পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০২
সিলেবাস
“Award Mania: Season - 4” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০২ প্রশ্ন

.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. ঝংকার
  2. প্রহেলিকা
  3. গোয়েন্দা
  4. মহকুমা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গোয়েন্দা'- ফারসি শব্দ।

• 'গোয়েন্দা' শব্দের অর্থ:
- গোপনে তথ্য সংগ্রহ যার পেশা,
- গুপ্তচর,
- রহস্যসন্ধানী।

ঝংকার, প্রহেলিকা- তৎসম বা সংস্কৃত শব্দ।
মহকুমা- আরবি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কোনটি?
  1. আবদুল্লাহ্‌
  2. মজিদ
  3. ওসমান
  4. সুদীপ্ত শাহীন
ব্যাখ্যা
• আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম: 'ওসমান'। 

• চিলেকোঠার সেপাই:

- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি অঙ্কিত হয়েছে। 

• উপন্যাসের অন্যান্য চরিত্র:
- আনোয়ার,
- আলাউদ্দিন,
- আলতাফ,
- হাড্ডি খিজির,
- রানু প্রমুখ।
-------------------------------- 
• আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন। 

• তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই, 
- খােয়াবনামা।

• তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর, 
- খোয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম। 

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ও চিলেকোঠার সেপাই উপন্যাস।
.
'পঁচিশে বৈশাখের উদ্দেশে' কবিতাটির রচয়িতা-
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সুধীন্দ্রনাথ ঠাকুর
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

• 'পঁচিশে বৈশাখের উদ্দেশে' কবিতাটির রচয়িতা- 'সুকান্ত ভট্টাচার্য'। 
---------------- 
⇒ সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- কাজী নজরুল ইসলামের পরে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।  

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস, 
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।
-----------------------
পঁচিশে বৈশাখের উদ্দেশে, 
- সুকান্ত ভট্টাচার্য।

আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ,
আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের।
হতাশায় স্তব্ধ বাক্য ; ভাষা চাই আমরা নির্বাক,
পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের।
রবীন্দ্রনাথের কন্ঠে আমাদের ভাষা যাবে শোনা
ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা,
আমাদের দুঃখসুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা
পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা।
আমি দিব্যচক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ,
------------
---------------
যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক
আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ।

উৎস: 'পঁচিশে বৈশাখের উদ্দেশে' কবিতা, বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

.
'কেরি সাহেবের মুন্সী' উপন্যাসের লেখক কে?
  1. রাজশেখর বসু
  2. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
  3. প্রমথনাথ বিশী
  4. রামরাম বসু
ব্যাখ্যা
• 'কেরী সাহেবের মুন্সী'- উপন্যাসটির রচয়িতা 'প্রমথনাথ বিশী'।

প্রমথনাথ বিশী: 
- ১৯০১ সালের ১১ জুন নাটোরের জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে তাঁর জন্ম।
- প্রমথনাথ ১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন।
- ১৯৫০ সালে প্রমথনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন।
- কেরী সাহেবের মুন্সী ও লালকেল্লা তাঁর দুটি শ্রেষ্ঠ উপন্যাস।
- ১৯৮৫ সালের ১০ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উপন্যাস ও গল্পের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
- জোড়াদিঘির চৌধুরী পরিবার, 
- কেশবতী,
- গল্পের মতো গল্প,
- ডাকিনী,
- ব্রহ্মার হাসি,
- সিন্ধুদেশের প্রহরী,
- চলন বিল,
- অলৌকিক,
- কেরী সাহেবের মুন্সী।

উল্লেখ্য, 
রামরাম বসু উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান। রামরাম বসু ‘কেরী সাহেবের মুন্সি’ হিসেবে পরিচিত ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
.
'রানি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রত্নাকর
  2. ললিত
  3. রাজ্ঞী
  4. সৌদামিনী
ব্যাখ্যা
• 'রানি' এর সমার্থক শব্দ- 'রাজ্ঞী'।

• 'রানি' এর সমার্থক শব্দ:
- মহিষী,
- সম্রাজ্ঞী,
- বেগম,
- রাজপত্নী।

অন্যদিকে,
'সুমুদ্র' এর সমার্থক শব্দ- রত্নাকর।
'সুন্দর' এর সমার্থক শব্দ- 'ললিত'।
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ- 'সৌদামিনী'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'সংস্কৃতির চড়াই উৎরাই' প্রবন্ধটি কে লিখেছেন?
  1. হুমায়ুন আজাদ
  2. শওকত ওসমান
  3. সিকান্‌দার আবু জাফর
  4. মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
• 'সংস্কৃতির চড়াই উৎরাই' প্রবন্ধটির লেখক শওকত ওসমান।
----------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- চাকরি জীবনের প্রথমদিকে স্বল্পসময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- উপন্যাস: 
→ জননী,
→ ক্রীতদাসের হাসি,
→ সমাগম,
→ চৌরসন্ধি, 
→  রাজা উপাখ্যান,
→ জাহান্নাম হইতে বিদায়,
→ দুই সৈনিক,
→ নেকড়ে অরণ্য,
→ পতঙ্গ পিঞ্জর,
→ আর্তনাদ,
→ রাজপুরুষ। 

• গল্পগ্রন্থ:
→ জুনু আপা ও অন্যান্য গল্প,
→ মনিব ও তাহার কুকুর,
→ ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী;

• প্রবন্ধগ্রন্থ:
→ ভাব ভাষা ভাবনা,
→ সংস্কৃতির চড়াই উৎরাই,
→ মুসলিম মানসের রূপান্তর;

• নাটক:
→ আমলার মামলা,
→ পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা;

- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- প্রাচীন কাহিনী, ঘটনা ও চরিত্রের রূপকে লেখক সমকালীন রাজনীতিতে স্বৈরাচারী চরিত্র ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন।
- জননীতে গ্রাম ও নগরজীবনের সংঘাতে একটি পরিবারের বিপর্যস্ত অবস্থার বিবরণ আছে।
- মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।

অন্যদিকে,
কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা: 
• সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৬) (প্রবন্ধ) - আখতারুজ্জামান ইলিয়াস।
• সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ) - শওকত ওসমান।
• সংস্কৃতির রুপান্তর (প্রবন্ধ) - গোপাল হালদার।
• সংস্কৃতির সংকট (প্রবন্ধ) - বদরুদ্দিন ওমর।
• 'সংস্কৃতি কথা' (১৯৫৮) মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থ।
• 'সভ্যতার সংকট' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
নিচের কোন বাক্যটি অপপ্রয়োগ?
  1. ঘটনা বর্ণিত হয়েছে।
  2. এ কথা প্রমাণিত হয়েছে।
  3. তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 
  4. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
ব্যাখ্যা
• অপপ্রয়োগ: 'আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।'
বাক্যটির শুদ্ধরূপ হলো: 'আমি এ ঘটনা  প্রত্যক্ষ করেছি।' / 'আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি।' 

তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। - বাক্যে বাচ্যজনিত অপ্রয়োগ ঘটেছে।
শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 

ভুল বাক্য: এ কথা প্রমাণ হয়েছে। 
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।  

অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
'সুধীন্দ্র' এর সন্ধি বিচ্ছেদ-
  1. সুধি + ঈন্দ্র
  2. সুধি + ইন্দ্র
  3. সুধী + ইন্দ্র
  4. সুধী + ঈন্দ্র
ব্যাখ্যা
• 'সুধীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ- 'সুধী + ইন্দ্র = সুধীন্দ্র'। 

• সন্ধির নিয়ম: 
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন- 
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
পরি + ঈক্ষা = পরীক্ষা,
সতী + ইন্দ্র = সতীন্দ্র,
অতি + ইত = অতীত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আপণ' শব্দের অর্থ-
  1. সুন্দর
  2. নিজ
  3. দোকান
  4. সুনয়ন
ব্যাখ্যা
• 'আপণ' (বিশেষ্য): 
- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'আপণ' শব্দের অর্থ:  
- দোকান; ক্রয়-বিক্রয়ের স্থান; বিপণি। 
- হাট।

উল্লেখ্য,
'আপন' শব্দের অর্থ: নিজ, স্বীয়; নিজের; স্বকীয়।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
১০.
বুদ্ধদেব বসুর 'রেখাচিত্র' কোন জাতীয় রচনা?
  1. গল্পগ্রন্থ
  2. উপন্যাস
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• বুদ্ধদেব বসুর 'রেখাচিত্র' একটি গল্পগ্রন্থের নাম।   

বুদ্ধদেব বসু:
-  ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় তাঁর জন্ম। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। 
- ঢাকা থেকে প্রগতি (১৯২৭-১৯২৯) এবং  কলকাতা থেকে কবিতা (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য কর্ম।
- তপস্বী ও তরঙ্গিণী নাটকের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭) লাভ করেন।
- ১৯৭০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করে।

তাঁর রচিত গ্রন্থ:
কাব্য:
- বন্দীর বন্দনা। 
- কঙ্কাবতী।
- দ্রৌপদীর শাড়ী। 
- শীতের প্রার্থনা: বসন্তের উত্তর।
- যে আঁধার আলোর অধিক।

উপন্যাস:
- লাল মেঘ।
- রাতভর বৃষ্টি।
- পাতাল থেকে আলাপ।
- গোলাপ কেন কালো।

গল্পগ্রন্থ:
- অভিনয়, অভিনয় নয়।
- রেখাচিত্র।
- ভাসো আমার ভেলা।

নাটক:
- তপস্বী ও তরঙ্গিণী।
- কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ।

উৎস: বাংলাপিডিয়া। 
১১.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসের কাহিনির সাথে কোন ছোটগল্পের মিল রয়েছে?
  1. পোস্টমাস্টার
  2. দেনাপাওনা
  3. ল্যাবরেটরি
  4. রবিবার
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসের কাহিনির সাথে- 'রবিবার' ছোটগল্পের মিল রয়েছে। 

