বাংলা ভাষায় (উত্স অনুযায়ী) তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে।
বাংলা অব্যয় শব্দঃ আর, আবার, ও, হাঁ, না ইত্যাদি।
তৎসম অব্যয় শব্দঃ যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি।
বিদেশী অব্যয় শব্দঃ আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৩.
উপাস্যের প্রতি সাধারণত ‘আপনি’ স্থানে কোন সর্বনাম যুক্ত হয়?
  1. ক) তুই
  2. খ) তুমি
  3. গ) তোমা
  4. ঘ) তিনি
সঠিক উত্তর:
খ) তুমি
উত্তর
সঠিক উত্তর:
খ) তুমি
ব্যাখ্যা
উপাস্যের প্রতি সাধারণত ‘আপনি’ স্থানে তুমি প্রযুক্ত হয়। যেমন- (উপাস্যের প্রতি ভক্ত) ‘প্রভু, তুমি রক্ষা কর এ দীন সেবকে।’ সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪.
অনুকার শব্দযোগে গঠিত অব্যয় শব্দ-
  1. ক) ছি ছি
  2. খ) ধিক ধিক
  3. গ) বেশ বেশ
  4. ঘ) কন কন
সঠিক উত্তর:
ঘ) কন কন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কন কন
ব্যাখ্যা

আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দু বার প্রয়োগঃ ছি ছি, ধিক ধিক, বেশ বেশ ইত্যাদি।
অনুকার শব্দযোগেঃ কুহু কুহু, গুন গুন, ঘেউ ঘেউ, শন শন, ছল ছল, কন কন ইত্যাদি।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৫.
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ বাক্যটিতে কোন ধরণের অব্যয় রয়েছে-
  1. ক) সংযোজক অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সংকোচক অব্যয়
  4. ঘ) অনুগামী সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর:
খ) বিয়োজক অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিয়োজক অব্যয়
ব্যাখ্যা
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- বাক্যটিতে রয়েছে বিয়োজক অব্যয়। এখানে কিংবা অব্যয়টি দুটো বাক্যাংশের বিয়োজক। বা, অথবা, নতুবা, না হয়, নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৬.
কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ-
  1. ক) আমি রাতে খাব না
  2. খ) আকাশে চাঁদ দেখি না
  3. গ) ছেলেটা কথা শোনে
  4. ঘ) আমি টিফিন খেয়েছি
সঠিক উত্তর:
ক) আমি রাতে খাব না
উত্তর
সঠিক উত্তর:
ক) আমি রাতে খাব না
ব্যাখ্যা
যে ক্রিয়ার কর্ম পদ আছে তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সর্কমক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমনঃ ছেলেটি হাসে। কী ‘হাসে’ বা ‘কাকে হাসে’ প্রশ্ন করলে কোনো উত্তর হয় না। কাজেই ‘হাসে’ ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে। যেমনঃ অকর্মক : আমি রাতে খাব না। সকর্মক : আমি রাতে ভাত খাব না। অকর্মক : আমি চোখে দেখি না। সকর্মক : আকাশে চাঁদ দেখি না। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৭.
মরি মরি ! কী রূপমাধুরী!” বাক্যটির অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
  1. ক) যন্ত্রণা
  2. খ) বিরক্তি
  3. গ) সম্মতি
  4. ঘ) উচ্ছ্বাস
সঠিক উত্তর:
ঘ) উচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উচ্ছ্বাস
ব্যাখ্যা

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীন ভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন-
উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী রূপমাধুরী!
স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে :হ্যাঁ, আমি যাব। না, আমি যাব না।
সূত্র- এসএসসি বাংলা দ্বিতীয় পত্র(উন্মুক্ত)।

