পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১৩ টপিক Uses of Preposition; Kinds of clauses. [Mentor: Ema Halima; Class – 23 & 24] [Mentor: Saleh Ahmed; Class – 21 & 22]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
I was ________ Dhaka last Friday.
  1. on
  2. in
  3. at
  4. over
ব্যাখ্যা

Correct answer: in.
Complete sentence: I was in Dhaka last Friday.

• In preposition এর ব্যবহার:

- শহর, দেশ, গ্রাম বা বড় এলাকার মধ্যে বোঝাতে স্থানের পূর্বে in বসে।
- in Rajshahi / in Dhaka / in new York/ 
- মাস, বছর, ঋতু বা দশকের আগে,সকালের, বিকালের, সন্ধ্যার ,মতো দীর্ঘ সময়ের আগে বসে।
- in+ month/year/season/ in the morning / afternoon / evening, in spring/ in April / in 1971.

Other options:
ক) On
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- Put the book on the on the table.
- নির্দিষ্ট দিন বা বারের বা তারিখের পূর্বে on বসে।
- I went to meet him on Monday last.
- সদস্য বুঝাতে on বসে।
- There are no woman on the committee.

গ) At
- ছোট স্থানের পূর্বে at বসে।
- At home/ at school/ at university / at reception /At the bus stop/ at the station/ at a concert/ At Mirpur.

ঘ) Over
- স্পর্শ না করে উপরে/ঢেকে রাখা বা আবৃত করা/ কোনো কিছু শেষ হওয়া বা সমাপ্তি অর্থে "Over" Preposition টি বসে।
- There was a thick branch hanging over the fence.
- The blanket was spread over the bed.
- The game is over.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
That he is an honest man is known to all.
The underlined part is-
  1. Principal clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Adverbial clause
ব্যাখ্যা

Correct answer: Noun clause.
- "That he is an honest man" clause টি verb এর Subject হিসেবে বসেছে তাই এটি একটি Noun Clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। 
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Other options:

ক) Principal clause: যে সকল Clause স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে এবং যাদের আগে কোন Conjunction থাকবে না তাকে Principal clause বলে।
- যেমন: He killed a bird which was called Albatross.

গ) Adjective clause: যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- The man who works hard can prosper in life.
- There is no mother but loves her child.

ঘ) Adverbial clause: যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা
একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- Walk fast lest you should miss the train.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
This is the man who called you yesterday.
The underlined clause is-
  1. Adverbial clause
  2. Noun clause
  3. Principal clause
  4. Adjective clause 
ব্যাখ্যা

Correct answer: Adjective clause.
-"who called you yesterday" এই Clause টি বাক্যের Noun "the man" কে Modify করে তাই এটি একটি Adjective clause.

• Adjective Clause:

- যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- The man who works hard can prosper in life.
- There is no mother but loves her child.
- সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/Relative Adverb থাকে।
- Relative Pronoun কখনো কখনো উহ্য থাকতে পারে। 

Other options:
ক) Adverbial clause: যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা
একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Walk fast lest you should miss the train.

খ) Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- That he is an honest man is known to all.

গ) Principal Clause:
-  যে সকল Clause স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে এবং যাদের আগে কোন Conjunction থাকবে না তাকে Principal clause বলে।
- যেমন: I have visited the place that you mentioned.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The country is ________ martial law.
  1. at
  2. on
  3. under
  4. in 
ব্যাখ্যা

Correct answer: under.
- Complete sentence: The country is under martial law.
-
কোনো ব্যক্তি/ প্রতিষ্ঠান / বাহিনীর নিয়ন্ত্রণে (controlled / governed by) অর্থে under ব্যবহৃত হয়।

"Under" Preposition এর ব্যবহার:
- Rule 1: কোনো কিছুর নিচে, নিম্নস্থানে অর্থে under ব্যবহৃত হয়।
- He hid under the bed.
- Rule 2: কোনো কিছু অনুসারে (according to sth) অর্থে ব্যবহৃত হয় The accused was arrested under the warrant of the court.
- The country is under martial law/ military rule. The restaurant is under new management.
- Rule 4: প্রক্রিয়াধীন অর্থে under ব্যবহৃত হয়। under trail (বিচারাধীন) under consideration (বিবেচনাধীন)
- The suspect is under trial for fraud.