• 'চার অধ্যায়' উপন্যাস সম্পর্কিত আলোচনা: 
- 'চার অধ্যায়' একটি রাজনৈতিক উপন্যাস। 
- উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ৷ 
- অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা দেখা দিয়েছিলো,
'চার-অধ্যায়' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে৷
- 'চার অধ্যায়' কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের 'রবিরার' গল্পের সম্পর্ক রয়েছে। 
- সন্ত্রাসবাদের সমালোচনা করে এই উপন্যাসটি রচিত।
- উপন্যাসের চরিত্রে ইন্দ্রনাথ সন্ত্রাসবাদীদের নেতা। তিনি একদিকে অতিমানবিক অন্যদিকে নিষ্ঠুর ও মানবতাশূন্য।
- ইন্দ্রনাথ এর নির্দেশে অতীন ও এলার প্রেমের সমাপ্তি এই উপন্যাসের মুখ্য কাহিনী।
- সমকালীন বিপ্লবীপন্থী আন্দোলনের প্রতি রবীন্দ্রনাথের বিরূপ মনোভাব এই উপন্যাসের মূলসুর। 

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নির্মিৎসা
  2. প্রতিবিধিৎসা
  3. রুরুদিষা
  4. বিবৎসা
ব্যাখ্যা
• 'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'রুরুদিষা'।

অন্যদিকে,
'নির্মাণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'নির্মিৎসা'।
'প্রতিবিধান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'প্রতিবিধিৎসা'।
'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'বিবৎসা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৩.
মুনীর চৌধুরী রচিত 'কবর' কোন ধরনের সাহিত্য?
  1. প্রহসন
  2. কারা- সাহিত্য
  3. রম্যরচনা
  4. জীবনীসাহিত্য
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী রচিত 'কবর' কে কারা- সাহিত্য বলা হয়। 

• কারা- সাহিত্য:
- কারাগারে অন্তরীণ অবস্থায় রচিত সাহিত্য 'কারা- সাহিত্য' হিসেবে স্বীকৃত।
- তবে কারাগার থেকে বাইরে গিয়েও এ ধরনের লেখা হতে পারে।
- রচয়িতার জেলে জীবনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কারাগারের সংকীর্ণ জীবনের বাইরে কল্পনার বিস্তার ঘটাবেন সত্য কিন্তু কারাজীবনের অভিজ্ঞতার ছাপ থাকবে তার রচনায়।
- অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন কারাসাহিত্য লিখেছেন তেমনি অনেক শিল্পী ও সাহিত্যিক কারা সাহিত্য রচনা করেছেন।
- কাজী নজরুল ইসলাম জেলে বসে লেখেন 'রাজবন্দীর জবানবন্দী, সত্যেন সেন লেখেন 'অভিশপ্ত নগরী' ও পাপের সন্তান';
- মুনীর চৌধুরীর 'কবর' কারা সাহিত্য হিসেবে গণ্য।
- শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বা 'কারাগারের রোজনামচা', মতিয়া চৌধুরীর 'দেয়াল দিয়ে ঘেরা' ইত্যাদিও এ ধারার গ্রন্থ।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৪.
‘স্বাধীনতা - হীনতায় কে বাঁচিতে চায় হে‘ চরণটি কার রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  4. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• ‘স্বাধীনতা - হীনতায় কে বাঁচিতে চায় হে' - চরণটির রচয়িতা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়: 
- কবি, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়য়ের জন্ম  পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়া গ্রামে। 
- ছাত্রাবস্থায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। 
- তিনি নিজে  কলকাতা থেকে মাসিক রস সাগর (১৮৫২) (পরিবর্তিত নাম সংবাদ সাগর) ও সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) সম্পাদনা করেন। 
- এডুকেশন গেজেট পত্রিকা (১৮৫৫) প্রকাশিত হলে তিনি তার সহসম্পাদক নিযুক্ত হন। 
⇒ রঙ্গলালের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি পদ্মিনী উপাখ্যান ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের Annals and Antiquities of Rajasthan -এর কাহিনী অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য। 
- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়’ - পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।

তাঁর রচিত অন্যান্য কাব্য হচ্ছে: 
- কর্মদেবী, 
- শূরসুন্দরী ও 
- কাঞ্চী কাবেরী। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১৫.
'উপন্যাসের শিল্পরূপ' গ্রন্থটি কে রচনা করেছেন?
  1. সেলিনা হোসেন
  2. রণেশ দাশগুপ্ত
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. শওকত ওসমান
ব্যাখ্যা
• 'উপন্যাসের শিল্পরূপ' গ্রন্থের রচয়িতা- 'রণেশ দাশগুপ্ত'। 

• রণেশ দাশগুপ্ত: 
- ভারতের আসাম প্রদেশের ডিব্রুগড় শহরে ১৯১২ সালের ১৫ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন। 
- ১৯৫৮ সালে ঢাকা পৌরসভার নির্বাচনে রণেশ দাশগুপ্ত কমিশনার নির্বাচিত হন। 

রণেশ দাশগুপ্ত রচিত প্রবন্ধগ্রন্থগুলো: 
- উপন্যাসের শিল্পরূপ,
- শিল্পীর স্বাধীনতার প্রশ্নে, 
-  আলো দিয়ে আলো জ্বালা,
- আয়ত দৃষ্টিতে আয়তরূপ,
- মুক্তিধারা,
- সাম্যবাদী উত্থান প্রত্যাশা: আত্মজিজ্ঞাসা। 

• 'উপন্যাসের শিল্পরূপ' গ্রন্থ আলোচনা: 
- প্রবন্ধটি প্রকাশিত হয় ১৯৫৯ সালে। 
- ২৬ টি পরিচ্ছেদে বিভক্ত গ্রন্থটিতে উপন্যাসের উদ্ভব ও বিকাশ, আঙ্গিক ও গঠন বিষয় ও শৈলী, সর্বোপরি সমাজ পরিবর্তনের সঙ্গে উপন্যাসের সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে মার্কসীয় তত্ত্বের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। 
- পাকিস্তানি শাসনামলেই এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রেফারেন্স গ্রন্থ হিসেবে গৃহিত হয়। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৬.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত 'কবি' উপন্যাসে কোন সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে?
  1. ধীবর
  2. কাহার
  3. ডোম
  4. সাঁওতাল
ব্যাখ্যা
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত 'কবি' উপন্যাসে 'ডোম' সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। 

• 'কবি' উপন্যাস:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'কবি'।
- এটি প্রকাশিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দে ।
- এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
- এই উপন্যাসটি ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক কাহিনী বর্ণিত হয়েছে।
- এই উপন্যাসের  ''জীবন এতো ছোট ক্যানে? '' - সংলাপটি ক্ল্যাসিক মর্যাদা পেয়েছে। 
======================
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে তাঁর জন্ম। 
- ১৯৭০ সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সভাপতি নির্বাচিত হন।
- প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথাসাহিত্যিক হিসেবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। 
- তারাশঙ্কর প্রায় দুশ গ্রন্থ রচনা করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি 
- ধাত্রীদেবতা 
- কালিন্দী
- গণদেবতা 
- পঞ্চগ্রাম 
- কবি 
- হাঁসুলি বাঁকের উপকথা 
- আরোগ্য নিকেতন ইত্যাদি।
• গল্পগ্রন্থ:
-  বেদে
- পটুয়া
- মালাকার
- লাঠিয়াল
- চৌকিদার
- বাগদী
- বোষ্টম
- ডোম ইত্যাদি।
• ছোটগল্প:
- রসকলি
- বেদেনী
- ডাকহরকরা। 

- উল্লেখ্য, 'কবি' নামে হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস রয়েছে।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৭.
Which literary period is known as the 'Golden Age of Drama'?
  1. The Elizabethan Age
  2. The Jacobean Age
  3. The Caroline Age
  4. The Age of Pope
ব্যাখ্যা
Elizabethan Age (1558-1603):
- This age is part of the Renaissance period of English Literature. 
- This age is named after Queen Elizabeth I who reigned over England from 1558 to 1603.
- This is called the 'Golden Age of Drama.'
- Christopher Marlowe, William Shakespeare, Thomas Kyd, Thomas Norton, Francis Bacon, etc are famous literary figures of this period.

Other titles of this age:
- Golden Age of English literature.
- A nest of singing birds.

The Renaissance Period is divided into four shorter periods:
1. Elizabethan Age (1558 -1603);
2. Jacobean Age  (1603-1625);  
3. Caroline age (1625-1649);
4. Commonwealth Period (1649-1660). 

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman & Encyclopedia Britannica.
১৮.
Who wrote the novel "Frankenstein; or, The Modern Prometheus", a classic work of Romantic literature?
  1. Jane Austen
  2. Charlotte Bronte
  3. Mary Shelley
  4. Emily Bronte
ব্যাখ্যা

Frankenstein:
- পুরো নাম 'Frankenstein; or, The Modern Prometheus'. 
- এটি Mary Shelley রচিত Gothic horror novel. 
- উপন্যাসটি একই সাথে Gothic novel এবং philosophical novel. 
- It is considered one of the first science-fiction novels.
- বিজ্ঞানের সহায়তা নিয়ে অনূভূতি বর্জিত এক দানব সৃষ্টি করে মানুষ কী বিপদে পড়েছিল তার আখ্যান এই উপন্যাস জুড়ে। 

Mary Wollstonecraft Shelley: 
- She was born in London in 1797.
- তিনি Romantic Period এর সাহিত্যিক। 
- তার নিজের পরিচয়কে ছাপিয়ে যায় তার বাবার এবং স্বামীর পরিচয়। অর্থাৎ নিজ নামের চাইতে তিনি বেশি পরিচিত দার্শনিক William Godwin এর কন্যা এবং কবি Percy Bysshe Shelley এর স্ত্রী হিসেবে। 
- তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস 'Frankenstein; or, The Modern Prometheus'. 

• তার অন্যান্য উপন্যাসসমূহ হচ্ছে: 
- Valperga (1823),
- The Last Man (1826),
- The Fortunes of Perkin Warbeck (1830),
- Lodore (1835), and
- Falkner (1837). 

Source: Encyclopedia Britannica. 

১৯.
'The Lotos-Eaters' by Alfred Tennyson is a -
  1. Poem
  2. Drama
  3. Novel
  4. Short-story
ব্যাখ্যা

The Lotos-Eaters:
- Alfred Tennyson রচিত একটি poem
- Homer এর Odyssey একটি পর্ব অবলম্বনে রচিত। 

Lord Alfred Tennyson (1809-1892): 
- Victorian period এর কবি। 
- তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন। 
- বন্ধু Arthur Hallam এর মৃত্যুশোকে তিনি রচনা করেন বিখ্যাত elegy (শোকগাথা) 'In Memoriam'. 

• তার বিখ্যাত কবিতাসমূহ:
- Oenone,
- Ulysses,
- The Lotos-Eaters,
- Locksley Hall,
- Morte D'Arthur,  
- The Lady of the Shalott, etc. 