১৮.
যে অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের বলে-
  1. ক) বাক্যালংকার অব্যয়
  2. খ) অনন্বয়ী অব্যয়
  3. গ) অনুকার অব্যয়
  4. ঘ) পদান্বয়ী অব্যয়
সঠিক উত্তর:
ঘ) পদান্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদান্বয়ী অব্যয়
ব্যাখ্যা
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে। যেমন- ধন অপেক্ষা মান বড় (‘অপেক্ষা’ অনুসর্গ অব্যয়)। ওকে দিয়ে এ কাজ হবে না (‘দিয়ে’ অনুসর্গ অব্যয়)। অনুসর্গ অব্যয় দুই প্রকার। যথা- বিভক্তিসূচক অব্যয় এবং বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৯.
নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি?
  1. ক) ছেলে মেয়েরা শুয়ে পড়ল
  2. খ) ঘটনাটা শুনে রাখ
  3. গ) তিনি বলতে লাগলেন
  4. ঘ) শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
সঠিক উত্তর:
গ) তিনি বলতে লাগলেন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিনি বলতে লাগলেন
ব্যাখ্যা

একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে
তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন-
তাগিত দেওয়া অর্থে : ঘটনাটা শুনে রাখ।
নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।
কার্যসমাপ্তি অর্থে : ছেলে মেয়েরা শুয়ে পড়ল।
আকস্মিকতা অর্থে : সাইরেন বেজে উঠল।
অভ্যস্ততা অর্থে : শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।
অনুমোদন অর্থে : এখন যেতে পার।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২০.
‘যত গর্জে তত বর্ষে না।’—বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ক) ত প্রত্যয়ান্ত
  2. খ) পদান্বয়ী
  3. গ) বাক্যালংকার
  4. ঘ) নিত্য সম্বন্ধীয়
সঠিক উত্তর:
ঘ) নিত্য সম্বন্ধীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিত্য সম্বন্ধীয়
ব্যাখ্যা
কতকগুলো যুগ্ম শব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত। যেমনঃ যথা-তথা, যখন-তখন, যেমন-তেমন, যে রূপ- সে রূপ ইত্যাদি। উদাহরণ- যথা ধর্ম তথা জয়। যত গর্জে তত বর্ষে না। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২১.
ক্রিয়ার ভাব বা ধরন কত প্রকার?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
গ) চার
উত্তর
সঠিক উত্তর:
গ) চার
ব্যাখ্যা

ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার-
ক. নির্দেশক ভাব
খ. সাপেক্ষ ভাব
গ. অনুজ্ঞা ভাব
ঘ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২২.
‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’—এখানে অব্যয়টি ব্যবহৃত হয়েছে?
  1. ক) সাকল্য অর্থে
  2. খ) হতাশা জ্ঞাপনে
  3. গ) বিরক্তি প্রকাশে
  4. ঘ) বিড়ম্বনা প্রকাশে
সঠিক উত্তর:
গ) বিরক্তি প্রকাশে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরক্তি প্রকাশে
ব্যাখ্যা
‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’—এখানে অব্যয়টি ব্যবহৃত হয়েছে বিরক্তি প্রকাশে। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৩.
নিচের কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
  1. ক) সে একটু হাসুক
  2. খ) তার মঙ্গল হোক
  3. গ) সদা সত্য কথা বলবে
  4. ঘ) পরিশ্রম করলে সফল হবে
সঠিক উত্তর:
গ) সদা সত্য কথা বলবে
উত্তর
সঠিক উত্তর:
গ) সদা সত্য কথা বলবে
ব্যাখ্যা

আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। ভবিষ্যৎ কালের অনুজ্ঞা-
আদেশ : সদা সত্য কথা বলবে।
সূত্র- এসএসসি বাংলা দ্বিতীয় পত্র(উন্মুক্ত)।

