পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বাংলা সাহিত্য: টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চতুরঙ্গ’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) বঙ্গদর্শন
  2. খ) সবুজ পত্র
  3. গ) রক্তকরবী
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) সবুজ পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সবুজ পত্র
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গ (১৯১৬) ও ঘরে বাইরে  (১৯১৬) ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সবুজপত্রে।
-  ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ফাল্গুনী (১৯১৬) নাটকে।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন লেখক ‘রায়বাহাদুর’ উপাধি লাভ করেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায় 
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রায়বাহাদুর’ উপাধি লাভ করেন।

- উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। 
- তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বঙ্কিমচন্দ্র তাঁর প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দূর্গেশনন্দিনী (১৮৬৫) ও কপালকুন্ডলা (১৮৬৬) রচনা করেন। 
- বঙ্কিমচন্দ্র  চট্টোপাধ্যায় ১৮৯৪ সালে কলকাতায় মারা যান।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন লেখক কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) সুভাষ মুখোপাধ্যায়
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) : ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 
- ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
-  বঙ্কিমচন্দ্র তাঁর প্রথম দুটি বিখ্যাত  উপন্যাস দূর্গেশনন্দিনী (১৮৬৫) ও কপালকুন্ডলা (১৮৬৬) রচনা করেন। 
- বাংলা সাময়িকী সাহিত্যের প্রসারেও বঙ্কিমচন্দ্রের অবদান অসামান্য, তাঁর সম্পাদিত  বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে একটি নতুন লেখকগোষ্ঠীর আবির্ভাব ঘটে।
- তাঁর অন্যতম উপন্যাসগুলো :
- যেমন
- রাজসিংহ। 
- সীতারাম।
- আনন্দমঠ।
-দেবী চৌধুরাণী।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৯৪ সালে কলকাতায় পরলোক গমন করেন।

উৎস : বাংলাপিডিয়া।
.
নিচের কোন লেখক কে ‘স্বভাব কবি’ বলা হয়?
  1. ক) নবীন চন্দ্র সেন
  2. খ) গোবিন্দ চন্দ্র দাস
  3. গ) মনোজ বসু
  4. ঘ) জগদীশ চন্দ্র বসু
সঠিক উত্তর:
খ) গোবিন্দ চন্দ্র দাস
উত্তর
সঠিক উত্তর:
খ) গোবিন্দ চন্দ্র দাস
ব্যাখ্যা
-  গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।
- গোবিন্দচন্দ্র দাস  ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি  ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে জন্মগ্রহণ করেন।
- গোবিন্দচন্দ্র দাস ভাওয়ালের কবি হিসেবেও বিখ্যাত।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে: 
- প্রসূন 
- প্রেম ও ফুল
- কুঙ্কুম
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য)
- কস্তুরী 
- চন্দন 
- ফুলরেণু (সনেট)
- বৈজয়ন্তী
- শোক ও সান্ত্বনা 
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।
- ১৯১৮ সালের ১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