২০.
Which event in Milton's life inspired the writing of "Lycidas"?
  1. His marriage
  2. The death of his father
  3. His blindness
  4. The death of a close friend
ব্যাখ্যা

• Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে। 
- এটি একটি Pastoral elegy.
- John Milton wrote Lycidas (Pastoral elegy) on the death of Edward king. Edward king was a friend of John Milton. 

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian। 
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem). 

Source: Encyclopedia Britannica. 

২১.
Who is the writer of 'The Ring and the Book'?
  1. Robert Browning
  2. Lord Byron
  3. Lord Tennyson
  4. William Wordsworth
ব্যাখ্যা
The Ring and the Book: 
- এ কবিতাটির লেখক Robert Browning. 
- এটি 'Blank verse' এ রচিত। 
- এর লাইন সংখ্যা ২০ হাজারেরও বেশি। 

Robert Browning:
- তিনি Victorian যুগের একজন major English poet.
- তিনি তার  dramatic monologue and psychological portraiture এর জন্যে বিখ্যাত।
- তার বিখ্যাত সাহিত্যকর্ম The Ring and the Book (1868–69). 

Notable works:
- Dramatis Personae (Book of poems);
- Fra Lippo Lippi (Poem);
- Men and Women (Collection of Poems);
- My Last Duchess (Poem);
- Paracelsus (Poem);
- Pippa Passes (Drama);
- Rabbi Ben Ezra (Poem);
- Sordello (Poem);
- The Pied Piper of Hamelin (Poem);
- The Ring and the Book (Poem).

Source: Encyclopedia Britannica.
২২.
Alexander Pope's literary style is associated with which literary movement?
  1. Romanticism
  2. Modernism
  3. Neoclassicism
  4. Realism
ব্যাখ্যা
Alexander Pope: 
- তিনি Neo-Classical Period- এর Augustan Age এর কবি। 
- তার নাম অনুসারে Augustan Age এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- Mock Heroic Poet নামে পরিচিত। 
- তিনি গ্রীক কবি Homer এর কালজয়ী সৃষ্টি 'The Iliad' & 'The Odysse' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।

 • His notable works:
- The Rape of the Lock (Poem),
- An Essay on Criticism (Poem),
- The Dunciad (Poem),
- An Essay on Man (Poem).

Source: Encyclopedia Britannica and British Library.
২৩.
Which individual is credited with writing the distinguished poem titled 'The Raven'?
  1. Mark Twain
  2. Edgar Alan Poe
  3. Walt Whitman
  4. Herman Melville
ব্যাখ্যা

The Raven: 
- Edgar Alan Poe রচিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলে অনেকে এটাকে গণ্য করেন।
- এটি  একটি কবিতা। 
- প্রকাশিত হয় ১৮৪৫ সালে। 
- এখানে দেখা যায়,  বর্ণনাকারী তার প্রেমাস্পদ, “Lenore” কে হারিয়ে যে অভিব্যক্তি করেন তা ফুঠে উঠেছে, Raven নামক একজন পাখির সাথে কথোপকথনে। 

• Edgar Alan Poe:
- American short-story writer, poet, critic, and editor who is famous for his cultivation of mystery and the macabre.
- আধুনিক গোয়েন্দা কাহিনী ধর্মী রচনার অন্যতম পথিকৃত। ভৌতিক কাহিনী রচনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। 
- He is generally considered the inventor of the detective fiction genre.

• Other Notable works:
- The Tell Tale Heart (Short story); 
- The Fall of The House of Usher (Short story); 
- The Black Cat (Short story); 
- The Oval Portrait (Short story).

Source: Encyclopedia Britannica. 

২৪.
Which literary figure is recognized as the pioneer of the revenge tragedy in English Literature?
  1. John Milton
  2. Francis Bacon
  3. Thomas Kyd
  4. John Webster
ব্যাখ্যা
Thomas Kyd: 
- English Dramatist. 
- তিনি Renaissance যুগের সাহিত্যিক। 
- তিনি একজন 'University wit' ছিলেন। 
- English Revenge Tragedy এর জনক তিনি। 

• Revenge Tragedy is a kind of tragedy that presents a quest for vengeance and results in bloodshed and mutilation.
- সাধারণত Senecan tragedy কে অনুসরণ করে revenge tragedy লেখা হয়।
- Thomas Kyd এর 'The Spanish Tragedy" এর মাধ্যমে তাঁর যুগে অর্থাৎ Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।

• His notable plays:
– The Spanish Tragedy (1585); 
- Cornelia (1590). 

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 
২৫.
Complete the sentence:
We would have caught the flight ____________.
  1. if the taxi would arrived on time
  2. if the taxi arrived on time
  3. if the taxi had arrived on time
  4. if the taxi would arrive on time
ব্যাখ্যা
• If যুক্ত clause টি Past Perfect tense এ থাকলে অপর clause টির Subject এর পরে might have/ would have/ could have বসে এবং verb টির Past Pasrticiple হয়।
- Structure: If + Past Perfect tense + Perfect Conditional (would/could/might + have + V3).
Examples:
- If I had studied harder, I would have passed the exam.
- If she had told me earlier, I would have been able to help her.
- If they had listened to the weather forecast, they wouldn't have gone hiking in the storm. 

Complete Sentence: We would have caught the flight if the taxi had arrived on time.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৬.
Select the word that is in plural form.
  1. Fora
  2. Phenomenon
  3. Curriculum
  4. Index
ব্যাখ্যা

• Fora (plural of forum):
Meaning - Situation or meeting in which people can talk about a problem or matter especially of public interest. 

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো:

SingularPlural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums, Fora;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Curriculum → Curricula;
Analysis → Analyses;
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৭.
Which word is similar to 'Impair'?
  1. Develop
  2. Inflame
  3. Allay
  4. Mar
ব্যাখ্যা

Impair (verb): 
English Meaning: To damage or weaken something so that it is less effective.
Bangla Meaning: হানি/ক্ষতি করা; বিকল করা: impair one’s health by overwork.

• Synonyms: Damage (ক্ষতিগ্রস্ত করা), Harm (ক্ষতি করা), Disable (অক্ষম করা; বিকলাঙ্গ করা), Mar (অনিষ্ট সাধন করা), Spoil (ক্ষতি করা, নষ্ট করা)। 
• Antonyms: Improve (উন্নতি বা উৎকর্ষ লাভ করা), Enhance (বাড়ানো; বৃদ্ধি করা), Increase (বাড়ানো), Enlarge (বৃহত আঙ্গিকে করা), Develop (বিকাশ করা, বিকশিত করা)।

Other Forms: Impairment (noun) হানি; বৈকল্য।
Example Sentence: 
1. Lack of sleep impaired her ability to think clearly.
2. His vision was impaired after the dangerous fight.

• Other options, 
Inflame - উত্তপ্ত করা। 
Allay - লাঘব করা।

Source: Live MCQ lecture. 

২৮.
I didn't eat the cake, because I'm on a diet.
Here the underlined part is -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Phrase preposition
ব্যাখ্যা

Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Because, as, since- প্রভৃতি দ্বারা কোন clause শুরু হলে তা কারণ নির্দেশ করে। 
এরূপ clause কে Adverbial clause of reason বলে। যেমন: 
- She speaks Spanish fluently because she lived in Spain for years.
- As I was ill, I could not attend the meeting. 
I didn't eat the cake, because I'm on a diet.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

২৯.
What does the term 'Pragmatic' refer to?
  1. A theoretical approach to problem-solving.
  2. A practical and results-oriented approach.
  3. A creative and imaginative mindset.
  4. Based on principles.
ব্যাখ্যা

Pragmatic (adjective): 
English Meaning: 1. Solving problems in a sensible way that suits the current conditions, rather than obeying fixed theories, ideas, or rules.
2. Based on practical judgments rather than principles.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

Example Sentence: 
1. He was highly practical and would devise pragmatic solutions to various issues.
2. Mr. Trump believes in pragmatic politics, not in ideology.

Other options, 
Abstract - A theoretical approach to problem-solving.
Innovative - A creative and imaginative mindset.
Conceptual - Based on ideas or principles. 

Source: 
1. Live MCQ lecture. 
2. Cambridge Dictionary. 

৩০.
Choose the adjective form of 'Insist'.
  1. Insistence
  2. Insistent
  3. Insistient
  4. Insistently
ব্যাখ্যা
Insist (verb): 
English Meaning - To say firmly or demand forcefully, especially when others disagree with or oppose what you say.
Bangla Meaning - জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা। 

Other forms, 
Insistence (noun) - পীড়াপীড়ি; নির্বন্ধ।
Insistent (adjective) - সনির্বন্ধ; জরুরি। 
Insistently (adverb) - দৃঢ়ভাবে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Which of the following is the correct spelling?
  1. Hemoroids
  2. Hemorhoids
  3. Hemmorhoids
  4. Hemorrhoids
ব্যাখ্যা

Hemorrhoids (noun): 
English Meaning - Swollen veins (= tubes carrying blood) at or near the anus (= the hole where solid waste is excreted), a condition that can be painful. 
- Also called piles. 
Bangla Meaning - অর্শ; অর্শরোগ।

Example Sentences:
- Cold sitz-baths are useful in the treatment of hemorrhoids.
- Others might have pain and irritation but again may blame it on hemorrhoids or a fissure.

Source: Cambridge Dictionary. 

৩২.
The city is nestled beside a beautiful, meandering river.
In this sentence, the word 'river' functions as -
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
ব্যাখ্যা

Noun: 
- Noun হলো কোন ব্যক্তি, বস্তু, স্থান, বা ক্রিয়ার নাম। 
- Noun প্রধানত দুই প্রকার। যথা: 
1) Concrete Noun. 
2) Abstract noun. 
- Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: 
a) Proper Noun. 
b) Common Noun. 
c) Collective Noun. 
d) Material Noun. 

Common Noun:
- Common Noun দ্বারা কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সধারণ নাম বুঝায়।
- যেমন: Flower, River, Dress ইত্যাদি। 
- প্রশ্নের বাক্যটিতে 'river' Common Noun হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

Other options. 
Proper Noun - Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়। যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি। 
Material Noun - Material Noun দ্বারা কোন পদার্থের সমূদয় অংশকে এককভাবে বুঝায়। যেমন: Water, Gold, Iron ইত্যাদি। 
Collective Noun - যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। যেমন: Crowd, mob, team, flock, herd, army, infantry, fleet, jury, family, nation etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৩.
Last night, under the moonlight, we ______ along the shore.
  1. stroll
  2. would stroll
  3. strolled
  4. had strolled
ব্যাখ্যা

• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। 
যেমন: I came home last night.

