পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
‘জৈষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে’ - এর এক কথায় কী হবে?
  1. অধিবেদন
  2. পরিবেদন
  3. অধিবিন্না
  4. পরোঢ়া
সঠিক উত্তর:
পরিবেদন
উত্তর
সঠিক উত্তর:
পরিবেদন
ব্যাখ্যা
পরিবেদন - জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের দারপরিগ্রহ।
অধিবিন্না, অধিবেদন - প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করা।
পরোঢ়া  - অপরের বিবাহিতা; অন্যের পরিণীতা

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
'নৈমিত্তিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দৈনিক
  2. পারত্রিক
  3. নিত্য
  4. জাগরিত
সঠিক উত্তর:
নিত্য
উত্তর
সঠিক উত্তর:
নিত্য
ব্যাখ্যা
পারত্রিক শব্দের বিপরীতার্থক শব্দ ঐহিক।
নৈমিত্তিক শব্দের বিপরীতার্থক শব্দ নিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
‘চিকামারা’ শব্দটি হলো -
  1. মৌলিক
  2. যৌগিক
  3. রূঢ়ি
  4. যোগরূঢ়
সঠিক উত্তর:
যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা
চিকামারা = চিকা + মারা - অর্থ দেওয়ালের লিখন। এটি যৌগিক শব্দ।
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
’ব্যাকরণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
  1. বি+ আ + কৃ + অণ
  2. বি + অ + কৃ + অণ
  3. বি + আ + কৃ +অন
  4. বি + আ +ক+অণ
সঠিক উত্তর:
বি + আ + কৃ +অন
উত্তর
সঠিক উত্তর:
বি + আ + কৃ +অন
ব্যাখ্যা
ব্যাকরণ (বিশেষ্য)
১ কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।

২ শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র।

{(তৎসম বা সংস্কৃত) বি+আ+√কৃ+অন(ল্যুট্‌)}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. প্রগতি
  2. পরিভ্রমণ
  3. প্রবচন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে বলে প্রাদি সমাস।
যেমন- প্রবচন, পরিভ্রমণ, প্রভাত, প্রগতি, অনুতাপ ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
'পয়সা' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. পয় + সা
  2. পদ + সা
  3. পাদ + সা
  4. পই + সা
সঠিক উত্তর:
পাদ + সা
উত্তর
সঠিক উত্তর:
পাদ + সা
ব্যাখ্যা
পয়সা (বিশেষ্য): ধাতুনির্মিত মুদ্রাবিশেষ; টাকার শতাংশের একাংশ।
- (তৎসম বা সংস্কৃত) পাদ > (প্রাকৃত) পায়> + সা
সূত্রঃ বাংলা একাডেমী অভিধান।
.
'সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক'। এখানে 'আন্তরিক' শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষণ
ব্যাখ্যা
আন্তরিক, আন্তর (বিশেষণ) - অকপট; অকৃত্রিম; প্রকৃত; ঐকান্তিক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
নিচের কোনটি প্রবচনের উদাহরণ -
  1. শিক্ষাই জাতির মেরুদণ্ড
  2. বোমা ফাটানো
  3. ধর্মের কল বাতাসে নড়ে
  4. শিক্ষক মানুষ গড়ার কারিগর
সঠিক উত্তর:
ধর্মের কল বাতাসে নড়ে
উত্তর
সঠিক উত্তর:
ধর্মের কল বাতাসে নড়ে
ব্যাখ্যা
প্রবচন: 'প্র' মানে 'বিশিষ্ট' এবং 'বাদ' বা 'বচন' মানে কথা অর্থাৎ বিশিষ্ট তাৎপর্যপূর্ণ কথা।
সুতরাং প্রবাদ হলো লোক পরম্পরাগত বিশেষ উক্তি বা কথন। দীর্ঘ দিনের অভিজ্ঞতালব্ধ কোনো গভীর জীবনসত্য, লোকপ্রিয় কোনো সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।

উপরিউক্ত প্রশ্নের অপশনগুলোতে ‘ধর্মের কল বাতাতে নাড়ে’ এটি প্রবাদ। যা ‘গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ’ অর্থে ব্যবহৃত হয়।
অন্যান্য অপশনগুলো কোন প্রবাদ প্রবচন নয়। বরং এগুলো স্বাভাবিক বিবৃতি।

তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ।
.
'কড়ি কপালে' বাগধারাটির অর্থ কী?
  1. সম্পূর্ণ ভেজা
  2. ভাগ্যবান
  3. মনগড়া কথা
  4. তিরস্কার
সঠিক উত্তর:
ভাগ্যবান
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্যবান
ব্যাখ্যা
কড়ি কপালে বাগধারা টির অর্থ ভাগ্যবান। 
কাক ভূষণ্ডি বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি।
কপোল কল্পনা বাগধারার অর্থ মনগড়া কথা। 
কটু-কাটব্য বাগধারার অর্থ তিরস্কার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
  1. আগুনের পরশমনি
  2. আগুন পাখি
  3. উপমহাদেশ
  4. জোছনা ও জননীর গল্প
সঠিক উত্তর:
আগুন পাখি
উত্তর
সঠিক উত্তর:
আগুন পাখি
ব্যাখ্যা
- 'আগুনের পরশমনি' এবং 'জোছনা ও জননীর গল্প' হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- ''উপমহাদেশ'' কবি আল মাহমুদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
অপরদিকে,
- 'আগুন পাখি' হাসান আজিজুল হক এর পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা মানুষের সংগ্রামী জীবন, বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতা এই উপন্যাসের উপজীব্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
একটি পন্যের উপর পরপর ৪০% এবং ২০% ছাড় দেওয়া হলে মোটের উপর কত ছাড়া দেওয়া হয়?
  1. ৫০%
  2. ৫২%
  3. ৪৮%
  4. ৫৫%
সঠিক উত্তর:
৫২%
উত্তর
সঠিক উত্তর:
৫২%
ব্যাখ্যা
মনেকরি, পণ্যের দাম = ১০০ টাকা
দুই দফা ছাড়ের পর পণ্যের দাম = ১০০ × (৬০/১০০) × (৮০/১০০) = ৪৮ টাকা
∴ মোট ছাড় দেওয়া হয়েছে = ১০০ - ৪৮ = ৫২ টাকা অর্থাৎ ৫২%।
১২.
(x - 2)(x - 3) > 0 অসমতার সমাধান হবে -
  1. (-∞,- 2) ∪ (- 3,+∞)
  2. 2 < x < 3
  3. (-∞, 2) ∪ (3,+ ∞)
  4. x < 3
সঠিক উত্তর:
(-∞, 2) ∪ (3,+ ∞)
উত্তর
সঠিক উত্তর:
(-∞, 2) ∪ (3,+ ∞)
ব্যাখ্যা
x<2 হলে, (x-2)<0; (x-3)<0; (x-2)(x-3)>0
x>3 হলে, (x-2)>0; (x-3)>0 ; (x-2)(x-3)>0

(x-2)(x-3) > 0 হবে যদি (x-2) ও (x-3) উভয়ই ধনাত্মক বা উভই ঋনাত্মক হয়।

তাই সমাধান হবে (-∞,2) ∪ (3,+∞)।
১৩.
যদি (x + y, 2x-y) = (5+y, 0) হয়, তবে x এবং y এর মান কত?
  1. (5, 10)
  2. (2, 3)
  3. (1, 3)
  4. (4, 8)
সঠিক উত্তর:
(5, 10)
উত্তর
সঠিক উত্তর:
(5, 10)
ব্যাখ্যা
দেওয়া আছে, (x + y, 2x-y) = (5+y, 0)
ক্রমজোড়ের শর্তমতে, x + y = 5+y ------- (1)
এবং 2x-y = 0 ------- (2)
সমীকরণ (1) হতে পাই, x = 5
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই, 2×5 - y = 0, or, y = 10.