উৎস : বাংলাপিডিয়া।
.
বাঙালি সংস্কৃতির ইতিহাসে উল্লেখযোগ্য বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন?
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) মানোএল দা আস্‌সুস্পাঁউ
  4. ঘ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
সঠিক উত্তর:
ঘ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
ব্যাখ্যা
- বাঙালি সংস্কৃতির ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান তাঁর বাংলা ভাষার ব্যাকরণ।
- হ্যালহেডের কাজটি প্রকৃতপক্ষেই ছিল একজন নিঃস্বার্থ বুদ্ধিজীবীর কাজ।
- তাঁর ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে। 
- বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ ভোকাবুলারিও পর্তুগিজ ভাষায় রচিত (লিসবন, ১৭৪৩), কিন্তু হ্যালহেডের ব্যাকরণ ইংরেজিতে রচিত এবং এতে বাংলায় প্রচুর উদাহরণ, উদ্ধৃতি ইত্যাদি দেওয়া হয়েছে।
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১-১৮৩০)  প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক। তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন।
- ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড তাঁর দ্বিতীয় প্রকল্প বাংলা ভাষার ব্যাকরণ করেন।
- তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
- বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায়।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন গ্রন্থটি কে বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ বলা হয়?
  1. ক) কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
  2. খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  3. গ) বাংলা ভাষার ইতিবৃত্ত
  4. ঘ) বাংলা ভাষার অভিধান
সঠিক উত্তর:
খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
ব্যাখ্যা
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
- তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন।
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা।
- ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড তাঁর দ্বিতীয় প্রকল্প বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
 তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
- এটি বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ বলে পরিগণিত।
- বাঙালি সংস্কৃতির ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান তাঁর বাংলা ভাষার ব্যাকরণ।
অন্যদিকে,
- ভোকাবুলারিও : এর আগে ১৭৪৩ সালে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে (পর্তুগিজ ভাষায়) কিছু বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন বটে কিন্তু সেগুলো বাংলা ব্যাকরণের পরিপূর্ণ সংকলন ছিল না এবং সেগুলো রচিত হয়েছিল তাঁদের ধর্মপ্রচারের কাজে ব্যবহারের জন্য গ্রন্থটির নাম ছিল ভোকাবুলারিও। 
-  কৃপার শাস্ত্রের অর্থ ভেদ : পুর্তগালের লিবসন শহর থেকে ১৭৪৩ সালে প্রকাশিত হয় এই গ্রন্থটি।
- এটি খ্রিষ্ট ধর্ম (ক্যাথলিক) প্রচার সংশ্লিষ্ট একটি গদগ্রন্থ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নবাব ফয়জুন্নেসা কোন পত্রিকাকে আর্থিক সহায়তা প্রদান করেন?
  1. ক) সুধাকর
  2. খ) সাধনা
  3. গ) হিতকরী
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) সুধাকর
ব্যাখ্যা
- নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
- ফয়জুন্নেসা বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীর পৃষ্ঠপোষকতা করেন।
- যেমন : 
- বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃত বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে। 
- সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার বিশেষ পরিচিতি আছে।
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কারস্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নবাব’ উপাধিতে ভূষিত করেন।
- তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।
-  ১৮৯৩ সালে পর্দানশীন, বিশেষত দরিদ্র মহিলাদের চিকিৎসার জন্য তিনি নিজ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তিনি ‘ফয়জুন্নেসা জেনানা হাসপাতাল’ নামে একটি চিকিৎসালয়ও স্থাপন করেন।
- ১৯০৩ সালে স্বগ্রামে তাঁর মৃত্যু হয় এবং পারিবারিক গোরস্থানে তিনি সমাহিত হন।
- ২০০৪ সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়। 