তাই Complete Sentence টি হচ্ছে - Last night, under the moonlight, we strolled along the shore.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৪.
The explorers ____ starvation during their ill-fated expedition.
  1. died down
  2. died of
  3. died off
  4. died out
ব্যাখ্যা
Die of (phrasal verb): 
Meaning - রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া।
Examples:
- The man died of malaria. 
- The explorers died of starvation during their ill-fated expedition.

Other options, 
Die off - একে একে মরে যাওয়া। প্রশ্নে সরাসরি অনাহারে মারা যাওয়ার কথা উল্লেখ থাকায় 'died off' হবে না। 
Die down - আগুনের আঁচ ক্রমে নির্বাপিত হওয়া; (শব্দ বা আওয়াজ) কমে যাওয়া। 
Die out - অবলুপ্ত হওয়া। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Find out the opposite word of 'Stolid'.
  1. Dul
  2. Prodigal
  3. Emotional
  4. Gregarious
ব্যাখ্যা

Stolid (Adjective)
English Meaning: (of a person) Calm and not showing emotion or excitement.
Bangla Meaning: অনুত্তেজিত; অবিচলিত; সহজে বিচলিত হয় না এমন।

• Synonyms: Impassive (নির্বিকার; নিরাবেগ), Unexcitable (উত্তেজিত না), Dull (স্থূলবুদ্ধি; নির্বোধ), Numb (অসাড়), Expressionless (অভিব্যক্তিহীন)।
• Antonyms: Emotional (আবেগপূর্ণ), Lively (আনন্দোচ্ছল; হাসিখুশি), Imaginative (কল্পনাপ্রবণ) Demonstrative (প্রদর্শনমূলক), Expressive (অভিব্যক্তি/ভাবপূর্ণ)।

Other Forms:
- Stolidly (adverb)
- Stolidness, stolidity (noun(s)

Example Sentence: 
1. He's a very stolid, serious man.
2. She remained stolid during the trial.

Other options,
Prodigal - অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
Gregarious - দলবদ্ধভাবে বাস করে এমন; সঙ্গলিপ্সু।

Source: Live MCQ Lecture.

৩৬.
Which of the following words does not have a feminine counterpart?
  1. Knight
  2. Beau
  3. Amazon
  4. Don
ব্যাখ্যা
Knight:
Meaning - (১) (মধ্যযুগের) ভদ্রবংশীয় ও সম্মানজনক সামরিক পদে কর্মরত ব্যক্তি; বীরযোদ্ধা। knight-errant অভিযানের সন্ধানে বেরিয়ে পড়া বীরযোদ্ধা।
(২) (আধুনিককালে) ব্রিটেনে প্রদত্ত সম্মানজনক উপাধি (রাষ্ট্রসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য)। এই উপাধি ব্যারনেটের ঠিক নিচে এবং এই উপাধিপ্রাপ্ত ব্যক্তিকে Sir সম্বোধন করা হয়।
- এর কোন feminine form নেই। 

এরকম আরো কিছু Masculine Noun আছে যাদের কোন Feminine form নেই।
যেমন - Captain (অধিনায়ক), Judge (বিচারক), Parson (ধর্মযাজক), Chairman (সভাপতি), Coward (কাপুরুষ), Squire (সম্ভ্রান্ত পুরুষ) ইত্যাদি। 

Other options, 
খ) Beau অর্থ সুন্দর পুরুষ যার feminine gender হচ্ছে - Belle.
গ) Amazon - (প্রাচীন গ্রিক উপকথায়) নারী যোদ্ধা।(প্রাচীন গ্রিক উপকথায়) নারী যোদ্ধা; Feminine gender. এর কোন masculine form নেই।
ঘ) Don (মহাশয়) - Donna (মহাশয়া)।
৩৭.
_________ some members' objections, I think we must go ahead with the plan.
  1. Before
  2. Whereas
  3. Since
  4. Notwithstanding
ব্যাখ্যা

Notwithstanding (preposition, adverb): 
English Meaning - Despite the fact or thing mentioned. 
Bangla Meaning - (preposition(al)) সত্ত্বেও।
- (adverb) তা সত্ত্বেও, তবু।

• প্রশ্নের বাক্যটি থেকে বুঝা যাচ্ছে, বিরোধিতা সত্ত্বেও তাদের কাজটি চালিয়ে যাবে। 

তাই, Complete Sentence - Notwithstanding some members' objections, I think we must go ahead with the plan.

Other options, 
As soon as - At the same time or a very short time after. 
Whereas - কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে। 
Since - তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৩৮.
৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৩ : ২
  2. ২ : ৩
  3. ৫ : ৮
  4. ৯ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
১টি আমের দাম ক টাকা 
১টি আপেলের দাম খ টাকা 

শর্তমতে,
৯ক + ৫খ = ৭ক + ৮খ
⇒ ৯ক - ৭ক = ৮খ - ৫খ 
⇒ ২ক = ৩খ 
⇒ ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২ 
৩৯.
যদি ax = b এবং by = a হয়, তাহলে xy এর মান নির্ণয় করুন।
  1. x
  2. y
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ax = b এবং by = a হয়, তাহলে xy এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
ax = b ........ (1)

by = a
⇒ (ax)y = a [ (1) নং এর সাহায্যে] 
⇒ axy = a
∴ xy = 1
৪০.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
  1. ৪৮ ফুট
  2. ৪৪ ফুট
  3. ৪৩ ফুট
  4. ৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান: 

মইটির দৈর্ঘ্য = AC 
= √(402 + 92)
=  √1681
= 41 ফুট
৪১.
১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত তিন অংকের সংখ্যাগুলো থেকে ১টি সংখ্যা নিলে সংখ্যাটি ১১১ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 
  1. ২/৯
  2. ১/৩
  3. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত তিন অংকের সংখ্যাগুলো থেকে ১টি সংখ্যা নিলে সংখ্যাটি ১১১ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত সংখ্যাগুলো হলোঃ ১২৩, ১৩২, ২১৩, ২৩১, ৩১২, ৩২১ (৬টি)
এখন এদের মধ্যে ১১১ দ্বারা বিভাজ্য সংখ্যা একটিও নেই।

∴ সম্ভাব্যতা = ০/৬ = ০
৪২.

তাহলে a এর মান কত যখন (x + y + z) ≠ 0?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/8
ব্যাখ্যা
প্রশ্ন:
 
তাহলে a এর মান কত যখন (x + y + z) ≠ 0?

সমাধান:
দেওয়া আছে,
x/(2x + y + z) = a
⇒ x = a(2x + y + z) .................... (1)

y/(x + 2y + z) = a
⇒ y = a(x + 2y + z) .................... (2)

z/(x + y + 2z) = a
⇒ z = a(x + y + 2z) .................... (3)

(1) + (2) + (3) হতে পাই,
x + y + z = a(2x + y + z + x + 2y + z + x + y + 2z)
⇒ x + y + z = a(4x + 4y + 4z)
⇒ x + y + z = 4a(x + y + z)
⇒ 4a = (x + y + z)/(x + y + z)
⇒ 4a = 1
∴ a = 1/4
৪৩.
১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ২০
  2. ২১
  3. ৩১
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যা = ২০ টি

১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি = ১ + ৩ + ৫ + ..................+ ৩৯ 
= {২০ (১ + ৩৯)}/২
= {২০ × ৪০}/২
= ৪০০ 

গড় = ৪০০/২০ 
= ২০
৪৪.
বৃত্তের অন্তর্লিখিত বর্গের একবাহুর দৈর্ঘ্য ২ একক হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. π/2 বর্গএকক 
  2. π বর্গএকক 
  3. √2π বর্গএকক 
  4. 2π বর্গএকক 
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তর্লিখিত বর্গের একবাহুর দৈর্ঘ্য ২ একক হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য ২ একক 
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = ২√২ একক 

এখানে বর্গের কর্ণ বৃত্তটির ব্যাসের সমান।
∴ বৃত্তের ব্যাসার্ধ = (২√২)/২ একক = √২ একক 

∴ বৃত্তের ক্ষেত্রফল = π(√২) বর্গএকক 
= ২π বর্গএকক
৪৫.
'PROBABILITY' শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. 11! উপায়ে
  2. 11!/2 উপায়ে
  3. 11!/4 উপায়ে
  4. 11!/4! উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 'PROBABILITY' শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
PROBABILITY শব্দটিতে মোট অক্ষর আছে ১১টি
B আছে ২ বার 
I আছে ২ বার

∴ সাজানো যায় = ১১!/(২! × ২!)
= ১১!/৪
৪৬.
ফারিহার বর্তমান বয়স সামিরার বর্তমান বয়সের ৩ গুণ। বর্তমানে সামিরার বয়স ২০ বছর হলে, কত বছর পূর্বে ফারিহার বয়স সামিরার বয়সের ৫ গুণ ছিল?
  1. ৩ বছর
  2. ৬ বছর
  3. ৭.৫ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ফারিহার বর্তমান বয়স সামিরার বর্তমান বয়সের ৩ গুণ। বর্তমানে সামিরার বয়স ২০ বছর হলে, কত বছর পূর্বে ফারিহার বয়স সামিরার বয়সের ৫ গুণ ছিল?

সমাধান:
সামিরার বর্তমান বয়স ২০ বছর
∴ ফারিহার বর্তমান বয়স ২০× ৩ বছর 
= ৬০ বছর 

ধরি,
ক বছর আগে ফারিহার বয়স সামিরার বয়সের ৫ গুণ ছিল।

শর্তমতে,
৬০ - ক = ৫(২০ - ক)
বা, ৬০ - ক = ১০০ - ৫ক 
বা, ৪ক = ৪০ 
বা, ক = ৪০/৪ 
∴ ক = ১০

∴ ১০ বছর আগে ফারিহার বয়স সামিরার বয়সের ৫ গুণ ছিল।
৪৭.
a + b + c = 0 হলে, a2/(bc) + b2/(ca) + c2/(ab) এর মান কত?
  1. 3
  2. 1
  3. 1/3
  4. 3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, a2/(bc) + b2/(ca) + c2/(ab) এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c) (a2 + b2 + c2 - ab - bc - ca)

a + b + c = 0, 
∴ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a2/bc) + (b2/ca) + (c2/ab)
= (a3 + b3 + c3)/(abc)
= (3abc)/(abc)
= 3
৪৮.
log(x/y) + log (y/z) + log(z/x) = ?
  1. 1
  2. xyz
  3. 0
  4. 1/xyz
ব্যাখ্যা
প্রশ্ন: log(x/y) + log (y/z) + log(z/x) = ?