সুতরাং নির্ণেয় মান, (x,y) = (5, 10)।
১৪.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 ও অন্তরফল 1 হলে ভগ্নাংশটি কত?
  1. 2/3
  2. 3/5
  3. 3/2
  4. 4/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y. সুতরাং প্রশ্নানুসারে-
x + y = 5 ………… (i)
x - y = 1 …………. (ii)
(i) + (ii) ⇒ x + y + x - y = 5+1
⇒ 2x = 6
⇒ x = 3
x এর মান (i) নং এ বসিয়ে পাই-
3+y = 5
⇒ y = 2
∴ ভগ্নাংশটি 3/2.
১৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৫√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ২√৩ মিঃ
  4. ৪√৩ মিঃ
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
ব্যাখ্যা
ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ × ৬৪√৩)/BC = ৮√৩।
১৬.
গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
  1. ১২ টাকা
  2. ১০ টাকা
  3. ১৫ টাকা
  4. ৯ টাকা
সঠিক উত্তর:
৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় কমে ১৫ টাকা 
৬০০০ টাকায় কমে (১৫ × ৬০০০)/১০০
                             = ৯০০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি গমের দাম ৯০০ টাকা 
১  কেজি  গমের দাম (৯০০/১০০) 
                                = ৯ টাকা
১৭.
সবুজ ২০ মিনিট মোবাইলে কথা বলে। প্রতি মিনিটের মূল্য ১.৫ টাকা এবং ভ্যাট ১৫% হলে, মোট বিল কত হবে?
  1. ৩৪.৫ টাকা
  2. ৩৫.৪ টাকা
  3. ৩২.৫ টাকা
  4. ৩৫.২ টাকা
সঠিক উত্তর:
৩৪.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৪.৫ টাকা
ব্যাখ্যা
২০ মিনিটের মূল্য = ২০×১.৫ = ৩০ টাকা
∴ ১৫% ভ্যাট সহ মোট বিল = ৩০ × ১.১৫ = ৩৪.৫ টাকা
১৮.
তিনটি ফার্নিচারের গড় দাম হলো ১৫০০০ টাকা। সেগুলোর দামের অনুপাত ৩ : ৫ : ৭ হলে সবচেয়ে কম দামের ফার্নিচারের মূল্য কত?
  1. ৫,০০০ টাকা
  2. ৭,০০০ টাকা
  3. ৯,০০০ টাকা
  4. ৮,০০০ টাকা
সঠিক উত্তর:
৯,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯,০০০ টাকা
ব্যাখ্যা
মনে করি, ফার্নিচারের দাম ৩x, ৫x, ৭x টাকা।
∴ফার্নিচার তিনটির মোট দাম = ৩ ✕ ১৫০০০ = ৪৫০০০
প্রশ্ন মতে, ৩x + ৫x + ৭x = ৪৫০০০
বা, ১৫x = ৪৫০০০
বা, x = ৪৫০০০/১৫ = ৩,০০০
∴সবচেয়ে কম দামীটির মূল্য = ৩,০০০ ✕ ৩ = ৯,০০০ টাকা।
১৯.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ৫২ বর্গ একক
  2. ৪৮ বর্গ একক
  3. ৫০ বর্গ একক
  4. ৫৬ বর্গ একক
সঠিক উত্তর:
৫০ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গ একক
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২  ×  সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
                                                                                                       = ১/২  × ১০ ×  ১০
                                                                                                        = ৫০ বর্গ একক
২০.
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে, একটি ছাগলের মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৮০০ টাকা
সঠিক উত্তর:
২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০ টাকা
ব্যাখ্যা
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে
৫ টি গরুর মূল্য ৫ × ৬০০০ = ৩০০০০ টাকা
অর্থাৎ, ১৫ টি ছাগলের মূল্য ৩০০০০ টাকা
সুতরাং, ১ টি ছাগলের মূল্য = ৩০০০০/১৫ = ২০০০ টাকা।
২১.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বলে -
  1. ব্যাস
  2. বৃত্তচাপ
  3. ব্যাসার্ধ
  4. স্পর্শক
সঠিক উত্তর:
বৃত্তচাপ
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তচাপ
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
২২.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14cm হলে ব্যাসার্ধ কত সেঃমিঃ?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বৃত্তের বৃহত্তম জ্যা = 14cm
∴ ব্যাসার্ধ = 7cm
২৩.
What is the antonym of ‘Heat’?
  1. Cold
  2. Coldness
  3. Warm
  4. Warmth
সঠিক উত্তর:
Coldness
উত্তর
সঠিক উত্তর:
Coldness
ব্যাখ্যা
Heat শব্দটি (noun), Coldness শব্দটিও (noun). Cold শব্দটি (adjective).
Heat অর্থ তাপ, উত্তাপ, গরম, দাহ। এর বিপরীত শব্দ Coldness. যার অর্থ ঠাণ্ডা, শীতলতা। cold শব্দের অর্থও ঠাণ্ডা, শীতলতা, তবে শব্দটি adjective হওয়ায় এটি noun এর যথার্থ বিপরীত শব্দ নয়।
অন্যদিকে,
Warm অর্থ ইষদুষ্ণ এবং
Warmth অর্থ ‍উষ্ণতা, সমাদর, আন্তরিকতা।
২৪.
The word 'glowing' means -
  1. pale
  2. melting
  3. shining
  4. hot
সঠিক উত্তর:
shining
উত্তর
সঠিক উত্তর:
shining
ব্যাখ্যা
Glowing শব্দের অর্থ উজ্জ্বল, চকচকে এর সমার্থক শব্দ shining এর অর্থও উজ্জ্বল, চকচকে।
pale শব্দের অর্থ মলিন, ফ্যাকাশে;
melting শব্দের অর্থ গলন্ত এবং
hot মানে গরম, তপ্ত, উষ্ণ।
২৫.
Empathy হলো -
  1. ঔচিত্যবোধ
  2. সহমর্মিতা
  3. সহনশীলতা
  4. শ্রদ্ধাবোধ
সঠিক উত্তর:
সহমর্মিতা
উত্তর
সঠিক উত্তর:
সহমর্মিতা
ব্যাখ্যা
Empathy শব্দটির অর্থ হলো- সহমর্মিতা।
Patience শব্দের অর্থ হলো সহনশীলতা।
Advisability শব্দের অর্থ হলো- ঔচিত্য।
Respect শব্দের অর্থ হলো- শ্রদ্ধা
২৬.
The word 'paradigm' means -
  1. Parallel
