পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] Subject - English Literature Topics: 1. Impoprtant Writers from all the Ages. [William Shakespeare, William Wordsworth, John Keats, P. B Shelly, Lord Byron, G. B Shaw, T. S Eliot, Bertrand Russell, William Butler Yeats etc.] 2. Quotations and Characters of all Ages. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
What kind of work is 'Prometheus Unbound'?
  1. Novel
  2. Historical essay
  3. Lyrical drama
  4. Political pamphlet
ব্যাখ্যা
Prometheus Unbound is a Lyrical drama.

• Prometheus Unbound:

- Prometheus Unbound একটি লিরিক্যাল নাটক যা চারটি অংশে বিভক্ত।
- এটি 1820 সালে প্রকাশিত হয়।
- এটি P.B. Shelley'র প্রধান রচনা হিসেবে বিবেচিত হয়।
- এই রচনাটি কবির কাব্যিক দক্ষতা এবং রাজনৈতিক চিন্তার সমন্বয়।
- P.B. Shelley'র "Prometheus" তার শাসক জুপিটারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং অন্যায় শাসনের বিরুদ্ধে

• Percy Bysshe Shelley (1792-1822):
- P.B. Shelley ইংরেজি সাহিত্যের Romantic Period এর একজন অন্যতম কবি।
- যিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি তাঁর আবেগময় অনুসন্ধান ধীরে ধীরে কবিতায় রূপান্তরিত করেছিলেন, যা ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য হয়।

• Notable Works:
- A Defence of Poetry (essay),
- A Philosophical View of Reform (book),
- Adonais (poem),
- Epipsychidion (poem),
- Hymn to Intellectual Beauty (poem),
- Mont Blanc (poem),
- Ode to the West Wind (poem),
- Ozymandias (poem),
- Peter Bell the Third (book),
- Prometheus Unbound (lyrical drama),
- Queen Mab (poem),
- Rosalind and Helen (poem),
- The Cenci (play),
- The Cloud (poem),
- The Masque of Anarchy (poem).

Source: Britannica.
.
Which play is widely considered Shakespeare’s “Swan song”?
  1. Macbeth
  2. Hamlet
  3. Othello
  4. The Tempest
ব্যাখ্যা
The Tempest is widely considered Shakespeare’s “swan song”.

• The Tempest:
- The Tempest কে Shakespeare এর “swan song” (শেষ একক রচনা) হিসেবে সাধারণভাবে ধরা হয়।
- কিছু পণ্ডিত মনে করেন, The Tempest-কে Shakespeare এর থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। 
- এতে বিদায় ও সমাপ্তির (closure) থিম বা বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
- পাঁচ অঙ্কের নাটক, লেখা ও অভিনয় শুরু ১৬১১ সালের দিকে।
- ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়।
- বৈরিতা থেকে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু এবং ন্যায়বিচার — সবই এই নাটকের মূল বিষয়।

• Main Characters:
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antonio (Villain/brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• Famous quotes of The Tempest:
- Misery acquaints a man with strange bed-fellows.
- What's past is prologue.
- How beauteous mankind is! O brave new world,
That has such people in 't!
- We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.

• William Shakespeare (1564 - 1616) 
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা;
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।

• Notable Works:
Plays
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
 
Source: Britannica.
.
What literary period is William Wordsworth associated with?
  1. Renaissance Period
  2. Romantic Period
  3. Victorian Period
  4. Modern Period
ব্যাখ্যা
William Wordsworth was a poet of Romantic Period.