সমাধান:
প্রদত্ত রাশি = log(x/y) + log(y/z) + log(z/x)
= logx - logy + logy - logz + logz - logx
= 0
৪৯.
কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করা হলে, এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
  1. ১৫০%
  2. ৩০০%
  3. ১০০%
  4. ২০০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করা হলে, এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক একক
আয়তক্ষেত্রের প্রস্থ খ একক
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখ বর্গএকক 

দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ হলে ক্ষেত্রফল হবে = ২ক × ২খ বর্গএকক 
= ৪কখ বর্গএকক 

ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (৪কখ - কখ) বর্গএকক 
= ৩কখ 

কখ বর্গএকক এ বৃদ্ধি পায় ৩কখ বর্গএকক 
∴ ১ বর্গএকক এ বৃদ্ধি পায় (৩কখ)/(কখ) = ৩ বর্গএকক 
∴ ১০০ বর্গএকক এ বৃদ্ধি পায় ৩ × ১০০ বর্গএকক 
= ৩০০ বর্গএকক 

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৩০০% বৃদ্ধি পাবে।
৫০.
একটি শ্রেণীর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়ালো। যদি রতন ঐ সারির উভয়দিক থেকে ১৯ তম অবস্থানে থাকে তাহলে সারিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ২০ জন
  2. ৩৭ জন
  3. ৩৮ জন
  4. ৩৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়ালো। যদি রতন ঐ সারির উভয়দিক থেকে ১৯ তম অবস্থানে থাকে তাহলে সারিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
এক দিক থেকে রতনের অবস্থান ১৯ তম অর্থাৎ সে সহ ১৯ জন। অপর দিক থেকে তার অবস্থান ১৯ তম অর্থাৎ সে বাদে আরও ১৮ জন আছে।

∴ ঐ সারিতে মোট ছাত্র আছে (১৯ + ১৮) জন = ৩৭ জন 
৫১.
কোন ঘড়ির সময় আয়নায় ১০ : ২০ টা দেখালে প্রকৃত সময় কত?
  1. ১ : ৪০
  2. ১ : ২০
  3. ২ : ৪০
  4. ১০ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘড়ির সময় আয়নায় ১০ : ২০ টা দেখালে প্রকৃত সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময় 
= ১১ : ৬০ - ১০ : ২০
= ১ : ৪০
৫২.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?
  1. ভাতিজা
  2. ভাগ্নে
  3. ছেলে
  4. দৌহিত্র
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
∴ D, B এর ছেলে 

A, B এবং C তিন জন বোন
∴ D হলো A ও C এর বোনের ছেলে অর্থাৎ ভাগ্নে। 
৫৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. resurection
  2. grattitude
  3. remembrance
  4. fundamantal
ব্যাখ্যা
remembrance বানানটি শুদ্ধ।
 
Correct spelling and meaning:
resurrection = পুনরুত্থান
gratitude = কৃতজ্ঞতা
remembrance = স্মরণ
fundamental = মৌলিক
৫৪.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 

সমাধান:

4 নং প্যাটার্ন তৈরি হবে।
৫৫.
সতেজ আঙুরে ৮০% পানি এবং শুকনো আঙুরে ১০% পানি থাকে। যদি শুকনো আঙুরের পরিমাপ ২৫০ কেজি হয় তাহলে সতেজ অবস্থায় এদের পরিমাপ কত ছিল?
  1. ১০০০ কেজি
  2. ১১০০ কেজি
  3. ১১২৫ কেজি
  4. ১২২৫ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: সতেজ আঙুরে ৮০% পানি এবং শুকনো আঙুরে ১০% পানি থাকে। যদি শুকনো আঙুরের পরিমাপ ২৫০ কেজি হয় তাহলে সতেজ অবস্থায় এদের পরিমাপ কত ছিল?

সমাধান:
২৫০ কেজি শুকনো আঙুরে পানি থাকে = ২৫০ × (১০/১০০)
= ২৫ কেজি

∴ আঙুরের  সার (নিষ্পিষ্ট শাঁস) অংশের পরিমাপ = (২৫০ - ২৫) কেজি = ২২৫ কেজি

আমরা ১০০ কেজি সতেজ আঙুর থেকে ২০ কেজি সার অংশ পাই। 

২০ কেজি পাই ১০০ কেজি থেকে 
∴ ১ কেজি পাই ১০০/২০ = ৫ কেজি থেকে
∴ ২২৫ কেজি পাই (২২৫ × ৫) কেজি থেকে
= ১১২৫ কেজি থেকে 

∴ সতেজ আঙুরের পরিমাপ ১১২৫ কেজি।
৫৬.
BANGLA = 37 হলে MATH =?
  1. 42
  2. 40
  3. 41
  4. 43
ব্যাখ্যা
প্রশ্ন: BANGLA = 37 হলে MATH =?



BANGLA ⇒ 2 + 1 + 14 + 7 + 12 + 1 = 37
MATH ⇒ 13 + 1 + 20 + 8 = 42
৫৭.
0 < x ≤ 1 এর জন্য (x - 1)2 + x এর সর্বোচ্চ মান কত?
  1. - 2
  2. - 1
  3. 0
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 0 < x ≤ 1 এর জন্য (x - 1)2 + x এর সর্বোচ্চ মান কত?

সমাধান: 
0 < x ≤ 1
= 0 - 1 < x - 1 ≤ 1 - 1
= - 1 < x - 1 ≤ 0 

∴ সর্বোচ্চ মান = (x - 1)2 + x  = 02 + 1 = 1
৫৮.
ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান: 
ক, খ এর চেয়ে লম্বা ⇒ ক > খ 
খ, গ এর চেয়ে খাট ⇒ গ > খ 
গ, ঘ এর চেয়ে খাট ⇒ ঘ > গ 
ঘ, ক এর চেয়ে লম্বা ⇒ ঘ > ক 

∴ সবচেয়ে লম্বা ঘ।
৫৯.

উপরের লিভারের ক্ষেত্রে, যদি আলম্বটি ভারের প্রান্তের কাছে আনা হয় তাহলে ____ বল প্রয়োগ করতে হবে।
  1. কম
  2. বেশি
  3. সমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন:
 
উপরের লিভারের ক্ষেত্রে, যদি আলম্বটি ভারের প্রান্তের কাছে আনা হয় তাহলে ____ বল প্রয়োগ করতে হবে।

সমাধান:
উপরের লিভারের ক্ষেত্রে, 
যদি আলম্ব ভারের প্রান্তের কাছে আনা হয় তাহলে কম বল প্রয়োগ করতে হবে। 
কারণ আলম্ব ভারের প্রান্তের কাছে আনা হলে দূরত্ব কমে যাবে ফলে বলের প্রয়োগ বিন্দু হলে আলম্বের দূরত্ব বেড়ে যাবে বিধায় কম বল প্রয়োগ করতে হবে।
৬০.
A বিন্দুটি B বিন্দুর ১০ কি.মি. পশ্চিমে, B বিন্দুটি C বিন্দুর ৩০ কি.মি. উত্তরে, C বিন্দুটি D বিন্দুর ২০ কি.মি. পূর্বে হলে, A এবং D এর মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ১০√২০ কি.মি.
  2. ১০√১০ কি.মি.
  3. ২০√১০ কি.মি.
  4. ৩০√১০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: A বিন্দুটি B বিন্দুর ১০ কি.মি. পশ্চিমে, B বিন্দুটি C বিন্দুর ৩০ কি.মি. উত্তরে, C বিন্দুটি D বিন্দুর ২০ কি.মি. পূর্বে হলে, A এবং D এর মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 


AD = √(302 + 102)
= √1000 
= 10√10
৬১.
মৌলিক রাশির উপর নির্ভরশীল কোনটি?
  1. বেগ
  2. দৈর্ঘ্য
  3. ভর
  4. সময়
ব্যাখ্যা
- মৌলিক রাশির উপর নির্ভরশীল হচ্ছে- বেগ, কিন্তু অন্য রাশিগুলো নিজেরাই মৌলিক রাশি তাই অন্য রাশির উপর নির্ভর করার প্রয়োজন হয় না। 

ভৌত রাশি: 
- এই বিশ্ব প্রকৃতির যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলা হয়। 
যেমন - একটি লোহার বলের ভর পরিমাপের করা যায়। এখানে ভর একটি রাশি। 

মৌলিক রাশি: 
- যে সকল রাশির পরিমাপ করার জন্য অন্য কোন রাশির উপর নির্ভর করার প্রয়োজন হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়। 
যেমন - সময় মাপতে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না। সুতরাং সময় একটি মৌলিক রাশি। 
- জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন। 
যেমন- 
• দৈর্ঘ্য, 
• ভর, 
• সময়, 
• তাপমাত্রা, 
• তড়িৎপ্রবাহ, 
• দীপন তীব্রতা এবং 
• পদার্থের পরিমাণ। 

যৌগিক রাশি: 
- এমন অনেক রাশি আছে যেগুলো মাপার জন্য অন্য রাশির দরকার হয়। 
যেমন - বেগ পরিমাপের জন্য দূরত্ব এবং সময় এই রাশি দুটি জানার প্রয়োজন হয়। তাই বেগ মৌলিক রাশির উপর নির্ভরশীল। 
- অতঃপর দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগের মান বের করতে হয়। এর থেকে বুঝা যায় যে, বেগ একটি লব্ধ বা যৌগিক রাশি। 
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়। 
যেমন - 
• বেগ, 
• ত্বরণ, 
• কাজ, 
• বল, 
• তাপ, 
• বিভব ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
কৃত্রিমভাবে প্রথম জৈব যৌগ কত সালে তৈরি করা হয়? 
  1. ১৮২৮ সালে 
  2. ১৮২৫ সালে 
  3. ১৮৩০ সালে 
  4. ১৮৩৮ সালে
ব্যাখ্যা
জৈব যৌগ: 
- ১৮১৫ সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে, জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণিদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। 
- তাই একে পরীক্ষাগারে উৎপন্ন করা সম্ভব নয়। একে প্রাণশক্তি মতবাদ বলা হয়। তখন সব বিজ্ঞানী এ মতবাদ গ্রহণ করেন। 
- ১৮২৮ সালে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড লেড সায়ানেট দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে আকস্মিকভাবে পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করেন। 
- ১৮২৮ সালে প্রস্তুতকৃত ইউরিয়া হলো প্রথম জৈব যৌগ যা পরীক্ষাগারে উৎপাদন করা সম্ভব হয়। 
- এজন্য বিজ্ঞানী ফ্রেডরিক উহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। 