  2. Advice
  3. Example
  4. Proof
সঠিক উত্তর:
Example
উত্তর
সঠিক উত্তর:
Example
ব্যাখ্যা
paradigm শব্দের অর্থ উদাহরণ বা নমুনা এর প্রতিশব্দ হচ্ছে Example এর অর্থও উদাহরণ, নমুনা।
Parallel শব্দের অর্থ সমান্তরাল,
Advice/counsel অর্থ উপদেশ,
Proof শব্দের অর্থ প্রমাণ।
২৭.
What is the synonym of 'Brochure'?
  1. Censor
  2. Pamphlet
  3. Censor
  4. Lethargic
সঠিক উত্তর:
Pamphlet
উত্তর
সঠিক উত্তর:
Pamphlet
ব্যাখ্যা
Brochure শব্দের অর্থ ক্ষুদ্র পুস্তিকা,
Pamphlet শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র পুস্তিকা।
Censor শব্দের অর্থ সমালোচক,
Lethargic শব্দের অর্থ অলস এবং
Bureau শব্দের অর্থ দপ্তর বা অফিস।
তাই Brochure শব্দের সমার্থক শব্দ Pamphlet.
২৮.
Bangabandhu Sheikh Mujibur Rahman detested injustice. Here the word 'detested' means-
  1. recognized
  2. protested
  3. abhorred
  4. confronted
সঠিক উত্তর:
abhorred
উত্তর
সঠিক উত্তর:
abhorred
ব্যাখ্যা
Detested (adj) শব্দের অর্থ ঘৃণ্য বা অবজ্ঞাজনক।
এর সমার্থক শব্দ Abhorred (adj) যার অর্থ ঘৃণীত বা ঘৃণা করেছিল।
Recognized (adj) শব্দের অর্থ স্বীকৃত।
Protested (adj) শব্দের অর্থ প্রতিবাদ।
Confronted (adj) শব্দের অর্থ মুখোমুখি।
২৯.
A determiner must _________
  1. define a noun
  2. modify a noun
  3. magnify a noun
  4. determine a noun
সঠিক উত্তর:
determine a noun
উত্তর
সঠিক উত্তর:
determine a noun
ব্যাখ্যা
- Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।
- তাই সঠিক উত্তর হিসেবে determine a noun কে ধরা হয়েছে।
৩০.
My father never approved of ____ a foreigner.
  1. she not marry
  2. she marrying
  3. her to marry
  4. her marrying
সঠিক উত্তর:
her marrying
উত্তর
সঠিক উত্তর:
her marrying
ব্যাখ্যা
Gerund (verb+ing) এর পূর্বে Possessive Adjective বসে। preposition এবং gerund (verb+ing) এর মাঝে Possessive Adjective বসে। structure: preposition + Possessive Adjective + gerund (verb+ing).
৩১.
Mashrafi made ___ his mind to win the game.
  1. in
  2. up
  3. to
  4. into
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা
এই প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।
appropriate preposition = তৈরি করা
Make up = মনস্থির করা
৩২.
In which sentence is the word 'on' used as a preposition?
  1. She walked on.
  2. She kept her bag on the table.
  3. When the bus stopped, he got on.
  4. Please carry on.
সঠিক উত্তর:
She kept her bag on the table.
উত্তর
সঠিক উত্তর:
She kept her bag on the table.
ব্যাখ্যা
কিছু শব্দ adverb এবং preposition উভয়েরই কাজ করে।
এ ধরণের শব্দের পরে object হিসেবে কোন noun বা pronoun ব্যবহৃত হলে এদেরকে বলে preposition.
এবং এদের পরে কোন subject বা object না থাকলে এটি adverb হবে।
৩৩.
ভারতের আসাম রাজ্যের রাজধানীর নাম কী?
  1. শিলং
  2. দিসপুর
  3. আইজল
  4. ইম্ফল
সঠিক উত্তর:
দিসপুর
উত্তর
সঠিক উত্তর:
দিসপুর
ব্যাখ্যা
- ভারতের মোট রাজ্যের সংখ্যা ২৮টি।
রাজধানীসহ ভারতের ২৮টি রাজ্য:
- আসামের রাজধানী : দিসপুর
- মেঘালয়ের রাজধানী : শিলং
- ত্রিপুরার রাজধানী : আগরতলা
- মিজোরামের রাজধানী : আইজল
- নাগাল্যান্ডের রাজধানী : কোহিমা
- মণিপুরের রাজধানী : ইম্ফল
- অরুনাচলের রাজধানী : ইটানগর
- পশ্চিমবঙ্গের রাজধানী : কলকাতা
- বিহারের রাজধানী : পাটনা
- ওডিশার রাজধানী : ভুবনেশ্বর
- উত্তর প্রদেশের রাজধানী : লখনৌ
- সিকিমের রাজধানী : গ্যাংটক
- তামিলনাডুর রাজধানী : চেন্নাই
- তেলেঙ্গানার রাজধানী : হায়দ্রাবাদ
- উত্তরাখণ্ডের রাজধানী : দেরাদুন
- রাজস্থানের রাজধানী : জয়পুর
- পাঞ্জাবের রাজধানী : চন্ডিগড়
- মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই
- মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল
- কর্ণাটকের রাজধানী : ব্যাঙ্গালুর
- ঝাড়খণ্ডের রাজধানী : রাঁচী
- হিমাচলের রাজধানী : সিমলা
- হরিয়ানার রাজধানী : চন্ডিগড়
- গুজরাটের রাজধানী : গান্ধীনগর
- অন্ধ্রপ্রদেশের রাজধানী : অমরাবতী
- ছত্রিশগড়ের রাজধানী : রায়পুর
- গোয়ার রাজধানী : পানাজি
- কেরালার রাজধানী : থিরুবনন্তপুরম।
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
এগুলো হলো:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (রাজধানী- পোর্ট ব্লেয়ার)
- চন্ডিগড় (রাজধানী- চন্ডিগড়)
- দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ (রাজধানী- দামান)
- দিল্লি (রাজধানী- দিল্লি)
- জম্মু ও কাশ্মীর (রাজধানী- শ্রীনগর/জম্মু)
- লাদাখ (রাজধানী- লেহ)
- লাক্ষা দ্বীপ (রাজধানী- কাভারাত্তি)
- পুডুচেরি (রাজধানী- পুডুচেরি)।
(তথ্যসূত্র: knowindia.india.gov.in ওয়েবসাইট)
৩৪.
নাসার মহাকাশযান Perseverance কোন গ্রহে অবতরণ করে?
  1. চন্দ্র
  2. মঙ্গল
  3. বুধ
  4. শত্রু
সঠিক উত্তর:
মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গল
ব্যাখ্যা
১৮ ফেব্রুয়ারি, ২০২১ সালে নাসার মহাকাশযান Perseverance সাফল্যের সাথে মঙ্গল গ্রহে অবতরণ করে।