২৪.
‘জলধি’ উৎস অনুসারে কোন ধরনের শব্দ?
  1. ক) রূঢ়ি
  2. খ) যোগরূঢ়
  3. গ) তৎসম
  4. ঘ) অর্ধ-তৎসম
সঠিক উত্তর:
গ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম
ব্যাখ্যা
উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যথা- ১. তৎসম শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ = তার, সম = সমান] তার সমান। এখানে ‘তার’ বলতে ‘সংস্কৃত’র সমান বোঝানো হয়েছে। অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ সরাসরি এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ- চন্দ্র, সূর্য, ধর্ম, বৃক্ষ, মানব, পুত্র, রাত্রি, পর্বত, ভূমি, সিংহ, তাপসী, প্রশ্ন, পাত্র, জলধি ইত্যাদি।
সূত্র- এসএসসি বাংলা দ্বিতীয় পত্র(উন্মুক্ত)।
২৫.
‘আজ’ কোন ধরনের শব্দ-
  1. ক) দেশী
  2. খ) তদ্ভব
  3. গ) তৎসম
  4. ঘ) অর্ধ-তৎসম
সঠিক উত্তর:
খ) তদ্ভব
উত্তর
সঠিক উত্তর:
খ) তদ্ভব
ব্যাখ্যা

তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ- তৎসম > প্রাকৃত > তদ্ভবঃ চন্দ্র > চান্দ > চাঁদ; হস্ত > হত্থ > হাত; অদ্য > অজ্জ > আজ ইত্যাদি। সূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২৬.
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ নয়?
  1. ক) খিদে
  2. খ) নেমন্তন্ন
  3. গ) পিরিতি
  4. ঘ) বধূ
সঠিক উত্তর:
ঘ) বধূ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বধূ
ব্যাখ্যা
যেসব শব্দ সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় অর্ধ-তৎসম শব্দ। উদাহরণ- খিদে, নেমন্তন্ন, পিরিতি, কেষ্ট, গিন্নি, চন্দর, জ্যোছনা, পত্তর, ছেরাদ্দ, বহূ ইত্যাদি। এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত ক্ষুধা, নিমন্ত্রণ, প্রীতি, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, জ্যোৎস্না, পত্র, শ্রাদ্ধ, বধূ শব্দ থেকে আগত। সূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(ড. সৌমিত্র শেখর) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৭.
‘ওরে বাছা, দেখতে পারি নে তোর দুঃখ’ বাক্যটিতে ‘বাছা’ শব্দটি-
  1. ক) দেশী
  2. খ) তৎসম
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) খাঁটি বাংলা শব্দ
সঠিক উত্তর:
ঘ) খাঁটি বাংলা শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খাঁটি বাংলা শব্দ
ব্যাখ্যা

তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ- তৎসম > প্রাকৃত > তদ্ভবঃ চন্দ্র > চান্দ > চাঁদ; হস্ত > হত্থ > হাত; অদ্য > অজ্জ > আজ; বৎস > বচ্ছ > বাছা ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলে। সূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২৮.
‘পেট’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) কোলভাষা
  2. খ) মুন্ডারী ভাষা
  3. গ) তামিল ভাষা
  4. ঘ) পাঞ্জাবি ভাষা
সঠিক উত্তর:
গ) তামিল ভাষা
উত্তর
সঠিক উত্তর:
গ) তামিল ভাষা
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের(যেমনঃ কোল, মুন্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে।এ সব শব্দকে দেশী শব্দ নামে অভহিত করা হয়। অনেক সময় এ সব শব্দের মূল নির্ধারণ করা যায় না ; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমনঃ কুড়ি(বিশ)-কোলভাষা; পেট(উদর)-তামিল ভাষা; চুলা(উনুন)-মুন্ডারী ভাষা। এ রূপ-কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশী শব্দ বাংলায় ব্যবহৃত হয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৯.
ধর্মসংক্রান্ত আরবি শব্দ কোনটি?
  1. ক) আলেম
  2. খ) ঈদ
  3. গ) নামায
  4. ঘ) কোরবানি
সঠিক উত্তর:
ঘ) কোরবানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরবানি
ব্যাখ্যা
ধর্মসংক্রান্ত আরবি শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩০.
‘হাজার’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে -
  1. ক) দেশী
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা

ফারসি শব্দঃ ‘হাজার’ ফারসি শব্দ। সূত্র-অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশত, রোযা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি হাঙ্গামা ইত্যাদি। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৩১.
‘ম্যালেরিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) মেক্সিকান
  2. খ) ইতালিয়ান
  3. গ) জার্মান
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ম্যালেরিয়া' ইতালিয়ান শব্দ।
• 'ম্যালেরিয়া' অর্থ:
মানবদেহে অ্যানোফিলিস মশাবাহিত জীবাণু সংক্রমণের ফলে পালা করে আসে এমন জ্বর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩২.
‘কুইনাইন’ শব্দটি কোন দেশ থেকে আগত?
  1. ক) জার্মান
  2. খ) পেরু
  3. গ) মেক্সিকো
  4. ঘ) অস্ট্রেলীয়া
সঠিক উত্তর:
খ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরু
ব্যাখ্যা

‘কুইনাইন’ শব্দটি পেরু থেকে আগত।
জার্মান শব্দ-নাৎসি
মেক্সিকান শব্দ-চকোলেট
অস্ট্রেলীয় শব্দ-বুমেরাং, ক্যাঙারু
সূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

তবে, কথা থেকে যায়। উপরের প্রশ্নটার ক্ষেত্রেও একই ঝামেলা আছে।
যদি বলা হয় এই শব্দটির উৎস কি? তাহলে বলা যায়, পেরু হয়ে স্প্যানিশ হয়ে তারপর ইংরেজিতে এসেছে। কিন্তু, এই শব্দটিও বাংলা ভাষায় মূলত ইংরেজি থেকে এসেছে। মূল পরীক্ষায় যেভাবে আসে তার উপর নির্ভর করে উত্তর করুন।
৩৩.
থেকে থেকে শিশুটি কাঁদছে’ এখানে বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে-
  1. ক) ভাবের প্রগাঢ়তা বোঝাতে
  2. খ) কালের বিস্তার বোঝাতে
  3. গ) আধিক্য বোঝাতে
  4. ঘ) পৌনঃপুনিকতা বোঝাতে
সঠিক উত্তর:
খ) কালের বিস্তার বোঝাতে
উত্তর
সঠিক উত্তর:
খ) কালের বিস্তার বোঝাতে
ব্যাখ্যা
থেকে থেকে শিশুটি কাঁদছে’ এখানে বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে কালের বিস্তার বোঝাতে। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩৪.
বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?
  1. ক) সংস্কৃত
  2. খ) উর্দু
  3. গ) হিন্দি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
গ) হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
গ) হিন্দি
ব্যাখ্যা
তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি অর্থাৎ ১ থকে ৪ পর্যন্ত (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি শব্দগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩৫.
“তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ।” বাক্যটির যোগ্যতা বিনষ্ট হওয়ার কারণ-
  1. ক) অপ্রচলিত শব্দ
  2. খ) বাহুল্য-দোষ
  3. গ) গুরুচন্ডালী দোষ
  4. ঘ) উপমার ভুল প্রয়োগ
সঠিক উত্তর:
ক) অপ্রচলিত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) অপ্রচলিত শব্দ
ব্যাখ্যা
অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন- তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ। (এখানে শব্দটি চাতুরী বা মায়া অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু বাংলায় প্রপঞ্চ শব্দটি অপ্রচলিত)। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩৬.
সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ কয়টি?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে- আকাঙ্ক্ষা, আসত্তি, ও যোগ্যতা। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩৭.
গুরুচন্ডালী দোষে দুষ্ট শব্দ কোনটি?
  1. ক) ঘোড়ার গাড়ি
  2. খ) অশ্বশকট
  3. গ) শবদাহ
  4. ঘ) মড়াদাহ
সঠিক উত্তর:
ঘ) মড়াদাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মড়াদাহ
ব্যাখ্যা
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ ঘটলে যে দোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় গুরুচন্ডালী দোষ। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। যেমন- গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, অশ্বশকট, শবদাহ, মড়াপোড়া প্রভৃতি হলো তৎসম শব্দ। গঠন ও অর্থের দিক থেকে এসব শব্দের কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় যথাক্রমে গরুর শকট, শবপোড়া, মড়াদাহ; তাহলে দেশীয় শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন ঘটে এবং তাতে শব্দ গুরুচন্ডালী দোষে দুষ্ট হয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
৩৮.
‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ বাক্যটিতে রয়েছে-
  1. ক) বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
  2. খ) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
  3. গ) ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
ব্যাখ্যা
আশ্রিত খন্ডবাক্য ৩ প্রকার।
যথা -
১. বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
২. বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য
৩. ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য

‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ বাক্যটিতে রয়েছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য (Adjective clause)। যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। 

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
৩৯.
“তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি” বাক্যটিতে রয়েছে-
  1. ক) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
  2. খ) বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
  3. গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
  4. ঘ) ক্রিয়া বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
ব্যাখ্যা
যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য বলে। “তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি” বাক্যটিতে ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য রয়েছে। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৪০.
নিচের কোনটি মিশ্র বাক্য?
  1. ক) আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
  2. খ) যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
  3. গ) দোষ স্বীকার কর, তোমাকে কোনো শাস্তি দেব না।
  4. ঘ) সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি।
সঠিক উত্তর:
খ) যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
উত্তর
সঠিক উত্তর:
খ) যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
ব্যাখ্যা

যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ বাক্য দুটোর প্রথমটির পূর্বে ‘যদি’ কিংবা ‘যদিও’ এবং দ্বিতীয়টির পূর্বে ‘তা হলে’ (তাহা হইলে) কিংবা ‘তথাপি’ অব্যয় গুলো ব্যবহার করতে হয়। যেমন-
যৌগিক বাক্যঃ তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
মিশ্র বাক্যঃ যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৪১.
‘রুম ঝুমঝুম মঞ্জীরে বাজে কঙ্কণ মণিবন্ধে’- বাক্যে ‘মণিবন্ধ’ এর সম্প্রসারিত রূপ-
  1. ক) হাতের চতুর্থ আঙ্গুল
  2. খ) হাতের কব্জি
  3. গ) হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ
  4. ঘ) হাতের কব্জি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত
সঠিক উত্তর:
খ) হাতের কব্জি
উত্তর
সঠিক উত্তর:
খ) হাতের কব্জি
ব্যাখ্যা
মণিবন্ধ[মোনিবন্‌ধো] (বিশেষ্য) হাতের কবজি (রুম ঝুমঝুম মঞ্জীর বাজে কঙ্কণ মণিবন্ধে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মণি+বন্ধ}। সূত্র- অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।
৪২.
কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ভালো, তাই হোক
  2. খ) তোমার ভালো হোক
  3. গ) পরের ভালো দেখতে পারে না
  4. ঘ) ভালো কথা, তোমার বাড়ি তৈরির কি হলো
সঠিক উত্তর:
খ) তোমার ভালো হোক
উত্তর
সঠিক উত্তর:
খ) তোমার ভালো হোক
ব্যাখ্যা

‘ভালো’ এর বিভিন্ন রূপ-
বিশেষ্য রূপেঃ তোমার ভালো হোক।
বিশেষণ রূপেঃ পরের ভালো দেখতে পারে না।
অব্যয় রূপেঃ ভালো, তাই হোক; ভালো কথা, তোমার বাড়ি তৈরির কি হলো।
সূত্র- অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।