• Romantic Period (1798 - 1832)
- এই সময়টিকে রোমান্টিসিজমের পুনরুজ্জীবন (Revival of Romanticism) ও বলা হয়, কারণ এলিজাবেথীয় যুগের রোমান্টিক আদর্শ আবার ফিরে আসে।
- Lyrical Ballads সাহিত্য জগতে বড় পরিবর্তন আনে:
- শহুরে মানুষের বদলে গ্রামীণ মানুষ প্রধান চরিত্র হয়।
- জাঁকজমকপূর্ণ ভাষার বদলে সাধারণ, দৈনন্দিন ভাষা ব্যবহৃত হয়।

• William Wordsworth (1770 - 1850):
- William Wordsworth একজন ইংরেজ কবি ছিলেন।
- তিনি ইংরেজি সাহিত্যের Romantic Period এর একজন অন্যতম কবি।
- তিনি Samuel Taylor Coleridge এর সঙ্গে মিলিত হয়ে Lyrical Ballads (১৭৯৮) রচনা করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
- Lyrical Ballads এর দ্বিতীয় সংস্করণের (১৮০০) ভূমিকায় তিনি যে নীতিমালা ব্যাখ্যা করেন, তা ছিল বিপ্লবাত্মক।
- Wordsworth সাধারণ মানুষের জীবনের ঘটনা ও পরিস্থিতি নিয়ে কবিতা লিখতে চেয়েছিলেন এবং সেই কবিতাগুলোতে সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা প্রয়োগের চেষ্টা করেছিলেন।
- এর মাধ্যমে তারা ইংরেজি ভাষার সাহিত্যকে আমূল পরিবর্তন করেন।

• Notable Works:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey (poem),
- Lyrical Ballads (collection of poems),
- Ode: Intimations of Immortality (poem),
- Peter Bell (poem),
- The Excursion (poem),
- The Prelude (poem),
- The Ruined Cottage (poem),
- The Solitary Reaper (poem),
- The World Is Too Much with Us (sonnet).

Source: Britannica.
.
John Keats is a/an -
  1. English poet
  2. English novelist
  3. French dramatist
  4. American novelist
ব্যাখ্যা
John Keats is an English poet.

• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।

• Notable Works:
Poem
- Endymion,
- Hyperion,
- Isabella,
- La Belle Dame sans merci,
- Lamia,
- Ode on a Grecian Urn,
- Ode to Psyche,
- Ode to a Nightingale,
- On First Looking into Chapman’s Homer,
- On Indolence,
- On Melancholy,
- Sleep and Poetry,
- The Eve of St. Agnes,
- The Fall of Hyperion,
- To Autumn.

Source: Britannica.
.
Who wrote 'Isabella'?
  1. John Keats
  2. Bertrand Russell
  3. Robert Browning
  4. Henry James
ব্যাখ্যা
Isabella was written by John Keats.

• Isabella:

- "Isabella; or, The Pot of Basil" হলো বিখ্যাত Romantic কবি John Keats-এর একটি narrative poem, যা ১৮১৮ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এটি Giovanni Boccaccio- এর Decameron থেকে অনুপ্রাণিত।

• Summary:
- ইসাবেলা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর লরেঞ্জো হচ্ছে তাদের পরিবারের একজন কর্মচারী। ধীরে ধীরে Isabella ও Lorenzo প্রেমে পড়ে যায়। কিন্তু Isabella-র ভাইয়েরা Lorenzo কে নিচু শ্রেণির মনে করে এবং এই সম্পর্ক মেনে নিতে চায় না।
- তারা ষড়যন্ত্র করে Lorenzo কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
- একসময় Isabella স্বপ্নে লরেঞ্জোর আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে। পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে এবং তার মাথাটি কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয়। সেই গাছটিকে সে খুব যত্ন করে লালন করে।
- Isabella ধীরে ধীরে দুঃখে-যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়।

• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।

• Notable Works:
Poem
- Endymion,
- Hyperion,
- Isabella,
- La Belle Dame sans merci,
- Lamia,
- Ode on a Grecian Urn,
- Ode to Psyche,
- Ode to a Nightingale,
- On First Looking into Chapman’s Homer,
- On Indolence,
- On Melancholy,
- Sleep and Poetry,
- The Eve of St. Agnes,
- The Fall of Hyperion,
- To Autumn.

Source: Britannica.
.
Bertrand Russell was mainly a -
  1. Historian
  2. Philosopher
  3. Poet
  4. Painter
ব্যাখ্যা
Bertrand Russell was mainly a Philosopher.