উৎস: দৈনিক পত্রিকা
৩৫.
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালায় সার্কভুক্ত কতটি বিদেশী দেশের রাষ্ট্র/সরকার প্রধান উপস্থিত ছিলো?
  1. তিনটি
  2. চারটি
  3. পাচঁটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
পাচঁটি
উত্তর
সঠিক উত্তর:
পাচঁটি
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ১৭ মার্চ থেকে ২৬ মার্চ দশদিনব্যাপী উৎযাপন কর্মসূচি গ্রহণ করেছে।
- এসব অনুষ্ঠানের বিভিন্ন দিবসে সার্কভুক্ত বিদেশী পাচঁটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলো।
- এরা হলেন:
- মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ (১৭ মার্চ)
- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে (১৯ মার্চ)
- নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী (২২ মার্চ)
- ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং (২৪ মার্চ) এবং
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (২৬ মার্চ)।
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন:
- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
- জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা
- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
- কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন
-দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন
- ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস
- ওআইসির সেক্রেটারি জেনারেল ড. ইউসেফ আল ওথাইমিন এবং
- ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে।
- দশদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানমালার থিম হলো “মুজিব চিরন্তন”।
(সূত্র: দৈনিক যুগান্তর)
৩৬.
বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য?
  1. WTO
  2. IDA
  3. ICSID
  4. IFC
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় (উরুগুয়ে রাউন্ডে)।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৬টি।
- সংস্থাটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৩৭.
CVF-20 এর 2020-2022 মেয়াদের সভাপতি কে?
  1. নরেন্দ্র মোদী
  2. জো বাইডেন
  3. এঞ্জেলা মার্কেল
  4. শেখ হাসিনা
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ' এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রুপ।
২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৪৮টি।
দ্বিতীয়বারের মত CVF-20 বা V-20 জোটের সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।
আগামী ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
উৎসঃ CVF website ও পত্রিকা রিপোর্ট।
৩৮.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য দেশ -
  1. ৫৫টি
  2. ৫৪টি
  3. ৫৬
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ/Economic and Social Council-(ECOSOC)
অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলােচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলাে এই পরিষদ।
কার্যাবলিঃ জাতিসংঘভুক্ত দেশগুলাের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
সদস্যঃ ১৮ সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৫৪ সদস্য নিয়ে এই কাউন্সিল গঠিত। ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশােধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
মেয়াদঃ কাউন্সিলের সদস্য ৩ বছর মেয়াদে নির্বাচিত করে থাকে জাতিসংঘ সাধারণ পরিষদ।
উৎসঃ জাতিসংঘ এর ওয়েবসাইট।
৩৯.
পাকিস্তান আমলের ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক নিয়ে কোন ব্যাংক গঠিত হয়?
  1. জনতা ব্যাংক
  2. অগ্রণী ব্যাংক
  3. পূবালি ব্যাংক
  4. সোনালি ব্যাংক
সঠিক উত্তর:
জনতা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
জনতা ব্যাংক
ব্যাখ্যা
- ১৯৭২ সালে এদেশে অবস্থিত পাকিস্তানি মালিকানাধীন ব্যাংকসমূহ জাতীয়করণ করা হয়।
- পাকিস্তান আমলের ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক নিয়ে জনতা ব্যাংক গঠিত হয়।
- সোনালী ব্যাংক গঠিত হয় দ্য ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, দ্য ব্যাংক অব বাহওয়ালপুর ও দ্য প্রিমিয়ার ব্যাংক নিয়ে ।
- হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক নিয়ে অগ্রণী ব্যাংক গঠিত হয়।
- রূপালী ব্যাংক গঠিত হয় দ্য মুসলিম কমার্শিয়াল ব্যাংক ও দ্য স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে।
- পূবালী ব্যাংক গঠিত হয় দ্য অস্ট্রেলেশিয়া ব্যাংক ও দ্য ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নিয়ে।