৪৩.
তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য-
  1. ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
  2. খ) উন্নত মুদ্রণ যন্ত্র
  3. গ) অনুবাদক প্রোগ্রাম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৪.
DOCSIS এর পূর্ণরূপ কি?
  1. ক) Data Over Cable Service Interface Specification
  2. খ) Data Over able Security Internet Std
  3. গ) Data over cable Secure International Stds
  4. ঘ) Data Over Cable Service internet Standard
সঠিক উত্তর:
ক) Data Over Cable Service Interface Specification
উত্তর
সঠিক উত্তর:
ক) Data Over Cable Service Interface Specification
ব্যাখ্যা
Data Over Cable Service Interface Specification is an international telecommunications standard that permits the addition of high-bandwidth data transfer to an existing cable television system.
৪৫.
Wi-fi এর পূর্ণরূপ কি?
  1. ক) Wireless Fidelity
  2. খ) Worldwide Fare
  3. গ) Worldwide Fidelity
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
ক) Wireless Fidelity
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ-- Wireless Fidelity। ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৬.
আইফোনের প্রস্তুতকারক হলো -
  1. ক) আইবিএম
  2. খ) মাইক্রোসফট
  3. গ) অ্যাপল কম্পিউটার
  4. ঘ) সনি
সঠিক উত্তর:
গ) অ্যাপল কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাপল কম্পিউটার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৭.
নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয়, তাকে বলে-
  1. ক) Server
  2. খ) Client
  3. গ) Mainframe
  4. ঘ) Fiber optic
সঠিক উত্তর:
ক) Server
উত্তর
সঠিক উত্তর:
ক) Server
ব্যাখ্যা
নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাকে সার্ভার বলে।
৪৮.
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
  1. ক) মরফোলজী
  2. খ) টেকনোলজী
  3. গ) নিউরোলজী
  4. ঘ) টপোলজী
সঠিক উত্তর:
ঘ) টপোলজী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টপোলজী
ব্যাখ্যা
টপোলজী হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থান এবং সংযোগ বিন্যাসের কাঠামো। একে নেটওয়ার্কের সংগঠন বা আর্কিটেকচার হিসেবে ও অবহিত করা হয়।
৪৯.
ল্যান তৈরী করার জন্য নিচের কোন যন্ত্রাংশটি প্রয়োজন?
  1. ক) স্পিকার
  2. খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  3. গ) রম
  4. ঘ) গ্রাফিক্স কার্ড
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ব্যাখ্যা
সাধারণত কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেয়ার জন্য একটি বিশেষ ইন্টারফেসের দরকার পড়ে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড এই ইন্টারফেসের কাজ করে। এই নেটওয়ার্ক এডাপ্টার যেকোন মিডিয়ার জন্য কম্পিউটারকে কানেক্ট করার সুযোগ দিতে পারে।
৫০.
প্রত্যন্ত অঞ্চল হতে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন ধরনের সংযোগ প্রয়োজন হয়?
  1. ক) Dial up
  2. খ) Wifi
  3. গ) Cable
  4. ঘ) DSL
সঠিক উত্তর:
ক) Dial up
উত্তর
সঠিক উত্তর:
ক) Dial up
ব্যাখ্যা
ফোনলাইন থেকে যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় তাকে ডায়াল-আপ বলা হয়। এখানে মডেম কম্পিউটার ও ফোনলাইনের সাথে সংযুক্ত করে এবং ডাটা আদান-প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে।
৫১.
HTTP 404 কি ধরনের সতর্ক বার্তা?
  1. ক) সার্ভার বন্ধ
  2. খ) সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেসে
  3. গ) পেইজ পাওয়া যাচ্ছে না
  4. ঘ) সার্ভার পাওয়া যাচ্ছে না
সঠিক উত্তর:
গ) পেইজ পাওয়া যাচ্ছে না
উত্তর
সঠিক উত্তর:
গ) পেইজ পাওয়া যাচ্ছে না
ব্যাখ্যা

