পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
কোনটি কোলন ড্যাস চিহ্ন?
  1. (—)
  2. (;)
  3. (:-)
  4. (:)
সঠিক উত্তর:
(:-)
উত্তর
সঠিক উত্তর:
(:-)
ব্যাখ্যা
• কোলন ড্যাস :-চিহ্ন।

কোলন ড্যাস (:-)

- উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।
যেমন-
পদ পাঁচ প্রকার:-
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

অন্যদিকে,
- (—) হচ্ছে ড্যাস চিহ্ন।
- (;) হচ্ছে সেমিকোলন চিহ্ন।
- (:) হচ্ছে কোলন চিহ্ন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তপন
  2. অকূল
  3. অভ্র
  4. অচল
সঠিক উত্তর:
তপন
উত্তর
সঠিক উত্তর:
তপন
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে, 
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. কথাটি সঠিক নয়।
  2. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
  3. দশচক্রে ঈশ্বর ভূত।
  4. অতিলোভে তাতী নষ্ট।
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

--------------------------- 
অশুদ্ধ বাক্য: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
শুদ্ধ বাক্য: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ বাক্য: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ বাক্য: কথাটি সঠিক নয়।
শুদ্ধ বাক্য: কথাটি ঠিক নয়।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কমা' চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
  1. থামার দরকার নেই
  2. ১ বলার দ্বিগুণ সময়
  3. ১ বলার সময়
  4. ১ সেকেন্ড
সঠিক উত্তর:
১ বলার সময়
উত্তর
সঠিক উত্তর:
১ বলার সময়
ব্যাখ্যা
বিরাম চিহ্ন:
- মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
• কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
• সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
• প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
• বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
• কোলন - এক সেকেন্ড।
• ড্যাস - এক সেকেন্ড।
• কোলন ড্যাস - এক সেকেন্ড।
• হাইফেন - থামার প্রয়োজন নেই।
• ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
• একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
• ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Appended' শব্দের বাংলা পরিভাষা -
  1. বর্ণবৈষম্য
  2. প্রকোষ্ঠ
  3. সংলগ্ন
  4. পরিশিষ্ট
সঠিক উত্তর:
সংলগ্ন
উত্তর
সঠিক উত্তর:
সংলগ্ন
ব্যাখ্যা
• 'Appended' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে,
- 'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
- 'Apartheid' শব্দের বাংলা পরিভাষা - বর্ণবৈষম্য।
- 'Apartment' শব্দের বাংলা পরিভাষা - প্রকোষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'চিরায়ত' এর বিপরীত শব্দ কী?
  1. সাময়িক
  2. শাশ্বত
  3. কায়িক
  4. অমায়িক
সঠিক উত্তর:
সাময়িক
উত্তর
সঠিক উত্তর:
সাময়িক
ব্যাখ্যা
• 'চিরায়ত' এর বিপরীত শব্দ - সাময়িক

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ শবল - একবর্ণা।
→ শর্বরী - দিবস।
→ চড়াই - উতরাই।
→ চিন্ময় - অচেতন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মনোগত ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
  1. জুগুপ্সা
  2. ঈপ্সিত
  3. লিপ্সা
  4. অধঃকায়
সঠিক উত্তর:
ঈপ্সিত
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সিত
ব্যাখ্যা
• 'মনোগত ইচ্ছা' এর এককথায় প্রকাশ - ঈপ্সিত

অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'লাভ করা ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এককথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটির প্রয়োগ শুদ্ধ?
  1. নিরহঙ্কারী
  2. নীরোগী
  3. নির্দোষ
  4. নিরভিমানী
সঠিক উত্তর:
নির্দোষ
উত্তর
সঠিক উত্তর:
নির্দোষ
ব্যাখ্যা
• শুদ্ধ প্রয়োগ - নির্দোষ। 

সমাস-ঘটিত কিছু অশুদ্ধি শব্দের শুদ্ধরূপ:

অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
- নিরপরাধী = নিরপরাধ।
- অহর্নিশি = অহর্নিশ।
- নিরহঙ্কারী = নিরহঙ্কার।
- নির্দোষী = নির্দোষ।
- পিতাহারা = পিতৃহারা।
- অর্ধরাত্রি = অর্ধরাত্র।
- নিরভিমানী = নিরভিমান।
- দিবারাত্রি = দিবারাত্র।
- নীরোগী = নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Obligatory'' শব্দের বাংলা পরিভাষা -
  1. বশ্যতামূলক
  2. তির্যক
  3. বাধিত করা
  4. বাধ্যতা
সঠিক উত্তর:
বশ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
বশ্যতামূলক
ব্যাখ্যা
• 'Obligatory' শব্দের বাংলা পরিভাষা - দায়িত্বমূলক, বশ্যতামূলক, বাধ্যতামূলক।
 
অন্যদিকে,
- 'Obligation' শব্দের বাংলা পরিভাষা - বাধ্যতা।
- 'Oblige' শব্দের বাংলা পরিভাষা - বাধিত করা।
- 'Oblique' শব্দের বাংলা পরিভাষা - তির্যক।
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০.
'যা আঘাত পায়নি' এর এক কথায় প্রকাশ - 
  1. অনঘাত
  2. অনাঘাত
  3. অনাহুত
  4. অনাহত
সঠিক উত্তর:
অনাহত
উত্তর
সঠিক উত্তর:
অনাহত
ব্যাখ্যা
• 'যা আঘাত পায়নি' এর এক কথায় প্রকাশ - অনাহত
• 'যা আহুত হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।

