পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল?
  1. ঢাকা ক্যান্টনমেন্ট
  2. পিলখানায়
  3. রেসকোর্স ময়দানে
  4. রাজারবাগে
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
- তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- ১৬ ডিসেম্বর ১৯৭১ সকালে মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- ১৬ ডিসেম্বর বিকালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) পাকিস্তান সামরিক বাহিনীর ৯৩ হাজার সৈন্য বিনা শর্তে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন পূর্বাঞ্চলের সম্মিলিত বাহিনী প্রধান লেঃ জেনারেল জগজিত সিং অরোরা ও পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেঃ জেঃ এ কে নিয়াজী।
- এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ-সেনা প্রধান ও বিমান বাহিনী প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ শত্রুমুক্ত হয়।
- প্রতি বছর এই দিনটি "বিজয় দিবস" হিসাবে পালিত হয়।

এছাড়াও,
- এই অনুষ্ঠানে মুক্তিবাহিনীর নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এস ফোর্স অধিনায়ক লেঃ কর্নেল কে এম সফিউল্লাহ, ২নং সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ টি এম হায়দার এবং টাঙ্গাইল মুক্তি বাহিনীর অধিনায়ক জনাব কাদের সিদ্দিকী।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণি।
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. কুয়ালালামপুর
  2. ব্যাংকক
  3. বন্দর সেরি বেগওয়ান
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
উত্তর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।

উল্লেখ্য,
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
- এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা।

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
‘সান্ডা’ কোন শ্রেণির প্রাণী?
  1. পক্ষী
  2. সরীসৃপ
  3. উভচর
  4. স্তন্যপায়ী
সঠিক উত্তর:
সরীসৃপ
উত্তর
সঠিক উত্তর:
সরীসৃপ
ব্যাখ্যা
সান্ডা:
- সান্ডা হলো এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম Uromastyx।
- এটি Agamidae (আগামিডে) পরিবারের অন্তর্ভুক্ত।
- এটি মূলত মরু অঞ্চলে বসবাসকারী এক ধরনের শীতল রক্তবিশিষ্ট প্রাণী।
- এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল।
- দেখতে গুইসাপের মতো হলেও সান্ডার দেহ তুলনামূলক ছোট এবং লেজ মোটা ও খাঁজযুক্ত।
- এই লেজ সে আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে।
- সাধারণত সান্ডা তৃণভোজী প্রাণী, তবে মাঝে মাঝে পোকামাকড় বা ছোট টিকটিকিও খায়।
- দিনের বেলা রোদ পোহানো এবং রাতে মাটির গর্তে আশ্রয় নেওয়া এদের স্বাভাবিক জীবনধারা।
- এটি বিষাক্ত নয় এবং সাপ জাতীয় প্রাণী নয়।

উৎস: United News of Bangladesh.
.
বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. বঙ্গ
  2. পুন্ড্র
  3. সমতট
  4. বরেন্দ্র
সঠিক উত্তর:
বঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গ
ব্যাখ্যা
বঙ্গ জনপদ:
- বঙ্গ একটি প্রাচীন জনপদ।
- ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
- আর এ অঞ্চলই সম্ভবত টলেমির ‘গঙ্গরিডাই'।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ।
- অনুমান করা যায় ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল।
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল। সেজন্যে ‘বঙ্গ' ও 'আল' শব্দ দুটির যোগে 'বঙ্গাল' নামের উৎপত্তি হয়েছে।

উল্লেখ্য,
- মুদ্রা ও লিপিতাত্ত্বিক প্রমাণের আলোকে ধরা হয়, খ্রিস্টীয় ৬ শতকে স্বাধীন বঙ্গরাজ্যের উদ্ভব ঘটে।

অন্যদিকে,
- পুন্ড্র: প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র। পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর। বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়।
ii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'-এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট
.
গায়ানার রাজধানীর নাম কী?
  1. জর্জটাউন
  2. কায়েন
  3. প্যারামারিবো
  4. ব্রিজটাউন
সঠিক উত্তর:
জর্জটাউন
উত্তর
সঠিক উত্তর:
জর্জটাউন
ব্যাখ্যা
গায়ানা:
- গায়ানা (Guyana) দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ।
- রাজধানী: জর্জটাউন (Georgetown)।
- মুদ্রা: গায়ানিজ ডলার।
- স্বাধীনতা: ২৬ মে ১৯৬৬ (যুক্তরাজ্য থেকে)।
- সরকার প্রধান প্রধানমন্ত্রী: মার্ক ফিলিপস।
- রাষ্ট্রপতি: ড. মোহাম্মদ ইরফান আলী।

উৎস: Britannica.
.
নিচের কোন ভৌগলিক স্থানটি রামসার সাইট হিসেবে পরিচিত? [জুন, ২০২৫]
  1. হাকালুকি হাওর
  2. চলনবিল
  3. রাতারগুল সোয়াম্প ফরেস্ট
  4. টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ:: ১৭২টি।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।

⇒ বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
.
বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণগ্রন্থ কোনটি?
  1. ব্যাকরণ কৌমুদী
  2. গৌড়ীয় ব্যাকরণ
  3. ব্যাকরণ মঞ্জরী
  4. ব্যবহারিক বাঙ্গালা ব্যাকরণ
সঠিক উত্তর:
গৌড়ীয় ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
গৌড়ীয় ব্যাকরণ
ব্যাখ্যা
• গৌড়ীয় ব্যাকরণ:
- 'গৌড়ীয় ব্যাকরণ' বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণগ্রন্থ। গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- গৌড়ীয় ব্যাকরণের প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে। গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন।
- পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
- মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

