পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
ইমেইলের Bcc দ্বারা কি বুঝায়?
  1. ক) একজন ব্যক্তির নিকট তথ্য প্রেরণ
  2. খ) একাধিক ব্যক্তির নিকট তথ্য প্রেরণ এবং মেইল আইডি গোপন থাকবে না
  3. গ) মেইল আইডি গোপন রেখে তথ্য প্রেরণ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

Bcc এর মাধ্যমে মেইল একাধিক ব্যক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে কিন্তু কেউ কারো মেইল এড্রেস দেখতে পাবে না।
Cc এর মাধ্যমে পাঠালে সবাই সবার মেইল এড্রেস দেখতে পাবে।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

.
জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি?
  1. ক) স্কোটিয়া
  2. খ) অ্যাবাকাস
  3. গ) মার্ক-১
  4. ঘ) সরোবান
ব্যাখ্যা

জাপানের প্রথম গণনা যন্ত্র সরোবান (Soroban)।

- অ্যাবাকাস বিশ্বের প্রথম গণনাযন্ত্র যা চীনে উদ্ভাবিত হয়েছিলো।
- আইবিএম ASCC (Automatic Sequence Controlled Calculator) কে মার্ক ১ কম্পিউটার বলা হয়।
- মার্ক ১ এর প্রধান সুবিধা ছিল এ মেশিনটি ছিল সম্পূর্ণ অটোমেটিক। একবার চালু করা হলে কাজ করার জন্য এতে কোন মানুষের সাহায্য দরকার হতাে না। এর কাজ-কর্ম ইতােপূর্বে তৈরি কম্পিউটারগুলাের চেয়ে অনেক উন্নত ধরনের ছিল।

সূত্র: নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল) বই ও ব্রিটানিকা।

.
MPEG কোন ধরনের ফাইল এক্সটেনশন ?
  1. ক) Image
  2. খ) Audio
  3. গ) Video
  4. ঘ) Flash
ব্যাখ্যা

- MPEG (.mpg এবং .mp4) হল Video ফাইল এক্সটেনশন।
- .flv-Flash video file এক্সটেনশন ।
- .doc -Microsoft word file extension.
- .mp3-audio file extension.
- .jpg, .jpeg - image file extension.

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

.
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি ?
  1. ক) PYTHON
  2. খ) HTML
  3. গ) COBOL
  4. ঘ) PROLOG
ব্যাখ্যা

PYTHON একটি বস্তু-সংশ্লিষ্ট উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গিডো ভান রসম এটি প্রথম প্রকাশ করেন।

HTML: Html একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত।

COBOL: এটি একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং আজও প্রচলিত প্রাচীনতম প্রোগ্রামিং ভাষাগুলির একটি।
- এটির ইংরেজি নামটি Common Business-Oriented Language-এর সংক্ষিপ্ত রূপ ।

PROLOG: প্রোলোগ হ'ল লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণ্য ভাষাতত্ত্বের সাথে যুক্ত. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
যেমন: PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।

উচ্চ: মাধ্যমিক কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি ( প্রকৌশলী মুজিবুর রহমান)

 

.
রোবটের অনুভূতি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ?
  1. ক) অ্যাকচুয়েটর
  2. খ) ম্যানিপুলেশন
  3. গ) সেন্সিং
  4. ঘ) রিপ্রোগ্রামেবল ব্রেইন
ব্যাখ্যা

সেন্সিং: মানুষের মত অনুভুতি তৈরিতে সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয় । সেন্সরের মাধ্যমে রোবট এর মধ্যে মানুষের মত অনুভূতি তৈরি করা যায় ।

অ্যাকচুয়েটর: অ্যাকচুয়েটর হল রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোন অঙ্গপ্রত্যঙ্গের নাড়াচাড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা।

ম্যানিপুলেশন: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটিকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন।

রিপ্রোগ্রামেবল ব্রেইন: রোবট এর মধ্যে অবস্থিত প্রোগ্রাম কৃত মস্তিষ্ক যা কম্পিউটারের সবকিছু নিয়ন্ত্রণ করে।
যদি কোন কারনে রোবটের আচরণ পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এর ভেতরে থাকা কম্পিউটার টিভি প্রোগ্রাম করা হলেই চলে।

উৎস: মাধ্যমিক কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি ( প্রকৌশলী মুজিবুর রহমান)

.
অ্যামাজন প্রতিষ্ঠিত হয় কত সালে ?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৬
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৯৯
ব্যাখ্যা

- জেফ বেজোস কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং গ্রাজুয়েশন শেষ করার পরে ১৯৯৪ সালে তিনি আমাজন শুরু করেছিলেন ।
- বইয়ের প্রতি বিশেষ আগ্রহের কারণে, জেফ এই ওয়েবসাইটে প্রথম বই বিক্রি দিয়ে শুরু করেছিলেন এবং তারপরে ধীরে ধীরে এই ওয়েবসাইটে অন্যান্য জিনিস বিক্রি শুরু হয়েছে ।