• Bertrand Russell (1872 - 1970):
- তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাস লেখক, সমাজ সমালোচক এবং রাজনৈতিক কর্মী।
- তার পুরো নাম - Bertrand Arthur William Russell/3rd Earl Russell.
- জগৎ জুড়ে পরিচিত একজন বিখ্যাত দার্শনিক হিসেবে। এছাড়া তিনি বিশ শতকের ছিলেন শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ।
- সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
- তিনি ছিলেন দর্শনে Analytic movement এর প্রবর্তক।
- Logic, Epistemology এবং philosophy of mathematics এ তার অবদান অবিস্মরণীয়।
- ১৯৫০ সালে এই সাহিত্যে নোবেল পান।
- সমাজ, রাজনীতি, দর্শন সহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।

• Notable works
Book

- The Principles of Mathematics,
- Principia Mathematica,
- The Problems of Philosophy,
- A History of Western Philosophy.

Source: Britannica.
.
Who wrote the lines -
"April is the cruellest month, breeding Lilacs out of the dead land, mixing"?
  1. W. H. Auden
  2. T. S. Eliot
  3. W. B. Yeats
  4. Robert Frost
ব্যাখ্যা
The lines "April is the cruellest month, breeding Lilacs out of the dead land, mixing" were written by T. S. Eliot.

• The Waste Land
- T. S. Eliot রচিত একটি দীর্ঘ কবিতা, যা ১৯২২ সালে প্রকাশিত হয়।
- এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী সাহিত্যকর্ম এবং আধুনিকতাবাদের (Modernism) একটি ভিত্তিভূমি হিসেবে বিবেচিত।
- কবিতাটি T. S. Eliot উৎসর্গ করেছিলেন তাঁর বন্ধু কবি Ezra Pound-কে।

• T. S. Eliot (1888-1965):
- তিনি একজন কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক ছিলেন।
- তিনি আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে খ্যাত।
- “The Waste Land” (১৯২২) ও “Four Quartets” (১৯৪৩) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
- তিনি ইংরেজি ভাষার কবিতার ধরণ ও ছন্দে নতুনত্ব আনেন।
- তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে ব্যাপক প্রভাব ফেলেছে।

• Notable Works:
- The Waste Land (poem),
- Four Quartets (book),
- The Love Song of J. Alfred Prufrock (poem),
- Murder in the Cathedral (play),
- The Sacred Wood (eassy),
- East Coker (poem),
- The Dry Salvages (poem),
- Little Gidding (poem).

Source: Britannica.
.
Center character of the 'Wuthering Heights' is-
  1. Heathcliff
  2. Prospero
  3. Elizabeth Bennet
  4. Olive
ব্যাখ্যা
Heathcliff is the center character of the 'Wuthering Heights'.

• Wuthering Heights:
- ১৮৪৭ সালে Wuthering Heights প্রকাশিত হয়, এবং লেখক Emily Bronte ছদ্মনাম Ellis Bell ব্যবহার করেছিলেন।।
- এর নাটকীয় ও কবিত্বময় প্রকাশভঙ্গি এবং লেখকের অনুপস্থিত বর্ণনা-ভঙ্গি একে বিশেষ করে তোলে।
- গল্পটি Heathcliff নামক এক অনাথ ছেলেকে ঘিরে, যাকে Earnshaw পরিবারে আনা হয় এবং যিনি পরে Earnshaw ও Linton—এই দুই পরিবারে বিশৃঙ্খলা ও প্রতিশোধের কারণ হয়ে দাঁড়ান।
- Heathcliff-এর প্রতিহিংসা, ভালোবাসা, আক্রোশ ও বঞ্চনার কাহিনী এই উপন্যাসে গভীরভাবে ফুটে উঠেছে।

• Main character:
- Heathcliff,
- Catherine.

• Emily Bronte:
- Emily Bronte ছিলেন একজন ইংরেজি উপন্যাসিক এবং কবি।
- তিনি একটিই উপন্যাস রচনা করেছেন, "Wuthering Heights" (১৮৪৭)।

• Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell (book),
- Wuthering Heights (novel) .