100 Continue
101 Switching Protocols
102 Processing
200 OK
201 Created
202 Accepted
203 Non-authoritative Information
204 No Content
300 Multiple Choices
301 Moved Permanently
302 Found
303 See Other
304 Not Modified
305 Use Proxy
307 Temporary Redirect
308 Permanent Redirect
400 Bad Request
401 Unauthorized
402 Payment Required
403 Forbidden
404 Not Found
405 Method Not Allowed
406 Not Acceptable
407 Proxy Authentication Required
408 Request Timeout
409 Conflict
410 Gone
411 Length Required
412 Precondition Failed
413 Payload Too Large
414 Request-URI Too Long
415 Unsupported Media Type
416 Requested Range Not Satisfiable
417 Expectation Failed
418 I'm a teapot
421 Misdirected Request
422 Unprocessable Entity
423 Locked
500 Internal Server Error
501 Not Implemented
502 Bad Gateway
503 Service Unavailable
504 Gateway Timeout
505 HTTP Version Not Supported
506 Variant Also Negotiates
507 Insufficient Storage
508 Loop Detected
510 Not Extended
511 Network Authentication Required
599 Network Connect Timeout Error

৫২.
নিচের কোন কোডটি বাংলাদেশের টপ লেভেল ডোমেইন নির্দেশ করে?
  1. ক) .bd
  2. খ) .com
  3. গ) .bon
  4. ঘ) .bn
সঠিক উত্তর:
ক) .bd
উত্তর
সঠিক উত্তর:
ক) .bd
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৩.
ইমেইল ঠিকানায় ডোমেইন নামের সর্বশেষ অংশটিকে কী বলা হয়?
  1. ক) ISP
  2. খ) TLD
  3. গ) HTD
  4. ঘ) WWW
সঠিক উত্তর:
খ) TLD
উত্তর
সঠিক উত্তর:
খ) TLD
ব্যাখ্যা
কোন ডোমেইনের সর্বশেষ অংশটিকে টপ লেভেল ডোমেইন বা TLD বলে।
৫৪.
কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. ক) গুগল
  2. খ) ইয়াহু
  3. গ) পিপিলিকা
  4. ঘ) লিংকইন
সঠিক উত্তর:
ঘ) লিংকইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিংকইন
ব্যাখ্যা
কোন ব্যাখা যোগ করা হয়নি।
৫৫.
নিচের কোনটি সামাজিক যোগাযোগের সাইট?
  1. ক) টুইটার
  2. খ) গুগল
  3. গ) সুপারবাগ
  4. ঘ) ফ্লিকার
সঠিক উত্তর:
ক) টুইটার
উত্তর
সঠিক উত্তর:
ক) টুইটার
ব্যাখ্যা
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। যেখানে ব্যবহারকারীদের সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
৫৬.
ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেয়াকে কী বলে?
  1. ক) Browsing
  2. খ) Chatting
  3. গ) Searching
  4. ঘ) Hacking
সঠিক উত্তর:
ঘ) Hacking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hacking
ব্যাখ্যা
কোন ব্যক্তির অনুমতি ছাড়া যদি অন্য কোন ব্যক্তির অ্যাকাউন্টে বা নেটওয়ার্কে বা কম্পিউটারে প্রবেশ করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করা, মুছে ফেলা বা এমন কোনভাবে পরিবর্তন করা যা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক হয়, তাহলে তাকে হ্যাকিং বলা হয়।
৫৭.
SWIFT কি?
  1. ক) একটি ব্যাংকিং পদ্ধতি
  2. খ) অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম
  3. গ) একটি ব্যাংক সমিতি
  4. ঘ) একটি ক্রেডিট রেটিং পদ্ধতি
সঠিক উত্তর:
খ) অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম
ব্যাখ্যা
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম। বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য। এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে।
৫৮.
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন চালু হয় কত সালে?
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড (এইচবিটিএল) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে।
৫৯.
HTML কখন ব্যবহার করা হয়?
  1. ক) গ্রাফিক্স ডিজাইনে
  2. খ) ওয়েব সাইট ডিজাইনে
  3. গ) ওয়েব পেজ ডিজাইনে
  4. ঘ) টেবিল ডিজাইনে
সঠিক উত্তর:
গ) ওয়েব পেজ ডিজাইনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়েব পেজ ডিজাইনে
ব্যাখ্যা
HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মুলত ওয়েবপেইজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। HTML একটি ওয়েব পেইজের গঠন বর্ণনা করে।
৬০.
Bluetooth সাধারনত কোন ধরনের নেটওয়ার্ক তৈরী করে?
  1. ক) PAN
  2. খ) MAN
  3. গ) WAN
  4. ঘ) LAN
সঠিক উত্তর:
ক) PAN
উত্তর
সঠিক উত্তর:
ক) PAN
ব্যাখ্যা
Bluetooth is a wireless technology standard used for exchanging data between fixed and mobile devices over short distances using short-wavelength UHF radio waves in the industrial, scientific and medical radio bands, from 2.402 GHz to 2.480 GHz, and building personal area networks (PANs).
৬১.
একটি ওয়েবপেজ রিলোড করার জন্য, ওয়েব ব্রাউজিংয়ে কোন বোতাম চাপা উচিত?
  1. ক) Redo
  2. খ) Undo
  3. গ) Refresh
  4. ঘ) Ctrl
সঠিক উত্তর:
গ) Refresh
উত্তর
সঠিক উত্তর:
গ) Refresh
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬২.
সবচেয়ে বেশি ব্যবহৃত HTTP নিচের কোনটি?
  1. ক) POST and GET
  2. খ) PRE and REPLY
  3. গ) PUT and POST
  4. ঘ) DELETE and GET
সঠিক উত্তর:
ক) POST and GET
উত্তর
সঠিক উত্তর:
ক) POST and GET
ব্যাখ্যা
HTTP তে অনেক গুলো মেথড আছে যেমনঃ GET, POST, PUT, DELETE, CONNECT, TRACE, PATCH এগুলোর মধ্য GET এবং POST মেথড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
৬৩.
125.101.15.124 আইপি এড্রেসটি কোন ধরনের?
  1. ক) Class A
  2. খ) Class B
  3. গ) Class C
  4. ঘ) Class D
সঠিক উত্তর:
ক) Class A
উত্তর
সঠিক উত্তর:
ক) Class A
ব্যাখ্যা