উৎস: Britannica.com

.
Android is product of-
  1. ক) Nokia
  2. খ) Apple
  3. গ) Microsoft
  4. ঘ) Google
ব্যাখ্যা

গুগল অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেড ১৭ আগস্ট ২০০৫ সালে কিনে নেয় ।
অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট’টি (এওএসপি) অ্যান্ড্রয়েডের রক্ষনাবেক্ষন এবং ভবিষ্যৎ উন্নয়নের কাজ করে ।
- অ্যান্ড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্ট ফোন অপারেটিং সিস্টেম |
- অ্যান্ড্রয়েডের অনেক ডেভেলপার রয়েছে যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরী করে থাকে।
- এখন প্রায় ৩৫ লাখের উপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে।

উৎস: Britannica.com

.
MAC Address stand for-
  1. ক) Multimedia Access Control Address
  2. খ) Multiple Access Control Address
  3. গ) Media Access Circuit Address
  4. ঘ) Media Access Control Address
ব্যাখ্যা

MAC Address হচ্ছে Media Access Control Address.
কোন কম্পিউটারে ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহার্য নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি অনন্য পরিচিতি |
- কোন ডিভাইসের ম্যাক এড্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সরবরাহ করে থাকে ।
- একেকটি নেটওয়ার্ক ডিভাইস এর জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

.
Nano Second বলতে বুঝায় ?
  1. ক) 10-3 Second
  2. খ) 10-6Second
  3. গ) 10-9 Second
  4. ঘ) 10-12 Second
ব্যাখ্যা

1 Nano Second = 10-9

১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগকে ১ ন্যানো সেকেন্ড বলে। অর্থাৎ ১ ন্যানো সেকেন্ড=১০-৯ |

- ১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
- ১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
- ১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
- ১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ।

উৎস: Britannica.com

১০.
বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের নাম কি ?
  1. ক) Blaise Pascal
  2. খ) Stepped Recknoer
  3. গ) Difference Engine
  4. ঘ) Tabulating Machine
ব্যাখ্যা

বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের নাম Stepped Recknoer ।
Gottfried Von Leibnitz ১৬৭১ সালে সিলিন্ডার আকৃতিবিশিষ্ট গিয়ার ব্যবহার করে এই যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন ।

- তিনি একজন জার্মান গণিতবিদ ।
- এই হিসাব যন্ত্রটি দ্বারা পৌনঃপুনিক যোগ, গুন,, ভাগ করা যেত |


Blaise Pascal এর গণনা যন্ত্রের নাম Pascalene।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)

১১.
EDSAC কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো ?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) Mercury Delay Lines
  4. ঘ) Registers
ব্যাখ্যা

১৯৪৯ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস এর নেতৃত্বধীন একদল বিজ্ঞানী নিউম্যানের ধারণা কে কাজে লাগিয়ে EDSAC তৈরি করেন ।
- এতে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয় ।
- EDSAC প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: ব্রিটানিকা

১২.
বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম কি ?
  1. ক) সফটএস
  2. খ) বাটেক্সপো
  3. গ) বিএসসিআই
  4. ঘ) বেসিস
ব্যাখ্যা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) হল বাংলাদেশের সফটওয়্যার অ্যান্ড আইটি এনভলড সার্ভিস শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা।
- ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি দেশে গতিশীল সফটওয়্যার ও আইটি পরিষেবা শিল্পের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে।

উৎস: BASIS ওয়েবসাইট

১৩.
একটি বারকোড রিডার থেকে কি নির্গত হয় ?
  1. ক) সাউন্ড
  2. খ) কমান্ড
  3. গ) ম্যাগনেটিক ফিল্ড
  4. ঘ) আলো
ব্যাখ্যা

বারকোড হল তথ্য সংগ্রহের একটি ভিজুয়াল পদ্ধতি যা মেশিনযোগে সম্পন্ন হয়ে থাকে। এটি সাধারণত এর ধারণকারী জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে ।
- নরম্যান জোসেফ ও বারনার্ড সিলভার বারকোড আবিষ্কার করেন। এটি ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রে পেটেন্ট করা হয়।
- বারকোড রিডার এক ধরনের আলো নির্গমন করে যা বস্তুর পৃষ্ঠের বিশেষ সংকেত পড়তে পারে ।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)

১৪.
২ থেকে -৩ বাদ দিলে থাকে -
  1. ক) ০০০১
  2. খ) ১১০১
  3. গ) ০১০১
  4. ঘ) ১০০১
ব্যাখ্যা

২ - (-৩)
= (৫)১০
= (০১০১)