• Other options:
- Prospero is the main character of The Tempest.
- Olive is a character in A Tale of Two Cities.
- Elizabeth Bennet is the main character of Pride and Prejudice.

Source: Britannica.
.
Which of the following is not a work by W. B. Yeats?
  1. The Tower
  2. The Winding Stair
  3. The Second Coming
  4. To Autumn
ব্যাখ্যা
To Autumn was not written by W. B. Yeats.
- It was written by John Keats.

• To Autumn:
- ‘To Autumn’ John Keats এর শেষ বড় কবিতা, যা ১৮২০ সালে Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems গ্রন্থে প্রকাশিত হয়।
- Keats এর মৃত্যুর কিছুদিন আগে কবিতাটি লেখা হয়।
- উক্ত কবিতায় কবি প্রকৃতির রুপকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। 
- শরৎকালকে নারীর সাথে এবং বসন্তের সাথে তুলনা করেছেন।

• William Butler Yeats:
- তিনি একজন আইরিশ কবি, নাট্যকার ও প্রবন্ধকার ছিলেন।
- ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার কবি হিসেবে গণ্য হন।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর রচনায় আইরিশ জাতীয়তাবাদ, পৌরাণিকতা ও আধ্যাত্মবাদ ফুটে ওঠে।
- তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব দেন।

• Notable Works:
- The Second Coming,
- Sailing to Byzantium,
- The Wild Swans at Coole,
- The Tower,
- Easter 1916,
- The Winding Stair,
- Leda and the Swan,
- The Countess Cathleen,
- A Vision.

Source: Britannica.
১০.
The famous line “It was the best of times, it was the worst of times.” appears in which novel?
  1. Great Expectations
  2. Hard Times
  3. A Tale of Two Cities
  4. Oliver Twist
ব্যাখ্যা
The famous line “It was the best of times, it was the worst of times.” appears in 'A Tale of Two Cities.'

• A Tale of Two Cities:
- A Tale of Two Cities উপন্যাসটি Charles Dickens লিখেছেন এবং ১৮৫৯ সালে প্রকাশিত হয়।
- গল্পটি ১৮শ শতকের শেষের দিকে, ফরাসি বিপ্লবের পটভূমিতে তৈরি।
- লন্ডন এবং প্যারিস এর বিপ্লবী পরিস্থিতি খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে।
- রাজনৈতিক ঘটনাগুলি উপন্যাসের মূল চালিকা শক্তি হলেও, কাহিনী মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মত্যাগের উপরও গুরুত্ব দেয়।

• Charles Dickens (1812-1870):
- Charles Dickens ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।

• Notable Works:
Novel:
- Oliver Twist,
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Great Expectations,
- Dombey and Son,
- Hard Times.

Non fiction book:
- American Notes.

Source: Britannica.
১১.
Who is the author of the epic satire poem 'Don Juan'?
  1. John Keats
  2. Percy Bysshe Shelley
  3. Lord Byron
  4. William Blake
ব্যাখ্যা
Lord Byron is the author of the epic satire poem 'Don Juan'

• Don Juan:
- Don Juan একটি epic satire poem.
- Don Juan এর জন্ম স্পেনের সেভিল শহরে।
- Don Juan কে বড় করেন তার মা এবং তাকে সাধ্যের সর্বোচ্চ দিয়ে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন।
- কৈশোর এর শুরুতে Don Juan নামক একজন বিবাহিত মহিলার সাথে অভিসারে লিপ্ত হন।
- পরবর্তীতে তিনি স্পেন ত্যাগ করেন। জাহাজে করে যাত্রার প্রাক্কালে জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং কোনমতে প্রানে বেঁচে যান।
- পরবর্তীতে একজন জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। হাতবদল হয়ে একজন তুরস্কের একজন সম্ভ্রান্ত মহিলার হাতে পড়েন।
- যে তাকে যৌন দাস হিসবে ব্যবহার করতে চায়।
- কিন্তু তিনি পালিয়ে যান এবং রাশানদের পক্ষ নিয়ে তুর্কীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আরেকজন সম্ভ্রান্ত বংশীয়া বিবাহিত মহিলার সাথে ব্যাভিচারে জড়ান তিনি।