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
কোন ধমনি থাইরয়েড গ্রন্থি ও ঘাড়ের পেশিতে রক্ত বহন করে?
  1. সার্ভিকাল ধমনি
  2. ইলিয়াক ধমনি
  3. মেসেন্টেরিক ধমনি
  4. থাইরোসার্ভিকাল ধমনি
ব্যাখ্যা
সাবক্লেভিয়াল ধমনি: 
- দেহের প্রতিপাশে ফুসফুসের উপর দিয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে। 
যেমন - 
⇒ আন্তঃম্যামারি ধমনি: স্তনগ্রন্থি, বক্ষীয় প্রাচীর ও পেরিকার্ডিয়ামে রক্ত বহন করে। 
থাইরোসার্ভিকাল ধমনি: থাইরয়েড গ্রন্থি, ল্যারিংক্স ও ঘাড়ের পেশিতে রক্ত বহন করে। 
⇒ সার্ভিকাল ধমনি: অক্সিপুটের পেশিতে রক্ত বহন করে। 
⇒ ভার্টিব্রাল ধমনি: মেরুদণ্ডের রক্ত সরবরাহ করে। 
⇒ সিলিয়াক ধমনি: পাকস্থলী ও যকৃতে রক্ত সরবরাহ করে। 
⇒ ফ্রেনিক ধমনি: ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে। 
⇒ বৃক্কীয় ধমনি: বৃক্কে রক্ত সরবরাহ করে। 
⇒ মেসেন্টেরিক ধমনি: অন্ত্রের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। 
⇒ জনন ধমনি: গোনাডে রক্ত সরবরাহ করে। 
⇒ ইলিয়াক ধমনি: পেলভিস অঞ্চল, উরু, পা ইত্যাদি অংশে রক্ত সরবরাহ করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৪.
ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত কয়টি উপাদান থাকে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
• ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

• ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা-
১। ডাটা বা তথ্য (Information),
২। ডাটার উৎস (Source),
৩। প্রেরক (Sender),
৪। মাধ্যম (Medium),
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)।

• ডাটা:
- ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে ডাটা বা তথ্য। কমিউনিকেশনের জন্য ডাটা হতে পারে শব্দ, অক্ষর, সংখ্যা, ছবি ইত্যাদি।

• ডাটার উৎস:
- যে ডিভাইস থেকে ডাটা সংগ্রহ করা হয় তাকে উৎস বলা হয়। যেমন কম্পিউটার, টেলিফোন।

• প্রেরক:
- প্রেরক ‘উৎস' হতে ডাটা নিয়ে কমিউনিকেশনের বাহককে বা মাধ্যমকে পাঠায়। প্রেরক নির্দিষ্ট একটি যন্ত্র ব্যবহার করে ডাটাকে ট্রান্সফরম এবং এনকোড করে প্রেরণ উপযোগী সিগন্যাল তৈরী করে। যেমন-মডেম।

• মাধ্যম:
- যার মাধ্যমে ডাটাসমূহ একস্থান থেকে অন্যস্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে ডাটা প্রবাহের বাহক বা মাধ্যম বলা হয়। যেমন- ক্যাবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, মডেম ইত্যাদি।

• প্রাপক:
- যে ডিভাইস ডাটা কমিউনিকেশন মাধ্যম থেকে ডাটা গ্রহণ করে তাকে প্রাপক বলে।

• গন্তব্য:
- উপাত্তের উৎস বা প্রেরক ডাটা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে যার নিকট বা যে ডিভাইস ডাটা গ্রহণ করে তাকে উপাত্তের গন্তব্য হিসেবে চিহ্নিত করা যায়। যেমন- কম্পিউটার, সার্ভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
কম্পিউটারে 'F3 Key' এর কাজ কোনটি?
  1. Search
  2. Refresh
  3. Help
  4. Safe Mood
ব্যাখ্যা

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

৬৬.
(321.12)8 এর সমতুল্য দশমিক মান কোনটি?
  1. 107.22495
  2. 154.18412
  3. 196.16735
  4. 209.15625
ব্যাখ্যা
(321.12)8 = (3 × 8²) + (2 × 8¹) + (1 × 8⁰) + (1 × 8⁻¹) + (2 × 8⁻²)
= (209.15625)10
৬৭.
কোন ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়?
  1. C++
  2. C
  3. Python
  4. Oracle
ব্যাখ্যা
• ‘সি’ প্রোগ্রামিং ভাষা:
- 'সি' একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।

• সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
১। এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
২। C ভাষা একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা।
৩। প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
81 প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
৫। প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
৬। Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
৭। সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
LinkedIn এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন
  3. ম্যানিলা
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
• LinkedIn: 
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম।
- ২০০২ সালে রেইড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- বর্তমানে ২০০টিরও বেশি দেশে ৯৩০ মিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।
- সদর দপ্তর: Sunnyvale, California, United States
- Parent organization: Microsoft Corporation
- CEO: Ryan Roslansky
- Founders: Reid Hoffman, Jean-Luc Vaillant, Eric Ly, Konstantin Guericke, Allen Blue

উৎস: linkedin
৬৯.
MIMD এর পূর্ণরূপ-
  1. Memory Information Memory Data
  2. Memory Instruction Multiple Data
  3. Multiple Instruction Multiple Data
  4. Multiple Instruction Memory Data
ব্যাখ্যা
• MIMD এর পূর্ণরূপ- Multiple Instruction Multiple Data

• কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
HTML - Hyper Text Markup Language
ATM - Automated Teller Machine
CSS - Cascading Style Sheet
WAN - Wide Area Network
DBMS - Database Management System 
EMTS - Electronic Money Transfer System
MICR stands for - Magnetic Ink Character Recognition
CPU - Central Processing Unit
RAM - Random Access Memory
ROM - Read Only Memory
OMR - Optical Mark Reader

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং ব্রিটানিকা।
৭০.
WiMAX এর ফ্রিকুয়েন্সি কত?
  1. 2.0 - 66 GHz
  2. 2.44 - 5 GHz
  3. 1.0 - 10 GHz
  4. 1.0 - 100 GHz
ব্যাখ্যা
• WiMAX: 
- WiMax এর পূর্ণরূপ হলো  Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMax  এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
- WiMax  এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়। 
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax  এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭১.
কোন সেবাটি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত নয়?
  1. SaaS
  2. CaaS
  3. PaaS
  4. laaS
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭২.
নিচের কোন ফরম্যাটটি ডেটা স্টোর করতে ব্যবহৃত হয়?
  1. বিসিডি
  2. ডেসিমেল
  3. অক্টাল
  4. হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড দশমিক (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 
- বাইনারি কোডেড ডেসিমেল (BCD) ফরম্যাটটি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭৩.
কোন মুঘল সম্রাটের আমলে জিজিয়া কর পুন:স্থাপিত হয়?
  1. সম্রাট জাহাঙ্গীর
  2. সম্রাট আওরঙ্গজেব
  3. সম্রাট শাহজাহান
  4. সম্রাট আকবর
ব্যাখ্যা
জিজিয়া কর:
- মুসলিম রাষ্ট্রের যুদ্ধক্ষম অমুসলিম নাগরিকদের থেকে আদায়যোগ্য এক ধরনের নিরাপত্তা 'কর'।

আরোপিত:
- এটা নারী, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধদের ওপর আরোপিত হয় না।
- বলা যায়, এটা মুসলিম রাষ্ট্রে বসবাস করে প্রতিরক্ষা কাজে তাদের কায়িক অংশগ্রহণ না করার বিনিময়ে প্রদেয় কর।
- যুদ্ধের সময়ও এই করের বিনিময়ে অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে সব রকম নাগরিক অধিকার ভোগ করে।
- মুসলিম ভারতে সব সময়ই অমুসলমানদের নিকট থেকে জিজিয়া আদায় করা হত।

 রহিত:
- সম্রাট আকবর ১৫৬৪ সালে জিজিয়া কর রহিত করেন।

পুন:স্থাপন:
- সম্রাট আওরঙ্গজেব পুনরায় ১৬৭৯ সালে তা অমুসলমানদের উপর আরোপ করেন।

উৎস: ইসলামের ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৭৪.
‘Bangladesh Code’ বলতে কী বোঝায়?
  1. বাংলাদেশে প্রচলিত সব আইন সম্বলিত বই
  2. বাংলাদেশের মোবাইল ফোনের কোড
  3. বাংলাদেশের সরকারী ভবনের কোড
  4. বাংলাদেশের আন্তর্জাতিক কোড
ব্যাখ্যা
বাংলাদেশ কোড:
- বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী দেশে প্রচলিত সব আইন একত্র করে বই আকারে প্রকাশের বাধ্য বাধকতা রয়েছে।
- এই বইটি ‘বাংলাদেশ কোড’।
- আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের উদ্যোগে মোট ৪৭ খণ্ডে এটি প্রকাশ করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোডের মোড়ক উন্মোচন করেন।
-  লাল-সবুজের প্রচ্ছদে ‘বাংলাদেশ কোড’।

অন্যদিকে,
- ২০১৪ সাল পর্যন্ত প্রচলিত সব আইন নিয়ে সর্বশেষ ২০১৬ সালে ৪২ খণ্ডে বাংলাদেশ কোড প্রকাশ করা হয়েছিল।
-  বাংলাদেশ কোডে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রণয়ন হওয়া ১ হাজার ১৭৭টি আইন যুক্ত করা হয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৭৫.
ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন -
  1. আতাউর রহমান
  2. সুফিয়া কামাল
  3. শামসুল হক
  4. জাহানারা ইমাম
ব্যাখ্যা
ছায়ানট:
-  বাংলা ১৩৬৮, ইংরেজি ১৯৬১ সালে সারাবিশ্বে রবীন্দ্রশতবার্ষিকীর আয়োজন বাংলার এই প্রান্তের সংস্কৃতি সচেতন মানুষের মনেও চাঞ্চল্য জাগায়। 
- উদ্যোগী হলেন বিচারপতি মাহবুব মুর্শেদ, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী প্রমুখ বুদ্ধিজীবী, তেমনি ঢাকার কিছু সংস্কৃতিকর্মীও আগুয়ান হলো শতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে।