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

১৫.
নিচের কোনটি অক্টাল নাম্বার নয়?
  1. ক) ১৭৫
  2. খ) ১৬৫
  3. গ) ২৩১
  4. ঘ) ১৭৯
ব্যাখ্যা

অকটাল নাম্বার সিস্টেম বলতে ৮ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
অঙ্কগুলি হল ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত।
১৭৯ এখানে ৯ অক্টাল নাম্বার নয়। তাই এটি দশমিক সংখ্যা ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

১৬.
Take the odd one out-
  1. ক) Android
  2. খ) Windows
  3. গ) iOS
  4. ঘ) App
ব্যাখ্যা

Android, Windows, iOS সবগুলোই অপারেটিং সিস্টেম |
কিন্তু App অপারেটিং সিস্টেম নয় |

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

১৭.
কম্পিউটার চালু করা বা পুনঃরায় চালু করার প্রক্রিয়াকে কি বলে ?
  1. ক) BIOS
  2. খ) Prompting
  3. গ) Trouble shooting
  4. ঘ) Booting
ব্যাখ্যা

কম্পিউটার চালু করা বা পুনঃরায় চালু করার প্রক্রিয়াকে Booting বলে।
- যখন কম্পিউটারটি প্রথমবার চালু বা চালু করা হয় তখন সিস্টেমটি রম BIOS চিপ গুলিতে প্রাপ্ত স্টার্টআপ নির্দেশাবলীটি পড়ে।
- এই নির্দেশাবলী কম্পিউটারে পরীক্ষা করার জন্য পাওয়ার-অন সেলফ টেস্ট (POST) নামে কিছু পরীক্ষা করে। এটি সিস্টেমের হার্ডওয়্যারটি সঠিক কিনা তা পরীক্ষা করে।এই প্রক্রিয়াটিকে Booting বলে।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

১৮.
কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ কয়টি ?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) পাঁচটি
  4. ঘ) সাতটি
ব্যাখ্যা

কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ চারটি ।
এগুলোকে একসাথে IPOS চক্র বলে ।
IPOS মানে Input, Processing, Output & Storage বলে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

১৯.
Sequence Control Register কি নামে পরিচিত ?
  1. ক) Instruction Counter
  2. খ) Sequence Register
  3. গ) Controlling Register
  4. ঘ) Program Counter Register
ব্যাখ্যা

A program counter (PC) is a CPU register in the computer processor which has the address of the next instruction to be executed from memory is also known as Sequence Control Register.

Instruction Counter: A counting register that normally increments in each instruction cycle to obtain the program sequence (i.e. the sequence of instructions) from the memory locations. This counter will have its contents changed by branch instructions to obtain the next instruction from the branch target.

Source: Britannica.com

২০.
ডেটাবেজের Design view কোন মেনুতে পাওয়া যায় ?
  1. ক) Edit
  2. খ) Table
  3. গ) Home
  4. ঘ) View
ব্যাখ্যা

ডেটাবেজের Design view পাওয়া যায় View মেনুতে।
Design view তে ফিল্ড নেম, ডাটা টাইপ, এবং ডেসক্রিপশন লেখার টেবিল ওপেন হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

২১.
ডেটাকে ১, ২, ৩, ৪….ক্রমানুসারে সাজানোর পদ্ধতিকে কি বলে ?
  1. ক) সংখ্যানুক্রমিক পদ্ধতি
  2. খ) সাংকেতিক পদ্ধতি
  3. গ) অবরোহী পদ্ধতি
  4. ঘ) আরোহী পদ্ধতি
ব্যাখ্যা

- আরোহী বা অধঃক্রমে (Ascending) সাজানো বলতে ছোট থেকে বড় ক্রমে সাজানোকে বলা হয়।
- অবরোহী বা উর্ধ্বক্রম (Descending) সাজানো বলতে বুঝায় মানের বড় থেকে ছোট ক্রমে সাজানোকে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

২২.
ফাইবার এর গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্ক এর উপর নির্ভর করে ফাইবার অপটিক্যাল ক্যাবল কে কয় ভাগে ভাগ করা যায় ?
  1. ক) ২
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ৩
ব্যাখ্যা

ফাইবার এর গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্ক এর উপর নির্ভর করে ফাইবার অপটিক্যাল ক্যাবলকে ৩ ভাগে ভাগ করা যায় ।

- স্টেপ ইনডেক্স ফাইবার: এই ক্যাবলের কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে এবং ব্যাস বেশি হয় ।

- গ্রেডেড ইনডেক্স ফাইবার: কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং ব্যাসার্ধ বরাবর কমতে থাকে ।

- মনোমোড ফাইবার: Single wavelength এ লাইট ক্যারি করার জন্য ডিজাইন করা হয়েছে ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই(মাহবুবুর রহমান)