অন্যদিকে, 
• 'ব্যাকরণ কৌমুদী' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থ। তিনি মোট চারটি খণ্ডে গ্রন্থটি রচনা করেন। প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৩ সালে, তৃতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৪ সালে এবং চতুর্থ খণ্ড প্রকাশিত হয় ১৮৬২ সালে।

• 'ব্যাকরণ মঞ্জরী' মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণগ্রন্থ। এটি রাজশাহী থেকে ১৯৫১ সালে প্রকাশিত হয়। 
•  বসন্তকুমার চট্টোপাধ্যায়ের 'ব্যবহারিক বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থটি কলকাতা থেকে ১৯৪৪ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলা বর্ণমালা অনুযায়ী কোন ক্রমটি আগে বসে?
  1. শ, ষ, স
  2. য, র, ল
  3. ত, থ, দ
  4. ব, ভ, ম
সঠিক উত্তর:
ত, থ, দ
উত্তর
সঠিক উত্তর:
ত, থ, দ
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালা:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
- মূল বর্ণগুলো  হচ্ছে- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত।

• স্বরবর্ণ: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ = ১১টি। 

• ব্যঞ্জনবর্ণ:
ক, খ, গ, ঘ, ঙ,
চ, ছ, জ, ঝ, ঞ,
ট, ঠ, ড, ঢ, ণ,
ত, থ, দ, ধ, ন,
প, ফ, ব, ভ, ম,
য, র, ল,
শ, ষ, স, হ,
ড়, ঢ়, য়,ৎ,
 ং ,ঃ , ঁ মোট ৩৯টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১০.
'সন্ধান' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সম্ + ধান
  2. সম্ + ধ্যান
  3. সন্‌ + ধান
  4. সদ্‌ + ধান
সঠিক উত্তর:
সম্ + ধান
উত্তর
সঠিক উত্তর:
সম্ + ধান
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি = ব্যঞ্জনসন্ধি:
ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন:
- ম্ + চ্ = ঞ + চ; সম্ + চয় = সঞ্চয়।
- ম্ + ক = ঙ + ক্; শম্ + কা = শঙ্কা।
- ম্ + ত্ = ন্‌ + ত্; সম্ + তাপ = সন্তাপ।

আবার,
সম্ + ধান = সন্ধান। 
সম্ + ন্যাস = সন্ন্যাস।
সম্ + জাত = সঞ্জাত। 
গম্ + তব্য = গন্তব্য। 

এরূপ,
কিম্ভুত, সন্দর্শন, কিন্নর, সম্মান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মহতী
  2. কর্ত্রী
  3. এয়ো
  4. ধাত্রী
সঠিক উত্তর:
এয়ো
উত্তর
সঠিক উত্তর:
এয়ো
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই।
যেমন:
সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া, সৎমা, এয়ো, দাই, সধবা ইত্যাদি।

অন্যদিকে,
• যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে 'ত্রী' হয়। যেমন- নেতা-নেত্রী, কর্তা-কর্ত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী।

• পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়। যথা: সৎ-সতী, মহৎ-মহতী, গুণবান-গুণবতী, রূপবান-রূপবতী, শ্রীমান-শ্রীমতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী, গরীয়ান-গরিয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১২.
কোনটি রূপক কর্মধারয় সমাস?
  1. ভ্রমরকৃষ্ণ
  2. জীবনবারি
  3. আশীবিষ
  4. নির্বোধ
সঠিক উত্তর:
জীবনবারি
উত্তর
সঠিক উত্তর:
জীবনবারি
ব্যাখ্যা
• রূপক কর্মধারয়:
কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন:
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- জীবন রূপ বারি = জীবনবারি,
- জীবন রূপ নদী = জীবননদী,
- দিল্ রূপ দরিয়া = দিলদরিয়া,
- মন রূপ মাঝি = মনমাঝি।

অন্যদিকে,
- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণ; উপমান কর্মধারয় সমাস।
- ব্যধিকরণ বহুব্রীহি: বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ। 
- নঞ্ বহুব্রীহি: না-বোধক অব্যয়ের সঙ্গে বিশেষ্য পদের সমাস- নেই বোধ যার = নির্বোধ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ নয় কোনটি?
  1. মানুষ
  2. বিষম
  3. সুষমা
  4. অনুষঙ্গ
সঠিক উত্তর:
মানুষ
উত্তর
সঠিক উত্তর:
মানুষ
ব্যাখ্যা
• কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয়।
যেমন:
ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

অন্যদিকে,
• ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ:
ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন:
সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, বিসম > বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৪.
'অনু' কোন ধরনের উপসর্গ?
  1. ফারসি উপসর্গ
  2. বাংলা উপসর্গ
  3. তৎসম উপসর্গ
  4. আরবি উপসর্গ
সঠিক উত্তর:
তৎসম উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
তৎসম উপসর্গ
ব্যাখ্যা
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। সংস্কৃত বা তৎসম উপসর্গ মোট ২০টি।
যথা-
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

বিভিন্ন অর্থে 'অনু' উপসর্গের ব্যবহার:
• পশ্চাৎ অর্থে- অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
• সাদৃশ্য অর্থে- অনুবাদ, অনুরূপ, অনুকার।
• পৌনঃপুন অর্থে- অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
• সঙ্গে অর্থে- অনুকূল, অনুকম্পা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৫.
'মেঘ থেকে বৃষ্টি পড়ে।'- এখানে 'মেঘ' কোন কারক?
  1. অপাদান কারক
  2. অধিকরণ কারক
  3. করণ কারক
  4. কর্তা কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক। বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।
যেমন:

• বিচ্যুত:
গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।
[কিসের থেকে বৃষ্টি পড়ে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'মেঘ থেকে'। সুতরাং  'মেঘ' অপাদান কারক।] 

• গৃহীত:
সুক্তি থেকে মুক্তো মেলে।
দুধ থেকে দই হয়।

• জাত:
জমি থেকে ফসল পাই।
খেজুর রসে গুড় হয়।

• বিরত: পাপে বিরত হও।

• দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
• রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
• আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
• ভীত: বাঘকে ভয় পায় না কে?
• নিক্ষেপ: বিমান থেকে বোমা ফেলা হয়েছে।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৬.
'শূণ্যপুরাণ' কী ধরনের রচনা?
  1. গীতিকাব্য
  2. চম্পুকাব্য
  3. ছড়ার সংকলন
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
চম্পুকাব্য
উত্তর
সঠিক উত্তর:
চম্পুকাব্য
ব্যাখ্যা
• 'শূণ্যপুরাণ':
- 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। এটি বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- গ্রন্থটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য। গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. শশধর
  3. মহিধর
  4. হিমকর
সঠিক উত্তর:
মহিধর
উত্তর
সঠিক উত্তর:
মহিধর
ব্যাখ্যা
• মহিধর অর্থ: পাহাড়, গিরি।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহিধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, ভূভূৎ, নগ।

অন্যদিকে, 
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক, হিমকর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
অর্থগতভাবে 'বাবুয়ানা' কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ় শব্দ
  2. মিশ্র শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. যৌগিক শব্দ
সঠিক উত্তর:
যৌগিক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক শব্দ
ব্যাখ্যা
• যৌগিক শব্দ: 
যে সকল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।

যেমন:
গায়ক = গৈ + ণক (অক) অর্থ: গান করে যে।
কর্তব্য = কৃ + তব্য - অর্থ: যা করা উচিত।
বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব।
মধুর = মধু + র - অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য- অর্থ: কন্যার পুত্র, নাতি।
চিকামারা = চিকা মারা অর্থ: দেওয়ালের লিখন।

উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোনটি সাধু ভাষার শব্দ?
  1. দৈ
  2. অগ্নি
  3. চাঁদ
  4. পাখি
সঠিক উত্তর:
অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি
ব্যাখ্যা
কিছু বিশেষ্যপদের রূপের পার্থক্য:
সাধু - চলিত:
দধি - দই, দৈ।
ছত্র - ছাতা।
বাহিরে - বাইরে।
অগ্নি - আগুন,
কর্ণ - কান,
চন্দ্র - চাঁদ,
দন্ত - দাঁত,
পক্ষী - পাখি,
ব্যাঘ্র - বাঘ,
মৎস্য - মাছ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২০.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. সওগাত
  2. লাঙ্গল
  3. যুগবাণী
  4. মোসলেম ভারত
সঠিক উত্তর:
লাঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
লাঙ্গল
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলো হলো:
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- 'লাঙ্গল' (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।

অন্যদিকে, 
• 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। ১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়নে) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়। 
• 'মোসলেম ভারত' পত্রিকাটি মোহাম্মদ মোজাম্মেল হক এর সম্পাদনায় ১৯২০ সালে প্রকাশিত হয়।
• যুগবাণী' পত্রিকার সম্পাদক ছিলেন- মকবুল হোসেন চৌধুরী।

উল্লেখ্য, 
• 'যুগবাণী' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধের বই।

------------------
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি।

কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'অনুতে জন্মেছে যে' এক কথায় বলে-
  1. অন্যতম
  2. আদ্যন্ত
  3. অনুজ
  4. আদ্যোপান্ত
সঠিক উত্তর:
অনুজ
উত্তর
সঠিক উত্তর:
অনুজ
ব্যাখ্যা
• 'অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে' এক কথায় বলে - অনুজ।

অন্যদিকে, 
• আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত, আদ্যোপান্ত।
• অনেকের মধ্যে একজন- অন্যতম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২২.
'হার হাভাতে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অমিতব্যয়ী
  2. কপট ব্যক্তি
  3. কৃপণ
  4. হতভাগ্য
সঠিক উত্তর:
হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
হতভাগ্য
ব্যাখ্যা
• 'হাড় হাভাতে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

অন্যদিকে, 
• 'হাত-ভারি' অর্থ - কৃপণ। 
• 'উড়নচণ্ডী' অর্থ - অমিতব্যয়ী। 
• 'বর্ণচোরা' অর্থ - কপট ব্যক্তি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের রহস্যময় চরিত্র কোনটি?
  1. কুবের
  2. হোসেন মিয়া
  3. শীতলবাবু
  4. ধনঞ্জয়
সঠিক উত্তর:
হোসেন মিয়া
উত্তর
সঠিক উত্তর:
হোসেন মিয়া
ব্যাখ্যা
• 'পদ্মা নদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূল কাহিনি।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়া, সুইডিশ প্রভৃতি ভাষায় অনূদিত হয়।

- কুবের-কপিলা এই দুই প্রধান চরিত্রের আন্তঃ-সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে।

- এই উপন্যাসের রহস্যময় চরিত্র হোসেন মিয়া। নতুন চরে জীবনের গান শোনাতে আগ্রহী হোসেন একই সঙ্গে নির্মম ও দয়ার্দ্র, সরল ও ক্রুর, শ্রমী ও মাদক ব্যবসায়ী। ভালো-মন্দ, আলো-ছায়ায় ঘেরা হোসেন মিয়া এই উপন্যাসের এক অপরিহার্য চরিত্র। তবে তার রহস্যাবৃত চরিত্রের সন্ধান সকল মাঝির জানার সুযোগ নেই। তাই তিনি নিরীহ মাঝিদের কাছে ত্রাতার ভূমিকায় সম্মানিত।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো-
- কুবের,
- কপিলা,
- মালা,
- ধনঞ্জয়,
- গণেশ,
- শীতলবাবু,
- হোসেন মিয়া ইত্যাদি।
২৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. গণ্যমান্য
  2. ক্ষতিগ্রস্থ
  3. চিত্রাংকন
  4. জ্বরাজীর্ণ
সঠিক উত্তর:
গণ্যমান্য
উত্তর
সঠিক উত্তর:
গণ্যমান্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: গণ্যমান্য।
- বিশেষণ পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সম্ভ্রান্ত।
- বিশেষভাবে মান্য,
- সম্মাননীয়।

অন্যদিকে, অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• ক্ষতিগ্রস্থ - ক্ষতিগ্রস্ত। 
• চিত্রাংকন - চিত্রাঙ্কন। 
• জ্বরাজীর্ণ - জরাজীর্ণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
Make the following sentence Positive:
Himsagar is tastier than any other mango in Bangladesh.
  1. No other mango in Bangladesh tasty as Himsagar.
  2. No other mango in Bangladesh is as tastier as Himsagar.
  3. Other mango in Bangladesh is as tasty as Himsagar.
  4. No other mango in Bangladesh is as tasty as Himsagar.
সঠিক উত্তর:
No other mango in Bangladesh is as tasty as Himsagar.
উত্তর
সঠিক উত্তর:
No other mango in Bangladesh is as tasty as Himsagar.
ব্যাখ্যা
• Correct answer: No other mango in Bangladesh is as tasty as Himsagar.

• Than any other/all other যুক্ত Comparative Degree-কে Positive Degree-তে রূপান্তরের নিয়ম-

- No other বসে + any other বা all other এর পরের অংশ বসে+ verb বসে+ so/as বসে +
- Comparative Degree এর Positive form বসে +
- as বসে+ প্রদত্ত Sentence এর subject বসে।

- Comp: Himsagar is tastier than any other mango in Bangladesh.
- Positive: No other mango in Bangladesh is as tasty as Himsagar.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৬.
He is ____ M.A. in English.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা
• Complete sentence: He is an M.A. in English.

- "MA"(Master of Arts) শব্দটি উচ্চারণে শুরু হয় vowel sound দিয়ে, তাই এর আগে an বসে।
- যেমন:
- He is an M.A. in English.
- এখানে "an" ব্যবহারে বাক্যটি সঠিক হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৭.
I know her. (Make it passive)
  1. I was known to her.
  2. She known to me.
  3. She is known to me.
  4. She was known to me.
সঠিক উত্তর:
She is known to me.
উত্তর
সঠিক উত্তর:
She is known to me.
ব্যাখ্যা
• Present indefinite tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Object টির subjective form +
- am/is/are +
- মূল verb এর past participle +
- by/to/with/in etc +
- Subject এর objective form.
- known এর পর সবসময় to বসে; by/in/with হয় না। 

• Active voice: I know her.
• Passive Voice: She is known to me.
২৮.
The height of a story is known as-
  1. Conceit
  2. Climax
  3. Criticism
  4. None
সঠিক উত্তর:
Climax
উত্তর
সঠিক উত্তর:
Climax
ব্যাখ্যা
• একটি আখ্যানের গল্পের উত্তেজনা বা নাটকীয়তার সর্বোচ্চ বিন্দু হলো Climax.
• প্রায়শই, Climax তখনও হয় যখন গল্পের মূল সমস্যাটি প্রধান চরিত্র বা নায়ক দ্বারা মোকাবেলা করা হয় এবং সমাধান করা হয়।

• Conceit - বুধিদীপ্ত মন্তব্য।
• Criticism - সমালোচনা।

Source: An ABC of English Literature.
২৯.
Change the voice-
Protect the realm.
  1. Let the realm been protected.
  2. Let the realm be protect.
  3. The realm be protected.
  4. Let the realm be protected.
সঠিক উত্তর:
Let the realm be protected.
উত্তর
সঠিক উত্তর:
Let the realm be protected.
ব্যাখ্যা
Imperative Sentence এর Active Voice থেকে Passive Voice করার নিয়ম-
• শুধুমাত্র মূল verb দিয়ে শুরু হওয়া Active Voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম-

- প্রথমে Let বসে+
- Object টি Subject রূপে বসে + be বসে +
- মূল Verb এর Past Participle.

Structure:- Let + object টি Subject হয়+be+মূল verb এর Past Participle. যেমন-

Active: Protect the realm.
Passive: Let the realm be protected.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩০.
Make the given sentence interrogative.
Everybody wants to be rich.
  1. Are not they want to be rich.
  2. Do you want to be rich?
  3. Who doesn't want to be rich?
  4. Who wants to be rich?
সঠিক উত্তর:
Who doesn't want to be rich?
উত্তর
সঠিক উত্তর:
Who doesn't want to be rich?
ব্যাখ্যা
• Correct Answer: Who doesn't want to be rich?

• Everybody/Everyone/All কে Interrogative করার সময় এদের পরিবর্তে প্রথমে who বসে + don't/doesn't / did n't বসে+ মূল Verb এর Present form বসে +মূল Verb এর পরের অংশ বসে + প্রশ্নবোধক চিহ্ন বসে।

- Assertive: Everybody wants to be rich.
- Interrogative: Who doesn't wish to be happy?

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩১.
Gardening is my hobby.
Here 'gardening' is-
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Preposition Phrase
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
সঠিক উত্তর- খ) Gerund.

Gerund:

- Verb এর present form এর সাথে -ing যুক্ত হয়ে যদি তা Noun এবং Verb এর কাজ এক সঙ্গে সম্পন্ন করে তখন তাকে Gerund বলে।  

যেমন:- Gardening is my hobby.
- Gardening এই বাক্যে একটি verb + ing - কিন্তু এটি কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে না বরং কাজটি একটি নাম (Noun)।
- Gardening: বাগান করা→ এখানে এটি hobby (শখ) হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এবং এটি Subject হিসেবে কাজ করে।
- তাই, Gardening হলো Gerund.

• বাক্যে Gerund বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। যথা:
- Subject/Object রূপে।
- Preposition এর Object রূপে।
- Nominative Absolute রূপে।
- Compound Noun এর অংশ হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩২.
She wishes to be a BCS Officer.
What type of verb is the underlined part?
  1. Auxiliary verb
  2. Intransitive verb
  3. Transitive verb.
  4. Group Verb
সঠিক উত্তর:
Transitive verb.
উত্তর
সঠিক উত্তর:
Transitive verb.
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) Transitive verb.

• Given Sentence: She wishes to be a BCS Officer.
- এই বাক্যে 'wishes' শব্দটি transitive verb.
- এই বাক্যে 'wishes' শব্দটি দিয়ে sentence এর অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না object লাগে। তাই এটি Transitive Verb.

Transitive Verb: যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারেনা, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন word এর সাহয্যে গ্রহণ করে তাকে Transitive verb বলে।

Other options:
ক) Auxiliary verb:
- যে verb এর নিজের কোন অর্থ নেই এবং sentence এর বিভিন্ন রূপ গঠনের জন্য Principle verb -কে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।
- He has eaten dinner.
- She shall do the homework.

খ) Intransitive verb:যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে Transitive verb বলে।
- Birds chirps.
- The singer sings.

ঘ) Group Verb:
- একটি Sentence এ যদি Verb + Preposition/ Adverb থাকে তাহলে সেটা Group Verb হয়।
Example: Look down upon, Give up, Look after, ইত্যাদি।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৩.
মোমবাতি টি নিভিয়ে দেও।
সঠিক অনুবাদ হবে-
  1. Put on the candle.
  2. Put off the candle.
  3. Put out the candle.
  4. Put down the candle.
সঠিক উত্তর:
Put out the candle.
উত্তর
সঠিক উত্তর:
Put out the candle.
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) Put out the candle.

Put something out (noun, verb):
- Bangla Meaning: নিভিয়ে ফেলা।
- English Meaning: extinguish.

• সঠিক অনুবাদ- Put out the candle.

Put on (noun, adjective, verb):
- Bangla Mening: কাপড় পরা,
- English Meaning: to dress oneself in.

Put off (verb):
- Bangla Mening: যাত্রা শুরু করা।
- English Meaning: to induce to wait.

Put down (noun, verb):
- Bangla Mening: রাখা; নামানো।
- English Meaning: to bring to an end: stop.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৩৪.
Daily Exercise is beneficial to health. সঠিক অনুবাদ-
  1. প্রতিদিন সকালে ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
  2. প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো।
  3. ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
  4. ব্যায়াম করা স্বাস্থ্য ভালো রাখে।
সঠিক উত্তর:
প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো।
উত্তর
সঠিক উত্তর:
প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো।
ব্যাখ্যা
Daily Exercise is beneficial to health. সঠিক অনুবাদ- প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো। 

Beneficial (Adj)
- Bangla Meaning: উপকারী; লাভজনক; হিতকর।
- English Meaning: receiving or entitling one to receive advantage, use, or benefit.

• Daily exercise is beneficial to health.
- Daily exercise- প্রতিদিন ব্যায়াম করা (subject),
- is beneficial- উপকারী / ভালো,
- to health- স্বাস্থ্যের জন্য,

Other options:
ক) প্রতিদিন সকালে ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
- সকাল শব্দটি মূল বাক্যে নেই, তাই এটি অতিরিক্ত।

গ) ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
- “প্রতিদিন” নেই, তাই "daily" অংশটি অনুবাদ হয়নি।
- “স্বাস্থ্য এর” – ব্যাকরণগতভাবে একটু দুর্বল।

ঘ) ব্যায়াম করা স্বাস্থ্য ভালো রাখে।
- অর্থ কাছাকাছি হলেও মূল বাক্যের গঠন অনুসরণ করেনি।

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৩৫.
The young star has a desire ____ fame.
  1. for
  2. with
  3. at
  4. None of them
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) for.
- Complete Sentence: The young star has a desire for fame.
- Bangla Meaning: তরুন তারকার খ্যাতির প্রতি আকাঙ্ক্ষা রয়েছে।

- “Desire” শব্দটির পর সাধারণত preposition ‘for’ ব্যবহৃত হয় যখন এর পরে noun/object থাকে।

উদাহরণ:
- A desire for success → সাফল্যের আকাঙ্ক্ষা।
- A desire for fame → খ্যাতির আকাঙ্ক্ষা।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৬.
If you go out in the rain, you ______ a fever.
  1. is catching
  2. catches
  3. will catch
  4. is being caught
সঠিক উত্তর:
will catch
উত্তর
সঠিক উত্তর:
will catch
ব্যাখ্যা
• সঠিক উত্তর- গ) will catch.

• এটি একটি First Conditional বাক্য, যেখানে ভবিষ্যতে কিছু ঘটার সম্ভাবনা বোঝানো হয়।

গঠন: - If + present tense, will + verb,
- "If you go out": যদি তুমি বের হও (বর্তমান)।
- "you will catch": তুমি জ্বর হবে, (ভবিষ্যৎ ফল)।

• Other options:
ক) is catching — ভুল, tense.
খ) catches — এটা zero conditional-এর জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে ভবিষ্যৎ ফল বোঝানো হচ্ছে।
ঘ) is being caught — passive voice, যা এখানে প্রাসঙ্গিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
He is absorbed ___ prayer.
  1. of
  2. to
  3. in
  4. at
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
Complete Sentence: He is absorbed in prayer.
Bangla Meaning: তিনি সৃষ্টিকর্তা কে স্মরণ এ নিমগ্ন আছেন।

• Absorb (Adj)
- Bangla Meaning: নিবিষ্ট/নিমগ্ন করা,
- English Meaning: having one's attention wholly engaged or occupied.
Absorbed শব্দের সাথে in যুক্ত হয়ে 'Absorbed in' কোন কাজে নিমগ্ন থাকা বুঝায়।

• Absorbed in:- মগ্ন।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain, Accessible Dictionary, Merriam-Webster Dictionary..
৩৮.
No sooner had Jalal reached the office____ the rain stopped.
  1. then
  2. when
  3. while
  4. than
সঠিক উত্তর:
than
উত্তর
সঠিক উত্তর:
than
ব্যাখ্যা
সঠিক উত্তর- than.

• Complete Sentence: "No sooner had Jalal reached the office than the rain stopped."

- "No sooner... than" একটি সাধারণ correlative structure, যা দুটি ঘটনাকে পরপর হওয়ার জন্য ব্যবহৃত হয়।
- "No sooner" এর পর "than" ব্যবহৃত হয়।

Structure: No sooner + had + subject + past participle of verb + than + subject + verb (simple past).

অন্যদিকে, 
ক) then — ভুল, কারণ "no sooner" এর সাথে "than" ব্যবহার হয়, "then" নয়।
খ) when — ভুল, "when" এখানে সঠিক নয় "than" সঠিক হবে।
গ) while — ভুল, "while" এখানে প্রযোজ্য নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৯.
In the sentence "The dog barked loudly," what part of speech is the word "loudly"?
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• The correct answer is: ঘ) Adverb.

Loudly (adverb)
- Bangla Meaning: জোরে, সরবে।
- English Meaning: making a lot of noise.

- বাক্যটির মধ্যে "The dog barked loudly" শব্দে "loudly", Verb (barked) কেমনভাবে ঘটেছে তা বর্ণনা করছে।
- এটি প্রশ্নের উত্তর দেয় "কীভাবে কুকুরটি ডাকল?" 
- তাই এটি (Adverb).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain, Cambridge Dictionary.
৪০.
Who is considered the "Bard of Avon"?
  1. Christopher Marlowe
  2. William Shakespeare
  3. John Milton
  4. Geoffrey Chaucer
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
The correct answer is: খ) William Shakespeare.

- উইলিয়াম শেকসপিয়ারকে "Bard of Avon" বলা হয় কারণ তিনি Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেছিলেন 
- ইংরেজি সাহিত্যেও তিনি সবচেয়ে বড় নাট্যকার হিসেবে পরিচিত।
- "Bard" মানে হল একজন কবি বা নাট্যকার, এবং শেকসপিয়ারকে এই উপাধি দেয়া হয়েছে তার অবিস্মরণীয় সাহিত্যকীর্তির জন্য।

William Shakespeare:

- William Shakespeare ছিলেন ইংল্যান্ডের একজন বিশ্ববিখ্যাত নাট্যকার, কবি এবং অভিনেতা।
- জন্ম: ২৩ এপ্রিল, ১৫৬৪ – Stratford-upon-Avon, ইংল্যান্ড,
- মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬ (৫২ বছর বয়সে),

• তাঁর প্রধান সাহিত্যকর্ম:
- শেক্সপিয়ার যেসকল নাটক লিখেছেন, যেগুলো তিনটি ভাগে বিভক্ত:
• Tragedies:
- Romeo and Juliet.
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.

• Comedies:
- A Midsummer Night’s Dream.
- As You Like It.
- Twelfth Night.
- The Merchant of Venice.

• Histories:
- Henry IV.
- Richard III.
- Henry V.

Others:
- ১৫৪টি সনেট (Sonnets),
- Venus and Adonis এবং The Rape of Lucrece,

Source: Britannica.
৪১.
It is high time we ____ to the cafeteria.
  1. go
  2. goes
  3. went
  4. will go
সঠিক উত্তর:
went
উত্তর
সঠিক উত্তর:
went
ব্যাখ্যা
Complete Sentence: "It is high time we went to the cafeteria."

- "It is high time" এমন একটি phrase যেখানে এর পরবর্তী অংশে past tense (verb) ব্যবহৃত হয়,
- যদিও এখানে বর্তমান সময় বোঝানো হচ্ছে।
- এখানে "went" ব্যবহৃত হবে, কারণ এটি "high time" এর সঠিক ব্যবহার।

Other options:
ক) go : ভুল, কারণ "high time" এর সাথে present tense ব্যবহার হয় না।
খ) goes : ভুল, কারণ "goes" 3rd person singular verb, যা এখানে প্রযোজ্য নয়।
ঘ) will go : ভুল, কারণ ভবিষ্যৎ tense ব্যবহার করা হয় না "high time" এর সাথে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪২.
Which of the following is the feminine form of "widower"?
  1. Widow
  2. Widowess
  3. Wives
  4. Spousess
সঠিক উত্তর:
Widow
উত্তর
সঠিক উত্তর:
Widow
ব্যাখ্যা
The correct answer is: ক) Widow.

• Widower (Noun, Masculine Gender):
- Bangla Meaning: বিপত্নীক, হল পুরুষ, যার স্ত্রী মারা গিয়েছে।
- English Meaning: a man who has lost his spouse or partner by death and usually has not remarried.

• Widow (Noun, Verb) (Feminine Gender):
- Bangla Meaning: বিধবা।
- English Meaning: a woman who has lost her spouse.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৪৩.
The CEO and founder ____ present at the conference.
  1. are
  2. is
  3. were
  4. are being
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• Complete Sentence: The CEO and founder is present at the conference.

- এখানে "The CEO and founder" এক ব্যক্তিকে বোঝাচ্ছে, যিনি CEO এবং founder — উভয়ই।
- সেক্ষেত্রে বিষয়বস্তু একবচন, তাই "is" ব্যবহার করতে হবে।

- "The CEO and the founder are...", : two different people: plural.
- "The CEO and founder is...", : one person with both titles: singular.

• Other Options:
ক) are — ভুল, কারণ এখানে দুটি ব্যক্তি নয়, একজনকেই বোঝানো হচ্ছে।
গ) were — অতীতকাল, কিন্তু বাক্যটি বর্তমান কালের।
ঘ) are being — Present Continuous passive form, যা এখানে ব্যবহার উপযোগী নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৪.
একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?
  1. ৪৫০০ টাকা
  2. ৪৭৫০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৪৯৮০ টাকা
সঠিক উত্তর:
৪৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?

সমাধান:
ধরি,
পূর্বের বেতন = ১০০ টাকা 
১৫% বৃদ্ধিতে বর্তমান বেতন = ১০০ + (১০০ এর ১৫%) = ১০০ + ১৫ = ১১৫ টাকা 

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = (১০০/১১৫) টাকা 
∴ বর্তমান বেতন ৫১৭৫ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ৫১৭৫)/১১৫ টাকা = ৪৫০০ টাকা 
৪৫.
সরল মুনাফায় ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩২৪ টাকা হলে মুনফার হার কত?
  1. ৩%
  2. ৫%
  3. ৬%
  4. ৯%
সঠিক উত্তর:
৯%
উত্তর
সঠিক উত্তর:
৯%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফায় ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩২৪ টাকা হলে মুনফার হার কত?

সমাধান:
৪৬.
2x + (2/x) = 3 হলে x2 + (1/x2) এর মান কত?
  1. 1/4
  2. 2/3
  3. 1/3
  4. 3
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + (2/x) = 3 হলে x2 + (1/x2) এর মান কত?

সমাধান:
৪৭.
2 + 4 + 8 + 16 + ............... ধারাটির কোন পদ 128? 
  1. 5
  2. 6
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ...... ধারাটির কোন পদ 128? 

সমাধান:
দেওয়া আছে, গুণোত্তর ধারার
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

প্রশ্নমতে,
arn - 1 = 128
⇒ 2 × (2)n - 1 = 128
⇒ 2n - 1 = 128/2
⇒ 2n - 1 = 64
⇒ 2n - 1= 26
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
⇒ n = 7
৪৮.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. অতিক্রম করে। যদি স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৭ কি.মি./ঘণ্টা
  2. ৯ কি.মি./ঘণ্টা
  3. ১৩ কি.মি./ঘণ্টা
  4. ১৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
১৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. অতিক্রম করে। যদি স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকাটি,
৪২ মিনিটে যায় = ৭ কি.মি.
∴ ১ মিনিটে যায় = (৭/৪২) কি.মি.
∴ ৬০ মিনিট বা ১ ঘণ্টায় যায় = (৭ × ৬০)/৪২ = ১০ কি.মি.

অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = ১০ কি.মি./ঘণ্টা 

আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
⇒ স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ 
= (১০ কি.মি./ঘণ্টা + ৩ কি.মি./ঘণ্টা)
= ১৩ কি.মি./ঘণ্টা
৪৯.
কোনো একটি কাজের এক-তৃতীয়াংশ করতে ১৫ জন লোকের ২০ দিন সময় লাগে। পুরো কাজটি সম্পন্ন করতে ২০ জন লোকের কতদিন সময় লাগবে? 
  1. ৪২ দিন
  2. ৪৫ দিন
  3. ৩০ দিন
  4. ৪৮ দিন
সঠিক উত্তর:
৪৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৪৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি কাজের এক-তৃতীয়াংশ করতে ১৫ জন লোকের ২০ দিন সময় লাগে। পুরো কাজটি সম্পন্ন করতে ২০ জন লোকের কতদিন সময় লাগবে? 

সমাধান:
কাজটির,
১/৩ অংশ করতে ১৫ জন লোকের সময় লাগে = ২০ দিন
∴ ১ অংশ করতে ১ জন লোকের সময় লাগে = (২০ × ১৫ × ৩) দিন 
∴ ১ অংশ করতে ২০ জন লোকের সময় লাগে = (২০ × ১৫ × ৩)/২০ দিন = ৪৫ দিন 

অতএব,
কাজটির ১ বা সম্পূর্ণ অংশ সম্পন্ন করতে ২০ জন লোকের ৪৫ দিন সময় লাগবে।
৫০.
৮ জনের একটি দল থেকে ৫৬ কেজি ওজনের একজন চলে গেলো।  তার পরিবর্তে একজন নতুন সদস্য যোগদান করলে দলের সদস্যদের গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন সদস্যের ওজন কত?
  1. ২৪ কেজি
  2. ৩৬ কেজি
  3. ৪২ কেজি
  4. ৬৮ কেজি
সঠিক উত্তর:
৩৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জনের একটি দল থেকে ৫৬ কেজি ওজনের একজন চলে গেলো।  তার পরিবর্তে একজন নতুন সদস্য যোগদান করলে দলের সদস্যদের গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন সদস্যের ওজন কত?

সমাধান:
৫১.
১০০ মি.লি. আখের রসে চিনি ও পানির অনুপাত ৩ : ৭ হলে, রসে চিনির তুলনায় পানি কত মি.লি. বেশি আছে?
  1. ৩০ মি.লি.
  2. ৪০ মি.লি.
  3. ৭০ মি.লি.
  4. ৫০ মি.লি.
সঠিক উত্তর:
৪০ মি.লি.
উত্তর
সঠিক উত্তর:
৪০ মি.লি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মি.লি. আখের রসে চিনি ও পানির অনুপাত ৩ : ৭ হলে, রসে চিনির তুলনায় পানি কত মি.লি. বেশি আছে?

সমাধান:
ধরি,
আখের রসে চিনের পরিমাণ = ৩ক

পানির পরিমাণ = ৭ক

প্রশ্নমতে,
৩ক + ৭ক = ১০০
বা, ১০ক = ১০০
বা, ক = ১০০/১০ = ১০

∴ চিনির পরিমাণ = (৩ × ১০) মি.লি. = ৩০ মি.লি.

পানির পরিমাণ = (৭ × ১০) মি.লি. = ৭০ মি.লি.

অতএব,
চিনির তুলনায় পানি বেশি = (৭০ - ৩০) মি.লি.= ৪০ মি.লি.
৫২.
৪ টি কমলা ২০ টাকায় কিনে ৩৫ টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ২০%
  2. ৩৫%
  3. ৫০%
  4. ৭৫%
সঠিক উত্তর:
৭৫%
উত্তর
সঠিক উত্তর:
৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টি কমলা ২০ টাকায় কিনে ৩৫ টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
৪ টি কমলার ক্রয়মূল্য = ২০ টাকা 
৪ টি কমলার বিক্রয়মূল্য = ৩৫ টাকা 

∴ লাভ = (৩৫ - ২০) = ১৫ টাকা 

এখন,
২০ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = (১৫/২০) টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/২০ টাকা = ৭৫ টাকা 

সুতরাং, ৪ টি লেবুতে শতকরা লাভের পরিমাণ = ৭৫%
৫৩.
হলে a এর মান কত?
  1. 0
  2. 2
  3. - 1
  4. 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: 
হলে a এর মান কত?

সমাধান:
৫৪.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?
  1. ৩০ কি.মি./ঘণ্টা
  2. ৭০ কি.মি./ঘণ্টা
  3. ৮৬ কি.মি./ঘণ্টা
  4. ১০৮ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?

সমাধান:
৫৫.
log4 256 এর মান কত?
  1. 3
  2. 4
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: log4 256 এর মান কত?

সমাধান:
৫৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গফুট হলে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ৪ ফুট
  2. ৬ ফুট
  3. ৪√২ ফুট
  4. ৮ ফুট
সঠিক উত্তর:
৮ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২ বর্গফুট হলে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহু = ক 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক

প্রশ্নমতে,
= ৩২
⇒ ক = ১৬×২
⇒ √(ক)=√(১৬×২)
⇒ ক = ৪√২

আমরা জানি,
ক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ= ক√২
= ৪√২ × √২ [ মান বসিয়ে ]
= ৪ × (√২)
= ৪ × ২
= ৮ ফুট
৫৭.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিলো। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৩০ বছর
  3. ৪৮ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিলো। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ৪ক বছর 

৬ বছর পূর্বে, 
পুত্রের বয়স = (ক - ৬) বছর
পিতার বয়স = (৪ক - ৬) বছর

প্রশ্নমতে,
৪ক - ৬ = ১০(ক - ৬)
বা, ৪ক - ৬ = ১০ক - ৬০
বা, ১০ক - ৪ক = ৬০ - ৬
বা, ৬ক = ৫৪
বা, ক = ৫৪/৬
বা, ক = ৯ 

∴ পিতার বর্তমান বয়স = (৪ × ৯) বছর = ৩৬ বছর
৫৮.
একজন কৃষকের ৪০ টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর তিনি আরো ১০ টি গরু ক্রয় করলে ঐ একই পরিমাণ খাদ্যে কতদিন চলবে?
  1. ২০ দিন
  2. ২৪ দিন
  3. ২৬ দিন
  4. ২৮ দিন
সঠিক উত্তর:
২৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষকের ৪০ টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর তিনি আরো ১০ টি গরু ক্রয় করলে ঐ একই পরিমাণ খাদ্যে কতদিন চলবে?

সমাধান:
৫ দিন পর,
অবশিষ্ট দিন = (৩৫ - ৫) দিন = ৩০ দিন
মোট গরু = (৪০ + ১০) টি = ৫০ টি 

এখন,
মজুদ খাদ্যে,
৪০ টি গরুর চলবে = ৩০ দিন
∴ ১ টি গরুর চলবে = (৩০ × ৪০) দিন
∴ ৫০ টি গরুর চলবে = (৩০ × ৪০)/৫০ দিন = ২৪ দিন