- শতবার্ষিকী উদ্‌যাপন করবার পর এক বনভোজনে গিয়ে সুফিয়া কামালসহ বহু অনুপ্রাণিত কর্মী সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাবার জন্যে সমিতি গঠন করার সিদ্ধান্ত নেন। 
- জন্ম হয় ছায়ানটের।
-১৯৬১ সালে সুফিয়া কামালকে সভাপতি আর ফরিদা হাসানকে সম্পাদক করে প্রথম কমিটি গঠিত হয়।
- পাকিস্তানি যুগে কঠোর সামরিক শাসনে পদানত স্বদেশে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রভাবনা অবলম্বন করে ছায়ানট যাত্রা শুরু করে।

উৎস: ছায়ানট অফিসিয়াল ওয়েবসাইট  এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৬.
কোন অর্থ বছরে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প শুরু হয়?
  1. ১৯৯২-৯৩ অর্থ বছরে
  2. ১৯৯৪-৯৫ অর্থ বছরে
  3. ১৯৯৫-৯৬ অর্থ বছরে
  4. ১৯৯৭-৯৮ অর্থ বছরে
ব্যাখ্যা
উপকূলীয় সবুজবেষ্টনী:
- একানববই’র ঘূর্ণিঝড়ের পরেই বাংলাদেশ সরকার উপকূলীয় সবুজবেষ্টনী তৈরীর প্রকল্প হাতে নেয়।
- প্রকল্পটি সূত্রবদ্ধকরণের কাজ চলে ১৯৯৩ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৪ সালের মার্চ পর্যন্ত এবং ১৯৯৫ সালের ২রা মার্চ এটি এশিয়া উন্নয়ন ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়।
- ১৯৯৫-৯৬ অর্থ বছরে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প শুরু হয়।
- ২০০২ সনের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত শেষ সময়সীমা নির্ধারণ করে ২৮ জুলাই থেকে প্রকল্পটি কার্যকর ঘোষণা করা হয়।

• এ প্রকল্পে মোট ১০টি বনবিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে:
(১) পটুয়াখালী বনবিভাগ (বরগুনা এবং পটুয়াখালী জেলা নিয়ে গঠিত),
(২) চট্টগ্রাম বনবিভাগ (চট্টগ্রাম এবং কক্সবাজার নিয়ে গঠিত),
(৩) ভোলা বনবিভাগ,
(৪) লক্ষীপুর বনবিভাগ,
(৫) নোয়াখালী বনবিভাগ,
(৬) ফেনী বনবিভাগ,
(৭) পিরোজপুর বনবিভাগ,
(৮) বাগেরহাট বনবিভাগ,
(৯) বরিশাল বনবিভাগ, এবং
(১০) ঝালকাঠি বনবিভাগ। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাপিডিয়া। [লিঙ্ক]
৭৭.
BITAC এর পূর্ণরূপ কী?
  1. Bangladesh Investment Technical Assistance Center
  2. Bangladesh Industrial Trade Assistance Center
  3. Bangladesh Industrial Technical Assistance Center
  4. Bangladesh Industrial Technical Assistannt Center
ব্যাখ্যা
বিটাক:
- এর পূর্ণরূপ Bangladesh Industrial Technical Assistance Center।
- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নামে।
- ১৯৭২ সালে এর নাম পরিবর্তন করে বিটাক রাখা হয়।
- প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক।
- বর্তমানে এর পাঁচটি কেন্দ্র রয়েছে ঢাকা (১৯৬৪), চট্টগ্রাম (১৯৭৬), চাঁদপুর (১৯৮৩), খুলনায়(১৯৯৩) এবং বগুড়া (২০০৬)।

উৎস: বিটাক অফিসিয়াল ওয়েবসাইট।
৭৮.
দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
  1. আছিয়া খাতুন
  2. মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
  3. নিশাত মজুমদার
  4. মোহাম্মদ মিজানুর রহমান
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশন:
- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ।

- দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগ প্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

উৎস: দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।[link]
৭৯.
জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে কতজন চেয়ারম্যান থাকে?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. কোনটি নয়
ব্যাখ্যা

জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে:

(২০০০ সনের ১৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা :-

‘‘(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা :-

(ক) একজন চেয়ারম্যান;

(খ) সংশ্লিষ্ট জেলার মোট উপজেলার সমসংখ্যক সদস্য;

(গ) দফা (ক) ও (খ) এ উল্লিখিত সদস্য-সংখ্যার এক-তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণ সংখ্যায়) নারী সদস্য:

তবে শর্ত থাকে যে, তাহাদের সংখ্যা ২(দুই) এর কম হইবে না; এবং

(ঘ) সংশ্লিষ্ট প্রত্যেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ক্ষেত্রমত, সিটি কর্পোরেশনের মেয়রের প্রতিনিধি পদাধিকারবলে সদস্য।’’।

উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি এবং জেলা পরিষদ আইন, ২০২২।[link]

৮০.
'কানাইবাঁশী' কী ফলের নাম?
  1. পেঁপে
  2. জাম
  3. কলা
  4. পেয়ারা
ব্যাখ্যা

কলার উন্নত জাত:
- অগ্নিশ্বর
- অমৃতসাগর
- মোহনবাঁশী
- কানাইবাঁশী
- কবরি।

অন্যদিকে,
উন্নত জাতের আমঃ
- গোপালভোগ,
- মহানন্দা,
- মোহনভোগ,
- হাড়িয়াভাঙ্গা,
- ল্যাংড়া,
- গৌড়মতি,
- ক্ষীরষাপাতি ইত্যাদি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।

৮১.
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান কত?
  1. ৪৪তম
  2. ৪৫তম
  3. ৪৬তম
  4. ৪৭তম
ব্যাখ্যা
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সূচক:
- এএমএল সূচক অনুযায়ী, ২০২৩ সালে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশের অবস্থান ৪৬তম।
- এই সূচকে আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।
- বাংলাদেশে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন বাস্তবায়নে অগ্রগতি ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পাওয়ায় এই সূচকে উন্নতি হয়েছে।

উল্লেখ্য,
- এএমএল সূচক অনুযায়ী, ২০২৩ সালে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে হাইতি, চাদ, মিয়ানমার এবং কঙ্গো।
- আর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে - আইসল্যান্ড।
- এন্টি মানিলন্ডারিং সূচকে চীনের  অবস্থান - ২৭তম।
- যুক্তরাষ্ট্র এর অবস্থান - ১১৯তম।
- যুক্তরাজ্যের অবস্থান - ১৪০তম।

উৎস: যুগান্তর প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮২.
বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় -
  1. রাশিয়ায়
  2. ফ্রান্সে
  3. ইংল্যান্ডে
  4. জাপানে
ব্যাখ্যা
শহীদ মিনার
- বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। 
- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার।
-  ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ সে দেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 
- তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়। 
- জাপান বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে প্রতিবছর বৈশাখি মেলা অনুষ্ঠিত হওয়ার সূত্র ধরে বাংলাদেশ সরকার এই শহীদ মিনারটি নির্মাণ করে।
 
উৎস : বাংলাপিডিয়া।
৮৩.
সাঁওতাল বিদ্রোহ' কত সালে সংগঠিত হয়?
  1. ১৮৫২ সালে
  2. ১৮৫৩ সালে
  3. ১৮৫৪ সালে
  4. ১৮৫৫ সালে
ব্যাখ্যা
বিদ্রোহ:
- সাঁওতাল বিদ্রোহ ছিলো জমিদার, মহাজন ও পুলিশের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ।
- সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল এর সূচনা হয় ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়।
- রাজমহলের পার্বত্য এলাকায় সংঘটিত এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কয়েক দফা অভিযান পরিচালনা করে।
- সিধু ও কানু নামের দুইভাই এই বিদ্রোহে নেতৃত্বে দেন।
- কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে। বিদ্রোহের জড়িতদের অধিকাংশকে ফাঁসিতে ঝুলানো হয়। বন্দিদের জোরপূর্বক রেলশ্রমিক বানানো হয়।

অপরদিকে, 
- ১৭৭৬ সাল থেকে ১৭৮৭ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সংঘটিত চাকমাদের বিদ্রোহ কার্পাস বিদ্রোহ নামে পরিচিত।
- পার্বত্য চট্টগ্রামে তুলার চাষ হতো এবং কর হিসেবে চাকমারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুলা প্রদান করতে হতো।
- মোট চারবার চাকমা বিদ্রোহ সংঘটিত হয়। এসব বিদ্রোহে চাকমা রাজা সের দৌলত এবং তার সেনাপতি রুনু খান নেতৃত্ব দেন।
- ১৭৮৭ সালে চাকমা রাজা ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ফলে কার্পাস বিদ্রোহের অবসান হয়।

উৎস:বাংলাদেশের ইতিহাস, সিরাজুল ইসলাম এবং দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৪.
মৌলিক অধিকার ___________মাধ্যমে রক্ষিত হয়।
  1. সংবিধানের
  2. রাষ্ট্রপতির
  3. প্রধানমন্ত্রীর
  4. বিচার বিভাগের
ব্যাখ্যা
সংবিধান:
- নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রক্ষিত হয়।
- এর ফলে সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।
- নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না।
- তাই সংবিধান মৌলিক অধিকারের রক্ষক।

এছাড়াও,
- মানবাধিকারের উৎস ও রক্ষক জাতিসংঘ।
- মৌলিক অধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান এবং রক্ষক রাষ্ট্র ও সংবিধান।
- মানবাধিকার একটি আন্তর্জাতিক অধিকার।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক। 
৮৫.
যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে তৃতীয় বড় সরবরাহকারী দেশ -
  1. চীন
  2. বাংলাদেশ
  3. ভিয়েতনাম
  4. ভারত
ব্যাখ্যা
রপ্তানিকারক দেশ:
- দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
- ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৯৭০ কোটি ডলারের পণ্য। 
- বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম পোশাক রপ্তানি গন্তব্য এবং চীন ও ভিয়েতনামের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট এবং বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
৮৬.
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় খেতাব -
  1. বীরপ্রতীক
  2. বীরশ্রেষ্ঠ
  3. বীরউত্তম
  4. বীরবিক্রম
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।