উৎস : বাংলাপিডিয়া।
.
‘রূপান্তর’ নাটকের রচয়িতা কে?
  1. ক) নরেন বিশ্বাস
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) নুরুল মোমেন
  4. ঘ) ইমদাদুল হক
সঠিক উত্তর:
গ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নুরুল মোমেন
ব্যাখ্যা
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। 
- তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর নেমেসিস নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত হয়।
- তাঁর অন্যান্য বিখ্যাত নাটক :
- যদি এমন হতো
- নয়া খান্দান 
- আলোছায়া 
- আইনের অন্তরালে 
- শতকরা আশি 
- রুপলেখা ও 
- যেমন ইচ্ছা তেমন।
- তিনি নাটকের জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 
- তিনি ২৫ নভেম্বর ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে মৃত্য বরণ করেন।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘মতিলাল’ নিচের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
  1. ক) রামারঞ্জিকা
  2. খ) আলালের ঘরের দুলাল
  3. গ) প্রতিশোধ
  4. ঘ) অগ্নি
সঠিক উত্তর:
খ) আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
- প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল।
- ঠকচাচা চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এর মজার একটি চরিত্র যার কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
- প্যারীচাঁদ মিত্র ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-  প্যারীচাঁদ মিত্র ২২শে জুলাই ১৮১৪ সালে জন্ম গ্রহণ করেন এবং ২৩শে নভেম্বর ১৮৮৩ সালে মৃত্যবরণ করেন।
অন্যদিকে,
- প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস প্রতিশোধ।
- বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত উপন্যাস অগ্নি।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা রচনা শুরু করেন?
  1. ক) সাত বছর
  2. খ) আট বছর
  3. গ) এগার বছর
  4. ঘ) তের বছর
সঠিক উত্তর:
খ) আট বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) আট বছর
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর আট বছর বয়সে কবিতা রচনা শুরু করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-  ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা ‘অভিলাষ’ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় ১২৮১ সনের (১৮৭৪) অগ্রহায়ণ মাসে (কারও কারও মতে প্রথম কবিতা ‘ভারতভূমি’ বঙ্গদর্শন পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়)। তাঁর দ্বিতীয় মুদ্রিত কবিতা ‘প্রকৃতির খেদ’ (১৮৭৫)।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ নয়?
  1. ক) শেষলেখা
  2. খ) কল্পনা
  3. গ) চৈতালী
  4. ঘ) চার অধ্যায়
সঠিক উত্তর:
ঘ) চার অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চার অধ্যায়
ব্যাখ্যা
- জীবনের শেষ দশ বছর রবীন্দ্রনাথ বহু কাব্য, গান, নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, সমালোচনা, উপন্যাস এবং প্রবন্ধ রচনা করেন।
- এ সময়ে রচিত তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় পনেরোটি। 
- তার মধ্যে অন্যতম কাব্যগ্রন্থগুলো : 
- পুনশ্চ 
- শেষ সপ্তক
- পত্রপুট 
- শ্যামলী
- শেষলেখা
- কল্পনা
- চৈতালী ইত্যাদি।
- চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ নয় এটি একটি রাজনৈতিক উপন্যাস।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃতিক গল্প?
  1. ক) রবিবার
  2. খ) দেনাপাওনা
  3. গ) মণিহার
  4. ঘ) সোনার তরী
সঠিক উত্তর:
গ) মণিহার
উত্তর
সঠিক উত্তর:
গ) মণিহার
ব্যাখ্যা
- মণিহার রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃতিক গল্প।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতি প্রাকৃতিক গল্প।
- যেমন :
- মণিহার
- নিশীতে
- কঙ্কাল
- ক্ষুধিত পাষাণ
- রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোট গল্প।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোট গল্প যেমন :
- শেষকথা
- ল্যাবরেটরি।
- দেনাপাওনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজসমস্যামূলক ছোটগল্প।
- যেমন : 
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের
- অন্ধকার প্রবেশ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।

 
১৩.
বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ কী জাতীয় গ্রন্থ?
  1. ক) গল্পগ্রন্থ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) প্রবন্ধগ্রন্থ
  4. ঘ) শিশুতোষ গ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) শিশুতোষ গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিশুতোষ গ্রন্থ
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ এ শিশুতোষ গ্রন্থ।
- বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কিছুদিন ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন।
- দেশ-বিভাগের পর তিনি ঢাকা ও রাজশাহী বেতার কেন্দ্রে চাকরি করেন।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোর নাম :
- চোর জামাই
- মৃগপরী
- ডাইনী বউ
- রুপকথা
- কুঁচবরণ কন্যা।

- শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।
- ১৯৭৯ সালের ১৭ জুন রাজশাহীতে তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
‘না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ’ উক্তিটি কোন কবির?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ :
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে  এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।
- রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা ‘অভিলাষ’ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় ১২৮১ সনের (১৮৭৪) অগ্রহায়ণ মাসে (কারও কারও মতে প্রথম কবিতা ‘ভারতভূমি’ বঙ্গদর্শন পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়)।
- তাঁর দ্বিতীয় মুদ্রিত কবিতা ‘প্রকৃতির খেদ’ (১৮৭৫)। এ দুটি কবিতা তিনি পড়েছিলেন ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সভায়। 

উৎস : বাংলাপিডিয়া।
১৫.
নিচের কোনটি ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়?
  1. ক) মনোরমা
  2. খ) পশুপতি
  3. গ) হেমচন্দ্র
  4. ঘ) কুন্দনন্দিনী
সঠিক উত্তর:
ঘ) কুন্দনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুন্দনন্দিনী
ব্যাখ্যা
- কুন্দনন্দিনী ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয় এটি বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র।
-  বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।
- এটি ১৮৭৩ সালে প্রকাশিত হয় যা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি।
- এই উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ তার রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।

অন্যদিকে, 
- ‘মৃণালিনী’ ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণ এর ঐতিহাসিক পটভূমিতে রচিত।
- মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারী মনোরমার কাহিনি এ উপন্যাসের মূল কথাবস্তু।

‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র : 
- মনোরমা।
- পশুপতি।
- হেমচন্দ্র ও
- মৃণালিনী।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।