কতিপয় এক কথায় প্রকাশ:
- যা বলা হয়নি - অনুক্ত।
- যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত।
- যা পূর্বে শুনা যায় নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. প্রসার
  2. দৌর্বল্য
  3. সারল্য
  4. সখ্যতা
সঠিক উত্তর:
সখ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সখ্যতা
ব্যাখ্যা
• 'সখ্যতা'- 'অপপ্রয়োগ'।
- এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগের এর উদাহরণ।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: সখ্য।

• তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ:
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ হবে।

• এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
- সৌহার্দ্যতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

অন্যদিকে:
- সারল্য, দৌর্বল্য ও প্রসার শব্দ গুলোর শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'Deponent' এর বাংলা পরিভাষা -
  1. প্রেষণ
  2. আদালতের সাক্ষী
  3. জনশূন্য করা
  4. প্রতিনিধি
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
ব্যাখ্যা
• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী। 

অন্যদিকে,
- 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।
- 'Depopulate' এর বাংলা পরিভাষা - জনশূন্য করা।
- 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. সায়াহ্ন
  2. সায়হ্ণ
  3. সায়াহ্ণ
  4. সায়হ্ন
সঠিক উত্তর:
সায়াহ্ন
উত্তর
সঠিক উত্তর:
সায়াহ্ন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'সায়াহ্ন'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: সায় + অহন্‌ + অ। 
অর্থ:
- সন্ধ্যা,
- সাঁঝ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ -
  1. শেষ যাত্রা
  2. অন্তর্গত আঘাত
  3. শেষ শয্যা
  4. অনন্যোপায়
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা
• ‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায়

অন্যদিকে:
- 'অগস্ত যাত্রা' বাগ্‌ধারার অর্থ - শেষ যাত্রা।
- 'অঙ্কুশ-তাড়না' বাগ্‌ধারার অর্থ - অন্তর্গত আঘাত।
- 'অনন্তশয্যা' বাগ্‌ধারার অর্থ - শেষ শয্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রনিপাত
  2. প্রণিপাত
  3. প্রণীপাত
  4. প্রণিপত
সঠিক উত্তর:
প্রণিপাত
উত্তর
সঠিক উত্তর:
প্রণিপাত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'প্রণিপাত'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি প্রত্যয়: প্র + নি + √পত্‌ + অ।
অর্থ:
- নত হয়ে গুরুজনের পদধুলি গ্রহণ।
- অভিবাদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৬.
'উপল' শব্দের সমার্থক শব্দ কী?
  1. ঘোড়া
  2. ভুজগ
  3. হাতি
  4. পাথর
সঠিক উত্তর:
পাথর
উত্তর
সঠিক উত্তর:
পাথর
ব্যাখ্যা
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ভস্মীভুত
  2. ভষ্মীভূত
  3. ভস্মীভূত
  4. ভস্মিভূত
সঠিক উত্তর:
ভস্মীভূত
উত্তর
সঠিক উত্তর:
ভস্মীভূত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ভস্মীভূত'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি প্রত্যয়: ভস্মন্‌ + চ্বি + ভূত।
অর্থ:
- আগুনে পুড়ে ভস্মে পরিণত বা সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'অন্বেষণ' শব্দের সমার্থক শব্দ -
  1. নিবিড়
  2. খোঁজ
  3. অতল
  4. মেহনত
সঠিক উত্তর:
খোঁজ
উত্তর
সঠিক উত্তর:
খোঁজ
ব্যাখ্যা
'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

অন্যদিকে,
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ:
- যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত

'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ -
  1. বচসা
  2. বাগ্মী
  3. বাচাল
  4. বক্ষ্যমাণ
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
উত্তর
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
ব্যাখ্যা
• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ

অন্যদিকে:
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'লেশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যথেষ্ঠ
  2. লগ্ন
  3. বিনীত
  4. নিষ্ঠুর
সঠিক উত্তর:
যথেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
যথেষ্ঠ
ব্যাখ্যা
• 'লেশ' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - যথেষ্ঠ

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'লগ্ন' এর বিপরীত শব্দ - চ্যুত।
- 'মরমি' এর বিপরীত শব্দ - নিষ্ঠুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয়?
  1. ইলেক চিহ্ন
  2. হাইফেন
  3. ড্যাস
  4. কোলন
সঠিক উত্তর:
হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা
হাইফেন:
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।

• দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে।
যেমন:
- আমার মা-বাবা বেড়াতে গেছেন।
- পাপ-পুণ্য, ভালো-মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়।

• সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে।
যেমন:
- আমাদের প্রীতি-উপহার গ্রহণ করুন।
- তাদের মধ্যে অহি-নকুল সম্পর্ক।

• একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে।
যেমন:
- বাংলাদেশ নদ-নদীর দেশ।
- ঢাকা-খুলনা-বরিশাল এ দেশের বড় শহর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২২.
'Invoice' শব্দের বাংলা পরিভাষা -
  1. চালান
  2. দর-দালান
  3. কাগজ-পত্র
  4. ঘোষণাপত্র
সঠিক উত্তর:
চালান
উত্তর
সঠিক উত্তর:
চালান
ব্যাখ্যা
• 'Invoice' শব্দের বাংলা পরিভাষা - চালান, প্রেরিতক-সূচি।

কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।
'Edition' শব্দের পারিভাষিক অর্থ - সংস্করণ
'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি
'Equation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।