পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'আমি কিংবদন্তির কথা বলছি' কাব্যগ্রন্থটি কার?
  1. অন্নদাশঙ্কর রায়
  2. আবু জাফর ওবায়দুল্লাহ
  3. এস ওয়াজেদ আলী
  4. আবদুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থঃ
- সাতনরী হার,
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি চলচ্চিত্রে রূপ দেন-
  1. ঋতুপর্ণ ঘোষ
  2. গৌতম ঘোষ
  3. অদ্বৈত মল্লবর্মণ
  4. ঋত্বিক ঘটক
ব্যাখ্যা

- তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।
- উপন্যাসটি ৪ খণ্ডে বিভক্ত।
- উপন্যাসটি মৎস্যজীবী মানুষের জীবন কাহিনী বা ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের দুঃখ-দুর্দশার সাধারণ কাহিনীকে তুলে ধরা হয়েছে‌।
- ঋত্বিক ঘটকের পরিচালনায় ১৯৭৩ সালে উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপায়িত করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
আহমদ ছফার উপন্যাস-
  1. পালাবদল
  2. সূর্য তুমি সাথী
  3. অসমাপিকা
  4. পরিত্যক্ত স্বামী
ব্যাখ্যা

• আহমদ ছফা রচিত উপন্যাসঃ
- সূর্য তুমি সাথী,
- ওঙ্কার (উনসত্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস),
- একজন আলী কেনানের উত্থান-পতন,
- মরণবিলাস,
- গাভী বিত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি।
• অসমাপিকা উপন্যাসের রচয়িতা অন্নদাশঙ্কর রায়।
• পরিত্যক্ত স্বামী উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
• পালাবদল অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'পলাশী থেকে ধানমণ্ডি' গ্রন্থটি কার লেখা?
  1. আবুল ফজল
  2. আবদুল গাফ্ফার চৌধুরী
  3. আহমদ শরীফ
  4. আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা

• আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
• তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
• স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- কৃষ্ণপক্ষ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'সংকর সংকীর্তন' উপন্যাসটি কার?
  1. কাজী ইমদাদুল হক
  2. আবু জাফর শামসুদ্দীন
  3. কাজী আব্দুল ওদুদ
  4. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা

• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসঃ
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা ও
- সংকর সংকীর্তন।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- দেয়াল,
- প্রপঞ্চ
- পরিত্যক্ত স্বামী ইত্যাদি।
উৎসঃ: বাংলাপিডিয়া।

.
'আয়নায় বন্ধুর মুখ' কার রচিত গ্রন্থ?
  1. আবদুল গাফ্ফার চৌধুরী
  2. কাজী ইমদাদুল হক
  3. আবদুল্লাহ আল মামুন
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা

• আব্দুল্লাহ আল মামুন একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক।
• আবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে।
• তিনি এ নাটকটি রচনা করেন মূলত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, মামুন ‘শপথ’ রচনার আগে ‘নিয়তির পরিহাস’, ‘বিন্দু বিন্দু রং’ শীর্ষক দুটো মৌলিক নাটক ছাড়া ক্রিস্টোফার মার্লোর ‘ডক্টর ফস্টাস’ বাংলায় অনুবাদ করেছিলেন।
• এছাড়াও তিনি নাট্যনিরীক্ষা করতে গিয়ে ‘ঋতুরাজ’ শীর্ষক এক কাব্যনাটক রচনা করেছিলেন।
• তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- আয়নায় বন্ধুর মুখ,
- সুবচন নির্বাসনে,
- এখনও দুঃসময়,
- এবার ধরা দাও,
- সেনাপতি,
- অরক্ষিত মতিঝিল,
- ক্রসরোড ক্রস ফায়ার,
- এখনও ক্রীতদাস,
- শাহজাদীর কালো নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- আমাদের সন্তানেরা,
- কোকিলারা,
- মাইক মাস্টার,
- মেরাজ ফকিরের মা,
- মেহেরজান আরেকবার ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'ফোঁড়া' গল্পের রচয়িতা কে?
  1. আবুল মনসুর আহমদ
  2. কাজী আব্দুল ওদুদ
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা

• 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
• এই গ্রন্থে পাঁচটি গল্প সংকলিত হয়েছেঃ
- প্রেমের গপ্পো,
- ফোঁড়া,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- কান্না,
- রেইনকোট।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'নিশুতি রাতের গাথা' উপন্যাসের রচয়িতা-
  1. আব্দুল ওদুদ
  2. আনোয়ার পাশা
  3. ইব্রাহিম খাঁ
  4. অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা

• আনোয়ার পাশা রচিত উপন্যাসঃ
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কোনটি আবু ইসহাকের গল্প?
  1. সূর্য দীঘল বাড়ি
  2. জাল
  3. পদ্মার পলিদ্বীপ
  4. হারেম
ব্যাখ্যা

- হারেম আবু ইসহাক রচিত একটি গল্প।
- তাঁর রচিত উপন্যাসঃ
• পদ্মার পলিদ্বীপ,
• সূর্য দীঘল বাড়ি,
• জাল।
- তাঁর রচিত গল্পঃ মহাপতঙ্গ।
- জোঁক তাঁর রচিত একটি ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
'আসমানী পর্দা' গল্পগ্রন্থটি কার লেখা?
  1. কাজী ইমদাদুল হক
  2. আবুল মনসুর আহমদ
  3. এস ওয়াজেদ আলী
  4. আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা

• আবুল মনসুর আহমেদ রচিত গল্পগ্রন্থঃ
- ফুড কনফারেন্স
- আয়না,
- আসমানী পর্দা।
• তাঁর রচিত উপন্যাসঃ
- সত্য মিথ্যা,
- জীবনক্ষুধা,
- আবে হায়াত।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১১.
'সৌন্দর্য' শব্দটি গঠিত হয়েছে-
  1. সমাসযোগে
  2. উপসর্গযোগে
  3. সন্ধিযোগে
  4. প্রত্যয়যোগে
ব্যাখ্যা

• সুন্দর + ষ্ণ্য = সৌন্দর্য,
• সৌন্দর্য শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় 'ষ্ণ্য' যোগে গঠিত হয়েছে।
• তাই শব্দটি গঠিত হয়েছে প্রত্যয়যোগে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১২.
বাংলা বর্ণমালায় উষ্মধ্বনি কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

- বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে -
উষ্মধ্বনি ৩টি - স্‌, শ্‌, হ্‌।

- বাংলা ভাষার ব্যাকরণে ও নির্মিতি, নবম-দশম শ্রেণির ২০২৩ সংস্করণের বই অনুসারে,
উষ্মধ্বনি ৩টি - স্‌, শ্‌, হ্‌।।

১৩.
তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ নয়-
  1. উজবুক
  2. কার্তুজ
  3. সওগাত
  4. কোর্মা
ব্যাখ্যা

• তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- বাবা,
- উজবুক,
- কাঁচি,
- কাবু,
- কুর্নিশ,
- কুলি (মজুর),
- কোর্মা,
- খাতুন,
- চকমক,
- তালাশ,
- তােপ,
- বন্দুক,
- বাবুর্চি,
- বেগম,
- মুচলেকা,
- লাশ,
- সওগাত,
- চাকর,
- চাকু,
- তোপ ইত্যাদি।

• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- কুপন,
- ডিপো,
- রেস্তোরাঁ,
- আঁতেল,
- কার্তুজ,
- ওলন্দাজ,
- দিনেমার,
- কাফে,
- আঁতাত,
- বুর্জোয়া,
- রেনেসাঁস ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

 
১৪.
কোনটি ভাষার মৌলিক অংশ নয়?
  1. ধ্বনি
  2. শব্দ
  3. বচন
  4. বাক্য
ব্যাখ্যা

• প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। যথা-
- ধ্বনি,
- শব্দ,
- বাক্য ও
- অর্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. মায়াবী
  2. নীলিমা
  3. মেধাবী
  4. কারিগর
ব্যাখ্যা

• কারিগর শব্দের গর (গর > কর) ফারসি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• এরূপ কিছু শব্দ- বাজিকর, সওদাগর ইত্যাদি।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়ঃ
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী
- মায়া + বিন = মায়াবী
- যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।
- নীলিমা = নীল + ইমন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৬.
বাংলা বর্ণমালায় যুগ্ম স্বরধ্বনি কয়টি?
  1. ২৫টি
  2. ৭টি
  3. ১০টি
  4. ২টি
ব্যাখ্যা

যৌগিক স্বরধ্বনিঃ
পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরুপে উচ্চারিত হয়। এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলে।
যেমনঃ
- অ + ই = অই (বই)
- অ + এ = অয় (বয়, ময়না)

- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা - পঁচিশটি
- বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ রয়েছে - ঐ এবং ঔ।
- অন্য যৌগিক স্বরগুলোর চিহ্নস্বরূপ কোনো বর্ণ নেই।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
'আমি সব সময় অখন্ড বাংলার পক্ষপাতী' উক্তিটি ছিল-
  1. ফজলুল হকের
  2. খাজা নাজিমুদ্দিনের
  3. খান ভাসানীর
  4. শহীদ সোহরাওয়ার্দীর
ব্যাখ্যা

- 'আমি সব সময় অখন্ড বাংলার পক্ষপাতী' উক্তিটি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর।
- ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগ এবং এর পাশাপাশি বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পণ্ডিত জওহরলাল নেহেরু এবং সরদার বল্লভ ভাই প্যাটেলসহ অনেক কংগ্রেস নেতাও ধর্মের ভিত্তিতে দেশ ভাগের সিদ্ধান্তকে মেনে নিন।
- বাঙালি জাতির এ দুঃসময়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও অবিভক্ত বাংলার সে সময়ের মুসলিম লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল হাশিম ধর্মের ভিত্তিতে বাংলা প্রদেশকে বিভক্তির বিরোধিতা করেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৮.
মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক-
  1. জোসেফ স্ট্যালিন
  2. উড্রো উইলসন
  3. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  4. ড. অমর্ত্য সেন
ব্যাখ্যা

- মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক ড. অমর্ত্য সেন।
- জাতিসংঘের ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক-২০২০ এ শীর্ষ দেশ নরওয়ে। বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
উৎসঃ ইউএনডিপির ওয়েবসাইট।

১৯.
'সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।' সংজ্ঞাটি কার?
  1. কউফম্যান
  2. মার্টিন মিনোগ
  3. সক্রেটিস
  4. ম্যাককরনী
ব্যাখ্যা

- সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককরনী।
- তাঁর মতে, ''সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়''।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২০.
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের-
  1. ইতিবাচক
  2. নেতিবাচক
  3. সম্পূরক
  4. সাংঘর্ষিক
ব্যাখ্যা

- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের সম্পূরক।
- আইন, রাষ্ট্র, সুশাসন প্রভৃতির মূলভিত্তি হচ্ছে মূল্যবোধ।
- সুশাসন ও মূল্যবোধ শিক্ষার ধারণা উভয়ই মানবজাতির জন্য ইতিবাচক।
- সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই মূল্যবোধ ও সুশাসনের উপাদান।