Other options:
ক) At
- ছোট স্থানের পূর্বে at বসে।
- At home/ at school/ at university / at reception /At the bus stop/ at the station/ at a concert/ At Mirpur.

খ) On
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- Put the book on the on the table.
- নির্দিষ্ট দিন বা বারের বা তারিখের পূর্বে on বসে।
- I went to meet him on Monday last.
- সদস্য বুঝাতে on বসে।
- There are no woman on the committee.

ঘ) In
- শহর, দেশ, গ্রাম বা বড় এলাকার মধ্যে বোঝাতে স্থানের পূর্বে in বসে।
- in Rajshahi / in Dhaka / in new York/ .
-মাস, বছর, ঋতু বা দশকের আগে,সকালের, বিকালের, সন্ধ্যার ,মতো দীর্ঘ সময়ের আগে: 
- in+ month/year/season/ in the morning / afternoon / evening, in spring/ in April / in 1971.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
We have decided to take legal action ________ him.
  1. on
  2. against
  3. about
  4. beyond
ব্যাখ্যা

Correct answer: against.
- Complete sentence: We have decided to take legal action against him.
- এখানে তার বিরদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে তাই এখানে "against" Preposition ব্যবহার করা হয়েছে।

•"Against" Preposition এর ব্যবহার:
- Rule 1: বিরদ্ধে, প্রতিকূলে অর্থে against ব্যবহৃত হয়।
- She was forced to marry against her will. 
- Rule 2: কোনো কিছুর বা স্পর্শ করে বা আকঁড়ে ধরা অর্থে against ব্যবহৃত হয়।
- Push the bed against the wall, Stand the painting against the wall.

Other options:
ক) On
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- Put the book on the on the table.
- নির্দিষ্ট দিন বা বারের বা তারিখের পূর্বে on বসে।
- I went to meet him on Monday last.
- সদস্য বুঝাতে on বসে।
- There are no woman on the committee.

গ) About 
- কোনো কিছু সম্পর্কে কথা বলতে বা লিখতে।
- This book is about the war of liberation
- আনুমানিক সংখ্যা বা সময় বোঝাতে About preposition টি ব্যবহৃত হয়।
- The game will start at about 3 pm. 
- প্রশ্ন করা বা প্রস্তাব দেওয়া অর্থে  ব্যবহৃত হয়।
- How about we go for a dinner today?

ঘ) Beyond
- স্থান বা দূরত্ব কোনো কিছুর আরও দূরে বা অপর দিকে বোঝাতে।
- We could see the village beyond the river. 
- কোনো কিছুর সাধ্য, ক্ষমতা, ধারণা, বা বোধগম্যতার বাইরে বোঝাতে।
- His answer is beyond my understanding.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
He works hard so that he can prosper in life.
The underlined part is-
  1. Principal Clause
  2. Noun Clause
  3. Adverbial Clause
  4. Adjective Clause
ব্যাখ্যা

Correct answer: Adverbial Clause.
- He works hard so that he can prosper in life.
- এখানে "so that he can prosper in life" Clause টি Principal Clause এর verb টিকে Modify করে তাই এটি একটি Adverbial Clause.

• Adverbial clause: যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

Other options:
ক) Principal clause:
- যে সকল Clause স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে এবং যাদের আগে কোন Conjunction থাকবে না তাকে Principal clause বলে।

খ) Noun Clause
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

ঘ) Adjective Clause
- যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/Relative Adverb থাকে।
- Relative Pronoun কখনো কখনো উহ্য থাকতে পারে। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
He was standing _______ a crowd of children.
  1. between
  2. among
  3. into
  4. with
ব্যাখ্যা

Correct answer: among.
- Complete sentence: He was standing among a crowd of children.
- Collective noun এর পূর্বে among ব্যবহৃত হয়। এখানে "Crowd" Collective noun তাই "among" Preposition টি ব্যবহৃত হয়েছে। 

 • সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর এর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।
- Example: The prize was divided equally between the two winners.
- The secret was shared among all the family members.

Other options:
গ) Into
- ভিতরে/মধ্যে প্রবেশ করা/রূপান্তর করা অর্থে "Into" preposition ব্যবহার করা হয়।
- He went into the room.
- Translate the text into Bangla.\

ঘ) With 
- সঙ্গে/সহ/দ্বারা/দিয়ে বোঝাতে "with" preposition ব্যবহার করা হয়।
- I went to the market with my father.
- He killed the snake wit the stick.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Identify the independent clause from the underlined parts-
  1. Listen to what I say,
  2. I shall go where he lives.
  3. He killed a bird which was called the Albatross.
  4. The girl whom you met in the hospital is my cousin.
ব্যাখ্যা

Correct answer: He killed a bird which was called the Albatross.
- এটি Independent Clause কারণ এটি একটি  স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য এবং অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয়।

• Independent clause: যে clause এ একটি subject ও predicate থাকে এবং যা নিজে থেকেই একটি সম্পূর্ণ বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো Clause এর উপর নির্ভরশীল নয় তাই Independent clause.
- আবার, যে সকল Clause স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে এবং যাদের আগে কোন Conjunction থাকবে না তাকে Principal clause বলে।

Other options:
ক) Listen to what I say,
- এটি Noun Clause কারণ preposition এর Object হিসেবে Noun Clause ব্যবহৃত হয়।

খ) I shall go where he lives.
- এটি Adverbial Clause কারণ এটি বাক্যের verb "go" কে Modify করছে।

ঘ) The girl whom you met in the hospital is my cousin.
- এটি Adjective Clause কারন যে Clause কোন Noun বা Pronoun কে Modify করে তাদের Adjective Clause বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
They are swimming ______ the river.
  1. down
  2. into 
  3. across
  4. along
ব্যাখ্যা

Correct answer: across.
Complete sentence: They are swimming across the river.

• Use of across as Preposition
- 'across' সাধারণত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ব্যবহৃত হয়।
- Example: They are swimming across the river.
- কিছু ক্ষেত্রে এটি কোনো কিছুর উপর দিয়ে আড়াআড়িভাবে যাওয়ার অর্থেও ব্যবহৃত হয়.
- Example: The road runs across the forest.

Other options:
ক) Down
- নিচে, নিচের দিকে, নিম্নগামী অর্থ প্রকাশ করে, যা কোনো স্থান বা অবস্থার নিম্নগতি বোঝায় সেক্ষেত্রে "Down" Preposition টি ব্যবহার করা হয়।
- He came down the hill.

খ) Into
- ভিতরে/মধ্যে প্রবেশ করা/রূপান্তর করা অর্থে "Into" preposition ব্যবহার করা হয়।
- He went into the room.
- Translate the text into Bangla.

ঘ) Along
- কোনো রেখা, রাস্তা বা নদী বরাবর চলা বা থাকা বোঝাতে বা কোনো কিছুর সাথে একই দিকে বা পাশাপাশি থাকা বোঝাতে along ব্যবহৃত হয় ব্যবহৃত হয়।
- যেমন: He walked along the beach.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
Identify the adverbial clause from the following sentences-
  1. I do not know what he wants.
  2. The news he gave me was false.
  3. Because of his being ill, he could not attend the function.
  4. We read that we may learn.
ব্যাখ্যা

Correct answer: We read that we may learn.
- এটি Adverbial Phrase কারণ "that we may learn" Clause টি verb "read" কে Modify করে। 

• Adverbial clause: যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

ক) I do not know what he wants.
- এটি Noun Clause. কারন বাক্যের Object হিসেবে Noun Clause ব্যবহৃত হয়।

 খ) The news he gave me was false.
- এটি Adjective Clause.কারণ এই clause টি বাক্যের noun "The news" কে Modify করছে।

গ) Because of his being ill, he could not attend the function.
- এটি Principal Clause. কারণ এই Clause টি স্বয়ংসম্পূর্ণ বাক্য এবং এটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১১.
My friend always goes home ________ foot.
  1. on 
  2. with 
  3. by 
  4. in
ব্যাখ্যা

Complete sentence: My friend always goes home on foot.

On foot (walking)
- পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে 'on foot' ব্যবহৃত হয়।
- যেমন: How long does it take to get there on foot?
- এছাড়া ভ্রমণের উপায় হিসেবে (riding a horse) বোঝাতে on horseback ব্যবহৃত হয়।
- যেমন: Diseases come on horseback, but go away on foot.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১২.
Identify the sentence with a noun clause-
  1. This is the man who called you yesterday.
  2. Life is what we make it.
  3. People who are involved in politics try to get power.
  4. Once upon a time, there was an old mariner.
ব্যাখ্যা

Correct answer: Life is what we make it.
- এখানে verb এর Complement হিসেবে "what we make it" Clause টি বসায় এটি একটি noun clause বসে।

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে।
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। 
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Other options:
ক) This is the man who called you yesterday.
- এটি Adjective Clause. কারণ এই clause টি বাক্যের noun "The man" কে Modify করছে।

গ) People who are involved in politics try to get power.
- এটি Adjective Clause. কারণ এই clause টি বাক্যের noun "People" কে Modify করছে।

ঘ) Once upon a time, there was an old mariner.
- এটি Principal Clause. কারণ এই Clause টি স্বয়ংসম্পূর্ণ বাক্য এবং এটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৩.
The dog is sleeping _______ the fireplace.
  1. beside
  2. of 
  3. besides
  4. beyond
ব্যাখ্যা

Correct answer: beside.
Complete sentence: The dog is sleeping beside the fireplace.
- পাশে বোঝাতে Preposition হিসেবে "beside" ব্যবহৃত হয়।

• Beside
- Beside (near, next to, by) পাশে অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
- He sat beside her all night.

Other options:
খ) Of
- 'এর' বা 'সম্বন্ধে' বা উপকরণ বোঝাতে "Of" preposition ব্যবহার করা হয়।
- I know nothing of it.
- The house is mad of concrete.

গ) Besides  
- Besides (in addition to, apart from) = ছাড়া, ব্যতীত অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
- Do you play any other sports besides cricket?

ঘ) Beyond.
-  কোনো কিছুর আরও দূরে বা অপর দিকে বোঝাতে।
- We could see the village beyond the river. 
- কোনো কিছুর সাধ্য, ক্ষমতা, ধারণা, বা বোধগম্যতার বাইরে বোঝাতে।
- His answer is beyond my understanding.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৪.
Identify the adjective clause-
  1. I have a cow which is red.
  2. He whom you call uncle has died.
  3. I know that he has done it.
  4. As I was ill I could not attend the meeting.
ব্যাখ্যা

Correct answer: He whom you call uncle has died.
- এটি Adjective Clause. কারণ এই clause টি বাক্যের Subject "He" কে Modify করছে।

• Adjective Clause:

- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or noun equivalent.
- যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- The man who works hard can prosper in life.
- There is no mother but loves her child.
- সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/Relative Adverb থাকে।
- Relative Pronoun কখনো কখনো উহ্য থাকতে পারে।

Other options:
ক) I have a cow which is red.
- এটি Principal Clause কারন, এই Clause টি স্বয়ংসম্পূর্ণ বাক্য এবং এটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

গ) I know that he has done it.
- এটি Noun Clause কারণ, Verb এর Object হিসেবে Noun Clause ব্যবহৃত হয়।

ঘ) As I was ill, I could not attend the meeting.
-  যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৫.
The national memorial is ________ Savar.
  1. at
  2. in
  3. near
  4. by
ব্যাখ্যা

Correct answer: at.  
- Complete sentence: The national mausoleum is at  Savar.
 - ঢাকা বিভাগের একটি স্থানের নাম সাভার। তাই এখানে ছোট স্থান হিসেবে এর পূর্বে Preposition "at" বসবে।

• "At" preposition এর ব্যবহার:

- ছোট স্থানের পূর্বে at বসে।
- At home/ at school/ at university / at reception/ At the bus stop/at the station/ at a concert/ At Mirpur
- ঘড়ির সময় /সময় বোঝাতে "at" বসে।
- at + clock time/meal time at 6 o'clock/ at six/ at 6 p. m/ at 4 a. m/at lunch/breakfast (time)/ at dawn/at noon/ at the time / at night/at Christmas / at the moment / at the weekend

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
Do not think about what he said
The underlined part is-
  1. Principal Clause
  2. Noun Clause
  3. Adjective Clause
  4. Adverb Clause
ব্যাখ্যা

Correct answer: Noun Clause.
- "what he said" clause টি Preposition "about" এর object হিসেবে বসেছে তাই এটি একটি Noun Clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- That he has much money is known to all.

- Verb এর Object হিসেবে।
- He asked me if I would go with him

- Verb এর Subject এর Complement হিসেবে।
- This is what he said.

- Preposition এর object হিসেবে।
- Do not think about what he said.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
Dinner will be ready _________ ten minutes.
  1. in
  2. by
  3. at
  4. No preposition
ব্যাখ্যা

Complete sentence: Dinner will be ready in ten minutes.

• ভবিষ্যৎকালে কোনো কাজ duration/ period of time এর মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে "in" বসে।
- Period of time হচ্ছে সংখ্যার গণনাযোগ্য সময়কাল, minute, hour, day, week, month, year, 1990s etc.
- I 'll return in an hour.
- I'll do it in a minute.

• ভবিষ্যৎ কালে কোনো কাজ point of time এর মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে "by"  বসে।
- Point of time হচ্ছে নির্দিষ্ট সময়কাল বা মুহূর্ত am, pm, o' clock, name of the days (Sunday / Saturday) name of the months. 
- She had promised to be back by five O'clock.
- We should be there by noon. 

• তবে exact time বা নির্দিষ্ট বা একদম ঠিক সময়ের এর পূর্বে "at" বসে।
- Nipa will arrive here at 12 o'clock.
- There is a meeting at 2.30 this afternoon.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৮.
Do you know the man who helped me?
The underlined part is-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Noun clause
  4. Principal clause
ব্যাখ্যা

Correct answer: Adjective clause.
- এখানে "who helped me" Clause টি Noun "man" কে Modify করছে। তাই এটি Adjective Clause.

• Adjective clause:
- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or noun equivalent.
- যে Clause কোন কোন Noun বা Pronoun কে Modify করবে তাদের Adjective Clause বলে।
- The boy who came here is my brother.
- There is no mother but loves her child.
- সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/Relative Adverb থাকে।
- Relative Pronoun কখনো কখনো উহ্য থাকতে পারে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৯.
______ Pohela Boishakh, there is a festive mood all over the country. 
  1. In
  2. At
  3. On
  4. During
ব্যাখ্যা

Correct answer: On.
Complete sentence:  On Pohela Boishakh, there is a festive mood all over the country.
- কোনো নির্দিষ্ট উৎসবের দিনের নাম থাকলে তার পূর্বে "On" Preposition ব্যবহৃত হয়।

"On" Preposition এর ব্যবহারঃ
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- Put the book on the on the table.
- নির্দিষ্ট দিন বা বারের বা তারিখের পূর্বে on বসে।
- I went to meet him on Monday last.
- সদস্য বুঝাতে on বসে।
- There are no woman on the committee.

Other options:
ক) In
- মাস বা বছরের নাম থাকলে (যেমন: in December, in the summer)।
-The Christmas is in December. 

খ) At
- সাধারণ উৎসব বা ছুটির সময়ের জন্য, যা দিনের একটি নির্দিষ্ট অংশ বোঝায় বা একটি ইভেন্ট বোঝায় তখন "at" Preposition ব্যবহৃত হয়।
- They had a big party at Christmas.

ঘ) During 
- উৎসবের পুরো সময়কাল বা সময় ধরে কিছু ঘটলে সেক্ষেত্রে  "During" Preposition ব্যবহৃত হয়।
- We visited our grandparents during the festival.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
Walk fast lest you should miss the train.
The underlined part is-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Noun clause
  4. Principal clause
ব্যাখ্যা

Correct answer: Adverbial clause.
- এখানে "lest you should miss the train" Clause টি Principal Clause এর মূল verb "Walk fast"-এর ক্রিয়ার উদ্দেশ্য বা কারণ নির্দেশ করছে তাই এটি একটি Adverbial Clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
-that, so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা কোন Clause শুরু হলে তা একটি Purpose বাঁ উদ্দেশ্য বোঝায় এজন্য এ জাতীয় Clause কে  Adverbial clause বলে।
- Example: He studied hard so that he might pass the exam.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.