• Lord Byron (1788-1824):
- Lord Byron ছিলেন একজন ব্রিটিশ রোমান্টিক কবি এবং ব্যঙ্গ লেখক।
- তার কবিতা এবং ব্যক্তিত্ব ইউরোপের কল্পনা আকৃষ্ট করেছিল।
- তিনি ১৯ শতকে তার আত্মজীবনী কবিতা 'Childe Harold’s Pilgrimage' (১৮১২–১৮) এর জন্য 'gloomy egoist' হিসেবে পরিচিত ছিলেন,
- তাকে প্রধানত তার ব্যঙ্গাত্মক বাস্তবতাবাদী কবিতা 'Don Juan' (১৮১৯–২৪) এর জন্য সম্মানিত করা হয়।

• Notable Works:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- English Bards and Scotch Reviewers,
- Hours of Idleness,
- Lara,
- Manfred,
- Sardanapalus,
- The Bride of Abydos,
- The Corsair,
- The Prisoner of Chillon,
- The Two Foscari.

Source: Britannica.
১২.
What is the main theme of 'The Waste Land'?
  1. Joy and happiness
  2. Despair after war
  3. Love story
  4. Nature’s beauty
ব্যাখ্যা
The main theme of The Waste Land is Despair after war

• The Waste Land:
- The Waste Land (১৯২২) T.S. Eliot-এর লেখা একটি দীর্ঘ কবিতা, যা মডার্নিজমের অন্যতম প্রধান ও প্রভাবশালী সাহিত্যকর্ম।
- প্রথমে এটি লন্ডন ও নিউ ইয়র্কে পত্রিকায় এবং পরে বই আকারে প্রকাশিত হয়।
- এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের হতাশা, অনুর্বরতা, ক্লান্তি, এবং মানুষদের মুক্তি বা পুনর্জীবনের জন্য অস্থির অপেক্ষা ফুটিয়ে তোলে।
- Eliot এখানে নানা সময়, স্থান, ভাষা এবং কাব্যিক শৈলী (যেমন free verse, stream of consciousness) ব্যবহার করেছেন, যা  বিচ্ছিন্ন সমাজের প্রতিফলন তৈরি করে।
- Ezra Pound-এর সহায়তায় মূল পান্ডুলিপি ছোট করে Eliot এই কবিতাটিকে একটি condensed masterpiece-এ রূপান্তরিত করেন।

• T. S. Eliot (1888-1965):
- তিনি একজন কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক ছিলেন।
- তিনি আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে খ্যাত।
- “The Waste Land” (১৯২২) ও “Four Quartets” (১৯৪৩) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
- তিনি ইংরেজি ভাষার কবিতার ধরণ ও ছন্দে নতুনত্ব আনেন।
- তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে ব্যাপক প্রভাব ফেলেছে।

• Notable Works:
- The Waste Land,
- Four Quartets,
- The Love Song of J. Alfred Prufrock,
- Murder in the Cathedral,
- The Sacred Wood,
- Tradition and the Individual Talent,
- Ash Wednesday,
- East Coker,
- The Dry Salvages,
- Little Gidding.

Source: Britannica.
১৩.
George Bernard Shaw was a/an -
  1. English novelist
  2. Irish dramatist
  3. French poet
  4. Italian painter
ব্যাখ্যা
George Bernard Shaw was an Irish dramatist.

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- তার সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Caesar and Cleopatra (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue).

Source: 1. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
2. Britannica.
১৪.
'All’s Well That Ends Well' was written by —
  1. T. S Eliot
  2. William Shakespeare
  3. William Butler Yeats
  4. John Milton
ব্যাখ্যা
'All’s Well That Ends Well' was written by William Shakespeare.

All’s Well That Ends Well
- ‘All’s Well That Ends Well’ (১৬০১–০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio’s Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় — সে বেছে নেয় Bertram।
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।

• William Shakespeare (1564 - 1616) 
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু শেক্সপিয়র মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।

• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
 
Source: Britannica.