যথা -
• বীরশ্রেষ্ঠ ৭ জন,(মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
• বীর উত্তম ৬৮ জন,(মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
• বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব),
• বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
- মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
- উল্লেখ্য, বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৮৭.
কোন জেলায় জাপান অর্থনৈতিক অঞ্চল অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. ময়মনসিংহ
  3. যশোর
  4. সিলেট
ব্যাখ্যা
জাপানিজ ইকোনমিক জোন:
- জাপানি বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অধীনে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জাপান অর্থনৈতিক অঞ্চল নির্মিত হয়েছে।
- বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১,০০০ একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে।
- কর্মসংস্থান হবে এক লাখ মানুষের।
- বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশন যৌথভাবে এ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করছে।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৮৮.
অপারেশন সার্চ লাইটে ঢাকার বাইরে অঞ্চলের জন্য দায়িত্বে কে ছিলেন?
  1. মেজর রাও ফরমান আলী
  2. এ কে নিয়াজী
  3. মেজর খাদিম হোসেন রাজা
  4. টিক্কা খান
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানী সামরিক বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর 'অপারেশন সার্চ লাইট' পরিচালনা করে।
- এই অপারেশনে ঢাকা শহর জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালানো হয়।

- ১৮ মার্চ ১৯৭১ জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের নীলনকশা প্রস্তুত করেন।
- সব প্রস্তুতি শেষে ২৫ মার্চ এই অপারেশন চালানো হয়।

- মেজর জেনারেল রাও ফরমান আলী ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটের মূল দায়িত্বে ছিলেন।
 - মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল খাদিম হোসেন রাজাকে শীর্ষ কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকা ক্যান্টমেন্টে দুটি সদর দফতর স্থাপনের পরিকল্পনা নিয়ে ‘অপারেশন সার্চ লাইট’-এর নীলনকশা তৈরি করা হয়।

- রাও ফরমান আলীকে ঢাকা শহর ও এর আশপাশের এলাকায় অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়।
- মেজর জেনারেল খাদিম হোসেন রাজাকে দেওয়া হয় পূর্ব পাকিস্তানের বাদবাকি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেনি,  বিবিসি পত্রিকা রিপোর্ট।
৮৯.
“তাজহাট জমিদার” বাড়ি কোথায় অবস্থিত?
  1. রংপুর
  2. মানিকগঞ্জ
  3. বগুড়া
  4. রাজশাহী
ব্যাখ্যা
তাজহাট জমিদার বাড়ি:
- রংপুর জেলার তাজহাট, ডিমলা, কাকিনা, মন্থনা, পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু জমিদার বংশ ছিল। তাদের ছিল বিশাল আয়তনের বেশ কিছু প্রাসাদ।
- রংপুর জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তাজহাট জমিদার বাড়ি।
- এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত।

- তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল রায় প্রাসাদটি নির্মাণ করেছিলেন।
- এটি নির্মাণে সময় লেগেছিল প্রায় ১০ বছর।
- পাঞ্জাব থেকে আগত মান্নালাল রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন।

- তাজহাট জমিদার বাড়ি একটি ঐতিহাসিক প্রাসাদ।
- ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রংপুর হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয় এই প্রাসাদ।

- ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে।
- এর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ২০০৫ সালে রংপুর জাদুঘরকে সরিয়ে এই প্রাসাদের দোতলায় নিয়ে আসে।

উৎস: বাংলা ট্রিভিউন এবং জাগো নিউজ পত্রিকা রিপোর্ট।
৯০.
ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?
  1. হেনরি লুই ডিরোজিও
  2. শ্যামাপ্রসাদ মুখার্জী
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
ব্যাখ্যা
ইয়ং বেঙ্গল আন্দোলন:
- ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হল - হেনরি লুই ডিরোজিও।
- উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও বাংলার আধুনিকমনস্ক তরুণদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন।
- এ লক্ষ্যে তিনি ১৮২৮ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

অনুসারী:
- তার অনুসারী ছিলেন - রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র প্রমুখ।
- ১৮৩১ সালে মাত্র ২৩ বছর বয়সে ডিরোজিও মারা যান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেনি।
৯১.
সম্প্রতি (২০২৩) হামাস কী নামে ইসরায়েলে অভিযান চালায়?
  1. অপারেশন আল-আকসা মুভমেন্ট
  2. অপারেশন আল-আকসা ফ্লাড
  3. অপারেশন আল-আকসা রেস্কিও
  4. অপারেশন আল-আকসা ম্যাস্ট্রি
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:

- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
৯২.
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার পর্যবেক্ষক দেশের সংখ্যা কত?
  1. ২টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ।
- সংস্থাটির প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ।
- তিনি ১ অক্টোবর সালে দায়িত্ব গ্রহণ করেন।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৯৩.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কে?
  1. অ্যাডাম জাম্পা
  2. মোহাম্মদ শামি
  3. দিলশান মাদুশঙ্কা
  4. জসপ্রিত বুমরাহ
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৯৪.
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ নিচের কোনটি?
  1. সি-৯১৯
  2. সি-৯৩৯
  3. সি-৯৭৯
  4. সি-৯৯৯
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
৯৫.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্যাটালিন কারিকো
  2. ক্লডিয়া গোল্ডিন
  3. মুঙ্গি জি বাওয়েন্দি
  4. লুইস ই ব্রুস
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৯৬.
নিচের কোন দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত?
  1. হংকং
  2. মঙ্গোলিয়া
  3. তাইওয়ান
  4. তাজিকিস্তান
ব্যাখ্যা
• মধ্য এশিয়া: 
- মধ্য এশিয়ার দেশ ৫ টি। যথা: 
- কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান।
==============
- অপরদিকে - 
- হংকং, তাইওয়ান, মঙ্গোলিয়া হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৯৭.
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার?
  1. ২,১০০
  2. ২,২৫০
  3. ২০৩০
  4. ২,৪০০
ব্যাখ্যা

বার্ষিক গড় বৃষ্টিপাত:
- বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০৩০ মিমি।
- সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে।
- সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
- বাংলাদেশে শীতলতম মাস - জানুয়ারি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও জাতীয় তথ্য বাতায়ন।

৯৮.
আগ্নেয় শিলার প্রধান উপাদান কোনটি?
  1. আগুন
  2. ম্যাগমা
  3. লবণ
  4. খনিজ
ব্যাখ্যা
• আগ্নেয় শিলা:
- আগ্নেয় শিলার প্রধান উপাদান ম্যাগমা।
- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত গলিত পদার্থ ভূ-অভ্যন্তরের গভীর তলদেশ থেকে (প্রায় ২০০ কি.মি.) ভূ-ত্বকের অভ্যন্তরেই জমাটবদ্ধ হয় যা ম্যাগমা নামে পরিচিত।
- এই ম্যাগমা যখন ভূ-ত্বকের গভীর থেকে ফাঁটল বরাবর সজোরে ভূ-পৃষ্ঠে উঠে এসে প্রবাহিত হয় তখন তাকে লাভা বলে।

• আগ্নেয় শিলা সৃষ্টির প্রথমে পৃথিবী উত্তপ্ত গ্যাসীয়পিন্ড ছিল। এই গ্যাসপিন্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। পরে আরো তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।

• অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা শীতল ও কেলাসিত হয়ে আগ্নেয় শিলা গঠিত হয়।
- অগ্নিময় অবস্থা থেকে এই শিলার সৃষ্টি বলে একে আগ্নেয় শিলা বলা হয়।
- আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ের শিলা বলে একে প্রাথমিক শিলাও বলা হয়।
- এ শিলায় কোনো স্তর নেই, তাই এই শিলার অপর নাম অস্তরীভূত শিলা।
- এই শিলায় কোনো জীবাশ্ম নেই।

- আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূ-ত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়।
- তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে।
- এভাবে ব্যাসল্ট ও গ্রানাইট শিলার সৃষ্টি হয়েছে।

সূত্র: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
গণতন্ত্রের বাহন কোনটি?
  1. আইনের শাসন
  2. অর্থনৈতিক সাম্য 
  3. পরমতসহিষ্ণুতা
  4. নির্বাচন
ব্যাখ্যা
• গণতন্ত্র:
→ গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন।
→ নির্বাচন যেন সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
→ অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোককে নির্বাচিত করতে হবে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম  শ্রেণি।
১০০.
অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কোন দুই ভাগে ভাগ করা হয়েছে?
  1. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক 
  2. রাজতন্ত্র ও প্রজাতন্ত্র
  3. গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক
  4. সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত 
ব্যাখ্যা
অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র:
- সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না-থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয়, যেমন- পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র।

• পুঁজিবাদী রাষ্ট্র:
- পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়।
- এ সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে।
- এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়।
- এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন।
- বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী।

• সমাজতান্ত্রিক রাষ্ট্র:
- সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না।
- এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে।
- রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়।
- এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত।
- সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না।
- এ ধরনের রাষ্ট্রে একটিমাত্র রাজনৈতিক দল থাকে।
- গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে।
- বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না। যেমন- চীন ও কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।
  

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
১০১.
'Political Ideals' গ্রন্থের লেখক কে?
  1. জ্যাক রুশো
  2. ম্যাকিয়াভেলি
  3. টমাস হবস
  4. বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
• বার্ট্রান্ড রাসেল:
- নোবেল পুরস্কার পায় - ১৯৫০ সালে।

তার গ্রন্থের মধ্যে রয়েছে:
- Power: A New Social Analysis
- The Problem of Philosophy
- Religion and Science
- The Analysis of Mind
- Marriage and Morals
- Political Ideals
- Logic and knowledge.

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১০২.
রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
  1. মানুষের মঙ্গলের জন্য
  2. বৈদেশিক বাণিজ্যের জন্য
  3. শত্রুর মোকাবিলা করতে 
  4. প্রবৃদ্ধি অর্জন করতে
ব্যাখ্যা
আইন:
- আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
- আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়।
- আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়।
- সাধারণভাবে দেশের আইনসভা কতৃক আইন প্রণীত হয় এবং নির্বাহী বিভাগ তা প্রয়োগ করে।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।