Class A = 1.0.0.1 to 126.255.255.254
Class B =  128.1.0.1 to 191.255.255.254
Class C =  192.0.1.1 to 223.255.254.254
Class D = 224.0.0.0 to 239.255.255.255

৬৪.
Chorki.com কি?
  1. ক) সামাজিক যোগাযোগ সাইট
  2. খ) ওয়েব ব্রাউজার
  3. গ) সার্চ ইঞ্জিন
  4. ঘ) ই-কমার্স সাইট
সঠিক উত্তর:
গ) সার্চ ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা
ওয়েব সার্চ ইঞ্জিন হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম। অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে। গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
৬৫.
Ethernet কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. ক) IEEE 802.3
  2. খ) IEEE 801.3
  3. গ) IEEE 803.2
  4. ঘ) IEEE 801.2
সঠিক উত্তর:
ক) IEEE 802.3
উত্তর
সঠিক উত্তর:
ক) IEEE 802.3
ব্যাখ্যা
Ethernet is a family of computer networking technologies commonly used in local area networks (LAN), metropolitan area networks (MAN) and wide area networks (WAN). It was commercially introduced in 1980 and first standardized in 1983 as IEEE 802.3
৬৬.
ফাইল ট্রান্সফারের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) HTTP
  2. খ) HTML
  3. গ) FTP
  4. ঘ) SMTP
সঠিক উত্তর:
গ) FTP
উত্তর
সঠিক উত্তর:
গ) FTP
ব্যাখ্যা
FTP- File Transfer Protocol নেটওয়ার্কে ফাইল আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি।