পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ১০ টপিক রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু - তাপমাত্রা, বৃষ্টিপাত, বনাঞ্চল ও মরুভূমি - নিরক্ষীয় বনাঞ্চল, প্রেইরি, সাহেল, সাভানা, তুন্দ্রা গ্রিনহাউজ প্রতিক্রিয়া- জলবায়ু পরিবর্তনের প্রভাব, ওজোনস্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ - ভিয়েনা কনভেনশন, মন্ট্রিল প্রটোকল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ধরিত্রী সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কিয়োটো প্রোটোকল, সবুজ জলবায়ু তহবিল ও প্যারিস চুক্তি, প্রকৃতি সংরক্ষণ - প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন, গ্রিনপিস, রামসার কনভেনশন, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল, মিস আর্থ প্রতিযোগিতা, V-20(Vulnerable Twenty). [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ঝুকিপূর্ণ বর্জ্যের আন্ত:রাষ্ট্রীয় চলাচল ও অপসারণ উদ্দেশ্য নিচের কোন সম্মেলনটি অনুষ্ঠিত হয়?
  1. রামসার কনভেনশন
  2. বাসেল কনভেনশন
  3. কার্টাগোনা প্রটোকল
  4. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
• বাসেল কনভেনশন (Basel Convention): 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য (hazardous waste) এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে,
- বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রতিশ্রুতিশীল অবস্থান গ্রহণ করে।

উৎস: Basel Convention ওয়েবসাইট।
 
.
পৃথিবীর সবচেয়ে খর্বাকার জাতি কোনটি?
  1. টোডা
  2. পিগমি
  3. জুলু
  4. মাওরি
ব্যাখ্যা
• পিগমি জাতি: 
• Pygmy শব্দটি সাধারণত আফ্রিকার এমন কিছু আদিবাসী গোষ্ঠীর জন্য ব্যবহৃত হয়।
- যাঁদের গড় উচ্চতা তুলনামূলকভাবে কম (প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি বা কম)।
- এরাই পৃথিবীর সবচেয়ে খর্বাকার জাতি।
- তবে এটি শুধুমাত্র দৈহিক গঠনের পরিচয় নয় তাঁদের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় রয়েছে।
• বসবাসের স্থান:
- মূলত কেন্দ্রীয় আফ্রিকার গহীন বনে বসবাস করে।
- দেশসমূহ:
- কঙ্গো (DRC),
- গ্যাবন,
- ক্যামেরুন,
- রুয়ান্ডা,
- উগান্ডা।

উৎস: Britannica. 
.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
  1. হাইকমিশনার
  2. অ্যাম্বাসেডর
  3. সেক্রেটারি
  4. অ্যাটাশে
ব্যাখ্যা
• হাইকমিশনার:
- কমনওয়েলথ (Commonwealth) দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূতের সমপর্যায়ের কূটনীতিককে হাইকমিশনার বলা হয়।
- বাংলাদেশ থেকে ভারতের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি হাইকমিশনার।

• অ্যাম্বাসেডর: 

- জাতিসংঘভুক্ত  দেশের কাছে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলা হয়।
- যেমন: বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তিনি হবেন রাষ্ট্রদূত।

• সেক্রেটারি (Secretary): 
- এটি সাধারণত প্রশাসনিক পদ।
- এটি কূটনীতিকদের সর্বোচ্চ পদ নয়।
- জাতিসংঘ মহাসচিব – Secretary-General বলা হয়।

• অ্যাটাশে:
- কোনো দূতাবাস বা কনস্যুলেটে নিয়োজিত বিশেষায়িত বা সহায়ক পদে থাকা কূটনৈতিক কর্মকর্তা।

উৎস: Britannica.
.
সামাজিক চুক্তি মতবাদের সমর্থক কে?
  1. হবস, লক ও রুশো
  2. হক্স ও ভলটেয়ার
  3. লক ও বেন্থাম
  4. রুশো ও বেন্থাম
ব্যাখ্যা
• সামাজিক চুক্তি মতবাদ:
- রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে সামাজিক চুক্তি একটি কাল্পনিক মতবাদ।
- এই মতবাদের মূলকথা এই যে, পূর্বে মানুষ একটি প্রকৃতির রাজ্যে বাস করত।
- প্রকৃতির রাজ্যের মানুষ প্রকৃতির আইন অনুযায়ী চলত এবং প্রাকৃতিক অধিকার ভোগ করত।
- এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে।
- যেহেতু রাষ্ট্র চুক্তির ফল সেহেতু এই মতবাদকে সামাজিক চুক্তি মতবাদ বলে।
- সপ্তদশ শতাব্দীর চিন্তাবিদ টমাস হবস্ তার 'লেভীয়াথান' গ্রন্থে,
- জন লক তার 'টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট' গ্রন্থে
- এবং অষ্টাদশ শতাব্দীর চিন্তাবিদ রুশো তার 'সোশাল কনট্রাক্ট' গ্রন্থে।
- সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রুশো, টমাস হবস, জন লক।

উৎস: পৌরনিতি, এইচ এস সি, প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'V-20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. পরিবেশ
  3. বাণিজ্য চুক্তি
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• V- 20 বা Vulnerable Twenty Group:
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য ২০টি দেশ:
- প্রথমে যেসব দেশ নিয়ে এই জোট গঠিত হয়েছিল:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [মে, ২০২৫]

উৎস: V- 20 ওয়েবসাইট।
.
নিচের কোনটি বাফার রাষ্ট্র?
  1. কানাডা
  2. রাশিয়া
  3. ভূটান
  4. ইতালি
ব্যাখ্যা
• বাফার স্টেট: 
- বাফার রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি এলাকা বা দেশ যা দুইটি শক্তিশালী ও সম্ভাব্য শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সীমান্তের মাঝখানে অবস্থিত।
- বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে)।
- নেপাল ও ভুটান (ভারত-চীন)।
- এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার রাষ্ট্র।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
.
রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
  1. ৫ টি
  2. ৪ টি
  3. ৭ টি
  4. ৩ টি
ব্যাখ্যা
• রাষ্ট্রে ধারণা: 
- প্রাচীনকালে গ্রীক দার্শনিকগণ 'রাষ্ট্র' অর্থে পোলিস (Polis) কথাটি ব্যবহার করতেন।
- রোমান দার্শনিকগণ 'রাষ্ট্র' বোঝাতে 'সিভিটাস' (Civitas) কথাটি ব্যবহার করতেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেন, "রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূ-খন্ডে সংগঠিত একটি জনসমাজ।
- " অধ্যাপক জেমস গার্নার রাষ্ট্রের একটি সুন্দর ও গ্রহনযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন।
- তিনি বলেন, "সুনির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশক্তির নিয়ন্ত্রনমুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।"
- রাষ্ট্রের চারটি উপাদান থাকে।
- যথা- (১) জনসমষ্টি, (২) ভূ-খন্ড, (৩)সরকার ও (৪) সার্বভৌমত্ব।

 উৎস: পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যামান রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. মালদ্বীপ
  3. ইন্দোনেশিয়া
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা: 
- রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
- এবং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
- এই ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State)।
- এবং সরকার প্রধান (Head of Government) হিসেবে কাজ করেন।
- যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।
 
উৎস:  Britannica.
.
কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭,
- কার্যকর হয়: - ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্‌গিরণ কমানো।
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: Britannica.
১০.
সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয় কপ কততম সম্মেলনে?
  1. কপ- ১৫
  2. কপ- ২১
  3. কপ- ১৬
  4. কপ- ২৬
ব্যাখ্যা
• কপ-১৬ (COP-16):
- এর পূর্ণরূপ: কনফারেন্স অব দ্য পার্টিজ। 
- স্থান: কানকুন, মেক্সিকো,
- তারিখ: ২৯ নভেম্বর – ১০ ডিসেম্বর, ২০১০।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়: 

- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ,

উল্লেখ্য, 
- COP15 : সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- COP16 : সবুজ জলবায়ু তহবিল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

• গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund):
- উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করার জন্য তহবিল গঠনের সিদ্ধান্ত।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১১.
'সরকার হচ্ছে রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা'- উক্তিটি কে বলেছেন?
  1. অধ্যাপক গার্নার
  2. অধ্যাপক উইলোবি
  3. অধ্যাপক লাস্কি
  4. অধ্যাপক গেটেল
ব্যাখ্যা
• সরকারের ধারণা:
-
যে চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে অন্যতম একটি উপাদান হল সরকার।
- রাষ্ট্রের কর্মকান্ড সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়।
- সরকার হল একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান।
- একে রাষ্ট্রের মুখপাত্রও বলা হয়।
- বৃহৎ অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে।
- গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমন্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন বা পরিবর্তন করে থাকে।

• অধ্যাপক জে ডব্লিউ গার্নার বলেন,
- "সরকার হচ্ছে একটি কার্য-নির্বাহী মাধ্যম বা যন্ত্র যার মাধ্যমে সরকারের সাধারণ নীতিমালা নির্ধারিত হয় এবং যার দ্বারা সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত হয় ও সাধারণ স্বার্থ রক্ষিত হয়।"

• অধ্যাপক আর জি গেটেল বলেন: "সরকার হচ্ছে রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা।"

উৎস: পৌরনীতি, এইচ এস সি, প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
রাষ্ট্রের নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি আছে?
  1. ৪ টি
  2. ১ টি
  3. ২ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
• রাষ্ট্রের নাগরিকতা অর্জন:
- নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে-
• (ক) জন্মসূত্রে নাগরিক, (খ) অনুমোদনসূত্রে নাগরিক।

• জন্মসূত্রে নাগরিককে দুই ভাগে ভাগ করা যায়।
১। জন্মনীতি, ২। জন্মস্থান নীতি।
-  জন্মসূত্রে নাগরিক:
-  জন্মনীতি: সন্তান যেখানেই জন্মগ্রহণ করুক না কেন পিতা-মাতার নাগরিকত্বের দ্বারা সন্তানের নাগরিকত্ব নির্ধারিত হয়।
- যেমন- বাংলাদেশের নাগরিক যদি জাপানে জন্মগ্রহণ করে তবে সে এ নীতি অনুযায়ী বাংলাদেশী নাগরিক হিসেবে গণ্য হবে।
- চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া এ নীতি অনুসরণ করে।

• জন্মস্থান নীতি:
- এ নীতি নির্ধারিত হয় জন্মস্থানের উপর ভিত্তি করে।
- সন্তান যে স্থান জন্মগ্রহণ করবে তার উপর ভিত্তি করে নাগরিকতা নির্ধারিত হবে।
- যেমন- ব্রিটিশ নাগরিকের সন্তান আমেরিকায় অথবা আমেরিকার পতাকাবাহী কোন জাহাজে জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিকত্ব লাভ করবে। আমেরিকায় এ নীতি অনুসরণ করা হয়। 

•  অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন: 
১। অনুমোদনসূত্রে নাগরিকতা কয়েকটি শর্ত সাপেক্ষে অর্জন করা যায়।
- যে রাষ্ট্রের নাগরিক হতে ইচ্ছুক সে রাষ্ট্রে বিবাহ করতে হবে।
- কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
- সরকারি চাকরি লাভ করতে হয়।
- সেনাবাহিনীতে যোগদান করতে হয়।
- সচ্চরিত্রবান হতে হয়।

উৎস: পৌরনীতি এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. বাংলাদেশ
  4. তুরস্ক
ব্যাখ্যা
• ভারতের সংবিধান্য: 
- ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান।
- এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত।
- বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত ও তুলনামূলকভাবে দুষ্পরিবর্তনীয় সংবিধান।
- সংবিধানে মোট রয়েছে:
- ২৫টি অংশ (Parts)।
- ৪৭০টি ধারা (Articles),
- ১২টি তফসিল (Schedules),
- এবং এ পর্যন্ত প্রণীত হয়েছে ১০৫টি সংশোধনী (Amendments)।

• অন্যান্য তথ্য:
- অলিখিত সংবিধান রয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে:
- ব্রিটেন (UK),
- স্পেন,
- নিউজিল্যান্ড,
- সৌদি আরব,
- ইসরায়েল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৪.
'Green Peace' কোন ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. পরিবেশবাদী
  4. সামরিক
ব্যাখ্যা
• 'Green Peace': 
- প্রতিষ্ঠা সাল: ১৯৭১.
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- প্রতিষ্ঠাতারা: একদল পরিবেশবাদী ও শান্তিকামী কর্মী।
- প্রথম অভিযান: একটি ছোট নৌকা (Phyllis Cormack) নিয়ে যাত্রা শুরু।
- উদ্দেশ্য ছিল: আলাস্কা উপকূলে মার্কিন পারমাণবিক পরীক্ষা বন্ধ করা।
- গ্রীনপিসের নামেই প্রকাশ পায় সংগঠনটির মূল উদ্দেশ্য "পরিবেশ ও শান্তির জন্য সংগ্রাম"।

• প্রাথমিক ও প্রধান লক্ষ্য:
- পারমাণবিক পরীক্ষা বন্ধ,
- বন ধ্বংস ও দূষণ রোধ,
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই,
- বন্যপ্রাণী ও সাগর সংরক্ষণ,
- প্লাস্টিক দূষণ ও রাসায়নিক দূষণ মোকাবিলা।

উৎস: • Green Peace ওয়েবসাইট।
১৫.
সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• নারী ভোটাধিকার পাওয়া দেশ:
- নিউজিল্যান্ড ১৮৯৩ সালে নারীরা ভোট দেয়।
- বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দেওয়ার অধিকার পায়।
- তবে, তারা প্রার্থী হওয়ার (elected) সুযোগ পায় বহু বছর পরে – ১৯১৯ সালে।

এছাড়াও,
- অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেশ,
- যেখানে নারীরা ১৯০২ সালে ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়। 
- তবে, আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
- অন্যান্য দেশে নারীর ভোটাধিকার:
- ফিনল্যান্ড: ১৯০৬ সাল,
- যুক্তরাজ্য: ১৯১৮ (সীমিত), ১৯২৮ (সম্পূর্ণ), 
- যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে।

উৎস: World Atlas.