(সূত্র: বাংলাপিডিয়া)
৪০.
৪৭তম জি-৭ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বোর্দেক্স, ফ্রান্স
  2. কর্নওয়াল, ব্রিটেন
  3. হ্যালিফ্যাক্স, কানাডা
  4. মেইঞ্জ, জার্মানি
সঠিক উত্তর:
কর্নওয়াল, ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
কর্নওয়াল, ব্রিটেন
ব্যাখ্যা
- ২০২১ সালের ১১-১৩ জুন ব্রিটেনের কর্নওয়াল শহরের কার্বি বে তে ৪৭তম জি-৭ সামিট অনুষ্ঠিত হয়েছে।
- এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং অতিথি হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করবে।
- জি-৭ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।

(তথ্যসূত্র: ইউকে গভর্নমেন্ট এবং জি-৭ ওয়েবসাইট)
৪১.
মেসোফিল টিস্যু কোথায় থাকে?
  1. মূলে
  2. মজ্জায়
  3. পাতায়
  4. বীজে
সঠিক উত্তর:
পাতায়
উত্তর
সঠিক উত্তর:
পাতায়
ব্যাখ্যা
উদ্ভিদের মূল, কান্ডের ত্বক, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পাতার মেসোফিল টিস্যু, বীজের ভ্রূণ ও এন্ডোস্পার্ম, ফল ও ফুলের নরম ও মাংসল অংশ ইত্যাদি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
কোন কোন প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে ক্লোরেনকাইমা বলা হয়।
পাতার ক্লোরেনকাইমাকে মেসোফিল বলে।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।